চালের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং চালের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চাল ব্যবসায়ী ও চালকল মালিকদের ঋণ সুবিধা কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয় ঋণ বিতরনের ৩০ দিনের মধ্যে সকল চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের দেয় পরিশোধ করতে হবে। এ ব্যাপারে সব ব্যাংকগুলোতে নির্দেশনাও পৌঁছে গেছে। বর্তমানে চালকল মালিক ও ব্যবসায়ীরা এই দেয় ক্যাশ ক্রেডিট ও ওভার ড্রাফট আকারে ৪৫ দিনের মধ্যে পরিশোধ করেন।
নতুন এই নির্দেশনায় চালকল মালিকেরা ঋণ পরিশোধের জন্য দ্রুত চাল বিক্রি করতে বাধ্য হবেন যা বাজারে চালের সরবরাহ বৃদ্ধিতে সহায়ক হবে।