Wednesday, November 20, 2024
আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে নয়া আলোচনা
আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে নয়া আলোচনা
ছাত্ররা যখন গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি তুলছে ঠিক তখন এমন বক্তব্য আশাহত করেছে তাদের। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন ছাত্র আন্দোলনের অনেক নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তিনি আরও লেখেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই- দ্য হিন্দুর এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। এর আগে সোমবার সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেয়ার চেষ্টা করছে।
১৯৪৫ সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে; সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম আহ্বায়ক ও বর্তমানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেবো না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। এদিকে গতকাল আরেক উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেন, গণঅভ্যুত্থানের শতদিন পরে পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেয়া লোকেরা আবারো ঐক্যবদ্ধ হবে। এ দল, ওই দল এখানে মুখ্য নয়। মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত। সেখানে তিনি আরও লেখেন, পুরাতন ও নতুনের এ রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেয়া জরুরি। খুবই জরুরি। মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, আমরা জ্যান্ত মরা হয়ে গেছি। আমাদের শহীদ হয়ে যাওয়া ভাইবোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1404)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 20
(23)
- একাত্তর প্রশ্নে জামায়াত আমীর: ভুল প্রমাণ হলে ক্ষমা...
- মার্কিন নির্বাচনের ফলাফলে হতাশ আমেরিকানদের ১ ডলারে...
- ফ্যাসিবাদ বিলোপে ঐক্য চাই -হাসনাত আব্দুল্লাহ
- দিল্লিতে ভয়াবহ দূষণ: একদিনের বাতাসে ৪৯টি সিগারেটের...
- সীমান্তে ‘শব্দ বোমা’ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কিমের...
- এবার পারমাণবিক হামলার অনুমতি দিলেন পুতিন
- ইউক্রেন যুদ্ধের ১০০০ দিন: রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস...
- বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ কিন্তু সফল হয়নি: হা...
- এক মামলায় ৫৩ সাবেক সচিব আসামি: বাদী বললেন ক্ষোভ থে...
- কান্না থামছে না রাকিবের পরিবারে by ফাহিমা আক্তার সুমি
- আমার নামের আগে কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক ব্যবহার কর...
- সবাইকে নির্বাচনে চায় বিএনপি
- কামরুল ৮ দিনের রিমান্ডে: নাজিরের কার্যালয় ভাঙচুর
- যেভাবে বরগুনার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতো এমপিপুত্র ...
- পার্শ্ববর্তী দেশ উস্কানি দিচ্ছে
- ‘একজন শিল্পীকে ব্ল্যাকলিস্টেড করা মানে সংস্কৃতিকেই...
- ১০০০ দিন পার করলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভবিষ্যৎ কী?
- গুরুতর অসুস্থ খামেনি, গোপনে দেশের সর্বোচ্চ নেতাকে ...
- হংকংয়ে গণতন্ত্রপন্থী শীর্ষ নেতাদের কারাদণ্ড দিল আদালত
- মণিপুরে ‘অল আউট অ্যাকশনে'যেতে চায় মোদি সরকার
- উচ্চ মূল্যস্ফীতি: রাশিয়ার বহু সুপার মার্কেট 'মহার্...
- ভূমি সচিবের পরিপত্র: সিলেটে দুর্নীতিবাজ কর্মকর্তাদ...
- আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে নয়া আলোচনা
-
▼
Nov 20
(23)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment