Wednesday, November 20, 2019
মৌলিকত্ব হারাচ্ছে বাংলাদেশের ওয়াজ মাহফিল by শফিক রহমান
মৌলিকত্ব হারাচ্ছে বাংলাদেশের ওয়াজ মাহফিল by শফিক রহমান

ক্রমশ
মৌলিকত্ব এবং ধর্মীয় আবেদন হারাচ্ছে বাংলাদেশের ‘ইসলামিক জলসাগুলো’।
স্থানীয়ভাবে ‘ওয়াজ মাহফিল’ নামে পরিচিত এসব সমাবেশে ইসলামিক ধর্মোপদেশ দেয়া
হলেও ফিঁকে হয়ে আসছে আগের ‘ধর্মীয় চেতনা ও ভাবগাম্ভীর্য’।
জাতীয়-আন্তর্জাতিক রাজনৈতিক প্রসঙ্গও আসছে না আগের মতো। সেখানে জায়গা করে
নিচ্ছে হাস্য-রস। কোন কোন ক্ষেত্রে খিস্তি-খেউড়ও। ফলে ইসলামি দাওয়াত ও
আমল-আখলাকের শিক্ষা পৌঁছানোর ঐতিহাসিক স্বীকৃত এ মাধ্যমটি ক্রমশ যেন রূপ
নিচ্ছে ‘তামাশার আসরে’। নানা অঞ্চলের নানা বয়সের বিভিন্ন ধারা ও মতাদর্শের
আলেম-ওলামার সস্তা-সরল উদাহরণ-উপমা, অঙ্গ-ভঙ্গী ও বয়ানেই ঘটছে এ অবনতি।
এর জন্য জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিজ্ঞ আলেমদের অনুপস্থিতিকে দায়ী করছেন দেশের প্রবীণদের কেউ কেউ। কেউ আবার এক্ষেত্রেও প্রযুক্তির প্রভাব বিশেষ করে সামাজিক গণমাধ্যমকে দায়ী করছেন। তাদের বক্তব্য, আগেও হয়তো আঞ্চলিক পর্যায়ে ছোট ছোট আয়োজনে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে এ ধারা চলে আসছিল কিন্তু তার প্রভাব ছিল সীমাবদ্ধ। কিন্তু ফেসবুক-ইউটিউবের প্রভাবে এখন সবকিছুই আঞ্চলিক সীমানা পেড়িয়ে ছড়িয়ে পড়ছে জাতীয় পর্যায়ে, ভাইরাল হচ্ছে এবং স্থায়ী একটি প্রভাব সৃষ্টি করছে।
ইউটিউবে শুধু ‘ওয়াজ’ লিখে সার্চ দিয়েই দেখা যাবে নামের আগে-পরে বাহারী বিশেষণযুক্ত অসংখ্য আলেম-ওলামার অসংখ্য ওয়াজ। পরিচিত-অপরিচিত, বিখ্যাত-অখ্যাত নানা ইউটিউব চ্যানেলের ব্যানারে ঝুলছে তাদের ওইসব ওয়াজ ও ওয়াজের খণ্ড অংশ। সঙ্গে চটকদার ভাষার বিজ্ঞাপন দেখে ওয়াজের বয়ান না ভেবে কৌতুকের বিনোদন ভাবলেও ভুল হবে না। যেমন, ইসলামিক ওয়াজ বগুড়া নামক একটি ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন, ‘গোলাম রাব্বানীর হাসির ওয়াজ- একটা লাইক দিবেন ভাইয়া’। ওয়াজ বাংলা টিভি লিখেছে, ‘বউয়ের হাতে মার খেলেন-অস্থির হাসির ওয়াজ’। নিচে হুজুরের নাম হিসেবে লেখা-আমির হামজা্।
তাকওয়া মিডিয়া সেন্টার নামের ইউটিউব চ্যানেলটি বলছে, ‘হাসি কান্নায় মজার ওয়াজ’। পাশে একটু ছোট করে লেখা- ভাইরাল ওয়াজ। তাতে ক্লিক করতেই দেখা গেল- উত্তেজনায় হুজুর এদিক-ওদিক তাকাচ্ছেন, অমনি দুই হাতের উপর ভর দিয়ে লাফ দিয়ে পা তুলে বসে পরলেন সিটে। মোড় দিয়ে ঘুরে বসে চোখে-মুখে হাসির ঝিলিক নিয়ে বললেন-আইজগা বেডা খেলা দেহামু। এবার মাইক্রোফোন মুখ বরাবর তুলে দেয়ার জন্য মাইক অপারেটরকে উদ্দেশ্য করে হাক দিয়ে বললেন- এই মাইকওয়ালা উডা বেডা। আবার মোড় দিয়ে ঘুরে বসে বললেন- পাগলারে চিনা রাখবি। এইডা আলাদা জিনিস…। গত বছরের ৮ ডিসেম্বর আপ হওয়া ওয়াজের ওই ভিডিওটি গত ৩১ মার্চ পর্যন্ত ভিউয়ারের সংখ্যা ছিল ১২,৪৩,০৭৬ জন।
এমন ওয়াজের তালিকায় আরও আছে, ‘ফানা ফানা ওয়াজ’; ‘এমন ওয়াজ আর শুনিনি- হাসতে হাসতে প্যান্ট খুলে যায়’; ‘১০০% মজার ওয়াজ- কলিজা ঠাণ্ডা’; ‘ডিজিটাল বক্তার ডিজিটাল ওয়াজ’; ‘ডিজিটাল ওয়াজ-মাল যায়তেছে’; ‘পান ও জর্দা-চরম হাসির ওয়াজ’; ‘এই ওয়াজ শুধু অবিবাহিতদের জন্য’; ‘ইন্ডিয়ান সিরিয়াল কিরন মালা নাটকের জন্য দোয়া- একটু হাসলে দোষ কিসের?’ ইত্যাদি।
অথচ, আশি এবং নব্বইয়ের দশক জুড়ে দেশের স্বনামখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর বের করা ওয়াজের ক্যাসেটগুলোর কাভারে বাংলা ক্যালিগ্রাফিতে লেখা থাকত বিষয় বিবেচনায় ক্যাসেটের শিরোনাম এবং সঙ্গে যার বয়ান তার নাম ও ছবি। আর শিরোনামের শীর্ষে থাকত ‘রাসুল্লাহ (সা:) এর জীবনী’; ‘বেহেস্ত দোযখ’; ‘নবীজির ইন্তেকাল’; ‘নবীজির মেরাজ’; ‘কারবালার করুণ কাহিনী’ ইত্যাদি।
মোহাম্মদিয়া ইসলামিক মিডিয়া নামের ইউটিউব চ্যানেলের হাসির ওয়াজের বিজ্ঞাপন দেয়া হযরত মাওলানা মুফতি ইলিয়াছুর রহমান জিহাদীর একটি ওয়াজের খণ্ডিত অংশে ক্লিক করতেই স্ক্রিনে ভেসে উঠল হুজুরের ছবি। তিনি ‘মা’ ডাকের সৌন্দর্য এবং আল্লাহর নামের মহিমা বুঝাতে বর্তমান সময়ের ছেলে-মেয়েদের আধুনিক নাম নিয়ে ব্যাঙ্গ-বিদ্রুপ করছেন। নিজের মুখকে বিকৃত করে ছন্দ মিলিয়ে বলছেন, পিংকি, রিংকি, হেলেনা, দোলেনা, এদিক-সেদিক যায়না, কখনও ঘরে থাকেনা।…জুতা দিয়া বাইড়াই। বদমাইশের স্টাইলের গুষ্ঠি কিলাই।’
অন্য হুজুরদের বয়ানের মধ্যেই আবার এসব ওয়াজের কড়া সমালোচনা পাওয়া যায়। যেমনটি পাওয়া গেল ইসলামিক ওয়াজ ইউটিউব চ্যানেলের ব্যানারে মুফতি উবায়দুল্লাহ বিন সাঈদের একটি ওয়াজের খণ্ডিত অংশে। সেখানে তিনি বলছেন, ওয়াজের মঞ্চ গুরুগম্ভীর একটা বিষয়। ওয়াজ শুনে মানুষের দিলে কম্পন আসবে, মানুষের দিল নরম হবে। কোরআনের আয়াত থেকে তিনি আরও বলছেন, মুমিনের সামনে যখন আয়াত তিলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বাড়তে থাকে। আর বর্তমানে আমাদের ওয়াজ শুনলে পরে মানুষের হাসতে হাসতে পেট ব্যাথা শুরু হয়। একেওকি আপনারা ওয়াজ বলবেন?
তিনি বলেন, ‘যত ফান ভিডিও আছে তা ওয়াজে শুরু হয়েছে। এর নাম ওয়াজ নয়। খোদার কসম, আল্লাহর নবীর সারা জীবনে ওয়াজে বসে একটি বারও অযথা কোথাও হাসাননি। কেউ পারলে প্রমাণ করুক বিশ্বনবী ওয়াজ করছেন আর এভাবে মানুষকে হাসাইয়া হাসাইয়া পেট ব্যাথা করাইছেন। একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন? তাহলে তুমি কার আদর্শ মেনে ওয়াজ করছো। বোঝা গেল এগুলা ওয়াজ নয় ধান্ধা, তামাশা। আর তামাশা বাড়ার কারণেই মানুষ ওয়াজের মধ্যে যায় মজা পেয়ে চলে আসে কিন্তু কেউ আমল করেনা।’
ওয়াজ মাহফিলের বয়ানে রাজনৈতিক প্রসঙ্গ
ওয়াজ মাহফিলের বয়ানে রাজনৈতিক প্রসঙ্গের উপস্থিতি ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং সত্য একটি ঘটনা। তা জাতীয় কিংবা আন্তর্জাতিক যে কোন প্রসঙ্গের। বলা হতো- ওয়াজ মাহফিলকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারে সিদ্ধহস্ত ছিলেন জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। যিনি বর্তমানে যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত এবং কারাবন্দি। তবে দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়াও তার সমকালীন অন্যান্য আলেম ওলামার বয়ানেও রাজনৈতিক প্রসঙ্গের উপস্থিতি ছিল সরবে। বিশেষ করে আশির দশক জুড়ে প্রায় সবার বয়ানে থাকত আফগানিস্তানে রাশিয়ার আগ্রাসন ও নির্যাতনের নানা বর্ণনা। পরের দশকগুলোতেও এর ধারবাহিকতায় যুক্ত হয় ইরাকে মার্কিন হামলা, আফগানিস্তানে মার্কিন হামলার ইস্যুসহ ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশীদের সমর্থন ও সহমর্মিতার প্রকাশ।
তবে এমন আন্তর্জাতিক একটি ইস্যুকে ওয়াজ মাহফিলের ময়দানে মজা করে তুলে ধরতেন মাওলানা সিরাজুল ইসলাম সীমান্ত বুলবুল। সাতক্ষীরা বা যশোরের সীমান্ত এলাকায় বাড়ি বলেই নামের শেষে যুক্ত হয়েছিল ‘সীমান্ত বুলবুল’। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে সিরাজুল ইসলাম সীমান্ত বুলবুলের বয়স আশির কোঠায়। তখনও মাঝ রাতে দুই থেকে তিন ঘন্টা ধরে বয়ান করতেন পুরো সময়টি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে। কোরআনের তাফসির এবং হাদীসের ব্যাখ্যার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী মুসলমানদের শ্রেষ্ঠত্ব ও বীরত্বের কাহিনী তুলে ধরতেন। এক্ষেত্রে প্রায়ই তিনি টেনে আনতেন ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ, যুদ্ধবিরতি, ১৯৬৬ সালের ১০ জানুয়ারির তাসখন্দ চুক্তি এবং চুক্তি পরবর্তী ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর প্রসঙ্গটি। তিনি বলতেন, চুক্তিতে স্বাক্ষরকারী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর মূলে ছিল ‘পরাজয়ের গ্লানি’।
প্রসঙ্গত, চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই তাসখন্দে রহস্যজনকভাবে মারা যান ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আজও লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রহস্য জানা যায়নি। ২০১৫ সালে শাস্ত্রীর পরিবার নতুন করে দাবি তোলে, তার মৃত্যু সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশ্যে আনার।
কিন্তু বর্তমানের ওয়াজ মাহফিলে রাজনৈতিক প্রসঙ্গের উপস্থিতি তেমন একটা দেখা যায়না। তবে গত ৩ মার্চ জাতীয় সংসদে কওমি মাদ্রাসা ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে কটাক্ষ করে দেয়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য এ পালে কিছুটা হাওয়া এনে দেয়। এই সময়ের মধ্যে মাহফিলের বয়ানে অধিকাংশ আলেম ওলামার শুধু আলোচনা সমালোচনাই নয় বিষোদগারের মুখে পরেন রাশেদ খান মেনন।
এছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইসলামি রাজনৈতিক দলসহ নানা পক্ষের সমালোচনার জের ধরে গত ৯ মার্চ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্যরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন- দলের সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য বিকৃত করে একটি মহল দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে।
সম্প্রতি কথা হচ্ছিল প্রযোজনা সংস্থা বাঁশরির কর্ণধার মো. রিপনের সঙ্গে। তিনি বাঁশরির ব্যানারে দীর্ঘ দিন বাংলা লোকজ গান বিশেষ করে বাউল, জারি-সারি ও পালাগানের ক্যাসেট, সিডি ও ভিডি প্রকাশ করতেন। সঙ্গে প্রকাশ করতেন ওয়াজের ক্যাসেট ও সিডি। তিনি জানান, ওয়াজের ক্যাসেট, সিডি-ভিসিডির চাহিদার শীর্ষে ছিল জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজ। তার পরেই ছিল যুক্তিবাদী মীর হাবিবুর রহমান ও চরমোনাইর মরহুম পীর সৈয়দ মাওলানা মো. ফজলুল করিমের ওয়াজ। পরে এদের সঙ্গে আরও যুক্ত হন মাওলানা তোফাজ্জেল হোসেন, মাওলানা সাইফুল ইসলাম যুক্তিবাদী এবং তারিক মনোয়ারসহ বেশ কয়েকজন। মো. রিপন বলেন, ‘বর্তমানে এ লাইনে নতুন নতুন অনেক মাওলানা এসেছেন। আমরা এখন আর কারো ওয়াজের সিডি-ভিসিডি করছিনা। পুরনো প্রযোজনাগুলো বাঁশরী ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছি।’
এর আগে ২০১০ সালে প্রযোজনা সংস্থা সাউন্ডটেক’র ব্যবস্থাপক আতিউর রহমান এই প্রতিবেদককে জানিয়েছিলেন, ওই সময়ে হঠাৎ করে দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজের সিডি-ভিসিডির চাহিদা কমে যায়। কারণ হিসেবে যুদ্ধাপরাধ মামলায় তার গ্রেফতারের ঘটনাকেই উল্লেখ করেছিলেন আতিউর রহমান। যদিও বর্তমানে ইউটিউবে তার অসংখ্য ওয়াজ দেখা যাচ্ছে। যার ভিউয়ারের সংখ্যাও অনেক।
বর্তমানে যাদের ওয়াজ ইউটিউবে বেশি দেখা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন মাওলানা হাফীজুর রহমান, মুফতি আমির হামজা, আল্লামা মামুন হক, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা আবদুল্লাহ আল আমীন (যাকে দ্বিতীয় সাঈদী বলে উল্লেখ করা হচ্ছে), মো. রেজাউল করিম সীমান্ত বুলবুল, মাওলানা মোশতাক ফয়েজী, মাওলানা আবদুল খালেক শরীয়তপুরী, মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জ, রফিক উল্লাহ আফসারি প্রমূখ। এদের মধ্যে দুই একজন ছাড়া বাকি সবাই ইউটিউব জগতে ‘হাসির হুজুর’ হিসেবে পরিচিত।
নতুন অনুসঙ্গ শিশু বক্তা
ওয়াজ মাহফিলের বিরাজমান এ বিশৃঙ্খলার মধ্যে নতুন অনুসঙ্গ হিসেবে যুক্ত হয়েছে ‘শিশু বক্তা’ ও ‘কিশোর বক্তা’। এদের তালিকায় রয়েছেন আবু মুসা বিপ্লবী। তার পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে আবদুর রহিম বিপ্লবী হুজুরের ছাত্র। আরেকজন হলেন হাফেজ ক্বারী রফিকুল ইসলাম নেত্রকোনা (বাংলাদেশে হুজুরদের নামের শেষে নিজ জেলার নাম যুক্ত করার প্রবণতা দীর্ঘ দীনের। এক্ষেত্রেও শিশু বক্তা রফিকুল ইসলামের নামের শেষে ‘নেত্রকোনা’ জেলার নামটিকে ব্যবহার করা হয়েছে)। একই ধারায় রয়েছেন ক্বারী মাওলানা মো. নূরুল ইসলাম বিক্রমপুরী (বিক্রমপুর জেলা থেকে বিক্রমপুরী)। আরও রয়েছেন মুহাম্মদ নাঈম উদ্দিন আজিজি। যাকে জুনিয়র তাহেরী নামেও পরিচিত করা হয়। এছাড়া রয়েছেন কিশোর বক্তা ক্বারী মুহাম্মদ শামীম রেজা কাদেরী।
ইউটিউব চ্যানেলে এসব শিশু ও কিশোর বক্তাদের ওয়াজে লাইক-শেয়ার অনেক হলেও সমালোচনা আছে আলেম ওলামাসহ দর্শক শ্রোতাদের মাঝে। যেমন, ক্বারী মাওলানা মো. নূরুল ইসলাম বিক্রমপুরীর একটি ওয়াজের মন্তব্যের ঘরে শুরুতেই একজন লিখেছেন, ‘এই শিশুর কন্ঠটা পুঁজি করে যারা ব্যবসা করছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক আমিন…।’
রেজাউল করিম নামে একজন লিখেছেন, ‘ইসলাম ধর্ম প্রচার কি এত সহজ? আল্লাহ রাব্বুল আলামীন তাহলে নবীদেরকে কেন ৪০ বছর বা পূর্ণাঙ্গ বয়সে নবুয়ত দান করলেন? আবেগি বাঙালী…শুভ বুদ্ধির উদয় হোক।’
মাসুদ আজাদ নামের একজন লিখেছেন, ‘এই বাচ্চাকে আল্লাহ মাফ করুক। ৯ বছর বয়সে একজন কিভাবে মাওলানা হয়। ১৪ বছর লাগে শুধু পড়া লেখাতেই..।’
আর মিজান হাওলাদার নামে একজন লিখেছেন, ‘হায়রে বাঙালী মুসলিম বুঝলিনা, এই চেয়ারটার দাম দিতে পারলি না।’
একই বক্তব্য মুফতি উবায়দুল্লাহ বিন সাঈদের। তিনি বলেন, বিশ্ব নবী বলেছেন অযোগ্য লোকের হাতে যখন দায়িত্ব অর্পণ হয় তখন কেয়ামতের অপেক্ষা কর। আমি বলব, বাংলাদেশের শিশু বক্তা, ২৬ ইঞ্চি বক্তা, অন্ধ বক্তা, আম্মা হুজুর, মহিলা বক্তা এই সবগুলো হলো অযোগ্য ওয়াজ করার জন্য। আর আমরা অযোগ্য লোককে দাওয়াত করে ওয়াইজি বানিয়ে দিচ্ছি। এর মানে কেয়ামতের আলামত নিজেরাই সংঘটিত করছি।
একই ভাবে এটাকে ‘কেয়ামতের আলামত’ উল্লেখ করে এগুলো থামানোর আর্জি মাওলানা মিজানুর রহমান আজহারীর। তিনি বলেন, তাফসির মাহফিলের মধ্যেও শো-অফ। খালি লোক দেখানোর মানসিকতা। এগুলো বন্ধ করেন। এগুলোর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই।
তিনি আরও বলেন, ওয়াজ মাহফিল দীনের দাওয়াতের একটা প্লাটফর্ম। এখানে লৌকিকতা যেন না হয়। আমাদের দরকার এখলাস। এখলাসের বড়ই অভাব। মাহফিলে গেলে আমাদের বলা হয়- হুজুর আপনাকে কিন্তু কাপাইতে হবে। আবার বলে- হুজুর আপনাকে কিন্তু জমাইয়া দিয়া যাইতে হবে। এগুলোর সঙ্গে হেদায়েতের কোন সম্পর্ক আছে? এই জন্যইতো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পর মাহফিল হয় কিন্তু ফজরের নামাজটা ঠিকমতো হয়না। আসুন আমরা এখন একটু থামি। অনেক হয়েছে।
ওয়াজ মাহফিল যত ধারা ও উপধারা
উপমহাদেশে প্রথম ওয়াজ মাহফিলের সূচনা ঘটে শাহ্ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর (রঃ) হাত ধরে। চরমোনাইর পীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব এবং বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী জানান, মুঘল শাসনামলের অবসান এবং ব্রিটিশ রাজত্বের সূচনা পর্বে সমাজে সৃষ্ট নৈরাজ্য, অপসংস্কৃতি ও ইসলামের বিকৃতি দূর করতে কুরআন ও হাদিসের আলোকে বয়ানের এ ধারা শুরু করেন শাহ্ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। পরবর্তীতে যা ভারত-পাকিস্তানসহ বাংলাদেশ ভূখণ্ডে ছড়িয়ে পড়ে।
আশির দশক থেকে বাংলাদেশে ব্যাপক হারে ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এখানে ওয়াজ মাহফিল বিভিন্ন ধারা ও উপধারায় বিশেষভাবে পাঁচ ধারায় বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। যেমন, কওমি বা দেওবন্দি ধারা, আলিয়া মাদ্রাসাকেন্দ্রিক ধারা, ওরস ও মাজারকেন্দ্রিক ধারা, জামায়াত বা মওদুদীবাদের ধারা এবং আহলে হাদিস বা সালাফী মতবাদের অনুসারীদের ধারা। শেষের এই ধারাটি কোনো মাজহাব মানে না বলে তাদেরকে ‘লা মাজহাবী’ও বলা হয়ে থাকে।
চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা থেকে প্রকাশিত সাময়িকী আত-তাওহীদের সম্পাদক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ওয়াজের ময়দানে বাতিলের ফিতনাসহ নানা মতবাদ ছড়িয়ে পড়েছে। নামেও পরিবর্তন এসেছে। কেউ বলছেন, ইসলামি সম্মেলন, কেউ বলছেন ‘শানে রেসালত সম্মেলন’; ‘শানে মোস্তফা’ ইত্যাদি। ঢাকার দেয়ালে দেয়ালে বিজ্ঞাপন দেখা যাচ্ছে ‘এশায়াত সম্মেলনের’।
আল্লামা নূরুল হুদা ফয়েজী বলেন, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য ব্রিটিশরা নানা বাতিল মতবাদ সৃষ্টি করেছিল। সমাজে আজও তারা আছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
ওয়াজ মাহফিলে হাসি-তামাশার প্রসঙ্গে নূরুল হুদা ফয়েজী বলেন, ‘এরা কন্ট্রোলের বাইরে।’

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
-
▼
2019
(6282)
-
▼
November
(177)
-
▼
Nov 20
(19)
- তথ্যপ্রযুক্তির যুদ্ধে কার লাভ, কার ক্ষতি
- কবুতর কাহিনি by রিম সাবরিনা জাহান সরকার
- বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পেতে যাচ্ছে ৯ বছর...
- ধনীদের পছন্দের দামি ১০ পণ্য
- আহমদ শাহ মাসউদঃ মৃত্যুঞ্জয়ী এক মুজাহিদের গল্প by ন...
- এশিয়ার ভয়ংকর সড়কগুলোর গল্প by আদনান আরেফিন
- সিগারেট ছেড়ে ই-সিগারেট: ধূমপায়ীদের হৃৎযন্ত্রের ক্র...
- স্মৃতি-বিস্মৃতির মঞ্চকাব্য : আমরা তিনজন by সাজেদুল...
- বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যেতে চা...
- জিন পরীক্ষা: আসছে শুধু আপনার জন্য তৈরি ওষুধ by এমা...
- পুরুষদের কঠিন ৫ সমস্যা
- জলবায়ু পরিবর্তন ঠেকাতে অণুজীবের ভূমিকা অবজ্ঞা করার...
- 'ধর্ষণের বিচার পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়' by আক...
- বাংলাদেশের পাট নিয়ে ভারত কিভাবে লাভ করছে? by সানজ...
- মহাশূন্যে জন্মাবে মানবশিশু
- অস্তিত্ব রক্ষার চেষ্টায় বাংলাদেশের চলচ্চিত্র শিল্প...
- মৌলিকত্ব হারাচ্ছে বাংলাদেশের ওয়াজ মাহফিল by শফিক র...
- চোখগুলো বিমর্ষ কেন? by রাসেল মাহ্মুদ
- শ্রেণিকক্ষে গাইড বই কি বাধ্যতামূলক? by মেহেদী হাসান
-
▼
Nov 20
(19)
-
▼
November
(177)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment