Wednesday, March 28, 2012
কালের আয়নায়-'প্রকৃত স্টেটসম্যান হতে হলে কান খোলা রেখে ঠোঁট বন্ধ রাখতে হয়' by আবদুল গাফ্ফার চৌধুরী
কালের আয়নায়-'প্রকৃত স্টেটসম্যান হতে হলে কান খোলা রেখে ঠোঁট বন্ধ রাখতে হয়' by আবদুল গাফ্ফার চৌধুরী
শরীর ও মন দুই-ই আজ বড় বেশি খারাপ। লন্ডনের আবহাওয়াও খুব ভালো নয়। ভাবছিলাম আজ (শুক্রবার) লিখব না। আর রোজ রোজ লিখেই-বা কী হবে? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, 'কলম, কলম, আর কতোকাল কলম ঠেলতে বলো/আর কতোকাল লেখা লেখা খেলা খেলতে বলো?' কবির দেখা পেলে বলতাম,
আমার তো এই কলম ঠেলা বন্ধ করার উপায় নেই। কলম ঠেলাই তো আমার জীবিকা। আর সব পেশায় রিটায়ারমেন্ট আছে। কলম ঠেলার পেশায় নেই।
আজ আর লিখব না যখন ভাবছি, তখন টেলিফোন বাজল। ঢাকার টেলিফোন। আমার এক বন্ধু জানতে চাইলেন, গতকাল (বৃহস্পতিবার) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভায় রদবদল সম্পর্কে যেসব কথা বলেছেন, তা আমি পড়েছি কি-না? বললাম, না, আমি এখনও পড়িনি। বন্ধু বললেন, তাহলে ঢাকার কাগজে যে রিপোর্ট বেরিয়েছে, তা আমি পড়ছি, আপনি শুনুন।
বলে গড়গড় করে প্রধানমন্ত্রীর ঘোষণা আমাকে পড়ে শোনালেন। প্রধানমন্ত্রী বলেছেন, 'মন্ত্রিসভায় কোনো রদবদল হবে না। আপনারা (সাংবাদিকরা) যারা আমাকে চেনেন, তারা জানেন, কোনো চাপের মুখে কিংবা কারও লেখায় আমি মন্ত্রিসভায় রদবদল করব না। কাউকে সরাব না। মন্ত্রিসভায় রদবদল একটি রুটিনওয়ার্ক। সরকারপ্রধান হিসেবে যখন আমার মনে হবে রদবদল প্রয়োজন, তখন আমি রদবদল করব। আমার মন্ত্রীরা এখন নিজ নিজ কাজ ভালোভাবে করে যাচ্ছেন। কোনো রদবদল প্রয়োজন নেই।'
প্রধানমন্ত্রীর বক্তব্যের এই অংশটা শুনে বন্ধুকে বললাম, অত্যন্ত সাবলীল বক্তব্য। এতদিনে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মতো দ্ব্যর্থহীন ভাষায় কথা বলতে শুরু করেছেন। আমি তার সব বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করতে না পারি, কিন্তু তার দৃঢ়তা ও স্থির সংকল্পকে প্রশংসা করি। তিনি যে পলিটিশিয়ানের ঊধর্ে্ব স্টেটসম্যান হতে যাচ্ছেন, এটা তার প্রমাণ। তবে স্টেটসম্যান হতে হলে আরেকটা বড় গুণ দরকার। এরিস্টটল বলেছেন, 'কান খোলা রাখবে, বন্ধ রাখবে ঠোঁট।' স্টেটসম্যান যতই স্পষ্ট বক্তা হোন, দূরদর্শী হোন, কান খোলা না রাখলে অর্থাৎ সঠিক সময়ের সঠিক পরামর্শ না শুনলে তার ভুল হতে পারে। সেই ভুল থেকে বিপদ আসতে পারে। এ জন্যই সংসদীয় গণতন্ত্রে একের সিদ্ধান্ত বা ডিসিশনের চেয়ে কালেক্টিভ ডিসিশনকে গুরুত্ব দেওয়া হয়। একের সিদ্ধান্তে যতই দূরদর্শিতা থাক, তাতে নির্ভুল বহুদর্শিতা আসে বহুর পরামর্শ ও সম্মিলিত সিদ্ধান্ত থেকে।
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কোনো চাপে বা কারও লেখালেখিতে মন্ত্রিসভায় রদবদল ঘটাবেন না। যদি কখনও ঘটান, নিজের একক সিদ্ধান্তে ঘটাবেন। তার এই সোজাসাপ্টা কথাকে এ জন্যই অভিনন্দন জানাই যে, এই স্পষ্টোক্তি দ্বারা তিনি সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন। কোনো কোনো মিডিয়া যে গুজবের ঘুড়ি ওড়াচ্ছিল, তাও বন্ধ করলেন। কোনো ক্রাইসিসের মুহূর্তে প্রধানমন্ত্রী যে নিজ সিদ্ধান্তে অটল থাকতে পারেন, তারও প্রমাণ তিনি দিলেন। কোনো দুর্বলচিত্ত এবং যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণে অক্ষম সরকার দেশের মানুষ সংসদীয় ব্যবস্থাতেও পছন্দ করে না। সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থাতেও যে লৌহমানবীর আবির্ভাব সম্ভব তার প্রমাণ কি ব্রিটেনের মার্গারেট থ্যাচার এবং ভারতের ইন্দিরা গান্ধী নন? তবে তারা শেষ রক্ষা করতে পারেননি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যদি তাদের মতো হতেও চান, তাহলে শেষ রক্ষা করার কৌশলটি জানতে হবে।
জাতীয় প্রেস ক্লাবে ঘোষিত প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে আমি আজ কিছু লিখতে চাই না। এটা কালেক্টিভ ডিসিশন নয়, তার একার সিদ্ধান্ত। তার সংসদীয় কমিটি আবার যোগাযোগমন্ত্রীর দায়িত্বহীনতার জন্য তার পদত্যাগ দাবি করেছে, নৌ পরিবহনমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী সংসদীয় কমিটির কথাবার্তায় বিচলিত হবেন বা দুই মন্ত্রী সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবেন, তা মনে হয় না। প্রধানমন্ত্রী তার একক সিদ্ধান্তের দায়িত্ব একাই বহন করবেন। তিনি যে একজন একমনা, স্থির সংকল্পবদ্ধ প্রধানমন্ত্রী তার ঘোষণা তাই প্রমাণ করে, এর ফলাফল যাই হোক না কেন। এ জন্য তার প্রশংসাই করব।
আগে ভেবেছিলাম আজ কিছু লিখব না। এখন ঢাকার বন্ধুর সঙ্গে কথা বলার পর মনে হলো, নন-সিরিয়াস কিছু লিখি। আজকের লেখায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা এসেছে। তার সম্পর্কেই কিছু পঠিত এবং শোনা কথা লিখি। মনে হয় না খুব অপ্রাসঙ্গিক হবে। ইন্দিরা গান্ধী বহু সদগুণের অধিকারী হলেও প্রধানমন্ত্রী হিসেবে তার মধ্যে একটা চরিত্র-বৈশিষ্ট্য প্রকট হয়ে উঠেছিল। তা হলো, তিনি শেষদিকে একা একাই সব সিদ্ধান্ত নিতেন। শুভাকাঙ্ক্ষীদের সুপরামর্শও শুনতে চাইতেন না। ফলে তার সুদিনের-দুর্দিনের অনেক শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীও তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, অথবা তিনিই সরিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন পিএন হাকসার, নিখিল চক্রবর্তী প্রমুখ। পিএন হাকসার ছিলেন ইন্দিরা গান্ধীর প্রিন্সিপাল সেক্রেটারি এবং নিখিল চক্রবর্তী ছিলেন 'মেইনস্ট্রিম' কাগজের সম্পাদক ও ইন্দিরা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী। পুত্র সঞ্জয় গান্ধী এদের সম্পর্কে মায়ের মন এত বিষিয়ে তুলেছিলেন যে, তিনি আর এদের মুখদর্শন করতেও চাইতেন না। তার সবচেয়ে প্রিয় প্রিন্সিপাল সেক্রেটারি হাকসারের সঙ্গে তো ইন্দিরা গান্ধীর কথাবার্তাই বন্ধ হয়ে গিয়েছিল। এরা শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রধানমন্ত্রীকে কোনো পরামর্শ দিতে চাইলেও তিনি বিরক্ত হতেন এবং তা শুনতে চাইতেন না।
ইন্দিরা গান্ধীর আরেকজন শুভাকাঙ্ক্ষী ছিলেন সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ। তিনি ইন্দিরার পিতা জওয়াহেরলাল নেহরুর বন্ধু ছিলেন এবং একই সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন। জয়প্রকাশ আশা করতেন, নেহরু বিলাত থেকে ফিরে এসে সমাজতন্ত্রী দল গঠন করবেন এবং তাতে তারা একসঙ্গে কাজ করবেন। কিন্তু নেহরু বিলাত থেকে দেশে ফিরে গান্ধী-শিষ্য হয়ে ওঠেন এবং কংগ্রেসে যোগ দেন। জয়প্রকাশ কংগ্রেসে যোগ দেননি, কিন্তু কংগ্রেসের এফিলিয়েটেড কংগ্রেস সোস্যালিস্ট পার্টি গঠন করে তার নেতৃত্ব গ্রহণ করেন। ভারত স্বাধীন হওয়ার পর তারা পরস্পরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন।
নেহরুর মৃত্যুর পর জয়প্রকাশের রাজনৈতিক ভূমিকার পরিবর্তন ঘটে। তিনি সর্বোদয় নেতা হয়ে ওঠেন। কিন্তু বন্ধু-কন্যা হিসেবে ইন্দিরা গান্ধীকে স্নেহ করতেন এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে সময়ে-অসময়ে পরামর্শ দিতেন। দিলি্লর এক সাংবাদিকের কাছে এই গল্পটি আমার শোনা। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে যখন ইন্দিরা গান্ধী ভারতে জরুরি অবস্থা ঘোষণা করে নিজের হাতে দেশের শাসনভার গ্রহণ করার সিদ্ধান্ত নেন, তখন জয়প্রকাশ নারায়ণ উদ্বিগ্নভাবে তার সঙ্গে দেখা করতে ছুটে আসেন। প্রধানমন্ত্রীকে তিনি বললেন, 'ইন্দিরা, আমি তোমাকে আজ অযাচিতভাবে কয়েকটি পরামর্শ দিতে ছুটে এসেছি।' ইন্দিরা বললেন, বলুন। জয়প্রকাশ বললেন, এক. তুমি তোমার ছেলে সঞ্জয় গান্ধীর পরামর্শ দ্বারা চালিত হয়ো না, তার বাড়াবাড়ি বন্ধ করো। জন্মনিয়ন্ত্রণের নামে সারাদেশে তার হাজার হাজার নারী ও পুরুষকে জোর করে বন্ধ্যাকরণের কার্যক্রম বিরাট জনঅসন্তোষ সৃষ্টি করেছে। তার নির্দেশে পরিচালিত যুব কংগ্রেসের গুণ্ডামি-ষণ্ডামিতে দেশের মানুষ তোমার ও তোমার সরকারের ওপর বিগড়াচ্ছে। তুমি তাকে সামলাও।
ইন্দিরা বিরক্ত হচ্ছিলেন। তা গোপন রেখে বলেছেন, 'আপনার আর কিছু বলার থাকলে বলুন।'
জয়প্রকাশ বলেছেন, 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্য দিয়ে তুমি বিপুল জনসমর্থনের অধিকারী হয়েছিলে এবং সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছ। এখন সে অবস্থা নেই। সমস্যাজর্জরিত দেশ কংগ্রেসের প্রতি বিমুখ এবং তোমার জনপ্রিয়তা তলানির দিকে। এ সময় জরুরি অবস্থা ঘোষণা করে সর্বময় ক্ষমতা নিজের হাতে নিয়ো না। পুলিশি-নির্যাতন বাড়িয়ো না। গণগ্রেফতারে যেও না। বরং দিলি্লতে সর্বদলীয় বৈঠক ডাকো। আমিও আসবো। সকলের মিলিত চিন্তাভাবনা দ্বারা কীভাবে দেশকে সংকটমুক্ত করা যায় তার পন্থা নির্ধারণ করো। চাটুকার দ্বারা পূর্ণ বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় জরুরি রদবদল ঘটাও। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মন্ত্রী নিয়োগ করো।'
ইন্দিরা গান্ধী এবার আর তার বিরক্তি গোপন করেননি। জয়প্রকাশের মুখের উপরেই বলেছেন, 'আপনি এসব বাজে পরামর্শ দেওয়ার জন্য আমার কাছে ছুটে এসেছেন? আপনি তো আমাকে চেনেন, সুতরাং জানেন, কারো পরামর্শে বা চাপে সিদ্ধান্ত পাল্টাবার মানুষ আমি নই। আমি মন্ত্রিসভায় এখন রদবদল করবো না এবং জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত পাল্টাবো না। আপনি ইচ্ছে করলে বাইরে গিয়ে এ কথা আপনার রাজনৈতিক বন্ধুদের বলতে পারেন এবং ইচ্ছে করলে আন্দোলনে নেমেও দেখতে পারেন আপনারা আমার বিরুদ্ধে কী করতে পারেন?'
একপ্রকার অপমানিত হয়েই সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ সেদিন প্রধানমন্ত্রী ভবন থেকে চলে এসেছিলেন। ইন্দিরা গান্ধী যথাসময়ে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং এর প্রতিবাদ করায় দেশের প্রথম সারির অনেক নেতার সঙ্গে জয়প্রকাশ নারায়ণকেও গ্রেফতার করে জেলে নিক্ষেপ করেন। জেলে বসে জয়প্রকাশ তার ডায়েরিতে লিখেছেন, 'আমি নেহরু-কন্যা ইন্দিরার পরম শুভাকাঙ্ক্ষী (রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও)। আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম। তিনি বাঁচতে চান না। কোনো সুপরামর্শে কান দিতে চান না। হা ঈশ্বর, আমাকে কি তার পতনও দেখে যেতে হবে?' দৃশ্যান্তর এর পরবর্তী ভারতের সাধারণ নির্বাচনের পর। নির্বাচনে কংগ্রেস শুধু পরাজিত ও ক্ষমতাচ্যুত নয়, ইন্দিরা গান্ধী তার এতকালের জয় নিশ্চিত নির্বাচন কেন্দ্রে এক সাধারণ, অখ্যাত প্রতিদ্বন্দ্বীর কাছে বিপুল ভোটে পরাজিত। এ রকম অসম্ভব ঘটনা ভারতে ঘটতে পারে তা আগে কেউ কল্পনাও করেনি।
পরাজিত, নিঃসঙ্গ ইন্দিরা তার বাড়িতে বসে আছেন। চারপাশে চাটুকার দল নেই। ক্ষমতার মধুলোভীরা অন্তর্হিত। এটা আমার শোনা কথা নয়। ভারতের সংবাদপত্রেই এ খবরটা বেরিয়েছিল তখন। ইন্দিরা গান্ধী ভাবতেও পারেননি, তার কপালে এমন অবমাননা জুটতে পারে। তার সেই চাটুকারদের কেউ আজ তার পাশে নেই, যারা তার জরুরি অবস্থা ঘোষণা ও সর্বময় ক্ষমতা গ্রহণকে জোর সমর্থন জানিয়েছিল। পিতা নেহরুর ছবির দিকে তাকিয়ে ইন্দিরা নির্বাক-নিশ্চলভাবে বসেছিলেন। এ সময় যে ব্যক্তি প্রথম ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে ছুটে এসেছিলেন তিনি জয়প্রকাশ নারায়ণ। তাকে দেখে তার দুই হাত চেপে ধরে অবুঝ শিশুর মতো ইন্দিরা কান্নায় ভেঙে পড়েছিলেন। জয়প্রকাশ তাকে পরম স্নেহে সান্ত্বনা দিয়েছেন, অভয় দিয়েছেন। ইন্দিরা-জয়প্রকাশের এই সাক্ষাৎকারের কথা ছাপতে গিয়ে দিলি্লর একটি কাগজ তাদের রিপোর্টে লিখেছিল, ইন্দিরার মতো লৌহমানবীর চোখে এই প্রথম তারা অশ্রু দেখলেন।
আরও এক লৌহমানবীর চোখেও একসময় অশ্রু দেখা দিয়েছিল, তিনি মার্গারেট থ্যাচার। জনগণের ক্ষোভ ও প্রতিবাদকে উপেক্ষা করে তিনি যখন ব্রিটেনে পোল ট্যাক্স প্রবর্তন করেন এবং ব্রিটিশ জনগণ, এমনকি তার দলের কাছে প্রত্যাখ্যাত হয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন, সেদিন রানীর কাছে পদত্যাগপত্র পেশের জন্য বাকিংহাম প্রাসাদে যাওয়ার সময় সাংবাদিকরা তার চোখে অশ্রু দেখেছেন এবং সেই ছবি সংবাদপত্রে বেরিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই প্রথম তারা লৌহমানবীর চোখে অশ্রু দেখলেন।
আজ আর রাজনৈতিক বিষয়ে সিরিয়াস কিছু লিখলাম না। ইন্দিরা গান্ধী সম্পর্কে আমার সঞ্চয়ের ভাণ্ডার থেকে একটি গল্প পাঠকদের উপহার দিলাম। সুধী পাঠকরা যেন এই গল্পের মধ্যে কোনো রাজনৈতিক তাৎপর্য বা অর্থের অনুসন্ধান না করেন এটাই তাদের কাছে আমার বিনীত অনুরোধ।
লন্ডন, ২৬ আগস্ট ২০১১, শুক্রবার

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 28
(55)
- খোলা চোখে-এক কালো অধ্যায়ের সমাপ্তি by হাসান ফেরদৌস
- ছাত্রদের ওপর এ কেমন ‘শাসন’?-তিনি প্রধান শিক্ষক!
- ২০০১-এর সব নির্বাচনোত্তর সহিংসতার বিচার চলুক-বিলম্...
- প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ
- ‘বাংলাদেশকে নেতৃত্ব দেবে’
- কাপ্তাইসভার ভ্রমণ by স্বপ্না মারমা
- চাকরি @ নেট
- চাকরি খুঁজছেন?
- এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’-দেশে ...
- পেশা-পরামর্শ-অপরাধতত্ত্ব ও পুলিশবিজ্ঞান
- সম্ভাবনাময় পেশা সিরামিক প্রকৌশল by আল-আমিন হক
- আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়-ব্র্যান্ডিং লড়াই
- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-পড়তে হলে ফলিত পরিসংখ্যান...
- পাড়ি দিই বাংলা চ্যানেল by মারুফ ইসলাম
- ক্রিকেটার হোক মেয়েরাও
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-ক্রিক...
- বিশেষজ্ঞের চেম্বার থেকে
- স্বাস্থ্য টিপস-রক্ত বাড়ায় কলার মোচা
- দাঁত হোক দাগহীন
- ছোট বয়সে সচরাচর পেটের পীড়া by প্রণব কুমার চৌধুরী
- নুসরাত ইকবাল খান, তামিম ইকবালের মা-বড় কথা, ভালো খে...
- শিরিন আক্তার, সাকিব আল হাসানের মা-শেষমেশ ওকে জিততে...
- ছেলের হাসি মায়ের হাসি by মাহফুজ রহমান
- জল থাকলেই না বিদ্যুৎ by শেখ রোকন
- বাজারদর-আমাদের জন্য দোয়া করবেন by মাইনুল এইচ সিরাজী
- কালের আয়নায়-'প্রকৃত স্টেটসম্যান হতে হলে কান খোলা র...
- যোগাযোগ ব্যবস্থা-আকাশপথেও বিড়ম্বনা
- নাগরিক সমস্যা ও সরকার-গণমাধ্যমকে আস্থায় রাখুন
- সাক্ষাৎকার-ঢাকায় মূকাভিনয় একাডেমী স্থাপন করতে চাই ...
- তথ্যপ্রযুক্তি-টেলিকম নিয়ে পাঁচ কথা by জাকারিয়া স্বপন
- মাটি-মানুষের কাছাকাছি যে জন by সৌমিত্র শেখর
- খাদ্য নিরাপত্তা-জল ও জীবনের সম্পর্ক ছিন্ন করা যাবে...
- সমকালীন প্রসঙ্গ-বাংলাদেশের জনগণই এ দেশের মাটি থেকে...
- মিরপুরে যুবক হত্যা-পুলিশ যখন অপরাধ করে...
- দুর্নীতি দমন কমিশন বিল-আইন সংশোধনে বিলম্ব কেন?
- ভিন্নমত-আগামী বাজেট : কাপড় অনুযায়ী কোট কাটুন by আ...
- ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ-সাঈদীর বিরুদ্ধে ১৯ সাক্ষ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা নগরবাসীর-চট্টগ্র...
- মনোযোগী আহার
- উৎপাদন খরচ বৃদ্ধি, সরবরাহ কমেছে, বাড়ছে ডিমের দাম-ত...
- মিয়ানমার-ঝুঁকি নিয়েই নতুন পথে হাঁটা by অং সান সু চি
- রহিমা খাতুন, মুশফিকুর রহিমের মা-ছেলে আমার ভালো করবে
- স্বপ্নসারথি সাকিব by বদিউজ্জামান
- বাঘা তেঁতুল-দুই কান লাল by সৈয়দ আবুল মকসুদ
- সপ্তাহের হালচাল-আওয়ামী লীগের সামনে কঠিন পরীক্ষা by...
- তিস্তার পানি ১-বিপাকে তিস্তাপারের কৃষক by ইফতেখার ...
- বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানটি ছিল রূপসী বাংলা হো...
- ডিজিটাল ব্যানারের রঙে রঙিন চট্টগ্রাম নগরী
- ব্যাংকারদের বর্জন বারবনিতাদের
- শ্রদ্ধাঞ্জলি-বিনয় বাঁশীর ঢো by নাসির উদ্দিন হায়দার
- ট্রানজিট-ডব্লিউটিওর বিধানের অপব্যাখ্যা কেন? by আসজ...
- পাকিস্তান-বেলুচিস্তানে জন-অসন্তোষ বাড়ছে by আই এ রে...
- বাঘা তেঁতুল-হরতালের আত্মকথা by সৈয়দ আবুল মকসুদ
- অরণ্যে রোদন-সোনিয়া-রাহুল, কী করলেন আপনারা! by আনিস...
-
▼
Mar 28
(55)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment