Sunday, February 23, 2025
রাশিয়ানদের চোখে ট্রাম্প হলেন ‘ডার্ক হর্স’
রাশিয়ানদের চোখে ট্রাম্প হলেন ‘ডার্ক হর্স’
ইউক্রেনের বিরুদ্ধে তিন বছর ধরে চলমান যুদ্ধে রাশিয়া এখন সেনাবাহিনীতে আরও জনবল নিয়োগের চেষ্টা করছে। রাশিয়ার সাধারণ মানুষ অবশ্য বিশ্বাস করে, তারা বিশেষ কোনো সামরিক মিশনে আছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বক্ষণ এমন বার্তা প্রচারের ফলে জনসাধারণের মধ্যেও ঠিক একইরকম চিন্তা তৈরি হয়েছে। অবশ্য দেশটির অনেক বাসিন্দা চায় দীর্ঘদিনের এ যুদ্ধের ইতি ঘটুক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বিষয়ে একমত প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকও করেছে ট্রাম্প প্রশাসন। তবে এ বিষয়ে ট্রাম্পের কাছ থেকে কতটুকু আশা করা যায়- এ নিয়ে বিস্তর এক প্রশ্ন থেকে যায়। কারণ, ‘কালো ঘোড়া’ হিসেবে ট্রাম্পের বিশেষ পরিচিতি আছে। তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেয়ার জন্য বিশেষ পরিচিতি আছে তার। মিখাইল বলেন, শহরের চারপাশে সেনাবাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও আপনি যদি তেভরে বসবাস করেন তাহলে আপনার এটা মনে হবে যে, এখানকার পরিস্থিতি স্বাভাবিক। মিখাইলের ভাষায়- স্থানীয় একজন শিক্ষক আমাকে বললেন, একের পর এক গাড়ি যাচ্ছে এবং দোকানপাট সব খোলা আছে। আমরা মোটেও ঘাবড়ে যাইনি। আমরা কোনো সাইরেন বাজার শব্দ শুনতে পাই না। আমরা কোনো আশ্রয়স্থলে দৌড়ে পালাই না। তবে এমন পরিস্থিতি যে স্বাভাবিক না- এমনটা মনে করেন অ্যানা। তার জানা কিছু মানুষ আছেন যারা ইউক্রেন যুদ্ধে যাওয়ার পর আর ফিরে আসেননি। তিনি আরও বলেন, আশা করি এই যুদ্ধ অতি দ্রুত শেষ হবে। এ বিষয়ে অবশ্য ডনাল্ড ট্রাম্পও একই একমত প্রকাশ করেছেন। ইউক্রেনকে আমন্ত্রণ না জানিয়েই ট্রাম্প প্রশাসন সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে। ট্রাম্পকে ‘কালো ঘোড়া’ বলে মন্তব্য করেন অ্যানা। তিনি বলেন, তেভরে বসবাসকারী কিছু মানুষের সঙ্গে আমার কথা হয়। যারা এখনো তিন বছর ধরে রাষ্ট্রীয় টেলিভিশনে শোনা বুলি আওড়াচ্ছেন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে তিন বছর ধরে এই বার্তাই দেয়া হচ্ছে যে, ইউক্রেনের কোনো এলাকা দখল করছে না রাশিয়া। তারা শুধু রাশিয়ান ও ইউক্রেনে বসবাসকারী রাশিয়ার ভাষাভাষীর মানুষদেরকে রক্ষা করছে। রাশিয়ার অনলাইন নিউ টাইমসের কলামিস্ট আঁন্দ্রে কোলেশনিকভ বলেন, একটি সমাজে মানুষ সবসময় মূল ধারায় থাকতে পছন্দ করে। এখন সেই মূলধারা যদি যুদ্ধের পক্ষে হয় আর টেলিভিশনে বলা হয় ‘আমরা পশ্চিমাদের সঙ্গে যুদ্ধ করছি’ তাহলে গড়পড়তার নাগরিকও ঠিক এমনটাই চিন্তা করবে। এ বিষয়ে তাদের বিস্তারিত চিন্তা না করাটাই স্বাভাবিক। শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য সংখ্যাগরিষ্ঠের দলকে সমর্থন করাটাই স্বাভাবিক। এদিকে লারিসা ও তার স্বামী ভ্যালেরি উইলিংলি এই ধারণা পোষণ করেন যে, তারা বিশেষ সামরিক অপারেশনে আছেন। লারিসা আমাকে জানান, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে প্রস্তুত। তিনি আরও বলেন, আমরা আশা করি রাশিয়া বিজয়ী হবে।
মিখাইল বলেন, ইতিমধ্যে পুলিশের কাছে আমাদের তথ্য পৌঁছে যায়। তাদের কাছে এমন খবর যায় যে, ক্যামেরাসহ সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। যদিও তারা আন্তরিক ছিল, তবে আমাদের কাছে জিজ্ঞাসা করা হলো- আমরা কেন সেখানে গিয়েছি। তারা আমাদের ড্রাইভারের কাছ থেকে তথ্য নিলো। আমাদের গাড়ি চেক করা হলো। আমাদের ভ্রমণের বিষয়ে আনুষ্ঠানিক বিবরণ শোনা হলো।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1404)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 23
(10)
- বইপত্র: যাত্রীভরা ট্রেনে আগুন দিত কারা by মো. মহসী...
- বাংলাদেশে উগ্র বামপন্থি কমিউনিস্টদের ভোট দিতে ২৯ ম...
- ইসরায়েলি কারাগারে ৪৫ বছর, কে এই নায়েল বারঘুতি
- পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং by শুভ্র দেব
- ইরান-ইসরাইল কথার লড়াই
- রাশিয়ানদের চোখে ট্রাম্প হলেন ‘ডার্ক হর্স’
- বাংলাদেশে রাজনীতি শক্তিশালী করতে মার্কিন বরাদ্দ: ক...
- যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ: ভারতে রাজনৈতিক বিতর্ক ...
- আওয়ামী লীগ স্বনামে একই নেতৃত্বে ফিরতে পারবে না: শি...
- জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যানকে বরখাস্ত করলেন ট...
-
▼
Feb 23
(10)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment