Friday, September 30, 2011
বিদ্যুৎ লাইন পেতে মন্ত্রী এমপিদের দৌড়ঝাপ by নাজমুল ইমাম
বিদ্যুৎ লাইন পেতে মন্ত্রী এমপিদের দৌড়ঝাপ by নাজমুল ইমাম
নিজ সংসদীয় এলাকায় বিদ্যুতের লাইন পেতে মন্ত্রী-এমপিরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক এমপির কাছে ডিও লেটার (চাহিদাপত্র) পাঠিয়েছেন অনেকেই। তার মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান এমপি একজন। চিঠিতে তিনি ৫০০ বর্গকিলোমিটার এলাকা ঘিরে তার নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের অনুরোধ জানিয়েছেন। শুধু পানিসম্পদ প্রতিমন্ত্রী নন, তার মতো শতাধিক মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধির ডিও লেটার জমা পড়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দফতরে। নির্বাচনী ওয়াদা পূরণ অথবা এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তারা এসব ডিও লেটার পাঠিয়েছেন। নতুন লাইন নির্মাণের পাশাপাশি নতুন সংযোগের জন্যও মন্ত্রী-এমপিদের ডিও লেটার জমা পড়ছে হাজার হাজার।
প্রতিদিন ডিও লেটারের সংখ্যা বাড়ছে। মন্ত্রী-এমপিদের তদবিরের চাপে বেকায়দায় বিদ্যুৎ বিভাগ। চাপ সামলাতে মন্ত্রণালয় থেকে ডিও লেটারগুলো পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (আরইবি) পাঠিয়ে দেওয়া হচ্ছে। মন্ত্রী-এমপিদের দৌড়ঝাঁপের মূল কারণ হলো গ্রামে বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প অনুমোদন হতে যাচ্ছে। অচিরেই সারাদেশে বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ শুরু হবে।
মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মোঃ মাহবুবুর রহমান এমপি তার সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় বিদ্যুতের নতুন লাইন নির্মাণের জন্য গত ৯ মে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর চিঠি দেন। এতে তিনি কয়েকটি এলাকায় বিতরণ লাইন নির্মাণের জন্য অনুরোধ জানান। এর মধ্যে রয়েছে কলাপাড়া উপজেলা সদরের বাদুরতলী ফিশারি থেকে ইটবাড়িয়া হয়ে বালিয়াতলী ফেরিঘাট। বালিয়াতলী স্টেশন থেকে বড় বাড়িয়াতলী, পণ্ডিতবাড়ি ও ইসলামিয়া মাদ্রাসা হয়ে বাবলাতলা বাজার কলেজ রোড হয়ে ধুলাশ্বর চাপলী বাজার। সেখান থেকে ইউনিয়ন পরিষদের ধোলাই বাজার হয়ে গঙ্গামতি সমুদ্রসৈকত পর্যন্ত। ডিও লেটারে তিনি বলেছেন, ৫০০ বর্গকিলোমিটার আয়তনের কৃষিভিত্তিক শিল্পাঞ্চল
হিসেবে গড়ে তোলার জন্য তার নির্বাচনী এলাকা সম্ভাবনাময় ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী তার চিঠিতে বলেছেন, মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে বিএনপি আমলে ১-২ কিলোমিটার এলাকাজুড়ে খাম্বা বসানো হলেও বিদ্যুৎ আসেনি। তিনি বাউশিয়া ইউনিয়নের গুদারাঘাট থেকে গুয়াগাছিয়া ইউনিয়ন পর্যন্ত নতুন লাইন চেয়েছেন।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের স্বল্পলাডুগ্রামে বিদ্যুতায়নের অনুরোধ জানিয়েছেন খন্দকার আবদুল বাতেন এমপি। বিদ্যুতের নতুন লাইন নির্মাণ অথবা সংযোগের জন্য স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, জামালপুর-৪ আসনের সাংসদ ডা. মোঃ মুরাদ হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নূরজাহান বেগমসহ প্রায় শতাধিক এমপি-জনপ্রতিনিধি বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর অনুরোধ জানিয়ে ডিও লেটার দিয়েছেন। নিয়মিত তদবির করছেন তারা। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকলেও ডিও লেটার জমা অব্যাহত রয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সংযোগের বিষয়ে ডিও দিয়েছেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি। পার্বত্য এলাকায় আরইবির লাইন নেই। সেখানে পিডিবি বিদ্যুৎ সরবরাহ করে।
বিদ্যুৎ বিভাগ শুরুতে প্রত্যেক সাংসদের এলাকায় ১০০ কিলোমিটার করে নতুন বিতরণ লাইন নির্মাণের কথা বললেও বিতর্কের আশঙ্কায় পরে প্রত্যেক উপজেলায় বিতরণ লাইন নির্মাণের কথা বলা হয়। এ জন্য নেওয়া প্রকল্পের কৌশলী নামও দেওয়া হয়। প্রকল্পের নাম হচ্ছে '১৮ লাখ গ্রাহক সংযোগ প্রকল্প'। আরইবি থেকে এখন বলা হচ্ছে, প্রত্যেক উপজেলায় ১০০ কিলোমিটার লাইন নির্মাণ নয়; বরং চাহিদার বিষয়টিকে বিবেচনায় রেখেই প্রকল্প প্রস্তাব তৈরি হয়েছে।
বিগত চারদলীয় জোট সরকার আমলেও একইভাবে রাজনৈতিক বিবেচনায় প্রত্যেক সাংসদের এলাকায় নতুন বিতরণ লাইন টানা হয়। সেবার প্রত্যেক সাংসদের এলাকায় ১০০ কিলোমিটার নতুন লাইন টানার উদ্যোগ নিয়েও পরে লাইন টানা হয় নূ্যনতম ৪০ কিলোমিটার করে। খুঁটি পোতা আর নতুন লাইন টানার দিকে তখন বেশি ঝোঁক ছিল সরকারের। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির দিকে নজর ছিল না। এ কারণে পরবর্তী সময়ে বিদ্যুৎ ঘাটতি ক্রমান্বয়ে বাড়তে থাকে। বিদ্যুৎ ছাড়াই খুঁটির পর খুঁটি পড়ে থাকে। এর মাধ্যমে রাজনৈতিক প্রভাবশালী মহল লাভবান হয়।
মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে পল্লী এলাকায় বিদ্যুতের বিতরণ লাইন বাড়ানোর জন্য আরইবি ইতিপূর্বে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে। বিদ্যুৎ বিভাগ এ প্রস্তাবটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। বর্তমানে এটি একনেকের অনুমোদনের অপেক্ষায়। প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন পেলে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের ৪৫৩টি উপজেলায় ৪৫ হাজার কিলোমিটার বিতরণ লাইন টানা হবে।
অভিযোগ উঠেছে, সমিতিগুলোর মাঠ পর্যায় থেকে জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ না করে শুধু মন্ত্রী-এমপিদের চাহিদার ভিত্তিতে প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। এভাবে রাজনৈতিক বিবেচনায় বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করা হলে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর (পবিস) লোকসানের বোঝা আরও বেড়ে যাবে। বর্তমানে ৭০টি সমিতির ৬৫টিই লোকসানে চলছে। সেগুলো সরকারের পাওনা শোধ করতে পারছে না। বাধ্য হয়ে স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) ভাঙিয়েও পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) ওই অর্থ শোধ করতে হচ্ছে। এতে সংস্থাটি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এদিকে বেসরকারি বিদ্যুৎ কিনতেও সরকারকে ব্যাপক পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। নতুন করে আরইবির লোকসানের পরিমাণ বাড়লে বিদ্যুৎ খাতে ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যুৎ বিশেষজ্ঞরা প্রস্তাবিত প্রকল্পটিকে রাজনৈতিক প্রকল্প হিসেবে মনে করছেন। তারা বলেছেন, বিগত চারদলীয় জোট সরকারের মতো মন্ত্রী-এমপিদের এলাকায় বিতরণ লাইন ভাগাভাগি করে দিতেই এ ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে। এটা ঠিক নয়। প্রয়োজনীয় স্থানে বিদ্যুতের লাইন বসানো উচিত। নতুবা বিদ্যুৎ খাত আবারও গভীর সংকটে পড়বে।
বিদ্যুৎ খাতের সার্বিক পরিকল্পনার দায়িত্বে নিয়োজিত সংস্থা পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ সমকালকে বলেছেন, বিগত চারদলীয় জোট সরকারের মতো এই গুরুত্বপূর্ণ প্রকল্পটিও রাজনীতিকরণ করা হচ্ছে। এ পথ থেকে সরকারকে সরে আসতে হবে। তিনি আরও বলেন, কোনো এলাকা বিদ্যুতায়নের ক্ষেত্রে সেই এলাকার আয়তন, ভৌগোলিক অবস্থা ও জনসংখ্যার বিষয়টিকেই বিবেচনায় রাখা হয়। নিয়মানুযায়ী প্রত্যেক পবিসে দায়িত্বরত পরামর্শককে দিয়ে এলাকা বাছাই করে নতুন লাইন নির্মাণ করতে হবে। কিন্তু এসব বিষয়কে বাদ রেখে শুধু মন্ত্রী-এমপিদের চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হলে সেটা বাস্তবসম্মত হবে না। এতে শুধু আরইবি ক্ষতিগ্রস্ত হবে না, গোটা বিদ্যুৎ খাতই বিপর্যয়ের কবলে পড়তে পারে।
তবে রাজনৈতিক বিবেচনায় এই প্রকল্প নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আরইবির চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম। তিনি সমকালকে বলেছেন, দীর্ঘদিন ধরে নতুন বিতরণ লাইন সম্প্রসারণের কাজ বন্ধ রয়েছে। বিদ্যুৎ ঘাটতি বেশি থাকায় এতদিন নতুন লাইন নির্মাণের প্রয়োজন হয়নি। এখন বিদ্যুতের উৎপাদন বাড়ছে। নতুন লাইন নির্মাণও জরুরি হয়ে পড়েছে। চাহিদার বিষয়টি বিবেচনায় রেখেই প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, অনেক দিন ধরেই মন্ত্রী-এমপিদের আবেদন জমা পড়ছে। কিন্তু নতুন বিতরণ লাইন সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তাদের আবেদনে সাড়া দেওয়া যায়নি। প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন পেলে মন্ত্রী-এমপিদের চাহিদার ভিত্তিতে কোন এলাকায় কত কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হবে, সেটি চূড়ান্ত করা হবে। তিনি জানান, এখনও জনপ্রতিনিধিদের ডিও লেটার আসছে। পাশাপাশি অনেক এমপি সশরীরে এসে তদবির করছেন। আবার টেলিফোনেও কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন লাইনের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অনুরোধ করছেন। মন্ত্রী-এমপিদের ডিও লেটারের ওপর বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষে তার একান্ত সচিব মোঃ নূরুল আলম সুপারিশ করে তা আরইবির চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিচ্ছেন।
জানা যায়, একনেকের অনুমোদনের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের মাধ্যমে গত জুলাই মাসে নতুন বিতরণ লাইনের প্রকল্প প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। পবিসের মাঠ পর্যায় থেকে তথ্য ও চাহিদাপত্র না নিয়েই উপজেলাওয়ারি কত লাইন বসবে সে হিসাব করেছে বিদ্যুৎ বিভাগ। তাই প্রকল্প অনুমোদন পাওয়ার আগেই এমপিদের দেন-দরবার শুরু হয়ে গেছে। এ বিষয়ে ডিও লেটার দেওয়ার পাশাপাশি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেও কেউ একশ', কেউ ২০০, িকেউবা তার চেয়ে কম-বেশি কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন চাচ্ছেন। কোন এমপি কত কিলোমিটার নতুন লাইন পাবেন তার প্রাথমিক হিসাব করা হলেও ঝামেলা এড়াতে বিদ্যুৎ বিভাগ ও আরইবি বিষয়টি গোপন রাখছে। কোন এমপির এলাকার জন্য কী পরিমাণ লাইন বরাদ্দ করা হবে তা আগে থেকে টের পেলে বিদ্যুৎ বিভাগ ও আরইবিকে আরও চাপের মুখে পড়তে হবে। সে জন্য এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।
আরইবির লোকসান : সূত্র জানায়, সরকার আরইবির পবিসগুলোর মাঠ পর্যায়ের চাহিদার দিকে দৃষ্টি না দিয়ে সরকারি দলের মন্ত্রী-এমপিরা যাতে তাদের নির্বাচনী ওয়াদা পূরণ করতে পারেন, সে বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে বেশি। এর ফলে বর্তমানে লোকসানি সমিতিগুলোর অস্তিত্ব সংকটে পড়তে পারে। এমনিতেই গত ফেব্রুয়ারি এবং আগস্টে দু'দফায় বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির ফলে অনেক সমিতি চরম আর্থিক সংকটে পড়েছে। সমিতিগুলো বেশি দামে পিডিবির কাছ থেকে বিদ্যুৎ কিনলেও গ্রাহকের কাছে কম দামেই তা বিক্রি করতে হচ্ছে। বিদ্যুৎ নিয়ে সরকারেরও দুশ্চিন্তার শেষ নেই। বিশেষ করে দ্রুত বেসরকারি বিদ্যুৎ কিনতে গিয়ে সরকারের ভর্তুকির বোঝা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এ অবস্থার মধ্যে অপরিকল্পিতভাবে বিদ্যুতায়ন করা হলে পবিসগুলোর লোকসানের দায়ভার সরকারের কাঁধেই চাপবে।
পবিসের বেশ কয়েকজন কর্মকর্তা সমকালকে বলেছেন, সমিতির লাইনগুলো অনেক দীর্ঘ হয়। মন্ত্রী-এমপিদের তদবিরের কারণে অল্পসংখ্যক গ্রাহকের জন্যও দীর্ঘ লাইন টানতে হয়। যেখান থেকে বিনিয়োগ উসুল করা সম্ভব হয় না। এমন স্থানেও লাইন টানতে হয়, যেখানে কোনো শিল্প কলকারখানা থাকে না। এসব স্থানে লাইন টেনেই লোকসানের মুখে পড়তে হয়। তাছাড়া পল্লী বিদ্যুতের গ্রাহকরা উল্লেখযোগ্য হারে সাবসিডি পায়। এ কারণেও অনেক সমিতিকে লোকসান গুনতে হয়। আরইবিতে লাভের চেয়ে বিদ্যুৎ সেবাটাই বড় করে দেখা হয়। রাজনৈতিক বিবেচনায় নতুন করে ৪৫ হাজার কিলোমিটার বিতরণ লাইন বাড়লে লোকসানের বোঝা আরও বাড়তে পারে বলে তারা মনে করেন। তবে দীর্ঘদিন নতুন বিতরণ লাইন নির্মাণ বন্ধ থাকায় কিছু এলাকায় বিদ্যুতায়ন প্রয়োজন রয়েছে বলে তারা জানান। এ জন্য মাঠ থেকে তথ্য-উপাত্ত নিয়ে প্রকল্প প্রস্তাব গ্রহণ করা হলে সেটা বাস্তবসম্মত হতো।
নতুন করে ৪৫ হাজার লাইন নির্মাণ করা হলে তাতে সমিতিগুলোর লোকসানের পরিমাণ বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাওয়া হলে এর সঙ্গে সরাসরি দ্বিমত পোষণ না করে আরইবির চেয়ারম্যান সমকালকে বলেন, বিদ্যুতের খুচরা মূল্য বাড়ানো হলে তেমন একটা লোকসান থাকবে না। তাছাড়া নতুন উপকেন্দ্র স্থাপনসহ জরাজীর্ণ বিতরণ ব্যবস্থা বদলে ফেলা হলে সিস্টেম লস কমবে। তবে পাইকারি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুতের খুচরা মূল্য না বাড়ালে সমিতিগুলোর লোকসান আরও বাড়বে বলে তিনি স্বীকার করেন।
১৮ লাখ গ্রাহক সংযোগ প্রকল্প :দেশের সব গ্রামে বিদ্যুৎ পেঁৗছে দেওয়ার লক্ষ্যে ১৯৭৭ সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) যাত্রা শুরু হয়। এ পর্যন্ত প্রায় দুই লাখ ২৩ হাজার কিলোমিটার বিতরণ লাইন রয়েছে সরকারি এ সংস্থাটির হাতে। এর মাধ্যমে দেশের ৮৭ হাজার ৩৭২টি গ্রামের মধ্যে ৪৮ হাজার ৭৫৪টি গ্রামে বিদ্যুৎ-সুবিধা পেঁৗছানো হচ্ছে। ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পেঁৗছে দিতে আরইবির আরও এক লাখ ৯৮ হাজার নতুন বিতরণ লাইন লাগবে। এর মধ্যে বর্তমানে চলমান ৫টি প্রকল্পের মাধ্যমে ১৮ হাজার ২০০ কিলোমিটার নতুন লাইন নির্মাণের কাজ চলছে। ২০১৪ সাল নাগাদ এই প্রকল্পগুলোর কাজ শেষ হলে নতুন করে আরও ৭ লাখ ২০ হাজার গ্রাহককে সংযোগ দেওয়া যাবে। এসব প্রকল্প ছাড়াও মন্ত্রণালয়ের নির্দেশে আরইবি তড়িঘড়ি করে আরও একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। '১৮ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পে'র প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে। এ প্রকল্পের অধীনে আরইবির আওতাধীন এলাকা মফস্বল শহর ও গ্রামাঞ্চলে ১১ কেভি ক্ষমতার মোট ৪৫ হাজার কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ করা হবে। এ ছাড়া দুই হাজার কিলোমিটার নতুন ৩৩ কেভি লাইন তৈরি, ৫০০ কিলোমিটার পুরনো ৩৩ কেভি লাইন সংস্কার, ১০০ নতুন উপকেন্দ্র নির্মাণ এবং পাঁচটি পুরনো উপকেন্দ্র সংস্কার করা হবে। চার বছর মেয়াদি (জুলাই '১১ থেকে জুন ২০১৫) এই প্রকল্পে ব্যয় হবে ৫ হাজার ৪৪০ কোটি টাকা, যাতে সরকার অর্থায়ন করবে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে আরইবির সদস্য (পবিস) মোঃ মজিবুর রহমান সমকালকে বলেন, ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পেঁৗছে দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই বিতরণ লাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী প্রত্যেক উপজেলায় বিদ্যুৎ লাইন নির্মাণ হবে।
আরইবির উর্ধ্বতন আরেক কর্মকর্তা সমকালকে বলেছেন, প্রথমে প্রত্যেক উপজেলায় ১০০ কিলোমিটার করে নতুন বিতরণ লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও পরে সে সিদ্ধান্ত বাদ দেওয়া হয়। কারণ সাভার ও ধামরাইয়ের মতো অনেক উপজেলা আছে; যেখানে ১০০ কিলোমিটার করে নতুন লাইন প্রয়োজন নেই। সেসব উপজেলায় ৪০/৫০ কিলোমিটার লাইন বসালেই যথেষ্ট। আবার অনেক উপজেলা আছে যেখানে এখনও অনেক এলাকায় বিদ্যুৎ পেঁৗছেনি। এ জাতীয় উপজেলার চাহিদা ৪/৫শ' কিলোমিটার থাকলেও সর্বোচ্চ ২০০ কিলোমিটার পর্যন্ত লাইন টানা হতে পারে। নতুন লাইনের চাহিদা নিরূপণের ক্ষেত্রে সুবিধাবঞ্চিত ভৌগোলিক এলাকার আয়তন ও জনসংখ্যার বিষয়টিকেই বিবেচনায় রাখা হয়েছে। তবে দ্রুত প্রকল্প প্রস্তাব তৈরি করতে গিয়ে মাঠ পর্যায় থেকে কোনো তথ্য-উপাত্ত না নিয়েই এ সংক্রান্ত হিসাব-নিকাশ করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। যদিও নিয়মানুযায়ী প্রত্যেক পবিসে দায়িত্বরত পরামর্শককে দিয়ে কোন কোন এলাকায় নতুন লাইন নির্মাণ করতে হবে এবং তাতে কত গ্রাহক উপকৃত হবে সে সম্পর্কে জরিপ চালানোর কথা। পবিস থেকে পাঠানো তাদের ওই জরিপ রিপোর্টের সঙ্গে আরইবির মহাপরিকল্পনা মিলিয়ে নতুন বিতরণ লাইন নির্মাণের প্রকল্প প্রস্তাব তৈরির কথা রয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, আরইবির কার্যক্রম না থাকায় তিন পার্বত্য জেলাকে বাদ রেখেই এই প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পে ব্যয়ের জন্য সরকারের কাছে গ্র্যাচুইটি হিসেবে সমুদয় অর্থ চাওয়া হয়েছে, যা সরকার চাওয়া মাত্র আরইবি ফেরত দিতে বাধ্য থাকবে। এ জন্য আরইবিকে কোনো সুদ দিতে হবে না।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
September
(685)
-
▼
Sep 30
(27)
- পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে তহবিল গঠনের সিদ্ধান্ত
- বায়ার্ন-আভিজাত্য আর রিয়াল-দাপট
- মিউনিখে তেভেজ-কাণ্ড
- পেসমেকারের আবিষ্কারক উইলসন চলে গেলেন
- পাশ্চাত্যের অবরোধ আরোপের প্রস্তাবে নমনীয়তা আনা হয়েছে
- ইয়েমেনে যুদ্ধবিমান ভূপাতিত
- তিব্বত নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে চী...
- পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে জিতেছেন মুখ্যমন্ত...
- হাবিয়ারিমানাকে স্বদেশে পাঠানোর আবেদন প্রত্যাখ্যান ...
- বিন লাদেনের শেষ ছবি গোপন থাকবে
- জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক মারের বিচার শুরু
- আটলান্টিকের তলদেশে রুপাভর্তি জাহাজ!
- ইসরায়েলে হঠাৎ জনপ্রিয়তা বেড়ে গেছে ওবামার
- পাকিস্তানের ভরসা এখন চীন-সৌদি আরব?
- ফিরে দেখা তিন বছর by মাহবুবা নাসরীন
- তত্ত্বাবধায়কঃ সাবেক রায় বহাল হোক by আতাউস সামাদ
- বুড়িগঙ্গা টেমস হলো না কেন? by আইরিন সুলতানা
- গণিতের জন্য... by এম শামসুর রহমান
- প্রাথমিক শিক্ষাঃ কতজন ঝরে পড়ছে by মাহফুজুর রহমান ম...
- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনঃ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত ...
- চার চিকিৎসক বরখাস্তঃ অনুপস্থিতদের জন্য সতর্কবার্তা
- বিদ্যুৎ লাইন পেতে মন্ত্রী এমপিদের দৌড়ঝাপ by নাজমু...
- গান্ধী পরম্পরা টিকবে তো?
- রাতের বিমানবন্দরে লাগামহীন হয়রানি by এস এম আজাদ ও ...
- চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান
- বিনিয়োগকারীদের শেয়ার কিনতে ৫০০ কোটি টাকার মিউচ্যুয়...
- কর দিতেই হচ্ছে মন্ত্রী-এমপিদের by ফারুক মেহেদী
-
▼
Sep 30
(27)
-
▼
September
(685)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment