Tuesday, October 28, 2014
সড়ক দুর্ঘটনার প্রধান দায় চালকের নয়, সরকারের -সাক্ষাৎকারে শামসুল হক by ফারুক ওয়াসিফ
সড়ক দুর্ঘটনার প্রধান দায় চালকের নয়, সরকারের -সাক্ষাৎকারে শামসুল হক by ফারুক ওয়াসিফ
শামসুল হকের
জন্ম ১৯৬২ সালে। তাঁর পিএইচডি সম্পন্ন হয় যুক্তরাজ্যের সাউদাম্পটন
বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
(বুয়েট) পুরকৌশল বিভাগে অধ্যাপনা করছেন। দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের
সাবেক পরিচালক শামসুল হকের গবেষণাগ্রন্থ হাইওয়ে অ্যান্ড রেলওয়ে
ইঞ্জিনিয়ারিং প্রকাশিত হয়েছে অস্ট্রিয়া থেকে।
# সাক্ষাৎকার নিয়েছেন ফারুক ওয়াসিফ

প্রথম আলো # সড়ক দুর্যোগপ্রবণ এলাকা বা দুর্গত এলাকায় পরিণত হয়েছে। এর সত্যিকার চিত্রটা কী?
শামসুল হক # সরকার দাবি করে যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমছে; কিন্তু বাস্তবতা হলো উল্টো। পুলিশের রেকর্ডে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের আসল চিত্র আসে না। ২০১০ সালে ধারাবাহিকভাবে বার্ষিক মৃত্যুর সংখ্যা ছিল প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার। এখন সেটা পুলিশের হিসাবে এক হাজার ৯০০। পুলিশ প্রথম থেকেই সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যানের দায়িত্ব আবশ্যিক বলে মানেনি, তাদের গাফিলতিও ছিল। এ কারণে প্রকৃত প্রতিবেদন উঠে আসে না। এই তথ্য অবমূল্যায়নের হার ৩৫ থেকে ৫৪ শতাংশ। বিশ্বব্যাংকের জরিপে নিহতের সংখ্যা বছরে প্রায় ১২ হাজার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে এটা প্রায় ১৮ হাজার। তার মানে বিরাট ব্যবধান।
শহরাঞ্চলে মোট নিহতের ৭০ ভাগই পথচারী, সারা দেশ মিলিয়ে এই হার প্রায় ৫৪ শতাংশ। এটা নীরব মৃত্যু; এসব খবরের বেশির ভাগই কিন্তু পুলিশের কাছে যায় না। পুলিশ বেশি নজর দেয় দুটি বাহনের মধ্যে সংঘর্ষ হলে, যেখানে মালিক–বিমার প্রশ্ন জড়িত। সমস্যার প্রকৃতি এবং ক্ষয়ক্ষতির পরিমাপ না জানা থাকলে প্রতিকার হবে কী করে? রাজনীতিবিদেরাও বিষয়টাকে গুরুত্ব দিতে চান না। বিশ্বব্যাংকের হিসাবে সড়ক দুর্ঘটনায় অর্থনৈতিক ক্ষতি জিডিপির ১ থেকে ২ শতাংশ। দেড় শতাংশ ধরলেও প্রায় ১৫ হাজার কোটি টাকা! এত লোক নিহত হচ্ছে, উদীয়মান অর্থনীতির বিরাট রক্তক্ষরণ—অথচ সরকার সিরিয়াস না। মহাসড়ককে ভিত্তি করে বাণিজ্য হচ্ছে, অথচ নিরাপদ করা হচ্ছে না।
প্রথম আলো # এসব আসলে কতটা দুর্ঘটনা আর কতটা দায়িত্বহীনতা?
শামসুল হক # আমাদের পরিকল্পনা ও নকশা প্রণয়ন, রক্ষণাবেক্ষণ, পরিচালনার তদারকি—সব ক্ষেত্রেই বিশৃঙ্খলা। সংজ্ঞা অনুযায়ী মহাসড়কে লোকাল গাড়ি ও পথচারী আসার কথা নয়। শ্রেণিবিন্যাসের দিক থেকে স্থানীয় রাস্তা, মধ্যম পর্যায়ের রাস্তা, প্রধান সড়ক; তার পরে ধমনি সড়ক বা মহাসড়ক। সংজ্ঞা অনুসারে মহাসড়ক কোনো এলাকাকে রাজধানীর সঙ্গে অথবা বন্দরনগরের সঙ্গে সংযুক্ত করে এবং এর মান হবে সর্বোচ্চ পর্যায়ের। এই মান আসে ব্যবহারকারীদের মধ্যে শৃঙ্খলা দিয়ে। সব ব্যবহারকারী যদি সমগতির হলে সড়কের ঝুঁকি কম থাকে। সে কারণেই মহাসড়কে দ্রুতগতির ও বড় গাড়ি চলে বিধায় স্থানীয় চলাচলের গাড়ি ও পথচারীদের কোনোমতেই মিশতে দেওয়া হয় না। তারা নিচ দিয়ে বা ওপর দিয়ে চলে যায়। এর জন্য প্রতিবন্ধকতা থাকে। কিন্তু আমাদের দেশে যত্রতত্র মহাসড়কে যে কেউ ঢুকে পড়তে পারে। এটা পরিকল্পনার বিশৃঙ্খলার প্রমাণ। সে অর্থে আমাদের দেশে সংজ্ঞা অনুযায়ী মহাসড়ক/ধমনি সড়ক নেই। কিন্তু এটা দরকার অর্থনৈতিক তৎপরতাকে গতিশীল করা এবং উৎসবে বড় আকারে মানুষ চলাচলের জন্য। যদি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোথাও হোঁচট খেতে না হতো, তাহলে কী পরিমাণ সময় ও অর্থ বেঁচে যেত!
প্রথম আলো # ঘন বসতি, ভূমির স্বল্পতা, মানুষের আচরণ মিলিয়ে আমাদের প্রধান যোগাযোগের ব্যবস্থা কি সড়কনির্ভর হওয়া উচিত হয়েছে, নাকি রেল ও নৌপথকে অবলম্বন করাও দরকার ছিল?
শামসুল হক # সব দেশেই পানিপথ, সড়ক ও রেলের মধ্যে ভারসাম্য থাকে। নৌপথ সরকার, যাত্রী ও ব্যবসায়ী সবার জন্যই ভালো ছিল। বছরে পাঁচ হাজার কিলোমিটার নৌপথ চলাচলের উপযোগী থাকে। তাই নদী ও রেল মিলিয়ে যোগাযোগের সমন্বয় করা গেলে, জীবন, সময় ও অর্থের এত বিপুল খেসারত দিতে হতো না। তবে সড়কপথ ডোর টু ডোর সুবিধা দেয়, নৌ ও রেলপথের সুবিধাটা টার্মিনাল টু টার্মিনাল। জনগণও সড়ক বেশি পছন্দ করে। ডোনার এজেন্সিগুলোও গোড়া থেকেই ব্যবসায়িক স্বার্থে সড়ক উন্নয়নে আগ্রহী। কারণ, তাতে গাড়ি, পার্টস ইত্যাদির ব্যবসা চলে। সুতরাং সড়ককে পছন্দ করে সরকার, ডোনার ও পরিবহন ব্যবসায়ী। এ জন্যই যোগাযোগব্যবস্থায় ভারসাম্য নেই।
প্রথম আলো # এরই পরিণতি ওই ২০ হাজার মানুষের মৃত্যু এবং ১৫ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি?
শামসুল হক # একদম তাই। তবে এটা হতো না যদি আমাদের পরিকল্পনায় শৃঙ্খলা থাকত। সরকার যদি প্রথম থেকেই মহাসড়কে কাউকে ঢুকতে না দিত...ভারত কিন্তু ১৯৯৮ সালে এই নীতি নিয়েছে। তারা দেখল, অবকাঠামোর কল্যাণে চীন এগিয়ে যাচ্ছে। কীভাবে? তারা সড়ককে দ্বিস্তরবিশিষ্ট করে নিয়েছে। মহাসড়কে চলবে দূরগামী বাহন, সমান্তরালে পার্শ্বরাস্তায় চলবে আঞ্চলিক বাহন। জমি যেহেতু কম, তাই সবাই এই পদ্ধতি নেয়। এতে জাতীয় ও আঞ্চলিক অর্থনীতি উভয়ই উপকৃত হয়। উচ্চগতির জন্য কিন্তু দুর্ঘটনা হয় না। এটা হয় অসম গতির গাড়ি এক সড়কে চলাচল করলে। দুই লেনের সড়কে যখন একটা রিকশা বা নছিমন চলে, তখন তা কমপক্ষে ২০০ গাড়িকে ওভারটেক করতে বাধ্য করে। দুর্ঘটনার সম্ভাবনা এতেই বাড়ে। তখন আমরা চালককে দোষ দিই, কিন্তু এই বিশৃঙ্খলা ট্রিগার করল ওসব স্বল্পগতির বাহন।
প্রথম আলো # রাজনীতি, ব্যবসা, দুর্নীতি যখন এত ব্যাপক, তখন ভালো পরিকল্পনা ও ব্যবস্থাপনা কীভাবে আশা করা যায়?
শামসুল হক # আমাদের সড়কে চলছে পরিকল্পনার এবং ভূমি ব্যবহারের বিশৃঙ্খলা। গাড়ির লাইসেন্স ও চালকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও দুর্নীতিগ্রস্ত। এসবের কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটে। মোটর ভেহিকেল অর্ডিন্যান্স ১৯৮৩ অনুযায়ী, একজন চালকের লাইসেন্স দেওয়ার আগে তাঁর ৩৫ মিনিটের মহাসড়কে গাড়ি চালানোর পরীক্ষা ও তাত্ত্বিক পরীক্ষা নিতে হয়। এটা করার জন্য সরকারের লোকবল খুবই কম। বিআরটিএর হাতে এককভাবে সব দায়িত্ব কেন্দ্রীভূত। তারা রেজিস্ট্রেশন করবে, লাইসেন্স দেবে, ফিটনেসও পরীক্ষা করবে! কোথাও এটা হয় না।
প্রথম আলো # এই প্রাতিষ্ঠানিক সংস্কার কীভাবে করা যায়?
শামসুল হক # সরকারের খুব দ্রুত বিআরটিএর সংস্কারে যাওয়া দরকার। বিআরটিএর হিসাবে গাড়ি আছে ২১ লাখ, চালক আছে ১৩ লাখ। তার ওপর একটা বাণিজ্যিক গাড়ি চালাতে গেলে একাধিক চালকের প্রয়োজন হয়। সে কারণে ঘাটতি প্রায় ১৫/১৬ লাখ। এ অবস্থায় নতুন গাড়ির রেজিস্ট্রেশনের সময়ই সরকার আসলে সেই গাড়িটা হেলপার দিয়ে চালানোর অবস্থা সৃষ্টি করে। এই প্রেক্ষাপটে কোনোভাবেই নতুন গাড়ির নিবন্ধন দেওয়ার নৈতিক অধিকার সরকারের থাকে না। এভাবে সরকার নিজেই স্বঘোষিত চালক সৃষ্টিকে উৎসাহিত করছে। তার মানে, ঝুঁকি কমানোর বদলে সরকারই তা বাড়াচ্ছে। আবার দুর্ঘটনার তদন্তও তারাই করে, এবং তাতে নিজেদের দায় অস্বীকার করে।
প্রথম আলো # এটা তো সচেতন নৈরাজ্য! খুনি নৈরাজ্যও বলা যায়।
শামসুল হক # কেবল চালককে দোষ দিয়ে লাভ নেই। এটা রাষ্ট্রের সচেতন নৈরাজ্য। সারা দেশে মাত্র ৪১ জন ফিটনেস পরিদর্শক আছেন। এ থেকেই বোঝা যায়, পুরো ব্যাপারটা চলছে সম্পূর্ণ অবহেলার মধ্যে। এ কারণেই সড়ক দুর্ঘটনা ব্যবস্থাপনার অযোগ্য হয়ে যাচ্ছে।
প্রথম আলো # মহাসড়কগুলোকে এ অবস্থায় ব্যবহারযোগ্য ও গতিশীল করতে হলে কী করতে হবে?
শামসুল হক # খুব দ্রুত সরকারকে মধ্যম আয়ের দেশের প্রধান খুঁটি হিসেবে অবকাঠামোর উন্নয়ন করতে হবে। সরকার চার লেনের রাস্তা ঠিকই বানাচ্ছে, কিন্তু আবার আগের মতো দুই লেন দুই লেন করে দিচ্ছে। এখানে নিম্নগতির বাহনের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করছে না। মহাসড়কের দুই পাশে ডিভাইডার দিয়ে তার সমান্তরালে লোকাল গাড়ির জন্য ব্যবস্থা করা দরকার। কেউ সড়কে নামছে ১০ ঘণ্টার জন্য, আরেকজন ১০ মিনিটের যাত্রা করবে। এদের উদ্দেশ্যই তো আলাদা। এদের অবশ্যই আলাদা করে দিতে হবে। এটা করা খুবই সম্ভব। হাটিকুমরুল মহাসড়কে ইতিমধ্যে এই ব্যবস্থা আছে, সেটা খুব সুন্দর চলছে। সেখানে দুর্ঘটনা খুবই কম। প্রকৃত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা সব সময় রক্তের পক্ষে আমাদের মতামত ও বিশ্লেষণ দিয়ে দিই। অর্থাৎ সাইকেলের সঙ্গে রিকশার দুর্ঘটনা হলে রিকশার পক্ষে, রিকশার সঙ্গে কারের হলে রিকশার পক্ষে, বাসের সঙ্গে ট্রাকের হলে বাসের পক্ষে বিশ্লেষণ দিয়ে দিই। বাংলাদেশে ওভারটেক করার মূল কারণ, সামনে কোনো ধীরগতির গাড়ির উপস্থিতি। একটা বাণিজ্যিক বাহনের সময় মেইনটেইন করার দরকার হয়, তাই তার ওভারটেক করার প্রয়োজন হয়। এটাই মূল সমস্যা।
প্রথম আলো # মানবাধিকারের দিক থেকেও তো বিষয়টা ভয়াবহ। প্রায় ২০ হাজার মৃত্যু, অসুবিধাজনক বাহনে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা। এর কারণে মানুষের মানসিকতা ক্ষিপ্ত হয়ে ওঠে। গতির স্বস্তি ও নিরাপত্তা পাওয়া তাই মানবাধিকারের অংশ কি না।
শামসুল হক # অবশ্যই। মানুষ যে ক্ষিপ্ত হয়ে উঠছে, সামাজিক সহিংসতা যে বাড়ছে, দুর্ঘটনা ঘটলে পিটিয়ে মেরে ফেলার সামাজিক ক্রসফায়ারের যেসব ঘটনা ঘটছে, এর জন্য কিছুটা দায়ী এই নৈরাজ্যকর সড়কব্যবস্থা। দুর্ঘটনার পর চালকের দাঁড়িয়ে থাকার উপায় নেই। তাই সে পালিয়ে যাওয়ার সময় আরও মানুষ হত্যা করে। সড়কের বাস্তবতা মানুষের ধৈর্যের সীমার বাইরে চলে যাচ্ছে। তাই সড়ককে চলার উপযোগী করতে হলে দুই ধরনের যোগ্যতা সৃষ্টি করতে হবে। একটা হলো দ্রুতগতির অন্যটা ধীরগতির। দুই ধরনের গাড়ি ও গতি চালক ও যাত্রীদের দুই ধরনের মানসিকতা তৈরি করে। এই বিষম বাস্তবতা বিক্ষিপ্ত মানসিকতার জন্ম দেয়।
প্রায় ৭০ শতাংশ দুর্ঘটনা হয় মহাসড়কে। তাও আবার হয় মাত্র ৪ শতাংশ স্থানে। তাহলে এই ৪ শতাংশ স্থানে সুনির্দিষ্ট সমাধান করা যায় না? সারা দেশে ৫৪ শতাংশ এবং শহর এলাকাতে ৭০ শতাংশ যারা মারা যায়, তারা হলো পথচারী। কারণ, ফুটপাত দখল হয়ে আছে। সরকার চাইলে কোনো খরচ না করেই কেবল আইন প্রয়োগ করে ফুটপাতগুলো তিন মাসের জন্য অবমুক্ত করতে পারে। সরকার কখনোই এই সংকটকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। এর থেকে বের হওয়ার কতগুলো সরল পথ আছে, আন্তরিকতার অভাবে সরকার সেটা করছে না। তা ছাড়া, নানা রকম ব্যবসায়িক ও কায়েমি স্বার্থও বাধা তৈরি করে। দুর্ভাগ্যজনক আমরা কোনো দিন সমস্যার গোড়ায় সমাধান তৈরি করি না। একে বাড়তে দিয়ে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাই। তাহলে দাঁড়াল: পুলিশের মাধ্যমে দুর্ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র একেবারেই আসছে না। সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে না এবং বিজ্ঞানভিত্তিক জনবান্ধব পরিকল্পনা ও ব্যবস্থাপনা নেই। তাই আমি বলি, সড়ক দুর্ঘটনার প্রধান দায় চালকের নয়, সরকারের।
প্রথম আলো # আপনাকে ধন্যবাদ।
শামসুল হক # ধন্যবাদ।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
October
(1240)
-
▼
Oct 28
(36)
- খাদ্যসাহায্যের মৃত্যুচক্র by মইনুল ইসলাম
- তথ্য কমিশনই তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা by বদ...
- পদবঞ্চিত by সৈয়দ আবুল মকসুদ
- বিরোধী নেতা-কর্মী গ্রেপ্তার- অভিযোগ সুনির্দিষ্ট ...
- বিরোধী নেতা-কর্মী গ্রেপ্তার- অভিযোগ সুনির্দিষ্ট ...
- অর্থনীতিতে নারীর অবদান- বিপুল ভূমিকার প্রতিফলন নার...
- পদ্মা সেতু মামলায় দায়মুক্তি- সাংবিধানিক প্রতিষ্ঠান...
- উজানে বাঁধ দিয়ে গঙ্গাচুক্তি লঙ্ঘন করতে ভারতকে নিষে...
- বন্দরে শুল্ক ফাঁকির মহোৎসব! by মাহবুবউদ্দিন চৌধুরী
- মেরন সান স্কুল চান্দগাও ক্যাম্পাস এর জে এস সি পরীক...
- রাজধানীর গণপরিবহন- ঠাঁই নাই, আছে ঝুঁকি–ভোগান্তি by...
- উত্ত্যক্ত করার ঘটনায় মামলা করেও হতাশ ভুক্তভোগী পর...
- সংলাপ ও সংস্কারের প্রতিশ্রুতি
- কাশ্মিরের আত্মনিয়ন্ত্রণের সমর্থনে লন্ডনে লাখো মানু...
- বিলাওয়ালকে ডিম টমেটো নিক্ষেপ
- মোদির প্রশংসা
- ২৮ অক্টোবরের পৈশাচিক হত্যাকাণ্ড ইতিহাসের কালো অধ্য...
- রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই রাষ্ট্...
- সুন্দরবন থেকে হরিণ বিলুপ্ত হওয়ার আশঙ্কা- অবাধ শিকা...
- আবদুল আলী খুনের মিশনে শরিক ছিল শামীম বাহিনীও by ওয়...
- প্রেমিকের ঘাড়ে দোষ চাপিয়েছে লিনা
- ফোন না ধরার অভিযোগ সত্য নয়
- ঢাবি শিক্ষকদের ‘যৌন কেলেঙ্কারি’ - নামেই তদন্ত by ফ...
- সন্ত্রাস মোকাবিলায় ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করছ...
- ডিসেম্বরে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাচ্ছেন রানা প্লাজার ...
- আজ রক্তাক্ত ২৮ অক্টোবর by আবু সালেহ আকন
- মহাসড়কে মধ্যরাতে বিভীষিকা by শরিফুল হাসান
- ‘ভিসা চালুর সম্ভাবনা সৃষ্টি’ আমিরাতের সঙ্গে তিন চু...
- তবুও স্বস্তির জয় by ইশতিয়াক পারভেজ
- ৬৭০০০ টিয়ারশেল অকেজো
- কি সিদ্ধান্ত নেবেন খালেদা? by সাজেদুল হক
- ‘অবাঞ্ছিত’ ঘোষণাকারীদের বেয়াদব বললেন ড. কামাল
- ‘অবৈধ সম্পদ কেড়ে নিতে হবে’ -ড. মিজানুর রহমান
- জনগণই গণধোলাই দেবে: সরকারের উদ্দেশে খালেদা
- নিষিদ্ধ আদম ও শয়তানের বিপদ! by শায়ের খান
- সড়ক দুর্ঘটনার প্রধান দায় চালকের নয়, সরকারের -সা...
-
▼
Oct 28
(36)
-
▼
October
(1240)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment