Tuesday, October 30, 2012
মধ্যরাতের টক শো ও সিঁদ কাটা-গলা কাটার কথকতা by কাজী সিরাজ
মধ্যরাতের টক শো ও সিঁদ কাটা-গলা কাটার কথকতা by কাজী সিরাজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তে রাজনীতি। তিনি একাধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির উত্তরাধিকার বহন করছেন। চরম দুঃসময়ে তিনি আওয়ামী লীগের হাল ধরেছেন। দিলি্ল থেকে নিয়ে এসে তাঁকে যখন আওয়ামী লীগের সভানেত্রীর পদে অভিষিক্ত করা হয়,
তখন দলের অনেক সিনিয়র নেতা ও ক্যারিয়ার রাজনীতিবিদ ছিলেন_যাঁদের সবাই ১৯৭৫-এর ১৫ আগস্ট নিষ্ঠুর হত্যাকাণ্ডে নিহত তাঁর পিতার ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। কিন্তু নেতৃত্বের কোন্দল এতই তীব্র ছিল যে সবাই মিলে আপস প্রার্থী হিসেবে সভানেত্রী পদে তাঁকেই বাছাই করেন। মোটামুটি সাফল্যের সঙ্গে তিনি তাঁর দায়িত্ব পালন করেন এবং আওয়ামী লীগকে (শেখ হাসিনার নেতৃত্বাধীন অংশ, আবদুর রাজ্জাকের নেতৃত্বাধীন বাকশাল ও দেওয়ান ফরিদ গাজীর নেতৃত্বাধীন অংশ) ঐক্যবদ্ধ করে ক্ষমতাসীন স্বৈরাচারী শক্তি ও বিএনপির সামনে একটি চ্যালেঞ্জিং রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করান। নেতৃত্ব গ্রহণের ১৫ বছরের মাথায় তিনি তাঁর দলকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসেন। এর মধ্যে ১৯৮৬ সালে এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে বিরূপ সমালোচনাকে আমলে নিয়ে এটাও একই সঙ্গে বলতে হবে যে স্বৈরাচার এরশাদবিরোধী তিন জোটের যুগপৎ আন্দোলনে ১৪ দলীয় প্রধান জোটের (পরে বামপন্থী দলগুলো বেরিয়ে গিয়ে পাঁচদলীয় বাম জোট গঠন করলে আটদলীয় জোট) প্রধান নেত্রী ছিলেন তিনি। ধারণা করা গিয়েছিল, এরশাদের পতনের পর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই সরকার গঠন করবে। কিন্তু ১৪৪ আসনে জিতে জামায়াতে ইসলামীর সমর্থনে সরকার গঠন করে বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার ব্যাপারে এতটাই নিশ্চিত ছিল যে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়া যেন কিছুতেই মানতে পারেননি শেখ হাসিনা। বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত সেই জাতীয় সংসদ নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে বহুল প্রশংসিত হয়েছিল। ভোটদান শেষে শেখ হাসিনা নিজেও বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কিন্তু ফল ঘোষণার পর তিনি তা প্রত্যাখ্যান করে বললেন যে নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। সেই থেকে জাতি অন্য এক শেখ হাসিনাকে দেখতে থাকল। সব বিষয়ে সরকারের বিরোধিতা। বঙ্গবন্ধুর কন্যা, রাজনীতিবিদ শেখ হাসিনা খালেদা জিয়ার সঙ্গে সম্পর্কটা নিয়ে গেলেন ব্যক্তিগত রেষারেষির পর্যায়ে। অবশ্য এ ক্ষেত্রে শুধু এক হাতে তালি বাজেনি। খালেদা জিয়াও সম্পর্ক স্বাভাবিক করার বা সৌহার্দ্যপূর্ণ রাখার কোনো দৃশ্যমান উদ্যোগ নেননি। দুই নেত্রীর ব্যক্তিগত রেষারেষি তাঁদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়েছে দুই দলের তৃণমূল নেতা-কর্মী-সমর্থক পর্যন্ত। ১৯৯৬-এর নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী অনেকটাই বদলে গিয়েছিলেন। তাঁর বাক্সংযম প্রশংসিত হয়েছিল সর্বত্র। ফলও পেয়েছেন। স্বৈরাচারী এরশাদের জাতীয় পার্টির সমর্থন নিয়ে তিনি সরকার গঠন করেন। সেটাই ছিল বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। দিন যত যায়, বিরোধী দলের বিরুদ্ধে, বিশেষ করে খালেদা জিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যবহৃত প্রধানমন্ত্রীর ভাষাও বদলায়। ভাষা প্রয়োগে, শব্দ চয়নে বাক্সংযম দেখালেও রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণের হানা বাণে ও উদ্দেশ্যে খালেদা জিয়াও পিছিয়ে থাকলেন না। দুজনের সম্পর্ক হয়ে দাঁড়াল অনেকটাই সাপে-নেউলে। অষ্টম সংসদ নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগের লোকজনও কেউ কেউ বলেছেন যে তাঁদের দলের জয়-পরাজয় নির্ভর করবে নেত্রীর কথাবার্তার ওপর। কেননা ১৯৯৬-২০০১-এর আমলনামা এমনিতেই ভালো নয়। তার ওপর বাক্সংযম হারালে আরো বিপদ। সে বিপদ হয়েছে। নির্বাচনে হেরে যায় আওয়ামী লীগ। সরকার গঠন করে বিএনপি-জামায়াত জোট। তার পর থেকে সংসদে ও সংসদের বাইরে শেখ হাসিনার বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হয়েছে। তিনি সর্বদা ছিলেন বেশ আক্রমণাত্মক। খালেদা জিয়া ও তাঁর পরিবারের প্রসঙ্গ হলে তো কথাই নেই। পরিস্থিতি আজ এমন জায়গায় যে আমাদের দেশের প্রধান দুই দলের নেত্রী_সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার মধ্যে টকিং টার্ম পর্যন্ত নেই। একজন আরেকজনের পরিবার নিয়ে টানাটানি করেন। দুজন পরস্পরকে 'চোর' ডাকেন।
এসব ভাষা ও কুৎসিৎ ইঙ্গিত এখন মিডিয়া ভুবনকেও স্পর্শ করেছে। ১১ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী মধ্যরাতের টিভি টক শোর ওপর সওয়ার হলেন। কিন্তু কেন? পরদিন তার উপশমযোগ্য কোনো ব্যাখ্যা প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে দেওয়ার প্রয়োজনও কেউ বোধ করেননি। দলের পক্ষ থেকেও দায়িত্বশীল কেউ এ ব্যাপারে কোনো কথা বলছেন না। সেদিন গণভবনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তাঁর সরকারের আমলে অনেক টেলিভিশন চ্যানেল ও পত্রিকার অনুমতি দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'পত্রিকা চালাতে পারে কে? যাঁরা অনেক ব্যবসা-ট্যাবসা করেন। তাঁদের অনেক চাহিদা। আমরা অনেক সময় সব চাহিদা পূরণ করতে পারি না। তখন তাঁরা বেজার হন।' বেসরকারি টিভি চ্যানেলের টক শোর সমালোচনা করে তিনি বলেন, 'টক শো' নামের মধ্যরাতের শো হয়। মধ্যরাতে ঘুম কামাই করে কারা? আগে জানতাম মধ্যরাতে সিঁদ কাটতে যায়। এখন টক শোতে যায় আমাদের গলা কাটতে। টক শোতে এমন অনেকের কাছ থেকে কথা শুনতে হয়, যাঁরা উপদেষ্টা হয়ে একটা নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন।' এটা খুবই দুর্ভাগ্যজনক যে মধ্যরাতে টেলিভিশন টক শোতে অংশগ্রহণকারীদের তিনি চোরের সঙ্গে তুলনা করলেন! এত দিন চোর শব্দটি দুই নেত্রী দুজনের বিরুদ্ধে বলে পুলক অনুভব করতেন। তাঁদের স্তাবক ও তোষামোদকারীরা তালিয়া বাজিয়ে বলত_'ভালো বেশ গো'! এবার তিনি তা ব্যবহার করলেন টক শোতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে। মধ্যরাতের টক শোতে যাঁরা যান, তাঁদের অনেককে প্রধানমন্ত্রী যেমন চেনেন, তেমনি দেশের জনগণও (যাঁরা টক শো দেখেন) চেনেন। তাতে শিক্ষক-সাংবাদিক, বুদ্ধিজীবী, সাবেক সামরিক-বেসামরিক আমলা তথা সুশীল সমাজের লোকেরা যেমন যান, তেমনি মধ্যরাতে যান রাজনীতিবিদরাও_যাতে মাননীয় প্রধানমন্ত্রীর দলের লোকজনও আছেন। তবে সাম্প্রতিককালে টক শোগুলোতে যেসব বিষয়ে আলোচনা হয়, তাতে লীগ সরকারের বেনিফিশিয়ারি, সমর্থক, স্তাবকরা সুবিধা করতে পারেন না। লাইভ অনুষ্ঠানগুলোতে শ্রোতা-দর্শক শাসক দলের অনুগ্রহভাজনদের উদ্দেশে যেসব প্রশ্নের বাণ হানেন, তাতে এয়ারকন্ডিশনড্ স্টুডিওতেও তাঁরা ঘামতে থাকেন। প্রাসঙ্গিক বিষয়ের বিশ্লেষণ সরকারের অনুকূলে নেওয়া কঠিন। যেমন_রামুর ঘটনার ওপর এক টক শোতে একজন আলোচক বললেন, তদন্তের আগে বিএনপির সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী যেভাবে দুষলেন, তাতে আসল অপরাধীদের শনাক্ত করা অসম্ভব হয়ে পড়বে। বিচারের আগেই রায় ঘোষণার মতো হয়ে গেছে তাঁর অভিযোগ। একজন সিনিয়র সম্পাদক আপত্তি জানিয়ে বললেন, 'প্রধানমন্ত্রী কথাটা সেভাবে বলেননি। তিনি তো বলেননি যে বিএনপির ওই সংসদ সদস্যই ঘটনাটি ঘটিয়েছেন।' অথচ সব পত্রিকা ও টিভি চ্যানেলেই খবর এলো, 'রামুর ঘটনায় বিএনপির সংসদ সদস্যকে দুষলেন প্রধানমন্ত্রী।' কী বলেছিলেন প্রধানমন্ত্রী? তিনি বলেছিলেন, 'সেদিন রাত সাড়ে ১১টায় যখন এখানকার মানুষ শান্ত হয়ে যাচ্ছে, ঠিক তখন স্থানীয় সংসদ সদস্য এসে বলে গেলেন যে তিনি চলে যাওয়ার পর মন্দিরে আগুন লাগানো শুরু হলো!' সঙ্গে সঙ্গে দর্শক প্রতিক্রিয়া ছিল_আর কিভাবে বললে প্রধানমন্ত্রী যে বিএনপির স্থানীয় সংসদ সদস্যকে অভিযুক্ত করেছেন, তা বোঝা যাবে? আরেকটি চ্যানেলে প্রধানমন্ত্রীর ওয়ান-ইলেভেনের মতো ষড়যন্ত্রের শঙ্কা নিয়ে একজন আলোচক বললেন, প্রধানমন্ত্রী তো এখন ক্ষমতায়। ধরছেন না কেন ওই ষড়যন্ত্রকারীদের? সঙ্গে সঙ্গে একজন সিনিয়র সাংবাদিক প্রতিবাদ করে বললেন, এভাবে প্রধানমন্ত্রীর সমালোচনা করা ঠিক নয়। তিনি ষড়যন্ত্র হচ্ছে বলেননি, বলেছেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বোঝা গেল, তাঁর বক্তব্যে ওই অনুষ্ঠানের সঞ্চালকই যেন লজ্জা পাচ্ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেও লীগ সরকারকে ডিফেন্ড করতে পারছেন না কেউ। বর্তমানে টক শোতে আলোচনার মূল বিষয়ই সমকালীন প্রসঙ্গ। এতে থাকছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, হত্যা, গুম, গুপ্তহত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছাত্রলীগের সীমাহীন দৌরাত্ম্য, শেয়ারবাজার লুণ্ঠন, ডেসটিনি, হলমার্ক কেলেঙ্কারি, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ, গ্যাস, বিদ্যুৎ, পানি ও যোগাযোগব্যবস্থায় সংকট, দুর্ভোগ ইত্যাদি। আলোচকরা তথ্য-উপাত্তের ভিত্তিতে ঘটনা ও পরিস্থিতির বিশদ বিশ্লেষণের চেষ্টা করেন। বেশির ভাগ ক্ষেত্রেই আলোচনায় জনমতের প্রতিফলন ঘটে। টক শোর আলোচনায় সরকারকে কোনো পয়েন্ট দেওয়া যায় না। দালালি করতে গেলে পয়েন্ট উল্টো মাইনাস হয়ে যায়। সাধারণ নির্বাচনের ১৪-১৫ মাস আগে পরিস্থিতিটা সরকারের জন্য বিব্রতকরই বটে! কাজেই মধ্যরাতের টক শোর ওপর প্রধানমন্ত্রী বিরাগ হতেই পারেন। তাই বলে অংশগ্রহণকারীদের 'চোর' সাব্যস্ত করবেন! সরকার পক্ষের কেউ হয়তো বলবেন, প্রধানমন্ত্রী তো 'চোর' শব্দটি ব্যবহার করেননি। মধ্যরাতে সিঁদ কাটতে তো চোরই যায় চুরি করতে, কোনো ফকির-দরবেশ তো ইবাদত করার জন্য সিঁদ কাটেন না।
সমস্যা-সংকটের কথা অকপটে তুলে ধরলে তার সমাধানে সরকার উদ্যোগী হতে পারে, জনসাধারণের উপকার হয় তাতে। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরলে সরকার তা সংশোধন করে নিতে পারে। সরকারের সমালোচনা করলেই তা সরকারের গলা কাটা হিসেবে বিবেচিত হবে কেন? তা ছাড়া টিভি সমালোচনায় বিরোধীদলীয় ও এবং বিএনপি-জামায়াতকেও কেউ ছেড়ে কথা বলেন না। বর্তমান সরকারের দুর্নীতির কথা যেমন বলা হয়, বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্নীতির কথাও বলা হয়। ওয়ান-ইলেভেনের পর 'রাজনীতিবিদদের' যে সাফারিংসের কথা বলা হয়, সে সম্পর্কে আমরা কেউ কেউ তো সুযোগ পেলেই বলি যে তাঁরা তো এবার রাজনীতির জন্য সাফার করেননি; তাঁরা জেল খেটেছেন দুর্নীতির অভিযোগে; দেশে প্রায়-গৃহযুদ্ধাবস্থা সৃষ্টির কারণে। এক পক্ষ ক্ষমতায় গিয়ে আদালতে আপিল হিয়ারিংয়ের মাধ্যমে, আদালতের রায়ে দায়মুক্ত না হয়ে রাজনৈতিক বিবেচনায় নিজেরাই নিজেদের মামলা সব প্রত্যাহার করে নিচ্ছে, নিজেদের দুর্নীতিমুক্ত ঘোষণা করছে। যাঁরা এবার ক্ষমতায় যেতে পারেননি, সুযোগ এলে তাঁরাও যে একই কাজ করবেন, তা নির্দ্বিধায় বলা যায়। আমরা চাই, আদালত তাঁদের দুর্নীতিমুক্ত ঘোষণা করুক আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তখন কেউ আর 'সাফায়ার রাজনীতিবিদদের' দুর্নীতি নিয়ে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাবে না। টক শোতে এ কথাগুলো বলা কারো গলা কাটা বলে সমালোচিত হবে কেন?
গণতান্ত্রিক রাষ্ট্র-সমাজে বস্তুনিষ্ঠ সমালোচনা, ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা সর্বদাই উন্মুক্ত ও প্রশংসিত। আমাদের সংবিধানেও তা নিশ্চিত করা আছে। সংবিধানে বলা আছে, ৩৯(১) 'চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল', ৩৯(২)(ক) 'প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং (খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।' মধ্যরাতের টক শো, তাতে অংশগ্রহণ ও স্বাধীন মতপ্রকাশ আমাদের সংবিধানের লঙ্ঘন নয়। এটা স্বীকৃত অধিকার। দেশের সংসদ এখন একদলীয় না হলেও একপক্ষীয়। প্রধান বিরোধী দল সংসদে যায় না। তাদের অভিযোগ, সংসদে গেলে তাদের কথা বলতে দেওয়া হয় না। ফলে সংসদে জনগণের নিত্যদিনের সমস্যা-সংকট, অভাব-অভিযোগ, দুঃখ-যন্ত্রণা নিয়ে কোনো আলোচনা হয় না। মিডিয়াই এখন জনগণের একমাত্র ভরসা। পত্র-পত্রিকায় সত্য ও বাস্তব চিত্র তুলে ধরা হলে এবং তা সরকারের অনুকূলে না গেলে মালিকরা তাঁদের 'সব চাহিদা' পূরণ করতে না পারায় সরকারের জন্য বিব্রতকর, ক্ষতিকর ভূমিকা পালন করছেন বলে প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ অনুযোগ আসলে কতটুকু সত্য, তা খোলাসা করেই বলা উচিত। ভিত্তিহীন অভিযোগ সংবিধান স্বীকৃত সংবাদক্ষেত্রের স্বাধীনতার অধিকারকেই বিবর্ণ করে। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 'এমন অনেকের কাছ থেকে কথা শুনতে হয়' বলে প্রধানমন্ত্রী ড. আকবর আলি খান ও অ্যাডভোকেট সুলতানা কামালের প্রতিই ইঙ্গিত করেছেন। অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের যে চারজন উপদেষ্টা পদত্যাগ করেছিলেন, তাঁদের মধ্যে এ দুজনই সাহসের সঙ্গে টক শোতে সত্য ভাষণ দিয়ে চলেছেন। নির্বাচন করতে না পারার ব্যর্থতা তাঁদের নয়, বরং তাঁদের পদত্যাগের ফলেই তো প্রধানমন্ত্রীর 'আন্দোলনের ফসল' মইনউদ্দিন-ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়েছিল এবং সেই সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েই সরকার গঠন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা অনায়াসেই হয়ে যেত ড. আকবর আলি খান, সুলতানা কামালরা পদত্যাগ না করলে। পদত্যাগ না করে নির্বাচন সম্পন্ন করার কৃতিত্বটা তাঁরা নিতে পারতেন। সে নির্বাচনে কি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতেন? তখন যেমন তাঁরা সত্যের পক্ষে ছিলেন, এখনো তা-ই আছেন বলে মনে করেন পর্যবেক্ষকরা। তাঁদের তখনকার ভূমিকার তো কোনো সমালোচনা করা হয়নি। বরং পদত্যাগের আগে শফি সামী ও সুলতানা কামাল বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি-জামায়াত মহল কর্তৃক সমালোচিত হয়েছিলেন। বেশি দিনের কথা তো নয়। দেশের সব মানুষের নিকট-অতীতের এসব কাহিনী বিস্মৃত হয়ে যাওয়ার কথা নয়। প্রধানমন্ত্রী কর্তৃক তাঁদের সমালোচনাটা নিষ্ঠুরই বটে!
প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে বিরোধী দলের রাজনৈতিক আন্দোলনের চেয়েও বেসরকারি টেলিভিশনের টক শোর শক্তি অনেক বেশি। তাই মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের আন্দোলন কর্মসূচির চেয়েও মধ্যরাতের টক শোকে বেশি ভয় পাচ্ছেন? তিনি কি বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের প্রচ্ছন্নভাবে মৃদু একটা সতর্কবাণীও দিয়ে দিলেন? তাঁর আমলে দেওয়া সব কয়টি চ্যানেলই তাঁর দলের সমর্থকরাই পেয়েছেন। এতে প্রচুর অর্থ বিনিয়োগ হয়েছে। কিন্তু এসব চ্যানেলকে এবং একটি 'বিটিভি' বানিয়ে ফেললে তা দেখবে কে? তাহলে তো সরকারের গুণগানে ভরপুর বিটিভি-ই দেখত মানুষ। দর্শকপ্রিয়তা না থাকলে চ্যানেলগুলোর মেইন সোর্স অব রেভিনিউ_বিজ্ঞাপন আসবে কোত্থেকে? সরকার তো লাইসেন্স দিয়েছে, চ্যানেল চালানোর টাকা তো দেয়নি। কোনো কোনো চ্যানেল মাঝেমধ্যে সরকারের দালালি করার চেষ্টা যে করে না তা নয়; কিন্তু তার পরিণাম তাদের জন্য শুভ হয় না। কাজেই প্রতিযোগিতার বাজারে টিকে থাকার লড়াইয়ে চ্যানেলগুলোকে সরকারের নোংরা দালালি করলে চলবে না। মানুষ কিন্তু বোঝে কোনটা দালালি আর কোনটা 'হালালি'। প্রধানমন্ত্রীর বক্তব্যে কারো কারো মনে এই শঙ্কা জেগেছে যে অনলাইন সংবাদক্ষেত্র বা তার মাধ্যমে অবাধ তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের কুচিন্তার মতো সরকার কি মধ্যরাতের টক শো নিয়ন্ত্রণের কোনো চিন্তাভাবনাও করছে? তাতে কী লাভ? মানুষের কণ্ঠ-বেতারকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে?
লেখক : সাংবাদিক, কলামিস্ট
kayi.shiray@yahoo.com

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1332)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
October
(1721)
-
▼
Oct 30
(31)
- হাসন সখী by অন্নদাশঙ্কর রায়
- কাল-ভুজঙ্গ by অতীন বন্দ্যোপাধ্যায়
- চাঁদপুরে স্বরাষ্ট্রমন্ত্রী- সাগর-রুনি হত্যাকাণ্ড ত...
- সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেখতে চায় না: প্রধানমন...
- শেষ পর্যন্ত উৎসাহ-উদ্দীপনায় প্রবারণা পূর্ণিমা উদ্য...
- প্রবারণা- দূর হোক সাম্প্রদায়িকতার অন্ধকার by সুক...
- মিয়ানমারকে বিরত করায় আন্তর্জাতিক ব্যবস্থা নিতে হবে...
- দল যার যার, দেশটা হোক সবার- শুভেচ্ছা বিনিময়ের রাজনীতি
- চারদিক- আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যাল
- জ্বালানি সম্পদ- মার্কিন নির্বাচন ও জ্বালানি-বিতর্ক...
- পুলিশের হাতে অবৈধ গোলাবারুদ-অভ্যন্তরীণ নিরাপত্তার ...
- চামড়ার বাজারে অস্থিরতা-সরকারকে কার্যকর ভূমিকা পালন...
- পবিত্র কোরআনের আলো-হজ-পরবর্তী করণীয় ও হজের মর্মবাণী
- মধ্যরাতের টক শো ও সিঁদ কাটা-গলা কাটার কথকতা by কাজ...
- চরাচর-সড়কদ্বীপের গাছ by আহমেদ রিয়াজ
- বিনা বিচারে ৮ বছর কারাবাসের পর মুক্তি- ভাস্কর রশীদ...
- টাইমস অব ইন্ডিয়ার বিশ্লেষণ- খালেদা জিয়ার কাছে ভারত...
- লিমনকে আপসের প্রস্তাব
- অভিযোগ নিচ্ছে না সাভার থানা- আমিনবাজারের গ্রাম থেক...
- প্রতিদিন ধার করে চলছে চার ব্যাংক by মনজুর আহমেদ
- আত্মহত্যা প্রবণতায় প্রচারমাধ্যমের প্রভাব by ডা. মু...
- ক্ষমতাহীন শিক্ষকসমাজ ও বর্বরতা by ড. নিয়াজ আহম্মেদ
- আবার অশনিসংকেত by হায়দার আকবর খান রনো
- যায়দিন ভালো দিন by রণজিৎ বিশ্বাস
- জাতীয় সংসদ-সংরক্ষিত আসনের 'বিশেষ সুবিধা' আসলে কার?...
- ভারত :মন্ত্রিসভা পুনর্বিন্যাসকাব্য by এম জে আকবর
- উৎসব ও শহর by মাহবুব মোর্শেদ
- সমকালীন প্রসঙ্গ-সড়ক দুর্ঘটনা সম্পর্কে যোগাযোগমন্ত্...
- ভর্তি প্রক্রিয়া -অক্সব্রিজের আয়নায় আমাদের বিশ্ববিদ...
- কোরবানি পশুর বর্জ্য-শতভাগ পরিচ্ছন্নতা অসম্ভব নয়
- রোহিঙ্গা সমস্যা-মিয়ানমারের হাতেই সমাধান
-
▼
Oct 30
(31)
-
▼
October
(1721)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment