Wednesday, March 27, 2013
কে হবেন রাষ্ট্রপতি? by ফরহাদ মজহার
কে হবেন রাষ্ট্রপতি? by ফরহাদ মজহার
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান মানুষের
প্রচুর ভালবাসা পেয়েছেন। ব্যক্তি হিশাবে এটা বিরল সৌভাগ্য। তবে তিনি
রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর মূল্যায়ন রাজনৈতিক ভাবেই হওয়া উচিত। সেটা তাঁর
মৃত্যুর পরপরই করতে হবে এমন কথা নাই।
আমাদের ধর্মীয় ও
সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সেটা খাপ খাবে না। প্রধান মন্ত্রী শেখ হাসিনা
সহ আওয়ামী লীগের নেতা নেত্রীদের যে সাংস্কৃতিক মান দেখি তুলনায় তাঁকে
ফেরেশতা মনে হয়। হয়তো এই জন্য মানুষ তাঁকে প্রাণভরে দোয়া করেছে। জানাজায়
বিপুল সংখ্যায় শরিক হয়েছে। তাঁর নিরীহ জীবন, অহিংস বাচনভঙ্গী ও শারিরীক
অঙ্গভঙ্গীর শালীনতা বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষকে কাছে টেনেছে। তাঁর
মৃত্যুর পর তাঁর এই ব্যক্তিগত গুণগুলোই সশব্দে জানান দিয়ে গিয়েছে।

তবে চিন্তায় মনে মননে তিনি আওয়ামী রাজনীতির অন্দরমহলেরই মানুষ। শেখ মুজিবর রহমান ১৯৭৫ সালে যখন বাকশাল গঠন করেন তিনি তার এক নম্বর সেক্রেটারি ছিলেন। তবে এক এগারোর সেনা সমর্থিত সরকারের সময় তিনি আওয়ামী লীগকে সামাল দিতে পেরেছিলেন। এই সময় বিপদসংকুল রাজনৈতিক পরিস্থিতিতে দল পরিচালনার ক্ষেত্রে তার বিচক্ষণতা সকলের চোখে পড়েছিল।
বলা হয়ে থাকে বাংলাদেশের রাষ্ট্রপতির বিশেষ কোন ক্ষমতা নাই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান মন্ত্রীই সর্বে সর্বা। তবে রাষ্ট্রপ্রধান প্রধান মন্ত্রী (অনুচ্ছেদ ৫৬) ও প্রধান বিচারপতিকে (অনুচ্ছেদ ৯৬) ‘নিয়োগ’ দেন। প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়াকে ঠিক ক্ষমতা বলা চলে না। সংবিধানের নির্দেশ পালনের অধিক কিছু নয়। আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ীও ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেই কেন্দ্রীভূত। সংবিধান পরিষ্কারই বলছে, অনুচ্ছেদ ৪৮(৩) অনুসারে এই দুইজনকে “নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন”। অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শের অধীন। যদি এসবের সঙ্গে আমরা সংবিধানের ৭০ অনুচ্ছেদ মিলিয়ে পড়ি তাহলে দেখব জাতীয় সংসদে আমরা কাকে নির্বাচন করলাম তাতে কিছুই আসে যায় না। কারণ সংসদ সদস্যরা তাদের দলের সিদ্ধান্তের বাইরে সংসদে কিছুই করতে পারে না। তারা দলের বাইরে কোন ভোট দিতে পারে না। আর দলের সিদ্ধান্ত নিয়ে থাকেন দলনেত্রী। আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনা। বিএনপির ক্ষেত্রে খালেদা জিয়া। নির্বাচনের মাধ্যমে যিনি আমাদের প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হন তিনি আসলে ‘একনায়কতান্ত্রিক’ শাসক। কিন্তু এই ‘একনায়কতন্ত্র’ কায়েম হয় নির্বাচনের মাধ্যমে, সংবিধান মেনে। আমরা মনে করি আমরা গণতন্ত্রে হাবুডুবু খাচ্ছি।
বাংলাদেশের এই একনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে বলা হয় সাংবিধানিক একনায়কতন্ত্র। কারন খোদ সংবিধানই এই একনায়কতান্ত্রিক ক্ষমতার ভিত্তি। ভোট দিয়ে একনায়কী শাসক নির্বাচনের ব্যবস্থা সংবিধানই করে রেখেছে। আমরা এই গোড়ার সমস্যাটা বুঝলেও স্বীকার করি না। উলটা একনায়কী দুঃশাসনের জন্য একবার খালেদা জিয়া, আরেকবার শেখ হাসিনাকে পালা ক্রমে দোষারোপ করে যাচ্ছি। দুঃশাসন থেকে মুক্তি পাবার জন্য নতুন ভাবে রাষ্ট্র গড়বার কথা ভাবি না, তার চেয়েও সহজ পথে সমাধান আশা করি। ‘মাইনাস টু’ বা দুই নেত্রীকে রাজনীতি থেকে গায়েব করে দেওয়া। এখনও কে কোন অর্থে বলে সেই বিচারে না গেলেও মাইনাস টু একটি গুপ্ত জনপ্রিয় বাসনা আকারে জারি রয়েছে।
রাজনৈতিক দলগুলোর দুঃশাসন, দুর্বৃত্তপনা ও লুটপাটে অতীষ্ঠ জনগণ রাজনৈতিক সংকটে দিশাহারা হয়ে পড়লে সেনাবাহিনীর ভূমিকা কামনা করতে থাকে। এটা আমরা প্রায়ই দেখি। কিন্তু তখন সমাজের আরেক অংশ থেকে আবার তার বিরোধিতা করা হয়। বাংলাদেশে রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার বিরোধিতা যারা করেন তাদের অধিকাংশেরই আসল মতলব হচ্ছে সৈন্যতান্ত্রিক রাজনৈতিক ক্ষমতার বিপরীতে রাজনৈতিক দলের একনায়কতান্ত্রিক ক্ষমতা রক্ষা করা। দলীয় একনায়কতান্ত্রিক ক্ষমতা যেহেতু সংবিধানের দোহাই দিয়ে রক্ষা করা হয়, সে কারণে এই সেনাবাহিনীর ক্ষমতা দখল রুদ্ধ করবার জন্য সংবিধানকে মোক্ষম অস্ত্র হিশাবে ব্যবহার করা হয়। যদি গণতন্ত্রই আদর্শ হয় তাহলে দরকার সকল প্রকার একনায়কতন্ত্র ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই। সাংবিধানিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে সামরিকতন্ত্র কায়েম যেমন গণতন্ত্রের লক্ষ্য হতে পারে না, ঠিক তেমনি রাজনীতিতে সেনাবাহিনী বা সৈনিকদের ভূমিকার বিরোপধিতা করতে গিয়ে রাজনৈতিক দলগুলোর একনায়কতান্ত্রিক শাসন টিকিয়ে রাখার কোন অর্থ হতে পারে না। সাংবিধানিক একনায়কতন্ত্রীরা বলেন রাজনীতির স্বার্থে তৃতীয় শক্তিকে সামনে আনা যাবে না, সেনাবাহিনী প্রশ্নে তাদের আতংকের স্বরূপটাকে এভাবেই আমাদের বুঝতে হবে।
এই বিরোধ সাধারণত সমাজের বিদ্যমান ব্যবস্থার সুবিধাভোগী শ্রেণি থেকেই আসে। যাদের কাছে সেনাবাহিনীর ভূমিকা হচ্ছে মূলত তাদের সয়সম্পত্তির পাহারা দেওয়া বা তাদের দারোয়ানগিরি করা। গণতান্ত্রিক রাষ্ট্রে গণপ্রতিরক্ষার ব্যবস্থা কিভাবে গড়ে তুলতে হবে সেই তর্ক সামরিকতন্ত্র বনাম সাংবিধানিক একনায়কতন্ত্রের খোপের বাইরের তর্ক। গণতন্ত্রে নাগরিকতা ও সৈনিকতার সম্পর্ক বিচার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে আমরা আজও প্রবেশই করতে পারি নি।
রাষ্ট্র যদি গণতান্ত্রিক হয় তাহলে গণতন্ত্র রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকার কথা বলার কিছু একটা অর্থ থাকে। কিন্তু যেখানে গণতন্ত্রই নাই সেখানে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকার কথা বলার মানে রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর একনায়কতান্ত্রিক ক্ষমতার পক্ষে দাঁড়ানো। এমনকি রাজনৈতিক দলের দুঃশাসনে জনগণ যখন নাগরিক ও মানবিক অধিকার হারিয়ে কাতর তখনও রাষ্ট্রকে গণতান্ত্রিক ভিত্তির ওপর নতুন ভাবে কিভাবে গঠন করা সম্ভব সেই তর্ক না করে সাংবিধানিক একনায়কতন্ত্রকেই বাংলাদেশের একমাত্র নিয়তি হিশাবে হাজির করা হয়। এই চক্রের মধ্যে আমরা দীর্ঘকাল ধরে পড়ে আছি।
ক্ষমতাবান না হলেও রাষ্ট্রপতির সুনির্দিষ্ট কিছু ক্ষমতা বাংলাদেশের সংবিধান স্বীকার করে। রাষ্ট্রপতি সে ক্ষমতা কিভাবে চর্চা করছেন তার মধ্য দিয়েই রাষ্ট্রপতিকে আমরা চিনি। তার নিজের রাজনৈতিক চরিত্র সেই চর্চার মধ্য দিয়েই ধরা পড়ে।সেই বিশেষ ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির কোন সাজাপ্রাপ্ত অপরাধীর সাজা মওকুফ করে দেবার ক্ষমতা। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কোন দণ্ড স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মোট ২১ জনের মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করেছেন। স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত (১৯৭২-২০১১) মোট ২৫ জন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তি রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন এর মধ্যে ১৯৮৭ সালে ১ জন, ২০০৫ সালে ২জন, ২০০৮ সালে ১ জন, ২০০৯ সালে ১জন, ২০১০ সালে ১৮ জন এবং ২০১১ সালে ২জন । তার মানে ২৫ জনের মধ্যে ২১ জনকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানই মাফ করে দিয়েছেন। একে মহানুভবতা হিশাবে মেনে নেওয়া খুবই কঠিন। তাঁর গায়ে এই কালিটা লেগে আছে।
মানবাধিকারের দিক থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় সর্বোচ্চ শাস্তি হিশাবে মৃত্যুদণ্ড আদৌ থাকা উচিত কিনা সেটা একটি তর্ক হতে পারে। কিন্তু রাষ্ট্রপতি হিশাবে দলীয় বিবেচনায় জিল্লুর রহমান যেভাবে শাস্তি মওকুফ করেছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিন্দিত হয়েই থাকবে। লক্ষীপুরের আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে বিপ্লবের নেতৃত্বে দুর্বৃত্তরা কামালউদ্দিনকে ২০০১ সালের অক্টোবরে নিজ বাড়িতে তাঁর বাবা-মার সামনে পিটিয়ে হত্যা করে। ১০ বছরের বেশি সময় পলাতক থেকে বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পন করে। এরপর তার বাবা সরকার দলীয় নেতা আবু তাহের ছেলের দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করে। আবু তাহেরের আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এর আগে এ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলায় বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফ করেছিলেন, যা ২০১২ এর ১৪ জুলাই কার্যকর করা হয়েছিল। যাবজ্জীবন শাস্তিও কমিয়ে এনে দশ বছর করা হয়। উল্লেখ করা দরকার যে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর আবু তাহেরের তিন ছেলে বিপ্লব, লাবু ও টিপু’র নেতৃত্বে দুর্বৃত্তরা এ্যাডভোকেট নুরুল ইসলামকে অপহরণ করে। হত্যা করার পর তার লাশ টুকরো টুকরো করে বস্তায় ভরে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ২০১০ সালের সেপ্টেম্বরে নাটোরের আলোচিত সাব্বির আহাম্মেদ গামা হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া ২০ জনের সাজাও মওকুফ করে দিয়েছিলেন। বিচার ব্যবস্থার স্বাভাবিক নিয়মের বাইরে দলীয় বিবেচনায় রাষ্ট্রপতি তার ক্ষমতা যেভাবে প্রয়োগ করেছেন তার জন্য তিনি নিন্দিত হয়েছেন। অপরাধী অপরাধ করেও যদি সাজা না পায়, কিম্বা সাজা পেলে সেটা যদি রাষ্ট্রপতি মাফ করে দেন, তাহলে বিচার তো আর বিচার থাকে না। যারা ন্যায়বিচার চেয়েছেন তাদের প্রতিও রাষ্ট্রপতি অবিচার করেছেন। রাষ্ট্রপতি হিশাবে ক্ষমতার এই অপপ্রয়োগ দেখে রাষ্ট্রপতির ক্ষমা করে দেবার ক্ষমতা আদৌ থাকা উচিত কিনা এমনকি সেই তর্কও উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগের এই দৃষ্টান্ত রাজনীতি ও বিচার ব্যবস্থায় কালো অধ্যায় হিশাবেই বিবেচিত হবে।
ক্ষমতাসীনদের এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করা বিধেয়। সে হিসাবে আগামী ১৯ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
বলাবাহুল্য রাষ্ট্রপতির মৃত্যু একটা নতুন রাজনৈতিক সংকট তৈরী করেছে। এই সহিংস ও অস্থির সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবেন সেটা সে কারনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। অনেকে বলছেন এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি সুযোগও বটে। অনেকে আশা করছেন তিনি এমন একজনকে নির্বাচিত করে আনতে পারেন যিনি সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য হবেন। বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবেন। তবে তার কোন সম্ভাবনা দেখি না।
বাংলাদেশের সরকার ব্যবস্থা সংসদীয়। রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তবে তফসিল ঘোষণাসহ এই নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। তাই রাষ্ট্রপতি কে হবেন জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় বহাল আওয়ামী লীগই তা ঠিক করবে। ওপরে যে একনায়কতান্ত্রিক ক্ষমতার কথা বলেছি যদি সেটা আমরা বুঝে থাকি তাহলে কে হবেন রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত নেবেন আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নাগরিক হিশাবে আমাদের আসলে রাষ্ট্রব্যবস্থার চরিত্র নিয়েই প্রথমে প্রশ্ন তুলতে হবে। সাংবিধানিক বিধিবিধান ও তর্ক বর্তমান বাস্তবতায় অর্থহীন। তারো আগে আমরা প্রশ্ন করতে পারি নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বর্তমান সংসদের আদৌ কোন নৈতিক ও রাজনৈতিক বৈধতা আছে কিনা। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, দেশকে দুই যুদ্ধমান পক্ষে বিভক্ত করেছে, আইনশৃংখলা বাহিনীকে তাদের ঠ্যাঙাড়ে বাহিনীতে পরিণত করেছে। বিরোধী পক্ষ এবং বিক্ষুব্ধ জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বহু জেলার ওপর সরকারের সেই সময় কোন কার্যকর নিয়ন্ত্রণ ছিল না। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এই ব্যর্থ সরকারের পক্ষে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আদৌ কোন নৈতিক বৈধতা আছে কিনা সেটাই বরং এখন সবচেয়ে বড় প্রশ্ন।
স্বৈরতান্ত্রিক এরশাদ সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করবার পর নব্বই দশকে যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার ছাড়া পরবর্তী প্রতিটি সরকারের ক্ষেত্রেই দেখা গেছে তারা দুই-আড়াই বছরের মধ্যেই জনপ্রিয়তা হারিয়েছে। দুই-আড়াই বছর পরে নির্বাচন হলে তারা পরাজিত হোত। বর্তমান সরকারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে সরকার গণ সমর্থন হারিয়েছে তাকে শুধু সাংবিধানিক নিয়মের কারনে প্রেসিডেন্ট নির্বাচনের এখতিয়ার দেওয়া রাজনৈতিক দিক থেকে অর্থহীন। এতে দেশ রাজনৈতিক ভাবে আরও অস্থিতিশীল হয়ে উঠবে।
রাজনৈতিক দিক থেকে আরও একটি বড় সমস্যা আছে। জাতীয় সংসদ সদস্যরা নির্বাচিত হন পাঁচ বছরের জন্য। এই সংসদের মেয়াদ ২০১৪ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত। পরবর্তী নির্বাচন শুরু হতে হবে এই বছর অক্টোবরের মধ্যে। এই সীমিত মেয়াদ নিয়ে জাতীয় সংসদ যে প্রেসিডেন্ট নির্বাচন করবে তিনি নির্বাচিত হবেন ৫ বছরের জন্য। অথচ এই জাতীয় সংসদের সদস্যরা আগামি নির্বাচনে আদৌ নির্বাচিত হয়ে আসতে পারবেন কিনা সেটাই সন্দেহের। অর্থাৎ জাতীয় সংসদের সদস্যদের ভোটে একজন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে যারা রাজনৈতিক ভাবে জনগণের সত্যিকারের প্রতিনিধি কিনা সেটাই প্রশ্নের। রাষ্ট্রপতি নির্বাচনের রাজনৈতিক ও নৈতিক বৈধতা বর্তমান জাতীয় সংসদের নাই। রাজনীতির সংকট সংবিধানের নিয়ম চাপিয়ে দিয়ে কাটানো অসম্ভব। সংবিধানে নিয়ম আছে বলে এই সংসদই রাষ্ট্রপতি নির্বাচন করবে এই বিধান মানলে বাংলাদেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। তাছাড়া দলীয় সংকীর্ণ বিবেচনার বাইরে বর্তমান জাতীয় সংসদের পক্ষে কোন রাষ্ট্রপতি নির্বাচন করা অসম্ভব।
বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে ঠিক কি ভূমিকা রাখবে স্পষ্ট নয়। তারা বর্তমান সরকারকে ক্ষমতাচ্যূত করবার আন্দোলন করছে। দাবি করছে শেখ হাসিনা পদত্যাগ করুক। ক্ষমতাসীনদের উপর এই মুহূর্তে তারা প্রবল গণআন্দোলনের চাপের মধ্যে রেখেছে। এই চাপের মুখে ক্ষমতাসীন দল নানান গ্রুপে ও স্বার্থের দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতাসীনদের দলীয় প্রার্থী নির্বাচনের পথে যাওয়া মানে সংকট আরও ঘনীভূত হওয়া। বর্তমান পরিস্থিতিতে শুধু সংবিধানের বিধিবিধান মেনে রাষ্ট্রপতি নির্বাচনকে রাজনৈতিক ভাবে গ্রহণযোগ্য করানো যাবে বলে মনে হয় না। বর্তমান জাতীয় সংসদ গায়ের জোরে একজন দলীয় প্রেসিডেন্ট নির্বাচন করতেই পারে, কিন্তু তাতে রাজনীতি আরও জটিল হয়ে পড়বে।
ইতোমধ্যেই নানান গুজব ও অনুমানে রাজনীতির বাজার সয়লাব হয়ে গিয়েছে। বলা হচ্ছে শেখ হাসিনাই নতুন রাষ্ট্রপতি হচ্ছেন। রাজনৈতিক বাস্তবতার কারনে তাঁর পক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ ছাড়া অন্য কোন ঝুঁকি নেওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর আস্থাভাজন সাজেদা চৌধুরীকে রাষ্টপতি হিশাবে পেশ করা কঠিনই বটে। স্পিকার আব্দুল হামিদ তাঁর স্বপদেই থাকবেন। প্রধান মন্ত্রী হতে পারেন সৈয়দ আশরাফুল ইসলাম।
জুন খুব দূরের সময় নয়। দেখা যাক কি হয়। কিন্তু আমরা বারবার যেকথা বলে আসছি সেই কথা আবারও বলব। যতক্ষণ না আমরা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্রকে নতুন ভাবে গড়বার সংকল্প না করছি ততক্ষণ জোড়াতালি দিয়ে চলাই সার হবে। জোড়াতালি বা তাপ্পি মেরে কাজ চালিয়ে দেওয়ার দিন শেষ হয়ে আসছে, এটাই আশার কথা।
২৫ মার্চ ২০১৩। ১৪ চৈত্র ১৪১৯। শ্যামলী।
ফরহাদ মজহার: দার্শনিক, লেখক ও কবি। farhadmazhar@hotmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1441)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
March
(183)
-
▼
Mar 27
(24)
- কারগিল যুদ্ধ বাধিয়ে গর্বিত পারভেজ মোশাররফ!
- সংলাপে প্রস্তুত জোট-মহাজোট by সফিকুল ইসলাম
- কে হবেন রাষ্ট্রপতি? by ফরহাদ মজহার
- দেশব্যাপি ছড়িয়ে পড়ছে মিয়ানমারের দাঙ্গা
- ‘রাজনৈতিক অধিকারের নামে সহিংসতা’ বন্ধ নয় কেন
- কড়া হরতালে জনদুর্ভোগ চরমে
- এবার শোবার ঘরের উত্তেজক ভিডিও
- স্বল্পোন্নত তালিকা থেকে বাংলাদেশের উন্নতি ‘শিগগিরই’
- ময়মনসিংহে ট্রেনে অগ্নি সংযোগের ঘটনায় জামায়াত-শিবির...
- ইংরেজি জানলে ব্রিটেনে পড়া যাবেঃ ক্যামেরন
- হাসিনা কোনটা বেছে নেবেন by অমিত রহমান
- ব্লগের লেখা প্রকাশের জন্য আমার দেশের কাছে ব্যাখ্যা...
- সংলাপ: হাসিনা-খালেদাকে রুল হাইকোর্টের
- গুঞ্জনে কান দিতে মানা সীমানার by কামরুজ্জামান মিলু
- প্রচলিত আইনেই গুলির বিধান রয়েছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
- ইমদাদুল হক মিলনের বিশেষ লেখাঃ হরতালের বিকল্প ভাবতে...
- ৫ বছর আমাকে রাজনৈতিক কারাগারে রাখা হয়েছে
- সহিংসতা বন্ধে বাংলাদেশকে চাপ দিতে পারে বৃটেন
- রাহার মৃত্যু নিয়ে লুকোচুরি তদন্তে পুলিশ by নূরুজ্জ...
- গাড়িতে আগুন ককটেল বিস্ফোরণ ও পুলিশের সাথে ধাওয়া প...
- আগুন-ককটেলে হরতাল শুরু
- ঢাকাবাসীর জন্য উপহার জিল্লুর রহমান ফ্লাইওভার
- নাশকতাকারীদের আর ছাড় নয়, দেখামাত্র গুলি
- বাংলাদেশ-সৌদি আরব: অভিবাসী শ্রমিক ইস্যুতে প্রতিশোধ?
-
▼
Mar 27
(24)
-
▼
March
(183)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment