Thursday, November 18, 2010
গল্প- 'কাজল রানীর হারেম' by পাপড়ি রহমান
গল্প- 'কাজল রানীর হারেম' by পাপড়ি রহমান
উনানের ভেতর চালান করে দেওয়ার জন্য, প্রায়ই আম-জাম বা কাঁঠালের মস্ত কোনো ডাল কেটে ফেলা হতো। যেদিন গাছের ডাল কাটা হতো, সেদিন কাজল রানীদের চারপাশে উৎসবের জোয়ার বয়ে যেত!

দুয়ারে ফেলে রাখা কাঁচা ডালের ওপর সক্কলে চড়ে বসত। আর পাতা ঝাঁকিয়ে দুলতে দুলতে বলত_
জুক্কুর জুক্কুর ময়মনসিংহ
ঢাকা যাইতে কত দিন?
এক মাইস চলি্লশ দিন...
কাজল রানী ইদানিং খুব করে ভাবে ময়মনসিংহ শহরটা বুঝি খুব কাছে ছিল? জুক্কুর জুক্কুর করলেই বুঝি সেখানে পেঁৗছে যাওয়া যেত? আর ঢাকা শহর ছিল দূর, বহুদূর। ঢাকা শহরের চাইতে কলকাত্তা শহর তখন ছিল কত্ত দূর? এখন কলকাতা শহর কতদূর?
এই 'কত্তদূর' শব্দটা যেন তীরের মতো ধাই করে বিঁধে পড়ে কাজল রানীর কলিজার ভেতর! কলিজাকে এক্কেবারে এফোঁড়-ওফোঁড় করে দিয়ে ক্রমশ তা নিচের দিকে নামতে থাকে। নামতে নামতে অন্ত্রের নাড়িভুঁড়িতে প্যাঁচ লাগিয়ে দিলে কাজল রানীর পেট ঠেলে কান্না উথলে আসে! কাজল রানী যেন দিব্যি জানে কান্নার উৎপত্তি পেট থেকে। পেট থেকেই। নইলে চক্ষে জল আসার আগে পেটের মধ্যেই এত উথাল-পাথাল করে কেন?
পেট যেন গতরের যত জমানো জল ঠেলেঠুলে পাঠিয়ে দেয় চক্ষের দিকে। তারপর চক্ষু তা ঝরঝর করে ঝরিয়ে দেয়।
কত্তদূর কলকাত্তা শহর?
কাজল রানী আনপড় মানু। দূরত্বটুরত্বের হিসাব সে কি আর জানে? জানে না। কাজল রানী তেমন কিছুই জানে না। সে শুধু জানে এই যে বাংলাদেশ! মারকাট করে, রক্তারক্তি করে স্বাধীন করা বাংলাদেশ_এই স্বাধীন দেশে তাকে পরাধীন করে দিয়ে চলে গেছে সবাই। শুধু পরাধীন নয়, ঠেলে ফেলে দিয়ে চলে গেছে তার বাপ। তার মা। তার ভাইবোন। কাজল রানীর যত আত্মীয়স্বজন। কী হয়েছিল কাজল রানীর ছোট বোনের। সে আজ পর্যন্ত জানতে পারেনি। বাড়িতেই তো ছিল। মা-বাবা বোবা হয়ে ছিল দুদিন। তারপর এক রাতে সবাই অরূপ শাহাদের সঙ্গে চলে গেল। তাকে শুধু বলে গেল ভালো থাইকো মা...।
শুধু কাজল রানীর যাওয়া হয় নাই। আসলে সে যেতে পারে নাই। রমেশ নামক লোকটার সঙ্গে তার জীবন চিরতরে বাঁধা পড়েছে। সাতপাকে বাঁধা পড়েছে। কাজল রানীর পেট ঠেলে ওঠা কান্না কে দেখে? কেউ না? কলকাত্তা কতদূর মনে হতেই কেন মনে হয় মরুভূমিতে আটকে পড়া তার জেবন! নিজের রক্তের কাকপক্ষীর দেখাও সে পায় না! এই স্বাধীন দেশে একা একা পড়ে থাকার মানে কী?
তখন ১৬ বছর বয়স কাজল রানীর। মালাবদল কী? সাতপাক কী কোনোটাই তো সে অত ভালো বোঝে না। অথচ রমেশের সঙ্গে তার জীবন জুুড়ে গেল। শুধু কি জীবন জুড়ে যাওয়া? মিলন পর্যন্ত হয়ে গেল। রমেশ তখন কাঠের রং-রূপ পাল্টায়। শবদেহের মতো তক্তাগুলোতে মাপজোখ করে, বাটাল মারে। রানদা করে। তারপর তাতে স্ক্রু এঁটে দেয়। অথবা পেরেক!
শিরিষ কাগজ ঘষে মসৃণ হলে বার্নিশের প্রলেপ দেয়। তারপর ওটা যে একদিন শবদেহ ছিল বা খালি কাঠের তক্তা ছিল তা আর ভাবা যায় না! কাজল রানী প্রথম দিকে ভিরমি খেত_
'ভগবান! ভগবান! এইডা কিমুন ভেলকি লাগনের কাণ্ড! কাষ্ঠলের টুকরা, টুকরা না যেন মরা কিছু! মরার মতো তো পইড়াও থাকে। নড়া নাই! চড়া নাই! বলা-কওয়াও নাই!
শবদেহ কাঠ_তাতে কি না মানুডা ভেলকি মাইরা দেয়! মরার গতর দিয়া তহন রোশনাই বাইর অয়। খাট কি পালংক কি চিয়ার কি চেননের উপায় নাই। মরারে যে এমুন কইরা জ্যাতা করে হেয় কি মানু না দেওদানো?'
রমেশের হাতের কাজ দেখে টাসকি লাগা কাজল রানীর তখন বেহাল দশা। দিনমান হাতুড় মারা, বাটাল মারা, রানদা করা মানুডার সামান্য ক্লান্তির বালাই নাই। আন্ধার নামল কী, ঝিঁঝিঁ পোকার গলায় একটু জোর ডাক উঠলেই সে পড়ত কাজল রানীকে নিয়ে।
কাজল রানী তখন রমেশচন্দ্রের পাটরানী! রমেশচন্দ্র এই পাটরানীকে একেবারে তছনছ করে দিত। রমেশচন্দ্রের হাতের চাপে কত জোড়া পলা আর বালা যে তার ভেঙেছে! আর পলা ভাঙলেই কাজল রানী আতঙ্কিত! অমঙ্গল কি ঘরের দুয়ারে দাঁড়াল?
'কিমুন এতাল-বেতাল মইষের মতো করে যে মানুডা? মইষ তো না সাক্ষাৎ বাঘ। যার হাতের থাবায় পলা টুকরা হইয়া যায়?'
কাজল রানীর এই মইষ-বাঘের মাঝে ঘোরার সময় কোথায় রমেশের? সে তখন ঘুমঘোরে মরে আছে। আর ভুশভুশ করে নিঃশ্বাসের শব্দ তুলছে।
এভাবেই সময়। কাজল রানীর রাইত। দিন। ফের রাইত। ফের দিন। মাস। বৎসর!
বছর পড়তি হলে রমেশ চন্দ্রের মতি বদল হয়। কাজবিমুখ হয়। আরামে নিদ্রা যেতে চায়! মরা কাঠ জ্যান্ত করায় তার যেন আর আগ্রহ নাই। ঘরে বসে থাকে রমেশ। ঘরের চিলতা বারান্দায় আলসে হয়ে বিড়ি ধরায়। ধোঁয়া ছাড়ে। লজ্জা আর শরমে কুঁকড়ে থাকা কাজল রানী প্রথম প্রথম কিছু বলে নাই! আসলে বলতে পারে নাই। কিন্তু সময় কি ঠেক দিয়ে রাখা যায়? সংসারে মানু বাড়ে। নয়া নয়া মানু। কাজল রানীর নিজ গর্ভের মানু। তারা হামাগুড়ি দেয়। আধো আধো কথা বলে। হাঁটতে শেখে।
রমেশের হাতুড়-বাটালের রোজগারে কি হয় তখন? কতটুকু হয়?
শালিকচূড়া গ্রামে কাজল রানীর হাতের কাজের ছিল ভিন্ন কদর। কাজল রানীর খাড়ি আর বেতের কাজ! কাজল রানীর দুই হাত ফের কাজ জুড়ে দেয়। খাড়ি। ঝুড়ি। মোড়া। পাড়া-পড়শির চক্ষু কপালে ওঠে_
'এ্যাঁ ছ্যাঁ রমেশ বইয়া খায় আর বউডায় দেহি কাম করে!'
কাজল রানীর গতরে লজ্জার ঘাম নামে। কিন্তু লজ্জার ঘামে সংসারের অনটন ঠেকানো যায় না! ফলে কাজ চলে। সময় ঘুরে। হাত চলে। সংসারও চলে।
কাজল রানীর হিসাব পাক্কা! ট্যাকায়ই তো ট্যাকা আনতে পারে!
কাজল রানীর হারেম
সুরেশের জন্মের পর যোগেশ। যোগেশের পর পারুল। তারপর চম্পা। চারজন ছাওয়াল নিয়ে কাজল রানীর বেহাল দশা! চম্পা আর পারুলকে সে ইশকুলে পাঠায়। সুরেশ আর যোগেশকেও। আর সে খাটে দিন-রাইত। রাইত আর দিন। বেশি কষ্ট হলে রমেশকে গালমন্দ করে_
'হাতে কি হাপাবাতাস লাগল নাহি? হাত য্যান আর তার চলে না। হাতের লগে পাও দুইটারেও পেটে হান্দাইয়া বইস্যা থাকো। হেরপর কুমড়ার লাহান গড়াইয়া গড়াইয়া চলতে থাকো। গড়াইয়া এক্করে সুমুদ্দুরে গিয়া পড়ো। সুমুদ্দুর এই লুলা আর অধমরে ভাসাইয়া নিক। অকম্মা মানুর দরকার কি এই জগৎ সংসারে?'
রমেশ উত্তর করে না। হয়তো ইচ্ছা করেই করে না। কাজল রানীর অন্দরমহল নিয়ে সে মাথা ঘামাতে আসে না। মাথা ঘামালেই বিপদ ঠ্যালা দেবে। তখন হয়তো কাজল রানীর মাথাটাই বিগড়াতে শুরু করবে। রমেশ এসব রয়ে-সয়েই থাকতে চায়। আর কাজল রানী নিজেই তো রোজগার করে। রোজগারের টাকাও অন্দরমহলেই খরচা করে। রমেশের কাছে টাকা চাওয়ার সাহস তার নাই। সাহস হয় নাই কোনো দিনই। রমেশ তাই রয়ে থাকে। সয়ে থাকে। বউ যে টাকা চায় না!
সুরেশ, যোগেশ, চম্পা, পারুল যেন ফনফনিয়ে বেড়ে উঠল। কাজল রানী ওদের দিকে ট্যারা চক্ষে তাকায়। মায়ের নজর বড় খারাপ। লেগে যেতে পারে। বরং রমেশ গড়িয়ে গড়িয়ে সমুদ্দুরে না পড়লেও কাজল রানী ভাবনা তাতে পড়ে।
'চম্পা আর পারুলরে নেকাপড়া করানই নাগে। নেকাপড়া ছাড়া বুদ্ধি খুলব কেমনে?'
সুরেশ আর যোগেশের দিকে তাকালে অন্য ভাবনা_
'পুলাগো নাইগ্যা নেকাপড়া মাইয়া আনা যাইব না। নেকাপড়া জানলে ভজঘট হইব। আমার কথা শুনব না। আমারে মানব না। অশান্তি হইব চরম। বউরা যুদি আমারে চালায় তাহলে বিপদ।'
কোনো কোনো রাতে কাজল রানীর হাতের পলা ফের ভাঙার পর রমেশকে এ কথা সে বলেছে। নিজের গোপন ইচ্ছার কথা। শুনে রমেশ মিটিমিটি হেসেছে। তারপর বলেছে_
'আইচ্ছা। অহন থাউক। হেরা বাড়ন্ত হউক। কামাই রুজি করুক।'
কাজল রানী ফোঁস করতে চেয়েও থেমে গেছে। এক ঘরে, এক চালের তলায় থাকলে কাইজ্যা-ফ্যাসাদে লাভ কী?
চম্পার বাড়ন্ত শরীর। দেখতে ডাগর-ডোগর হয়েছে। মাঝেমধ্যে কাজল রানীকে বলত স্কুলে যাবে না সে। কাজল রানী প্রশ্ন করলে মাথা নিচু করে সে বলত, স্কুলে যেইতে প্রায় দেড় ঘণ্টা লাগে, আসার পথে কয়েকটি ছেলে তাকে আজেবাজে কথা বলে। কাজল রানী উত্তর খোঁজার চেষ্টা করলে চম্পা জানায়, ক্লাসে ৩৯ জন ছাত্রছাত্রীর মধ্যে সে তৃতীয়। তাই শিক্ষকরা তাকে পছন্দ করে। পারুল কিংবা সুরেশ সঙ্গে না থাকলে তাকে তিন-চারটা বখাটে ছোঁড়া একসঙ্গে পিছু নিয়ে নানা ধরনের কুপ্রস্তাব দেয়। তাই সে অনেক দিন স্কুলে যাওয়া বন্ধ করে দিলে বাবা রমেশ কয়েক দিন পেঁৗছে দেয়। অনেক দিন পর ঘটে দুর্ঘটনাটা। দশম শ্রেণীর পরীক্ষা দিয়ে হঠাৎ একদিন তার আর বাড়ি ফেরা হয় না। রাত্র গড়ায়। হিমধারা বয় কাজল রানীর ঘরে। সবাই যেন বোবা। কারো মুখে কথা নেই। বাড়ির আশপাশের কেউ কেউ লক্ষ করেছে। তিন দিন পর প্রতাপ জমিদারের পোড়া ভিটা থেকে আবিষ্কৃত হয় চম্পার বিকৃত লাশ। থানা-পুলিশ করেনি। রমেশ এ ঘটনার পর বাড়ি থেকে বের হয়েছে এমনটি দেখা যায়নি। একদম ঘরের মধ্যেই সেঁটে আছে যেন তার বাঁকানো খুঁটি।
শুভ লগন
পারুলের বিয়ে হয়ে গেল চম্পার এই ঘটনার মাস দুই পর। দুজনই ইশকুল পার করেছিল। দেখতেও মন্দ না। পণ ছাড়াই মেয়ে পার হয়ে গেল। সুরেশকে বিয়ে করানো দরকার। যোগেশও বেশ তাগড়া জোয়ান। বিয়ের উপযুক্ত। সুরেশের বিয়ের কথা টুং-টাং বাজতেই সে বলেছে_
'নয়নারে তুমার কিমুন লাগে মা?'
'নয়না? নয়না কেডায়?'
'বায়ৈখোলার হরেন কাকুর মাইয়া।'
'অ!'
'তুমি কি বেজার হইছ মা?'
'মাইয়া কিমুন? নেকাপড়া জানে?'
'হ। তা তো জানবই।'
'তাহলে তো ভজঘট। আইস্যাই লাঠি ঘুরাইতে থাকব।'
'তোমার মাইয়াটা ঘুরাইতেছে নাকি?'
'পারুল! মাটির মাইয়া।'
'নয়নাও মাটিরই হইব মা।'
পাঞ্জি দেখে নয়নার সঙ্গেই সুরেশের বিয়ের লগ্ন পাকা হয়ে গেল।
কাজল রানী নানা হিসাবপাতি করে। সে তো বরাবরই পাক্কা হিসাবি।
রমেশের কোনো দাবি-দাওয়া ছিল না। সে শুধু কাজল রানীকেই চেয়েছিল।
তখনকার দিন আর এখনকার দিন? রমেশ কি সুরেশের মতো নেকাপড়া জানা ছিল?
সুরেশের কামাই ভালো। মনডাও ভালো।
ট্যাকায়ই ট্যাকা আনে।
'সুরেশের বিয়ার সমুয় নয়নারা যুদি ঘরদোর সাজায়া-গুছায়া দেয় মানা করনের কী আছে? হেরা যে বেভার দিব তাতে নিজের মাইয়ারেই দিব। হেই বেভার কি আমি ভোগ করমু? না দুইজনেই ভোগ করব?'
রমেশকে এ নিয়ে মোটামুটি ধমকি দিয়েছে_
'বেভার দিবার চায়। মানা করবা না কিন্তুক।'
রমেশ আমতা আমতা করে বলেছে_
'কিমুন দেহায়? গেরামের বেবাকে কি কইব? আমি তো বেভার নেয় নাই।'
'মাইনষে তো ম্যালাই কয়। আর তুমি তো আছিলা আনপড় মানু।'
কাজল রানীর হারেমে রমেশের মত অচল।
বিয়ের ক্ষণ যত ঘনিয়ে আসছে কাজল রানী চক্ষু দুইটা খুশিতে চকচক করে_
হাড়ি-ঘড়া-বটি-দা-বালতি-লেপ-তোশক চাইকি রমেশের মসৃণ পালিশের মতো একটা পালংকও আসতে পারে। সুরেশের সংসারটা ভরভরন্ত দেখাবে। তৈজসপত্র, বেভার আর সুখে ঠাসা!
ভাটির হাওয়া
বেভারের কথা নয়নার কানেও পেঁৗছছে। সে কলেজ পাস দিয়েছে। বাবা হরেন্দ্র তাকে কষ্ট করে পড়ালেখা শিখিয়েছে। এখন বিয়ের সময় পণ দিতে গেলে সে একেবারে পথে নেমে যাবে। ভিটেবাড়ি বন্ধক বা বিক্রি করা ছাড়া উপায় থাকবে না।
নয়না ফাঁপরে পড়ে। কী করবে সে এখন? কিছু বলা যাচ্ছে না। সুরেশ কোনো কিছু চায় নাই।
একদিন ভোরে নয়না শালিকচূড়ার উদ্দেশে হাঁটা দেয়। সোজা সুরেশের বাড়ি।
কাজল রানী তাকে কখনো দেখে নাই। প্রথম দেখাতে চমকে ওঠে।
'বেজায় তো সাহস মাইয়াডার। লগন না আইতেই ঘরে আইস্যা খাড়াইছে! কিন্তুক তার মুখের দিকে চাইলে পরানডা জুড়ায়া যায়। মায়াকাড়া চক্ষু। কেন আইছে? কি চায় মাইয়াডা?'
'মা আমি কিছু বলতে আসছি আপনেরে। আপনের অনেক কথা শুনছি। খাটাখাটনির কথাও শুনছি। আপনেই সবাইরে লেখাপড়া শিখাইছেন।'
কাজল রানী রা করে না। নয়নার কথা শোনে কেবল।
'মা আমরা দুইজন কি আপনের মতো কষ্ট করতে পারব না? আপনে চাইলে বাবা সবই দিব। কিন্তু তাতে হেয় ভিটা বন্ধক দিব। নইলে বেইচা দিব। চাইলে সে কাউরে মানা করব না।'
কাজল রানী, নয়নার দিকে ভালো করে তাকায়। শাপলার ডাঁটার মতো কোমল দুইখানা হাত! এই হাতে শাখা-পলা ভারি মানাবে। ঘন চুলের মাঝ বরাবর সাদা সিঁথির পথ। সিন্দুর লেপে দিলে নজর লেগে যাবে!
নয়না চুপ করে আছে অনেকক্ষণ। কাজল রানীও। কেউ কোনো কথা বলছে না। নয়না এখন কি করবে?
বায়ৈখোলায় ফিরে যাবে খালি হাতে? বাবার ঘাড়ে পণের বোঝা চাপিয়ে! কাজল রানী হঠাৎ বলে ওঠে 'জলখাবারডা খাও। আমি আসতেছি।'
নয়না এবার ভয় পায়। দ্বিধাগ্রস্ত হয়। সুরেশের সঙ্গে তার বিয়েটা হয়তো ভেঙে যাচ্ছে। নয়নার চক্ষু জলে ভরে ওঠে। কত স্মৃতি, প্রেম, ভালোবাসা তার সুরেশের সঙ্গে! এতসব কোথায় রেখে কার সঙ্গে নতুন করে সংসার পাতবে সে?
কাজল রানী ভাবনার জগতে নয়নার স্থলে চম্পাকে দেখতে পায়। ছোট বোনের স্মৃতি মনে নেই। নয়না নাকি তার মেয়ে চম্পা। ভাবনা আগায় না।
নয়না হঠাৎ পুরুষ কণ্ঠ শুনতে পায়_
'এখনই? কাজল মাথাডায় কি তুমার গণ্ডগোল?'
'হ। এখনই। ঠাকুররে ডাইক্যা আনো জলদি। পাঞ্জি দেখনেরও কাম নাই। খালি লগনডা শুভ হইলেই চলব। সুরেশরে খবর পাঠাও। মাইয়াডারে আজ আর ফিরতে দিমু না...এমুন রোদ মাথায় ফেইল্যা আইছে!
=============================
রাজনৈতিক আলোচনা- 'এক-এগারোর প্রেতাত্মা চারপাশেই ঘুরছে by আবেদ খান খবর- মহাজোট আছে মহাজোট নেই!' by পার্থ প্রতীম ভট্টাচায্য আলোচনা- 'বাঙ্গালির বদলে যাওয়া' by সৈয়দ মনজুরুল ইসলাম খবর- আফগানিস্তান শান্তি কত দূর?' by তৌহিদ আজিজ গল্প- 'ঝল্সে ওঠে জরিণ ফিতা' by রফিকুর রশীদ ফিচার- ‘আক্রান্ত' by জাফর তালুকদার স্মরণ- 'একজন বিস্মৃতপ্রায় বুদ্ধিজীবী' by আহমাদ মাযহার গল্প- 'অলৌকিক উপাখ্যান' by হাসান মোস্তাফিজুর রহমান গল্প- 'জয়মন্টপের জায়াজননী' by জামাল উদ্দীন আলোচনা- 'তুর্গিয়েনেফ প্রসাদাৎ' by হায়াৎ মামুদ গল্প- 'একটাই জীবন' by হাজেরা নজরুল ফিচার- 'এটি একটি সংখ্যামাত্র' by রণজিৎ বিশ্বাস গল্প- 'সোনালি চিল' by সৈয়দ মোফাজ্জেল হোসেন গল্প- 'বোবা ইশারা' by মণীশ রায় গল্প- 'চিরদিনের' by মঈনুল আহসান সাবের স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ সাহিত্যের এক সর্বসত্তা আলোচনা- 'বাংলা চর্চা পরিচর্যা ও ইংরেজি শেখা' আলোচনা- 'আমার ছেলেবেলার ঈদ আর বুড়োবেলার ঈদ' আলোচনা- 'নৈতিক চেতনা : ধর্ম ও মতাদর্শ' by আবুল কাসেম ফজলুল হক খবর- গণতান্ত্রিক সব শক্তির সঙ্গে কাজ করতে চাই: সু চি
কালের কণ্ঠ এর সৌজন্য
লেখকঃ পাপড়ি রহমান
এই খবর'টি পড়া হয়েছে...
রাজনৈতিক আলোচনা- 'এক-এগারোর প্রেতাত্মা চারপাশেই ঘুরছে by আবেদ খান খবর- মহাজোট আছে মহাজোট নেই!' by পার্থ প্রতীম ভট্টাচায্য আলোচনা- 'বাঙ্গালির বদলে যাওয়া' by সৈয়দ মনজুরুল ইসলাম খবর- আফগানিস্তান শান্তি কত দূর?' by তৌহিদ আজিজ গল্প- 'ঝল্সে ওঠে জরিণ ফিতা' by রফিকুর রশীদ ফিচার- ‘আক্রান্ত' by জাফর তালুকদার স্মরণ- 'একজন বিস্মৃতপ্রায় বুদ্ধিজীবী' by আহমাদ মাযহার গল্প- 'অলৌকিক উপাখ্যান' by হাসান মোস্তাফিজুর রহমান গল্প- 'জয়মন্টপের জায়াজননী' by জামাল উদ্দীন আলোচনা- 'তুর্গিয়েনেফ প্রসাদাৎ' by হায়াৎ মামুদ গল্প- 'একটাই জীবন' by হাজেরা নজরুল ফিচার- 'এটি একটি সংখ্যামাত্র' by রণজিৎ বিশ্বাস গল্প- 'সোনালি চিল' by সৈয়দ মোফাজ্জেল হোসেন গল্প- 'বোবা ইশারা' by মণীশ রায় গল্প- 'চিরদিনের' by মঈনুল আহসান সাবের স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ সাহিত্যের এক সর্বসত্তা আলোচনা- 'বাংলা চর্চা পরিচর্যা ও ইংরেজি শেখা' আলোচনা- 'আমার ছেলেবেলার ঈদ আর বুড়োবেলার ঈদ' আলোচনা- 'নৈতিক চেতনা : ধর্ম ও মতাদর্শ' by আবুল কাসেম ফজলুল হক খবর- গণতান্ত্রিক সব শক্তির সঙ্গে কাজ করতে চাই: সু চি
কালের কণ্ঠ এর সৌজন্য
লেখকঃ পাপড়ি রহমান
এই খবর'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 18
(33)
- ভ্রমণ- 'রেলগাড়িতে চড়ে' by মঈনুস সুলতান
- 'উৎসবের আমেজ সময়ের সংস্কৃতির' by শামসুজ্জামান খান
- ভিলিয়ার্সের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়
- কয়েদিদের হামলায় গুরুতর আহত এক আসামি
- রোহিঙ্গা শরণার্থীদের সরাতে বেগ পাচ্ছে মিয়ানমার
- ফিলিপাইন থেকে শ্রমিক নেবে না তাইওয়ান
- নির্বাচন পর্যবেক্ষক সংগঠন বন্ধের হুমকি রাশিয়ায়
- পারমাণবিক কেন্দ্র বন্ধের সুপারিশ
- ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অস্ট্রিয়া ও তুরস্কে...
- সারনায়েভ ভাইদের তথ্য সংগ্রহ করছিলেন রায়ান
- গল্প- 'কাজল রানীর হারেম' by পাপড়ি রহমান
- জীবন রক্ষা করতেই সাংবাদিকের ফোন রেকর্ড জব্দ
- বিমা লাইসেন্স পেতে ৭৭টি আবেদন
- নতুন দায়িত্বে জিসিএমের মালয়েশীয় উপদেষ্টা
- বাংলাদেশের ২৭৯ কারখানা পরিদর্শন করবে ওয়ালমার্ট
- ফিফার হুমকি
- দ্বিশতবার্ষিকীতে লর্ডসে মেয়েদের ম্যাচ
- ভারতীয় কোচ আনছে হকি ফেডারেশন
- ‘হ্যাটট্রিক’ হতে দেবে না বায়ার্ন
- বিদায় বললেন ফার্ডিনান্ড
- শুধুই অ্যাশেজ-প্রস্তুতি নয়
- হকিতে আবার খেলোয়াড়-বিদ্রোহ
- রাজনৈতিক আলোচনা- 'এক-এগারোর প্রেতাত্মা চারপাশেই ঘু...
- খবর- মহাজোট আছে মহাজোট নেই!' by পার্থ প্রতীম ভট্টা...
- আলোচনা- 'বাঙ্গালির বদলে যাওয়া' by সৈয়দ মনজুরুল ইসলাম
- খবর- আফগানিস্তান শান্তি কত দূর?' by তৌহিদ আজিজ
- গল্প- 'ঝল্সে ওঠে জরিণ ফিতা' by রফিকুর রশীদ
- ফিচার- ‘আক্রান্ত' by জাফর তালুকদার
- স্মরণ- 'একজন বিস্মৃতপ্রায় বুদ্ধিজীবী' by আহমাদ মাযহার
- গল্প- 'অলৌকিক উপাখ্যান' by হাসান মোস্তাফিজুর রহমান
- গল্প- 'জয়মন্টপের জায়াজননী' by জামাল উদ্দীন
- আলোচনা- 'তুর্গিয়েনেফ প্রসাদাৎ' by হায়াৎ মামুদ
- গল্প- 'একটাই জীবন' by হাজেরা নজরুল
-
▼
Nov 18
(33)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment