Saturday, November 20, 2010
ইতিহাস- পার্বত্য চট্টগ্রামের আদিবাসী পরিচিতি
ইতিহাস- পার্বত্য চট্টগ্রামের আদিবাসী পরিচিতি
চাকমা
পার্বত্য চট্টগ্রামের সংখ্যাগরিষ্ঠ আদিবাসী চাকমা। পাহাড়ের অন্য আদিবাসীদের মতো তারাও মঙ্গোলীয় বংশোদ্ভূত। চাকমাদের উৎপত্তিকাল, আদি নিবাস ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তাদের আগমন ও ক্রমবিকাশ সম্পর্কে ষোড়শ শতকের আগের কোনো সুস্পষ্ট ইতিহাস পাওয়া যায়নি।তবে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে নিশ্চিত বলা যায়, ষোড়শ শতাব্দীর প্রথমার্ধেও পার্বত্য চট্টগ্রামে চাকমাদের বসবাসের নজির আছে। ১৫৬১ সালে এক ইওরোপিয়ানের আকা ছবি থেকে বাংলার যে মানচিত্র পাওয়া যায় সেখানেও চাকমাদের অবস্থানের প্রমাণ আছে। অষ্টাদশ শতাব্দীর শুরুতে চাকমা রাজ্যের রাজধানী ছিল তৈন বা আলেখ্যাং ডং। সময়ের পরিক্রমায় চাকমা রাজতন্ত্রে নানা উত্থান-পতন ও বর্মা-মোগলদের সঙ্গে সংঘর্ষের কারণে চাকমাদের আবাসস্থল এবং রাজ্য শঙ্খ নদীর তীরবর্তী হাঙ্গরকুল ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া হয়ে উত্তর-পূর্বে পার্বত্য চট্টগ্রামের দিকে ব্যাপ্ত হয়।
চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। চাকমারা ৪৬টি গোজা ও বিভিন্ন গুথি বা গোষ্ঠীতে বিভক্ত। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে চাকমাদের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৪১৭ জন। তবে বর্তমানে তা তিন লাখ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হয়। চাকমারা আদি বৌদ্ধ ধর্মাবলম্বী। তবে তারা বৌদ্ধ হলেও কেউ কেউ আবার প্রকৃতি পূজারীও। চাকমারা জন্মান্তরবাদে বিশ্বাস করে। ক্রমাগত সৎকর্ম সাধনের মাধ্যমে নির্বাণ লাভ করা যায় বলে বিশ্বাস করে তারা। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিজু। বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করা হয়। চাকমা লোকসাহিত্য বেশ সমৃদ্ধশালী। তাদের লোক কাহিনীকে বলা হয় উবগীদ। চাকমাদের তাল্লিক শাস্ত্র বা চিকিৎসা শাস্ত্র অনেক সমৃদ্ধ। আর বয়ন শিল্পে চাকমা রমণীদের সুখ্যাতি জগৎ জুড়ে।
চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। চাকমারা ৪৬টি গোজা ও বিভিন্ন গুথি বা গোষ্ঠীতে বিভক্ত। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে চাকমাদের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৪১৭ জন। তবে বর্তমানে তা তিন লাখ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হয়। চাকমারা আদি বৌদ্ধ ধর্মাবলম্বী। তবে তারা বৌদ্ধ হলেও কেউ কেউ আবার প্রকৃতি পূজারীও। চাকমারা জন্মান্তরবাদে বিশ্বাস করে। ক্রমাগত সৎকর্ম সাধনের মাধ্যমে নির্বাণ লাভ করা যায় বলে বিশ্বাস করে তারা। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিজু। বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করা হয়। চাকমা লোকসাহিত্য বেশ সমৃদ্ধশালী। তাদের লোক কাহিনীকে বলা হয় উবগীদ। চাকমাদের তাল্লিক শাস্ত্র বা চিকিৎসা শাস্ত্র অনেক সমৃদ্ধ। আর বয়ন শিল্পে চাকমা রমণীদের সুখ্যাতি জগৎ জুড়ে।
এক সময় জুম চাষের ওপর নির্ভরশীল এ জনগোষ্ঠী এখন নিজ প্রচেষ্টা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষা-দীক্ষায় বেশ এগিয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে অগ্রসর আদিবাসী জনগোষ্ঠী হিসেবে তাই সহজেই বিশেষভাবে পরিচিত চাকমারা। পার্বত্য চট্টগ্রাম যে তিনটি সার্কলে বিভক্ত এর অন্যতম চাকমা সার্কল। বর্তমানে চাকমা সার্কলের চিফ বা চাকমা রাজা হিসেবে খ্যাত ব্যারিস্টার দেবাশীষ রায় বর্তমান কেয়ারটেকার সরকারের চিফ অ্যাডভাইজরের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাখাইন
রাখাইনরা নিজেদের উপজাতি মনে করে না। তারা ধর্মীয়ভাবে বৌদ্ধ ধর্মাবলম্বী। তবে তাদের নিজেদের কৃষ্টি-কালচার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাং গ্রেং পোয়ে বা নববর্ষ উৎসব। মশী সালের শেষ চার দিন এবং নতুন সালের প্রথম তিন দিন মিলে সপ্তাহব্যাপী এ উৎসব পালন করা হয়। তবে সাম্প্রতিককালে নতুন একটি উৎসবের প্রতি তাদের আগ্রহ তৈরি হয়েছে। এটি বর্ষা উৎসব। জুলাই থেকে প্রায় তিন মাসব্যাপী প্রতি শুক্রবার কক্সবাজার সৈকতের ঝাউবাগানে বৃষ্টিতে ভিজে এ উৎসব পালন করে রাখাইনরা। সাং গ্রেং পোয়ে ও বর্ষা উৎসব উপভোগ করতে হাজার হাজার পর্যটক কক্সবাজারে বেড়াতে আসেন।
কক্সবাজারে রাখাইনরা প্রথম আসে ১৭৯৭ সালে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে। জাতিগত বিদ্বেষের শিকার হয়ে তারা মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে কক্সবাজারে এলে তৎকালীন বৃটিশ ক্যাপ্টেন হিরাম কক্স তাদের এখানে পুনর্বাসিত করেন। এ সময় এখানে একটি বাজারও প্রতিষ্ঠা করা হয়। তখন থেকেই এ পর্যটন নগরীর নাম কক্সবাজার হয়ে যায়। এর আগে কক্সবাজারকে প্যানোয়া বা পালংক্যি নামে ডাকা হতো।
রাখাইন তাত্ত্বিকদের মতে, খ্রিস্টপূর্ব ৩৩২৫ সালে আরাকানের রাজা মারাইয়্য রাখাইন জনগোষ্ঠীর প্রবর্তক। বর্তমানে দেশের তিনটি জেলা যথাক্রমে কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালীতেই রাখাইনরা বাস করে। এর মধ্যে বরগুনা ও পটুয়াখালী জেলায় ১০ হাজারের মতো, বাকি রাখাইনদের বসবাস কক্সবাজার জেলাতেই। রাখাইনদের মধ্যে কক্সবাজার শহরের বাসিন্দারা মূলত ব্যবসায়ী। আর উপকূলীয় এলাকার বাসিন্দারা কৃষি ও মৎস্যজীবী।
পর্যটন নগরী কক্সবাজারে রাখাইন তরুণীদের পরিচালিত দোকানগুলো পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। শিল্প, সংস্কৃতি ও ব্যবসার মাধ্যমে রাখাইনরা কক্সবাজারের পর্যটন শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
মারমা
মারমা। তিন পার্বত্য জেলায় তাদের বসবাস দেখা গেলেও মূল জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস বান্দরবানে। ‘মারমা’ শব্দটি ‘ম্রাইমা’ থেকে এসেছে। পার্বত্য চট্টগ্রামের মারমারা মিয়ানমার থেকে এসেছে বিধায় তাদের ‘ম্রাইমা’ নাম থেকে নিজেদের ‘মারমা’ নামে ভূষিত করেছে। মারমারা মঙ্গোলীয় বংশোদ্ভূত। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। কথা বলার ক্ষেত্রে মারমাদের নিজস্ব ভাষা থাকলেও লেখার ক্ষেত্রে তারা বার্মিজ বর্ণমালা ব্যবহার করে।
মারমা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। পুরুষদের মতো মেয়েরাও পৈতৃক সম্পত্তির সমান উত্তরাধিকারী হয়। ভাত মারমাদের প্রধান খাদ্য। পাংখুং, জাইক, কাপ্যা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান মারমা সমাজে জনপ্রিয়। তাদের প্রধান উৎসব ও পার্বণগুলো হচ্ছে সাংগ্রাই পোয়ে, ওয়াছো পোয়ে, ওয়াগ্যোয়াই পোয়ে এবং পইংজ্রা পোয়ে। বান্দরবানে মারমা লোকসংখ্যা প্রায় এক লাখের কাছাকাছি। শিক্ষাদীক্ষা ও আর্থ-সামাজিক ক্ষেত্রে মারমারা দ্রুত অগ্রসর হচ্ছে।
খাসিয়া
সুনামগঞ্জে গারো, হাজং, খাসিয়া, মণিপুরী, কোচ, বানাই হাদিসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। চরম দারিদ্র্যের মধ্যে থেকেও এ সম্প্রদায়ের লোকজন শান্তিপ্রিয়। তাদের রয়েছে নিজস্ব নিয়ম-কানুন। তবে তাদের মধ্যে খাসিয়ারাই মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিচালিত। তাদের সমাজ ব্যবস্থায় কোনো পুরুষ সম্পত্তির মালিক হয় না। পুরুষদের বিয়ে হলে তারা শ্বশুরবাড়ি গিয়ে ওঠে। তারাও এ অঞ্চলের অন্যান্য আদিবাসীর মতো একটি প্রাচীন সম্প্রদায় হিসেবে দীর্ঘদিন ধরে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় এরা ছড়িয়ে ছিটিয়ে আছে। পাহাড়ের পাদদেশে বিভিন্ন টিলা এলাকায় তাদের বসবাস। দারিদ্র্য সীমার নিচে বাস করলেও তারা অত্যন্ত নিরীহ প্রকৃতির। তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও সদর উপজেলার সীমান্ত এলাকায় তারা বসবাস করছে। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ২৫০টি খাসিয়া পরিবার বসবাস করছে। জানা যায়, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে আর্যরা এ দেশে আধিপত্য প্রতিষ্ঠা করলে তারা আদিবাসীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীকালে এ আদিবাসীরাই অনার্য বলে পরিচিতি লাভ করে। আর্য-অনার্য যুদ্ধে অনার্যরা পরাজিত হয়ে বনে জঙ্গলে আশ্রয় নেয়। পরে এ গহিন বনেই তারা বসবাস শুরু করে। ফলে তারা শিক্ষা দীক্ষা ও আধুনিক জীবন ব্যবস্থা থেকে দূরে থাকে। খাসিয়াদের সাংস্কৃতিক জীবন বেশ সমৃদ্ধ। তাদের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলো খুব আকর্ষণীয়। তাদের ভাষায় রচিত গানগুলোও হৃদয়ছোয়া।
তঞ্চঙ্গ্যা
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে শান্ত ও নিরিবিলি হিসেবে বিবেচিত তঞ্চঙ্গ্যারা। জানা গেছে, পার্বত্য জেলাগুলোতে প্রায় ৫০ হাজার তঞ্চঙ্গ্যা বসবাস করছে। তঞ্চঙ্গ্যারা পার্বত্য চট্টগ্রামের চতুর্থ সংখ্যাগরিষ্ঠ আদিবাসী। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বাইরে মিয়ানমারের উত্তরাঞ্চলে ও ইনডিয়ার ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যে কিছু সংখ্যক তঞ্চঙ্গ্যা বসবাস করে। পালি, প্রাকৃত ও সংস্কৃত শব্দে তঞ্চঙ্গ্যা ভাষা পরিপূর্ণ। চাকমা ভাষার সঙ্গে তঞ্চঙ্গ্যা ভাষার ঘনিষ্ঠতা সমধিক। তঞ্চঙ্গ্যাদের নিজস্ব ভাষা ও অলঙ্কার রয়েছে। বিশেষত মহিলাদের পোশাকে রয়েছে বেশ বৈচিত্র্য। কারুকাজ করা চুলের কাটা ও চেইন সজ্জিত খোপার বেষ্টনী দিয়ে মাথায় খবং বাধা তঞ্চঙ্গ্যা মহিলার গায়ে থাকে ফুলহাতা কোবোই। পরনে থাকে সাতরঙা পিনুইন। তঞ্চঙ্গ্যা পুরুষদের পোশাক ধুতি ও লম্বা হাতা জামা। তঞ্চঙ্গ্যা সমাজে মামাতো, পিসতুতো, মাসতুতো ভাই-বোনদের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে। তঞ্চঙ্গ্যা সমাজে বাবার মৃত্যুর পর ছেলেরা উত্তরাধিকার সূত্রে সমান অংশে সম্পত্তির মালিক। মেয়েরা পৈতৃক সম্পত্তির দাবি করতে পারে না। তঞ্চঙ্গ্যা কোনো লোক মারা গেলে মৃত ব্যক্তির মুখে রৌপ্য মুদ্রা ঢুকিয়ে দেয়া হয়। তঞ্চঙ্গ্যারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও সনাতন প্রথা অনুযায়ী গাঙ পূজা, ভূত পূজা, চুঙ্গুলাং পূজা, মিত্তিনী পূজা, কে পূজা, বুর পাড়া প্রভৃতি কাল্পনিক দেবদেবীর পূজা করতে দেখা যায়।
পাংখোয়া
কুকী বা কুগী হিসেবে খ্যাত আদিবাসী জনগোষ্ঠী পাংখোয়ারা রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ির সাজেক উপত্যকা অঞ্চলে সাজেক পাহাড়ে, বরকলের বড় হরিণা, কলাবুনিয়া, দুমদুম্যা, সাইচাল, জুড়াছড়ির ফকিরছড়া ও সুবলং সংরক্ষিত বনাঞ্চল, বিলাইছড়ি উপজেলার সাক্রাছড়ি এবং ফারুয়া এলাকায় বসবাস করে।
পার্বত্য চট্টগ্রামের উত্তর-পূর্ব সীমান্ত ও মধ্য-পূর্ব সীমান্ত এলাকায় বসবাস পাংখোয়াদের। পাংখোয়ারা ১৫টি গোত্রে বিভক্ত। ১৮৬৫ সালে পার্বত্য চট্টগ্রামে প্রায় তিন হাজার পাংখোয়ার উপস্থিতির কথা জানা গেলেও ১৯০১ সালের আদমশুমারিতে তা কমে ১৬৮০ জনে আসে। এরপর ১৯৯১ সালের আদমশুমারিতে তা ৩ হাজার ২২৭ জনে দাড়ায়। বর্তমানে এ সংখ্যা প্রায় চার হাজারের মতো। পাংখোয়া মেয়েরা পিতলের তৈরি বিভিন্ন কটিবন্ধ ব্যবহার করে ও স্কার্ট কোমরে জড়িয়ে রাখার জন্য একটি পিতলের রিং কটিবন্ধ হিসেবে ব্যবহার করে। কোনো কোনো মেয়ে ঘুঙুর জাতীয় শিকল আড়াআড়িভাবে পরে ও নকশা করা পুতির মালা পরে থাকে। তারা গলায় বিভিন্ন আকারের ১০-১২টা পর্যন্ত পুতির মালা পরে।
পাংখোয়াদের ভাষা দক্ষিণ কুকী-চীন দলভুক্ত, ফলে লুসাইদের ভাষার সঙ্গে এ ভাষার মিল দেখা যায়। পাংখোয়াদের নিজস্ব রচিত কোনো সাহিত্যের নিদর্শন পাওয়া না গেলেও তাদের যথেষ্ট গান, কবিতা আছে, যা মুখে মুখে প্রচলিত হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে।
পাংখোয়ারা প্রায় সবাই খ্রিস্ট ধর্মাবলম্বী। আগে তারা প্রকৃতি পূজারী ছিল। ধর্ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের জীবনাচরণেও বেশ পরিবর্তন লক্ষণীয়। তবে তারা জুম চাষের পরিবর্তে লাঙল চাষ, কমলালেবু চাষ ও কলা চাষ করে থাকে। এছাড়া হস্তশিল্প, পশুপালন ও শিকার বেশ প্রসিদ্ধ।
সাওতাল
অধিকাংশ সাওতালের বসবাস নওগায়। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্যসহ মৌলিক অধিকারের নিশ্চয়তা তারা পায়নি। বাংলাদেশের উত্তর অঞ্চলে আদিবাসীদের বিভিন্ন জনগোষ্ঠীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে এমন তথ্য দিয়েছেন আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন। আদিবাসীরা এমন একটি এলাকায় বসবাস করে, যাতে খাদ্য সংগ্রহ শেষে ওই নির্দিষ্ট এলাকাতেই ফিরে আসতে পারে। আদিবাসীরা একই সংস্কৃতি ঐতিহ্যের অধিকারী। আদিবাসীদের অর্থনৈতিক জীবন প্রণালী উৎপাদন বা সংগ্রহ পদ্ধতি একই। এদের অর্থনৈতিক জীবন প্রণালীতে তেমন কোনো বৈচিত্র্য নেই। তাদের খাদ্য সংগ্রহ উৎপাদন কৌশল একই রকম। নওগাার বরেন্দ্র অঞ্চল ধামইরহাট, পতœীতলা, সাপাহার, পোরশা, নিয়ামতপুর, মহাদেবপুর, মান্দা ও বদলগাছী উপজেলায় মূলত আদিবাসীদের বসবাস। প্রধানত সাওতাল, ওরাও, পাহান, মু-া, মালপাহাড়ি, কুর্মি, মাহালি, বাশফোড় গোত্রের আদিবাসীদের দেখা মেলে এ অঞ্চলগুলোতে। তবে নওগা জেলায় সাওতালদের সংখ্যাই বেশি। এ এলাকায় তাদের আগমন ঘটেছিল আজ থেকে প্রায় ২০০ বছর আগে। আদিবাসীরা ইনডিয়ার ভাগলপুর থেকে মালদা হয়ে নওগায় আসে। সেই থেকে তারা স্থায়ীভাবে বসবাস করে আসছে এখানে। ১৮৫৫-৫৬ সালে বিদ্রোহের দায় এড়ানোর জন্য কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা নওগায় প্রবেশ করে। এছাড়া বিভিন্ন জমিদার ও ভূস্বামীরা ১৮৭০ সালের পর থেকে জঙ্গলাকীর্ণ জমি পরিষ্কার করে সেখানে চাষাবাদের জন্য আদিবাসীদের আনতে শুরু করে। ১৯৩২ সালে মালদা ও দিনাজপুর বিদ্রোহ এবং ১৯৪৬-৪৭ সালে তেভাগা আন্দোলন ও ১৯৪৯-৫০ সালে ইলা মিত্রের নেতৃত্বে নাচোল বিদ্রোহের রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে সাওতালরা।
ত্রিপুরা
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ছাড়াও কুমিল্লা, চাদপুর, চট্টগ্রামের সীতাকু-, মিরসরাই, ফটিকছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এলাকায় ত্রিপুরাদের বসবাস রয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি জেলায় ত্রিপুরা আদিবাসীর সংখ্যা বেশি। তারা এ অঞ্চলে এসেছে তিব্বত থেকে। তাদের ব্যবহৃত ‘ককবরক’ ভাষা টিবেটান-বার্মিজ ভাষা পরিবার থেকে এসেছে। তিব্বত থেকে খাদ্য সংগ্রহ ও শিকারের জন্য এ জাতির মানুষ ইনডিয়ার দক্ষিণ অঞ্চলে এসে অসম অঞ্চলে বসতি গড়েন। পরবর্তী সময়ে বর্তমানে ইনডিয়ার ত্রিপুরা রাজ্যে ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েন। ১৯৯১ সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরার সংখ্যা ৬১,১২৯। এর মধ্যে খাগড়াছড়িতে ত্রিপুরা আদিবাসী সংখ্যা ৪৭.০৭ পারসেন্ট।
মঙ্গোলীয় নৃতাত্ত্বিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাচীন এ জাতির রয়েছে বর্ণিল ও বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য। ত্রিপুরাদের সাংস্কৃতিক উপাদান আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ত্রিপুরা সাংস্কৃতিক উৎসবের মধ্যে রয়েছে বৈইসুক বা বৈইসু, কের পূজা নৃত্য, গরাইয়া নৃত্য ও কাথারক নৃত্য (বোতল নৃত্য)। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগতম জানানোর উদ্দেশ্যে হাসি, আনন্দ ও নৃত্যগীতের পাশাপাশি শিবের আশীর্বাদ কামনা করা হয় বৈইসুক উৎসবের মাধ্যমে। অতি প্রাচীনকাল থেকে ত্রিপুরা মহারাজা প্রজাদের সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য কের পূজার আয়োজন করতেন।
হাজং
পাহাড় ও নদীর আশপাশের ছোট গ্রামগুলো যাদের পদচারণায় মুখরিত তারা আদিবাসী জনগোষ্ঠী হাজং নামে পরিচিত। নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরে প্রায় সাড়ে আট হাজার হাজং পরিবার বসবাস করে। হাজং শব্দটি কাছাড়ি শব্দ হা-জো থেকে এসেছে। কাছাড়ীিভাষায় হা অর্থ পাহাড় আর জো অর্থ পর্বত। পাহাড় পর্বতে বসবাস করে বলে এদের হাজো বলা হয়। এ হাজো থেকেই হাজং। ইতিহাস থেকে জানা যায়, হাজংরা ক্ষত্রিয় জাতির অন্তর্গত। আচার-আচরণ, রীতিনীতি ও ঐতিহ্যে আজো তারা নিজস্ব ধারা ধরে রেখেছে। বাংলাদেশের শেরপুর, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এদের বাস। এছাড়া গাজীপুর, সুনামগঞ্জ, টাঙ্গাইলে কিছু হাজংয়ের বাস রয়েছে। হাজংদের গায়ের রঙ ফরসা ও শ্যামলা, দুই ধরনেই দেখা যায়। চোখ ছোট ও মাঝারি কিন্তু কালো। হাজং নারীদের পোশাকের নাম পাথিন। পুরুষদের পোশাক ছিল ধুতি আর টোবা। মেয়েদের এখনো পাথিন পরতে দেখা গেলেও বয়স্ক পুরুষ ছাড়া অন্যদের ধুতি পরতে দেখা যায় না। অনেকের মতে, হাজং ভাষার সঙ্গে পালি ভাষার মিল আছে। আবার অনেকে বলেন, হাজং ভাষা তিব্বতি ও বর্মি ভাষা থেকে এসেছে। বাংলা ভাষার সঙ্গে হাজং ভাষার মিল আছে। হাজং ভাষার কোনো লিখিত বর্ণমালা নেই। সনাতন বা হিন্দু ধর্মের অনুসারী বলে হাজং নারীরা কপালে ও সিথিতে সিদুর পরেন। হাজং সমাজে বিয়ে আছে চার ধরনের। সবচেয়ে প্রচলিত হচ্ছে স্বাভাবিক বিয়ে। এছাড়া তিন ধরনের বিয়ে হয়। হাঙ্গা, দায়মারা ও দায়পোড়া। হাজং জনগোষ্ঠী মূলত কৃষিজীবী। কৃষির মূল কাজ মেয়েরাই করে। জমিতে ফসল লাগানো, সময় মতো ফসল কাটা এবং এ ফসল মাড়াই করার পুরো কাজটাই মেয়েরা দক্ষতার সঙ্গে করে থাকে। জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে তা বিক্রি করাও হাজংদের অন্যতম জীবিকা।
খিয়াং
রাঙামাটির রাজস্থলীতে খিয়াং উপজাতির বসবাস। রাজস্থলী উপজেলার কুক্যাছড়ি, জিম্রম, ধনুছড়া, আরাছড়ি মৌজা ও চন্দ্রঘোনা মিশনপাড়ায় এরা বসবাস করে। বান্দরবানের রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি ও থানচিতে কিছু খিয়াং বসবাস করে। পেশাগতভাবে খিয়াংরা জুম চাষী। তাই তাদের জীবনধারা আধা যাযাবরের মতো। তাদের কোনো স্থায়ী ঘরবাড়ি বা বসতি নেই। যেখানে জুমের জন্য ভালো জায়গা পাওয়া যায় ও ফসল ফলানোর সম্ভাবনা থাকে সেখানেই তারা গিয়ে বসতি স্থাপন করে থাকার উপযোগী ঘরবাড়ি তৈরি করে নেয়। এভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে খিয়াংরা বর্তমান জায়গায় এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে। খিয়াংরা বিভিন্ন গোত্রে বিভক্ত। খিয়াংদের মোট চারটি গোত্র রয়েছে। তিনটি গোত্রের নাম বিভিন্ন প্রাণীর নাম অনুসারে করা হয়েছে। সম্ভবত এটা তাদের এক ধরনের বিশ্বাস থেকে এরূপ গোত্রের নামকরণ করা হয়েছে। যেমন : মিন সংÑ বিড়াল গোত্র, ইউংচ সংÑ বানর গোত্র, ইউ সংÑ ইদুর গোত্র ও লাইতু সংÑ চাষী গোত্র। খিয়াংদের প্রধান উৎসবের নাম হেনেই বা নবান্ন উৎসব। হেনেই উৎসবের জন্য নির্দিষ্ট কোনো তারিখ নেই। ফসল ঘরে এলে তারা এ উৎসব উদযাপন করে। গ্রামের তরুণ-তরুণীরা মিলে সারা রাত মাংস রান্না করে। পরদিন ভোজের ব্যবস্থা করা হয়। খিয়াংরা জুম চাষের ওপর নির্ভরশীল। কোনো কোনো খিয়াংয়ের জমি আছে। এছাড়া তারা গাছ, বাশ, লাকড়ি প্রভৃতি কেটে বিক্রি করেও জীবন ধারণ করে। জুম চাষ ছাড়া খিয়াংরা ফলের বাগানও করে। খিয়াং উপজাতিদের ভাষা কুকী চায়না দলভুক্ত। খিয়াংদের মধ্যে নৃত্যগীতের যথেষ্ট প্রচলন রয়েছে।
গারো
গারো, হাজংরা গারো হিলের সমতলের বাসিন্দা। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে তাদের জীবনযাত্রা। কালচারাল মূল্যবোধের প্রতি প্রচ- রক্ষণশীল এ গোষ্ঠী বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছে প্রতিনিয়ত। অধিকারের প্রশ্নে তাদের সংগ্রামের শেষ নেই। ময়মনসিংহের উত্তরের গারো পাহাড় সংলগ্ন নেতাই, দুর্গাপুরের সোমেশ্বরী অববাহিকায় যুগ যুগ ধরে বসবাস করছে আদিবাসীরা। গারো ও হাজং শ্রেণীর আদিবাসীরা বসবাস করে ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে। এছাড়া ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা উপজেলার পাহাড়ি এলাকা ও বনাঞ্চলে বসতি রয়েছে তাদের। ত্রিশাল ও ফুলপুর উপজেলার প্রত্যন্ত এলাকাতেও রয়েছে তাদের বাস।
হালুয়াঘাট ও ধুবাউড়া উপজেলায় এ সম্প্রদায়ের বসবাস সবচেয়ে বেশি। আদিবাসী গারো সম্প্রদায় জাতিগতভাবে আত্মাভিমানী। অধিকাংশ গারো সম্প্রদায় ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বী। আদিবাসী সমাজ মাতৃতান্ত্রিক। বিয়ের পর এ সম্প্রদায়ের ছেলেরা মেয়ের বাড়িতে চলে যায়। তবে এখন এ নিয়ম কিছুটা পাল্টে গেছে। ছেলেমেয়েরা নিয়মের বাইরে এখন ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারে। তাদের প্রধান পেশা কৃষি। কৃষি সেক্টরে মহিলারা কাজ করে। লংফিশ (কুইচ্যা), কাছিম শিকার, শূকর পোষা আর মাটির ঘর এক সময় তাদের ঐতিহ্য ছিল। তাদের রয়েছে নিজস্ব ভাষা, কৃষ্টি কালচার, নিজস্ব ফেস্টিভাল। আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ক্রিশ্চিয়ান মিশনারি তৎপরতা, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ, কারিতাসসহ বিভিন্ন এনজিওর ভূমিকা রয়েছে। গত দুই দশকে আদিবাসী সমাজ শিক্ষাদীক্ষার ক্ষেত্রে ব্যাপকভাবে এগিয়ে গেছে। গারো ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় অনেক এগিয়েছে। আদিবাসীদের আচিক নামে নিজস্ব ভাষা রয়েছে। তারা নিজেদের মধ্যে এ ভাষায় কথা বলে থাকে। আচিক ভাষার নিজস্ব বর্ণমালা নেই। এ অঞ্চলের আদিবাসীদের প্রধান উৎসব ওয়ানগাল্লা। এটি তাদের নবান্ন উৎসব। এ উৎসব গারো ছেলেমেয়েরা নাচ-গানে মুখরিত করে রাখে। বিভিন্ন জায়গা থেকে এ সময় বাড়িতে অতিথির আগমন ঘটে। শান্তিপ্রিয় আদিবাসীরা সহজ সরল প্রকৃতির।
মণিপুরী
সিলেট অঞ্চলে বসবাসকারী মণিপুরী সম্প্রদায়ের আদি বাসস্থান ছিল ইনডিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মণিপুরী রাজ্যে। ধারণা করা হচ্ছে, মণিপুরী-বর্মা যুদ্ধের সময় মণিপুরের জনগণ আত্মরক্ষার্থে মণিপুর ছেড়ে পালিয়ে এসে অসম, কাছাড়, ত্রিপুরা ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করে। ইতিহাসে এ যুদ্ধ সেভেন ইয়ারস ডিভাসটেশন নামে খ্যাত। তবে ভিন্ন মত হচ্ছে, এর আগেও এ অঞ্চলে মণিপুরীদের বসবাস ছিল এবং সেটা ১৭৬৫ খ্রিস্টাব্দ থেকে। বাংলাদেশে মণিপুরীদের বসবাস মূলত সিলেট অঞ্চলে। এক সময় ঢাকার তেজগাও মণিপুরী পাড়া, ময়মনসিংহের দুর্গাপুর অঞ্চল, কুমিল্লার কসবা অঞ্চলে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের বসতি ছিল। বর্তমানে হবিগঞ্জের চুনারুঘাট, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, সিলেট সদর, সুনামগঞ্জের ছাতকে মণিপুরী সম্প্রদায়ের বসবাস রয়েছে। মণিপুরীদের মধ্যে বর্তমানে শিক্ষার হার ও শিক্ষার প্রতি আগ্রহ বেশি। অনেকটা নিরিবিলি বসবাস করতেই পছন্দ করে তারা। নিজেদের ব্যবহারের অধিকাংশ জামা-কাপড়ই তারা নিজেরা তৈরি করে। মনিপুরী তাতের তৈরি কাপড় রুচি ও সাংস্কৃতিক আভিজাত্যের প্রতীক হয়ে উঠছে দিন দিন। মণিপুরীরা সাধারণত সনাতন ধর্মাবলম্বী ও কৃষ্ণ ভাবাদর্শী। রাস উৎসব তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক বিভেদকে কেন্দ্র করে মণিপুরীদের মধ্যে মৈতি ও বিষ্ণুপ্রিয়া নামে দুটি মতাদর্শ রয়েছে। সিলেট অঞ্চলে কিছু মনিপুরী লোক মুসলমান আছেন। মণিপুরীদের রয়েছে নিজস্ব ভাষা। এ ভাষা মঙ্গোলিজ ভাষা পরিবারের তিব্বত ব্রহ্ম শাখার অন্তর্গত। মণিপুরীদের রয়েছে নিজস্ব অক্ষর। প্রতিটি বর্ণমালার নাম করা হয়েছে মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গের নাম অনুসারে। মণিপুরী বর্ণমালার লিপির সংখ্যা ১৮টি। মণিপুরী নৃত্য বাংলাদেশ তথা ইনডিয়ান সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ একটি অংশ। নৃত্যের বহু শাখায় রয়েছে তাদের বিচরণ। মণিপুরী নৃত্য ভাবে, গাম্ভীর্যে অনন্য।
বুনো
আয়রে করম রাজা ঘর দুয়ারে/কালরে করম রাজা সাত নদীর পারে। বুনোরা এ গানের সঙ্গে নৃত্য করে। করম পূজার নাচ-গান মাতিয়ে রাখে সারা বুনোপাড়া। বুনোদের সবচেয়ে খুশির উৎসব করম পূজা। করম পূজাকে ঘিরেই তারা আগামীর স্বপ্ন নির্মাণ করে।
বুনোদের অন্যতম কাজ ছিল দলবদ্ধভাবে শিকার করা। ধনুক, বর্শা, খন্তা, বল্লম নিয়ে সকালে পুরুষ বুনোরা জোটবেধে অরণ্যে ঢুকে শিকার করতো খরগোশ, গুইসাপ, বনবিড়াল, বাদুড়সহ অন্য পশুপাখি। সন্ধ্যায় বাড়ি ফিরে শিকার করা পশুপাখি আগুনে পুড়িয়ে চোলাই মদের সঙ্গে উৎসব করে খাওয়া আর নাচ-গানে মাতোয়ারা হতো। কিন্তু পশুপাখি হারিয়ে যাওয়াসহ অন্যান্য কারণে বুনোরা এখন আর শিকারে বের হয় না। মাঝে মধ্যে বল্লম হাতে কেউ কেউ শিকারের উদ্দেশ্যে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। বুনোরা আগে নীলকর সাহেবদের নীল তৈরির শ্রমিকদের কাজ করেছে। কাজ করেছে ইংরেজদের চিনির কলে। এখন চুলকাটা, ভ্যান চালানো, ছাদ পেটানো, ইট ভাঙাসহ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছে।
বুনো শিশুরা এখন স্কুলে যায়। তবে তাদের মধ্যে উচ্চ শিক্ষার্থী কেউ নেই। একমাত্র নিমাই সর্দার ম্যাট্রিক পাস। আজ পর্যন্ত কোনো বুনো সদস্য সরকারি চাকরি পায়নি।
======================
প্রকৃতি- 'কোপেনহেগেনের বিক্ষোভ' by জোয়ান হ্যারি আলোচনা- 'আদিবাসীদের সম্পৃক্ত করা দরকার' by ইলিরা দেওয়ান আলোচনা- 'ভুরকি গ্রামের স্ব্বপ্না বিবি থেকে রুশনারা আলী' by ইফতেখার মাহমুদ রাজনৈতিক আলোচনা- 'সংবিধান সংশোধন, যুদ্ধাপরাধের বিচার' by শ্যামল সরকার প্রকৃতি- 'জলবায়ু পরিবর্তন : অদ্ভুত আঁধার এক' by আজাদুর রহমান চন্দন প্রকৃতি- 'বাঘ রক্ষার বিশ্বসভা রাশিয়ায়' by ইফতেখার মাহমুদ শিল্প-অর্থনীতি 'অবকাঠামোর উন্নয়নে পেছনের সারিতে বাংলাদেশ' by হানিফ মাহমুদ প্রবন্ধ- 'সাবধান থেকো তাদের থেকে...' by বদিউল আলম মজুমদার আলোচনা- 'ক্ষুধা-দারিদ্র্য-অশিক্ষা-অপুষ্টি ও নির্যাতনের শৃঙ্খলে বন্দি শিশুরা' by শুভ রহমান গল্পালোচনা- 'এমন ঘটনাও ঘটে'! by ফখরুজ্জামান চৌধুরী আলোচনা- 'হাইকোর্টের রায় এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রসঙ্গে' by শক্তিপদ ত্রিপুরা
এই আলোচনা'টি পড়া হয়েছে...
প্রকৃতি- 'কোপেনহেগেনের বিক্ষোভ' by জোয়ান হ্যারি আলোচনা- 'আদিবাসীদের সম্পৃক্ত করা দরকার' by ইলিরা দেওয়ান আলোচনা- 'ভুরকি গ্রামের স্ব্বপ্না বিবি থেকে রুশনারা আলী' by ইফতেখার মাহমুদ রাজনৈতিক আলোচনা- 'সংবিধান সংশোধন, যুদ্ধাপরাধের বিচার' by শ্যামল সরকার প্রকৃতি- 'জলবায়ু পরিবর্তন : অদ্ভুত আঁধার এক' by আজাদুর রহমান চন্দন প্রকৃতি- 'বাঘ রক্ষার বিশ্বসভা রাশিয়ায়' by ইফতেখার মাহমুদ শিল্প-অর্থনীতি 'অবকাঠামোর উন্নয়নে পেছনের সারিতে বাংলাদেশ' by হানিফ মাহমুদ প্রবন্ধ- 'সাবধান থেকো তাদের থেকে...' by বদিউল আলম মজুমদার আলোচনা- 'ক্ষুধা-দারিদ্র্য-অশিক্ষা-অপুষ্টি ও নির্যাতনের শৃঙ্খলে বন্দি শিশুরা' by শুভ রহমান গল্পালোচনা- 'এমন ঘটনাও ঘটে'! by ফখরুজ্জামান চৌধুরী আলোচনা- 'হাইকোর্টের রায় এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রসঙ্গে' by শক্তিপদ ত্রিপুরা
এই আলোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1595)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 20
(11)
- আলোচনা- 'প্রসঙ্গ : দুর্নীতি উৎপাটন' by মুজাহিদুল ই...
- ইতিহাস- পার্বত্য চট্টগ্রামের আদিবাসী পরিচিতি
- প্রকৃতি- 'কোপেনহেগেনের বিক্ষোভ' by জোয়ান হ্যারি
- আলোচনা- 'আদিবাসীদের সম্পৃক্ত করা দরকার' by ইলিরা দ...
- আলোচনা- 'ভুরকি গ্রামের স্ব্বপ্না বিবি থেকে রুশনারা...
- রাজনৈতিক আলোচনা- 'সংবিধান সংশোধন, যুদ্ধাপরাধের বিচ...
- প্রকৃতি- 'জলবায়ু পরিবর্তন : অদ্ভুত আঁধার এক' by আজ...
- প্রকৃতি- 'বাঘ রক্ষার বিশ্বসভা রাশিয়ায়' by ইফতেখার ...
- শিল্প-অর্থনীতি 'অবকাঠামোর উন্নয়নে পেছনের সারিতে বা...
- প্রবন্ধ- 'সাবধান থেকো তাদের থেকে...' by বদিউল আলম ...
- আলোচনা- 'ক্ষুধা-দারিদ্র্য-অশিক্ষা-অপুষ্টি ও নির্যা...
-
▼
Nov 20
(11)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ইসরায়েল
ফুটবল খেলা
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
সন্ত্রাস
আফ্রিকা
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
ছুটির দিনে
মুহাম্মদ আবদুল মুনিম খান
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
স্বাস্থ্য
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
জাপান
রঙের মেলা
ঐতিহ্য
লেবানন
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
জীবনযাপন
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কলকাতা
কামরুজ্জামান মিলু
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
Exclusive
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
ইয়েমেন
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
কুষ্টিয়া
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
জনস্বাস্থ্য
প্রযুক্তি
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
কাতার
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
শিশির মোড়ল
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
আরব আমিরাত বা দুবাই
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
ইসলাম
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
জোহরান মামদানি
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইহুদি
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment