Saturday, November 20, 2010
প্রকৃতি- 'জলবায়ু পরিবর্তন : অদ্ভুত আঁধার এক' by আজাদুর রহমান চন্দন
প্রকৃতি- 'জলবায়ু পরিবর্তন : অদ্ভুত আঁধার এক' by আজাদুর রহমান চন্দন
পৃথিবীর বয়স ৪৬০ কোটি বছরের মতো। স্বাভাবিক নিয়মে পৃথিবীর আরো ৪০০ থেকে ৫০০ কোটি বছর টিকে থাকার কথা। বিজ্ঞানীদের ধারণা, এই সময় সূর্য তার সব হাইড্রোজেন জ্বালানি নিঃশেষ করে ফেলে প্রসারিত হবে এবং পৃথিবীসহ তার চারপাশের সব গ্রহকে

ভস্মীভূত করে দেবে। অন্যদিকে মানুষের তৈরি পরমাণু অস্ত্র যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে পৃথিবীকে। এই দুই চরম পরিণতির সুতোয় ঝুলছে পৃথিবীর আয়ু।
এ পৃথিবীতে মানুষের আবির্ভাব তুলনামূলকভাবে সাম্প্রতিক। একেবারে নিখুঁত হিসাব পাওয়া না গেলেও ধরে নেয়া হয়, ইতিহাসটা ৩০-৪০ লাখ বছরের। ১৮০০ সাল নাগাদ পৃথিবীতে লোকসংখ্যা ছিল ১০০ কোটির মতো।
এরপর গত কয়েক শতকে বিজ্ঞান-প্রযুক্তির হাতিয়ার নিয়ে মানুষ যেমন শক্তিশালী হয়ে উঠেছে, তেমনি তার বংশবৃদ্ধির গতিও হয়েছে দ্রুততর। মানুষের এই সংখ্যাটা বর্তমানে ৬০০ কোটি ছাড়িয়েছে। গত ১০০ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে মানুষের গড় আয়ু। নগরায়নও বাড়ছে খুব দ্রুত হারে। দুনিয়ার অনেক দেশেই কৃষি ও শিল্পের উৎপাদন বেড়েছে, নানা ধরনের স্বাচ্ছন্দ্য এসেছে জীবনে। অন্যদিকে এই অতি সাফল্য আর দ্রুত বংশবৃদ্ধি পৃথিবীর উদ্ভিদ ও প্রাণিকুলের জন্য রীতিমতো হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রমেই বিপর্যয়ের দিকে এগোচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বাতাস, মাটি, পানি সবই দূষিত হচ্ছে সীমাহীনভাবে। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি। কেননা এর ফলে পাল্টে যাচ্ছে পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু। মেরু অঞ্চলের হিমবাহ ও হিমালয়চূড়ার বরফ গলার মাত্রা যাচ্ছে বেড়ে। স্ফীত হচ্ছে সমুদ্রের উপরিতল। প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। অঞ্চলভেদে খরা ও বন্যায় ফসলহানিসহ ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যাপক। ফলন কমে যাচ্ছে ফসলের। সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। পরিবর্তন ঘটছে সুপেয় পানির প্রাপ্যতার। কোনো কোনো দেশের উপকূলীয় নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব দেশের মধ্যে বাংলাদেশের ঝুঁকি সবচেয়ে বেশি।
এরপর গত কয়েক শতকে বিজ্ঞান-প্রযুক্তির হাতিয়ার নিয়ে মানুষ যেমন শক্তিশালী হয়ে উঠেছে, তেমনি তার বংশবৃদ্ধির গতিও হয়েছে দ্রুততর। মানুষের এই সংখ্যাটা বর্তমানে ৬০০ কোটি ছাড়িয়েছে। গত ১০০ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে মানুষের গড় আয়ু। নগরায়নও বাড়ছে খুব দ্রুত হারে। দুনিয়ার অনেক দেশেই কৃষি ও শিল্পের উৎপাদন বেড়েছে, নানা ধরনের স্বাচ্ছন্দ্য এসেছে জীবনে। অন্যদিকে এই অতি সাফল্য আর দ্রুত বংশবৃদ্ধি পৃথিবীর উদ্ভিদ ও প্রাণিকুলের জন্য রীতিমতো হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রমেই বিপর্যয়ের দিকে এগোচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বাতাস, মাটি, পানি সবই দূষিত হচ্ছে সীমাহীনভাবে। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি। কেননা এর ফলে পাল্টে যাচ্ছে পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু। মেরু অঞ্চলের হিমবাহ ও হিমালয়চূড়ার বরফ গলার মাত্রা যাচ্ছে বেড়ে। স্ফীত হচ্ছে সমুদ্রের উপরিতল। প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। অঞ্চলভেদে খরা ও বন্যায় ফসলহানিসহ ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যাপক। ফলন কমে যাচ্ছে ফসলের। সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। পরিবর্তন ঘটছে সুপেয় পানির প্রাপ্যতার। কোনো কোনো দেশের উপকূলীয় নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব দেশের মধ্যে বাংলাদেশের ঝুঁকি সবচেয়ে বেশি।
পিলে চমকানোর মতো একটি সংবাদ পরিবেশন করেছে সম্প্রতি বিবিসি। সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রের উদ্ধৃতি দিয়ে অক্টোবরের (২০০৯) প্রথম সপ্তাহে বিবিসি জানায়, উত্তর মেরু বা আর্কটিকে তাপমাত্রা এখন গত দুই হাজার বছরের মধ্যে সবচেয়ে বেশি। ওই অঞ্চলের বরফখণ্ড, হ্রদের তলদেশ ও গাছ পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, ১০০ বছর আগেও উত্তর মেরুতে তাপমাত্রার তেমন পরিবর্তন হয়নি। কিন্তু ১০০ বছর আগে থেকে সেখানে বাড়তে শুরু করে তাপমাত্রা। ভূপৃষ্ঠের এই তাপমাত্রা বৃদ্ধির জন্য বিজ্ঞানীরা দায়ী করছেন মূলত গ্রিনহাউস গ্যাস নিঃসরণকে।
মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমেই নির্গমন ঘটে এই গ্যাসের। ১৯৯৮ সালের নভেম্বর মাসের শেষদিকে সায়েন্স জার্নালে মার্কিন বিজ্ঞানীরা লিখেছিলেন, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সানস্পট বা ভলকানোর মতো প্রাকৃতিক কোনো কারণ নেই; বরং মানুষই এর জন্য দায়ী। একই জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণাপত্রে গবেষকরা উল্লেখ করেছেন, গ্রিনহাউসের প্রভাব ও সৌর উষ্ণায়ন দুটোর বিষয়েই উত্তর মেরুর আবহাওয়া যথেষ্ট সংবেদনশীল, সেখানে উষ্ণতা বৃদ্ধির ঘটনা এটাই নিশ্চিত করেছে। গবেষণায় ২৩টি এলাকার তাপমাত্রার চিত্র দশকওয়ারি ভিত্তিতে পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, গত দশকে অর্থাৎ ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত উত্তর মেরুর তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি। গবেষণায় আরো দেখা গেছে, ১৯০০ সাল পর্যন্ত প্রতি সহস্রাব্দে উত্তর মেরুর তাপমাত্রা কমেছে গড়ে দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস করে। কিন্তু এরপর থেকে ওই অঞ্চলের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গবেষক দলের সদস্য আরিজোনা ইউনিভার্সিটির নিকোলাস ম্যাককেই বলেন, 'বিশ শতকেই প্রথম সূর্যের বাইরের অন্য তাপ-উৎস উত্তর মেরুর তাপমাত্রার ওপর প্রভাব বিস্তার করে।'
গবেষণাপত্রটি প্রকাশিত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, জলবায়ু গবেষকরা যেসব বিষয়ে আগেই সতর্ক করেছিলেন, তার অনেক কিছুই এখন ঘটতে শুরু করেছে। প্রায় একই সময়ে জেনেভায় বিশ্ব জলবায়ু সম্মেলনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক আচিম স্টেইনার বলেন, 'আমাদের ধারণার চেয়েও দ্রুতগতিতে ও ব্যাপক আকারে বিশ্বের উষ্ণায়ন ঘটে চলেছে।'
তাপ শোষণকারী মিথেন, কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন যৌগ, ওজোন প্রভৃতি উপাদানই মূলত বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। জীবাশ্ম জ্বালানি দহন এবং জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে এসব উপাদান যুক্ত হচ্ছে বাতাসে। শিল্প-কারখানা ও যানবাহনের বিষাক্ত ধোঁয়ায় এসব উপাদান থাকে। এছাড়া শিল্পবর্জ্য মাটির রাসায়নিক সংযুতি ভেঙে দিয়ে ফসফরাস, নাইট্রোজেন, সালফার প্রভৃতি উপাদানকে ফিরে আসতে সাহায্য করছে বাতাসে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য মূলত শিল্পোন্নত দেশগুলোই দায়ী। কিন্তু এর পরিণামস্বরূপ বদলে যাচ্ছে গোটা বিশ্বের জলবায়ু। আর তা মানুষসহ জীবজগৎকে ঠেলে দিচ্ছে প্রচণ্ড ঝুঁকির মুখে। গত সেপ্টেম্বরে (২০০৯) ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের প্রকাশ করা এক রিপোর্টে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে ৪৫ লাখ শিশুর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
পরিবেশ সংগঠন ওয়ার্ল্ডওয়াচ ১৯৯৮ সালের ডিসেম্বরে এক প্রতিবেদনে জানায়, সে বছরের প্রথম ১১ মাসে আবহাওয়া সংশ্লিষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে সারাবিশ্বে কমপক্ষে ৮৯০০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। এই দুর্যোগে মানুষের ওপর সরাসরি যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তা ছিল ভয়াবহ। প্রতিবেদনে বলা হয়, প্রকৃতির ওপর মানুষের হস্তক্ষেপের কারণে এ সময় আনুমানিক ৩২ হাজার লোক মারা যায় এবং কমপক্ষে ৩০ কোটি লোক ছিন্নমূল হয় অথবা তাদের ঘরবাড়ি নতুন করে বানাতে হয়। ওয়ার্ল্ডওয়াচ আরো জানায়, ১৯৯৮ সালে বাংলাদেশে শতাব্দীর ভয়াবহ বন্যায় ৩ কোটি মানুষ গৃহহীন হয়। রাস্তা ক্ষতিগ্রস্ত হয় ১০ হাজার মাইল। ধান উৎপাদন কম হয় ২০ লাখ টন। জলবায়ুর পরিবর্তন এবং সমুদ্রের পানির স্তর বৃদ্ধির কারণে ভবিষ্যতে বাংলাদেশে আরো বেশি বন্যা দেখা দেয়ার ঝুঁকি রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওই বছরই নভেম্বর মাসের প্রথম দিকে ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার (ডবি্লউডবি্লউএফ) এক প্রতিবেদনে জানায়, বিশ্বের ক্রমবর্ধমান উষ্ণতা এবং আবহাওয়ার চূড়ান্ত পরিবর্তন বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা বাড়িয়েছে। আগে সংক্রমিত হয়নি এমন এলাকায়ও এসব রোগের বিস্তার ঘটতে পারে। আর্জেন্টিনার উত্তরাঞ্চলে ও অস্ট্রেলিয়ায় এরই মধ্যে ডেঙ্গু জ্বরের সংক্রমণ ঘটেছে। এশিয়ায় নিয়মিত এ রোগ দেখা দিচ্ছে কয়েক বছর ধরেই।
গবেষকদের আশঙ্কা, পৃথিবীর তাপমাত্রা বাড়লে গ্রীষ্মকালীন রোগ বাড়বে। বিশেষ করে বাড়বে হেপাটাইটিস-বি, সংক্রামক সেরিব্রাল, মেনিনজাইটিস পোলিও, কলেরা ইত্যাদি। এছাড়া সূর্যের বিকিরণ করা অতিবেগুনি রশ্মির অনুপ্রবেশ বাড়ার কারণে ত্বকের ক্যান্সার ও চোখের ছানিপড়া রোগ বাড়বে। এমনকি খাদ্যশস্যে তেজষ্ক্রিয়তাও বেড়ে যেতে পারে।
জলবায়ু পরিবর্তন ও এর ভয়াবহ পরিণতি সম্পর্কে আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে ১৯৮৮ সালে বিশ্বের বিজ্ঞানীদের সমন্বয়ে গড়ে ওঠে ইন্টারগভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)। এরপর থেকে জাতিসংঘের আওতায় কাজ করছে এ প্যানেল। প্রতিষ্ঠার পর এই প্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো না গেলে একুশ শতকের প্রতি দশকে পৃথিবীর তাপমাত্রা ০.২ থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে ৩ থেকে ১০ সেন্টিমিটার।
আইপিসিসির ২০০৭ সালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ১.৮ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা বৃদ্ধিতে ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক থেকে ব্যাপকতর হবে। পৃথিবীর শুকনোভাবাপন্ন এলাকাগুলো চাষের অযোগ্য হয়ে পড়বে। ১৯৯০ সালের তুলনায় গড় তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিদ্যমান জীববৈচিত্র্যের ৩০ শতাংশ হারিয়ে যেতে পারে। নানা ধরনের সমস্যা ছড়িয়ে পড়তে পারে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায়, ইউরোপ থেকে আফ্রিকায়। আফ্রিকা মহাদেশে পানি স্বল্পতার সংকটে পড়বে ২৫ কোটি মানুষ। সেখানে ব্যাপকভাবে কমে যাবে খাদ্য উৎপাদন। অন্যদিকে এশিয়ার বন্যাপ্রবণ এলাকায় তীব্র হবে বন্যার মাত্রা, হিমালয়ের তুষারঢাকা চূড়া ও হিমবাহ থেকে বরফগলা বাড়বে। ফলে যেসব নদী হিমালয়ের বরফগলা পানিতে এখনো বহমান, সেগুলো শীর্ণ হয়ে যাবে। বেড়ে যাবে বরফধস ও ভূমিধস। সবচেয়ে বেশি সংকটে পড়বে আফ্রিকা মহাদেশ ও দক্ষিণ এশিয়া।
এসব তো হলো পূর্বাভাস। কিন্তু বর্তমানেই আমরা প্রতিনিয়ত লক্ষ করছি আবহাওয়ার বৈরী আচরণ এবং এর কারণে সৃষ্ট নানা প্রাকৃতিক দুর্যোগ। ২০০৫ সালে স্বল্প সময়ের ব্যবধানে দুটি ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে যুক্তরাষ্ট্রে। এ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয় লাখ লাখ মানুষ। সে বছরের ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমস একটি নিবন্ধ প্রকাশ করে 'ঘব িঊৎধ ড়ভ ঠরড়ষবহঃ ডবধঃযবৎ' শিরোনামে। এতে বলা হয়, 'মানবজাতি খুব ঘন ঘন প্রকৃতির ভয়ঙ্কর শক্তি প্রত্যক্ষ করছে। গত বছর (২০০৪ সাল) ফ্লোরিডায় আঘাত হেনেছিল চারটি ভয়াবহ ঘূর্ণিঝড়। এ বছর ক্যাটরিনার রেশ কাটতে না কাটতেই আঘাত হেনেছে রিটা। ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে নিউ অরলিন্স ও মিসিসিপি এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়েছে।' ক্যাটরিনায় ক্ষতির পরিমাণ ছিল ২০ হাজার কোটি ডলার। যুক্তরাষ্ট্রে হারিকেন রিটার ছোবল চলাকালেই ভারত ও বাংলাদেশে নামে প্রবল বর্ষণ। ভারতের মুম্বাই নগরী ও আশপাশের এলাকা সয়লাব হয়ে যায় বৃষ্টির পানিতে। বর্ষণজনিত বন্যায় প্রাণ হারায় সহস্রাধিক মানুষ। বিদ্যুৎ, পানি, টেলিফোন ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবা খাত অচল হয়ে পড়ে। সে বছরের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের চট্টগ্রামে যে ভারী বর্ষণ হয় তাকে রেকর্ড হিসেবে উল্লেখ করে আবহাওয়া বিভাগ। এ বৃষ্টির প্রভাবে ১০ লাখ মানুষ পানিবন্দি ছিল প্রায় ছয় ঘণ্টা। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুনামি আঘাত হেনেছিল ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড ও শ্রীলঙ্কাসহ ১১টি দেশে। ভারত মহাসাগরের তলদেশে সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে ১০০ ফুট উঁচু জলোচ্ছ্বাস প্রবল বেগে আছড়ে পড়েছিল উপকূলভাগে। এতে প্রাণহানি ঘটেছিল ২ লাখ ৩০ হাজার লোকের। শুধু ইন্দোনেশিয়ায়ই মারা গিয়েছিল দেড় লাখের বেশি মানুষ। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ভারতে ১৬ লাখ ৬৩ হাজারের বেশি লোক আশ্রয় হারিয়েছিল। ১৯৮৭ ও ১৯৮৮ সালে পরপর দু'বছর ভয়াবহ বন্যার কবলে পড়েছিল বাংলাদেশ। ১৯৯১ সালের এপ্রিলে ৯ ঘণ্টার প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় (সুপার সাইক্লোন) এবং ২০ থেকে ২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে এক লাখ ৩৮ হাজার ৮৮২ জনের প্রাণহানি ঘটেছিল। নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ১৫ লাখ ঘরবাড়ি। ভেসে গিয়েছিল ১০ লাখ গবাদিপশু। এরপর ১৯৯৮ সালে শতাব্দীর ভয়াবহ বন্যায় তলিয়ে গিয়েছিল দেশের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা। ২০০৪ সালে দেখা দেয় আরেকটি মাঝারি বন্যা। তাতে দেশের ৩৮টি জেলা কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রাণহানি ঘটে ৬৩৮ জনের। ওই বন্যার রেশ কাটতে না কাটতেই সে বছরের মধ্য সেপ্টেম্বরের টানা বর্ষণ কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছিল। ২০০৭ সালে একটি বিলম্বিত বন্যার পরপরই আঘাত হানে সর্বনাশা ঘূর্ণিঝড় 'সিডর'। ওই বন্যায় ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় তিন হাজার কোটি টাকা। সরকারি হিসাব অনুযায়ী সিডরে প্রাণহানি ঘটে তিন হাজার ২৬৮ জনের। জাতিসংঘের হিসাব মতে, সিডরে বিধ্বস্ত ঘরবাড়ির সংখ্যা দুই লাখ। বনবিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী ওই ঘূর্ণিঝড়ে শুধু সুন্দরবনের ক্ষতির পরিমাণ ১৪৫ মিলিয়ন ডলার অর্থাৎ এক হাজার ১৫ কোটি টাকা। ২০০৯ সালে ঘূর্ণিঝড় 'আইলা'র আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় জলোচ্ছ্বাসে ভেসে যায় ৫৫ শতাংশ চিংড়িঘের ও আট হাজার মৎস্য খামার, যাতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২২০ কোটি টাকা।
জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। গবেষণায় জানা যায়, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ২০৩০ ও ২০৫০ সাল নাগাদ সমুদ্র উপরিতলের স্ফীতি ঘটবে বর্তমানের তুলনায় যথাক্রমে ১৪ ও ৩২ সেন্টিমিটার। ২১০০ সাল নাগাদ তা আরো বেড়ে দাঁড়াবে ৮৮ সেন্টিমিটার। এর ফলে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়বে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোনো কোনো উপকূলীয় বাঁধের ভেতরে দেখা দেবে লবণ পানির জলাবদ্ধতা (আরভিসি, ২০০৩ এবং সিইজিআইএস, ২০০৬)।
এক গবেষণায় দেখা যায়, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে স্থানীয় সমুদ্রের পানির উচ্চতা বাড়বে ১৪৪ সেন্টিমিটার। তাতে দেশের ১৬ শতাংশ জমি তলিয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে ১৩ শতাংশ মানুষ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফসিহউদ্দিন মাহতাবের গবেষণায় বলা হয়, বাংলাদেশে সমুদ্র উপরিতল স্ফীতির সম্ভাব্য পরিমাণ ৩০ সেন্টিমিটার থেকে ১.৫ মিটার। তার মতে, বঙ্গোপসাগরের পানির উচ্চতা ১ মিটার বাড়লে বাংলাদেশের ১৩.৭৪ শতাংশ আবাদি জমি, ২৮.২৯ শতাংশ বনভূমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। এতে বাস্তুহারা হবে এক কোটি মানুষ।
গবেষকদের আশঙ্কা, সমুদ্র উপরিতল স্ফীত হলে দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা ও অন্যান্য নিম্নাঞ্চল আরো বেশিমাত্রায় প্লাবিত হবে। বর্ষা মৌসুমে বাড়বে বৃষ্টিপাত। বাড়বে নদীর পানির উচ্চতা। এতে বন্যার প্রকোপ বাড়বে। অন্যদিকে শুকনো মৌসুমে প্রধান প্রধান নদীর প্রবাহ কমে যাবে। উত্তরাঞ্চলে দেখা দেবে মরুকরণ। সামুদ্রিক লোনা পানি দেশের আরো অভ্যন্তরে প্রবেশ করে লবণাক্ততা বাড়াবে। ফলে বিপর্যস্ত হবে কৃষি। প্রভাব পড়বে মৎস্যসম্পদের ওপরও। নষ্ট হবে জীববৈচিত্র্য। ঘন ঘন সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসে মানুষের প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি বাড়বে। এসবের আলামত এরই মধ্যে টের পাওয়া যাচ্ছে। ২০০৯ সালের ১৭ ডিসেম্বর দৈনিক প্রথম আলোতে 'জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব : মরে যাচ্ছে প্যারাবনের কেওড়া-বাইনগাছ' শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, 'কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর তীরে উপকূলীয় বন বিভাগের গড়া প্যারাবনের লাখ লাখ কেওড়া ও বাইনগাছ মরে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাগর ও নদীর পানি এবং মাটিতে লবণাক্ততা, একই সঙ্গে তাপমাত্রা বাড়ায় গাছপালার মৃত্যু ঘটছে। এতে বনাঞ্চলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য।'
বছর বছর বন্যা-জলোচ্ছ্বাস ছাড়াও বাংলাদেশের দক্ষিণে বিশ্বের সর্ববৃহৎ একক ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের আয়তন কমে যাচ্ছে। কমছে সেখানকার উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা। ১০০ বছর আগেও সুন্দরবনের আয়তন ছিল ১০ হাজার ৬০০ বর্গকিলোমিটার। ১৯৯৫ সালের জরিপে দেখা যায় এর আয়তন দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৩ বর্গকিলোমিটার। বর্তমানে তা ৪ হাজার বর্গকিলোমিটারেরও নিচে নেমে এসেছে। সুন্দরী গাছের সংখ্যা কমে গেছে অর্ধেকের বেশি।
এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের সুন্দরবন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির টার্টমাউথ ক্যাম্পাস এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ সমীক্ষায় জানা যায়, সুন্দরবনের নদী, খাঁড়ি ও মোহনার জলের তাপমাত্রা প্রতি দশকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। সুন্দরবনের তাপমাত্রা বৃদ্ধির এই হার বিশ্বব্যাপী উষ্ণায়নের গড় হারের আট গুণ বেশি। সুন্দরবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কতটা তা যাচাই করতে গবেষকরা জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা, অম্ল-ক্ষারের আনুপাতিক মাত্রা, জলের মান ও স্বচ্ছতা নিয়ে নানা ধরনের পরীক্ষা করেছেন। পরীক্ষায় তারা দেখতে পেয়েছেন, তাপমাত্রা বৃদ্ধির ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বাড়ছে। ফলে বিপন্ন হয়ে পড়ছে জলজ প্রাণী।
==========================
প্রকৃতি- 'বাঘ রক্ষার বিশ্বসভা রাশিয়ায়' by ইফতেখার মাহমুদ শিল্প-অর্থনীতি 'অবকাঠামোর উন্নয়নে পেছনের সারিতে বাংলাদেশ' by হানিফ মাহমুদ প্রবন্ধ- 'সাবধান থেকো তাদের থেকে...' by বদিউল আলম মজুমদার আলোচনা- 'ক্ষুধা-দারিদ্র্য-অশিক্ষা-অপুষ্টি ও নির্যাতনের শৃঙ্খলে বন্দি শিশুরা' by শুভ রহমান গল্পালোচনা- 'এমন ঘটনাও ঘটে'! by ফখরুজ্জামান চৌধুরী আলোচনা- 'হাইকোর্টের রায় এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রসঙ্গে' by শক্তিপদ ত্রিপুরা আলোচনা- 'আইন'-এর শাসন বনাম 'অহং'-এর শাসন' by মোহাম্মদ গোলাম রাব্বানী খবর- কজাহাজভাঙা শিল্পে সংকটমোচন আলোচনা- 'বাংলাদেশের সংবিধানের দর্শনের গল্পসল্প' by মোহাম্মদ গোলাম রাব্বানী রাজনৈতিক আলোচনা- 'মধ্যবিত্তের মূল্যবোধ ও পঙ্কিল রাজনীতি রাজনৈতিক আলোচনা- 'মুক্ত বাতাসে সু চি' by রফিকুল রঞ্জু বিশ্ব অর্থনীতি 'জি-২০ সম্মেলনে ধাক্কা খেল আমেরিকা' ভ্রমণ- 'রেলগাড়িতে চড়ে' by মঈনুস সুলতান 'উৎসবের আমেজ সময়ের সংস্কৃতির' by শামসুজ্জামান খান
কালের কণ্ঠ এর সৌজন্য
লেখকঃ আজাদুর রহমান চন্দন
এই নিবন্ধ'টি পড়া হয়েছে...
প্রকৃতি- 'বাঘ রক্ষার বিশ্বসভা রাশিয়ায়' by ইফতেখার মাহমুদ শিল্প-অর্থনীতি 'অবকাঠামোর উন্নয়নে পেছনের সারিতে বাংলাদেশ' by হানিফ মাহমুদ প্রবন্ধ- 'সাবধান থেকো তাদের থেকে...' by বদিউল আলম মজুমদার আলোচনা- 'ক্ষুধা-দারিদ্র্য-অশিক্ষা-অপুষ্টি ও নির্যাতনের শৃঙ্খলে বন্দি শিশুরা' by শুভ রহমান গল্পালোচনা- 'এমন ঘটনাও ঘটে'! by ফখরুজ্জামান চৌধুরী আলোচনা- 'হাইকোর্টের রায় এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রসঙ্গে' by শক্তিপদ ত্রিপুরা আলোচনা- 'আইন'-এর শাসন বনাম 'অহং'-এর শাসন' by মোহাম্মদ গোলাম রাব্বানী খবর- কজাহাজভাঙা শিল্পে সংকটমোচন আলোচনা- 'বাংলাদেশের সংবিধানের দর্শনের গল্পসল্প' by মোহাম্মদ গোলাম রাব্বানী রাজনৈতিক আলোচনা- 'মধ্যবিত্তের মূল্যবোধ ও পঙ্কিল রাজনীতি রাজনৈতিক আলোচনা- 'মুক্ত বাতাসে সু চি' by রফিকুল রঞ্জু বিশ্ব অর্থনীতি 'জি-২০ সম্মেলনে ধাক্কা খেল আমেরিকা' ভ্রমণ- 'রেলগাড়িতে চড়ে' by মঈনুস সুলতান 'উৎসবের আমেজ সময়ের সংস্কৃতির' by শামসুজ্জামান খান
কালের কণ্ঠ এর সৌজন্য
লেখকঃ আজাদুর রহমান চন্দন
এই নিবন্ধ'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1404)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 20
(11)
- আলোচনা- 'প্রসঙ্গ : দুর্নীতি উৎপাটন' by মুজাহিদুল ই...
- ইতিহাস- পার্বত্য চট্টগ্রামের আদিবাসী পরিচিতি
- প্রকৃতি- 'কোপেনহেগেনের বিক্ষোভ' by জোয়ান হ্যারি
- আলোচনা- 'আদিবাসীদের সম্পৃক্ত করা দরকার' by ইলিরা দ...
- আলোচনা- 'ভুরকি গ্রামের স্ব্বপ্না বিবি থেকে রুশনারা...
- রাজনৈতিক আলোচনা- 'সংবিধান সংশোধন, যুদ্ধাপরাধের বিচ...
- প্রকৃতি- 'জলবায়ু পরিবর্তন : অদ্ভুত আঁধার এক' by আজ...
- প্রকৃতি- 'বাঘ রক্ষার বিশ্বসভা রাশিয়ায়' by ইফতেখার ...
- শিল্প-অর্থনীতি 'অবকাঠামোর উন্নয়নে পেছনের সারিতে বা...
- প্রবন্ধ- 'সাবধান থেকো তাদের থেকে...' by বদিউল আলম ...
- আলোচনা- 'ক্ষুধা-দারিদ্র্য-অশিক্ষা-অপুষ্টি ও নির্যা...
-
▼
Nov 20
(11)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment