Monday, March 24, 2025
গাজায় চারদিকে শুধুই লাশ: ‘ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক শত্রু নেতানিয়াহু’
গাজায় চারদিকে শুধুই লাশ: ‘ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক শত্রু নেতানিয়াহু’
ওদিকে ফিলিস্তিনের দখল করে নেয়া পশ্চিম তীরে ১৩টি অবৈধ বসতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা নিয়েছে ইসরাইল। এর কড়া সমালোচনা করেছে হামাস। বলেছে, এটা হলো বর্ণবাদীদের দিয়ে মানুষ সরিয়ে দেয়ার পরিকল্পনা। রোববার ইসরাইলের উগ্র-ডানপন্থি অর্থমন্ত্রী বেজেলেল স্মোট্রিস ওই বসতিকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করেন। জবাবে হামাস বলেছে, এটা হলো ফিলিস্তিনিদের ভূমি চুরি করা, পবিত্র স্থাপনাগুলোকে চুরি করা, জাতিবিদ্বেষী একটি ঘৃণা আরোপ করা। একই সঙ্গে ইসরাইল এর মাধ্যমে সব রকম আন্তর্জাতিক ও মানবিক আইন ও কনভেনশনকে লঙ্ঘন করেছে। বসতি সম্প্রসারণের বিরুদ্ধে মুখ খোলার জন্য আরব ও ইসলামিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ওদিকে তিন সপ্তাহের বেশি সময় ইসরাইলে খাদ্য, পানি ও ওষুধ সহ সব রকম ত্রাণ সামগ্রী প্রবেশে পুরোপুরি অবরোধ দিয়েছে ইসরাইল। এর ফলে ফিলিস্তিনিরা অনাহারে, পিপাসার্ত অবস্থায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। খান ইউনিসে একটি দাতব্য কিচেনে ১৯ বছর বয়সী ইমান আল বারদায়িল বলেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা খাদ্য ও পানি যোগাড় করতে লড়াই করছে। এই পবিত্র রমজানের মাসে সবার চারপাশেই শুধু হতাশা। ওই কিচেনে উপস্থিত হয়েছেন সাইদ আবু আল জিদায়েন। তিনি বলেছেন, সন্তানের মুখে খাবার তুলে দেয়ার জন্য চাপ পাওয়ার আশায় এখানে এসেছিলাম। কিন্তু তা শেষ হয়ে গেছে। ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই আমার বেতন বন্ধ করে দেয়া হয়েছে। গাজায় কোনো খাবার নেই।

‘ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক শত্রু নেতানিয়াহু’
ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতে’র প্রধান রোনেন বার’কে বরখাস্তের আদেশের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এই সপ্তাহে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি রোনেনে’র ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। এ অভিযোগ এনে তাকে বরখাস্ত করেন নেতানিয়াহু। ২০২১ সালে শিন বেতের দায়িত্ব গ্রহণ করেন রোনেন। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। শনিবার নেতানিয়াহু বলেন, রোনেন’কে বরখাস্ত করা হলেও দেশটি গণতান্ত্রিক দেশ হিসেবেই থাকবে। এদিকে তেল আবিবের হাবিমা স্কয়ারে ইসরাইলি পতাকা নাড়িয়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তির আহ্বান জানান। মোশে হাহয়ারোনি (৬৩) নামে এক বিক্ষোভকারী বলেন, ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো নেতানিয়াহু। ২০ বছর ধরে তিনি দেশের কথা ভাবেননি। তবে রোনেন’কে বরখাস্তের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এমন অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। এদিকে সমালোচনাকারীরা ইসরাইলের গণতন্ত্রের ভিত্তি স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়ার অভিযোগে তার পদত্যাগ দাবি করেছেন। শুক্রবার ইসরাইলের সুপ্রিম কোর্ট একটি নিষেধাজ্ঞা জারি করে রোনেন’কে বরখাস্তের বিষয়টি স্থগিত করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘুষের তদন্তকে কেন্দ্র করে কয়েক মাস ধরে নেতানিয়াহু ও রোনেনে’র মধ্যে দ্বন্দ্ব চলমান। এছাড়া রোনেনে’র বিরুদ্ধে ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরাইলে হামাসের আক্রমণকে প্রতিহত করতে ব্যর্থ হওয়ার অভিযোগও এনেছেন নেতানিয়াহু। 
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 24
(13)
- ‘গোল্ডেন ডোম’ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা : কীভাবে ...
- পুতিন ‘সুপার স্মার্ট’: রুশ প্রেসিডেন্টের প্রশংসায় ...
- ‘নেতানিয়াহু ইসরায়েলের বড় শত্রু’: ইসরায়েলে টানা তৃত...
- ইসরায়েলি নৃশংসতায় গাজায় নিহত ৫০ হাজার ছাড়াল, ১৭ হা...
- ‘বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক’ কি শুধু পুরুষেরই অপরা...
- গাজায় চারদিকে শুধুই লাশ: ‘ইসরাইলের সবচেয়ে বিপজ্জন...
- জুলাই আন্দোলনে আহতদের সব সময় পাশে থাকবো: সেনাপ্রধান
- সিলেটের ম্যাজিক ম্যান by মিজানুর রহমান
- জাফলং লুট চাঁদাবাজিতে হুমায়ূনই সব
- বৃটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা পুতিনের প্রশংসা
- স্বামীকে হত্যা: প্রেমিককে নিয়ে একসঙ্গে জেলে থাকতে ...
- হাসনাতের বক্তব্যের সঙ্গে একমত নন সারজিস
- ঐকমত্যের সুপারিশে নানা দ্বিমত
-
▼
Mar 24
(13)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment