Saturday, November 23, 2013
হুঁশিয়ার বাংলাদেশ
হুঁশিয়ার বাংলাদেশ
বাংলাদেশ পার্লামেন্ট মুলতবি হতে না হতেই
আন্তর্জাতিক পার্লামেন্টে ‘খাদের কিনারে’ থাকা বাংলাদেশ সঙ্কট বিশ্বের
দু’টি শক্তিশালী পার্লামেন্টের আলোচনায় এসেছে। নতুন নির্বাচনে যেতে
বাংলাদেশ সংসদ তার ‘শেষ বৈঠক’ করলো বুধবার।
এর ২৪ ঘণ্টার
মধ্যে দুই মহাশক্তিধর সংসদ একযোগে বাংলাদেশের নির্বাচন নিয়েই প্রকাশ করলো
গভীর উদ্বেগ। এটা এক আশ্চর্য কাকতালীয় ঘটনাই বটে।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বাংলাদেশের নেতৃবৃন্দকে কার্যত সমস্বরে খাদে না পড়তে হুঁশিয়ার করে দেয়ারই চেষ্টা করেছে। তিন বছর আগে শেখ হাসিনার প্রথম এটর্নি জেনারেলের ভবিষ্যদ্বাণীও গত ২১শে নভেম্বর মার্কিন কংগ্রেসে প্রশ্ন হিসেবে উঠেছে।
তত্ত্বাবধায়ক সরকার মামলার শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম বলেছিলেন, এটা বাতিল করলে সামরিক শাসন আসবে। মার্কিন কংগ্রেসের শুনানিতে প্রশ্ন এসেছে সেনা হস্তক্ষেপ কি হতে পারে? একজন বাংলাদেশী জেনারেল (অব.) নাকচ করেননি। বলেছেন সহিংসতা চলতে থাকলে অনিচ্ছা সত্ত্বেও হতে পারে।
ইইউ পার্লামেন্ট বিরোধী দলকে নির্বাচন বর্জন না করতে এবং সরকারি দলকে সুপ্রিম কোর্টের রায়ে দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার সুপারিশ থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছে। এখন সর্বত্র প্রশ্ন হলো বাংলাদেশ কোন্ দিকে যাচ্ছে?
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সাধারণ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইস্যু বা সম্ভাব্য সরকার পরিবর্তনের যথেষ্ট আন্তর্জাতিকীকরণ হয়েছে। বাংলাদেশ রাজনীতিতে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রকেই তুলনামূলক সক্রিয় থাকতে দেখা গেছে। এবারে অনেক প্লেয়ার। পুরনো মাঠ। কিন্তু নতুন জার্সি, নতুন বুট।
২০০৬ সালেও আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবদুল জলিলকে ঘন ঘন মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যেতে দেখা গেছে। শোনা যাচ্ছে, এবারে তাতে অরুচি ধরেছে। এমনকি মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনৈতিক সঙ্কট নিয়ে সংলাপে বসতে বিএনপি’র তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে আলোচনায় বসতে আওয়ামী লীগকে জবর প্রস্তুতি নিতে দেখা গেছে। তখন বিএনপি নাকচ করেছিল। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। জাতিসংঘকে অনেক আগ থেকেই বাংলাদেশ নিয়ে বিশেষ প্রস্তুতি গ্রহণ করতে দেখা গেছে। তাদের প্রতিনিধিদল ঢাকা ঘুরে একাধিক প্রতিবেদন জমা দিয়েছে। আর গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হন। তখন তিনি বাংলাদেশ পরিস্থিতির দিকে তার দৃষ্টি আকর্ষণ করেন। এরপরই মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বাংলাদেশ নিয়ে কথা বলতে দিল্লি যান। এরপর সেখানকার পত্র-পত্রিকায় খবর প্রকাশ হয় যে, বাংলাদেশে নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মতপার্থক্য দেখা গেছে। এরপর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার নির্দিষ্টভাবে তথ্য প্রকাশ করেন যে, ‘বাংলাদেশ’ প্রশ্নে তারা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছেন। ইতিমধ্যে চীনা দূতাবাসের বিবৃতিতেও বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট নির্দিষ্টভাবে উল্লিখিত হয়। চীন ও ভারতের এ রকম সক্রিয় ভূমিকা এর আগে দেখা যায়নি। সুতরাং রাজনৈতিক ও কূটনৈতিক পর্যবেক্ষকরা এবারের বাংলাদেশ পরিস্থিতিকে কেবলই অভ্যন্তরীণ কিংবা সাংবিধানিক সঙ্কট হিসেবে দেখছেন না। নেপালেও অশান্তি চলছে। ১০ দিনের হলতাল ডেকেছে বিরোধী দল। সেখানে গণপরিষদ সংবিধান প্রণয়নই করতে পারছে না। কিন্তু নেপালের পরিস্থিতির তুলনায় বাংলাদেশ আলাদা। নেপাল আঞ্চলিক বা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে গণ্য হয় না। কিন্তু বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বহুমাত্রিক উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।
নিউ ইর্য়ক টাইমসের গত ২০শে নভেম্বরের সম্পাদকীয় অনেক তাৎপর্যপূর্ণ। লন্ডনের প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার বিষয়ে শেখ হাসিনার সরকার সম্পর্কে গোড়া থেকেই কঠিন মনোভাব গ্রহণ করে চলেছে। ২০শে নভেম্বরের নিউ ইর্য়ক টাইমস এতদিন ধরে বলে আসা দি ইকোনমিস্টের সম্পাদকীয় ভাষ্যকে অনুমোদন দিয়েছে। দু’টো বিষয় তারা সরাসরি চিহ্নিত করেছে। প্রথমত: বর্তমান সঙ্কটের দায়ভার তারা নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপিয়েছে। বিরোধী দলকে প্রতিহত করতে ‘যে কোন পদক্ষেপ’ গ্রহণে শেখ হাসিনার দৃঢ় মনোভাবের কথা পত্রিকাটি উল্লেখ করেছে। দ্বিতীয়ত: মানবাধিকার লঙ্ঘন চলতে থাকলে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে নিষেধাজ্ঞার কবলেও পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে।
নিউ ইর্য়ক টাইমস আগামী নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের বিচার বিভাগের স্বায়ত্তশাসন পুনরুজ্জীবন, মানবাধিকার কর্মীদের নিপীড়ন বন্ধের এবং নির্বাচনকালীন একটি গ্রহণযোগ্য ক্রান্তিকালীন সরকার গঠনে রাজনৈতিক বিরোধীদের সঙ্গে কাজ করতে আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন একই দিনে মানবাধিকার এবং আসন্ন নির্বাচন শীর্ষক একটি রেজুলেশন পাস করেছে। ওই সিদ্ধান্ত প্রস্তাবের দুই দফায় বলা হয়েছে, প্রাক-নির্বাচনকালে সরকার কিভাবে তার ক্ষমতার অনুশীলন করবে, সে বিষয়ে বাংলাদেশ পার্লামেন্ট একটি সর্বদলীয় ঐকমত্যে পৌঁছাতে পারল না। এজন্য ইইউ সংসদ দুঃখ প্রকাশ করছে। এতে অবশ্য বলা হয়, অধিকাংশ গণতান্ত্রিক দেশ তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই প্রাক- নির্বাচনী সময়টা যদিও অতিক্রম করে থাকে। তাই তারা বাংলাদেশ সরকার ও বিরোধী দলের প্রতি বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে বিবেচনায় নিতে জরুরি ভিত্তিতে আবেদন জানিয়েছে। তারা আশা করেছে যে, বাংলাদেশের জনগণ যাতে তাদের গণতান্ত্রিক অভিপ্রায় ব্যক্ত করতে পারে, সেজন্য তারা একটি আপস রফায় পৌঁছাতে পারবে।
ইউরোপীয় ইউনিয়ন তাদের সিদ্ধান্ত প্রস্তাবের ৫ দফায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সংগঠিত ও তদারকি করার জন্য আহ্বান জানিয়েছে। তাদের একটি প্রস্তাবে রহস্যজনক সংগঠন বিএনএফ’র প্রতি কি ইঙ্গিত করা হয়েছে?
কারণ ইইউ বলেছে, নির্বাচন কমিশন যাতে নতুন রাজনৈতিক দলসমূহকে স্বীকৃতি দিতে গিয়ে নবাগতের রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব অর্জনের সঙ্গত বৈশিষ্ট্য অর্জন করার বিষয়টি খেয়ালে রাখে। এ বিষয়টিকে সমর্থন দিতে ইইউ বাংলাদেশের ইসি’র প্রতি আহ্বান জানিয়েছে।
যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে নিউ ইর্য়ক টাইমসের সম্পাদকীয় এবং ইউরোপীয় ইউনিয়নের রেজুলেশনের মধ্যে মিল-অমিল বেশ লক্ষণীয়। ২০শে নভেম্বর নিউ ইর্য়ক টাইমস সরাসরি বলেছে, ৭১-এ সংঘটিত নৃশংসতার দায়ে অভিযুক্তদের গ্রেপ্তারে ২০০৯ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধীদলীয় নেতৃবৃন্দকে টার্গেট করেছে। এই ট্রাইব্যুনাল রাজনৈতিক বিরোধীদের দমন করার আরেকটি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এ প্রসঙ্গ উল্লেখ করার পরেই ‘অধিকার লঙ্ঘন চলতে থাকলে’ বাংলাদেশের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের কথা টেনেছে নিউ ইয়র্ক টাইমস। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে দু’টি দফায় তাদের বক্তব্য ও দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলেছে।
তারা তাদের প্রস্তাবের সাত দফায় বলেছে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালে সংঘটিত অপরাধের রিকন্সিলিয়েশন বা বোঝাপড়া, বিচার এবং জবাবদিহির প্রয়োজনীয়তা ইইউ স্বীকার করছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে তাকেও সমর্থন দিচ্ছে। তবে আট দফায় তারা বলেছে, বাংলাদেশে মৃত্যুদণ্ডের সংখ্যা বৃদ্ধিতে ইইউ নিন্দা করছে। এ প্রসঙ্গে তারা ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে অভিযুক্তদের গণমৃত্যুদণ্ড দানের বিষয়টিও উল্লেখ করে। তারা তাদের সিদ্ধান্তে বলেছে যে, ইইউ ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়া (ডিউ প্রসেস) বিষয়ক যে জাতীয় এবং আন্তর্জাতিক মান রয়েছে তা প্রয়োগ করতে তারা গুরুত্ব আরোপ করছে। এগার দফায় মানবাধিকার কর্মীদের অধিকার লঙ্ঘন, হুমকি, আক্রমণ, হত্যাকাণ্ড ও নিপীড়নের সঙ্গে সংশ্লিষ্টদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলেছে। এ প্রসঙ্গে তারা নির্দিষ্টভাবে শ্রমিক নেতা আমিনুল ইসলাম এবং সাংবাদিক সাগর সরয়ার ও মেহেরুন রুনির কথা উল্লেখ করেছে।
উল্লেখ্য যে, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত প্রস্তাবের অনুলিপি ইউরোপীয় ইউনিয়নের সদস্য ভুক্ত সকল দেশের সরকার ও পার্লামেন্টের কাছে পাঠিয়েছে। পাঠিয়েছে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছেও। আরও পাঠিয়েছে বাংলাদেশ সরকার এবং তার পার্লামেন্টের কাছে। স্পিকার শিরিন শারমিন বিষয়টি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার নজরে নিতে পারেন। তিনি তা নিতে পারেন প্রেসিডেন্ট আবদুল হামিদের নজরেও। সংসদের অধিবেশন মুলতবি হলেও যে কোন সময় সংসদ ডাকা যাবে। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সংসদের বৈঠক করতে কোন বাধা হবে না। সেখানে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের রেজুলেশনের বিষয়টি তারা আলোচনা করতে পারে। ওই রেজুলেশনে এটাও স্মরণ করা হয়েছে যে, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বাংলাদেশে পাঁচটি আঞ্চলিক নির্বাচন হয়েছে। এর প্রত্যেকটিতে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে এবং অনিয়মের কোন অভিযোগ উঠেনি।
তবে এটা লক্ষণীয় যে, ভারতীয় গণমাধ্যমে বিএনপি ও জামায়াতকে বাদ দিয়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের বিষয় যখন খবর প্রকাশিত হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার যখন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা প্রকাশ্যে উচ্চারণ করেন তখন ক্ষমতাসীন দল থেকে কোন প্রতিক্রিয়া দেখানো হয় না। অথচ মার্কিন কংগ্রেসে শুনানি অনুষ্ঠান প্রশ্নে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, সবারই জানা আমেরিকায় লবিং গ্রুপ কিভাবে কাজ করে। বিশেষ করে জামায়াত লবিং প্রচণ্ড শক্তিশালী। তারা পয়সা দিয়ে বড় বড় লবিস্ট নিয়োগ করে। বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী কিনা? নিউ ইর্য়ক টাইমসের নাম উল্লেখ না করে বিবিসি’র সংবাদদাতা এইচটি ইমামের কাছে ওই প্রশ্নটিই রেখেছিলেন। তাঁর উত্তর- ‘শেখ হাসিনার উপর দায়ভার বা অভিযোগ করার বিষয়টি যে কোন বিবেকবান মানুষে বলবেন এটা সম্পুর্ণ মিথ্যা।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1492)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
November
(403)
-
▼
Nov 23
(16)
- নেতৃত্বের সদিচ্ছার দিকে তাকিয়ে মানুষ: গভর্নর
- সময়চিত্র- আবার আওয়ামী লীগ সরকার by আসিফ নজরুল
- হুঁশিয়ার বাংলাদেশ
- নৌকা-লাঙ্গলের সরকার সর্বদলীয় নয় by কাজী সুমন
- বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০১৩- ‘চাকরি খুঁজব না, চাকর...
- উদ্যোগী নারী- আত্মপরিচয়ে আত্মবঞ্চনা by উম্মে মুসলিমা
- কল্পনা আর বাস্তবতায় কেনেডি
- আবার অরণ্য by মো. সাইফুল্লাহ
- তাজরীন ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তা- এক পয়...
- নির্বাচন হোক, গণমানুষের প্রত্যাশা পূরণ হোক by ফকির...
- গর্ব ও গ্লানির সংমিশ্রণ by বদিউর রহমান
- রাজনীতির বরফ গলুক by মাহমুদুল বাসার
- দুর্নীতিবাজদের তুষ্ট করতেই দুদক আইন সংশোধন? by মুহ...
- রাজনৈতিক বিক্ষোভ, নাকি নাশকতা?
- সর্বদলীয় নির্বাচনই জরুরি
- ৫০ বছর পরও কানে ভাসে সেই কণ্ঠস্বর
-
▼
Nov 23
(16)
-
▼
November
(403)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment