Tuesday, October 8, 2024
সংসদীয় গণতন্ত্রে দলীয়করণ মহাপাপ এবং নির্দলীয়করণে মোক্ষ লাভ by মু. আবদুল হাকিম
সংসদীয় গণতন্ত্রে দলীয়করণ মহাপাপ এবং নির্দলীয়করণে মোক্ষ লাভ by মু. আবদুল হাকিম
দলীয়করণ কোথায় হয়? রাশিয়া, চীন, ভিয়েতনাম, কিউবা, ভেনিজুয়েলা, বেলারুশ এবং উত্তর কোরিয়ায় যেখানে গণতন্ত্র নেই। ইউরোপ আমেরিকার গণতান্ত্রিক কোনো দেশে দলীয় ছাত্ররাজনীতি এবং পেশাজীবীদের দলীয়করণ নেই। দলকে চিরদিন ক্ষমতায় রাখার জন্য পেশাজীবীদের দলীয়করণ দরকার হয়। বহুদলীয় গণতন্ত্রে এক দলের চিরদিন ক্ষমতায় থাকার কোনো অবকাশ নেই। তাহলে অন্য দলের রাজনীতি করার কোনো যুক্তি থাকে না। ক্ষমতার শান্তিপূর্ণ ও সম্মানজনক হস্তান্তর বহুদলীয় গণতন্ত্রে একটি স্বাভাবিক ঘটনা। এজন্য বায়তুল মোকাররম মসজিদের ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সচিবদের পালাতে হয় না। আর এই স্বাভাবিক ঘটনাটি ঘটে নির্দলীয় মানুষ তথা সিভিল সমাজের নির্দলীয় ব্যবস্থাপনায়। সব লোককে দলীয় রাজনীতির গোডাউনে জোর করে না ঢুকিয়ে মুক্ত বাতাসে নির্দলীয় রাজনীতি করতে দিলে কি গণতন্ত্র ভেস্তে যাবে? নিশ্চয়ই না। বরং এতে করে দেশে অনেক স্বাধীনচেতা নেতা তৈরি হবে যারা পরে নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন দলের নেতা হতে পারেন। মনে রাখতে হবে নেতার পেছনে থেকে নেতাকে তাল দিয়ে নেতা হওয়া যায় না। খুব জোর ভালো চামচা বা চাটুকার হওয়া যায়। ঔপনিবেশিক ডিসি এবং কমিশনার দিয়ে আর কতোদিন মাঠ প্রশাসন চলবে এবং চালাতে হবে? কেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্দলীয় রাষ্ট্রপতি, জেলা পরিষদ এবং বিভাগীয় পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে না? স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো কেন দলীয় ছাত্র রাজনীতি মুক্ত হচ্ছে না? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে তাই। প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়িয়ে জনগণ কি চিরকাল বুকে গুলি খেতেই থাকবে? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগ ও পদোন্নতি দলীয় প্রধানমন্ত্রীর হাতে রেখে কীভাবে দলীয়করণ ঠেকানো সম্ভব? পেশাজীবীদের প্রধানমন্ত্রীর চামচা এবং চাটুকার হয়ে বাঁচতে হবে কেন? কেন তাদের রক্তে দলদাসত্বের এত জীবাণু? পেশাভিত্তিক উচ্চকক্ষ থাকলে কি কোনো সরকার আইন করে ব্যাংকগুলোর মালিকানা পরিবারের হাতে তুলে দিতে পারতো? ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইন বানাতে পারতো? ডিজিএফআই-এর কাজকে আইনের বাইরে রাখতে পারতো? কোনো সরকার মানুষ গুম করতে বা আয়নাঘর বানাতে পারতো? নিশ্চয়ই পারতো না। তাহলে সংবিধানে পেশাভিত্তিক উচ্চ কক্ষের বিধান রাখতে আমাদের এত আপত্তি কেন? পেশাজীবীদের দলীয় দাসত্বে বাধ্য করার জন্য? তাহলে বাঙালিরা এত লেখাপড়া করছে দলদাস এবং জ্ঞানপাপী হওয়ার জন্য?
লেখক: অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1449)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 08
(18)
- মুইজু-মোদি সম্পর্কের বরফ গলছে
- শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন হাসিনা by মতিউর রহমান ...
- ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেভাবে আয়রন ডোমকে ফাঁকি দি...
- লেবাননে স্থল অভিযান চালিয়ে হুমকির মুখে ইসরায়েলি বা...
- গাজা ধ্বংসে ইসরায়েলকে রেকর্ড অস্ত্র দিয়েছে আমেরিকা
- গাজা ও লেবাননে যা ঘটবে ইসরায়েলি বাহিনীর সঙ্গে
- ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হ...
- ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত: এক বছরে গাজার ৪০ হাজার স্...
- অন্তর্বর্তী সরকারের দুই মাস: প্রত্যাশা প্রাপ্তির ফ...
- শিক্ষক থেকে ৫০০ কোটি টাকার মালিক হেনরী by সুজন সরকার
- বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের মধ্যে ড. ইউনূস
- অ্যাপ্রনে দশ আঙুলের ‘রক্তের’ ছাপ, তা পরেই রোগী পরি...
- গণঅভ্যুত্থানে নিহত ৭৩৭ আহত ২৩ হাজার
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সচলে মন্ত্রণালয়ের চিঠি...
- সংসদীয় গণতন্ত্রে দলীয়করণ মহাপাপ এবং নির্দলীয়করণে ম...
- ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন: দ্বিমুখী চক্রে বন...
- ড. ইউনূসের লুকানো সেই বই প্রদর্শনে প্রতিযোগিতা by ...
- স্থবির শিক্ষা খাত by পিয়াস সরকার
-
▼
Oct 08
(18)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment