Tuesday, October 8, 2024
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের মধ্যে ড. ইউনূস
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের মধ্যে ড. ইউনূস
অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কী অবস্থার মধ্যে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন তা তুলে ধরা হয়েছে। বলা হয়, শেখ হাসিনার শাসনকাল রাজনৈতিক নিয়ন্ত্রণ ও বিতর্কিত হয়ে আছে। ছাত্র বিক্ষোভের ফলে দেশ শাসন করা শেখ হাসিনার জন্য অসম্ভব হয়ে পড়ে। ছাত্রদের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে উত্তেজনা চরম আকার ধারণ করে। তার ফলে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে বাংলাদেশ অধ্যায়ে ড. ইউনূস সম্পর্কে বলা হয়েছে- শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্রদের আহ্বানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে যোগ দিতে বলা হয়। এই সরকারের কাজ হবে অন্তর্বর্তী সময় ক্ষমতায় থাকা এবং একটি নতুন নির্বাচন করা। ড. মুহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ এবং ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। তার ক্ষুদ্র ঋণ ধারণা কোনোরকম জামানত বা গ্যারান্টার ছাড়াই ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য দূরীকরণের হাতিয়ার হয়ে উঠেছে। ড. ইউনূসের এই মডেলে ঋণ নিয়েছেন এক কোটি ৬ লাখ মানুষ। তার মধ্যে শতকরা ৯৭ ভাগই নারী। এই মডেল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।
দারিদ্র্যদূরীকরণে ড. ইউনূসের অর্জন এবং যে প্রতিশ্রুতি তার জন্য তিনি গভীর শ্রদ্ধা পেয়েছেন। দেশের এই উত্তাল সময়ে তিনি দেশকে পরিচালনার জন্য একজন আদর্শ মানুষ হিসেবে বিবেচিত হয়েছেন। শেখ হাসিনা পদত্যাগ করার তিন দিনের মাথায় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য এবং নির্ভরতাভিত্তিক অর্থনীতির ফলে যে চাপ দেশের কাঁধে তাতে তাকে এ পদে নিয়োগ দেয়ায় আশার আলো জেগেছে। সাম্প্রতিক বছরগুলোতে কিছু অগ্রগতি সত্ত্বেও বিশ্বব্যাপী বাংলাদেশ অন্যতম সবচেয়ে দরিদ্র দেশ হিসেবে রয়ে গেছে। এখনো অব্যাহতভাবে গভীর কাঠামোগত চ্যালেঞ্জের মুখে। এমন একটি ইস্যু হলো দেশটির গার্মেন্ট শিল্প। এতে কাজ করেন প্রায় ৪০ লাখ শ্রমিক। দেশের রপ্তানির শতকরা ৮২ ভাগ এই খাতের। বছরের পর বছর ধরে এসব শ্রমিক অমানবিক পরিস্থিতিতে কাজ করছিলেন। ২০১৩ সালে রানা প্লাজা ধসে পড়ে। এতে কমপক্ষে এক হাজার মানুষ নিহত ও কমপক্ষে ২৫০০ আহত হন। এর ফলে এই খাতে অনিয়মের বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি পড়ে। যদিও ওই ট্র্যাজেডির পর কিছুটা সংস্কার হয়েছে, তবু এই শিল্পের পরিস্থিতি এখনো অনিরাপদ। বেতন কম। বলা হয়, ২০২৪ সালটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়। এ বছরেই বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন। তার ক্ষমতার সময় উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও বিতর্কিত হিসেবে চিহ্নিত হয়ে গেছে। এর ফলে বাংলাদেশের সমাজের বিভিন্ন অংশের মধ্যে তীব্র অসন্তোষ বৃদ্ধি পেতে থাকে। এ বছরের এই উত্তেজনাকর অবস্থার সূত্রপাত হয় মুক্তিযোদ্ধাদের আত্মীয়স্বজনদের জন্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বহাল রাখা নিয়ে। এর প্রতিবাদে সারা দেশে ছাত্ররা তীব্র প্রতিবাদ শুরু করে। এর আগে ২০১৮ সালে এমন আন্দোলন হয়েছিল। ফলে কোটা বাতিল হয়েছিল। কিন্তু এবার তা আবার পুনর্বহালের রায় দেন আদালত। ফলে ২০১৩ ও ২০১৮ সালের মতো আন্দোলন এবার শুরু হয়। কিন্তু এ বছর প্রতিবাদ বিক্ষোভ ফুটন্ত পানির মতো ফুটতে থাকে। জুলাই মাসে আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসেন। হতাশাগ্রস্ত মানুষ তাতে অংশ নেন। তারা কর্তৃত্ববাদী, দুর্নীতিপরায়ণ এবং অপশাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। নিরাপত্তা রক্ষাকারীরা নিষ্ঠুরভাবে শক্তি প্রয়োগ করে। এতে বিপুল সংখ্যক মানুষ নিহত হন। বিক্ষোভ আরও ফুঁসে ওঠে। শেখ হাসিনার শাসন চালিয়ে নেয়া অসম্ভব হয়ে পড়ে। ৫ই আগস্ট তিনি পালিয়ে ভারতে চলে যান। এর মধ্যদিয়ে তার দীর্ঘমেয়াদি শাসনের অবসান ঘটে। তার বিদায়ে বাংলাদেশের রাজনৈতিক আবহে বড় রকম পরিবর্তন ঘটে। নেতৃত্বশূন্যতা দেখা দেয়। ছাত্রদের নেতৃত্বে তা দ্রুত সমাধান করা হয়।
এতে আরও বলা হয়, দেশকে স্থিতিশীলতায় আনা, প্রতিষ্ঠানগুলোতে আস্থা ফেরানো, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নেয়ার এক দুর্দান্ত কাজ হাতে নিয়েছেন ড. ইউনূস। জনগণ যখন একটি পরিবর্তনের জন্য উদগ্রীব এবং ছাত্ররা সংস্কার দাবির কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন, তখন বাংলাদেশ এক ‘ক্রিটিক্যাল ক্রসরোডে’। ২০২৪ সালটি নিঃসন্দেহে দেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে স্মরণ করা হবে। একে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের ইতি এবং নতুন একটি অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হবে। এই তালিকায় ৫০০ প্রভাবশালী মুসলিম নেতার মধ্যে ড. ইউনূসের অবস্থান ৪৫০। কিন্তু তার মধ্যে আবার সর্ব শীর্ষ ৫০ জনকে বাছাই করা হয়েছে। তাতে ড. ইউনূসের অবস্থান ৫০তম।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1449)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 08
(18)
- মুইজু-মোদি সম্পর্কের বরফ গলছে
- শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন হাসিনা by মতিউর রহমান ...
- ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেভাবে আয়রন ডোমকে ফাঁকি দি...
- লেবাননে স্থল অভিযান চালিয়ে হুমকির মুখে ইসরায়েলি বা...
- গাজা ধ্বংসে ইসরায়েলকে রেকর্ড অস্ত্র দিয়েছে আমেরিকা
- গাজা ও লেবাননে যা ঘটবে ইসরায়েলি বাহিনীর সঙ্গে
- ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হ...
- ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত: এক বছরে গাজার ৪০ হাজার স্...
- অন্তর্বর্তী সরকারের দুই মাস: প্রত্যাশা প্রাপ্তির ফ...
- শিক্ষক থেকে ৫০০ কোটি টাকার মালিক হেনরী by সুজন সরকার
- বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের মধ্যে ড. ইউনূস
- অ্যাপ্রনে দশ আঙুলের ‘রক্তের’ ছাপ, তা পরেই রোগী পরি...
- গণঅভ্যুত্থানে নিহত ৭৩৭ আহত ২৩ হাজার
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সচলে মন্ত্রণালয়ের চিঠি...
- সংসদীয় গণতন্ত্রে দলীয়করণ মহাপাপ এবং নির্দলীয়করণে ম...
- ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন: দ্বিমুখী চক্রে বন...
- ড. ইউনূসের লুকানো সেই বই প্রদর্শনে প্রতিযোগিতা by ...
- স্থবির শিক্ষা খাত by পিয়াস সরকার
-
▼
Oct 08
(18)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment