Tuesday, January 16, 2018
সোনালি দিনের প্রতীক্ষায় - দুই by ড. গাজী মো: আহসানুল কবীর
সোনালি দিনের প্রতীক্ষায় - দুই by ড. গাজী মো: আহসানুল কবীর

সরকার
বিনামূল্যে পঠ্যপুস্তক বিতরণ করে থাকে। অবশ্যই ভালো উদ্যোগ; কিন্তু এ
উদ্যোগের সুফল শিক্ষার্থী বা অভিভাবকেরা কতটুকু পাচ্ছেন?
কারণ চার-পাঁচ শ’
টাকার বইয়ের সেট বিনামূল্যে পেলেও স্কুল থেকে দেয়া দীর্ঘ তালিকার অন্য
বইগুলো কিনতে নাকি অভিভাবকদের ঠিকই এর দু-তিন গুণ অর্থ ব্যয় করতে হচ্ছে।
স্কুল কর্তৃপক্ষের পক্ষে এটি খুবই অনৈতিক কাজ। একধরনের অসাধু বই ব্যবসায়ীর
যোগসাজশেই এসব করা হয়। স্কুলের সরবরাহ করা তালিকার অপ্রয়োজনীয় বই কেনার
প্রক্রিয়া বন্ধ করতে পারলে বরং বিনামূল্যে বই সরবরাহ না করলেও চলত। তাতেও
অভিভাবকদের অনেক অর্থে সাশ্রয় হতো। এ দিকে, বিনামূল্যে বইয়ের পেছনে ব্যয়
করা জাতীয় কোষাগারের শত শত কোটি টাকাও বেঁচে যেত। এ দেশের কর দাতাদের করের
বোঝাও কিছু কমতো। এ প্রোগ্রামের বিকল্প হিসেবে শুধু নিডি বা অভাবী
শিক্ষার্থীদের বিনামূল্যে বই সরবরাহ করা যায়। এ নিড প্রতিষ্ঠান কর্তৃপক্ষই
স্বচ্ছতার সাথে নির্ধারণ করতে পারে। আমাদের দেশে সম্প্রতি শিশুদের ওপর এক
বাড়তি নিপীড়নমূলক ব্যবস্থা চাপানো হয়েছে। তা হলো শিশু বয়সেই পাবলিক
পরীক্ষার দৌরাত্ম্য। যে প্রাইমারি সমাপনী (পিইসি) এবং জুনিয়র সেকেন্ডারি
সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দুটোর প্রবর্তন করা হয়েছে, অনেক বিশেষজ্ঞই
তার বিরোধিতা করছেন। সবার যুক্তি হলো- এ সার্টিফিকেট দুটো দিয়ে কী হবে?
ষষ্ঠ ও নবম শ্রেণীতে ভর্তিই তো; এর অতিরিক্ত কিছু তো নয়। সেটি তো আগে
যেভাবে ছিল তাতেই বেশ ভালোভাবে চলছিল।
এ পরীক্ষা দুটোর কারণে শিক্ষার্থী ও
অভিভাবক উভয়েই তীব্র মানসিক চাপের শিকার হচ্ছে। বিশেষ করে পঞ্চম শ্রেণীর
১১-১২ বছরের শিশুদের জন্য এ চাপ খুবই ক্ষতিকর। তা ছাড়া শুধু কোচিং
বাণিজ্যের সম্প্রসারণই নয়, চাকরিজীবী মা-বাবার জন্য সময় এবং অর্থ দুটোরই
বাড়তি চাপ সইতে হচ্ছে। এত অসুবিধা ও স্খলনের বিপরীতে এ পরীক্ষা দুটো থেকে
কোনোই প্রাপ্তি নেই। স্বাধীনতার পর আমাদের দেশে বিভিন্ন সময়ে অন্তত আটটি
শিক্ষা কমিশন হয়েছে। কয়েকটি কমিশনের সুপারিশ ছিল প্রাইমারি শিক্ষাস্তরকে
অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ। শেষ পর্যন্ত এ সম্পর্কিত কোনো কমিশনের
প্রস্তাবই বাস্তবায়ন হয়নি। এর কারণ হলো- এটি একটি অত্যন্ত ব্যয়বহুল বিশাল
কর্মযজ্ঞ, সাথে ব্যাপক অপচয়সংশ্লিষ্টতা তো আছেই। এটি বাস্তবায়ন হলে দেশের
হাজার হাজার হাইস্কুলের প্রতিটিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিনটি
শ্রেণিকক্ষ অব্যবহৃত পড়ে থাকবে, জড়িত শিক্ষকেরা হবেন অতিরিক্ত। সুতরাং হতে
হবে ছাঁটাই। আবার এক লাখ প্রাইমারি স্কুলের প্রতিটিতে কমপক্ষে তিনটি করে
শ্রেণিকক্ষ এবং সাথে আরো কিছু প্রয়োজনীয় কক্ষ ও অবকাঠামো নির্মাণ জরুরি হয়ে
পড়বে। লাগবে আসবাবপত্রসহ অন্যান্য উপকরণ। প্রয়োজন হবে বিপুলসংখ্যক (কয়েক
লাখ) শিক্ষক নিয়োগ। এসব কাজে লাগবে কয়েক লাখ কোটি টাকা, যা কয়েকটি জাতীয়
বাজেটের সমপরিমাণ অর্থ। এ ছাড়া সময় আর বিরাট কর্মযজ্ঞের ব্যবস্থাপনার
দক্ষতার কথা না-ই বা বললাম। কিন্তু এতসবের পরও এবারের (২০১৩ এর) শিক্ষা
কমিশন রিপোর্ট অনুসারে প্রাইমারি শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করার
কাজকর্ম শুরু করে দেয়া হয়েছে। অবশ্য এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি ছাড়া তেমন
কোনো বাস্তবায়ন দৃশ্যমান হয়নি। অনেকের মতে, এত বিপুল ব্যয়বহুল পরিবর্তনটির
মাধ্যমে শিক্ষার গুণগত মানে কি কোনো পরিবর্তন আসবে? নাকি সময় পেরোতে থাকবে,
আর আমরা সেই পুরনো আবর্তেই আটকে থাকব? তবে সব কিছুকে ছাপিয়ে
শিক্ষাক্ষেত্রে প্রকট হয়ে দেখা দিয়েছে যে সমস্যাটি, তা হলো প্রশ্নপত্র
ফাঁস। গত কয়েক বছরে এটি রীতিমতো মহামারী আকারে আমাদের শিক্ষাব্যবস্থাকে
তছনছ করে দিচ্ছে। পাবলিক পরীক্ষা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এমনকি প্রাথমিক
বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সাময়িক পরীক্ষা অর্থাৎ এমন কোনো
পরীক্ষা নেই যার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। অথচ কোনোভাবেই এ প্রবণতা রোধ
করা যাচ্ছে না। স্থানীয় থেকে সর্বোচ্চ কর্তৃপক্ষ সবাই যেন অসহায়। এর ফল
দাঁড়াচ্ছে, ধীরে ধীরে পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। এ
প্রবণতা জাতীয় জীবনে কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তা কাউকে বলে বোঝানোর
প্রয়োজন নেই। এ সঙ্কট থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে যার যার অবস্থান
থেকে একযোগে কাজ করে যাওয়া উচিত। এত প্রতিবন্ধকতার তোড়ে আমরা আসলে এগোতে
পারছি না। অর্জনের চেয়ে হারাচ্ছি বেশি। সময় হারাচ্ছি, হারাচ্ছি মেধা।
শিক্ষার গুণগত মান আমাদের বাড়ছে না। সেটি প্রাইমারি-সেকেন্ডারি হোক আর
কারিগরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক। যদি উচ্চশিক্ষার ক্ষেত্রেই বলি আর
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটকে তার স্ট্যান্ডার্ড হিসেবে নিই তবে স্বীকার না
করে কোনো উপায় নেই যে, পঞ্চাশ-ষাট বা সত্তর দশকে গুণগত মানের তুঙ্গে থাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আজ প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। যে
বিশ্ববিদ্যালয়ে একদিন দুনিয়া কাঁপানো জ্ঞান তাপস অধ্যাপক সত্যেন বোস, জ্ঞান
ঘোষ বা ড. শহীদুল্লাহ প্রমুখরা পড়াতেন সেখানে আজ কিছু শিক্ষক ক্লাসরুম
চর্চার চেয়ে রাজনীতি আর কনসালট্যান্সি নিয়েই বেশি ব্যস্ত থাকেন বলে শোনা
যায়। ক’জনার জন্য পুরো শিক্ষকসমাজ ইমেজ সঙ্কটে পড়েছে। তারা যদি শিক্ষার্থী
আর দেশের শিক্ষাব্যবস্থার প্রতি একটু করুণা করে ফুলটাইম রাজনীতি বা
কনসালট্যান্সিতে মনোনিবেশ করতেন তাহলে দেশ ও দেশের শিক্ষাব্যবস্থা অনেক
উপকৃত হতো। একই কথা প্রযোজ্য স্কুল-কলেজের শিক্ষকদের ক্ষেত্রেও। শিক্ষক
সংগঠনের নামে অনেকেই রাজনীতির অঙ্গনে নিয়মিত বিচরণ করেন।
এর মধ্যে আবার
পত্রিকার পাতায় আর্থিক অনিয়ম ও চারিত্রিক স্খলনের কিছু সংবাদও দেখা যায়।
শিক্ষকতা পেশাটি তো অন্য পেশা থেকে ভিন্ন। এটি পেশা নয়- নেশা, একটি
দায়িত্ব, স্রষ্টার এক বিরাট অর্পণ। ষাটের দশকে আমি যখন স্কুলে পড়ি তখন
কুমিল্লার চাঁদপুরে মতলব হাইস্কুলের অনেক নাম-ডাক ছিল। এ স্কুল থেকে
ম্যাট্রিক পরীক্ষায় প্রায়ই সমগ্র ইস্ট পাকিস্তান বোর্ডে প্রথম স্থানসহ মেধা
তালিকায় অনেকেই থাকত। প্রাইমারি ও এমই স্কলারশিপেরও বেশির ভাগ স্থান এ
স্কুলের ছাত্রদেরই দখলে থাকত। এর পেছনে বড় ভূমিকা ছিল সে স্কুলের
হেডমাস্টার শ্রদ্ধেয় ওয়ালিউল্লাহ পাটোয়ারীর। তিনি সারা দিন স্কুলে পড়িয়ে,
মনিটর করে আবার সন্ধ্যায় হারিকেন হাতে বেরোতেন গ্রামের অন্ধকার পথ ধরে।
ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে দেখতেন কে কে পড়ছে, কী পড়ছে। কী নিষ্ঠাবান, নিজের
সব কিছু উজাড় করে দেয়া এক কিংবদন্তি শিক্ষক। একইভাবে ফেনী পাইলট হাইস্কুলের
হেডমাস্টার জালাল উদ্দীনসহ অনেকের নাম আমরা শুনতাম। দেশের শিক্ষাব্যবস্থার
অগ্রসরতার জন্য এমন আত্মনিবেদিতপ্রাণ শিক্ষকেরই সবচেয়ে বড় প্রয়োজন। কবি
গোলাম মোস্তফার মতো জ্ঞানী স্কুলশিক্ষক, অর্থনীতির ড. এ আর মল্লিক, প্রফেসর
মাহমুদ হোসেন, বাংলার অধ্যাপক আবুল ফজল, আবু হেনা মোস্তফা কামাল,
পদার্থবিদ্যার প্রফেসর ইন্নাস আলী, ড. মতিন চৌধুরী, রসায়নের প্রফেসর মোকারম
হোসেন খোন্দকার ও প্রফেসর মফিজ উদ্দিন আহম্মদ, গণিত বা পরিসংখ্যানের
অধ্যাপক কাজী মোতাহার হোসেন, বুয়েটের চিরভাস্বর উপাচার্য প্রফেসর এম এ রশিদ
বা ঢাকা মেডিক্যাল কলেজের প্রফেসর মুহাম্মদ ইব্রাহীম, নুরুল ইসলাম এবং জি
এম চৌধুরীসহ আরো অনেকে ছিলেন এ দেশের শিক্ষাজগতের কিংবদন্তি গুরু বা
আলোকবর্তিকা। এসব মহাপুরুষের কয়েক দশকের দাপুটে বিচরণের পর আমাদের দেশের
শিক্ষাজগৎ যেন এখন সব হারিয়ে রীতিমতো খাঁখাঁ করেছে, অসম্ভব খরায় ভুগছে। যে
কারণে আমাদের মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের জন্য পাড়ি জমাচ্ছে
বিদেশে শুধু নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য। এতে তারা উপকৃত হচ্ছে। উপকৃত হচ্ছে
সেসব দেশগুলোও; কিন্তু আমরা হারাচ্ছি মেধা। কী হারে মেধা হারাচ্ছি তার
হিসাব নিয়ে কেউ যদি বসতেন তাহলে চোখ কপালে উঠে যেত। এ লেখাটি যখন শেষ করছি
তখনই চোখ কপালে ওঠার মতো একটি খবর দেখলাম সকালের পত্রিকার শিরোনামে। একাধিক
পত্রিকার রিপোর্ট অনুযায়ী ডিআইএ’র অফিসারদের এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট
মন্ত্রী নাকি বলেছেন ‘ঘুষ খান। তবে সহনীয় পর্যায়ে খাবেন। খাবেন না, এ কথা
বলছি না, কারণ এ কথা বলার সাহস আমার নেই।’
কত অধৈর্য হয়ে একজন মন্ত্রী তার
অধস্তন কর্মকর্তাদের এ ধরনের উপদেশ দিতে পারেন! আবার অন্য এক অফিসার
সম্পর্কে তিনি বলেছেন ওই অফিসার পরিদর্শনে যাওয়ার আগে পাঁচটি স্কুলে খবর
পাঠিয়েছেন যে, ওই পাঁচ স্কুলের পিয়ন থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত সবার
এক মাসের নেট বেতনের সমপরিমাণ অর্থ যেন তার জন্য প্রস্তুত রাখা হয়। এ
অফিসারকে তিনি শেষ পর্যন্ত দুদকে সমর্পণ করে দিয়েছেন। ডিআইএ’র আরেক অফিসার
সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন- তিনি নাকি চাকরিজীবনের এ অল্প সময়ের
মধ্যেই ঢাকার বিভিন্ন স্থানে ১৩টি বাড়ির মালিক বনে গেছেন। মন্ত্রীর এসব
কথাতেই বোঝা যায় শিক্ষা বিভাগে দুর্নীতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এ
পরিপ্রেক্ষিতে শুধু এটুকুই বলা যায়, ‘আল্লাহ আমাদের সহায় হোন।’ তবে সব
কিছুকে ছাড়িয়ে চমকের শীর্ষে স্থান করে নিয়েছে যে খবরটি তা হলো ‘চলন্ত
সিড়ি’। হ্যাঁ, শিক্ষাঙ্গন সম্পর্কিত এ খবরটি শতাব্দীর সেরা কৌতুকে পরিণত
হয়েছে। খবরে প্রকাশ, দেশের ২৬৩টি বিদ্যালয়ে এক হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে
‘এসক্যালেটর’ অর্থাৎ চলন্ত সিড়ি নির্মাণের প্রস্তাব করা হয়েছে। যেখানে অনেক
বিদ্যালয়ে দেয়ালের পলেস্তারা নেই, দরজা-জানালা ঠিক নেই, এমনকি নেই ন্যূনতম
স্যানিটেশন ব্যবস্থা বা শৌচাগার, পানি সরবরাহের ব্যবস্থা নেই, শিশুদের
পরনে ঠিকমতো কাপড় নেই সেখানে নিচতলা থেকে দোতলা বা তিনতলায় উঠতে এসক্যালেটর
স্থাপনের প্রস্তাব কোন যুক্তিতে করা হলো বা একনেকে পাস পর্যন্ত হয়ে গেল,
তা বোধগম্য নয়। কেউ কেউ ঠাট্টা করে বলেছেন- এটি হলো লুঙ্গির সাথে টাই পরে
ছবি তোলার মতো হাস্যোদ্দীপক বিষয়; কিন্তু কথা হলো, জাতির কষ্টার্জিত
ট্যাক্সের টাকা অপচয় করার অধিকার যেমন কারো নেই, তেমনি এ নিয়ে হাস্যকৌতুকও
মোটেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সময়মতো বোধোদয় হবে, এটিই
সবার কাম্য। এত বাধাবিপত্তি-নীতিহীনতা-উদ্যোগ আর পরিকল্পনার বিশাল অভাব
কাটিয়ে কবে আবার এ দেশের শিক্ষাক্ষেত্র প্রোজ্জ্বল আলোকবর্তিকার আলোকিত
সোপান বেয়ে অগ্রসর হবে, সে শুধু ভবিতব্যই জানে। তবে এটি নিশ্চিত, জাতি
হিসেবে এগিয়ে যাওয়ার একটিই পথ তা হলো মজবুত শিক্ষা। ভুলে গেলে চলবে না,
আমাদের দেশটির ভূখণ্ড খুবই ছোট অথচ জনসংখ্যা বিপুল। নেই কোনো প্রাকৃতিক
সম্পদও। সম্বল হলো প্রত্যেকের দুটো করে হাত আর অর্জনের পথ শিক্ষা। তাই
শিক্ষাই হওয়া উচিত আমাদের প্রথম মনোযোগ। চলার পথ হতে হবে পরিকল্পিত, নিখাদ ও
স্বচ্ছ। আর থাকতে হবে ঝাঁপিয়ে পড়ার মনোভাব। কারণ, আমরা হাল ছাড়ছি না।
হতাশও হবো না। রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে যে জাতি স্বাধীনতা ছিনিয়ে
এনেছে, স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সে জাতি কি আবারো একইভাবে জেগে
উঠতে পারে না? পারে না উজ্জীবিত হয়ে আলোকিত জ্ঞানের পথ ধরে চলতে? যেন
বিশ্বদরবারে সবাই একই সুরে বলে ওঠে- এই তো চাই। ছোট্ট অথচ প্রবল
ইচ্ছাশক্তির অধিকারী বাংলাদেশের মতো আমরা সেই সোনালি দিনের প্রতীক্ষায়। তবে
বসে থেকে নয়, এগিয়ে যেতে হবে সচেষ্ট উদ্যোগ নিয়ে, দৃপ্ত পদক্ষেপে চার দিকে
তোলপাড় করে এবং রীতিমতো প্রলয় ঘটিয়ে।
লেখক : অধ্যাপক, রসায়ন ও সাবেক চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
লেখক : অধ্যাপক, রসায়ন ও সাবেক চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1524)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
January
(1086)
-
▼
Jan 16
(36)
- পোশাকশ্রমিকদের মজুরি ১৬ হাজার টাকা করার দাবি
- বুধবার শুরু হচ্ছে বিডিএফ সভা
- ১০৮ টাকা কেজিতে গরুর মাংস আমদানি
- এফটিএ করতে রাজি বাংলাদেশ ও ভুটান
- এজেন্টদের শাস্তি হওয়া ভালো দৃষ্টান্ত by প্রতীক বর্ধন
- উন্নয়নের মানে কি করাতকল? by ফারুক ওয়াসিফ
- শ্রেষ্ঠ উপহার গাছের চারা by রোকেয়া রহমান
- ভুয়া খবর, ফেসবুক, টুইটার ও নির্বাচন by কামাল আহমেদ
- শীতলক্ষ্যায় নৌযান নোঙর
- জাকারবার্গ কি ভুল করছেন? by মো. মিন্টু হোসেন
- সাংবিধানিক পদে শূন্যতা
- ভারত-ইসরায়েল এত মাখামাখি কেন? by মাহফুজার রহমান
- রোহিঙ্গা সংকট নিয়ে জাপানের বিভ্রান্তি by মনজুরুল হক
- বাগদাদে জোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬, আহত ৯০
- এবার এত ঠাণ্ডা পড়ল কেন?
- বেলগ্রেডেও আঘাত হানবে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র!
- মিতব্যয়িতা কৃপণতা নয় by ইকতেদার আহমেদ
- নেতানিয়াহুর ভারত সফর : একই আদর্শ একই শত্রু
- সোনালি দিনের প্রতীক্ষায় - দুই by ড. গাজী মো: আহসান...
- বসনিয়াকে অস্থিতিশীল করতে গোপন আঞ্চলিক সার্ব বাহিনী...
- উবার-পাঠাওসহ অ্যাপসভিত্তিক পরিবহনসেবার অনুমোদন
- দেশে নতুন মোবাইল অপারেটর আসছে!
- ১৩ সন্তানকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গ্রেফতার বাব...
- ঘরের ছারপোকা তাড়াতে
- সৌদি প্রিন্সের ‘রক্তাক্ত তলোয়ার বাহিনী’ কারা?
- সৌদিতে ভ্রমণ ভিসা আগামী সপ্তাহ থেকেই
- সিরিয়ায় সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহে...
- যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীকে অঙ্কুরেই ধ্বংস ক...
- তালেবানের সঙ্গে আফগান সরকারের গোপন বৈঠক!
- কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ!
- রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ক্যাম্প করছে মিয়ানমার
- পানি পরীক্ষায় জালাধারে ভাসছে রোবট রাজহাঁস
- বেনজির ভুট্টো হত্যার দায় স্বীকার তালেবানের
- শীতে গোড়ালির ব্যথা
- বায়ুচালিত ট্রেন
- অর্থ পাচারের ভয়াবহ তথ্য
-
▼
Jan 16
(36)
-
▼
January
(1086)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
লেবানন
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment