Tuesday, November 9, 2010
গল্প- 'মাটির গন্ধ' by স্বপ্নময় চক্রবর্তী
গল্প- 'মাটির গন্ধ' by স্বপ্নময় চক্রবর্তী
এখন কয়েকটা দিন কলেজ বন্ধ। ক্রিসমাসের ছুটি। শীতের সোনারদ্দুর আয় আয় করে একসময় খুব ডাকত আমাদের। এখন আর তেমন ডাকে না।

আসলে ইচ্ছেটাই চলে গেছে। ছেলেটা বাইরে পড়ছে। এমন একটা বিষয় নিয়ে পড়তে পাঠানো হলো, যার কোনো বাজার নেই, চাহিদা নেই। ফুড প্রসেসিং। ছেলেটা খুব বিমর্ষ গলায় ফোন করে বেঙ্গালুরু থেকে।
বলে যারা কম্পিউটার বা আইটি নিয়ে পড়ছে, তারা ইতিমধ্যেই ভালোভালো অফার পেয়ে গেছে, আমাদেরই কিছু হবে না। কেন যে এটা নিয়ে পড়তে গেলাম...। আমি বলি, মনে জোর রাখো, বর্ষা বলে ভগবানের কাছে বলো...।
বলে যারা কম্পিউটার বা আইটি নিয়ে পড়ছে, তারা ইতিমধ্যেই ভালোভালো অফার পেয়ে গেছে, আমাদেরই কিছু হবে না। কেন যে এটা নিয়ে পড়তে গেলাম...। আমি বলি, মনে জোর রাখো, বর্ষা বলে ভগবানের কাছে বলো...।
বর্ষা এখন একটু বেশি ঈশ্বরভক্ত হয়ে গেছে। সকাল-সন্ধ্যায় ঠাকুরের আসনের সামনে অনেকক্ষণ বসে থাকে। আগে এতটা ছিল না। আমি একেবারেই নাস্তিক। তাই বলে বর্ষার সঙ্গে এসব নিয়ে ঝগড়া-ঝামেলা করিনি খুব একটা। ও ওর মতো, আমি আমার মতো। মাঝেমধ্যে দক্ষিণেশ্বরে পূজা দিতে যায়, একাই। আমার মাথায় টুক করে একটু ফুল গুঁজে দেয়_আমি প্রতিবাদ করি না আবার হাতজোড়ও করি না। প্রসাদ দিলে খেতাম না, তাই প্রসাদ দেয়টেয় না।
আমি কলেজে পলিটিক্যাল সায়েন্স পড়াই। নিজেকে মার্কসবাদী বলি। সুযোগ পেলেই নাস্তিকতা প্রচার করি ক্লাসে।
একদিন বর্ষা বলল, 'একটা অনুরোধ করব, না করবে না বলো?'
আমি বলি, 'না করার মতো হলে করব!'
_তাহলে বলব না! আমি একাই যাব।
_কোথায়?
_তারকেশ্বর
_কেন?
_পূজা দিতে।
_তো আমি কী করব?
_তোমাকে আমার সঙ্গে যেতে বলতাম...।
_তোমার সঙ্গে যেতে হবে কেন? ট্রেনে উঠবে, চলে যাবে...।
তা তো জানি। তুমি গেলে ভালো হতো। একা ভয় লাগে। যাইনি তো কখনো...।
তা ছাড়া শুনেছি, ওখানে পাণ্ডারা ঝামেলা করে। তুমি গেলে ভালো লাগত, একটু আউটিংও তো হতো, শীতকাল, মন্দ লাগত না। কত দিন আমরা একসঙ্গে বেড়াতে যাইনি। তোমার তো কলেজও ছুটি।
এই কথাটা মনে ধরল। তারকেশ্বরের ব্যাপারটা তাড়াতাড়ি চুকিয়ে দিয়ে একটু তাঁটপুর থেকেও ঘুরে আসা যায়। ওখানে টেরাকোটার কাজ করা মন্দির আছে। যাওয়া হয়নি। বাইরে বেরোলে দু-চারটে অন্য রকম কথাও তো হয়, যেমন দেখো ওই পাখিটা, কী পাখি বলো তো?
চাতক?
চাতক? হুঁ : মাছরাঙা চেনো না? মাছরাঙা খুব রঙিন হয়।
কিংবা ওই দেখ সরষের ক্ষেত। হলুদ হয়ে আছে...
এ রকম আর কী।
একটু ট্রেনের খাবারদাবার পাওয়া যায়, লালসালুতে ঢাকা চপ, কিংবা খাস্তাগজা, মন্দ লাগে না।
সঙ্গে সঙ্গেই বউয়ের ইচ্ছায় সায় দিয়ে দেওয়া কেমন যেন ইয়ে লাগে। বলি, হঠাৎ তারকেশ্বরই বা যাবে কেন? আটটিংয়ে তো অন্য জায়গায়ও যাওয়া যায়।
_বললাম তো, পূজা দিতে।
_কেন, কেন পূজাটা, কেন আবার?
_মানত করেছিলাম।
_কেন মানত? ও যাতে ভালো চাকরি পায়?
_কী যে বল, ওর সেই অসুখের সময়।
_সে তো দু-তিন বছর আগেকার কথা। যখন ডিপথেরিয়া হয়েছিল তখন তো?
_হ্যাঁ। আইডি হাসপাতালের আউটডোরে একটা তারকেশ্বরের ছবিওয়ালা ক্যালেন্ডার ঝুলছিল, আমি হাতজোড় করে বলে ফেলেছিলাম, হে তারকনাথ...
_হুঁ। সে তো চুকেবুকে গেছে। এত দিন পর হঠাৎ?
_হঠাৎ কেন? মাঝেমধ্যেই মনে হয় প্রমিজ রাখিনি।
_তো বাবা তারকেনাথ স্বপ্ন দেখাল নাকি_এই আমার পাওনা দিসনি।
_বাবা তারকেনাথ নয়, সুনীল গাঙ্গুলী। পরশু রেডিওতে শুনলাম সুনীল গাঙ্গুলীর কেউ কথা রাখেনি।
_আমি বলি, সুনীল গাঙ্গুলী শুনলে রাগ করবেন। ওর কবিতা শুনে কেউ তারকেশ্বর যাচ্ছে। তিনি ঘোর নাস্তিক। যেতে হবে না। অন্য কোথাও চলো।
_না গো, খারাপ হবে।
_খারাপ হবে মানে? তারকেনাথ অভিশাপ দেবে না কি?
_না, তা নয়; অ্যাথিকালি খারাপ হবে। এটা দুর্বল মুহূর্তে বলেছিলাম, আমার বাবাইকে ভালো করে দাও...
_ভালো তো হয়েছে পেনিসিলিনের জন্য।
_হতে পারে। কিন্তু আমি তো বলেছিলাম বাবাইকে ভালো করে দাও, ওঁর স্মরণ নিয়েছিলাম, আশ্রয় করেছিলাম। ওঁর মন্দিরে যাব বলেছিলাম। কিন্তু যেটা বলেছিলাম, যেটা প্রমিজ করেছিলাম, সেটা না করলে আমার ভালো লাগবে না।
আমি বলি, এত দুর্বল তুমি...।
বর্ষা কপাল কুঁচকায়। বলে, তুমি দুর্বল, না? তোমরা!
যা ভাব তা বলো? যা বলো তা করো? কী হাল করেছ তোমাদের পার্টিটাকে! তোমাদের দুর্বলতাই আমাদের দুর্বলতাকে প্রশ্রয় দেয়।
আমাদের পার্টি ইলেকশনে হারছে বলে সবাই খোঁচা দিচ্ছে। সুযোগ বুঝে বর্ষাও দিল। কী আর করা যাবে?
সকালে তারকেশ্বর লোকালে উঠলাম। জালমুড়িটালমুড়ি হলো ট্রেনে। মন্দিরে ঢুকব না ভেবেছিলাম, কিন্তু গেলাম। শিবলিঙ্গ, গ্রানাইট, আদিপাথর_সবাই কী ভক্তিতে জল ঢালছে। হুট করে রবীন্দ্রনাথ মনে পড়ে গেল_কথা কও কথা কও অনাদি অতীত। চেপে গেলাম। বর্ষা হাতজোড় করে বিড়বিড় করল। পাণ্ডাকে পয়সা দিল। কেন যে এর মধ্যে আবার রবীন্দ্রনাথ মনে পড়ে। কোনো মানে হয় না_হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ।
পূজা দিয়েছে বর্ষা। পূজার ডালা ওর ব্যাগে। স্টেশনে এসেছি। হরিপাল নেমে আটপুর যাব কি না ভাবছি। কচুরি খেলাম। বেশ লাগল।
স্টেশনে জামালের সঙ্গে দেখা। সৈয়দ আমজাদ জামাল। আমার ছাত্র। মনে মনে বলি, এই রে...! জামাল দেখবে ওর নাস্তিক স্যার তারকেশ্বরে পূজা দিচ্ছে!
জামাল তো আমাকে দেখেই উত্তেজিত। কী আশ্চর্য! আপনি এখানে? আজ সকালেই আপনার কথা মনে হয়েছিল।
আমি তাড়াতাড়ি করে বলে ফেলি, এখানে আমাদের এক রিলেটিভ থাকে। অনেক দিন অসুস্থ, দেখতে এসেছিলাম। বর্ষার দিকে তাকালাম, একটু চোখের কারুকাজ করলাম। চোখ টেপাটা খুব ভালো দেখাবে না। বর্ষা বোধ হয় আমার চোখের ভাষা বুঝল। ও কপাল কুঁচকাল, দাঁত দিয়ে ঠোঁট কামড়াল।
জামাল বলল, 'বৌদিসমেত আপনাকে পেয়ে গেছি যখন, সহজে ছাড়ছি না।
'আপনাকে বাড়ি নিয়ে যাব। কলেজ তো ছুটি। আজ থাকতেই হবে।'
বর্ষা বলে, 'না-না, বাড়ি ফিরে যেতে হবে।'
'কেন? কী করবেন বাড়ি গিয়ে?
'ছেলেও তো নেই। আজ চলুন।
'নলেন গুড়ের পায়েস খাওয়াব। কত গিয়েছি আপনাদের বাড়িতে, কত খেয়েছি। সে দিনগুলো ভুলব কখনো? চলুন না, গাঁয়ের বাড়ি, একদম অন্য রকমের পরিবেশ। আজ খুব জোছনা হবে। বাইরে জোছনা মাখানো হিম পড়বে। সঙ্গে মায়ের রান্না। দারুণ জমবে। কতবার বলেছি, আমাদের বাড়ি যেতে। বলেছিলেন আসবেন। আজ যখন এতটা কাছাকাছি এসেই গিয়েছেন, আজই চলুন।'
জামালের চোখে নির্ভেজাল আকুতি।
আমি বর্ষাকে বললাম, 'চলোই তবে...।'
জামাল এখন হরিপাল কলেজে পলিটিক্যাল সায়েন্স পড়ায়। আমার কাছেই পিএইচডি করেছে। জামালের গবেষণার বিষয় ছিল গরু নিয়ে রাজনীতি।
জামালের বিষয়টা বেশ অভিনব। আমিই ঠিক করে দিয়েছিলাম। ও আমার খুব প্রিয় ছাত্র। আমাদের দেশের গো-মাতার রক্ষাকর্তা এবং গো-ঘাতকরা যে রাজনীতি করেন, সেই সাম্প্রদায়িক রজনীতিতে কিভাবে বারবার নিরীহ প্রাণী গরুকে ব্যবহার করা হয়েছে_সেটাই তুলে ধরেছে জামাল। ১৮৫৭ সালের সিপাহি যুদ্ধের সময় রোহিলা খণ্ডের মুসলিমরা ঘোষণা করেছিল, হিন্দুরা যদি স্বাধীনতার এই যুদ্ধে যোগ দেয় তবে ভারতবর্ষে গো-হত্যা বন্ধ করে দেওয়া হবে।
১৮৭১ সালে লর্ড মোয়ার নির্দেশে হান্টার সাহেবের 'দি ইন্ডিয়ান মুসলমানস্' প্রকাশিত হয়। ওই বইটিতে হিন্দু ও মুসলমানকে পরস্পরের প্রতিপক্ষ বলে বর্ণনা করা হয়। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুলস রাজনীতির শুরু। গরুকে তারা ব্যবহার করতে থাকল। নানা কৌশলে গো-হত্যা নিবারণের জন্য বিভিন্ন হিন্দুত্ববাদী সংস্থাকে উসকে দেওয়া হলো, আবার মুসলমানদের উত্তেজিত করা হতে লাগল এই বলে যে দেখো, হিন্দুরা তোমাদের খাদ্যের স্বাধীনতার ওপর কিভাবে হস্তক্ষেপ করছে। ১৮৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত ১১০ বছরে গো-হত্যা আর গো-রক্ষা নিয়ে ছয় শ-র ওপর দাঙ্গা বাধে।
স্বাধীন ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গো সদন প্রতিষ্ঠার প্রস্তাব নেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্তরে। যেখানে কর্মক্ষমতাহীন গরুগুলোকে আমৃত্যু লালন-পালন করা হবে। কাজও শুরু হয়েছিল। কিন্তু পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই খাতে খুব কম টাকা বরাদ্দ হওয়ায় ব্যাপারটা বাতিল হয়ে যায়। ১৯৫৫ সালে উত্তর প্রদেশ সরকার গো নিবন্ধন কমিটি গঠন করে। ওই কমিটির প্রতিবেদনে বলা হয়, গো-জাতের সমস্যা জাতীয় প্রতিরক্ষার মতোই গুরুত্বপূর্ণ বিষয়। গো-জাতির সমস্যা ভারতের অন্যতম সমস্যা।
এসব আলোচনা হতো। সংবিধানের ৪৮ ধারা, গরু সম্পর্কে নেহেরুর বক্তৃতা, জিন্নাহর বক্তৃতা, শ্যামাপ্রসাদের বক্তৃতা, ফজলুল হকের মন্তব্য_এসব কোথায় কিভাবে পাওয়া যাবে এ নিয়ে ভাবনা-চিন্তা হতো আমাদের বাড়িতে। তখন একদিন বর্ষা বলল, 'তোমরা বিবেকানন্দ পড়েছো? বিবেকানন্দ।' আমি বললাম, 'এ নিয়ে বিবেকানন্দ কিছু লিখেছেন না কি? বিবেকানন্দের কথা উঠছে কেন?' বর্ষা তখন বিবেকানন্দ রচনাবলির একটা পৃষ্ঠা খুলে সামনে ধরেছিল।
পড়ো। এখানটা পড়ো।
স্বামীজী_আপনাদের সভার উদ্দেশ্য কী?
প্রচারক_আমরা দেশের গো-মাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করে থাকি।
স্বামীজী_আপনাদের আয়ের পন্থা কী?
প্রচারক_মাড়োয়ারি বণিক সম্প্রদায় এ কাজের বিশেষ পৃষ্ঠপোষক।
স্বামীজী_মধ্যভারতে ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। আপনাদের সভা দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি?
প্রচারক_আমরা দুর্ভিক্ষে সাহায্য করি না। কেবল গো-মাতৃগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত।
স্বামীজী_যে দুর্ভিক্ষে আপনাদের জাতভাই মানুষ লাখ লাখ মৃত্যুমুখে পতিত হলেও তাদের অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি?
প্রচারক_না, লোকের কর্মফলে, পাপে এই দুর্ভিক্ষ। যথা কর্ম তথা ফল।
স্বামীজী_আপনাদের গো-মাতা ও আপন আপন কর্মফলেই কসাইয়ের হাতে যাচ্ছেন। আমাদের ওতে কিছু করার প্রয়োজন নেই।
প্রচারক একটু অপ্রতিভ হইয়া বলিলেন_'হ্যাঁ, আপনি যা বলেছেন তা সত্য। কিন্তু শাস্ত্র বলে, গরু আমাদের মাতা।'
তখন স্বামী বিবেকানন্দ মৃদু হাসিয়া বলিলেন_'হ্যাঁ, গরু আমাদের মাতা তা বিলক্ষণ বুঝেছি, তা না হলে এমন সব কৃতীসন্তান আর কে এসব করবেন?'
ওই অংশটুকু ওর থিসিসে ঢুকিয়ে দিয়েছিল জামাল। পিএইচডি হওয়ার পর মিষ্টি নিয়ে গিয়েছিল। গো-দুগ্ধের ছানায় তৈরি সন্দেশ। জামালের মায়ের নিজের হাতে বানানো। একটু অন্য রকমের স্বাদ। খুব প্রশংসা করেছিল বর্ষা। দুপুরে আমাদের বাড়িতেই খেয়েছিল জামাল। অনেকবার করে বলেছিল ওদের দেশের বাড়িতে যেতে। ঘরে গরু আছে, অনেক দুধ হয়, পুকুরে মাছ, মুরগির ডিম, টাটকা সবজি...। দুটো দিন থাকলেও দেখবেন বেশ ফ্রেশ লাগছে। যাব বলেছিলাম, কিন্তু যাওয়া হয়নি।
আজ মানুষ এবং দেবতা সবার কাছেই কথা রাখা হয়ে গেল। তারকেশ্বর থেকে দশঘড়ায় বাসে যাওয়া যায়। তারকেশ্বর থেকে হাজিপুর ১১ কিলোমিটার। একটা অটো রিজার্ভ করে নিলাম। তারকেশ্বরের ঘিঞ্জি এলাকাটা ছাড়ালেই বেশ খোলা আকাশ। মাঠের কতরকম রঙ। কোথাও সবুজ ধানক্ষেত। শীতেও ধান। মাঠের বিশ্রাম নেই। কোথাও হলুদ। সরষেক্ষেত। ধনে ফুলে ভরা বেগুনি মাঠ, সাদা ফুলকপির ক্ষেত। তারই মধ্যে মাঝেমধ্যে দু-একটা চিমনি। মানে ইটভাটা। মাটি পুড়িয়ে ইট হচ্ছে। ইট দরকার_ইট-সিমেন্ট-লোহা মানে উন্নয়ন। মাঝখানে কালো রাস্তা। রাস্তার দুপাশে বাবলা গাছ ঝুঁকে আছে। যেন তোরণ। মাঠের মাঝখান দিয়ে আঙুল দেখায় জামাল; ওখানে চিড়েতনের পাপড়ির মতো তিনটে খেলনার গ্রাম। জামাল বলল, 'মাঝখানের গ্রামটা হাজিপুর।'
ডানদিকে রাস্তা। একটু সরু। রাস্তায় ঢুকবার মুখেই একটা বোর্ড। 'এই রাস্তা পাকা করিয়াছে হাজিপুরের বর্তমান গ্রাম পঞ্চায়েত। ভোট দেবার সময় মনে রাখিবেন।' আর একটু দূরে একটা বাড়ির গায়ে বড় বড় লেখা_'হাজিপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে মুসলিম স্বার্থে, ইসলামের ইজ্জত রক্ষা করার জন্য মুসলিম কনফারেন্স প্রার্থী মহম্মদ ইকবালকে ভোট দিন। বর্তমান পঞ্চায়েত বোর্ডকে পরাস্ত করুন।'
আমি বলি_পঞ্চায়েত ভোট তো হয়ে গেছে।
জামাল বলে_ভোট হয়ে গেছে, চিহ্ন রয়ে গেছে। একটু পরই বলল_ইকবাল আমার ভাই।
জিতেছে?
ঘাড় নাড়ল জামাল। যেন জিতে ঠিক করেনি।
পিচ রাস্তা থেকে এবার বাঁদিকে কাঁচা রাস্তা। অটো বলল আর যাব না। এখানে নেমে যান।
নেমে গেলাম। হাঁটছি। বর্ষার মুখে খুশির আভা। গরুর গাড়ি যায় বলে রাস্তার দুধারে দুটো রেখা। মাঝ বরাবর যেন কুঁজ উঠেছে। একটা রোগা মসজিদ, মিনারে দুটো তাগড়া মাইক ফিট করা! কিছু খড়ের চালের বাড়ি ঝুঁকে পড়েছে কুঁজো বুড়োদের মতো! দেয়াল থেকে খসে পড়েছে মাটির চাপড়া। বিদ্যুতের পোস্টও রয়েছে। পোস্টে চাঁদ তাঁরা। একটা কোঠা দালান! বাইরেটায় সিমেন্ট-বালির পলেস্তারা পড়েনি এখনো। ইটের ওপরই কিছুটা অংশে চুনকাম করে আলকাতরা দিয়ে লিখে রাখা হয়েছে_মুসলিম কনফারেন্স প্রার্থী মহম্মদ ইকবালের নির্বাচনী কার্যালয়। আরেকটু সামনে গেলেই কোঠা-দালান, তারপর উঠোন। উঠোনের শেষে একটা দোতলা মাটির বাড়ি, খড়ের চাল। নিচে একটা ঘরে গিয়ে বসাল জামাল। বলল, 'এটা আমার ঘর।' ঘরে বইয়ের আলমারি, টিভি, ফ্রিজ, চৌকি_ঠাসা ঘর। দেয়ালে রবীন্দ্রনাথের একটা ছবি। আর একটা দেয়াল-ঘড়ি। ঘড়িতে ৭টা বেজে আছে, কিন্তু এখন বেলা ১টা।
আগে একটু ডাব খান...।
জামাল হুকুম করতেই একটা লোক ডাব কেটে দিয়ে গেল।
আবার হুকুম করতেই লোকজন পুকুর থেকে বালতি বালতি জল এনে নতুন কোঠার বাথরুমের চৌবাচ্চাটা ভর্তি করতে লাগল।
কোঠা দালানটার লম্বালম্বি বারান্দা। পরপর কয়েকটা ঘর। একটা ঘরের লোহার শেকল খুলে জামাল বলল, 'এটা আমাদের গেস্টরুম। এই ঘরে থাকবেন।'
ঘরে বড় তক্তাপোশ। একটা ময়ূর খোদাই করা কাঠের আলমারি, তাতে আয়না বসানো। পরিষ্কার চাদর। বালিশে এমব্রয়ডারি করা ফুল, লতাপাতার মাঝখানে লেখা_খোদার মেহেরবাণী।
বর্ষা চুল খুলে বারান্দায় দাঁড়াল। শস্যের গন্ধ। উঠানের একপাশে স্তূপাকার ধান। অন্য পাশে একটা চালাঘর। দেয়াল নেই, সেখানে সারি সারি ধান সেদ্ধ করার উনুন।
একটি পূর্ণগর্ভা নারী উঁকি দিল, তারপর ঘোমটা টেনে ঢুকে গেল।
জামাল বলল, 'আমার ছোট ভাইয়ের বউ।'
মানে ইকবালের?
হ্যাঁ।
ইকবাল কোথায়?
ওর কত কাজ...।
মা কোথায়?
ওই বাড়িতে থাকেন।
ওই মাটির বাড়িতে।
হ্যাঁ। ওই বাড়িতে কত ঘর। মা ওই বাড়ি ছেড়ে আসতে চান না। ওই বাড়িটা দেখুন, হেলে পড়েছে, মা তবু ওই বাড়ি ছাড়বেন না। চলুন যাই, দেখা করে আসি।
একটু অন্ধকার অন্ধকার ঘর। সাদা শাড়ির ওপর একটা ধূসর বালপোশ জড়িয়ে বসে আছেন জানালার ধারে। কপালে দীর্ঘদিন ধরে নামাজের সিজদা করার দাগ।
জামাল বলল, 'স্যারকে ধরে এনেছি মা। সঙ্গে বউদি। পেয়ে গেলাম। ওরা তারকেশ্বরে ওদের এক আত্মীয়ের বাড়ি এসেছেন।'
জামালের মা বললেন, 'আপনাদের কথা কত শুনেছি। আপনারা যে মেহেরবাণী করে এলেন, তাতে বড় খুশি হলাম। আপনাদের জন্যই আমার ছেলে সরস্বতী পেয়েছে।' সরস্বতী পেয়েছে কথাটা শুনে আমি বর্ষার চোখের দিকে তাকালাম।
বসুন। একটু শরবত বানিয়ে দিই।
মাটির দেয়ালে একটা কুলঙ্গি। কুলঙ্গিতে একটা রুহ আফজার বোতল। কয়েকটা কাচের গ্লাসও আছে। জগে জল নেই। মাটির দেয়াল কেটে বানানো জানালায় মুখ রেখে প্রৌঢ়া হাঁকলেন_ও নেহার...পানি নে আয় লো...।
বললেন, জামাল শাদি করছে না। ওকে ধরে-বেঁধে একটা শাদি দিয়ে দাও দেখি। বাড়িতে একটা মোটে বউ। একটা বউতে হয়? এত বড় বাড়ি...। তুমিতে চলে এলেন জামালের মা।
রুহ মানে আত্মা। কাচের গ্লাসে রুহ আফজা ঢেলে চামচ দিয়ে নাড়তে নাড়তে বলেন, 'তোমাদের কথা ও ঠিক মানবে। এটা নক্খী মে আনতে বলো।'
কাজের মেয়ে নেহারবানু পানি নিয়ে এলে ইউসুফের মা শরবত করতে থাকেন। বিছানায় একটা বই পড়ে আছে। ইসলামী আধুনিকতা ও মাছলা মাছায়েল, মহম্মদ ইকবাল প্রণীত। এ রকম অদ্ভুত নাম দেখে বইটা টেনে নিলাম। পৃষ্ঠা উল্টে দেখি_উৎসর্গ : আম্মাজানকে।
সূচিপত্রটা দেখতে থাকি।
নারীর বৈশিষ্ট্য
পর্দা কী ও কেন
নারীর সুন্নত
কোরআনের আলোকে আধুনিকতা
ওজুর ফজিলত...
দাও, বইটা দাও। দেখতে হবে না...। বইটা টেনেই নিলেন জামালের মা।
বললাম, 'ইকবালের লেখা তো, তাই একটু দেখছিলাম...।'
_কী আর দেখবে, ওটা দাও। বললেন, ছেলেকে জিনে পেয়েছে। জামাল বলল, অনেক বেলা হয়ে গেল। স্নান সেরে নিন।
_স্নানটান সেরেই তো বেরিয়েছি।
_তবে হাত-পা ধুয়ে নিন। খেতে দেওয়া হচ্ছে।
বারান্দায় একটা ফোল্ডিং টেবিল পেতে দেওয়া হয়েছে। তিনজন বসেছে। জামালের মা নেমে এসেছেন। রান্নাঘর থেকে খাবার বয়ে আনছে নেহারবানু-কুলসুমরা, জামালের মা প্লেটে সাজিয়ে রাখছেন, জিজ্ঞেস করলাম ইকবাল খাবে না? উনি বললেন, ওর কথা বোলো না। কখন খায় কোনো ঠিক-ঠিকানা নেই। শাক ভাজা, মাছ ভাজা, ডাল, মাছের ঝোল, মাছের টক। বড় পুকুর থেকে মাছ ধরে পাশের ছোট পুকুরে রাখা হয় যেন দরকার মতো তোলা যায়। সেই তাজা মাছ। খুব স্বাদ। তবে একটু রসুন্যে আধিক্য মনে হলো। পালংশাকে পেঁয়াজ দিয়েছে কেন?
বিছানাও রেডি। জামাল বলল, 'একটু গড়িয়ে নিন।' বর্ষা বলল, 'ঘুমোব না। বরং গ্রাম দেখব।'
দেখবেন? বড় দারিদ্র্য...।
এবড়োখেবড়ো মাটির রাস্তা দিয়ে হাঁটছিলাম। হাড়জিরজিরে বলদ। পেটফোলা শিশু। মাদ্রাসা। সাদা আলখেল্লা আর মাথায় টুপি পরা, থুতনিতে দাড়ি রাখা কয়েকজন। পাজামা পায়ের গোড়ালি থেকে এক ইঞ্চি ওপরে উঠে আছে। লুঙ্গি পরা দু-একজন মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। একটা মাটির প্রাচীরে 'দুনিয়ার মজদুর এক হও' ঝাপসা হয়ে গেছে, বরং গদ্য লেখা 'ইসলামী ঐক্য জিন্দাবাদ' জ্বলজ্বল করছে।
জামাল বলল, 'পাশাপাশি তিনটে গ্রামের সবাই মুসলমান। কিন্তু গ্রাম পঞ্চায়েতে কোনো মৌলবাদী দল জেতেনি এত দিন। এবারে ওরা খুব অ্যাকটিভ। বলছে, এত দিনের শাসনে মুসলিমদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এবার পরিবর্তন চাই। আমার ভাই ইকবাল ওদের একজন পাণ্ডা।'
ও কেন এ রকম হয়ে গেল? আমি জিজ্ঞেস করি।
_সেটাই আশ্চর্য। আমাদের বাড়ির পরিবেশ কিন্তু একদম অন্য রকম। আমাদের বাড়িতে কখনো গরুর মাংস ঢোকেনি।
মা বলেন, 'প্রতিবেশীর মনে দাগ দেওয়া গোশত হজম হয় না। যদিও কোনো হিন্দু প্রতিবেশী নেই, আমার বাবাও ধার্মিক ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন; কিন্তু বাংলা সন-তারিখের জন্য দেউলপুরের বাজার থেকে মনসার ছবিওয়ালা কিংবা রাধাকৃঞ্চের ছবিওয়ালা বাংলা ক্যালেন্ডার ঘরে টাঙিয়ে রাখতেন। এই পরিবেশে থেকেও ইকবাল কেন এমন হয়ে গেল জানি না।'
আমরা একটা চৌমাথায় পড়লাম। সাইকেল ভ্যানে কিছু লোক। জামাল বলল, আজ বেউলপুরের হাট। একটা ফাঁকা বিড়ির প্যাকেট ফেলল কেউ। প্যাকেটে লেখা জয়রাম বিড়ি। জামাল বলল, 'বাবরি মসজিদ ভাঙার পরপর দেউলপুরে রাম মন্দির হলো। জয়রাম বিড়ির তখনই উৎপত্তি। দেউলপুরের বাজারে ইকবাল বোকার মতো কিছু বলতে গিয়েছিল। ইকবালের বয়স তখন অনেক কম। ওখানে তর্কাতর্কি হয়েছিল। মারও খেয়েছিল। সেই থেকেই ওর মধ্যে একটা পরিবর্তন। এখন আর সেই সময়ের মতো অবস্থা নেই। কিন্তু মুসলমানদের উন্নতির নামে কিছু লোক কেমন যেন হয়ে গেল। যেন ইসলাম ইসলাম করলেই মুসলমানদের উন্নতি হবে। দু-একটা পলিটিক্যাল পার্টি ইন্ধনও দিচ্ছে।'
আমি বলি, 'বুঝলাম।'
সূর্য ঢলছে। পাখিরা কিচিরমিচির করতে করতে বাসায় ফিরছে। সন্ধ্যার আজানের আওয়াজ এল একটু পরই। এবার আমরাও ফিরছি।
ওদের বাড়ির বারান্দায় একটা মিটিং চলছে। জামাল বলল ইকবালের দলবল। বলল, 'ভালো লাগে না স্যার। বাড়িতে থাকতে ইচ্ছে করে না।'
আমি বলি_'চলে যাও তাহলে। বিয়ে করো। হরিপাল কলেজের কাছাকাছি পাশে থাকো। পারো তো মাকেও নিয়ে যাও...।' জামাল হাসল। বলল, 'হরিপালে সহজে ঘর ভাড়া পাব? কেউ ভাড়া দেবে? কোনো বাড়িওয়ালা দেবে না। মুসলমান না?'
মিটিংয়ে ইকবাল বলছে, 'যারা বলে ইসলাম পুরান হয়ে গেছে, তারা মিথ্যা বলে। ভুল বলে। কোরআন আজও আধুনিক। কোরআনেই আছে রেডিও অ্যাকটিভিটির ব্যাখ্যা। ফিজিঙ্, কেমিস্ট্রি_সব কোরআনে আছে। কিন্তু আমাদের তা জানতে হবে। বুঝতে হবে। আর ইসলামী গানের কথা বলি, যা আছে তা আছে। ঠিক আছে, তবে নতুন নতুন গান আমাদের নবীন প্রজন্মের জন্য রচনা করতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেটা আমি রচনা করেছি।'
'তোমারি রহমে ইলেকট্রন প্রোটন
পবিত্র নূর ফোটন রাশি
আরএনএ ডিএনএ তুমি গড়িয়াছ
তোমার ইচ্ছায় কাঁদি আর হাসি।
আমাদের মনে কালিমা যা ছিল
কলেমায় তাহা মুুছিয়া যায়
বি্লচিং যেমন জীবাণুনাশক
আল্লার নাম তাহারই প্রায়।'
শীতের সন্ধ্যা গাঢ় হয়ে এল। ওদের মিটিংয়ে চা এল। আমাদেরও চা দরকার ছিল। ওদের কাছ থেকে কয়েক কাপ চা চেয়ে নিয়ে দরজা বন্ধ করে দিল জামাল।
বারান্দায় চলছে ইসলামী আলোচনা। আর এই ঘরে জামাল আর আমার মধ্যে শুরু হলো অন্য তত্ত্বকথা। ফলে মার্কস নিজে কতটা মার্কসবাদী ছিলেন, এঙ্গেলস মেয়েদের যোগ্য সম্মান দিতেন কি না, কার্লমার্কসের সময়ের শ্রমিক আর আজকের শ্রমিক, শ্রমিকরা কি সত্যিই কোনো শ্রেণী, না শ্রমিকদের মধ্যেই শ্রেণীভেদ আছে। কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করা মজদুর আর লারসেন টুবরো কিংবা ব্রিটানিয়া কম্পানির শ্রমিকরা কি একরকম চিন্তা করতে পারে? মুহাম্মদ ইউনূস কিংবা অমর্ত্যসেন কতটা বামপন্থী এসব...।
ধীরে ধীরে ওই দোতলা মাটির ঘরটির দিকে হেঁটে যাই। শীত গাঢ় হচ্ছে। জোনাকিরা খেলছে। রান্নাঘর থেকে মাংসের গন্ধ ভেসে আসছে। মাটির ঘরে গেলেই মাটির নিজস্ব গন্ধ। কম পাওয়ারের একটা বাল্ব জ্বলছে ঘরে। জামালের মা খাটে বসে রেডিওতে কৃষিকথার আসর শুনছেন। বর্ষাকে দেখতে পেয়ে উঠে বসলেন। বললেন, 'এসো গো মেয়ে।'
বর্ষা যেন কী রকম রোমাঞ্চিত হলো এই আহ্বানে।
'বোসো।'
কাঁচা চাদরে রদ্দুরের গল্প। দেয়ালে দুলদুল ঘোড়ার বাঁধানো ছবিটা আগে লক্ষ করিনি। তিনি বললেন, 'এই বাড়িতে অনেকেই আসে। আমার এই মাটির ঘরে কেউ আসে গো। সব কোঠাদালান, থেকেই চলে যায়, তোমরাই এলে।'
কী অবলীলায় আমাদের 'তুমি' বলছেন এই গ্রাম্য মহিলা। শহুরে সুন্দরী বিদূষীকে তুমি বলার, আপন করার এই স্মার্টনেস কোথা থেকে পেলেন এই অশিক্ষিত মহিলা?
গ্রাম দেখলে?
হুঁ।
কী বুঝলে?
কিছু বলে না বর্ষা।
ইকবালের মিটিং চলছে দেখলে?
হুঁ। দেখলাম।
ছেলেটা আমার বখে গেছে।
কুলুঙ্গিতে সেই বইটা। বইটা খোলে বর্ষা। এবার আমাকে দেয়। বলে, 'পড়ো এখানটা...।'
'নারীদের অবশ্যই মনে রাখতে হবে আগুনের সঙ্গে দাহ্য পদার্থের যে সম্পর্ক, টকের সঙ্গে জিহ্বার যে সম্পর্ক, একজন যুবতীর সঙ্গে পুরুষেরও সেই সম্পর্ক। টক দেখলে যেমন জিহ্বায় পানি আসবে, তেমনি একজন বেপর্দা যুবতীকে দেখলেই একজন পুরুষ যৌনসাগরে ঢেউ খেলতে শুরু করবে। এক ধরনের মাছির কথা ধরা যাক, যারা পাকা ফলের রস খেতে ভালোবাসে। তারা ফলের দোকানে গিয়ে ভোঁ ভোঁ করে, কিন্তু ফলের আবরণ থাকায় ফলের রস খেতে পারে না। যদি একবার ফলের খোসা খুলল তো মাছিগুলো ঝাঁপিয়ে পড়ল। পর্দা হলো ফলের আবরণের মতো। সুতরাং মা-বোনেরা, এবার নিশ্চয় বেপর্দার কুফল বুঝতে পেরেছেন...।'
এরপর অনেক গল্প হলো। বিরিয়ানি বানানোর গল্প, কাবাব কিভাবে নরম করতে হয়, কেয়ামতের গল্প, ইস্রাফিলের গল্প, নবীর কথা...।
জামালের বাবা ছিলেন একজন কবি। সৈয়দ বংশের লোক হয়েও খোদা তালায়ার সঙ্গে কৃষ্ণ মিশিয়ে গান বাঁধতেন। মাটির ঘরের সোঁদা গন্ধ।
পাশে একটা ঘর আছে। ওই ঘরে কয়েক বস্তা ধান। ধানের কী আশ্চর্য গন্ধ। একটা তক্তাপোশও পাতা। পাশেই জানালা। বর্ষার খুব ইচ্ছে করছিল রাতে ওই মাটির ঘরেই শোয়। মাকে বলল, ওই ঘরেই শোব।
মা বললেন ও ঘরে শোবে কেন গো, কোঠাদালান থাকতে... বর্ষা বলল_ভীষণ ইচ্ছে করছে যে...
খাওয়াদাওয়ার পর আবার ওই মাটির ঘরটায় চলে এলাম আমরা। আবার গল্প হলো কিছুক্ষণ। বর্ষা একটু হাত বুলিয়ে দিল ওই বৃদ্ধার মাথায়। গল্প করতে করতে জানা গেল, তিনিও গান বাঁধেন।
একটা গান শোনালেন কাঁপা গলায়_
'মানুষ যদি না হইত
কে গাহিত খোদার নাম
কবি যদি না লিখিত
কে জানিত বৃন্দাবন ধাম।'
ওমা! এ যে দেখি সেই রবীন্দ্রনাথের আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে।
রাতে বিছানা পেতে দিলেন জামালের মা। পাশের ঘরের তক্তাপোশ। মাথায় বালিশে ফুল-লতা। ভারি সুন্দর দিনটা কাটল। বালিশটা একটু নিচু। নিচু বালিশে একটু অসুবিধে হয় আমার। বর্ষার ব্যাগটা ফোমের লাইনিং দেওয়া আছে। ব্যাগের ভেতরে একটা ছোট চুবড়িতে তারকেশ্বরের প্রসাদ। কেউ জানে না। তারকেশ্বর এ বাড়িতে গোপন। চুবড়িটা ব্যাগ থেকে বের করে ধানের বস্তার ফাঁকে রেখে দিল বর্ষা। ব্যাগটা দিয়ে বালিশ উঁচু করলাম। তারপর ধানের গন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়লাম।
ভোরবেলা ঘুম ভাঙল পাখির ডাকে। ভোর দেখতে বিছানা ছেড়ে চাদর জড়িয়ে বেরিয়ে গেল বর্ষা। আমি একটু পরেই উঠলাম। চা-টা খাওয়া হলো। এবার যাব।
তারকেশ্বরে পেঁৗছেই বর্ষা বলল, তারকেশ্বরের প্রসাদটা ফেলে এসেছি।
আমি আঁৎকে উঠলাম। সে কী? জামাল কী ভাববে? হিপোক্র্যাট ভাববে। তুমি ফেলে এলে? কিচ্ছু মনে থাকে না?
তোমার বালিশ উঁচু করতেই তো...
তাই বলে ফেলে আসবে? ইস্। জামাল কী ভাববে আমায়? ভাববে আমার কথায় আর ভাবনায় কোনো মিল নেই। ওদের কাছে আমার মাথা নিচু হয়ে গেল। ছিঃ ছিঃ!
দুদিন পর জামাল এসে হাজির। হাতে একটা ছোট্ট ব্যাগ।
জামাল বলল, 'মা এটা পাঠিয়ে দিলেন। বললেন, আজই যা। এই ব্যাগে কী আছে আমি জানি না। মাকে জিজ্ঞেস করেছিলাম, কী এমন দরকারি জিনিস আছে এতে?
'মা বললেন, তোর জানার দরকার নেই।' ছোট্ট চটের ব্যাগটার মুখ সেলাই করে দেওয়া হয়েছে।
জামাল চলে গেল। বর্ষা ব্যাগের সেলাইটা খুলল। ব্যাগের ভেতরে একটা পলিথিনের ব্যাগ। পলিথিনের ওই ব্যাগের ভেতরে কিছু সন্দেশ। সেই সন্দেশ। ঘরের ছানার তৈরি। এর তলায় সেই চুবড়িটা, তাতে সেই বেলপাতা মাখানো নকুলদানা।
এরপর নিস্তব্ধতা। বর্ষা বলল, 'সেই মাটির গন্ধটা পাচ্ছি যেন ব্যাগের ভেতর থেকে। তুমি পাচ্ছ?'
আশ্চর্য, আমিও পাচ্ছি।
=====================================
সাহিত্যালোচনা- 'কবি ওলগা ফিওদোরোভনা বার্গলজ' গল্পিতিহাস- 'বালিয়াটি জমিদারবাড়ির রূপগল্প' by আসাদুজ্জামান ফিচার- ‘কাপ্তাই লেক:ক্রমেই পতিত হচ্ছে মৃত্যুমুখে' by আজিজুর রহমান রাজনৈতিক আলোচনা- 'ছাত্ররাজনীতি:লেজুড়বৃত্তির অবসান আজ জরুরি by বদিউল আলম মজুমদার কৃষি আলোচনা- 'কৃষিজমি রক্ষার দায় সবার' by আফতাব চৌধুরী শিল্পি- 'আমি যে গান গেয়েছিলেম...কলিম শরাফী' by জাহীদ রেজা নূর আলোচনা- 'হাওয়ার হয়রানি নামে ঢেকে যায় যৌন সন্ত্রাস' সাহিত্যালোচনা- 'মারিও ভার্গাস ইয়োসা'র সাহিত্যে নোবেলের রাজনৈতিক মোড় রাজনৈতিক আলোচনা- 'জনগণ ও সেনাবাহিনীর বিপজ্জনক বিচ্ছিন্নতা by নূরুল কবীর রাজনৈতিক আলোচনা- 'নির্মানবীয় রাজনীতি ও জনসমাজের বিপজ্জনক নীরবতা by নূরুল কবীর আলোচনা- 'সত্য প্রকাশের বিরুদ্ধে রাষ্ট্রের ত্রিমুখী অভিযান by নূরুল কবীর খাদ্য আলোচনা- 'খাদ্য উৎপাদনের বাধা দূর করাই ক্ষুধার বিরোদ্ধে প্রধান সংগ্রাম' by ফরিদা আক্তার রাজনৈতিক আলোচনা- ' কোন পথে ক্ষমতা! হস্তান্তর নয় রূপান্তর চাই আলোচনা- 'শিল্পনীতি-২০১০:সামর্থ্যের অপব্যবহারে পঙ্গ আলোচনা- যুক্তরাষ্ট্রে ইহুদিদের স্বার্থ রক্ষাকারী ইসরাইল লবি ইভটিজং আলোচনা- নারী উৎপীড়ক সন্ত্রাসীরা বেপরোয়া
কালের কণ্ঠ এর সৌজন্য
লেখকঃ স্বপ্নময় চক্রবর্তী
এই গল্প'টি পড়া হয়েছে...
সাহিত্যালোচনা- 'কবি ওলগা ফিওদোরোভনা বার্গলজ' গল্পিতিহাস- 'বালিয়াটি জমিদারবাড়ির রূপগল্প' by আসাদুজ্জামান ফিচার- ‘কাপ্তাই লেক:ক্রমেই পতিত হচ্ছে মৃত্যুমুখে' by আজিজুর রহমান রাজনৈতিক আলোচনা- 'ছাত্ররাজনীতি:লেজুড়বৃত্তির অবসান আজ জরুরি by বদিউল আলম মজুমদার কৃষি আলোচনা- 'কৃষিজমি রক্ষার দায় সবার' by আফতাব চৌধুরী শিল্পি- 'আমি যে গান গেয়েছিলেম...কলিম শরাফী' by জাহীদ রেজা নূর আলোচনা- 'হাওয়ার হয়রানি নামে ঢেকে যায় যৌন সন্ত্রাস' সাহিত্যালোচনা- 'মারিও ভার্গাস ইয়োসা'র সাহিত্যে নোবেলের রাজনৈতিক মোড় রাজনৈতিক আলোচনা- 'জনগণ ও সেনাবাহিনীর বিপজ্জনক বিচ্ছিন্নতা by নূরুল কবীর রাজনৈতিক আলোচনা- 'নির্মানবীয় রাজনীতি ও জনসমাজের বিপজ্জনক নীরবতা by নূরুল কবীর আলোচনা- 'সত্য প্রকাশের বিরুদ্ধে রাষ্ট্রের ত্রিমুখী অভিযান by নূরুল কবীর খাদ্য আলোচনা- 'খাদ্য উৎপাদনের বাধা দূর করাই ক্ষুধার বিরোদ্ধে প্রধান সংগ্রাম' by ফরিদা আক্তার রাজনৈতিক আলোচনা- ' কোন পথে ক্ষমতা! হস্তান্তর নয় রূপান্তর চাই আলোচনা- 'শিল্পনীতি-২০১০:সামর্থ্যের অপব্যবহারে পঙ্গ আলোচনা- যুক্তরাষ্ট্রে ইহুদিদের স্বার্থ রক্ষাকারী ইসরাইল লবি ইভটিজং আলোচনা- নারী উৎপীড়ক সন্ত্রাসীরা বেপরোয়া
কালের কণ্ঠ এর সৌজন্য
লেখকঃ স্বপ্নময় চক্রবর্তী
এই গল্প'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 09
(32)
- স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ : কবি ও প্রাবন্ধিক' by ...
- স্মরণ- 'সিদ্ধার্থ শংকর রায়: মহৎ মানুষের মহাপ্রস্থা...
- একজন অসাধারণ চিকিৎসকের কথা by সৈয়দ মোদাচ্ছের আলী
- সড়ক দুর্ঘটনা এবং আমরা by মোহাম্মদ গোলাম মাওলা
- দয়া করে ওদের রেহাই দিন by মুনির হাসান
- মেক্সিকোতে বন্দুকযুদ্ধে মাদক চক্রের নেতা নিহত
- আফগানিস্তানে আকস্মিক সফরে স্পেনের প্রধানমন্ত্রী
- তানজানিয়ায় প্রেসিডেন্ট জাকাইয়া কিকওয়েটে পুনর্নির্ব...
- যুক্তরাষ্ট্রগামী বিমানে বিস্ফোরক পাঠিয়েছিল আল-কায়েদা
- ফিলিপাইনে ভূমিকম্পের পর আগ্নেয়গিরি থেকে ছাই উদ্গিরণ
- দেশের মাটিতে সমাহিত হলেন এমকিউএম নেতা ইমরান ফারুক
- শ্রীলঙ্কায় প্রেমিক-প্রেমিকাদের জন্য পার্ক
- ২০ বছর পর মিয়ানমারে আজ সাধারণ নির্বাচন
- কনফিডেন্স সিমেন্টের অভিহিত মূল্য পরিবর্তনের অনুমোদ...
- মানুষকে ক্ষুদ্রঋণের চোরাবালি থেকে বের করে আনতে হবে
- রহিমা ফুড ও মেঘনা কনডেন্সড মিল্কের নগদ লভ্যাংশ ঘোষণা
- তিনটি প্ল্যান্ট উদ্বোধন করবে এমজেএল
- বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল
- জাতীয় লিগে ফিরছেন তারকারা
- নর্মের দোরগোড়ায় মিনহাজ-শাকিল
- আরও লজ্জার সামনে অস্ট্রেলিয়া
- ম্যারাডোনা শেষ পর্যন্ত ইরানে
- বন্দুক আছে, গুলি নেই
- এই লড়াই একটা প্রেরণাও
- এই কি সেই নিউজিল্যান্ড
- ‘ছোটরা’ই ঘর গোছাল আগে
- ‘এশিয়ান গেমস বাংলাদেশের ফুটবলের ভালো অভিজ্ঞতা’
- পাকিস্তানের তিন ক্রিকেটারকে জরিমানা
- গল্প- 'ফাইভ স্টার' by সৈয়দ মনজুরুল ইসলাম
- গল্প- 'নূরে হাফসা কোথায় যাচ্ছে?' by আন্দালিব রাশদী
- গল্প- 'হার্মাদ ও চাঁদ' by কিন্নর রায়
- গল্প- 'মাটির গন্ধ' by স্বপ্নময় চক্রবর্তী
-
▼
Nov 09
(32)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment