Wednesday, February 19, 2025
২৯ বছর পর পাকিস্তানে বৈশ্বিক টুর্নামেন্ট: আজ শুরু ‘চ্যাম্পিয়নস ট্রফির’ মহারণ by সৌরভ কুমার দাস
২৯ বছর পর পাকিস্তানে বৈশ্বিক টুর্নামেন্ট: আজ শুরু ‘চ্যাম্পিয়নস ট্রফির’ মহারণ by সৌরভ কুমার দাস
সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে মাঠে গড়ায় চ্যাম্পিয়নস ট্রফি। দীর্ঘ ৮ বছর পর আবার মাঠে ফিরছে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্ট। সেবার ফাইনালে ভারতকে ধসিয়ে শিরোপা উল্লাসে মাতে পাকিস্তান। এবার ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে নামবে তারা। প্রথম ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দলের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে মানসিকভাবে এগিয়ে থাকবে কিউইরা। কয়েকদিন আগে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে তাদের মাঠে দুবার হারিয়ে শিরোপা জিতেছে মিচেল স্যান্টনারের দল। পাকিস্তানের সর্বশেষ আইসিসি ইভেন্ট হয় ১৯৯৬ সালে। ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সেবার যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে দেশটি। ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট ফিরছে পাকিস্তানে। ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর প্রায় অর্ধযুগ দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ ছিল। ২০১৫ সালের পর থেকে আস্তে আস্তে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে শুরু করে। সেই ধারাবাহিকতায় এবার হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি।
তবে এবারো এককভাবে আয়োজন করতে পারছে না তারা। রাজনৈতিক বৈরিতায় প্রায় দেড় যুগ পাকিস্তান সফর করে না ভারত। এর আগে ২০২৩ সালেও ভারত না যাওয়ায় শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে হয় পাকিস্তানকে। এবার চ্যাম্পিয়নস ট্রফিও হচ্ছে একইভাবে, ভারত তাদের ম্যাচ খেলবে দুবাইয়ে। যদিও তারা ফাইনালে ওঠে তাহলে ফাইনালও হবে সেখানেই।
এবার নিরাপত্তা নিয়ে খুবই কঠোর অবস্থানে পাকিস্তান। লাহোরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ হাজারের বেশি পুলিশ সদস্য। কয়েকদিন আগে ঘরের মাঠে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫২ রান তাড়া করে জিতলেও কিউই বোলারদের বিপক্ষে পাকিস্তানি ব্যাটাররা মোটেও স্বস্তিতে ছিলেন না। প্রথম ম্যাচে ৩৩০ রান তাড়ায় তারা হারে ৭৮ রানে আর ফাইনালে আগে ব্যাটিং করে মাত্র ২৪২ রান তুলে। পাকিস্তানের জন্য শক্তির জায়গা হচ্ছে পেস বোলিং বিভাগ। নতুন বলে কিউই ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে পারেন তারা। এক্ষেত্রে সবচেয়ে ভরসার নাম শাহীন শাহ আফ্রিদি। দুর্দান্ত গতি আর দারুণ অ্যাঙ্গেলে বোলিং করা শাহীন শুরুতেই উইকেট তুলে পাকিস্তানকে এগিয়ে দিতে পারেন ম্যাচে। নাসিম শাহ ও হারিস রউফরাও আছে দারুণ ছন্দে। তবে সেক্ষেত্রে তাদের সামনে বড় বাধা কেন উইলিয়ামসন। ৩ নম্বরে নামা এই ব্যাটার যে কোনো বিপদে দলের হাল ধরতে ওস্তাদ। আইসিসি ইভেন্টে উইলিয়ামসনের চেয়ে ভরসাযোগ্য ব্যাটার কমই আছে। গেল ত্রিদেশীয় সিরিজেও ৩ ম্যাচে ২৫২ রান করেছেন তিনি। ওপেনার ডেভন কনওয়েও আছেন দারুণ ছন্দে। শেষ ৩ ম্যাচে সবমিলিয়ে ৮৮১ রান করেছে নিউজিল্যান্ড, হারিয়েছে ১৫ উইকেট। যেকোনো কন্ডিশনে দ্রুত মানিয়ে নেয়ার জন্য বাড়তি সুবিধা পাবে তারা। লোয়ার মিডল অর্ডারে টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসও সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন। মিচেল স্যান্টনারের অধিনায়কত্বে বোলিং আক্রমণও দারুণ ব্যালেন্সড দলটির। ফার্গুসন চোটে ছিটকে গেলেও তারা পেয়ে গেছে কাইল জেমিসনকে। অধিনায়ক স্যান্টনার নিজেই স্পিন দিয়ে পার্থক্য গড়ে দিতে পারেন যেকোনো ম্যাচে।
পাকিস্তানের জন্য চিন্তার কারণ বাবর আজমের ফর্ম। দীর্ঘদিন ধরেই রান খরায় ভুগছেন তিনি। তবে ওপেনার ফখর জামান ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান আছেন দারুণ ছন্দে। লোয়ার মিডল অর্ডারে সালমান আঘাও অবদান রাখছেন ব্যাট হাতে। বিপিএলে দারুণ পারফর্ম করা দুই অলরাউন্ডার ফাহিম আশরাফ ও খুশদিল শাহও আছেন পাকিস্তান স্কোয়াডে। দু’জনেই যেকোনো দলের জন্য সম্পদ হতে পারেন। তবে শেষ পর্যন্ত জয় পেতে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 19
(15)
- ট্রাম্প কি গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসছেন
- কুয়েটে কেন এমন সংঘাত, কী হচ্ছে অন্য বিশ্ববিদ্যালয়ে...
- জেলবন্দি কাশ্মীরি নেতা: ভারতের বিরুদ্ধে আইসিজেতে য...
- ‘যুক্তরাষ্ট্র পুতিনকে সাহায্য করছে’
- যুক্তরাষ্ট্র-রাশিয়া শান্তি সংলাপ নিয়ে ইউরোপ কেন উদ...
- দ্বিতীয় ধাপে ইসরাইলের সকল জিম্মিকে একসঙ্গে মুক্তি ...
- কুয়েটে হামলা: বহিষ্কার যুবদল নেতা
- আপনাদের মধ্যে কি বিন্দুমাত্র কৃতজ্ঞতাবোধ নাই? -ফাহ...
- কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায়...
- বিশ্বের সবচেয়ে ভয়ংকর কারাগার, মৃত্যু ছাড়া নেই মুক্...
- উত্তরায় কিশোর গ্যাংয়ের হামলা: স্বামীকে বাঁচাতে ঢাল...
- ‘কব্জি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ার গ্রেপ্তার
- ২৯ বছর পর পাকিস্তানে বৈশ্বিক টুর্নামেন্ট: আজ শুরু ...
- আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না
- তিস্তা পাড়ে উত্তরাঞ্চলবাসীর জনস্রোত ‘পানির হিস্যা ...
-
▼
Feb 19
(15)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment