Sunday, February 9, 2025
মেধা পাচাররোধে ইউজিসি’র নতুন পরিকল্পনা by পিয়াস সরকার
মেধা পাচাররোধে ইউজিসি’র নতুন পরিকল্পনা by পিয়াস সরকার
টিএনই হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি রূপান্তরমূলক পদ্ধতি। যার মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশি কারিকুলামে দেশেই অধ্যয়ন করবেন। দেশের মেধা দেশেই থাকবে সেইসঙ্গে কাজে লাগবে উন্নত দেশের গুণগত মানের শিক্ষা। যার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় দেশের বাইরে যাওয়ার খরচ কমবে। বর্তমানে দেশে চলমান ক্রস বর্ডার হায়ার এডুকেশন (সিবিএইচই)’র মাধ্যমে দেশে-বিদেশে থাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, স্টাডি সেন্টার এবং ইন্সটিটিউটগুলোর সঙ্গে পার্টনারশিপে গিয়েছে। কিন্তু যথাযোগ্য সফলতা না আসায় টিএনই বাস্তবায়নের পরিকল্পনা নেয়ায় পরিকল্পনা চলছে।
টিএনই মূলত চারভাবে করা যেতে পারে বলে বলা হয়। প্রথমত, বিদেশের সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেশে নির্মাণ করা, বিদেশি ইন্সটিটিউশনের মাধ্যমে অনলাইনে ক্লাস পরিচালনা, দেশে থেকেই বিদেশের কোর্স নিয়ে পড়ানো হবে যা পরিচালিত হবে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে, যৌথ উদ্যোগের মাধ্যমে স্থানীয় এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের কোর্স ডেলিভারি এবং স্বীকৃতি প্রদান।
টিএনই বাস্তবায়ন হলে যেসব সুবিধা মিলবে। এরমাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন সিলেবাস ও টিচিং মেথড। বিদেশে থাকার খরচ, যাতায়াত ও জীবনযাত্রার খরচ কমবে। ইঞ্জিনিয়ারিং, ব্যবসা প্রশাসন থেকে শুরু করে বিশেষায়িত খাত যেমন হসপিটালিটি এবং ফ্যাশন ডিজাইনের মতো বিষয়ে উচ্চমানের শিক্ষা মিলবে। দেশেই চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো উচ্চশিক্ষিত ও যোগ্য লোক পাবে।
ইউজিসি প্রদত্ত তথ্যানুযায়ী, বাংলাদেশে উচ্চ শিক্ষায় চাহিদা ও প্রাপ্তির মধ্যে বড় একটা ফারাক রয়েছে। ২০২২ সালের তথ্যানুসারে বাংলাদেশে ৫৩টি পাবলিক ও ১০৮টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। এরপরও বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য লড়াই করে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ সরকার ক্রস বর্ডার হায়ার এডুকেশন (সিবিএইচই) পলিসি চালু করে ২০১৪ সালে। এই পলিসির মাধ্যমে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেশে ক্যাম্পাস, স্টাডি সেন্টার প্রতিষ্ঠা করে টিএনই পরিচালনা করছে কিন্তু তা দেশীয় শিক্ষা ব্যবস্থায়। উত্তীর্ণ হবার পরও বিপুল পরিমাণ শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। এসব কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে যেতে পারছে না। আবার বিপুল পরিমাণ উচ্চ শিক্ষিত দেশে থাকলেও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দেশের বাইরে থেকে লোক আনছে। এসব কারণে বিপুল পরিমাণ শিক্ষার্থী দেশের বাইরে চলে যাচ্ছে। ২০১০ সালের তুলনায় ২০১২ সালে ৫.৩ শতাংশ শিক্ষার্থী বৃদ্ধি পায়। ২০১২ সালে দেশ থেকে ২১ হাজার ৯২৭ শিক্ষার্থী দেশের বাইরে যায়।
দেশে বর্তমানে দুটি টিএনই পরিচালিত বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং দ্য এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন। লোকাল সেন্টারগুলো এসিসিএ, সিআইএমএ এবং পিয়ারসন এডেক্সসেল পরিচালনা করছে। এই দূরবর্তী শিক্ষাকার্যক্রমগুলো মূলত ইউকে ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে। বাংলাদেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী ইউকে, ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়ায় অধ্যয়ন করছে। বাংলাদেশে পড়তে আসছে নেপাল, মায়ানমার, ইন্ডিয়া এবং ভুটান থেকে। ২০১২ সালে বিদেশ থেকে বাংলাদেশে পড়তে আসা শিক্ষার্থীর সংখ্যা ছিল ১,৫৮৯ জন যা ২০২৩ সালে এসে দাঁড়ায় ২৬০০ জনে।
এসব বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে। টিএনই প্রোগ্রামের যে খরচ অনেক শিক্ষার্থীই বহন করতে সক্ষম হবেন না। টিএনই অগ্রগতি ধরে রাখার জন্য গুণমান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিএনই দক্ষ আন্তর্জাতিক মানের লোক প্রস্তুতে কাজ করে। এরমাধ্যমে বিদেশ থেকে বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়। যার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি হয়। টিএনই সঠিকভাবে বাস্তবায়ন হলে সাউথ এশিয়ার মধ্যে একটি এডুকেশন হাব হিসেবে নাম কুঁড়াতে পারে।
কোভিড ১৯ পরবর্তী সময়ে বিদেশে শিক্ষার জন্য বাংলাদেশের খরচ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় বর্তমানে ৫৩টি হলেও যথাযোগ্য শিক্ষাদানে ব্যহত হচ্ছে। একই সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও বৃদ্ধি পেয়েছে (১১০টি)। এরমধ্যে অনেক বিদেশি প্রতিষ্ঠানের জন্য কোলাবরেশন, ডুয়েল ডিগ্রির ব্যবস্থা, ফ্রাঞ্জাইজড প্রোগ্রাম চালু করেছে। তবে টিএনই দেশীয় শিক্ষা ব্যবস্থায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেশি খরচ বহন করতে হবে। টিএনই অনেক সময় তার মূল প্রতিষ্ঠানের মানের শিক্ষা নিশ্চিত করতে পারছে না। টিএনই শিক্ষায় স্থানীয় সংস্কৃতি ধারণ করতে পারে না সেইসঙ্গে অনেক সময় শিক্ষার্থীদের যোগসূত্র স্থাপনে ব্যর্থ হয়।
বর্তমানে বাংলাদেশে ৬০ শতাংশ জনসংখ্যার বয়স ৩০ এর নিচে। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের সন্তানরা উচ্চমানের শিক্ষার সুযোগ পাবে। চাকরির বাজারে এই শিক্ষার্থীরা ভালো সুযোগ পাবে, তারা আন্তর্জাতিক মানের শিক্ষা দেশে বসেই অর্জন করতে পারবে। টিএনই বাস্তবায়নে ভর্তি সংক্রান্ত সময়ে গ্যাপটা পূরণ করতে হবে। বিদেশি প্রতিষ্ঠানগুলোকে অধিক পরিমাণ বৃত্তি ও আঞ্চলিকতা বিবেচনায় শিক্ষাব্যয় কমাতে হবে।
টিএনই নিয়ে একটি পরিকল্পনা এনেছে ইউজিসি। এটি করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সহযোগিতায় ছিলেন ইউজিসি পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভুঁইয়া। এটি প্রস্তুত করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. সাব্বির হোসাইন। তারা সম্প্রতি এই মডেলটির উল্লেখ শ্রীলঙ্কায় হয়ে যাওয়া একটি শিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে।
এবিষয়ে জানতে চাইলে ইউজিসি পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভুঁইয়া বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে টিএনই গুণগত পরিবর্তন আনতে পারে। এই পরিবর্তনের মাধ্যমে দেশের মেধাবী শিক্ষার্থীদের দেশের বাইরে যাওয়ার প্রবণতা কমবে। যার ফলে মেধাবীদের প্রাপ্ত শিক্ষা দেশের উন্নয়নে কাজে আসবে। তিনি আরও বলেন, এর নানান ধরণের চ্যালেঞ্জ আছে। এটি বাস্তবায়ন হলে দেশের উচ্চ শিক্ষায় গুণগত পরিবর্তন আসবে। উপকৃত হবে দেশ।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 09
(10)
- ইসরাইলি তিন জিম্মিকে মুক্তি দিলো হামাস
- যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কঠিন হয়ে উঠছে মিত্র দেশগ...
- জায়মা রহমানকে নিয়ে কৌতূহল বাড়ছে by রাজকুমার নন্দী
- ট্রাম্প গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি করে যাবেন by ইয়ান...
- গাজায় ‘জাতিগত নির্মূল’ চালানোর ট্রাম্পের আকাঙ্ক্ষা...
- অভ্যুত্থানের ৬ মাস: কী করা উচিত, কী করছি by মীর হু...
- বৈষম্যবিরোধী শিক্ষার্থীকে গুলি: কী ঘটেছে গাজীপুরে?...
- গাজায় যুদ্ধবিরতির উদ্দেশ্য কী দখলদারিত্ব
- ভারত, চলুন একসঙ্গে কাজ করি by মো. তৌহিদ হোসেন
- মেধা পাচাররোধে ইউজিসি’র নতুন পরিকল্পনা by পিয়াস সরকার
-
▼
Feb 09
(10)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment