Tuesday, January 22, 2019
প্রতিষ্ঠানবিরোধী থাকতে থাকতে আমরা ক্রমশ প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে পড়েছি -সাক্ষাৎকারে সুনীল গঙ্গোপাধ্যায় by সাজ্জাদ শরিফ
প্রতিষ্ঠানবিরোধী থাকতে থাকতে আমরা ক্রমশ প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে পড়েছি -সাক্ষাৎকারে সুনীল গঙ্গোপাধ্যায় by সাজ্জাদ শরিফ

কলকাতার জনপ্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের
এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল এবিসি রেডিওর জন্য, ২০১২–এর ৪ জানুয়ারি।
সাক্ষাৎকারে নিজের সাহিত্য ও জীবন সম্পর্কে তিনি বলেছিলেন খোলামেলা কথা।
সাক্ষাৎকার নিয়েছিলেন সাজ্জাদ শরিফ
সাজ্জাদ শরিফ: আমাদের কলকাতার প্রয়াত
কবিবন্ধু জয়দেব বসু লিখেছিল, ১৯৫০-এর দশকের কবিদের মতো আত্মবিজ্ঞাপনে
পারদর্শী আর কেউ নন। আপনার প্রথম উপন্যাস আত্মপ্রকাশ-এর নায়কের নাম সুনীল
কেন?
সুনীল গঙ্গোপাধ্যায়: নতুন ধরনের একটা কিছু
করার জন্য। বাংলা ভাষায় লেখকেরা সাধারণত নিজের নাম দেয় না। লেখকেরা নিজেরা
জীবনে অনেক রকম কাণ্ড করে, কিন্তু লেখায় সেগুলো গোপন করে যায়। আমি ভাবলাম,
লেখার সঙ্গে জীবনের তফাত থাকবে না। প্রথম দিকে যে উপন্যাসগুলো আমি লিখি, সব
নিজের জীবনের কথা। চাপে পড়ে যখন অনেক লিখতে আরম্ভ করলাম, তখন দেখলাম,
বারবার নিজের জীবন ভাঙিয়ে ভাঙিয়ে পারা যাবে না। অল্প বয়স থেকে আমার প্রিয়
বিষয় হচ্ছে ইতিহাস। ঊনবিংশ শতকের যে সময়টাকে আমাদের এখানে পুনর্জাগরণ বলা
হয়ে থাকে, ভাবলাম, সেই সময়টাকে নিয়ে লিখি না কেন? স্বপ্নে দেখলাম, মাইকেল
মধুসূদনের সঙ্গে বিদ্যাসাগরের ঝগড়া হচ্ছে। ভাবলাম, এঁদের জীবন্ত করে লিখলেই
তো হয়। এঁদের জীবনী লেখা হয়েছে, কিন্তু এঁদের তো উপন্যাসের চরিত্র করে
লেখা হয়নি। সেভাবে সেই সময় উপন্যাসের শুরু।
সাজ্জাদ: আত্মপ্রকাশ উপন্যাসে আপনি লিখেছেন যে উপন্যাসের নায়ক চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। বাস্তবেও কি তেমন কিছু করেছিলেন?
সুনীল: হ্যাঁ, চৌরঙ্গীর মোড়ে একদিন দাঁড়িয়ে
পড়েছিলাম। তখন ওটাকে সাহেবপাড়া বলা হয়। এ ছাড়া সব বড়লোক সেজেগুঁজে ওই পাড়ায়
ঘুরে বেড়াত। আমাদের তো তখন তরুণ বয়স। আড্ডা দিতে, ঘুরে বেড়াতে ইচ্ছা করে
প্রতিদিন। কিন্তু সেসব করতে তো পয়সার প্রয়োজন অনেক। আমাদের ভেতর একজন বলে
উঠল, ভিক্ষা করলে কেমন হয়? কথামতোই কাজ শুরু হয়ে গেল। দাঁড়িয়ে পড়লাম
রাস্তার মোড়ে হাত পেতে। কিন্তু কেউ দেখি ভিক্ষা দিতে চায় না। সবাই ‘হুড়হুড়’
করে তাড়িয়ে দেয়। তখন আমরা চালাকি করে ইংরেজি বলতে শুরু করলাম। লোকজন তো
অবাক। আরে! এ দেখি ইংরেজি বলা ভিখিরি।
সাজ্জাদ: আপনার আগে লেখা উপন্যাসগুলো তরুণদের মন স্পর্শ করেছিল। এখনকার তরুণদের মন কি আপনি বুঝতে পারেন?
সুনীল: যারা সাহিত্য পছন্দ করে, তেমন
তরুণ-তরুণীদের কথা আলাদা। সাহিত্যের সেরা রূপটাই ওরা পছন্দ করবে। কিন্তু
এখনকার যেসব তরুণ পড়াশোনা করে, চাকরি করে, ব্যবসা-বাণিজ্য করে, তাদের ভাষা
বা মন-মানসিকতা আমি জানি না। এখনকার তরুণেরা তাদের কথার ভেতরে অর্ধেকটা
ইংরেজি বলে, হিন্দিও বলে। আমরা এমনটা করতাম না। তাদের যে জীবনযাত্রা, যে
মূল্যবোধ, সেটা আমাদের সঙ্গে মেলে না।
সাজ্জাদ: আপনার উপন্যাসে কি সে কারণেই তরুণ-তরুণীদের চরিত্র কমে আসছে?
সুনীল: ওদের ব্যাপার তেমন একটা বুঝি না বলেই সেভাবে আমি কিছু লিখি না। লিখলেও চেষ্টা করি স্মৃতিকাতরতা এনে একটু ইতিহাস মিশিয়ে দিতে।
সাজ্জাদ: আপনার ইতিহাসভিত্তিক পূর্ব-পশ্চিম
উপন্যাসটি নিয়ে কিন্তু পাঠকদের মধ্যে সমালোচনা আছে। এর বহু চরিত্রকে আমরা
জানি, ঘটনাগুলো দেখেছি। ফলে উপন্যাসের সঙ্গে বাস্তবের যে ব্যবধান, তার
অভিজ্ঞতা পাঠককে বিড়ম্বিত করেছে।
সুনীল: খুব বেশি বাস্তববিমুখ কখনো হয়েছি বলে
তো মনে পড়ে না। সব সময় চেষ্টা করেছি জীবনের সত্য ঘটনাই উপন্যাসের চরিত্রে
ফুটিয়ে তোলার। তবে প্রতিটি পাঠকের কিন্তু ঘটনা বোঝার জন্য আলাদা আলাদা বাঁক
রয়েছে। কোন পাঠক কোন উপন্যাসকে কীভাবে চিন্তা করছেন, কী তিনি ভাবছেন—তা
বোঝা মুশকিল। আর সেই সময় নিয়ে তো তখন বেশ আইনি জটিলতা হয়েছিল। উপন্যাসটিকে
সরকারি পুরস্কার দিতে গিয়েও তারা সিদ্ধান্ত বদলে ফেলে। কারণ, আমি
দেখিয়েছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত ছাত্রজীবনে সমকামী ছিলেন। আমাদের দেশে
তো যাঁরা একবার বিখ্যাত হয়ে যান, তাঁদের কোনো দোষ আমাদের চোখে পড়ে না।
তাঁরা আমাদের চোখে মহাপুরুষ হয়ে যান। তাঁদের নিয়ে সত্যি কিছু বললেও মানুষ
সহ্য করতে পারে না। তবে আমি কখনো এসবের পরোয়া করিনি। আমি তাঁদের সব সময়
রক্ত–মাংসের সাধারণ মানুষ হিসেবে দেখার চেষ্টা করেছি।
সাজ্জাদ: আপনি আত্মজীবনীমূলক লেখা লিখেছেন
অনেক। সেসব পড়ার সময় বারবার মনে হয়েছে, স্পর্শকাতর বিষয়গুলো আপনি এড়িয়ে
গেছেন। বাইরের ঘটনার কথা অনেক বললেও নিজের অন্তরঙ্গ কথা কমই বলেছেন। এর
কোনো বিশেষ কারণ আছে কি?
সুনীল: নিজের সব কথা তো আর মানুষকে বলা যায়
না। এ জন্যই আত্মজীবনীর নাম দিয়েছিলাম অর্ধেক জীবন। এর মানে এটা নয় যে আমি
আমার অর্ধেক জীবনের গল্প বলেছি সেখানে। আমার জীবনের যেসব গল্প মানুষকে বলা
যায়, সেগুলোই আমি বলার চেষ্টা করেছি। সব গল্প তো আর মানুষকে বলা যাবে না।
আর লেখার সময় আমি ঠিক করেছিলাম, কোনোভাবেই কারও সম্পর্কে খারাপ কোনো
মন্তব্য করব না।
সাজ্জাদ: আপনি আপনার প্রেমের কথাও তেমন লেখেননি। আপনার আর মার্গারিটের প্রেমের গল্প যদিও মানুষের মুখে মুখে ফেরে।
সুনীল: বিয়ের পর কি আর কেউ আগের প্রেমের কথা
বলবে, বলো? স্বাতীর সঙ্গে যখন আমার বিয়ের আলোচনা চলছিল, তখন আমি ওকে
মার্গারিটের কথা বলেছিলাম। তাকে বলেছিলাম, মার্গারিট নামে একটা মেয়ের সঙ্গে
আমার গভীর বন্ধুত্ব। একরকম প্রেমই বলা চলে। তখন ও আমাকে বলল, ‘শোনো, বিয়ের
আগে যা করেছ করে ফেলেছ। সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। বিয়ের পর যেন আর
কিছু না শুনতে হয় আমাকে।’
সাজ্জাদ: তাঁর কথা কি রাখতে পেরেছিলেন?
সুনীল: সে কথা তোমায় বলব কেন?
সাজ্জাদ: স্বাতীর সঙ্গে আপনার পরিচয় কীভাবে হয়েছিল?
সুনীল: আমার লেখা পড়ে ও আমাকে চিঠি লিখত।
আমিও চিঠির উত্তর দিতাম। চিঠি থেকেই আমাদের আলাপ শুরু হয়। আমি তখন দমদমে
খোলামেলা এক পরিবেশে থাকি। সেখানকার রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়।
হঠাৎ দেখি গাড়ি করে এক ভদ্রলোক এসেছেন। সঙ্গে বিভিন্ন বয়সের তিন ভদ্রমহিলা।
তিনি এসেই জিজ্ঞাসা করলেন, ‘আপনাদের এখানে কৃত্তিবাস কিনতে পাওয়া যায়?’
আমি তো অবাক। আরে, আমি কি এখানে কৃত্তিবাস বিক্রি করি নাকি? ওসব তো স্টলে
কিনতে পাওয়া যায়। যা-ই হোক, তাঁরা কী বুঝলেন কে জানে। চলে যাওয়ার সময় হঠাৎ
একটা মেয়ে রহস্যজনকভাবে পেছন ফিরে প্রশ্ন করল, ‘আপনাকে একটা প্রশ্ন করি?’
আমি বললাম, ‘হ্যাঁ, করুন।’ মেয়েটি ‘আচ্ছা থাক, পরে’ বলে হঠাৎ গাড়িতে উঠে
চলে গেল। তার কয়েক মাস পরের কথা। আমি তখন আনন্দবাজার-এ নিয়মিত ফিচার লিখছি।
একদিন দেখি তিন ভদ্রমহিলা তাঁদের পরিচিত একজন মানুষের সঙ্গে অফিসে এসেছেন।
খবরের কাগজের অফিস দেখতে কেমন হয়, সেটা দেখতে এসেছে আরকি। একজন আমার কাছে
তাঁদের নিয়ে এল আলাপ করানোর জন্য। কথা বলতে গিয়ে দেখি, ওই তিন মেয়ের ভেতরে
সেই ‘আচ্ছা থাক’ বলা মেয়েটিও আছে। পরে জানতে পেরেছি, সেই মেয়েটিই আমাকে
নিয়মিত চিঠি লিখত। তারপর আমার সঙ্গে ওর বিয়ে। ওর বাড়ির লোকের অনেক আপত্তি
ছিল। আমি তো চিরকালই বাউন্ডুলে। কখন বাড়ি ফিরি না-ফিরি তার ঠিক থাকে না। তা
ছাড়া আমি বাঙাল। ওরা ছিল খাঁটি কলকাতার মানুষ। এখন তো আমরা এত মিলেমিশে
গেছি যে আর ভেদ করা যায় না।
সাজ্জাদ: আপনি সব সময় বলে এসেছেন যে আপনার
প্রথম প্রেম হলো কবিতা। একসময় ‘ইন্দিরা গান্ধীর প্রতি’ কবিতায় আপনি
লিখেছিলেন, গুজরাটের বন্যার সময় প্রকৃতির বিধ্বংসী রূপ দেখতে গিয়ে তাঁর মুখ
ফসকে বেরিয়ে যেতে পারে, ‘বাহ্, কী সুন্দর।’ কবিতাটি নিয়ে পরে কিছু
হয়েছিল?
সুনীল: না, তা হয়নি। আমি নিজেই একবার
হেলিকপ্টারে করে বন্যার সময় গিয়েছিলাম। বন্যাপ্লাবিত এলাকা, কিন্তু
হেলিকপ্টার থেকে দেখে মনে হয়েছিল, বাহ্, ওপর থেকে তো বেশ সুন্দর দেখায়।
বন্যায় মানুষের যে এত কষ্ট-দুঃখ, সেটা তো আর ওপর থেকে বোঝা যায় না। কী
সুন্দর জলের মধ্যে গাছগুলো, ছোট ছোট ঘর মাথা তুলে আছে। তখন ভাবলাম, ইন্দিরা
গান্ধীর মতো রাজনীতিবিদেরা তো বন্যা হলে প্রায়ই যান। সেখান থেকে ফিরে পরে
তাঁরা বিবৃতিও দেন। আমি ভাবলাম, তিনিও যদি কোনো দিন আমারই মতো করে ভেবে
বসেন, বাহ্, কী সুন্দর। এটা ভেবেই আসলে কবিতাটা লেখা। এই কবিতাটা নিয়ে
তোমাকে একটা ছোট মজার কথা বলি। ওই কবিতায় এমন একটা লাইন ছিল:
তোমার শুকনো ঠোঁট, কত দিন সেখানে চুম্বনের দাগ পড়েনি,
চোখের নিচে গভীর কালো ক্লান্তি...
‘চুম্বনের দাগ পড়েনি’ বলতে আমি বোঝাতে চেয়েছি যে তাঁর মেজাজ
খুব তিরিক্ষি হয়ে থাকে। এ রকম একটা লাইন দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে
ব্যঙ্গ করে লিখে ফেললাম। পরবর্তী সময়ে এই কবিতার ইংরেজি অনুবাদ একটা
পত্রিকায় ছাপা হয়। ফলে পত্রিকাটি নিষিদ্ধ হয়ে যায়। দিল্লির আরেকটা
ম্যাগাজিনেও এই কবিতাটার ইংরেজি অনুবাদ প্রকাশ করা হয়। ইন্দিরা গান্ধী তখন
একটা লিটল ম্যাগাজিনের প্রদর্শনী উদ্বোধনী করতে গেছেন। সেখানে এক তরুণ তাঁর
সামনে গিয়ে হঠাৎ ওই পত্রিকাটা বাড়িয়ে দিয়ে বলল, ‘ম্যাডাম, এটা পড়ুন।’
ইন্দিরা গান্ধী সেটা পড়লেন। পড়ে মন্তব্য করলেন, ‘নটি, ভেরি নটি।’ বলে চলে
গেলেন। এমন কিন্তু নয় যে এর জন্য আমাকে শাস্তি দিয়েছিলেন বা কিছু।
সাজ্জাদ: আপনার সঙ্গে কি এরপর আর কখনো দেখা হয়েছিল ইন্দিরা গান্ধীর?
সুনীল: দু-তিনবার দেখা হয়েছে। তবে ঘনিষ্ঠ হওয়ার মতো কিছু নয়।
সাজ্জাদ: একজন সাধারণ সাহিত্যিক হিসেবে
আপনার জীবন শুরু হয়েছিল। তারপর অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা
হয়েছে। শুরুর দিকের জীবন আপনি প্রাতিষ্ঠানিক নিয়মে কাটাননি। পরবর্তী সময়ে
বড় বড় জায়গায় কাজ করতে গিয়ে নিজের চিন্তার স্বকীয়তা কি আদৌ ধরে রাখতে
পেরেছিলেন? নাকি নিজের মধ্যে সব সময় দোদুল্যমান অবস্থায় জীবন কেটেছে?
সুনীল: আজ যদি আমার বয়স ৩২ হতো, তাহলে আমি সাহিত্য
একাডেমির এই সভাপতির পদ নিয়ে উপহাস করতাম। কিন্তু প্রতিষ্ঠানবিরোধী থাকতে
থাকতে আমরা ক্রমশ প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে পড়েছি। যেমন আমাদের বয়সী
অনেককেই চাকরির জন্য, জীবিকার জন্য আনন্দবাজার পত্রিকায় যেতে হয়েছে;
প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে কাজ করতে হয়েছে। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আসলে
অনেক কিছু রোধ করা যায় না। যেমন ধরো, সাহিত্য এডাডেমির সভাপতি আমি হতে
চাইনি। এটা তো সারা ভারতবর্ষের জন্য একটাই। সবাই বলে উঠল, অনেক দিন কোনো
বাঙালি আসেনি। এই বাঙালির দোহাই দিয়ে তারা আমাকে পদটিতে বসিয়ে দিল। তবে এর
ফলে আমি প্রচুর ঘোরাঘুরি করতে পেরেছি। আমাকে ভারতের বিভিন্ন শহরে যেতে হয়।
ভারতের বাইরেও সাহিত্যিকদের সঙ্গে দেখা করতে যেতে হয়। একসময় ঘোরাঘুরি খুব
ভালো লাগত। এখন আর ভালো লাগে না। আর নিজের লেখালেখিও তো বেশ কমে গেছে। আমি
পড়তে খুব ভালোবাসি। এখন তো ঠিকমতো পড়ার সময়ও পাই না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1561)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
-
▼
2019
(6282)
-
▼
January
(487)
-
▼
Jan 22
(15)
- আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের জন...
- আবার কি মেতে উঠবে মুম্বইয়ের ড্যান্স বার!
- সিরিয়ায় রাতভর ইসরাইলের সামরিক হামলা
- মেয়েদের কুমারিত্ব নিয়ে কলকাতার অধ্যাপকের বক্তব্য ন...
- প্রতিষ্ঠানবিরোধী থাকতে থাকতে আমরা ক্রমশ প্রতিষ্ঠা...
- ইরান-ইসরাইল হামলা, পাল্টা-হামলা
- এখনো মান্টো
- ঘুরে দাঁড়ানোর সুযোগ by মাসুদ মিলাদ
- গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ by ইফতেখার মাহমুদ
- যেমন ছিল নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক: সততার সঙ্গে ...
- মামলার প্রস্তুতিতে ঐক্যফ্রন্টের প্রার্থীরা by কাফি...
- ক্রিকেট জুয়ায় কাঁপছে দেশ by শুভ্র দেব
- ‘ইতিবাচক ধারায়’ ফিরলে ছাত্রদলকে সহাবস্থানের সুযোগ ...
- ক্ষমতার এ দফায় কী চাইছেন শেখ হাসিনা
- গণতন্ত্রের আয়নায় নিজেকে দেখুন -প্রধানমন্ত্রীর উদ্দ...
-
▼
Jan 22
(15)
-
▼
January
(487)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
সন্ত্রাস
আফ্রিকা
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
সংখ্যালঘু
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
স্বাস্থ্য
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
লেবানন
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কলকাতা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
Exclusive
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
ইয়েমেন
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
প্রযুক্তি
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
আরব আমিরাত বা দুবাই
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
জোহরান মামদানি
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইহুদি
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment