Wednesday, June 8, 2011
সাহিত্যালোচনা- গ্রামকে শহরে এনেছি by আল মাহমুদ
সাহিত্যালোচনা- গ্রামকে শহরে এনেছি by আল মাহমুদ
আমার যত দূর মনে পড়ে, আমাদের বাড়িতে একজন গৃহশিক্ষক ছিলেন। তিনিই প্রথম আমাকে পাঠ্যবইয়ের বাইরে
বইয়ের যে একটা জগৎ আছে, সেটা জানিয়ে দেন। আমি তাঁর হাত থেকে ঠাকুরমার ঝুলি বইটা নিয়ে পড়ি। খুব ভালো লাগে। আমি বুঝলাম, পাঠ্যবইয়ের বাইরে অনেক বই আছে। এসব বইয়ের টানেই আমি পাঠ্যবইয়ের বাইরে চলে আসি। একটা সময় মনে হলো, আই অ্যাম এ পোয়েট। কবি হব আমি। ঠাকুরমার ঝুলি পড়া হয়েছে গল্প হিসেবে। আমার আনন্দের বিষয় ছিল কবিতা। কবিতা পড়তে পড়তে হঠাৎ মনে হলো, আই উইশ টু বি এ পোয়েট। আমি ইচ্ছে হলে কবি হতে পারি। এ ধারণা থেকে লিখতে শুরু করলাম।
প্রথমে লুকিয়ে-ছাপিয়ে, তারপর প্রকাশ্যে।
প্রথমে লুকিয়ে-ছাপিয়ে, তারপর প্রকাশ্যে।
ছোটবেলায় স্কুলের বইয়ে অনেক কবিতা পড়েছি। পাঠ্যবই থেকেই আমার কবিতা পড়া শুরু। কত কবিতা পড়েছি তখন, এখন আর মনে থাকে না। জসীমউদ্দীনের একটি কবিতা কিছুটা মনে আছে—
রাত থম থম স্তব্ধ নিঝুম ঘনঘোর আঁধিয়ার
নিঃশ্বাস ফেলি তাও শোনা যায়, নাইকো সাড়া কার।
এই প্রথম আমি কবিতায় গল্প বলার একটি আধুনিক ঢং আবিষ্কার করি। এসব কবিতা পড়ে পড়ে বোঝার চেষ্টা করছি: কবিতা কীভাবে আধুনিক হয়, কেন হয়, কবিতার বিষয় কী হতে পারে? কবিতা নিয়ে শুরুতে একটা দ্বিধা থাকে কবির মধ্যে, কবিতা হচ্ছে তো? এই দ্বিধাটা আজও আমাকে ছেড়ে যায়নি। লিখি আমি, কিন্তু জানতে চাই, কী হলো। এই দ্বিধাটা কবিদের থাকে। বড় কবিদের মধ্যেও ছিল।
প্রথম যখন কবিতা লিখতে শুরু করি, তখন আমার আদর্শ ছিলেন কাজী নজরুল ইসলাম বা জসীমউদ্দীন। এঁদের মতো কবিতা লেখার চেষ্টা করতাম। আমার নিজের ভাষাটা, ভাবটা গড়ে ওঠে ধীরে ধীরে।
আধা-শহর আধা-গ্রামের বাসিন্দা আমি। জন্মেছি ব্রাহ্মণবাড়িয়া শহরে। ব্রাহ্মণবাড়িয়া শহরের ধার দিয়ে একটি নদী চলে গেছে। নদীর নাম তিতাস। তিতাস নিয়ে আমি কবিতা লিখেছি। কবিতাটি ছাত্রদের পাঠ্য হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মফস্বল এলাকা, গ্রামের গন্ধও ওর মধ্যে ছিল। কিন্তু এখানে বেশ বইপত্র পাওয়া যেত, লাইব্রেরি ছিল। আমি নিয়মিত ওসব লাইব্রেরিতে যেতাম। একটা লাইব্রেরির নাম ছিল, ‘লালমোহন স্মৃতি পাঠাগার’। অনেক দুরূহ দুঃসাধ্য বই এদের সংগ্রহে ছিল। কলকাতায় হয়তো একটি ভালো বই বেরিয়েছে, সপ্তাহ খানেকের মধ্যে বইটি লাইব্রেরিতে এসে পড়ত। কমিউনিস্ট পার্টি এই লাইব্রেরি পরিচালনা করত। অনেক প্রগতিশীল বই পাওয়া যেত ওখানে। তারা চাইত মোটিভেশন। ছেলেমেয়েরা এখানে পড়তে এলে মোটিভেটেড হবে, এই আর কি।
এই বইপত্রের সূত্রেই ব্রাহ্মণবাড়িয়া শহরের অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। যারা সাহিত্যের ধার ধারত, তাদের সবার সঙ্গেই পরিচয় ছিল। বইপত্র সংগ্রহ করতাম তো। বই লেনদেনের জন্য আমি একটা মাধ্যম ছিলাম। বইপত্রের সূত্রেই মেয়েদের সঙ্গে আমার প্রথম মেলামেশা। প্রথম যৌবনে মেয়েদের নিয়ে বেশ একটা ঘোর থাকে। আমারও ছিল। তবে কারও সঙ্গেই খুব ঘনিষ্ঠতা হয়নি। খুব অল্প বয়সেই বিয়ে করে ফেলি। পারিবারিক ইচ্ছাতেই বিয়ে হলো। যাকে বিয়ে করলাম, সে আমাদের পরিবারের খুবই পরিচিত।
কবিতার জন্য আমার পরিবারের কাছে আমি ঋণী। পরিবার আমার সহায় হয়েছিল। আমার পরিবার ছিল কিছুটা অন্য রকম। ছেলে কবি হবে—এতে তাঁরা বেশ খুশি হয়েছিলেন। পরিবারের সবাই উদার প্রকৃতির ছিলেন। আমার বাবা অবশ্য খুব বেশি দিন বাঁচেননি। তিনি আমার প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি।
ব্রাহ্মণবাড়িয়ায় থাকতেই আমার কবিতা ছাপা হতে শুরু করে। কলকাতা থেকে তখন একটা পত্রিকা বের হতো। পত্রিকাটা সম্পাদনা করতেন সাংবাদিক সত্যেন্দ্রনাথ মজুমদার। তখন ভারতের শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে তিনি খ্যাতি পেয়েছিলেন। তাঁর পত্রিকায় আমার কবিতা বেরোল।
ঢাকায় এলাম আরও অনেক পরে। একাডেমিক পড়াশোনার পুরোটাই শেষ করেছি মফস্বলে। আমাদের ফ্যামিলির একটা অংশ আগে থেকে ঢাকাতেই ছিল। একটা পত্রিকায় কাজ শুরু করলাম। পত্রিকার নাম এখন আর মনে পড়ছে না। পত্রিকাটা তখন দেখতেন একজন সাহিত্যিক। আমি আসার কিছুদিন পর কী এক কারণে তাঁর সঙ্গে মালিকপক্ষের ঝগড়া হলো। ঝগড়ার পর উনি পত্রিকা ছেড়ে চলে যান। আমি ওখানেই রয়ে গেলাম। মালিকপক্ষ আমাকে পত্রিকায় কপি দিতে বললেন। আমি তখন এর চার্জ পেয়ে গেলাম। যখন এডিটরের দায়িত্ব নিলাম, তখন আস্তে আস্তে আমার পরিচিতি তৈরি হলো। ঢাকার তরুণ লেখকদের সঙ্গে আলাপ হলো। এঁদের মধ্যে শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, শহীদ কাদরী—এঁরা ছিলেন। শামসুর রাহমান আর শহীদ কাদরী দুজনে প্রায় সারাক্ষণ জোড়া বেঁধে থাকেন, ভাইয়ের মতো। দুজনের সঙ্গে একত্রেই প্রথম আলাপ হলো।
আমি ঢাকায় এসেছি মফস্বল থেকে। গ্রামের ছেলে। আর ওঁরা আরবান এরিয়ার মানুষ। খুবই নাগরিক এবং আধুনিক মানুষ। ভবিষ্যতে আরও বেঁচে থাকলেও আমার মধ্যে গ্রাম্য ভাব থাকবে। আমি জসীমউদ্দীনও নই, সমর সেনও নই। এর মাঝামাঝি একজন লেখক। জসীমউদ্দীন মন দিয়ে পড়েছি, সমর সেনও ভালো করে পড়েছি।
তখন ‘পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ’ নামের একটা প্রতিষ্ঠান ছিল। তারা সওগাত পত্রিকা অফিসে সাপ্তাহিক সাহিত্যের আসর বসাত। সমালোচনা হতো, খুব কড়া সমালোচনা। ঢাকায় এসে এদের সঙ্গে ভিড়ে গেলাম। ওখানেই আমার পরিচিতি ভালোভাবে ঘটল। শহীদ কাদরী তত দিনে বন্ধু হয়ে গেছেন। আড্ডায় তরুণেরা আসত। অনেক সিনিয়র লেখকও আসতেন। আলাউদ্দিন আল আজাদ আসতেন আড্ডায়।
পশ্চিমবঙ্গের কবিদের সঙ্গে যোগাযোগটা ছিল সাহিত্যিক সূত্রে—পত্রপত্রিকার মাধ্যমে। তাঁরা তো আর এখানে আসতেন না। তাঁরা এলে আমাদের সাহিত্যে হস্তক্ষেপ করতে পারেননি। কোনো কালেই নয়। বাংলাদেশের সাহিত্য স্বাতন্ত্র্য নিয়ে জেগে উঠেছিল। আমি বাংলাদেশের মানুষ। এখানকার আবহাওয়া, জল-মাটির গন্ধ আমার শরীরে লেগে আছে। এই বিশ্বাস থেকে আমি কবিতা লিখেছি। জসীমউদ্দীন পল্লি কবিতা লিখতেন। আমি তো পল্লি কবিতা লিখতে চাইনি। শহরের কবিতা লিখতে চেয়েছি—কিন্তু আমার ভাষা, জন্ম, জীবনবৃত্তান্ত হলো গ্রামের। আমি গ্রামকে শহরে নিয়ে এসেছি। গ্রামের যে ব্যাখ্যা দেওয়া হয়, সেই ব্যাখ্যা বদলে দিয়েছি।
আমাদের যুগটা ছিল বামপন্থার। সাহিত্যিক আড্ডা বা সংগঠনগুলো ছিল বামপন্থী। এর ভেতর ঢুকেই পরিচিতি অর্জন করতে হতো। আমাকেও সেটা করতে হয়েছিল। একসময় গণকণ্ঠ সম্পাদনা করেছি। জেল খেটেছি।
ঢাকা সেন্ট্রাল জেলে এক বছর বন্দী ছিলাম। আমার স্ত্রী তখন নিয়মিত খাবারটাবার নিয়ে আমাকে দেখতে আসত। তখন কবি-সাহিত্যিকদের প্রায় সবাই আমার সঙ্গে জেলে এসে দেখা করেছেন। সে সময়টা নিয়ে আমি একটা কবিতা লিখেছি—‘জেলগেটে দেখা’। খুবই বিখ্যাত কবিতা।
একসময় হঠাৎ করেই ছাড়া পেলাম। তখন শেখ মুজিবের শাসন চলছে। তিনি খেয়ালি মানুষ ছিলেন। ইচ্ছে হয়েছে, জেলে দিলেন। আবার হঠাৎ একদিন ছেড়েও দিলেন। জেল থেকে ছাড়ানোর পর তিনি একদিন আমাকে ডেকে পাঠালেন। খুব খাতির-যত্ন করলেন। তারপর বললেন, ‘শিল্পকলা একাডেমীতে একটা চাকরি তোকে দিচ্ছি। তুই জয়েন কর।’ তাঁর এই প্রস্তাব বাসায় জানালাম। বাসার সবাই বলল, ‘আর দেরি না করে জয়েন করে ফেলো।’ আমার খুব ইচ্ছে ছিল না। যা-ই হোক। আমি শিল্পকলা একাডেমীতে জয়েন করলাম।
আমার কবিতা আর গদ্য লেখার চর্চা একসঙ্গেই শুরু হয়েছিল। যখন কবিতা লিখছি, তখন গল্পও লিখছি। আমি গদ্য লিখতে জানি। লিখব না কেন? আমার গদ্য লোকে খুব পছন্দ করত। পত্রিকায় ছাপা হলে অনেকে প্রশংসা করত। ছন্দের ওপর একটা দখল অনায়াসে এসে গিয়েছিল। ছন্দের বই পড়ে ছন্দ শেখা হয়নি। আমি ছন্দ শিখেছি কবিতা পড়ে পড়ে। ছেলেবেলায় গান শোনা হয়েছে অনেক। শাস্ত্রীয় গান শুনেছি। গান থেকেও ছন্দটা কিছুটা আত্মস্থ হয়ে থাকতে পারে। ব্রাহ্মণবাড়িয়া শহরে দোতলা বাড়ির নিচে একটা চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানের মালিক ছিলেন সংগীতের মানুষ। গানের মানুষ। ‘ব্রাহ্মণবাড়িয়া সংগীত সংসদ’ বলে একটা প্রতিষ্ঠান ছিল। তখন সুরকার সুবল দাস—এখন আর বেঁচে নেই—ছিলেন সংগীত সংসদের নেতা। আমি মাঝেমধ্যে যেতাম। আমি সংগীতের লোক নই, কবিতার লোক। তবু খুব স্নেহ করতেন আমাকে।
পুরান ঢাকায় আমি যেখানে ছিলাম, ঘটনাক্রমে তার পাশেই ছিল পতিতাদের বস্তি। আমাদের বাসার সঙ্গেই ঘেঁষাঘেঁষি করে ওদের থাকার জায়গা। মাঝখানে ব্যবধান শুধু একটা বেড়া। বেড়াটা ছিদ্র করে ফেলেছিল ওরা। ওই ছিদ্র দিয়ে ওরা সিগারেট চাইত বা আগুন চাইত। স্বভাবতই এদের কারও কারও সঙ্গে পরিচয় ঘটে গিয়েছিল। আমি অবশ্য যেতে চাইতাম না। যাইনি। আমার আবার একটা পারিবারিক সুখ্যাতি ছিল। যেখানে থাকতাম, তারাও আমাকে ভালোবাসত। আমার থাকার জায়গাটা ছিল একটা বোর্ডিংয়ের মতো। বুড়ির হোটেল বলত লোকে। খুব জবরদস্ত ছিল বুড়ি।
একসময় ভাষা আন্দোলনের ওপর একটা ছড়া লিখেছিলাম লিফলেটে। পুলিশ কারা এসব করছে, এটা খুঁজে বের করতে ওই ছড়াটা নিয়ে তদন্ত শুরু করল। ছড়াটা নিয়ে আমার বাসায় এসে হানা দিয়েছে। তখন আমি বাসায় ছিলাম না। বাসায় ফিরছি, তখন গেটের মুখে আমার এক দূর সম্পর্কের খালাতো বোন, ওর নাম পুতুল আমাকে বলল, ‘এখন যেয়ো না। গেলেই তোমাকে অ্যারেস্ট করবে।’ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মেয়েটা।
এবার মেলায় আমার কবিতার কোনো বই বেরোয়নি। কবিতা জমেনি বেশি, বই করতে পারলাম না। খুব ইচ্ছে ছিল। কিন্তু ১০-১২টা কবিতা দিয়ে তো আর বই হয় না। কমপক্ষে ৩০টি কবিতা দরকার। উপন্যাসের একটা বই বেরিয়েছে। নাম ক্রীতদাসী। দুটো উপন্যাস দিয়েছি বইতে: ক্রীতদাসী আর আগুনের মেয়ে। ক্রীতদাসী উপন্যাসের কাহিনি কোনো কোনো পাঠকের কাছে অবিশ্বাস্য ঠেকতে পারে। কোনো কোনো সময় অবাস্তব, সংহতি নেই, চরিত্রের মধ্যে স্থিতিশীলতা নেই—এ রকম বিষয় নিয়েও আমি গল্প লিখেছি, লিখি।
আমাকে অনেকে প্রশ্ন করেন, কোনো বিশেষ শিল্প-আন্দোলনে আমার অনুরাগ আছে কি না, বা আমি ঠিক কোন ঘরানার মধ্যে পড়ি। কোনো বিশেষ আদর্শ আমার মধ্যে নেই। আদর্শ দিয়ে চালিত হই না। আমি চালিত হই ফিকশনের চরিত্র দিয়ে। যে চরিত্রটা আমি লিখি, যে চরিত্রটি আমি দেখেছি, সেটার দ্বারা আমি চালিত হই।
সব অবস্থাতেই কবিতা সম্ভব। আমি কবিতা লিখি। এখন একটু কম লিখছি, চোখে দেখতে পাই না। চোখের দৃষ্টি অপরিচ্ছন্ন। অন্যের সাহায্য নিতে হয়। আমি লেখক মানুষ। সময়ের সঙ্গে তাল দিয়ে আমি লিখে যাচ্ছি। লেখা তো বন্ধ হয়নি আমার।
অনেক বয়স হয়েছে। মৃত্যুচিন্তা আমার সঙ্গে সব সময় আছে। মৃত্যুতে অবসান। মৃত্যুচিন্তা থাকবে না কেন? আমি তো জীবন্ত মানুষ। যে বেঁচে আছে, সে মৃত্যু নিয়ে ভাবে। মৃত্যুচিন্তাটা এ রকম। আমি বেঁচে আছি, তাই মৃত্যু নিয়ে ভাবি। মৃত্যু হলো এন্ড। অতৃপ্তি কিছু তো আছে। আমি দীর্ঘ হায়াত পেয়েছি। লিখেছিও প্রচুর। সব লেখা এক জায়গায় করলে অনেকগুলো খণ্ড হবে। কাজ করেছি প্রচুর। এখন লিখি, চিন্তাভাবনা করি। সাম্প্রতিক লেখাপত্র পড়ি। আমি একজন সক্রিয় মানুষ। সাহিত্য করেছি সারা জীবন। চর্চার মধ্যেই তো আছি।
এখনকার তরুণদের লেখা পড়ি। অনেকেই বেশ ভালো লিখছে। একটা সময় আসবে, যখন এরা ভেঙে বেরিয়ে আসবে। এখন জোট বেঁধে আছে। কবিতা লিখছে, ভালো লিখছে। কিন্তু একসময় এই খোলস ফাটিয়ে বেরিয়ে আসবে।
এখন পুরোনো দিনের কথা বেশ মনে পড়ে। আমরা ছিলাম তিনজন। শামসুর রাহমান, শহীদ কাদরী আর আমি। শামসুর রাহমান চলে গেছেন। শহীদ কাদরী দেশান্তরী হয়েছেন। শুধু আমি একা পড়ে আছি এই বাংলাদেশে। এই সুযোগে একটা বিষয় পরিষ্কার করে নিই। শামসুর রাহমানের সঙ্গে আমার কখনো কোনো বিরোধ হয়নি। কিন্তু মানুষের ধারণা, আমরা একজন আরেকজনের প্রতি ঈর্ষাকাতর। এটা ভুল ধারণা। শামসুর রাহমান যখনই সুযোগ পেয়েছেন, একা একা আমার বাসায় চলে এসেছেন। আমার সঙ্গে বসে আড্ডা দিয়েছেন। এটা কেউ জানত না। শামসুর রাহমানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল, এটা অনেকেই জানেন না।
অনেক দিন আগে ‘উড়ালকাব্য’ নাম দিয়ে কিছু কবিতা লিখেছিলাম। নিজেকে ব্যঙ্গ করে লেখা কবিতা। তখন অবশ্য এর কার্যকারণ ছিল। এখন বয়স হয়েছে, লিখতে পারি না আগের মতো। ভাবি। নিজের দু-একটা লাইন মনে আসে। প্রশ্নগুলো বড় ভালো লাগে।
‘কানা মামুদ কানা মামুদ
কোথায় পেলে ওড়ার বারুদ?’
=============================
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ আল মাহমুদ
এই সাহিত্যালোচনা'টি পড়া হয়েছে...
গল্প- জলঝড় একাত্তরের অপ্রকাশিত দিনপঞ্জি রশীদ করীমে'র সাক্ষাৎকার- 'মনে পড়ে বন্ধুদের' প্রাচ্যের ছহি খাবনামা গল্প- এভাবেই ভুল হয় গল্প- মাঠরঙ্গ ফয়েজ আহমেদঃ স্মৃতিতে চিঠিতে অরুন্ধতী রায়ের সাক্ষাৎকারঃ উপন্যাসের জগতের জগতের সঙ্গে আমার সম্পর্ক নেই ইতিহাস ও জাতি দিয়ে ঘেরা গল্প- চাল ডাল লবণ ও তেল ক-য়ে ক্রিকেট খ-য়ে খেলা গল্পসল্প- ডাংগুলি হ্যারল্ড পিন্টারের শেষ সাক্ষাৎকারঃ আশৈশব ক্রিকেটের ঘোর সূচনার পিকাসো আর ভ্যান গঘ আল্লাহআকবরিজ সি সি গল্প- কবি কুদ্দুস ও কালনাগিনীর প্রেম গল্পসল্প- আমার বইমেলা বাংলাদেশ হতে পারে বহুত্ববাদের নির্মল উদাহরণ শিক্ষানীতি ২০১০, পক্ষ-বিপক্ষ শক্তি এবং জাতীয় স্বার্থ চীন-ভারত সম্পর্ক এবং এ অঞ্চলে তার প্রভাব নারী লাঞ্ছনার সর্বগ্রাস একজন এস এ জালাল ও মুক্তিযুদ্ধের তথ্যভাণ্ডার গল্প- স্বপ্নের মধ্যে কারাগারে গল্পিতিহাস- কাঁথা সিলাই হইসে, নিশ্চিন্ত ‘এখন প্রাধান্য পাচ্ছে রম্যলেখা' অকথিত যোদ্ধা কানকুনের জলবায়ু সম্মেলন, বাংলাদেশের মমতাজ বেগম এবং আমার কিছু কথা নাপাম বোমা যা পারেনি, চ্যালেঞ্জার ও আব্রাম্স্ ট্যাংক কি তা পারবে? ঠাকুর ঘরে কে রে...! ষড়যন্ত্র নয়, ক্ষুধা ও বঞ্চনাই আন্দোলনের ইন্ধন বাহাত্তরের সংবিধানের পুনঃপ্রতিষ্ঠায় বাধা কোথায়? ড.ইউনূসের দুঃখবোধ এবং প্রাসঙ্গিক কিছু কথা গীতাঞ্জলি ও চার্লস এন্ড্রুজ গল্প- তেঁতুল একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বাংলাদেশের পুস্তক প্রকাশনা গল্প- বট মানে গরুর ভুঁড়ি গল্প- কিশলয়ের জন্মমৃত্যু গল্প- মাকড়সা দুর্নীতি প্রতিরোধে আশার আলো জাগো যুববন্ধুরা, মুক্তির সংগ্রামে ঢাকা নগর ব্যবস্থাপনায় পরিবর্তন প্রয়োজন মারিও বার্গাস য়োসার নোবেল ভাষণ- পঠন ও কাহিনীর নান্দীপাঠ লন্ডন পুলিশ জলকামানও নিল না রাষ্ট্রের চ্যালেঞ্জ ও যুদ্ধাপরাধী বিচারের দায়বদ্ধতা
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ আল মাহমুদ
এই সাহিত্যালোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
June
(646)
-
▼
Jun 08
(9)
- সাহিত্যালোচনা- গ্রামকে শহরে এনেছি by আল মাহমুদ
- গল্প- জলঝড় by বুলবুল চৌধুরী
- একাত্তরের অপ্রকাশিত দিনপঞ্জি by অধ্যাপক শামসুল হুদা
- সাক্ষাৎকার- মনে পড়ে বন্ধুদের by রশীদ করীম
- ওয়াসলের হার দেখলেন ম্যারাডোনা
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে রোডম্যাপ প্রয়োজন by এম তামিম
- কার্বন-করের সমর্থনে অস্ট্রেলিয়ায় সমাবেশ
- আমাদের ভালোবাসার মানুষ
- ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি ধরে রাখত...
-
▼
Jun 08
(9)
-
▼
June
(646)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment