Thursday, December 5, 2024
আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড: গ্রেপ্তার এড়াতে নানা কৌশল নিয়েছিলেন আসামি চন্দন
আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড: গ্রেপ্তার এড়াতে নানা কৌশল নিয়েছিলেন আসামি চন্দন
পুলিশ জানায়, আসামি চন্দন ঢাকা থেকে কিশোরগঞ্জে আসছেন, এ তথ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পেয়েছিল। তিনি ট্রেনে ওঠার পর তথ্যটি জানানো হয় ভৈরব থানা–পুলিশকে। তবে তিনি সরাসরি ট্রেনে ভৈরবে আসেননি। ট্রেন পরিবর্তন করায় তাঁর আসতে দেরি হয়। পরে রাত পৌনে ১২টার দিকে তাঁকে ভৈরব রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চন্দন চট্টগ্রাম কোতোয়ালি থানার সেবক কলোনির মেথরপট্টির ধারী দাসের ছেলে। তাঁর শ্বশুরবাড়ি ভৈরব পৌর শহরের সুইপার কলোনিতে।
চন্দনকে গ্রেপ্তারের বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহিন মিয়া বলেন, চন্দন আত্মগোপন করতে শ্বশুরবাড়িতে আসছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি নানা কৌশল অবলম্বন করেন। তিনি সরাসরি ট্রেনে ভৈরব আসেননি; ট্রেন পরিবর্তন করে আসেন। সম্ভাব্য সময়ের চার ঘণ্টা পর চন্দনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
ভৈরব থানা–পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব স্টেশনে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে আসামি চন্দনের নেমে পড়ার কথা ছিল। অনেক আগে থেকেই সাদাপোশাকে স্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। প্ল্যাটফর্ম ত্যাগ করার সম্ভাব্য সব জায়গা ঘিরে ফেলা হয়। ট্রেন আসে ট্রেন যায়, চন্দন আর নামেন না। অবশেষে তিনি ট্রেন থেকে নামেন রাত ১১টার পর। পুলিশের হাতে ধরা পড়েন রাত পৌনে ১২টায়। তাঁর মুখে মাস্ক ছিল। তখন তিনি একটি ব্যাগ হাতে ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে রিকশার জন্য অপেক্ষা করছিলেন।
পুলিশ জানায়, মুখে মাস্ক থাকায় চন্দনকে প্রথমে চিনতে সমস্যা হচ্ছিল। ডিবি পুলিশ আগেই চন্দনের শার্ট ও প্যান্টের রং জানিয়েছিল। ধরা পড়ার পর তিনি নাম–পরিচয় গোপন করেননি। গ্রেপ্তারের পর চন্দনকে ভৈরব থানায় আনা হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করছিলেন। পরে সাইফুলকে কোপানোর ভিডিও দেখানো হয়। এতে চন্দনের চেহারা স্পষ্ট ছিল। ভিডিও দেখার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা আর অস্বীকার করেননি তিনি।
এদিকে চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব পৌর শহরের সুইপার কলোনিতে গিয়ে দেখা যায়, বাড়িতে কেউ নেই। চন্দনের শ্বশুর নন্দু পেশায় ডোম ছিলেন। সাত বছর আগে তিনি মারা যান। শাশুড়ি রশ্মি পরিবারের অন্য সদস্যদের নিয়ে কলোনিতে থাকেন। ১৪ বছর আগে চন্দন ও বিন্দিয়ার বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান।
কলোনির অন্য বাসিন্দারা জানান, চন্দন শ্বশুরবাড়িতে কম আসতেন। তাঁদের কেউ জানতেন না চন্দন চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার আসামি। গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি জানতে পারেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ছয় মামলায় গ্রেপ্তার হন ৪০ জন। তাঁদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ১০ জন গ্রেপ্তার রয়েছেন।
ঘটনাস্থল থেকে পুলিশের সংগ্রহ করা ৫২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারালো অস্ত্র দিয়ে আইনজীবী সাইফুলকে কোপান ওম দাশ, চন্দন ও রনব, আর তাঁকে পেটাতে থাকেন অন্যরা। সেখানে আরও ২৫-৩০ জন ছিলেন। তাঁদের বেশির ভাগই পরিচ্ছন্নতাকর্মী।
![]() |
| চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি চন্দন দাসকে গতকাল রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
December
(237)
-
▼
Dec 05
(9)
- গাজায় গণহত্যার জন্য ইসরাইলকে দায়ী করল অ্যামনেস্টি
- ইসলাম গ্রহণ করতে চান রোনালদো! সৌদির সাবেক ফুটবলারে...
- আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড: গ্রেপ্তার এড়াতে নানা কৌ...
- নিজের ইচ্ছাতেই পুরোপুরি নগ্ন হয়েছিলেন ‘বার্বি’ তারকা
- বিক্ষোভে উত্তাল দ. কোরিয়া, অভিশংসনের মুখে প্রেসিডেন্ট
- কর্মকর্তারা জড়িত না থাকলে দুর্নীতি হয় না: ওয়াসা পর...
- জাতীয় ঐক্যের কাউন্সিল গঠনের পরামর্শ: প্রধান উপদেষ্...
- টানাপড়েনের মধ্যেই ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
- বৃটেন নিয়ে অস্বস্তি, লন্ডনে বক্তৃতা করবেন হাসিনা: ...
-
▼
Dec 05
(9)
-
▼
December
(237)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment