Sunday, December 8, 2024
মোড়ক উন্মোচন: পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে, দুঃসাহসিক কাহিনির নতুন বই
মোড়ক উন্মোচন: পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে, দুঃসাহসিক কাহিনির নতুন বই
তাঁরা চারজন—তৎকালীন মেজর মঞ্জুর, মেজর তাহের, মেজর জিয়াউদ্দিন ও ক্যাপ্টেন বজলুল গনি পাটোয়ারী। তাঁরা পাকিস্তান থেকে পালিয়ে এসে যোগ দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে। পাকিস্তানের কাশ্মীর সীমান্ত হয়ে ভারতে প্রবেশ ও পরে মুক্তিযুদ্ধে যোগদানের সেই দুঃসাহসিক কাহিনি নিয়ে প্রকাশিত হলো বজলুল গনি পাটোয়ারীর লেখা বই শত্রুভূমি থেকে সম্মুখসমরে।
রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে আজ শনিবার বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। বইটিতে বর্ণনা করা হয়েছে কীভাবে তৎকালীন মেজর মঞ্জুর, মেজর তাহের, মেজর জিয়াউদ্দিন ও ক্যাপ্টেন বজলুল গনি পাটোয়ারী এবং মঞ্জুরের স্ত্রী, শিশুপুত্র, কন্যা ও এক বাঙালি সৈনিক ঝড়বৃষ্টির রাতে কখনো হেঁটে, কখনো হামাগুড়ি দিয়ে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কাশ্মীর সীমান্ত পাড়ি দেন।
মুক্তিযুদ্ধে কর্নেল (অব.) বজলুল গনি পাটোয়ারী প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডেলটা (ডি) কোম্পানির রণক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করেন। এটি ‘সিনিয়র টাইগার্স’ নামে বেশি পরিচিত। তিনি যুদ্ধ করেছেন সিলেট সীমান্তে। মুক্তিযুদ্ধের পর তাঁকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইয়ের লেখক বজলুল গনি চব্বিশের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না। বাংলাদেশের মানুষ জেগেছে, জাতি জেগেছে। জাতিকে জাগিয়ে রাখতে হবে। নতুন প্রজন্মকে অভিবাদন জানিয়ে তিনি আরও বলেন, নতুন প্রজন্ম জাতীয়তাবোধকে জাগিয়ে তুলেছে।
বজলুল গনি পাটোয়ারী যে তিনজনের সঙ্গে পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন, তাঁদের দুজন পরে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। একজন মেজর জেনারেল এম এ মঞ্জুর, অন্যজন কর্নেল আবু তাহের। তাঁরা দুজন প্রয়াত। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদ থেকে অবসরে যাওয়া জিয়াউদ্দিন অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছেন।
শত্রুভূমি থেকে সম্মুখসমরে বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। এটি সম্পাদনা করেছেন মেজর (অব.) নাসির উদ্দিন আহাম্মেদ। তিনি অনুষ্ঠানে বলেন, সম্মুখসমরে যাঁরা যুদ্ধ করেছেন, গুলি করেছেন, মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছেন, তাঁদের অভিজ্ঞতা নিয়ে বই লেখা হয়েছে খুব কম। সেদিক দিয়ে এই বই একটি নতুন সংযোজন।
বইটি প্রকাশের পেছনের কথাও তুলে ধরেন নাসির উদ্দিন। তিনি বলেন, বজলুল গনি পাটোয়ারীর কাছে নিজের অভিজ্ঞতা নিয়ে একটি পুরোনো লেখা ছিল। সেটি থেকে বইয়ের পাণ্ডুলিপি তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ২০০৯ সালে প্রথমা প্রকাশন যাত্রা শুরুর পর এখন পর্যন্ত ৮৯০টি বই প্রকাশ করেছে। প্রথমা প্রকাশনের বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়ের একটি মুক্তিযুদ্ধ। প্রথমা থেকে মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৪। তিনি বলেন, চারজন মুক্তিযোদ্ধার পাকিস্তান থেকে ভারত হয়ে বাংলাদেশে আসার দুঃসাহসিক যাত্রার কথা ভাবা যায় না। যেকোনো সময় তাঁদের মৃত্যু হতে পারত। সম্মুখসমরে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে বইয়ের সংখ্যা আসলেই কম।
মতিউর রহমান আরও বলেন, মেজর মঞ্জুরের ওপর একটি বই প্রথমা প্রকাশ করেছে। আরেকটি প্রকাশিত হবে। কর্নেল তাহেরের পাকিস্তান থেকে ফেরার অভিজ্ঞতা বিচিত্রার ১৯৭২ সালের বিজয় দিবস সংখ্যায় প্রকাশিত হয়েছিল। সেটি এই বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে বজলুল গনি পাটোয়ারীর স্ত্রী নায়লা পারভীন, মেয়ে সাজিয়া গনি, ছেলে শায়ান গনি, জামাতা এ এন এম মাহফুজ, বড় ভাই আবদুর রাজ্জাক পাটোয়ারী এবং অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তা ও প্রথমা প্রকাশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![]() |
| শত্রুভূমি থেকে সম্মুখসমরে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক কর্নেল (অব.) বজলুল গনি পাটোয়ারীর (বই হাতে) সঙ্গে (বাঁ থেকে) তাঁর জামাতা এ এন এম মাহফুজ, মেয়ে সাজিয়া গনি, স্ত্রী নায়লা পারভীন, ছেলে শায়ান গনি ও বড় ভাই আবদুর রাজ্জাক পাটোয়ারী। আজ শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে। ছবি: প্রথম আলো। |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
December
(237)
-
▼
Dec 08
(12)
- আসাদের পতনের লড়াইয়ে নেপথ্যে থাকা কে এই জোলানি
- আলু, পেঁয়াজ, চালে বাংলাদেশ ভারতের ওপর কতটা নির্ভরশ...
- দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহীরা, আসাদ পালানোর খবর অ...
- যারা ভাবেন বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, তারা আহাম্মকের...
- মোড়ক উন্মোচন: পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে, ...
- লেবাননে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরাইল ভয়াবহ ক্ষ...
- ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগ
- সিলেটে সীমান্ত নদী দেখতে ভোলাগঞ্জ জাফলংয়ে তদন্ত দল...
- দেশ এখনো এক অজানা অবস্থার মধ্যে আছে
- বিদ্যুৎ ও গ্যাসে বছরে মাথাপিছু ভর্তুকি তিন হাজার ট...
- জাতীয় ঐক্যের ডাক সশস্ত্রবাহিনীর সাবেক কর্মকর্তাদের
- সংসদ সদস্যরা নিজ এলাকায় রীতিমতো জমিদার
-
▼
Dec 08
(12)
-
▼
December
(237)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment