Tuesday, November 16, 2010
গল্প- 'সোনালি চিল' by সৈয়দ মোফাজ্জেল হোসেন
গল্প- 'সোনালি চিল' by সৈয়দ মোফাজ্জেল হোসেন
ক'দিন ধরেই মন খারাপ রাজিবের। রাত্রির সঙ্গে ওর পরিচয় গত পাঁচ বছরের। এই পাঁচ বছর ধরে ওরা সব সময়েই নিজেদের ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন দেখেছে।
রাত্রির বাবা-মাও বিষয়টি জানেন। তার সম্মতি ছিল রাজিবের সঙ্গে রাত্রির বিয়েটা হয়ে যাক। শুধু অপেক্ষা ছিল রাত্রির চাচার আমেরিকা থেকে দেশে আসা নিয়ে। তিনি ঢাকাতে এলেই রাজিব-রাত্রির বিয়েটা হয়ে যাবে। এর ভিতরে রাত্রির এমএটাও শেষ হবে। তার পর আর যেন বাধা নেই।
রাজিবের মারও এ বিয়েতে আপত্তি নেই। রাত্রির রংটা একটু কালো ধরনের। আপত্তি-টাপত্তি একটু এখানেই। মার মনটা খুব একটা সায় দেয় না। রাজিব মায়ের এই আপত্তির বিষয়টি খুব একটা গুরুত্ব দেয়নি। বলেছে, মা রং-টং খুব একটা ম্যাটার হবে না আমার কাছে? ওকে পাঁচ বছর ধরে দেখছি, চমৎকার মেয়ে রাত্রি। আমার দৃষ্টিতে ও খুব সুপার মেয়ে। তুমি দেখে নিও।
রাত্রির চাচা আমেরিকার কোন স্টেটে থাকেন রাজিব জানে না।। শুধু শুনেছে উনি গত পঁচিশ বছর ধরে আমেরিকায় বসবাস করেন সস্ত্রীক। ভালো ব্রোকার ফার্মের মালিক। অঢেল পয়সা।
যেদিন ভদ্রলোকের আসার কথা সেদিন তিনি এলেন না। এলেন তার স্ত্রী। সঙ্গে তার বোনের ছেলে। আমেরিকাতে যারা ব্যবসা-বাণিজ্য করে তার পক্ষে অনেক চেষ্টা করেও প্রোগ্রাম মতো দেশে আসা অতি সহজ হয় না। তাদের নানা সমস্যা থাকে। কাজের মধ্য থেকে ফুরসত পাওয়াটাই কষ্টকর।
মাঝখানে ক দিন রাত্রিকে পাওয়াই গেলো না। ওর গায়েও আমেরিকার বাতাস লেগেছে। মোবাইলে টেলিফোন করলে হয় ওটা বন্ধ থাকে কিংবা 'রাজিব একটু ব্যস্ত আছি, পরে, কথা বলি' বলে মোবাইল বন্ধ করে দেয়। শুধু রাজিবের ইচ্ছে এখন আর রাত্রির সঙ্গে কথা হয় না। সকালে গেলে কিংবা রাত দশটার দিকে ওদের বাসায় গেলে রাত্রি বাসায় নেই বলে জানিয়ে দেয় ওদের গেট থেকেই। দারুণ অপমান বোধ করে রাজিব। মোবাইল ফোন কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার সে। লাখ টাকার মতো বেতন। বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাস। নিজের গাড়ী আছে। রাত্রিদের বাড়ীতে আজকাল যখন ওকে পাওয়া যায় না তখন ইগোতে খুব লাগে। ওর পৌরুষ আর ব্যক্তিত্ব আহত হয়।
এ কারণেই আজকাল ওর মনটা খুব খারাপ থাকে। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রাজিব ভাবে ও কি হেরে যাচ্ছে কারো সঙ্গে প্রতিযোগিতায়। কিন্তু ওর তো কোন প্রতিযোগী ছিলো না। তা হলে?
এর ভেতরেই রাজিব খবর পায় রাত্রির সঙ্গে ওর চাচীর বোনের ছেলের একটা সম্পর্ক তৈরির চেষ্টা চলছে পারিবারিকভাবে। ছেলেটাও ব্রোকার হাউজে চাকুরী করে। রাত্রির সঙ্গে বিয়ে হলে তাৎক্ষণিকভাবে ওকে আমেরিকায় নিয়ে যেতে কোন সমস্যা হবে না। প্রস্তুতি সে রকমই। আর আমেরিকা সে তো যে কোন নারীর জন্যে স্বপ্নের দেশ।
রাত্রির জন্যেও এটা কোন ব্যতিক্রম নয়। রাজিব এসব শুনে তো অবাক। ওর সঙ্গে এই যে পাঁচ বছরের পরিচয়? তার কি হবে? আমেরিকার হাতছানীর কাছে ওর প্রেম বিশ্বাস ভাবনার অপমৃতু্য।
কি আশ্চার্য!
রাত্রির সঙ্গে ওর পরিচয় হয়েছিল ওর এক বন্ধুর বাড়িতে। প্রথম প্রথম রাজিব ওকে পাত্তা দেয়নি। ওর দিকে তাকালে কেমন যেনো একটা মেকি মেকি লাগতো ওকে। এদেশের গিলটি সোনার গয়না। তারপর যা হবার তাই হলো। ওকে ভালো লাগা শুরু হলো ক্রমশ।
স্বপ্নের জাল বুনলো দুজনেই। রাত্রির মা-বাবা দু'জনেই পছন্দ করতেন রাজিবকে। নিজের ছেলেকে যতো না খাতির করতেন তার থেকে মনে হয় বেশীই করতেন। জামাই হবার আগেই যেনো জামাই আদর করতেন।
সেদিন ওর ভাই তান্না এসে অনেকটা ক্ষুব্ধ স্বরেই বললো, তুমি রাত্রির আশা ছেড়ে দাও। রাত্রি মনে হয় ঐ আমেরিকার হারামীকেই বিয়ে করতে আগ্রহী। তোমাকে তো ভুলেই গেছে। ঘরে থাকলেও বলে রাজিবকে বলে দে আমি বাসায় নেই।
তান্না রাজিবের বছর পাঁচেকের ছোট। ভার্সিটির শেষ বর্ষের ছাত্র। এসব শোনার পর থেকেই রাজিব উদ্ভ্রান্তের মতো থাকে। ভেতরে অশান্তির আগুন জ্বলছে।
রাজিব জানে এ যুগে লায়লি-মজনুদের কোন মূল্য নেই। রোমিও-জুলিয়েট গল্পকথা মাত্র। তারপরেও প্রেমের শূন্যতা মানুষকে দিকভ্রষ্ট তো করেই। রাজিবের অবস্থাও সে রকম। বৈঠাবিহীন নৌকা। আজকাল তো আর কেউ প্রেমের জন্য জীবন দেয় না। অধিকাংশ ছেলে বিয়ের আগেই, ছাত্র অবস্থা থেকেই শ্রীকৃষ্ণ ক্লাবের সদস্য হয়ে যায়। চারিদিকে গোপীজন পরিবেষ্টিত থাকে-আবার বিয়ে করে অন্য কোথাও, অন্য কোন খানে। কিন্তু রাজিব এ ধরনের ছেলে না। ওর চারিত্রিক দৃঢ়তা অনেক বেশী। রাত্রির সঙ্গে ওর সম্পর্ক সেই ছাত্রজীবন থেকেই।
কবি বলেছেন, নারীরিত্র দেবা নশ্চাং জানোন্তি কুত. মনুষ্য। আজকাল মনে হয় মেয়েদের মন অতো জটিল নেই। জীবন যেমনই হোক মেয়েদের মন অনেক সহজসাধ্য।
টাকা-পয়সা-আরাম আয়েস আর আমেরিকার হাতছানি। ব্যস্ আর কি চাই। মেয়েদের থেকে মনে হয় পুরুষের মনই জটিল বেশি।
তান্না সেদিন খুব দুঃখ করে বলেছিলো, রাজিব ভাই, আপা আজকাল যেনো কেমন হয়ে গেছে। ওই শালা আমেরিকান ছেলে ওকে কিভাবে যেনো আচ্ছন্ন করে রেখেছে। মার চাচী-মা তো তার বোনের ছেলের প্রশংসায় পঞ্চমুখ। কাহাতক আর সহজ হয় ও বলো?
কোন কথা বলে না রাজিব। রাত্রির জন্যে ক্রমান্বয়ে একটা ঘৃণা তৈরি হতে লাগলো। লোকে বলে প্রেমের অপর পৃষ্ঠায় ঘৃণা লেখা থাকে। রাজিবের ক্ষেত্রে তাই হচ্ছে।
এখন নভেম্বর মাস। এই মুহূর্তে ঢাকার আবহাওয়া আর ভালস্নাগে না রাজিবের। ভাবলো ক দিনের জন্যে কক্সবাজার ঘুরে আসবে। সমুদ্রের ধারে গেলে হয়ত মনটা কিছুটা ভালো লাগতে পারে।
এ কারণেই ওর কক্সবাজার আসা। না, এখানেও অনেক ভীড়। সমুদ্র সৈকত নোংরায় ভরা। অনেক মানুষ গিজ গিজ করে। সৈকতের চারিদিকে হোটেল আর রিসোর্ট সমুদ্রকে যেভাবে গ্রাস করছে তাতে বঙ্গোপসাগরের এই অংশ আর তার পরিবেশ হুমকির মুখে পড়ছে। দেশের নদীগুলোর মতো হয়ত সমুদ্রের অস্তিত্বই বিপন্ন হবে।
রাজিবের কক্সবাজার আজকাল আর ভালস্নাগে না। এখানে এলে প্রথমে মনে হয়েছিল হয়ত ভালো লাগতে পারে। কিন্তু বাদামের খোসা, ডাবের খোসা, কোকের বোতলের ছড়াছড়ির ভেতরে মনে শান্তি আশা করাই বৃথা। রাজিব মনের ক্ষোভে কক্সবাজার ছাড়লো।
এরচেয়ে টেকনাফ ভালো লাগতে পারে। রাজিব ঠিক করলো টেকনাফেই কাটাবে কয়েকদিন। অনেক দিন আগে একবার টেকনাফে এসেছিলো রাজিব। তখনো টেকনাফকে ওর ভালো লেগেছিলো। পর্যটন করপোরেশনের হোটেলটা নাফ নদীর তীরে। জানলার ধারে বসলে নাফ নদীর সম্পূর্ণটা চোখে পড়ে। নাফ নদীর ওপারে বার্মা।
রাজিব কক্সবাজার থেকে অাঁকাবাঁকা পথ বেয়ে টেকনাফ এলো। পর্যটন করপোরেশনের হোটেলটা দেখতেও অনেকটা প্রাচীন যুগের বাড়ীর মতো। ঘর-দোরগুলো সুসজ্জিত। একটু হোমলি পরিবেশ আছে। দোতলার একটি রুম ভাড়া নিলো রাজিব। ভাড়াও খুব ন্যায়সঙ্গত-নাগালের মধ্যে। রেজিস্টার নাম এন্ট্রি করতে গিয়ে মনে হলো দু'চার জন বিদেশীও আছে। কিন্তু হোটেলে খুব ভিড় নেই।
নিজের রুমে এলো রাজিব। এখানেই নিরিবিলি ক'দিন থাকবে। মনের ভেতরে উথাল-পাতাল। রাত্রিও কথা মনে হলেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নাফ নদীর ঢেউয়ের মতোই মনে হতাশার ঢেউ খেলে যায়।
বিকেলের দিকে গাড়ীটা নিয়ে সমুদ্রের দিকে গেলো রাজিব। টেকনাফ অংশে সমুদ্রে ঢেউ ওঠে তবে সে রকম না। কক্সবাজারের সমুদ্রে সাপের ফনার মতো ঢেউগুলো সমুদ্রতটে আছড়ে পড়ে। একটা তরঙ্গ ভাঙ্গতে ভাঙ্গতেই আরেকটা ঢেউ-এর পেছনে পেছনে ছুটে আসে। সে এক অপূর্ব দৃশ্য। কিন্তু লোকজনের ভিড়ে এ দৃশ্য দেখার আনন্দটা সেভাবে অনুভব করে না রাজিব।
টেকনাফ অংশে সমুদ্র অনেক বেশি শান্ত। শুধু বড় বড় কিছু নৌকা ফেলে রাখা আছে।
রাজিব সমুদ্র তটে বসলো। সূর্য সামনের দিকে কিছুক্ষণের ভেতরেই হয়ত অস্ত যাবে। এখানে সূর্যোদয় দেখা যায় না। অস্তগামী সূর্য দেখলে রাজিবের কষ্ট লাগে। সারাদিনের প্রচণ্ডতাশেষে এক সময় ক্লান্ত সূর্য প্রকৃতি কোলে ঢলে পড়ে। মানুষের জীবনের সঙ্গে সূর্যের উদয় হওয়া মধ্যাহ্নের প্রচণ্ডতা শেষে এক সময়ে মেঘের কোলে হারিয়ে যাওয়া-কি অপূর্ব মিল মানুষের জীবনের সঙ্গে।
সমুদ্র সৈকতের বালিগুলোর গাঁথুনি খুব শক্ত, এর ওপর দিয়ে গাড়ী চালানো যায়। মসৃণ বালু তটে গাড়ী খুব সহজেই চলে।
বালু কনার ওপরে আংগুল দিয়ে অকারণে দাগ কাটছে রাজিব। কোন উদ্দেশ্য নেই-এমনিতেই।
এই মুহূর্তে রাত্রির কথা মনে হচ্ছে। মনে হচ্ছে ওর বাড়িতে গেলে রাজিবকে এড়িয়ে যাওয়ার বিষয়গুলোই নিয়েই কি এতটাই স্বার্থপর? রাজিবের কথা একবারও ভাবলো না রাত্রি।
সাগরের ছোট ছোট ঢেউয়ের মতো ওর মনেও নানা ভাবনা আকুলি-বিকুলি করছে।
হঠাৎ করেই রাজিব লক্ষ্য করে একটু দূরে সরে মহিলা একাই বসে আছে। সামনে অস্তগামী সূর্যের দিকে তিনি তাকিয়ে আছেন। এক নজরে মহিলাকে দেখলো রাজিব।
মেয়েদের ব্যাপারে রাজিবের আগ্রহ আছে কিন্তু উত্তাপ নেই। লাল পাড় সাদা শাড়ী পরা মহিলা। খুব পরিপার্টি করে তিনি বসে আছেন। এর বেশি আর কিছু খেয়াল করলো না রাজিব।
রাত্রির কথা মনে হচ্ছে বারংবার। কিছুতেই ভুলতে পারছে না। ওর ভাই তান্না যেটুকু জানিয়েছে তা ওর কাছে বিশ্বাসযোগ্য। কেননা যতবার ওদের বাড়িতে গেছে ততবারই শুনেছে রাত্রি বাসায় নেই। অথবা অসুস্থ। যে মেয়ের সঙ্গে একদিন দেখা না হলেই মোবাইলে অস্থির করে তুলতো আজ কতদিন কোন মোবাইল নেই। ম্যাসেজ পাঠালেও জবাব পাওয়া যায় না। হয়ত সীমটাই বদলে ফেলেছে।
আপনি একা? এই প্রশ্নেই সম্বিত ফিরে পেলো রাজিব। হঁ্যা, আমি একা। একদম একা।
মহিলা বললেন, আপনার পাশে বসতে পারি?
বসুন। রাজিব সহজভাবেই বললো। মহিলা বললেন, আমার নাম ইন্দ্রানী স্যানাল। বসতে বসতে বললেন, আমি আর আমার মা কোলকাতা থেকে এসেছি। আমি কলেজের অধ্যাপক।
রাজিব হাসলো। বললো, আমি রাজিব হাসান। একজন আইটি ইঞ্জিনিয়ার। বাড়ী ঢাকার মুন্সীগঞ্জে।
রাজিবের পরিচয় পাবার পরই ইন্দ্রানী দুই হাত জোড় করে বললো, আপনি বাংলাদেশী এজন্যে আপনাকে নমস্কার।
আপনি ইন্দ্রানী স্যানাল একজন বাংলাদেশীকে নমস্কার করলেন কেন।
হাসলো রাজিব। হঠাৎ নমস্কার কেন?
ইন্দ্রানী বলল, এই জন্যে যে আপনি সেই বাংলাদেশীর একজন যারা মাতৃভাষা, আই মীন, বাংলা ভাষার জন্যে জীবন দিয়েছেন। আপনারাই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা এনে দিয়েছেন। আপনাদের প্রধানমন্ত্রী রাষ্ট্র সংঘে বাংলা ভাষায় তেজদীপ্ত কণ্ঠে বক্তৃতা করেছেন। আমরা ভারতের বাঙ্গালীরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।
কিন্তু আপনাদের এখানে নামকরা কবি সাহিত্যিক আছেন, যারা বাংলা ভাষাকে অনেক বেশি পছন্দ করেছেন।
ওপারে ছাই করেছে। ওরা সব কমার্শিয়াল লেখক। ওরাও আপনাদের বইয়ের বাজারের দিকে চেয়ে থাকে।
আপনার সঙ্গে সবে পরিচয় হলো। এ ব্যাপারে আপনার অনেক বাহাস আছে।
ইন্দ্রানী স্যানাল বলল, শুনলে অবাক করেন কোলকাতায় বাঙ্গালীরা হিন্দু আর মুসলমানরা, হাসলো ইন্দ্রানী মুসলমানরা শুধুই মোহামেডান। কি মূর্খতা আর অপমানকর বলেন?
এবার আগ্রহ ভরে মহিলার দিকে তাকালো রাজিব। হঁ্যা খুবই সুন্দরী মহিলা। কথা বলার স্টাইলও সুন্দর। চোখ দুটো বড় এবং টানা টানা। ইন্দ্রানী সমুদ্রকে সামনে রেখে আমার পাশেই বসলো। আমি কখনো আপনাদের বাংলাদেশে আসিনি। আসি আসি করেও আসা হয়নি। আমরা আজ সাতদিন বাংলাদেশে। মার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুর মতো। তাই অচেনা দেশে এসেও কোন সমস্যা হয়নি। এক নাগাড়ে কথাগুলো বললেন ইন্দ্রানী স্যানাল।
সমুদ্র দেখাতে আনলেন না মাকে?
আজ মার শরীরটা ভালো নেই তাই একাই এলাম। আপনি?
রাজিব বললো, আমি? আমি ভাই ভীষণ একা। একাই এসেছি, মাঝে মাঝে আসি। ক' দিন থেকে চলে যাই।
কক্সবাজারে যান না?
কক্সবাজারে এতো ভীড় আর নোংরা আমার একদম পছন্দ হয় না। সমুদ্রের গর্জন শোনার জন্যে কখনো সখনো মন চায় যেতে কিন্তু অই বললাম ভীড় আর নোংরার জন্যে যাওয়া হয় না।
ইন্দ্রানী চুপ করে রইলেন।
রাজিব বললো, অনেকদিন আগে একবার কক্সবাজার এসেছিলাম। তখন এতো ভীড় আর নোংরা ছিল না। খুব পরিচ্ছন্ন। দূরের হোটেল থেকেও সমুদ্রের গর্জন শোনা যেতো। আজকাল আর সে গর্জন শোনা যায় না। এখন চারিদিকে বড় বড় হোটেল হয়ে কক্সবাজারের নাভিশ্বাস উঠছে। সমুদ্রের বেলাভূমিতে এখন সমুদ্র পোকারা আর বালু কেটে ছবি অাঁকে না। এ এক হতাশার কথা। তারচে' টেকনাফ ঢের ভালো। অন্তত, আমার তো তাই মনে হয়।
কোলকাতার মেয়ে ইন্দ্রানী বললেন, আপনি নিজেকে নিজের থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কোন হতাশা কি ঘিরে রেখেছে আপনাকে? রাজিব জিজ্ঞেস করলো, কেনো বলুন তো? এ রকম মনে হচ্ছে কেনো আপনার কাছে। ইন্দ্রানী বললেন, না যেভাবে আপনি নির্জনতা খুঁজছেন তা একমাত্র হতাশাগ্রস্থরাই করে থাকে। তাই বললাম আর কি।
চমকে উঠলো রাজিব। ওর চেহারায় কি রাত্রির হতাশা দাগ কেটেছে? তা না হলে ইন্দ্রানী এটা বলবে কেনো? রাজিব বললো, হতাশা-টতাশায় বিশ্বাসী নই আমি। কোন দুঃখ বা হতাশা আমাকে স্পর্শ করে না।
ইন্দ্রানী জিজ্ঞেস করলেন, বিয়ে-টিয়ে তো করেননি। তা হলে কোন প্রেমঘটিত ব্যাপার স্যাপার নেই তো?
না না। প্রতিবাদ করলো রাজিব। ইন্দ্রানী বললো, দেখুন আপনি আর আমি একই সময়ের মানুষ। দুর্ভাগ্যক্রমে আপনি বাংলাদেশের পরিমণ্ডলে আর আমি ভারতীয় আবহাওয়ায় মানুষ। আমরা যদি পরস্পরকে বুঝতে না পারি তো পারবে কে? আমাদের ঠাকুরদা আর ঠাকুর মা?
ইন্দ্রানী সেন মনে হচ্ছে একটু ফাস্টই যাচ্ছে।
রাজিব বললো, তা হলে আপনি বলছেন দেশে দেশে সমবয়েসীদের মন মানসিকতা একই রকম? একজন অন্যজনের মন পড়তে পারে?
তা পারে বৈকি! হঠাৎ ইন্দ্রানী বললো, দেখুন মেঘটা কিভাবে সূর্যটা কে ঢেকে ফেলছে। কি অপূর্ব! সূর্যটা মেঘের আড়ালে চলে যাচ্ছে। আমাদের দীঘাতে এতো সুন্দর সূর্যাস্ত দেখা যায় না।
রাজিব মুগ্ধ দৃষ্টিতে দেখলো। অনেক সময় ঢাকার আকাশ পরিষ্কার থাকলে সূর্যাস্ত দেখা যায়। কিন্তু এমন অপূর্ব দৃশ্যের জুড়ি নেই।
ইন্দ্রানী কোন কথা বলছে না।
একটু পরেই সন্ধ্যা নামবে। দূরে সমুদ্রের পানিতে সূর্যের আলোটা কাঁপছে। খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। মেঘের চারপাশে সোনালী সূর্যের আলো। না দেখলে বিশ্বাসই করতে পারতো না রাজিব। আগে এমন করে সূর্যাস্ত রাজিবের চোখে ধরা দেয়নি। ওর মনের ভেতরেও একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দু'জনেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলো ওইদিকে।
সূর্যের সোনালী রং আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। চারিদিকে উজ্জ্বল সন্ধ্যার আলো। ইন্দ্রানী রাজিবকে প্রশ্ন করলো, আপনি কোথায় উঠেছেন?
রাজিব বললো, নাফ নদীর পাশে পর্যটনের যে হোটেলটা আছে ওটাতে।
কি বলছেন? খুব উৎফুলস্ন হলো ইন্দ্রানী, আমরাও তো ওই হোটেলেই উঠেছি। আমাদের রুম নং দুশো পাঁচ। চলুন সন্ধ্যা তো হয়েই এলো। উঠলো রাজিব। বললো, এক সেকেন্ড। আমি গাড়ীটা নিয়ে আসি। একটু দূরেই গাড়ী পার্ক করা ছিল। ইন্দ্রানী বললো, দু'জনে এক সঙ্গে যাই।
পাশাপাশি দু'জনেই বালির ওপর হাঁটতে হাঁটতে এগিয়ে গেলো। বেশ লাগছে রাজিবের। ইন্দ্রানীর সঙ্গে মনে হচ্ছে বহুদিনের পরিচয়। খুব সহজ আর স্বাচ্ছন্দ্যভাবে হেঁটে চললো ইন্দ্রানী। কোন জড়তা নেই নতুন পরিচয়ের কোন গন্ধ নেই। এই তো বেশ দু'জনে পাশাপাশি হেঁটে যাওয়া। রাজিবের মনে হলো এইভাবে ইন্দ্রানীর সঙ্গেও সারাজীবন হাঁটতে পারে।
ওরা যখন হোটেলে পৌঁছলো তখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে। ইন্দ্রানী বললো, রাজিব চলুন মার সঙ্গে পরিচয় করিয়ে দেই।
আজকেই?
হঁ্যা আজকেই। এখুনি, ক্ষতি কি? আসুন।
অনেক পীড়াপীড়ি সত্ত্বেও রাজীব আজকেই ইন্দ্রানীর মায়ের সঙ্গে দেখা করতে রাজী হলো না। শুধু নিজের সমস্যাটা বলে চলে গেলো।
এখন রাত্রির বিরহের প্রভাব কাটেনি রাজিবের। মনটা খুবই লণ্ডভণ্ড অবস্থায়। কিছুই ভালো লাগছে না। রাত্রির সঙ্গে ওর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কখনো ভাবেনি রাজিব।
এই মুহূর্তে ইন্দ্রানীকে বা ওর আহ্বানে সাড়া দেবার প্রস্তুতি নেই তার। সারারাত ওর ভালো ঘুম হলো না। শুধু বিছানায় ছটফট করলো।
সকালে ঘুম থেকে উঠলো সাড়ে পাঁচটার দিকে। নিজে ফ্রেশ-ট্রেশ হয়ে পাঞ্জাবিটা গায়ে চড়ালো। ভাবলো ইন্দ্রানী স্যানালের রুমের দিকে যাবে। কিন্তু মনটা সায় দিলো না। কয়েক ঘন্টার পরিচয়ে একজনের কক্ষের সামনে দাঁড়ানোটা কেমন যেন বিতিকিচ্ছিরি লাগলো। তারচে নিচে রেস্টুরেন্টে ব্রেক ফাস্ট করা অনেক দৃষ্টিনন্দন।
রাজিব এগিয়ে গেলো সামনে। নিচে রেস্টুরেন্টে ঢুকতেই দেখলো ইন্দ্রানী এবং ওর মা ব্রেকফাস্টের টেবিলে।
নমস্কার করে দাঁড়িয়ে গেলো ইন্দ্রানী। রাজিব স্মিত হাসলো। ইন্দ্রানী বললো, আসুন আসুন। এখানে বসুন। এক সঙ্গে ব্রেকফাস্ট করি। এই যে উনি আমার মা, দেবকী স্যানাল। এক সময় মনোবিজ্ঞানের অধ্যাপক ছিলেন।
রাজিব সহাস্যে হাতদুটো জোড় করে সম্মান জানালো। দেবকী স্যানাল বললেন, গতকাল সারারাত ইন্দ্রানী আমাকে ঘুমুতেই দেয়নি। শুধু তোমার আর তোমার কথা। দেবকী হাসতে হাসতে বললেন, এখন বুঝছি তোমাকে নিয়ে কেনো এত কথা।
ওয়েটার এসে বললো, বলুন কি অর্ডার চাই। বাধা দিলো ইন্দ্রানী, আমি অর্ডার করছি।
প্রতিবাদ করে রাজিব বললো, আপনারা বেড়াতে এসেছেন, অতিথি আমাদের। আর আপনি তো জানেন অতিথি ভব 'দেব'। দেবতাকে তুষ্ট করতে দিন।
মা-মেয়ে দু'জনেই হাসলো। দেবকী বললেন, তুমি এসব বিশ্বেস কর বাবা।
অবশ্যই করি। মেনুটা নিয়ে সুপ, পরিস আর ব্রেড অ্যান্ড বাটার উইথ অমলেটের অর্ডার দিল এবং মা-মেয়ের প্রতিবাদ সত্ত্বেও বিল রাজিবই পরিশোধ করলো।
ইন্দ্রানী বললো, ধীরাজ ভট্টচার্যের 'আমি যখন পুলিশ ছিলাম' বইয়ে মাথিনের কূপের কথা আছে। আসলেই টেকনাফে মাথিনের কূপ আছে? চলুন না দেখে আসি।
রাজিব রাজী হলো। তিন জনে গেলো মাথিনের কূপের কাছে। টেকনাফ থানার বাউন্ডারির ভেতরেই কূপটা। ওখানে একটা সাইন বোর্ডের মতো আছে। ওটাতে ধীরাজ ভট্টচার্জের নাম উলেস্নখসহ মাথিনের কাহিনী লিপিবদ্ধ আছে।
ইন্দ্রানী অভিভূত হয়ে পড়লো। প্রেমের জন্যে একটা মেয়ে এই কূপের মধ্যে জীবন বিসর্জন দিলো। রাজিবের মনে হলো খুব ইমোশনাল মেয়ে ইন্দ্রানী। ওর মা বললেন, শুধু কি আর প্রেমের জন্যে? নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যে, মেয়েটি সমাজে মুখ দেখাতে পারছিলো না। আর ধীরাজ বাবু! মস্নেচ্ছ হাসি দিয়ে দেবকী বললেন, তার চরিত্র-ফরিত্র বলে কিছু ছিল বলে তো শুনিনি। কি জানি বাপু।
একটি ছেলে এসে বললো, স্যার কাপড় কিনবেন? এখানে ব্যাংকক মার্কেট আছে। সব বিদেশী কাপড় একশ' টাকায় ডবল বেড মশারি, বিদেশী কাপড়, বিছনার চাদর- সব ফরেন স্যার।
ইন্দ্রানী বললো, চলুন দেখি কি জিনিস। ইন্ডিয়ানরা আবার ফরেন শুনলেই আগ্রহী হয়ে পড়ে।
ওরা তিন জনেই গেলো অই ফরেন মার্কেটে। ইন্দ্রানী তো অভিভূত। শিফন শাড়ী, আমেরিকান জর্জেট, থ্রি পীস আর মশারি মিলিয়ে প্রায় দশ হাজার টাকার জিনিস কিনলো। একেবারে ছোট বাচ্চার মতো। এটা কিনি, ওটা কিনি। ইন্দ্রানীকে প্রজাপতির মতো দেখাচ্ছে। রাজিবেরও ভাল লাগছে। এক বারের জন্যেও মনে হচ্ছে ওর জীবনে ইন্দ্রনী নবাগত। ওর সঙ্গে যেনো বহু বছরের পরিচয়। ও যেন আত্মার আত্মীয়। কোন কপটতা নেই, কোন সংকোচ নেই। এ যেনো অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস।
প্রায় দু'ঘন্টা ধরে দোকান থেকে দোকানে ঘুরলো ইন্দ্রানী আমি আর ওর মা। রাজিব বিল পরিশোধ করতে বার বার বাধা দিচ্ছেন দেবকী দেবী। রাজিব শুনছে না। ইন্দ্রানী শুধু হাসে। ওর শপিং ব্যাগগুলো রাজিব বয়ে নিয়ে এলো গাড়ীতে। ব্যাক ডালায় রাখলো সেগুলো। খুব খুশী ইন্দ্রানী। এমন আনন্দ আর তৃপ্তি জীবনে কখনো আসেনি ওর। কয়েকবার ওর মার উদ্দেশ্যে বলেই ফেললো। বিস্মিত আর মুগ্ধ হয়ে গেলেন ওর মা। অতীতে এ মেয়েতো কখনো এরকম বলেনি। অভিজ্ঞতার সঙ্গে কিছুতেই মিলছে না।
রাজিব বললো, চলুন কোথাও গিয়ে কিছু খাই। স্ন্যাকস্।
সঙ্গে সঙ্গে রাজী হয়ে গেলো ইন্দ্রানী। রাজিব খুব খুশী। ওর ভেতরে একটি সুখের সোনালী চিল দাপাদাপি করতে থাকলো। এই মুহুর্তে একেবারের জন্যও রাত্রির কথা মনে এলো না রাজিবের। মনের ভেতরে অশান্তির আগুনটা এই মুহুর্তে প্রশমিত। একটা সোনালী চিল ওর মনের মধ্যে উড়তে থাকলো। ওরা ফিরে এলো পর্যটন রেস্টুরেন্টে। দেবকী দেবীকে রেস্টুরেন্টে বসিয়ে রেখে রাজিব আর ইন্দ্রানী উপরে উঠে গেলো প্যাকেটগুলো রাখতে।
ওরা দু'জনে যখন ফিরে এলো দেবকী দেবী খুবই খুশী। তিনি খুব রেখেঢেকে কথা বলতে পারেন না। বললেন, তোমাদের দু'জনকে রাধা-কৃষ্ণের জুড়ির মতো মনে হয়। বাবা কিছু মনে করো না। আমার কাছে ধর্ম কোন কিছুর প্রতিবন্ধক হতে পারে না। আমার কাছে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। এই আদর্শেই আমি মানুষ। পরমহংস দেব শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মহাশয়ের আমি একজন ভক্ত। বাবা যত কথাই বলো আর যত রকম ধর্মই পালন করো মানুষ ছাড়া তো কিছুই নেই। মানুষই সব। সব কিছু মানুষের জন্য। মানুষের ভালোর জন্যই।
রাজীব বললো, মাসি মা আপনারা আমার অতিথি হিসেবে ডিনার করবেন আজ। আপনাদের আমি স্পেশাল মেনু খাওয়াবো। বিশাল রূপচাঁদার ফ্রাই। এখানে বড় বড় রূপচাঁদার স্পেশাল ফ্রাই করে। সমুদ্রের কাছে এসে সমুদ্রের মাছ না খেলে অন্যায় হয়।
ইন্দ্রানী বললো, ওয়াউ, ঠিকই বলেছেন, নৌকা-টৌকা তো চড়া হলো না- তবে সমুদ্রের মাছ সে অপূর্ব। একেবারে ছোট্ট মেয়েটির মতো হাততালি দিলো ইন্দ্রানী।
আরো দিন তিনেক ওরা রইলো টেকনাফে। এই ক'দিনেই ইন্দ্রানী জয় করে ফেলেছে রাজিবকে। রাজিব এখন ইন্দ্রানী চিন্তায় বিভোর। ওরা এখন আর একজন আরেকজনকে আপনি সম্বোধন করে না। কখন যে ওরা তুমিতে এসেছে বোঝাই যাচ্ছে না। রাজিব এখন পুরোপুরি দেবকী দেবীর পরিবারের একজন সদস্য।
ঠিক হয়েছে দেবকী দেবী রাজিবের মায়ের সঙ্গে ঢাকায় দেখা করবেন এবং রাজিবকে ইন্দ্রানীর জন্যে চাইবেন। পারলে ঢাকাতেই শুভ কাজ সারবেন। এ ব্যাপারে ইন্দ্রানী কিংবা রাজিবের কারো অমত নেই। ইন্দ্রানীতো দারুণ খুশী। এদেশ ওর খুব আপন মনে হয়। এদেশে থাকলে ক্ষতি কি! এ ক'দিন রাজিবের সঙ্গে ঘুরে ওর খুব ভালো লেগেছে। এক কথায় রাজিব দারুণ ছেলে। দারুণ স্মার্ট। খুব সপ্রতিভ। এমন ছেলেই ওর কল্পনায় ছিল।
ঢাকায় হোটেল পূর্বাণীতে ইন্দ্রানী আর মা উঠলেন। রাজিব সকাল-বিকাল ওদের সঙ্গে থাকে। ওদের সব খরচ-খরচা রাজিবই বহন করে। দেবকী দেবী বললেন, চলো যাই তোমার মার সঙ্গে একটু দেখা করে আসি। এবং সত্যি রাজিবের বাসায় গিয়ে হাজির হলেন তিনি। ইন্দ্রানীও গেলো সঙ্গে।
রাজিবের মা আগে থেকেই জানতেন। ওদের স্বাগত জানালেন। ইন্দ্রানী পা ছুয়ে দাঁড়ালো। রাজিবের মা ওকে বুকে জড়িয়ে ধরলেন। ওকে দেখে রাজিবের মা খুব খুশী হলেন। দেবকী দেবী দু'হাত এক করে নমস্কার করলেন। বললেন, দিদি শুধু একটি জিনিস চাইতে এসেছি আমি।
বলুন, কি দেবো আপনাকে।
না দিদি শুধু রাজিবকে দিন। ইন্দ্রানীর জন্য; ইন্দ্রানী আমার একমাত্র মেয়ে। ওর সুখেই আমার সুখ। যদি বলেন তো ঢাকাতেই ওর বিয়ের ব্যবস্থা করি।
রাজিবের মা বললেন, রাজিব সব বলেছে আমাকে। ওরা রাজি থাকলে আমরা আপত্তি করার কে?
হেসে উঠলেন দু'জনেই। জড়িয়ে ধরলেন দেবকী দেবীকে রাজিবের মা।
আর ঠিক তখুনি রাত্রি আর ওর মা এসে ঢুকলো ঘরে।
ওরা দু'জনে দাঁড়িয়ে বিষয়টি পরখ করার চেষ্টা করলো। রাত্রির মা কথা না বাড়িয়ে রাজিবকে বললেন, বাবা তোমার সঙ্গে একটু কথা ছিলো, এদিকে এসো।
বাইরের বারান্দায় রাত্রি, ওর মা ও রাজিব দাঁড়ালো। ওর মা বললেন, তোমাদের ভেতরে কি হয়েছে জানিনে বাবা। তোমাদের বিয়ে এ মাসেই সারতে চাই।
রাজিব তাকালো রাত্রির দিকে ও মাথা নীচু করে আছে। রাজিব শুধু বললো, এখন রাত্রি আমার কাছে শুধুই অতীত। আমাকে ক্ষমা করে দেবেন।
==============================
গল্প- 'বোবা ইশারা' by মণীশ রায় গল্প- 'চিরদিনের' by মঈনুল আহসান সাবের স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ সাহিত্যের এক সর্বসত্তা আলোচনা- 'বাংলা চর্চা পরিচর্যা ও ইংরেজি শেখা' আলোচনা- 'আমার ছেলেবেলার ঈদ আর বুড়োবেলার ঈদ' আলোচনা- 'নৈতিক চেতনা : ধর্ম ও মতাদর্শ' by আবুল কাসেম ফজলুল হক খবর- গণতান্ত্রিক সব শক্তির সঙ্গে কাজ করতে চাই: সু চি ফিচার- ‘নিজের কথা : বেঁচে আছি' by হুমায়ূন আহমেদ কবিতা- সাম্প্রতিক সময়ের কিছু কবিতা আলোচনা- 'মোস্লেম ভারত' পত্রিকায় চর্চিত মুসলিম ধর্ম- দর্শনের স্বরূপ ইতিহাস- 'চারশ' বছরের ঢাকা লোক ঐতিহ্যের দশ-দিগন্ত' by আনিস আহমেদ গল্পালোচনা- 'মৃত্যুর মুশায়রা' by সেলিনা হোসেন গল্প- 'বৃষ্টি নেমেছিল' by ইমদাদুল হক মিলন গল্প- 'সড়ক নভেল' by হাসনাত আবদুল হাই গল্প- 'জানালার বাইরে' by অরহ্যান পামুক স্মৃতি ও গল্প- 'কবির অভিষেক' by মহাদেব সাহা ইতিহাস- 'ভাওয়ালগড়ের ষড়যন্ত্র' by তারিক হাসান আলোচনা- 'বুদ্ধিজীবীদের ভূমিকা' by বেলাল চৌধুরী আলোচনা- 'শিল্প সৃষ্টি ও নান্দনিকতা' by আহমদ রফিক আলোচনা- ''স্বর্ণকণা শোভে শত শত' মদির গন্ধভরা কণ্টকফল by মুহম্মদ সবুর বিশেষ রচনা :ওমর খৈয়াম by ড. শামসুল আলম সাঈদ
দৈনিক ইত্তেফাক এর সৌজন্য
লেখকঃ সৈয়দ মোফাজ্জেল হোসেন
এই গল্প'টি পড়া হয়েছে...
গল্প- 'বোবা ইশারা' by মণীশ রায় গল্প- 'চিরদিনের' by মঈনুল আহসান সাবের স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ সাহিত্যের এক সর্বসত্তা আলোচনা- 'বাংলা চর্চা পরিচর্যা ও ইংরেজি শেখা' আলোচনা- 'আমার ছেলেবেলার ঈদ আর বুড়োবেলার ঈদ' আলোচনা- 'নৈতিক চেতনা : ধর্ম ও মতাদর্শ' by আবুল কাসেম ফজলুল হক খবর- গণতান্ত্রিক সব শক্তির সঙ্গে কাজ করতে চাই: সু চি ফিচার- ‘নিজের কথা : বেঁচে আছি' by হুমায়ূন আহমেদ কবিতা- সাম্প্রতিক সময়ের কিছু কবিতা আলোচনা- 'মোস্লেম ভারত' পত্রিকায় চর্চিত মুসলিম ধর্ম- দর্শনের স্বরূপ ইতিহাস- 'চারশ' বছরের ঢাকা লোক ঐতিহ্যের দশ-দিগন্ত' by আনিস আহমেদ গল্পালোচনা- 'মৃত্যুর মুশায়রা' by সেলিনা হোসেন গল্প- 'বৃষ্টি নেমেছিল' by ইমদাদুল হক মিলন গল্প- 'সড়ক নভেল' by হাসনাত আবদুল হাই গল্প- 'জানালার বাইরে' by অরহ্যান পামুক স্মৃতি ও গল্প- 'কবির অভিষেক' by মহাদেব সাহা ইতিহাস- 'ভাওয়ালগড়ের ষড়যন্ত্র' by তারিক হাসান আলোচনা- 'বুদ্ধিজীবীদের ভূমিকা' by বেলাল চৌধুরী আলোচনা- 'শিল্প সৃষ্টি ও নান্দনিকতা' by আহমদ রফিক আলোচনা- ''স্বর্ণকণা শোভে শত শত' মদির গন্ধভরা কণ্টকফল by মুহম্মদ সবুর বিশেষ রচনা :ওমর খৈয়াম by ড. শামসুল আলম সাঈদ
দৈনিক ইত্তেফাক এর সৌজন্য
লেখকঃ সৈয়দ মোফাজ্জেল হোসেন
এই গল্প'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 16
(11)
- ফিচার- 'এটি একটি সংখ্যামাত্র' by রণজিৎ বিশ্বাস
- আমার পিতা হারানোর তিথি by শ্রেষ্ঠ অর্ঘ্য পাঁড়ে
- ন্যানোতে আগুন ধরা মোকাবিলায়
- বুশের বইয়ের প্রশংসা করলেন বিল ক্লিনটন
- গল্প- 'সোনালি চিল' by সৈয়দ মোফাজ্জেল হোসেন
- গল্প- 'বোবা ইশারা' by মণীশ রায়
- গল্প- 'চিরদিনের' by মঈনুল আহসান সাবের
- স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ সাহিত্যের এক সর্বসত্তা ...
- আলোচনা- 'বাংলা চর্চা পরিচর্যা ও ইংরেজি শেখা' by ড....
- আলোচনা- 'আমার ছেলেবেলার ঈদ আর বুড়োবেলার ঈদ' by মোহ...
- আলোচনা- 'নৈতিক চেতনা : ধর্ম ও মতাদর্শ' by আবুল কাস...
-
▼
Nov 16
(11)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment