Wednesday, January 29, 2025
চীনের ডিপসিকের কারণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বড়সড় ধাক্কা
চীনের ডিপসিকের কারণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বড়সড় ধাক্কা
যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে 'ডিপসিক। সোমবার মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা যায় । প্রযুক্তি খাতের শেয়ারগুলোর মধ্যে বিশ্বের প্রথম সারির এআই চিপ প্রস্তুতকারক সংস্থা আমেরিকার ‘এনভিডিয়া কোম্পানি প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়েছে।
বিশ্লেষকদের বক্তব্য, এ ভাবে চলতে থাকলে শীঘ্রই কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আমেরিকার একচেটিয়া আধিপত্যে থাবা বসাবে চীন । চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক দক্ষিণ-পূর্ব চীনের একটি শহর হ্যাংজুতে গড়ে ওঠে। কোম্পানিটি ২০২৩ সালের জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল, কিন্তু সেন্সর টাওয়ার অনুসারে এর জনপ্রিয় এআই সহকারী অ্যাপটি ১০ জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়নি।
লিয়াং ওয়েনফেং চালু করেছিলেন ডিপসিক। ৪০ বছর বয়সী লিয়াং ইনফরমেশন এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। তিনি Nvidia A100 চিপসের একটি স্টোর তৈরি করেছিলেন, যা এখন চীনে রপ্তানি নিষিদ্ধ।
চলতি বছরের ২০ জানুয়ারি নতুন ‘ওপেন সোর্স রিজনিং মডেল’ বা বিনামূল্যে ব্যবহারযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালু করেছে চীনা সংস্থা ‘ডিপসিক’। এরই নাম দেয়া হয়েছে ‘ডিপসিক-আর১’। একই ধাঁচের আর একটি বহুল ব্যবহৃত প্রযুক্তি হল ওপেনএআইয়ের ‘চ্যাটজিপিটি’। তবে, চ্যাটজিপিটি তৈরি করতে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থাটির যত খরচ হয়েছে, তার চেয়ে অনেক কম টাকায় ‘ডিপসিক-আর১’ বানিয়ে ফেলেছে চীন। তাই অনেকেই মনে করছেন, এআইয়ের প্রতিযোগিতার বাজারে অদূর ভবিষ্যতে শীঘ্রই আমেরিকাকে টেক্কা দেবে চীন।
গত সপ্তাহে মেটা ঘোষণা করেছে যে, তারা এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের জন্য ৬৫ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করবে। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান গত বছর বলেছেন যে, এআই শিল্পকে সমর্থন করতে এবং ডেটা সেন্টার চালানোর জন্য প্রয়োজনীয় চিপ তৈরির জন্য এই খাতে ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিনিয়োগকারীদের একজন মার্ক অ্যান্ড্রিসন বলেন, ‘আমার দেখা সবচেয়ে আশ্চর্যজনক এবং চিত্তাকর্ষক সাফল্যগুলোর মধ্যে একটি হলো ডিপসিক।’
ডিপসিকের এই সাফল্য পুরো বিশ্বকে অবাক করেছে। কারণ জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে কয়েক বছর ধরে চীনে উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপের সরবরাহ সীমিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ, কম ক্ষমতাসম্পন্ন এআই চিপ ব্যবহার করেই নতুন মডেলটি তৈরি করেছে ডিপসিক।
সূত্র : বিবিসি

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
January
(191)
-
▼
Jan 29
(8)
- বিশ্লেষণ: বায়ুদূষণের ভয়াবহতা বনাম আমাদের অপারগতা b...
- বাস্তুহীন হিটলার যেভাবে জার্মানির সর্বোচ্চ নেতা হল...
- প্রথমে হজ, পরে দুনিয়া দেখার নেশা ঘরছাড়া করেছিল ইবন...
- স্বামীর একাধিক বিয়ে নিয়ে মাথাব্যথা নেই ফারাহ ইকরারের
- ট্রাম্প কি তালেবানদের কাছ থেকে বিলিয়ন ডলার মূল্যে...
- ১৬ বছর কারাগারে: মেলেনি মায়ের জানাজায় অংশ নেয়ার অন...
- আযমীকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা -হিউম্য...
- চীনের ডিপসিকের কারণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে...
-
▼
Jan 29
(8)
-
▼
January
(191)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment