Friday, January 20, 2012
মানবাধিকার ও গণতন্ত্র by হায়দার আকবর খান রনো
মানবাধিকার ও গণতন্ত্র by হায়দার আকবর খান রনো
গত বছরে মানবাধিকার পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। আইন সালিশ কেন্দ্র এবং অধিকার সম্প্রতি দুটি ভিন্ন ভিন্ন প্রতিবেদনে যেসব তথ্য ও গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে, তা রীতিমতো ভয়াবহ। যে ক্রসফায়ার শুরু হয়েছিল গত বিএনপি সরকারের আমলে তা বিএনপি আমল, দুই বছরের সেনাসমর্থিত ফখরুদ্দীন-মইনুদ্দিনের আমল এবং বর্তমান সরকারের তিন বছরে ধারাবাহিকভাবে অব্যাহত থেকেছে।
এমনকি এর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ক্রসফায়ারের বিষয়টি বহির্বিশ্বেও ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত হয়েছে। ক্রসফায়ার কেবল রাষ্ট্রীয় সন্ত্রাসই নয়, একে রাষ্ট্রীয় মিথ্যাচারও বলা চলে। প্রধানত র্যাব এই জঘন্য বেআইনি কাজটি করে আসছে। ক্রসফায়ারের আভিধানিক অর্থ হলো দুই প্রতিপক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় কোনো এক তৃতীয় পক্ষ, যে এই সংঘর্ষের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, অকস্মাৎ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। অর্থাৎ এটি একটি দুর্ঘটনা মাত্র। কিন্তু এখন ক্রসফায়ারের অর্থ পাল্টে গেছে। ক্রসফায়ার কথাটি এখন যেভাবে চালু আছে, তার মানে দাঁড়ায় এ রকম_কোনো ব্যক্তিকে র্যাব বা পুলিশ ধরে নিয়ে বিচারের জন্য হাজির না করে হত্যা করে। অর্থাৎ বিচারবহির্ভূত হত্যা। কিন্তু ঠাণ্ডা মাথায় কোনো ব্যক্তিকে বন্দি অবস্থায় হত্যাকে জায়েজ করার জন্য একটা মনগড়া কাহিনী বলা হয়। পুলিশ হেফাজতে কোনো আসামিকে নিয়ে আসা হলে তার আত্মীয়স্বজন আগে ঘুষ দিত, যাতে জামিন দেওয়া যায়। তারপর এলো আরেক যুগ, এখন ঘুষ দিতে হয়, যাতে পুলিশ দৈহিক প্রহার না করে। এগুলো ঔপনিবেশিক আমল থেকে চলে আসছে। কিন্তু এখন এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন আরেক ধরনের বিষয়। এখন র্যাব বা পুলিশকে ঘুষ দিতে হয়, অনুরোধ জানাতে হয় যাতে আসামিকে খুন না করা হয় সে জন্য। অবৈধভাবে টাকা লেনদেনের সঙ্গে যে কাতর-মিনতি করতে হয় তার ভাষাটি হলো এ রকম_'দয়া করে ক্রসফায়ারে দেবেন না'। অর্থাৎ র্যাবের ধারাবাহিক আচরণের কারণে 'ক্রসফায়ার' শব্দটি চলতি ভাষায় অভিধানে নতুন অর্থ পেয়েছে।
ক্রসফায়ার মানে কী, তা এখন সবাই বোঝে। এমনকি সর্বোচ্চ আদালতের বিচারকরাও বিচলিত হয়ে উঠছেন। একবার হাইকোর্টের এক বিচারক খবরের কাগজের মাধ্যমে ক্রসফায়ারের ঘটনা জানতে পেরে সুয়োমোটাভাবে বিষয়টি আমলে নিয়েছিলেন এবং মামলার প্রয়োজনে সরকারি কর্মকর্তাদের ওপর নোটিশ জারি করেছিলেন। কিন্তু আমরা জানি যে সেই বিচার আর কখনো হয়নি। পুলিশ, র্যাব ও সরকারি কর্মকর্তাদের আর জবাবদিহি করতে হয়নি। কারণ কিছুদিন পর হাইকোর্টের সেই বেঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল।
ক্রসফায়ার মানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। ক্রসফায়ার মানে রাষ্ট্রীয় মিথ্যাচার। ঠাণ্ডা মাথায় খুন করে এক মিথ্যা গল্প সাজিয়ে পরিবেশন করা। রাষ্ট্র যখন মিথ্যাচারের আশ্রয় নেয়, তখন আমরা সত্যিই বড় অসহায় বোধ করি। এ রকম ক্ষেত্রে বাস্তবিকই 'বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে।'
'অধিকার' যে রিপোর্ট প্রদান করেছে তাতে দেখা যাচ্ছে, 'ক্রসফায়ারের' জায়গায় এখন 'গুম' হচ্ছে। ক্রসফায়ারের বানোয়াট কাহিনী কেউ বিশ্বাস করে না। সর্বোচ্চ বিচারালয়ও প্রশ্ন তুলেছে। সরকারের জন্য এটি বেশ বিব্রতকর। এমনকি বিদেশেও কথা উঠেছে। বহু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশের 'ক্রসফায়ার' নিয়ে সমালোচনার ঝড় তুলেছে। তাই সম্প্রতি ক্রসফায়ারের জায়গায় এসেছে 'গুম'। গুম হলে কোনো জবাবদিহি করতে হয় না। ক্রসফায়ার হলে পরিবার ও আত্মীয়স্বজন অন্তত লাশটি ফেরত পেত। এখন তাও হয় না। আমার জানা একটি ঘটনার কথা বলি। শামিম নামে এক যুবক। নয়াপল্টনের এক ভাড়া করা বাসায় বাস করতেন। একদা ছাত্র ইউনিয়ন করতেন। একদিন সকালে তিনি ফ্ল্যাট বাড়ির নিচে গেছেন কিছু তরিতরকারি কিনতে এবং রাস্তার পাশের দোকান থেকে চা খেতে। এটি তার নিয়মিত অভ্যাস ছিল। একদিন কয়েকজন সাদা পোশাক পরা গুণ্ডা তাকে ঘেরাও করে জোর করে কাছে অবস্থিত এক গাড়িতে তুলেছিল। তারপর তার আর কোনো খোঁজ নেই। সাদা টয়োটা গাড়িতে তুলে নিয়ে গুম হওয়ার অনেক ঘটনা আমরা দেখেছি সত্তরের দশকে। এখন আবার সেই সরকারি কৌশল ফিরে এসেছে। বহু খোঁজখবর নিয়ে জেনেছি যে শামিমের নাম ছিল খুলনা র্যাবের খাতায়। ক্রসফায়ারের জন্য তৈরি তালিকায়। এটি তৈরি হয়েছিল বিগত খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের আমলে। তখন শামিম চলে যান মালয়েশিয়ায়। সরকার পরিবর্তিত হলে তিনি দেশে ফিরে এসেছিলেন। ভরসা ছিল নতুন সরকারের ওপর। কিন্তু সেই আমলের ক্রসফায়ারের সিদ্ধান্ত র্যাব এই আমলে কার্যকর করল। না, এবার আর ক্রসফায়ার নয়। একেবারে হদিসবিহীন করে দেওয়া। যাকে বলে গুম। মানবাধিকার পরিস্থিতির কী ভয়াবহ পরিণতি!
গত বছর যখন গার্মেন্ট শিল্পের শ্রমিকরা পাঁচ হাজার টাকার নূ্যনতম মজুরির দাবি নিয়ে বীরত্বপূর্ণ সংগ্রাম করেছিলেন, সেই সময়ের একটা ঘটনা। গুলিস্তানের মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছিল আশুলিয়া অঞ্চলের শ্রমিক নেতা তুহিন চৌধুরীকে। তিনি কমিউনিস্ট পার্টির সদস্য। তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা তুহিন চৌধুরীর গ্রেপ্তারের খবরটি কমিউনিস্ট পার্টির অফিসে এসে পেঁৗছে দিয়েছিলেন। খোঁজখবর নিয়ে জানা গেল, তাঁকে ধামরাই থানায় রাখা হয়েছে। কিন্তু তাঁর গ্রেপ্তারের খবরটি বেমালুম চেপে গেল পুলিশ। আমরা উদ্বিগ্ন হয়ে উঠছিলাম। যোগাযোগ করা হয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে। তারা লন্ডন থেকে ফোন করেছিল ধামরাই থানায় এবং সরকারের অন্যান্য অফিসে। খুব সম্ভবত সে কারণে শ্রমিক নেতা তুহিন চৌধুরী তখন বেঁচে গিয়েছিলেন। গ্রেপ্তারের দুই দিন পরই পুলিশ তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে। ইতিমধ্যে টেলিভিশনে তুহিন চৌধুরীকে চোখ বাঁধা অবস্থায় দেখানো হয়েছিল। বলা হয়েছিল, তাঁকে নাকি সশস্ত্র অবস্থায় ধরা হয়েছে এবং তাঁর দেখানো জায়গা থেকে নাকি গ্রেনেড ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এমনকি তাঁকে যে গুলিস্তানের মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটাও অস্বীকার করা হয়েছে। টেলিভিশনে যখন তাঁকে দেখানো হয়, তখনো তাঁর দেহে ছিল নির্যাতনের চিহ্ন। পুলিশ সম্পূর্ণ বানোয়াট কাহিনী শোনাল দেশবাসীকে। এত বড় মিথ্যা যখন পুলিশ বলে, তখন দেশে কি আইনের শাসন বা গণতন্ত্র বলে কিছু থাকে? এ ক্ষেত্রে পুলিশ গার্মেন্ট মালিকদের পক্ষ হয়ে কাজ করেছে। নিশ্চিতভাবেই এ রকম ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছিল।
পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যু কোনো নতুন খবর নয়। আর কথায় কথায় রিমান্ড আবেদন এবং আদালত কর্তৃক রিমান্ড মঞ্জুর করা হচ্ছে হরহামেশা। রিমান্ড মানেই টর্চার চেম্বার। রিমান্ডে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনা চলছেই। বিএনপি আমলেও হয়েছে। ২০০৭-০৮-এ তত্ত্বাবধায়ক সরকারের আমলে খুব বেশি হয়েছে। বর্তমান সরকার সম্ভবত আগের সরকারের সঙ্গে পাল্লা দিয়ে রিমান্ডের ঘটনা এবং নির্যাতনের পরিধি আরো বাড়িয়ে তুলেছে।
'অধিকার' গত তিন বছরে কারাগারে মৃত্যুর একটা সংখ্যা তুলে ধরেছে। ২০০৯, ২০১০ এবং ২০১১ সালে যথাক্রমে ৫০, ৬০ ও ১০৫ জন বন্দি কারাগারে মৃত্যুবরণ করেছেন। অবশ্য অধিকারের তথ্যানুযায়ী বিচারবহির্ভূত হত্যার সংখ্যা এখন কিছুটা কমের দিকে। ২০০৯, ২০১০ এবং ২০১১ সালে যথাক্রমে এ সংখ্যাটি হচ্ছে ১৫৪, ১২৭ এবং ৮৪। কিন্তু বিপজ্জনক যেটা সেটা হলো গুমের সংখ্যা বেড়েছে। উপরিউক্ত তিন বছরে গুমের সংখ্যা ছিল যথাক্রমে ২, ১৮ এবং ৩০। প্রবণতা হিসেবে ক্রসফায়ারের চেয়ে গুম এখন বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি পুলিশের আরেক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। খুব সম্প্রতি খবরের কাগজে প্রকাশিত এক খবরে জানা যায় যে পুলিশ মিথ্যা কথা বলে মানুষ লেলিয়ে দিয়ে গণপিটুনির দ্বারা হত্যা সংঘটিত করেছে। যেখানে পুলিশের কাজ হলো গণপিটুনি থেকে অভিযুক্ত ব্যক্তিকে রক্ষা করা। কারণ আইন নিজ হাতে তুলে নেওয়া বেআইনি। সেখানে পুলিশই গণপিটুনির জন্য 'উৎসাহী' করছে। এটা একেবারে নতুন কৌশল।
বেআইনিভাবে খুন করতে করতে র্যাব হাত পাকিয়েছে। যখন কোনো রাষ্ট্রীয় সংস্থা নিজেই সন্ত্রাসী সংস্থায় পরিণত হয়, তখন দেশের গণতন্ত্র শূন্যের কোঠায় নেমে দাঁড়ায়। র্যাব-পুলিশ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে এমন কাজ করে থাকে। যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখন সেই সরকার র্যাবকে নিজস্ব দলীয় ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। ফলে যেটা দাঁড়িয়েছে তা হলো, র্যাব ও পুলিশ আবার তুলনামূলক স্বাধীনতা লাভ করেছে। অর্থাৎ সব হত্যাকাণ্ডই যে তারা রাজনৈতিক নির্দেশে করে, এমনটা না-ও হতে পারে। সংস্থার কর্তাব্যক্তিরা নিজেরাও বিচারবহির্ভূত হত্যা বা নির্যাতন চালানোর কাজটি করে থাকে। সে ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতা ও শত্রু নিধনের কাজে রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করা এবং তার জন্য মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগও শোনা যাচ্ছে।
সব মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে গণতন্ত্রের আর কিছুই থাকছে না। রাষ্ট্র একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। ফ্যাসিবাদের বিভিন্ন লক্ষণ বেশ স্পষ্ট হয়ে উঠছে। রাষ্ট্রীয় সন্ত্রাস, গুপ্তহত্যা ইত্যাদি ফ্যাসিবাদেরই বৈশিষ্ট্য।
এ প্রসঙ্গে সংবিধানের ১৫ সংশোধনীর একটি বিষয় উল্লেখ করতে চাই। সংবিধানের সাম্প্রদায়িক চরিত্র অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের বিধানের বিলোপ সাধন এসব বিষয়ে আমি আপাতত আলোচনা করছি না। এসব প্রশ্নে আমার বক্তব্য অতীতে স্পষ্ট করেই বলেছি। আমি এখানে প্রাসঙ্গিক নতুন করে সংযোজিত যে ধারাটির কথা উল্লেখ করতে চাই তা হলো ৭(ক) এবং ৭(খ) ধারা। এই দুই ধারা ফ্যাসিস্ট বৈশিষ্ট্যের লক্ষণ। উপরিউক্ত ধারায় বলা হয়েছে, অর্ধশতাধিক ধারা-উপধারা চিরন্তনভাবে অপরিবর্তনীয়। সংসদের ৩০০ সদস্য একমত হলেও নাকি তা পরিবর্তন করা যায় না। এমনকি গণভোটের দ্বারাও পরিবর্তন সম্ভব নয়। শুধু তাই-ই নয়, ওইসব ধারা-উপধারার কোনো একটির বিরুদ্ধে মন্তব্য করলেও তা রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য হবে এবং সেই অপরাধের জন্য শাস্তিও পেতে হবে।
এমন সংবিধান কেবল ফ্যাসিস্ট রাষ্ট্রেই সম্ভব। ১৫তম সংশোধনী দ্বারা সেই পথের দিকনির্দেশ করা হয়েছে। আর বাস্তবে গণতন্ত্র পূরণ, গুম, খুন, রিমান্ডে নির্যাতন ও মানবাধিকারের লঙ্ঘন ফ্যাসিস্ট প্রবণতার জোরালো সাক্ষ্য বহন করছে। এ এক ভয়াবহ পরিস্থিতি। এ পরিস্থিতি গণতন্ত্রের সংগ্রামে নতুন মাত্রা যুক্ত করেছে। প্রতিটি শান্তিপ্রিয় গণতান্ত্রিক মানুষের জন্য এই সংগ্রাম সবচেয়ে জরুরি জাতীয় কর্তব্য হিসেবে উপস্থিত হয়েছে।
লেখক : রাজনীতিবিদ ও কলামিস্ট

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1544)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
January
(4234)
-
▼
Jan 20
(130)
- ‘যে কোন সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যে...
- নরসিংদীর মেয়র কামরুজ্জামান
- এনডিটিভি’র রিপোর্ট: ষড়যন্ত্রকারীরা ভারতবিরোধী গ্র...
- কেরানীগঞ্জে দু’গ্রুপের বন্দুকযুদ্ধে শিশু নিহত
- সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
- টঙ্গীতে বাস চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত মহাসড়ক রণ...
- দুই বছরেও চূড়ান্ত হয়নি বঙ্গবন্ধু সাফারি পার্কের মহ...
- আশা ইউনিভার্সিটির সেমিনারে বক্তারা- নিয়োগ দুর্নীতি...
- ফালু ও হাসেমের মামলা বাতিল
- অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ
- ইরানে হামলা বিপর্যয় বয়ে আনবে: রাশিয়া
- খুলনা পাবলিক কলেজে রাতভর ডাকাতের তাণ্ডব
- হাতিয়ায় এলজিইডি অফিসে হামলা, ভাঙচুর
- গাইবান্ধায় মদ্যপানে ২ ব্যক্তির মৃত্যু অসুস্থ ২
- নিজের ওপর পরীক্ষা চালালেন কঙ্গনা
- ছেলের ছদ্মবেশে এক নারীর প্রেম প্রেম খেলা
- ভারতে এলে আক্রান্ত হতে পারেন রুশদি
- ২০১২ সালে বিশ্ব অর্থনীতি আরও কঠিন সময় পার করবে: বি...
- হয়ে গেল ‘রাজা সূর্য খাঁ’র প্রিমিয়ার
- মুঠোফোন বিড়ম্বনায় তারিন
- জন-প্রিয়ার বিয়ে!
- নিয়াজের ‘প্রিয়তমা শোন’র মোড়ক উন্মোচন
- চলচ্চিত্রে ফারজানা ছবি
- সাগরদাঁড়িতে ‘মধুমেলা-২০১২’
- পাকিস্তানের ভিসা পেলেন বিতর্কিত মনসুর ইজাজ
- উচ্ছ্বসিত নাসির
- অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দাখিল-বাকি দুই মামলায়ও কা...
- মেসিকে আঁচড় কেটে আলোচনায় পেপে
- মীরাক্কেল কাঁপাচ্ছে চার বাংলাদেশী
- সুনজর প্রার্থনা...
- তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন ম্যাডোনা
- টেল এন্ড টিউনের আয়োজনে ‘কথা ও গান’
- মার্কেটের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে শিশু নিহত
- ‘পরিচালকদের শেয়ার কেনায় ছাড় নেই’
- ৩০ বছরে দেশে চায়ের উৎপাদন বেড়েছে দ্বিগুণ
- গণতন্ত্র বজায় রাখতে ঐক্যবদ্ধ হোন: আশরাফ
- সাংবাদিকদের মতামত নিয়েছে স্কিম কমিটি
- একটি নম্বরে সব ব্যাংক বীমার বিরুদ্ধে অভিযোগ
- কামরুজ্জামান বিজয়ী-ইভিএমে ভোট সোয়া ঘণ্টায় ফল by হ...
- কষ্ট নেই মাশরাফির
- শাবিতে সকল পরীক্ষা স্থগিত, ছাত্রলীগের শো-ডাউন
- বাংলাদেশী যুবককে বিএসএফ’র নির্যাতন, ঢাকার প্রতিবাদ
- অস্ট্রেলিয়ান ওপেন-তৃতীয় রাউন্ডে জোকোভিচ
- বিজেএমসির সামনে সতর্ক মুক্তিযোদ্ধা
- ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার
- বার্সেলোনা ২: ১ রিয়াল-এল ক্লাসিকো মানেই রিয়ালের হার!
- তিন দিনে উড়ে গেল ইংল্যান্ড
- সবচেয়ে বেশি দাম আফ্রিদির
- অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন বৃদ্ধির সুপারিশ
- মেরিনটেক উদ্বোধনকালে শিল্পমন্ত্রী-জাহাজ নির্মাণশিল...
- বিকল্প বিরোধ নিষ্পত্তি-সহায়ক প্যানেল চূড়ান্ত করেছে...
- মোশাররফের দেশে ফেরা বিলম্বিত হতে পারে
- সিবিএস নিউজ/নিউইয়র্ক টাইমসের জরিপ-ওবামা-রমনি সমানে...
- ইরানের সঙ্গে আলোচনায় বসছে পশ্চিমা শক্তি?
- ফের ময়নাতদন্তের জন্য ১৩ দিন পর লাশ তোলা হলো
- নারায়ণগঞ্জে বাসচালক ও সহকারীকে লাঠিপেটা-পরিবহন-শ্র...
- গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত-মহাসড়ক তিন ঘণ্টা অবর...
- বরিশালে নৌ-দুর্ঘটনা লঞ্চ ও পন্টুনের ক্ষতি
- তিন দিনেও মৃত্যুর কারণ জানা যায়নি!
- রেলের উন্নয়নে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা
- মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বললেন-গোলাম আযমকে জে...
- ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান খালেদা জিয়ার
- চারদিক-‘বাবার চোখে যুদ্ধ লেগে আছে’
- আন্তরাষ্ট্র সংযোগ-ভারতের জন্য ট্রানশিপমেন্ট, নাকি ...
- আন্তর্জাতিক অভিবাসন দিবস-প্রবাসী শ্রমিকের স্বীকৃতি...
- মুক্তিযুদ্ধ-পাকিস্তানের শাসকদের মূঢ়তা ও বাংলাদেশের...
- বিশেষ সাক্ষাৎকার-গুপ্তহত্যার তদন্ত করবে মানবাধিকার...
- এবারের নায়ক সৈনিক লীগের নেতা-রংপুর চিনিকলের জমি গ্রাস
- বিরোধী দলের অংশগ্রহণ বাঞ্ছনীয়-রাষ্ট্রপতির সংলাপ
- ঈদে ঘরে ফেরার বিড়ম্বনা-প্রতিবার একই চিত্র দেখতে হয়...
- নারায়ণগঞ্জের নির্বাচন-সরকার ও নির্বাচন কমিশনের অগ...
- স্মরণ-শচীন দেববর্মণ : সুর ও সংগীতের একনিষ্ঠ সাধক b...
- সামাজিক সাংবাদিকতা by একরামুল হক শামীম
- সবাই আসুন 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনে by ইলিয়াস কাঞ্চন
- আন্তর্জাতিক-গাদ্দাফির পতনে আফ্রিকায় কী প্রতিক্রিয়া...
- কালের আয়নায়-আল্লাহর আইন, না বান্দার বর্বরতা? by আব...
- নাসিক নির্বাচনের চ্যালেঞ্জ by ওমর আলী
- 'রাণীশংকৈলের রাজকথা!' লেখাটি প্রসঙ্গে by আনোয়ারুল ...
- ওষুধের মান নিয়ন্ত্রণ by ইকবাল হোসেন
- ঘুরে দাঁড়াও বাংলাদেশ by মোঃ ইকবাল উদ্দিন
- বিসিক শিল্পনগরী সম্প্রসারণ-গোদের উপর বিষফোঁড়া?
- গাদ্দাফির মৃত্যু-অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক পরিণতি
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ মানুষকে তার সাধ্যের বেশি...
- সদরে অন্দরে-কন্যাশিশু যে আমাদেরই সন্তান by মোস্তফা...
- আতিথেয়তা : মানুষ সেবার মাধ্যম by মাওলানা শাহ আবদুস...
- মিডিয়ায় ইসলামের দাওয়াত by জহির উদ্দিন বাবর
- আসুন, আমরা ইমান তাজা করি by মুফতি এনায়েতুল্লাহ
- তাহলে কে যুদ্ধাপরাধী? by শহিদুল ইসলাম
- শেয়ারবাজার-এবার সরকারকে সক্রিয় হতেই হবে
- বিএসএফের বর্বরতা-জড়িতদের কঠোর শাস্তি চাই
- আসাদ দিবস-ইতিহাসের রক্তাক্ত অধ্যায় by মো. জাহাঙ্গী...
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৫৯)-একাত্তরের সংলাপ by আ...
- ঊনসত্তরের আসাদ by তন্ময় হক
- আমরা পারব না কেন?-যানজট by মোহাম্মদ নুরাল হক
- উত্তর প্রদেশের নির্বাচন এবং পেশিশক্তির বিরুদ্ধে আম...
- মহেশখালীর মন্দভাগ্য-পর্যটনদ্বীপ এখন সন্ত্রাসীদের আ...
- বিএসএফের নির্যাতন-কেবলই বিকৃত মানসিকতা?
- শেকড়ের ডাক-তত্ত্বাবধায়ক সরকার হলেই কি সমাধান আসবে ...
- মানবাধিকার ও গণতন্ত্র by হায়দার আকবর খান রনো
- চারুশিল্প-ছবি-পাঠ by সিলভিয়া নাজনীন
- পাবলো নেরুদা-এখানে নাজিম হিকমত by রাজু আলাউদ্দিন
- নাজিম হিকমতের আত্মজীবনী-অনুবাদ: আন্দালিব রাশদী
- নাজিম হিকমতের ১১০তম জন্মদিন স্মরণে
- শীতের নিমন্ত্রণ ও মানিক পীরের গান by সাইমন জাকারিয়া
- এই দিনে-আসাদকে কি মনে পড়ে?
- সপ্তাহের হালচাল-প্রধানমন্ত্রীর রাজনৈতিক নীতিকৌশল b...
- ধর্ম-সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ by মুহাম্মদ আব...
- ভারত-পাঁচ রাজ্যের নির্বাচনে টাকার খেলা by কুলদীপ ন...
- মন্ত্রীর নির্দেশের বাস্তবায়ন দেখতে চায় নগরবাসী-যত্...
- বন্ধ হোক সীমান্তে হত্যা ও নির্যাতন-বিএসএফের নৃশংসতা
- খোলা চোখে-হাত বাড়াও, বন্ধু by হাসান ফেরদৌস
- ‘১৪-১৬ জন জড়িত’
- অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দাখিল-বাকি দুই মামলায়ও কা...
- চট্টগ্রামে কাফেক্সপো মেলার উদ্বোধন
- বাংলাদেশি যুবককে বিএসএফের নির্যাতন-নির্যাতনের চিহ্...
- এক ফুল দো মালি, অতঃপর... by শামীম হাসান মিলন
- শিশুটিকে হাসপাতালে নিতে কেউ এগিয়ে এল না! by গোলাম ...
- বলিউডের পথে
- হিল্লোল ও নওশীন জানালেন, পুরোটাই বানোয়াট!!!
- অভ্যুত্থানের চেষ্টা প্রতিহত করল সেনাবাহিনী, গ্রেপ্...
- ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর-প্রায় তিন কোটি টাকার ...
- ভারত আট প্রকল্পে কেনাকাটার শর্ত শিথিলে আগ্রহী
- সুদর্শন ক্যালিয়ান্ড্রা by মোকারম হোসেন
- মুন্সিগঞ্জে খাল দখলের প্রতিবাদে মানববন্ধন
- আদালতে প্রধানমন্ত্রী গিলানি-প্রেসিডেন্টকে নেকড়ের ম...
- হত্যা-ক্যুর রাজনীতিতে মানুষকে জীবন দিতে হয়: প্রধান...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
-
▼
Jan 20
(130)
-
▼
January
(4234)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
স্বাস্থ্য
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
লেবানন
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
Exclusive
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
ইয়েমেন
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
প্রযুক্তি
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
জোহরান মামদানি
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment