Wednesday, October 26, 2011
মহাপরিকল্পনায় মহাগাফিলতি by এহসানুল হক
মহাপরিকল্পনায় মহাগাফিলতি by এহসানুল হক
যেকোনো বড় ঘটনা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের পরপরই তা প্রতিরোধে ঢাকঢোল পিটিয়ে নেওয়া হয় 'মহাপরিকল্পনা'। গঠন করা হয় নানা ধরনের কমিটি, কমিশন। অন্তর্ভুক্ত করা হয় বিভিন্ন স্তরের আমলাদের। চলে বৈঠকের পর বৈঠক। প্রণয়ন হয় নানা সুপারিশ। চালাচালি হয় চিঠির পর চিঠি। এসব কাজ করতে সরকারের কোষাগার থেকে বেরিয়ে যায় মোটা অঙ্কের টাকা। অহেতুক ব্যয় হয় সংশ্লিষ্ট ব্যক্তিদের মূল্যবান কর্মঘণ্টা। তারপর সব 'ঠাণ্ডা'। আলোর মুখ আর দেখে না মহাপরিকল্পনাগুলো। সেই সুযোগে বারবার ঘটতে থাকে অযাচিত সর্বনাশা ঘটনাগুলো।
এভাবেই জলাবদ্ধতা, সড়ক ও নৌ দুর্ঘটনা, পাহাড় ও ভবন ধস, ভূমিকম্প, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পোশাক শিল্প খাতে অস্থিতিশীলতা, জঙ্গিবাদের প্রসার, রাজনৈতিক হত্যাকাণ্ডসহ বড় বড় ঘটনা, দুর্যোগ ও দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যাপক কর্মসূচি ঘোষণা দিয়ে হয়তো তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিয়েছে বিগত সরকারগুলো; কিন্তু সংশ্লিষ্ট সবার চরম গাফিলতিতে শেষ পর্যন্ত ভেস্তে গেছে সবকিছু। এ কাজে পিছিয়ে নেই বর্তমান মহাজোট সরকারও।
মূলত সুষ্ঠু পরিকল্পনার অভাব, দক্ষ লোকবলের স্বল্পতা, আর্থিক দৈন্যদশা, নানা অনিয়ম ও দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, অর্থ ছাড়ে দীর্ঘসূত্রতা, ক্ষমতা বদলের পর আগের সরকারের নেওয়া পদক্ষেপ আমলে না নেওয়া, সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বজ্ঞানহীনতা এবং প্রয়োজনীয় তদারকির অভাবেই সরকারের মহাপরিকল্পনাগুলো ভেস্তে যায়। এ রকম বেশ কিছু ব্যর্থ পরিকল্পনার আদ্যোপান্ত উঠে এসেছে কালের কণ্ঠের অনুসন্ধানে।
জঙ্গিবাদ নির্মূল : ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের অন্যতম বিষয় ছিল জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ প্রতিরোধ ও নির্মূল করা। দায়িত্ব নেওয়ার পরপরই সরকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে 'জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি' নামে একটি কেন্দ্রীয় ফোরাম গঠন করে। প্রতিটি জেলায় গঠন করা হয় একই ধরনের কমিটি। গত আড়াই বছরে কেন্দ্রীয় কমিটি ১১টি বৈঠক করে ছয় মন্ত্রণালয় সমন্বয়ে জঙ্গি দমনে প্যাকেজ কর্মসূচি হাতে নেয়। এ মহাপরিকল্পনার আওতায় জঙ্গিদের রুট নির্মূল, সারা দেশের মহল্লা-পাড়ায় গোয়েন্দা নজরদারি বাড়ানো, জঙ্গিদের গডফাদারসহ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও অর্থ জোগানদাতাদের চিহ্নিত করা এবং জনগণকে সচেতন করতে মসজিদ, মন্দির, গির্জা, সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও বেতারে জঙ্গিবিরোধী প্রচারণা চালানো, মাদ্রাসা ও স্কুল-কলেজের সিলেবাসে জঙ্গিবাদের নেতিবাচক বিষয় অন্তর্ভুক্ত এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচি আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির ১১তম সভার কার্যবিবরণী থেকে জানা যায়, আড়াই বছরের বেশি সময় চলে গেলেও প্যাকেজের বেশির ভাগ কর্মসূচিই বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন আছে। শুধু বাংলাদেশ বেতার ও টেলিভিশন অনিয়মিতভাবে জনসচেতনতামূলক কিছু অনুষ্ঠান সম্প্রচার করছে। অন্যগুলোর অগ্রগতি খুবই সামান্য। এসব কর্মসূচি জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন না করলে যেকোনো সময় বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটে যেতে পারে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন অনেকেই। জেলা কমিটিগুলো তেমন সক্রিয় নয় বলে স্বরাষ্ট্রসচিব সভাকে অবহিত করেন।
সরকারের সংশ্লিষ্ট একটি সূত্রের অভিযোগ, গৃহীত কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রায় সময়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়; কিন্তু তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায় না। জঙ্গিবাদ নিরসনে বিগত জোট সরকারও একই ধরনের প্যাকেজ কর্মসূচি নিয়েছিল; কিন্তু চিঠি চালাচালির মধ্য দিয়েই তার পরিসমাপ্তি ঘটে।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির সভাপতি শামসুল হক টুকু গত সোমবার কালের কণ্ঠকে বলেন, জঙ্গিবিরোধী কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নিয়মিতভাবে কাজের অগ্রগতি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। এমনকি জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়ে কমিটির পক্ষ থেকে সব সংসদ সদস্যের কাছে চিঠিও দেওয়া হয়েছে। গৃহীত কার্যক্রমগুলোর বেশির ভাগই বাস্তবায়ন অথবা বাস্তবায়নাধীন রয়েছে বলে দাবি করেন তিনি।
কাউন্টার ইনটেলিজেন্স ইউনিট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা, সেনাবাহিনীর অভ্যন্তরে সংঘটিত একাধিক ক্যু-এর ঘটনা, ১৯৭২, ১৯৯১ ও ২০০৯ সালে বিডিআর (বর্তমানে বিজিবি) সৈনিকদের বিদ্রোহ, ১৯৯৫ সালে আনসার সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা, রমনা বটমূল ও উদীচীর সম্মেলনসহ বিভিন্ন স্থানে বোমা হামলা এবং বিগত জোট সরকার আমলে দেশব্যাপী বোমা হামলার ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে আগাম তথ্য দিতে ব্যর্থ হয়েছে। প্রতিটি ঘটনায় গঠিত তদন্ত কমিটি বা কমিশন বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না, তা তদারকি করতে একটি 'কাউন্টার ইনটেলিজেন্স ইউনিট' গঠনের সুপারিশ করে। বিগত জোট সরকারের আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০০২ সালে এ ইউনিট গঠনের উদ্যোগ নেয়। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশনও এ ইউনিট গঠনের সুপারিশ করে। কিন্তু আজও সেটি প্রতিষ্ঠা হয়নি। উল্লেখ্য, সামরিক গোয়েন্দা সংস্থা_ডিজিএফআইয়ের 'কাউন্টার টেরোরিজম ইনটেলিজেন্স ব্যুরো' আছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে, যার ফলে দেশে এখন তেমন কোনো সন্ত্রাসমূলক ঘটনা ঘটছে না।
দুর্যোগ ব্যবস্থাপনা আইন : খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে কয়েক লাখ মানুষের প্রাণহানির পর দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময় প্রায় দুই ডজন বৈঠকের মাধ্যমে ১৯৯৩ সালে প্রস্তাবিত আইনের খসড়া তৈরি করা হয়। আইনটি প্রণয়নের আগেই তৎকালীন বিএনপি সরকার বিদায় নেয়। এর পর যত সরকার এসেছে, সবাই প্রস্তাবিত আইনটি নিয়ে নাড়াচাড়া করেছে। আইন প্রণয়নের তাগিদ বোধ করেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেই প্রস্তাবিত আইনটি প্রণয়নের উদ্যোগ নেয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা একাধিক বৈঠক করে নতুন খসড়াও তৈরি করেন, কিন্তু আজ পর্যন্ত আইনটি আলোর মুখ দেখেনি।
জানতে চাইলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব ড. এম আসলাম আলম গত রবিবার কালের কণ্ঠকে বলেন, বর্তমান সরকার এ আইনটি অবশ্যই প্রণয়ন করবে। আইনের খসড়াটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে অনুমোদনের জন্য যত দ্রুত সম্ভব মন্ত্রিসভায় পাঠানো হবে।
উল্লেখ্য, এ আইনটি প্রণয়ন হলে প্রাকৃতিক দুর্যোগসংক্রান্ত সব ঘটনার আগাম প্রস্তুতিসহ পরবর্তী করণীয় সুনির্দিষ্ট আকারে নির্ধারিত হবে।
এনজিও আইন : এনজিওগুলোর সার্বিক কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রায় দুই বছর আগে এ-সংক্রান্ত নতুন আইনের খসড়া চূড়ান্ত হলেও রহস্যজনক কারণে আজো সেটি প্রণীত হয়নি। ৫০ বছরের পুরনো আইন দিয়েই দেশে চলছে আড়াই লাখ এনজিওর যাবতীয় কর্মকাণ্ড। এতে বিভিন্ন এনজিওর বিরুদ্ধে উত্থাপিত জঙ্গিবাদে অর্থায়ন, তৈরি পোশাক শিল্পসহ রপ্তানি খাতকে অস্থিতিশীল করা, বিদেশি তহবিলের অপব্যবহার, বিভ্রান্তিকর তথ্য পাচার ও প্রকাশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা এবং সমাজসেবার নামে পুরোদমে ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়ার অভিযোগ থাকলেও বিদ্যমান আইনের দুর্বলতার কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ গত শনিবার কালের কণ্ঠকে বলেন, জঙ্গি সংশ্লিষ্টতাসহ নানা অনিয়মের জন্য প্রায় ছয় হাজার এনজিওর সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন বাতিল করা হয়েছে। আর যাদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় অর্থ জোগানের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি খসড়া আইনটি মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত করে সংশোধন করা হবে। যত দ্রুত সম্ভব এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে জানান তিনি।
ঢাকা পূর্বাঞ্চলীয় বাঁধ : ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ 'ঢাকা পূর্বাঞ্চলীয় বাঁধ ও বাইপাস' প্রকল্পটির পরিকল্পনা করে। দুই হাজার ৪৭৫ কোটি টাকার প্রাক্কলন ব্যয়ের প্রকল্পটি তখনই একনেকে অনুমোদন হয়। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ আরো একাধিক দাতা সংস্থা এ প্রকল্প বাস্তবায়নে অর্থসহায়তা দিতে আগ্রহ দেখায়। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নানামুখী সমীক্ষাও চলে অনেক দিন। একপর্যায়ে ২০০৫ সালে বিএনপি সরকার টাকা না পাওয়ার অজুহাতে প্রকল্পটি স্থগিত করে দেয়। এরপর থেকে প্রতিবারই এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তোড়জোড় শুরু করে।
পাউবোর প্রধান প্রকৌশলী সুনীল চন্দ্র দেবরাই কালের কণ্ঠকে বলেন, 'প্রকল্পটি খুবই বড় হওয়ার কারণে অর্থায়নে সমস্যা দেখা দিয়েছে। কয়েক দফা রিভাইজের পর প্রকল্প ব্যয় এসে দাঁড়িয়েছিল তিন হাজার কোটি টাকায়। এখন আমরা আবারও রিভাইজ করছি। এতে প্রাক্কলন ব্যয় আরো বেড়ে যাবে। তবে সরকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে অর্থের জোগানদাতা খুঁজে বের করতে। সে পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন অনিশ্চিত বলা যায়।'
জলাবদ্ধতা : বিগত আওয়ামী লীগ ও জোট সরকার এবং ড. ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার আমলে ভারি বর্ষণে ঢাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওয়াসা একাধিক প্রকল্প হাতে নেয়। কিন্তু কোনোটিই সময়মতো সম্পন্ন করতে পারেনি। রাজধানীর খাল রক্ষা ও সংস্কারের জন্য ২০০২ সালে এডিবির অর্থায়নে এক হাজার ৪৬০ কোটির প্রকল্প বাস্তবায়নে গতি নেই। ঢাকা ওয়াসা বলছে, এ অর্থ একসঙ্গে পাওয়া যায় না বলেই এটা সম্ভব হয় না। ২০১৩ সালের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ২৫ ভাগও কাজ সম্পন্ন হয়নি।
ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, 'যখন জলাবদ্ধতা তৈরি হয়, তখন আমরা এসব প্রকল্প নিয়ে তৎপর হয়ে পড়ি। কিন্তু এবার ওয়াসা সেটা করছে না। ঈদের পরপরই প্রকল্পগুলো বাস্তবায়ন করার কাজ শুরু হবে। এমনভাবে করা হবে, যাতে আগামীতে আর কোনো জলাবদ্ধতা না হয়।'
ভূমিকম্প ও ভবন ধস : বিগত জোট সরকার আমলে ঢাকায় ফিনিঙ্ ভবন ও সাভার এলাকায় একটি বহুতল গার্মেন্ট ভবন ধসে পড়ে। প্রশিক্ষিত লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে হতাহতের সংখ্যা বেড়ে যায়। এর পরও দেশের বিভিন্ন স্থানে ভবন ধসের ঘটনা ঘটে। নানা কার্যক্রম হাতে নেয় সরকার। কিন্তু অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় ২০০৯ সালে হাইকোর্ট একটি রিটের আলোকে সরকারকে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ প্রণয়নের জন্য 'ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক কমিটি' গঠনের নির্দেশ দেন। এরপর খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ৩৯ সদস্যের এক বিশাল কমিটি গঠন করে। ২০০৯ সালের মাঝামাঝিতে এ কমিটি গঠন করা হলেও ২০১০ সালের ২৭ জানুয়ারি প্রথম বৈঠকে বসে। গত মাসে দেশে ভূমিকম্প হওয়ার পর গত ২৯ সেপ্টেম্বর কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কোনো সুপারিশ প্রণয়ন করা হয়নি। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে দেশে ছোট-বড় ১০০টি ভূমিকম্প ধরা পড়ে। রাজধানীতে ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মানা হয় কি না তা তদারকি করে রাজউক। কিন্তু উপজেলা বা ইউনিয়ন পর্যায়েও বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সেখানে বিল্ডিং কোড তদারকির কোনো কর্তৃপক্ষ নেই। বিল্ডিং কোড তদারকির জন্য স্থানীয় পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে বলে সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি আরো বলেছেন, 'আদালতের রায়ের বাইরেও আমরা অনেক কাজ করেছি। হয়তো সুপারিশ প্রণয়ন করা হয়নি, কিন্তু কাজ থেমে নেই।'
সড়ক দুর্ঘটনা : সড়ক দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে ১৯৯৫ সালে তৎকালীন যোগাযোগমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয় জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদ। গত ১৫ বছরে এ পরিষদ ২০টি বৈঠক করে ২৩টি সিদ্ধান্ত নেয়। এর মধ্যে সড়ক নিরাপত্তার বিষয়টি স্কুলের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা, সিএনজি অটোরিকশার নতুন নিবন্ধন বন্ধ রাখা ও বিআরটিএর আইন-নীতিমালা সংশোধন করা_এই তিনটি সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। বাকি ২০টি ঝুলে আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) হিসাবে দেশে বছরে গড়ে ১২ হাজার সড়ক দুর্ঘটনা ঘটছে। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ১০ বছরে ৪০ হাজার ৯২৭টি সড়ক দুর্ঘটনায় ৩২ হাজার ২৬১ জনের প্রাণহানি ঘটে। আহত হয় ২৯ হাজার ৬৭৯ ব্যক্তি। সড়ক দুর্ঘটনার কারণে বছরে কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।
পাহাড় ধস : ২০০৭-০৮ সালে পৃথক কয়েকটি পাহাড় ধসের ঘটনায় চট্টগ্রাম, কঙ্বাজার ও পার্বত্য জেলাগুলোয় দেড় শতাধিক মানুষকে প্রাণ দিতে হয়। অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় এ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সময় গঠিত তদন্ত কমিটি মন্তব্য করে। ওই সময় পাহাড় কাটা বন্ধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ঘটনার পর পাহাড়ের পাদদেশে বসতি স্থাপনও নিষিদ্ধ করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেখানে আবার বসবাস শুরু হয়, যার পরিণতি ২০০৯ সালে বান্দরবানে পাহাড়ধসের ঘটনায় ১০ জন নিহত। ২০১০ সালে পাহাড় কাটা নিষিদ্ধ করার বিষয়টি পরিবেশ আইনে অন্তর্ভুক্ত করা হলেও এখনো নির্বিঘ্নে চলছে পাহাড় কাটা।
এসব প্রসঙ্গে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলি খান কালের কণ্ঠকে বলেন, 'আমি মনে করি সরকারগুলো শুধু রাজনৈতিক প্রয়োজনে যেসব কর্মসূচি ঘোষণা করে, সেগুলোই অবাস্তবায়িত থাকে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বড় বড় কর্মসূচির ঘোষণা দিয়ে জনগণকে দেখানো হয়_সরকার বেশ কাজ করছে। আসলে প্রয়োজন সুদৃঢ় রাজনৈতিক অঙ্গীকার। তাহলেই সরকার পরিবর্তন হলেও চলমান কোনো প্রকল্প বা কর্মসূচি থেমে থাকবে না।'

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
October
(2362)
-
▼
Oct 26
(125)
- ইবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত অর্ধশতাধিক : হল ত...
- আগামীকাল খালেদা জিয়ার জনসভা সফল করতে প্রচারণায় মুখ...
- শাহজাদপুরে মামার হাতে ভাগ্নে খুন : কেশবপুরে কৃষককে...
- শিপব্রেকিং শিল্পের নতুন নীতিমালা : চক্রান্তের বেড়...
- প্রখ্যাত ফটোসাংবাদিক রশীদ তালুকদার আর নেই
- পুঁজিবাজারে সূচক বেড়েছে
- গাদ্দাফির শেষ নিদ্রা অজ্ঞাত মরুভূমির কোলে
- নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-অভিযোগ আমলে নিয়ে ত্বরিত ব...
- উলফার সঙ্গে নয়াদিল্লির প্রথম আনুষ্ঠানিক বৈঠক
- ভারত সফরে গেলেন ভুটানের রাজা-রানি
- ফিলিপাইনে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা
- আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে কিরচনার পুনর্নি...
- ব্যাংককের উত্তরে ধেয়ে আসছে বন্যা
- ইসলামী ঐক্যজোটের সমাবেশে ফখরুল : আমিনী নয় জাতীয়ত...
- হত্যাকাণ্ড তদন্তের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তি হিসেবে থাকতে চায় ...
- আফগানিস্তানে ২০০ বিদ্রোহীকে হত্যা অথবা আটক করা হয়েছে
- ইইউ সদস্যপদ নিয়ে বিরোধিতার মুখে ক্যামেরন
- সরকার গঠনের কাজ শুরু করেছেন ‘মুক্ত’ লিবিয়ার নেতারা
- ওয়ান ইলেভেনের হোতা লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী বহ...
- মৃত্যুর আগে বিচলিত হননি মুতাসিম
- ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট : উপঢৌকন ও অর্থের বিনিম...
- বিজয় সরণির পাশ দিয়ে মেট্রোরেল হলে বিমান অবতরণ ঝুঁক...
- ২৭ ওয়ার্ডে তৈমূরের পক্ষে বিএনপি নেতাদের ব্যাপক গণস...
- স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড নভেম্বরে বিনিয়ো...
- নাসিক নির্বাচন- ২০১১ : মুক্ত মঞ্চে ৬ মেয়র প্রার্থ...
- পাটগ্রামে বিএসএফের তাণ্ডবে এলাকায় আতঙ্ক, পতাকা বৈঠক
- অর্থনীতি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দু’দিক থেকেই ঝুঁ...
- চরম নিরাপত্তাহীনতায় ঠিকাদাররা : টেন্ডার নিয়ে তিন...
- অ্যাঞ্জেলার সঙ্গে শেখ হাসিনার বৈঠক : বাংলাদেশের উন...
- মন্তব্য প্রতিবেদন : শূন্যকুম্ভের প্রবৃদ্ধির বড়াই ...
- বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা এখন সঙ্কুচিত by বশী...
- বিদেশি বিনিয়োগে দেশি স্বার্থ রক্ষা হচ্ছে না
- ঝুলে আছে শেয়ারবাজার পরামর্শক কমিটির কার্যক্রম by ক...
- সরকারের ব্যাংক ঋণ-১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে by ও...
- শেভরন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়
- সরকারের ব্যাংক ঋণ-১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে by ও...
- রাজ্জাকের ১৫ উইকেট
- মঞ্জুর পাশে সানি
- এস ফ্যাক্টর by রুবেল খান,
- প্রেরণা চট্টগ্রাম by সঞ্জয় সাহা পিয়াল,
- ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান তবু আরো চান!
- শেষ সময়ে গাদ্দাফি ছিলেন ক্ষুব্ধ বিষণ্ন
- 'আফ্রিকার বীর'
- সিরতে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত ১০০
- এনটিসি যোদ্ধাদের বর্বরতা তদন্ত নিয়ে সংশয়
- ইইউ নিয়ে গণভোট হবে না-ক্যামেরনের নির্দেশ সত্ত্বেও ...
- কাদরিকে দণ্ড দেওয়া বিচারক প্রাণভয়ে সৌদিতে
- অবৈধভাবে আটক-ভারতীয় ছাত্রকে ছয় লাখ ডলার ক্ষতিপূরণ ...
- তিউনিসিয়ায় নির্বাচনে জয়ের পথে এনাহদা
- গাদ্দাফির ‘অষ্টম আশ্চর্য’ by পার্থ প্রতীম দাস
- তুরস্কে ভূমিকম্প-৪৮ ঘণ্টা পর বেঁচে ফিরল ১৪ দিনের আ...
- হোয়াইটওয়াশ করেই শোধ নিল ভারত
- মুখোমুখি প্রতিদিন-ওর শুরুটা হয়েছে স্বপ্নের মতো
- নেইমারের জন্য সুরক্ষা চান রোনালদো
- মেসির পেনাল্টি মিস নিয়ে কথা চলছেই
- আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা, তবে এগিয়ে পাকিস্তান
- সত্যিই পাত্তা পেল না মালদ্বীপ-বাংলাদেশ ৩ - ০ মালদ্বীপ
- সরাসরি জয় পেল রাজশাহী-খুলনাও
- রিক্সনইই সমাধান দেখছেন ব্রেট লি
- ধোনিতে মোহিত বেভান-শাস্ত্রী
- আশার সঙ্গী অনিঃশেষ অনিশ্চয়তা by শাহজাহান কবির
- ইনিংস ঘোষণায় অবাক হননি সামি
- যা চেয়েছিলেন তার প্রায় সবই পেলেন মুশফিক
- দর্শকদের না সামলালে দিতে হবে চড়া মূল্য by নোমান ম...
- ইনসাইডার ট্রেডিং বন্ধে এসইসিতে কমিটি গঠন
- নৌ পরিবহনমন্ত্রীর দুঃখ প্রকাশ
- ক্ষুদে গানরাজ কুষ্টিয়ার মুন্না by শহীদুল্লাহ শাহর...
- চট্টগ্রামে মহিউদ্দিন-বিএসসি গ্রুপ মুখোমুখি by কাজী...
- শর্ত শিথিলের প্রস্তাব নাকচ করল কেন্দ্রীয় ব্যাংক by...
- আবারও গতিতে ফিরছে চীনের অর্থনীতি
- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেকারত্বের বোঝা-তীব্র বে...
- দেড় লাখ বস্তা আলু অবিক্রীত-কুড়িগ্রামে আলুর কেজি সা...
- ৩৩ তরুণ প্রতিভাকে পুরস্কৃত করল রবি
- মেধাসম্পদ রক্ষায় আইন জোরদার হচ্ছে : শিল্পমন্ত্রী
- চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে নতুন শ্রম শাখা by আসিফ...
- ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয় বিশ্বব্যাংকের-মন...
- চট্টগ্রামের শিল্প-কারখানা সপ্তাহে তিন দিন বন্ধ রাখ...
- চিহ্নিত হলো জাহাজভাঙা ও নির্মাণ শিল্পাঞ্চল by ফারজ...
- ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে
- প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিলেন প্রার্থীরা
- সেঁজুতির আত্মহনন-দুই বখাটেকে বহিষ্কারের সিদ্ধান্ত,...
- খুলনায় সন্ত্রাসী হামলায় ভূমিহীনদের সংবাদ সম্মেলন প...
- কাস্টমস কর্মকর্তা সেজে প্রতারণা, তিনজন গ্রেপ্তার
- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন-নির্বাচন নিরপেক্...
- ঠাণ্ডা পানীয় উন্মত্ততা বাড়ায়
- সবিশেষ-আকাশে ফিলিং স্টেশন
- আজ কালীপূজা
- পূজা-শামুক-ঝিনুকের মণ্ডপ ধানের প্রতিমা by ফখরে আলম,
- আমিনীর বক্তব্যে রাষ্ট্রদ্রোহের কিছু নেই : ফখরুল
- ক্যামেরাযোদ্ধা রশীদ তালুকদার আর নেই
- ইউনিসেফের প্রতিবেদন-বয়ঃসন্ধি থেকে মেয়েদের বৈষম্যের...
- ঈদে কম দামে মিলবে পেঁয়াজ by রাজীব আহমেদ
- শেয়ারবাজারের স্থিতিশীলতা-ব্যাংকের তহবিল গঠন আগামী ...
- বিএনপি নেতাদের প্রতি হানিফ-যুদ্ধাপরাধীদের সঙ্গে রা...
- মার্কেল-হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক-জলবায়ু ও স্বাস্থ্...
- সেমিনারে গওহর রিজভী-ঢাকা-দিল্লি সমস্যা নিরসনে দুই ...
- চট্টগ্রামে জমকালো আসর-এবারের ক্ষুদে গানরাজ মুন্না ...
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১০০ বছরের পরিকল...
- মরুভূমির অজ্ঞাত স্থানে গাদ্দাফিকে লুকিয়ে দাফন
- মিলন কেন দুষ্টু?ঃহুমায়ূন আহমেদ
- বিদ্যুৎ সংযোগ নিতেও রাষ্ট্রপতির স্বাক্ষর জাল! by আ...
- জলবায়ু পরিবর্তনের ঝুঁকির শীর্ষে বাংলাদেশ-ব্রিটিশ প...
- সবুজ সংকেতের অপেক্ষায় জয়নাল হাজারী by শাহজালাল রতন,
- মরুতে গাদ্দাফির শেষ শয্যা-গোপনে দাফন
- জনতার মুখোমুখি তিন প্রার্থী by নিয়াজ মোর্শেদ,
- সেনাবাহিনীর কর্মপরিধি-এক কম্পানি নিয়ন্ত্রণকক্ষের ...
- নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-তিন প্রার্থীর আরো এক ব্য...
- মৃত টেস্টেও প্রাণ এনেছিল বাংলাদেশ-বাংলাদেশ : ৩৫০/৯...
- দশ ট্রাক অস্ত্র মামলা-এরশাদ মইনসহ ছয়জনের বিষয়ে ত...
- মন্ত্রণালয়ের কালক্ষেপণে ছয় কোটি টাকা গচ্চা! by পার...
- মহাপরিকল্পনায় মহাগাফিলতি by এহসানুল হক
- নতুন ব্যাংকের শর্ত শিথিল করতে চাপ
- নাসিক নির্বাচনঃ অধিকাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ by ...
- নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ by হুমায়ূন আহমেদ
- রশীদ তালুকদার আর নেইঃ ইতিহাসের সাক্ষীকে হারাল দেশ
- নারায়ণগঞ্জ সিটি নির্বাচনঃ দল না থাকুক, আমরা তো আছি...
- শেয়ারবাজার বাঁচাতে ব্যাংকের তহবিলঃ উদ্দেশ্য নিয়ে প...
- মরুর বুকে অজ্ঞাত স্থানে সমাহিত হলেন গাদ্দাফি
- উচ্চ মূল্যস্ফীতি উদ্বেগজনকঃ বিশ্বব্যাংক
- বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হলেও কমেছে লেনদেন
- তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৬৬, লোকজন উদ...
- রিপাবলিকানদের আচরণে ক্ষুব্ধ ওবামাঃ কংগ্রেসকে পাশ ক...
- মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনঃ শূন্যকুম্ভের প...
- বগুড়ার সবজির বাজারঃ ১২ কিলোমিটারে কেজিতে দামের ফার...
-
▼
Oct 26
(125)
-
▼
October
(2362)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment