Friday, June 8, 2012
অরণ্যে রোদন-আসুন, লড়াই করি এবং বাঁচি by আনিসুল হক
অরণ্যে রোদন-আসুন, লড়াই করি এবং বাঁচি by আনিসুল হক
যেই মেয়েটি স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদে মিছিলে নেমেছিল, প্রতিবাদী মিছিলের পুরোভাগে প্রদীপ্ত ভঙ্গিতে অগ্রসরমাণ যে মেয়েটির ছবি ছাপা হয়েছিল কাগজে, সেই মেয়েটিই কিনা আত্মহত্যা করল বখাটের উৎপাত সইতে না পেরে।
যেই মেয়েটি প্রধানমন্ত্রীর হাত থেকে নতুন বই গ্রহণ করেছিল, কাগজে ছাপা হয়েছিল যার সেই গৌরবময় মুহূর্তের ছবিটি, সেও কিনা আত্মঘাতী হলো বখাটের উত্ত্যক্ততার কারণে। একটার পর একটা এ রকম অঘটনের খবর, অপঘাতে মৃত্যুর খবর ছাপা হচ্ছে কাগজে। আরও ছাপা হচ্ছে সন্তানসমেত গৃহবধূর আত্মহত্যার খবর। এসব খবর মন ভেঙে দিচ্ছে আমাদের।
এই লেখা যিনি পড়ছেন, তাঁর প্রতি আমার আবেদন, আসুন, এই আত্মহত্যার মিছিল বন্ধ করতে আমরা ভূমিকা রাখি। আমাদের মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, টিউটরের কাছে যাবে, খেলতে যাবে, কর্মস্থলে যাবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাবে, হাটে-মাঠে-ঘাটে যাবে, মাথা উঁচু করে যাবে। কেউ যদি তাদের জ্বালাতন করে, উৎপাত করে, উত্ত্যক্ত করে, তাহলে ওই মেয়েটির কোনো অপমান হয় না, ওই মেয়েটি কোনো অপরাধ করে না, তার মাথা নিচু হওয়ার কোনো কারণ ঘটে না; যে জ্বালাতন করে, সে অপরাধী, অসম্মান যদি কিছু ঘটে, ওই বখাটে ছেলেটির ঘটেছে। মাথা যদি নিচু করতে হয়, ওই ছেলেটি করবে, তার পরিবার করবে, তার অভিভাবকেরা করবেন, আর তাদের প্রতিপালন করেছে যে সমাজ, সেই সমাজের নেতারা করবেন। মেয়েটি এতে বিরক্ত হতে পারে, নিরাপত্তাহীনতাতেও ভুগতে পারে, কিন্তু তাকে বুঝতে হবে, তার জগৎ শেষ হয়ে যায়নি, প্রতিবাদ করতে হবে বেঁচে থেকে, নিজের বাবা-মা স্কুলের শিক্ষকের কাছে সাহায্য চেয়ে। এবং সেখানেই আসবে সমাজের নেতাদের ভূমিকার কথা, সমাজের মুরব্বিদের এগিয়ে আসতে হবে ওই মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য, বাবা-মা যেন ভুলেও মেয়েটিকে নিয়ে হতাশা বা দুঃখ প্রকাশ না করেন। আর সাহায্যপ্রার্থনা মাত্র কঠোরভাবে এগিয়ে আসতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
আইন ও সালিশ কেন্দ্র সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজন করেছিল একটা আলোচনা সভার। বিষয় ছিল সমাজে কাউন্সেলরের ভূমিকার গুরুত্ব। ওই সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যাদের বখাটে বলা হচ্ছে, যারা উত্ত্যক্ত করছে, তারা তো বাইরের কেউ নয়, তারা আমাদেরই কারও না কারও সন্তান। নিজের সন্তান কী করছে, সে দায়দায়িত্ব আমাদেরই নিতে হবে। এ জন্য দরকার সামাজিক সচেতনতা। বখাটের বিরুদ্ধে, নারীকে উত্ত্যক্তকরণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা তাঁর মন্ত্রণালয় থেকে তিনি করে যাচ্ছেন। এ বিষয়ে আসুন আমরা প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করি। কোনো একজন ছাত্রী যখন বখাটেদের নিপীড়নের লক্ষ্যে পরিণত হয়, আমাদের সেই মেয়েটির পাশে এসে দাঁড়াই আমরা। তাকে অভয় দিই। তাকে বলি, আমরা তোমার সঙ্গে আছি। তুমি ভয় পেয়ো না। তুমি ভেঙে পোড়ো না। তুমি নিজেকে অসহায় ভেবো না। পুরো দেশ তোমার পাশে আছে।
এই যে অভয়বাণীটা, এটাকে বাস্তব করে তুলতে হবে সামাজিক সচেতনতার মাধ্যমে। এটা আমাদের সবার দায়িত্ব—নারীর জন্য অভয়ের পরিবেশ, নিরাপত্তার বোধ তৈরি করা। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কঠোর হবে, প্রো-অ্যাকটিভ হবে, মানে দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই তারা ব্যবস্থা নেবে, সেই উত্ত্যক্তকারী যত বড় প্রভাবশালীরই ছেলে হোক, সেই উত্ত্যক্ত করার ধরন যত আপাত-নিরীহই মনে হোক। কিন্তু ছেলেদের অভিভাবকদেরও দায়িত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমার নিজের ছেলে কারও জন্য ক্ষতিকর বা ভয়ংকর বা অস্বস্তিকর হয়ে ওঠেনি তো। তেমনি আমার নিজের আচরণও কি কারও জন্য বড় সমস্যা হয়ে উঠছে? আমি এ কথা বলছি এই আশায় যে আমার লেখা কেউ কেউ পড়েন এবং যাঁরা পড়েন তাঁদের মধ্যে তরুণ-তরুণী, কিশোর-কিশোরী তথা শিক্ষার্থীরাও আছেন বলে আমার ধারণা।
তার পরও সমাজে কখনো কখনো বাস্তবতা খুব বৈরী হয়ে ওঠে। মেয়েটি স্কুলে বা কলেজে যেতে পারছে না, বাবা-মা মন খারাপ করে আছেন, সে ক্ষেত্রে আমরা কী করব? আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আঘাত যদি করতে হয়, আমরা অপরাধীকে আঘাত করব, নিজেদের ওপরে আঘাতটা নেব না। যেই মেয়েটি ভেবেছিল, আমার কারণে যখন আমার বাবা-মা এত দুশ্চিন্তা করছেন, তাহলে আমিই সরিয়ে দিই নিজেকে পৃথিবী থেকে, বারবার মনে হয়, ওই মেয়েটিকে বলি, কন্যা আমার, বোন আমার, তুমি কী করে ভাবলে, তুমি না থাকলে তোমার বাবা-মায়ের দুঃখকষ্ট দূর হবে। একটা দুশ্চিন্তা থেকে বাঁচানোর মিথ্যা আশ্বাসে তুমি সারাটা জীবন তাদের অকূল দুঃখের নদীতে কেন ঠেলে দেবে। আবারও বলি, অপরাধ-লজ্জা-অপমান ওই বখাটেটির, তোমার নয়, আসো, লড়াই করি এবং বাঁচি। অভিভাবকদেরও আবার বলি, ওই মেয়েটির পাশে দাঁড়ান, তাকে অভয় দিন, বলুন যে আপনি তার পাশে আছেন।
আরেকটা প্রবণতা দেখা যাচ্ছে, তা হলো সন্তানদের নিয়ে স্বামীর কারণে, শ্বশুরবাড়ির লোকদের আচরণের কারণে কোনো নারী যখন বিপন্ন ও অসহায় বোধ করছেন, তিনি আত্মঘাতী হচ্ছেন, সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, সন্তানদেরও মারছেন। আত্মহত্যা অপরাধ এবং পাপ। সন্তানদের হত্যা করা একটা অকল্পনীয় অপরাধ। যাঁরা এই কাজ করেছেন, তাঁরা হিরো নন। এখানে আমার মনে হয়, গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের ভাবার দরকার আছে। আমরা কি খবরটা এমনভাবে প্রকাশ বা প্রচার করছি, যাতে এ ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে নারীরা প্ররোচিত হচ্ছেন? যে মা নিজের সন্তানদের গায়ে অগ্নিসংযোগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন, সেই মা তো কিছুদিন বেঁচে ছিলেন, বেঁচে উঠলে ওই মায়ের যে খুনের দায়ে সাজা পেতে হতো, সেটা তো আমরা সবাই বুঝি। এই খবরটাকে বীরত্বপূর্ণ করে যেন কিছুতেই পরিবেশন না করি।
আবারও বলি, আমাদের সমাজে অনেক দুঃখকষ্ট আছে; বিশেষ করে যে নারী স্বাবলম্বী নন, মধ্য বয়সে হঠাৎ যদি তিনি আবিষ্কার করেন স্বামীর অবলম্বনটা তাঁর কাছ থেকে সরে যাচ্ছে, বিশ্বাসভঙ্গ থেকে শুরু করে দ্বিতীয় বিয়ে, বিবাহবহির্ভূত সম্পর্ক বা শ্বশুর-শাশুড়ির গঞ্জনায় তিনি যে অসহায় বোধ করেন, তা সহজবোধ্য। আমি একটা নাটক লিখেছিলাম ভালোবাসা মন্দবাসা নামে। তাতে এক স্বামী তাঁর বড় বড় ছেলেমেয়ে ও বউ রেখে আরেকটা বিয়ে করেন। স্ত্রী ও তাঁর ছেলেমেয়েরা অসহায় হয়ে পড়েন। নাটকটি প্রচারের সময়ে আমি একাধিক নারীর কাছ থেকে ফোন পেয়েছিলাম; তাঁরা বলছেন এটা যেন তাঁদেরই জীবনের সত্যি গল্প। আমি আমার নাটকে ওই স্ত্রীকে শেষে প্রতিষ্ঠিত দেখিয়েছিলাম। আর দেখিয়েছিলাম, স্বামীটি ব্যবসায় ক্ষতি স্বীকার করে পথে বসে পড়েছেন। নাটকে সবই দেখানো সম্ভব। বাস্তব খুব কঠিন। কিন্তু তার পরও সংগ্রাম তো করে যেতেই হবে। কত নারী অল্প বয়সে বিধবা হন, তাঁরা কি শেষ জীবনে জয়লাভ করেন না? বেঁচে থাকাটা হলো আসল।
এখানে চলে আসে একটা সহানুভূতিশীল কাঁধের প্রয়োজনীয়তার বিষয়টি, যেই কাঁধে মাথা রেখে আমরা একটু কাঁদতে পারব, তারপর কান্না মুছে সোজা হয়ে দাঁড়িয়ে পথ চলতে পারব। এখানেই আসে পেশাদার কাউন্সেলরের ভূমিকার কথা। আসে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সাহায্যের কথা। প্রতি থানায় অন্তত একটা টেলিফোন নম্বর ২৪ ঘণ্টা খোলা রাখা উচিত, যেখানে একজন নারী তাঁর দুঃখের কথা বলবেন, কোনো অন্যায়-অত্যাচারের শিকার হলে আইনি সাহায্য চাইতে পারবেন, পেশাদারি কাউন্সেলিং দরকার হলে সেটা লাভ করবেন। মোবাইল ফোনের অভূতপূর্ব উন্নতির যুগে এটা করা খুব কঠিন কিছু নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহিলাবিষয়ক মন্ত্রণালয় কিংবা যেকোনো বেসরকারি উন্নয়ন সংস্থা এটা করতে পারে।
আমরা জানি, আমরা নিপীড়নের শিকার, বৈষম্যের শিকার, কিন্তু আসুন, আমরা বাঁচি। আমরা ঘৃণা করি অত্যাচারীকে, আমরা ধিক্কার দিই নিপীড়নকারীকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে, সম্মিলিতভাবে রুখে দাঁড়াই, কাজ করি, কিন্তু সবার আগে আসুন, বাঁচি।
একটা সমাজ উন্নত কি অনুন্নত, সেটা বোঝা যায় সেই সমাজে নারীর অবস্থা আর অবস্থান দেখে। আমাদের নারীদের খারাপ রেখে আমরা নিজেদের সভ্য বলে দাবি করতে পারি না। নারীর শিক্ষা আর স্বাবলম্বিতা খুব বেশি দরকার। নারী যেন পুরুষটিকে ছাড়াও নিজের পায়ে দাঁড়াতে পারে। তবে এ কথাও সত্যি, নিজেকে অসহায় ভাবলেই অসহায়। নিজের পায়ে দাঁড়াতে হলে শিক্ষা বা পুঁজির চেয়েও বেশি দরকার মনের জোর। সেই জোরটাও ছিনিয়েই নিতে হবে। আমি আমার পাঠকদের সেই মনোবলটা দেখিয়ে দেওয়ার আবেদন জানাই। আসুন, আমরা লড়াই করি আর বাঁচি। আমাদের বিরূপ প্রতিকূল পরিবেশটাকে বদলের লড়াইয়ে সাহসিকতা দেখাই, ভীরুতা নয়। খারাপ দিন সবারই আসে, কিন্তু ভালো দিনও আসবেই।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
June
(2957)
-
▼
Jun 08
(117)
- চারদিক-কাননে কুসুমকলি by সৈয়দা আখতার জাহান
- ছাত্ররাজনীতি-ছাত্রলীগ কর্মী নাসিমের মৃত্যু: দায় কা...
- সময়ের প্রেক্ষিত-দাবদাহে পুড়ছে জাপান by মনজুরুল হক
- সিয়াম সাধনার মাস ধর্ম-মাহে রমজানে মসজিদে ইতিকাফ by...
- দুই দু’গুণে পাঁচ-শাস্তির স্বরূপ by আতাউর রহমান
- সময়চিত্র-সামরিক শাসনের আশঙ্কা রুদ্ধ হয়েছে কি? by আ...
- দখলমুক্ত রাখতে হবে বুড়িগঙ্গা ও তুরাগ-সদরঘাট-গাবতলী...
- দায় সরকারি শিথিলতার-জনশক্তি রপ্তানির প্রতারক চক্র
- স্মরণ-মৃত্যুঞ্জয়ী ব্রিগেডিয়ার জামিল আহমেদ by মোহাম...
- কালের পুরাণ-ইতিহাসের কাঠগড়ায় জিয়া-এরশাদ by সোহরাব ...
- সিয়াম সাধনার মাস ধর্ম-মাহে রমজানে সম্পদের জাকাত by...
- ফিলিস্তিন-ইসরায়েল সংলাপ-সংশয় ও আশাবাদের কয়েকটি দিক...
- বিশেষ সাক্ষাৎকার-সংবিধানের ব্যাপকভিত্তিক সংস্কার দ...
- জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রাপ্য-পুলিশ...
- আইনকে নিজস্ব পথে চলতে দিন-নুরুন্নবীকে রক্ষার তৎপরতা
- চলতি পথে-জীবনের জয়গান, যৌবনের জয়গান by দীপংকর চন্দ
- সিয়াম সাধনার মাস ধর্ম-মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ম...
- ডিজিটাল বাংলাদেশ-সবার আগে এনবিআরকে ডিজিটাল করুন by...
- দূরদেশ-অস্ট্রেলিয়ার নির্বাচন: দ্বিদলীয় ব্যবস্থার স...
- আদিবাসীদের শঙ্কা আমলে নিতে হবে-পার্বত্য ভূমিবিরোধ ...
- গণতন্ত্র ও সংবিধান সমুন্নত রাখতে হবে-হাইকোর্টের ঐত...
- মামলাজট ও একটি শুভ সংবাদ
- সেই কালরাত
- চরাচর-উভচর প্রাণী হারিয়ে যাচ্ছে by আজিজুর রহমান
- চারদিক-সম্ভাবনাময় কৈশোর by শান্তা তাওহিদা
- প্রতিক্রিয়া-কোদালকে কোদাল বলুন by হাসান ফেরদৌস
- সিয়াম সাধনার মাস ধর্ম-মাহে রমজানে অহংকার বর্জন by ...
- গোধূলির ছায়াপথে-নামের পেছনে নয়, নাম ছুটবে পেছনে by...
- চিরকুট-মুদ্রারাক্ষস by শাহাদুজ্জামান
- তারুণ্য-তরুণেরাই বাংলাদেশকে বদলাতে পারবে by বদিউল ...
- এত অসুবিধায় নাগরিক জীবন চলবে কী করে?-জলাবদ্ধতার রা...
- আইনানুগ পন্থা সব সময়ের জন্য সর্বোৎকৃষ্ট-দুই প্রতিষ...
- আলোকের এই ঝরণাধারায় (পর্ব-১৮)-স্মৃতিপটে পুরান ঢাকা...
- জন্মদিন-জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি by আশরাফুল হক
- নিরাপদ খাবার-আমাদের শিশুরা কী খাচ্ছে by মশিউল আলম
- সিয়াম সাধনার মাস ধর্ম-জনস্বাস্থ্য সুরক্ষায় রোজার ভ...
- বাঘা তেঁতুল-খালাতো ভাই ও জেলাতো ভাই by সৈয়দ আবুল ম...
- সময়ের প্রতিবিম্ব-একটি অব্যক্ত বেদনাময় স্মৃতিচারণা ...
- ফতোয়াবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে-পোশাকে...
- সরকারের তৎপরতা বহু গুণে বাড়ানো প্রয়োজন-অ্যানথ্রাক্...
- ২৫ মার্চ '৭১-এ পাকিস্তানি সেনাদের আক্রমণ ও গণহত্যা...
- মত ও মন্তব্য-কালরাত্রি স্মরণে : যুক্ত পাকিস্তানের ...
- সর্বোচ্চ বরাদ্দের ছয় খাত
- করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত বাড়ল ন্যূনতম আয়কর
- সম্পাদকের কলাম-আবদুল্লাহ আবু সায়ীদ স্যার by ইমদাদু...
- আন্তর্জাতিক ও মোবাইল কলে নতুন কর
- চারদিক-শতবর্ষ পেরিয়ে রামনারায়ণ পাবলিক লাইব্রেরি by...
- কালের পুরাণ-খোন্দকার দেলোয়ার, এত দিন কোথায় ছিলেন? ...
- অভিমত ভিন্নমত
- সিয়াম সাধনার মাস ধর্ম-মাহে রমজানে সদাচরণ ও পরোপকার...
- কোনো কর্মসূচি যেন জনদুর্ভোগের কারণ না হয়-রাস্তা দখ...
- প্রদীপের নিচের থেকে দূরের অন্ধকার আরও গাঢ়-ঢাকার বা...
- আন্তর্জাতিক ও মোবাইল কলে নতুন কর
- তিশার তিন সাজ by তারিকুর রহমান খান
- ওদের রঙিন ঈদ by শারমিন নাহার
- চলছে প্রাথমিক বাছাইপর্ব by সৈয়দা আখতার জাহান
- এবারের ঈদ চলতি by ফারহানা আলম
- চারদিক-জেলেদের ইলিশগল্প by নেয়ামতউল্যাহ
- অরণ্যে রোদন-আসুন, লড়াই করি এবং বাঁচি by আনিসুল হক
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-দলীয় সন্ত্রাসকে প্...
- কর রাজস্বেই বেশি নজর
- অনির্বাচিত প্রশাসক দিয়ে দীর্ঘদিন চালানো উচিত নয় জে...
- সিয়াম সাধনার মাস ধর্ম-অসুস্থ ও ভ্রমণরত অবস্থায় রোজ...
- সরল গরল-মাহমুদুর রহমানের গুরুদণ্ড by মিজানুর রহমান...
- সময়মতো বেতন-ভাতা পরিশোধ করুন-রূপগঞ্জে পোশাকশ্রমিক ...
- নিয়মনীতি কঠোরভাবে অনুসরণই কাম্য-শেয়ারবাজারে ঝুঁকি ...
- জন্মদিন-‘আমি সাক্ষী মাত্র’ by ইসরাত জাহান
- দিল্লির চিঠি-শেখ মুজিব ও উপমহাদেশের রাজনীতি by কুল...
- হাওয়াই ড্রাইভ by ফেরদৌস আহমেদ
- যা কিছু প্রথম-উচ্চতা জয়
- বুক অব ফ্যাক্টস-প্রতিষ্ঠাতা by আইজ্যাক আজিমভ
- বাজারে নতুন
- যা নিয়ে আছি-কোরআন শরিফের বাংলা তরজমা
- মাটির রঙের ফেরিওয়ালা by আবুল কালাম মুহম্মদ আজাদ
- ভালো বাবা
- সিসিমপুর-চাঁদ আঁকল ইকরি
- জল পড়ে পাতা নড়ে by টোকন ঠাকুর
- আয়শা ও একদল হাতি by সাইদুজ্জামান রওশন
- চারুশিল্প-শিল্পগুরুকে শ্রদ্ধাবনত স্মরণ by জাফরিন গ...
- লেখালেখি নিয়ে অরহান পামুক-ভূমিকা ও অনুবাদ: আন্দালি...
- আবির্ভাব by বিক্তোর হারা
- সা ক্ষা ৎ কা র-জনপ্রিয় সাহিত্যের বিস্তার বেশি দরকা...
- চারদিক-আমার একটা নদী ছিল by দীপংকর চন্দ
- ধর্ম-মানুষকে জবাবদিহি করতে হবে by মুহাম্মদ আবদুল ম...
- জাতীয় সম্পদ রক্ষায় হেলাফেলা ছাড় পেতে পারে না-বীজভা...
- ঝুঁকিমুক্ত রাখতে চাই কার্যকর পদক্ষেপ-তৈরি পোশাক খাত
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- বাজেট জনগণের জন্য কোনো সুফল আনবে না: বিএনপি
- ঘাটতি অর্থায়নে বড় ভরসা ব্যাংকঋণ
- স্বপ্ন আছে, পূরণে জোর নেই
- সরল গরল-সংসদ ও সুপ্রিম কোর্টের জবাবদিহি by মিজানুর...
- সুশাসন-সরকারের বড় শত্রু—দুদক by শাহ্দীন মালিক
- পিপিপির জন্য আবারও তিন হাজার কোটি টাকা by ফখরুল ইসলাম
- স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি-বিচা...
- বাজেট ২০১২-১৩-আশাবাদ বেশি, পদক্ষেপ কম
- ড্যান মজিনার উদ্বেগ
- মোবাইল ফোনে সারচার্জ-বিষয়টি নতুন করে বিবেচনা করুন
- চরাচর-পাবলিক লাইব্রেরি : এক নির্ভরযোগ্য তথ্যভাণ্ডা...
- সাম্প্রতিক প্রসঙ্গ-অবলা নারী সবলা হলো না by আইরিন ...
- অনুসন্ধান-মধ্যপ্রাচ্যে আমাদের দূতাবাস by নুরুল ইসল...
- অমৃতবৃক্ষের বিষফল by মাহবুব মোর্শেদ
- প্রকৃতি-সামাজিক বনায়ন না বিদেশি আগ্রাসন by জাকিয়া ...
- ভারত-মনমোহন রাষ্ট্রপতি এবং রাহুল প্রধানমন্ত্রী! by...
- মাদকাসক্তি মোকাবেলা-সম্মিলিত প্রচেষ্টা জরুরি
- রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি-অভিজাত এলাকায় নিরাপত্তা ...
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৭৯)-দেশমাতৃকার মুক্তির জ...
- শেকড়ের ডাক-ঋণের টাকায় ঘি কারা খাবে? by ফরহাদ মাহমুদ
- কতটা দূরে হলে নিরাপদ দূরত্ব হয়? by হায়দার আকবর খান...
- সমাজ বিনির্মাণে আল কোরআন by মোঃ শাহাদাত হোসেন
- রাশিয়ায় ইসলামের বিস্তার by জহির উদ্দিন বাবর
- শিশুরা পার্থিব জীবনের শোভা by মুফতি এনায়েতুল্লাহ
- বিপন্ন মাদ্রাজ চেক! by আসিফ আহমেদ
- স্বপ্নচারী এক চিকিৎসক by আনোয়ার ফরিদী
- সড়ক দুর্ঘটনা-ভুলটা সামান্য কিন্তু ক্ষতিটা? by এবিএ...
- সাম্প্রতিক প্রসঙ্গ-মানুষ কি আবার বানর হওয়ার পথে by...
- শস্যহীন মংলা-লবণপানি নয়, মিঠাপানি চাই
- মুখোমুখি সংসদ ও বিচার বিভাগ-স্পিকার সুচিন্তিত মতাম...
-
▼
Jun 08
(117)
-
▼
June
(2957)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment