Wednesday, December 26, 2012
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে নির্ধারিত সময়ের আগেই- টানা দু’বছর ধরে বাজার স্থিতিশীল by তপন বিশ্বাস
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে নির্ধারিত সময়ের আগেই- টানা দু’বছর ধরে বাজার স্থিতিশীল by তপন বিশ্বাস
নির্বাচনী ইশতেহারের প্রধান অঙ্গীকার ইতোমধ্যে পূরণ করেছে খাদ্য মন্ত্রণালয়। অঙ্গীকারের নির্ধারিত সময়ের আগেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। টানা প্রায় দুই বছর ধরে বাজার রয়েছে স্থিতিশীল।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে থাকা দীর্ঘমেয়াদী অঙ্গীকারও বাস্তবায়নাধীন রয়েছে। অপর অঙ্গীকারটি ২০২১ সালের মধ্যে দেশের ৮৫ শতাংশ মানুষের পুষ্টি চাহিদা নিশ্চিত করার কার্যক্রমও এগিয়ে চলেছে। এ বিষয়ে খাদ্যমন্ত্রী ড. অবদুর রাজ্জাক জনকণ্ঠকে বলেন, ইতোমধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। পুষ্টিতেও অনতিবিলম্বে সাফল্য লাভ করব। নির্বাচনী অঙ্গীকার ছাড়াও দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে খাদ্য মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের পর থেকে পরিকল্পিত কার্যক্রম পরিচালনা করায় ‘আইলা’র মতো প্রকৃতিক দুর্যোগও সহজে মোকাবেলা করেছে সরকার। মহাজোট সরকারের যাত্রার শুরুতে ২০০৯ সালে এই ঘূর্ণিঝড়টি আঘাত করলে তখন বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছিল, উপদ্রুত এলাকার মানুষ এবার না খেয়ে মরবে। কিন্তু সরকারের বলিষ্ঠ হস্তক্ষেপে তারা নিরাপদে থেকে শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে উঠেছে।খাদ্যমন্ত্রী বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব গ্রহণের পর সরকার খাদ্য নিরাপত্তামূলক নানা কর্মসূচী গ্রহণ করে। জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের খাদ্য চাহিদা বেড়েই চলেছে। অপরদিকে জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের মাত্রা ও তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে নিরাপদ খাদ্য মজুদ গড়ে তোলা এবং জনগণের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এ চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার নিরাপদ খাদ্য মজুদ গড়ে তুলেছে এবং জনগণের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করেছে। বিশ্ববাজারে খাদ্যশস্যের মূল্য অস্থিরতা ও প্রয়োজনীয় সময়ে খাদ্যশস্যের সরবরাহ পাওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকার দেশীয় উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কৌশল গ্রহণ করে। এ কৌশল গ্রহণ করায় ধারাবাহিকভাবে গত প্রায় তিন বছর দেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলে গত অর্থবছর এবং চলতি অর্থবছরে সরকারকে চাল আমদানি করতে হয়নি। কিন্তু চাহিদার তুলনায় দেশে গমের উৎপাদন কম হওয়ায় শুধু প্রয়োজনীয় গম আমদানি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্বল্প আয়ের মানুষের জন্য খোলাবাজারে চাল বিক্রি বা ওএমএস কর্মসূচী গ্রহণ করে। বিগত চার বছর সরকার স্বল্পমূল্যে খোলাবাজারে মোট ১৮ লাখ ৩৭ হাজার ৫২৯ টন চাল বিতরণ করেছে। ২০০৯ সালের জানুয়ারি থেকেই ওএমএস কর্মসূচী শুরু করা হয়। এ কর্মসূচীর আওতায় ২০০৮-৯ অর্থবছরে এক লাখ ৯৪ হাজার ৪৫৪ টন চাল বিক্রি করা হয়। ২০০৯-১০ অর্থবছরে সরকার সুলভমূল্য কার্ড চালু করে এবং তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্যও সুলভমূল্যে চাল বিতরণ কর্মসূচী গ্রহণ করে। ওএমএস, সুলভমূল্যকার্ড এবং তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মধ্যে ২০০৯-১০ অর্থবছরে তিন লাখ আট হাজার ৫৬৯ টন চাল বিতরণ করা হয়। ২০১০-১১ অর্থবছরে এর পরিমাণ ছিল ১১ লাখ ৮৫ হাজার ২৪৪ টন এবং ২০১১-১২ অর্থবছরে পাঁচ লাখ ৬১ হাজার ৮৭৮ টন খাদ্যশস্য বিতরণ করা হয়। সুলভমূল্য কার্ডের মাধ্যমে মহানগর, জেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় ৮২ লাখ স্বল্পআয়ের পরিবার এবং ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে প্রতিমাসে সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য (চাল-গম) বিতরণ করা হচ্ছে। ২০১২-১৩ অর্থবছরের ২২ নবেম্বর পর্যন্ত এক লাখ ২০ হাজার ৯০১ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
আটার বাজর উর্ধমুখী হওয়ায় সরকার গুদামে মজুদকৃত গম মিলারদের মাধ্যমে আটা তৈরি করে খোলাবাজারে বিক্রির কার্যক্রম গ্রহণ করে। মহানগর ও জেলা পর্যায়ের আটা ও ময়দাকলের নামে দুই লাখ ৬০ হাজার ১১৩ টন গম বরাদ্দ করে ফলিত আটা নির্ধারিত ডিলারের মাধ্যমে স্বল্পমূল্যে বিক্রি করা হয়েছে। প্রতিকেজি আটার দাম ২০ টাকা। এ কর্মসূচীর মাধ্যমে নিম্নআয়ের জনগণ উন্নতমানের আটা কেনার সুযোগ পেয়েছে এবং বাজারে আটার মূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রয়েছে। এ কর্মসূচীতে ২০১০-১১ অর্থবছরে ৩৭ হাজার ৮৯০ টন, ২০১১-১২ অর্থবছরে ২২ হাজার ২২৩ টন এবং ২০১২-১৩ অর্থবছরের ২২ নবেম্বর পর্যন্ত ৮৯ হাজার ৭৩০ টন আটা বিক্রি করা হয়েছে। এ কর্মসূচীতে প্রতিকেজি আটা ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ফলে বাজারে আটার মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। একইসঙ্গে খাদ্যশস্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে শক্তিশালী করা হয়েছে। ফলে দেশে সকল শ্রেণীর জনগণের জন্য পর্যাপ্ত খাদ্যশস্যের সরবরাহ ও প্রাপ্তি নিশ্চিত হয়েছে।
চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারী, গ্রাম পুলিশ বাহিনীর (চৌকিদার) সদস্য এবং গার্মেন্টস শ্রমিকদের মোট এক লাখ ৪৪ হাজার ৫৫৮টি পরিবার এ কর্মসূচীর আওতায় স্বল্পমূল্যে চাল পেয়েছে। এ কর্মসূচীতে মোট এক লাখ এক হাজার ৫০৬ টন চাল বিক্রি করা হয়েছে। ফলে নিম্নআয়ের সরকারী কর্মচারী এবং শ্রমজীবী গার্মেন্টস কর্মচারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটানো চ্যলেঞ্জিং হলেও অনতি বিলম্বে আমরা সাফল্য অর্জন করতে পারব। তিনি বলেন, মানুষের পুষ্টি চাহিদা মেটানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দেশে দানা জাতীয় খাদ্য উৎপাদন বেড়েছে। বিভিন্ন ফলও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। চাষের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন মাছ বাজারে স্বল্পমূল্যে সহজলভ্য। পর্যাপ্ত পরিমাণ মুরগিও বাজারে রয়েছে। এ গুলো দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাচ্ছে। তিনি বলেন, কৃষি উৎপাদনে উপকরণ সহজলভ্য করে সরকার সুশাসন প্রতিষ্ঠা করেছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর হতে অভ্যন্তরীণ উৎস থেকে এ পর্যন্ত আমন ও বোরো মৌসুমসমূহে মোট সংগৃহীত চালের পরিমাণ ৪১ লাখ আট হাজার ৩৮২ টন। চাহিদার তুলনায় গমের উৎপাদন কমে যাওয়া সত্ত্বে অভ্যন্তরীণ উৎসকে অগ্রাধিকার এবং কৃষকদের সহায়ক মূল্য প্রদানের লক্ষ্যে এক লাখ ৮০ হাজার ৪৫৮ টন গম সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বাজার হতে গত চার বছরে ১৭ লাখ ৬৬ হাজার ১৩৭টন চাল এবং ১৯ লাখ ৭২ হাজার ৫২১ টন গম আমদানি করা হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারাবছর খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিতকরণ করেছে সরকার। নিরাপদ খাদ্যমজুদ হিসেবে সরকারী গুদামে সর্বক্ষণিক প্রায় ১০ লাখ টন খাদ্যশস্য মজুদ থাকার কথা। মজুদকৃত এ খাদ্যশস্য সরকারী খাদ্য বিতরণ ব্যবস্থার আওতায় বিভিন্ন মাধ্যমসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে বিতরণ করা হয়। এ ছাড়াও যে কোন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা হিসেবেও এ খাদ্যশস্য বিতরণ করা হয়। বর্তমানে সরকারী খাদ্যগুদামে প্রায় সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে।
খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যে দীর্ঘমেয়াদী সমঝোতা স্মারক স¦াক্ষর করেছে সরকার। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে যথাক্রমে পাঁচ লাখ ৫২ হাজার ৭৮১ টন ও দুই লাখ ১৬ হাজার ৬১১ টন চাল এবং ইউক্রেন থেকে এক লাখ ১৫ হাজার ৩০২টন গম আমদানি করা হয়েছে। দীর্ঘমেয়াদী এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে প্রয়োজনীয় সময়ে খাদ্যশস্য আমদানির সুযোগ নিশ্চিত হয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণকালে দেশে সরকারী খাদ্যগুদামের ধারণক্ষমতা ছিল ১৪ লাখ টন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ টন। আগামী জুন মাসের মধ্যে আরও দুই লাখ টন ধারণক্ষমতা বৃদ্ধি পাবে। নিরাপদ খাদ্য মজুদ গড়ে তোলার জন্য ১৪ লাখ টন ধারণক্ষমতা যথেষ্ট না হওয়ায় সরকার পুরনো ও ব্যবহার অনুপযোগী গুদাম মেরামত ও নতুন নতুন খাদ্যগুদাম নির্মাণ করার উদ্যোগ নেয়। নিম্নে নতুন গুদাম নির্মাণ প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো। ধারণক্ষমতা বাড়াতে দেশের বিভিন্ন এলকায় নতুন খাদ্যগুদাম নির্মাণ করা হয়েছে। দেশের উত্তরাঞ্চলে (রাজশাহী বিভাগে) ১৫টি জেলায় এক লাখ ১০ হাজার টন ধারণ ক্ষমতার ১৪০টি খাদ্যগুদাম নির্মাণ করা হয়েছে। এ প্রকল্পে ব্যয় হয়েছে ২৪১ কোটি টাকা। এ প্রকল্পটি জুন ২০১২ তারিখে শেষ হয়েছে। এর পাাশাপাশি পুরনো খাদ্যগুদামও সংস্কার করেছে মহাজোট সরকার। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের ১৫৮টি জরাজীর্ণ ও ক্ষতিগ্রস্ত খাদ্যগুদাম পুনর্নির্মাণ ও মেরামত করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ২২ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্পটি জুন ২০১১-এ শেষ হয়েছে। এর ফলে ১০ হাজার টন অব্যবহারযোগ্য খাদ্যগুদাম ব্যবহার উপযোগী হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে মোট ৯৪ হাজার টন ধারণক্ষমতা বেড়েছে।
চলমান কার্যক্রমের মধ্যে বাগেরহাট জেলার মংলা উপজেলায় জয়মনিরঘোলে ৫০ হাজার টন ধারণক্ষমতার কনক্রিট গ্রেইন সাইলো নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার টাকা। প্রকল্পের জন্য ৪২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে এবং ২৫ অক্টোবর ২০১২ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রামের হালিশহর সিএসডি এলাকায় ৮৪ হাজার টন ধারণ ক্ষমতার ৯১টি খাদ্যগুদাম নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২১৮ কোটি ৭১ লাখ ৪৮ হাজার টাকা। ৯১টি খাদ্যগুদামের মধ্যে ৭৭টি এক হাজার টন ও ১৪টি ৫০০ টন ধারণ ক্ষমতার গুদাম। ইতোমধ্যে ৭৫টি গুদামের ছাঁদ ঢালাই শেষ হয়েছে। চলতি ২০১২-১৩ অর্থবছরে প্রকল্পের কাজ শেষ হবে। এ প্রকল্পের অগ্রগতির হার শতকরা ৫৩ ভাগ। অপর একটি প্রকল্পের আওতায় সারাদেশে আরও এক লাখ ৩৫ হাজার টন ধারণক্ষমতার ১৭০টি নতুন খাদ্যগুদাম নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৮৩ কোটি এক লাখ ৬৫ হাজার টাকা চলতি ২০১২-১৩ অর্থবছরে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পের অগ্রগতির হার শতকরা ৭৩ ভাগ। পোস্তগোলায় একটি আধুনিক ময়দা মিল স্থাপন করা হচ্ছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ১৯ লাখ ৫৯ হাজার টাকা। প্রকল্পটি ৮ মে ২০১২ তারিখ একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পের পরামর্শক সংস্থা নিয়োগ প্রক্রিয়াধীন আছে।
বগুড়ার সান্তাহারে ২৫ হাজার টন ধারণ ক্ষমতার মাল্টিস্টোরেজ ওয়্যারহাউস নির্মাণ করা হচ্ছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৬৪ কোটি ৫৬ লাখ টাকা। প্রকল্পটি ২৮ আগস্ট ২০১২ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। জানুয়ারি ২০১২ তারিখে জাইকা পরামর্শক সংস্থা নিয়োগ করে। প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। প্রকল্পের কাজ ৩০ জুন ২০১৫-এর মধ্যে শেষ হবে।
পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম অটোমেশন করতে একটি পাইলট প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৬ লাখ ৮৪ হাজার টাকা। ইতোমধ্যেই টাঙ্গাইল জেলার সব ক’টি উপজেলাকে ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দফতরের কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এছাড়া আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক চট্টগ্রাম, চট্টগ্রাম সাইলো চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক, চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দরের জেটি খাদ্য অফিস এবং খাদ্য অধিদফতরের মধ্যে আন্তঃযোগাযোগের জন্য ডিজিটাল নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর, চট্টগ্রাম সাইলো, চট্টগ্রাম বন্দর ও টাঙ্গাইল জেলার সব ক’টি এলএসডিকে একটি কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে।
খাদ্য নিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে ২০১৩ সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে খাদ্য নিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনা (বিসিআইপি) ২০১০ প্রণীত হয়েছে। এ বিনিয়োগ পরিকল্পনায় ২০১৫ সাল পর্যন্ত নয় দশমিক এক বিলিয়ন ডলার বিনিয়োগে সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের কাছ থেকে পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার পাওয়া গেছে। অবশিষ্ট ৩.৯ বিলিয়ন ডলার সহায়তা প্রাপ্তির প্রচেষ্টা অব্যাহত আছে। পরিকল্পনাটি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছে। এ পরিকল্পনা গ্রহণের ফলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় মধ্য ও দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার পথ সুগম হয়েছে।
বিসিআইপির আওতায় ১২টি প্রাধিকারভুক্ত কর্মসূচী রয়েছে, যার ৫টি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এগুলো হচ্ছে- টেকসই ও বহুমুখী কৃষি উন্নয়নে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম, সেচের জন্য পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন, কৃষি উপকরণের মান বৃদ্ধি ও জমির উর্বরতা সংরক্ষণ, মৎস্য ও পশুসম্পদ উন্নয়ন ইত্যাদি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
December
(2623)
-
▼
Dec 26
(159)
- দাদু ক্রিকেটার!
- হারিয়ে যাচ্ছেন এসএ গেমসের সোনাজয়ীরা
- মাহমুদউল্লাহর সেরা নিজের দল
- বিকেএসপি থেকে বহিষ্কৃত শ্যুটার তৃপ্তি
- বিশ্ব সিটি দাবার শেষ ষোলোতে ঢাকা
- টেন্ডুলকারের চোখে জল!
- ফেরাটা পিছিয়ে গেল নাদালের
- বক্সিং ডেতে ফুটবল উৎসব
- পিছু তাকাতে চান না মিচু
- জাতীয় সাইক্লিংয়ে তরিকুলের রেকর্ড
- মনে করেন হানিফ মোহাম্মদ-ডনের চেয়েও টেন্ডুলকার ভালো!
- প্রথম পাঁচ by সোহাগ গাজী
- জার্সি নম্বর ১০
- অন্যকলাম
- বিচিত্রিতা- হূদয়ের টানে
- রেকর্ড কর্নার- পন্টিংবিহীন বক্সিং ডে
- মারের অপেক্ষা ঘোচার বছর
- মেলবোর্ন টেস্ট- টেস্টের আগে ‘চিঠি বিতর্ক
- বিজয় দিবসের খেলা
- প্রথম বিভাগ ক্রিকেট
- প্রথম বিভাগ ক্রিকেট ক্রীড়া প্রতিবেদক
- সুচি স্বতন্ত্র কেন
- কাশ্মীরে নতুন পথরেখা
- মাদকযুদ্ধে বিক্ষত মেক্সিকো
- জলবায়ু সম্মেলন থেকে কী পাওয়া গেল
- জাপানের পারমাণবিক প্রস্তুতি by এনামুল হক
- মেসির সাফল্যে মোড়ানো বছর by জাহিদুল আলম জয়
- আন্তর্জাতিক ফুটবল by মাহমুদুন্নবী চঞ্চল
- রঙে রাঙা লন্ডন অলিম্পিক by জাহিদুল আলম জয়
- টেনিস কোর্টের তারকারা by মোঃ রায়হান কবির
- দেশের ক্রিকেটের আলোচিত ঘটনা by মোঃ মামুন রশীদ
- আনন্দ-বেদনার আন্তর্জাতিক ক্রিকেট by মোঃ এনামুল হাসান
- সম্পাদক সমীপে- গাড়ি সঙ্কট ও ঝুঁকি
- বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড
- সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
- যুদ্ধাপরাধী বিচারে দক্ষ আপীল বিভাগ প্রয়োজন by মমত...
- খালেদা জিয়ার রাজনীতি by বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
- সিডনির মেলব্যাগ- বড়দিনের প্রবাসী ভাবনা ও জয়তু স্বদ...
- দেশ চালায় কারা? রাজনীতিবিদরা না-কি আমলারা? by হাবি...
- জিয়াউর রহমানের তবুও পর্দা ছিল by আবদুল মান্নান
- প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন আজ
- পথসভা শান্তিপূর্ণ হলে সরকার স্বাগত জানাবে ॥ স্বরাষ...
- নাশকতার আশঙ্কা ॥ বিএনপি জামায়াতের ৫৬ নেতাকর্মী গ্র...
- একাত্তরের পরাজিত শক্তি আবার ষড়যন্ত্র করছে- বিজয়মঞ্...
- সমাজে এখনও দুর্নীতি আছে, তথ্যপ্রযুক্তি এটা রোধে কা...
- কাদের মোল্লার সাফাই সাক্ষীর আবেদনের ওপর আজ শুনানি-...
- প্রকৃতির মিলনমেলা, দৃষ্টি নন্দন টাওয়ার মৌসুমী ফুলে...
- উৎসব আনন্দে উদ্্যাপিত হলো বড়দিন
- দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে নির্ধারিত সময়ের আগে...
- খালেদা জিয়ার গণসংযোগ আজ পথসভা শুরু গাবতলীতে, শেষ ব...
- তুরস্কের নাগরিকদের ঝটিকা সফর নিয়ে নানান প্রশ্ন
- শীতে কাঁপছে দেশ- ০ আরও পাঁচজনের মৃত্যু- ০ শৈত্যপ্র...
- গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে ॥ প্রধানমন্ত্রী-...
- শীতে কাঁপছে দেশ- ০ আরও পাঁচজনের মৃত্যু- ০ শৈত্যপ্র...
- কংগ্রেস নেতার মন্তব্যেভারতে বিতর্কের ঝড়
- বড়দিনে বেথলেহেমে তীর্থযাত্রীদের ভিড়
- ক্ষোভ সৃষ্টি হওয়ার মতোই ঘটনা তবে সংঘাত সমাধান নয়...
- সিএনএনের বিশ্লেষণ- অস্ত্র নিরাপত্তার চেয়ে বিপদ ঘটা...
- নিউজউইকের শেষ ছাপা সংস্করণ বাজারে
- দেড় বছর পার হলেও শেষ হয়নি পুনর্নির্মাণ
- সিরাজগঞ্জে নদীভাঙনে ৫০০ বসতভিটা বিলীন, বাঁধে ধস
- গাইবান্ধায় সড়কের ওপর ২৪ হাটবাজার
- চরে চরে পরিযায়ী পাখির উড়াল by নেয়ামতউল্যাহ
- বাধা পেরিয়ে জীবন চলার পথের শিক্ষা
- কিশোরগঞ্জে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে ছাত্রকে
- সন্ত্রাসী হামলায় গুরুতর আহত- সেরে উঠছেন তাকিম, উপয...
- বিটিভির চার যুগপূর্তির অনুষ্ঠান উদ্বোধন- গণমাধ্যমক...
- যিশুর জন্মতীর্থ- ও আমার প্রাণের শহর by ফারুক ওয়াসিফ
- সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করুন- হতাহত পোশাকশ্রমিক...
- আওয়ামী লীগকে যৌক্তিক হতে হবে- সংসদীয় আসনের সীমানা ...
- ভারত-পাকিস্তান- সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নিতে হবে দি...
- স্মরণ- গ্রন্থ নির্মাণের কারিগর by আবুল আহসান চৌধুরী
- গণমাধ্যম- বিশ্বাসযোগ্যতা-সংকটে বিটিভি by শরিফুল ...
- শেষ মুহূর্তের প্রস্তুতি by সাইদুজ্জামান
- আসক্ত বন্ধুদের কাছে যাওয়া যাবে না
- পেশা-পরামর্শ- গ্রাফিকস
- হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ by শক্তি সাহা
- হতে পারেন চিকিৎসা- প্রতিলিপিকার by আল-আমিন হক
- কাজটা সেবা ও মানবতার by সাখাওয়াত হোসেন
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়- বিজ্ঞাপন নির্মাণে হাতেখড...
- আইবিএ আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক- যুক্তি তর্কে সেরা...
- মেধাবী মুখ- শীর্ষ ছোঁয়ার গল্প by মারুফ ইসলাম
- ব্যারিস্টার বনাম অ্যাডভোকেট
- আইন পেশায় স্বাগত by তানজিম আল ইসলাম
- অধ্যাপক বলছেন... by অধ্যাপক মবিন খান
- পুষ্টিকথা- কমলালেবু
- স্লিপ অ্যাপনিয়া- বাড়তি ওজনের এক খেসারত by মিরা...
- সিট নাই মহিলা তুলিস না by সাবিনা ইয়াসমিন
- শহর হোক নারীর জন্য নিরাপদ
- আয়োজন- উৎসব-আনন্দে কেটেছে দিনটি
- ক্ষমতায়ন
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- বড়দিন পালিত- আনন্দ উৎসবে বড়দিন
- আজ থেকে তিন দিন রাজনৈতিক কর্মসূচি- ঢাকা হবে দুর্ভো...
- গ্যাসের প্রি-পেইড মিটার: ঢাকা ও চট্টগ্রামে আরও পাঁ...
- রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমারকে জাতিসংঘের আহ...
- মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই -দেশমাতৃকার জন্য যাঁরা য...
- আ. লীগের ১৯তম কাউন্সিল-জাতীয় নির্বাচনের প্রস্তুতির...
- দুদকের রিমান্ডে তিনজনের তথ্য-আরো পাঁচ কর্মকর্তা মা...
- সারা দেশে ১৮ দলের গণসংযোগ আজ-ঢাকায় পাঁচ পথসভায় বক্...
- বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড-এমদাদও বলল, হামলা নেতাদের ...
- আন্তর্জাতিক চেষ্টা-তদবির-তিন কোটি ডলারে মীর কাসেম ...
- বিদেশি পরামর্শে রেলডুবি by পার্থ সারথি দাস
- মানবতাবিরোধী অপরাধ-বিচার বিলম্বিত করার নানা তৎপরতা...
- ভুয়া ঠিকানায় চাঁপাইনবাবগঞ্জে হোটেলে আত্মগোপন, সাত ...
- চালু হচ্ছে বনানী উড়ালসড়ক by আনোয়ার হোসেন
- বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর-বিতর্ক- প্রতিশ...
- হল-মার্ক কেলেঙ্কারি- পর্ষদকে ‘ম্যানেজ’ করতে ঘুষ নে...
- খালেদার গণসংযোগ এক ঘণ্টা পেছাল
- নিউ ইয়র্কে গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত
- ভারতে মন্ত্রীর বাড়ি থেকে ৩৯ কেজি সোনা-রুপা জব্দ
- মিনি স্কার্ট-টপস নিষিদ্ধ
- সিরিয়ায় দ্রুত পালাবদলের আহবান জিসিসির-আন্তর্জাতিক ...
- সংবিধানের ওপর গণভোট-মিসরে জালিয়াতির অভিযোগ তদন্তের...
- নিউজউইকের শেষ মুদ্রিত সংস্করণ প্রকাশ
- অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ প্রস্তাবে আলোচনায় একমত জা...
- দূরদর্শনের পাঁচ কর্মী সাময়িক বরখাস্ত
- আজ 'আওরাত বন্ধ্'
- এবার চুলকানির কাঁদানে গ্যাস
- ধর্ষণের চার হাজার মামলার অভিযোগপত্রই দেয়নি পুলিশ
- অবরুদ্ধ দিল্লিতে 'শান্তির' বাতাস-আহত পুলিশ সদস্যের...
- অপরাধ বাড়ছেই-দ্রুত লাগাম টানা প্রয়োজন
- রেলওয়ের উন্নয়ন-মনোযোগ দিতে হবে এখনই
- গরিব দুঃখীদের অধিকার by মাওলানা শাহ আবদুস সাত্তার
- বিজ্ঞানচর্চায় ইসলাম by মুফতি মুতীউর রাহমান
- দীনের দাওয়াত :কৌশল ও বাস্তবতা by মুফতি এনায়েতুল্লাহ
- রাজকীয় নয়, সাধারণ জীবন by একরামুল হক শামীম
- শিক্ষা-শিক্ষাবর্ষ ও কর্মদিবস বিষয়ে কিছু প্রস্তাব b...
-
▼
Dec 26
(159)
-
▼
December
(2623)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment