Thursday, December 20, 2012
ফিলিস্তিনের জন্ম সনদ! by ফখরুজ্জামান চৌধুরী
ফিলিস্তিনের জন্ম সনদ! by ফখরুজ্জামান চৌধুরী
ইহুদিদের জন্য নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করার নামে যে অবিচার ও অনৈতিক কাজ সাধিত হয়েছে, তার নজির আধুনিক বিশ্বে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ।
সত্য বটে, ইহুদিদের অধিকার আছে একটি রাষ্ট্রের মালিক হওয়ার। পরের জায়গায়, পরের জমিনে জোরজবরদস্তি করে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠার সর্বময় কর্তৃত্ব প্রথমে গ্রহণ করে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি। ১৯০৩ সালের ব্রিটেনের সঙ্গে আজকের 'নখদন্তবিহীন' সিংহ প্রতীকধারী ব্রিটেনের কোনো রকম তুলনাই হয় না। মধ্যপ্রাচ্যে বর্তমানে বিস্ফোরক হিসেবে ইসরায়েল নামের অস্তিত্ব। তার সূচনাপর্বে বর্তমান ইসরায়েলের প্রধানতম অভিভাবক ও শক্তিপ্রদায়ক যুক্তরাষ্ট্রের কোনো রকম ভূমিকা ছিল না। যুক্তরাষ্ট্র তখন নিজের বিনির্মাণে ব্যস্ত, আর বিশ্বের মোড়ল ইউরোপ। ইসরায়েলের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভের পেছনে ইউরোপীয় শক্তির ভূমিকা ছিল সর্বব্যাপী; এর ইতিহাস দীর্ঘ। ক্ষুদ্র পরিসরের লেখায় ইতিহাসের এত বিস্তারিত বর্ণনা সম্ভব নয়।
ব্রিটিশরা ইহুদিদের অভিভাবক হিসেবে প্রথম যে প্রস্তাবনা কাগজ-কলমে উপস্থাপন করে, ইতিহাসে তা ব্রিটিশ উগান্ডা প্রোগ্রাম নামে পরিচিত। ব্রিটিশদের পদানত তখন আফ্রিকার বেশির ভাগ দেশ। আর ব্রিটিশ-মিত্র হিসেবে খ্যাত ফ্রান্স, ইতালির দখলে আফ্রিকার আরো অনেক দেশ।
ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি জোসেফ চ্যাম্বারলেন থিয়োডোর হার্জেলের জায়োনিস্ট গ্রুপের কাছে উগান্ডা বিষয়ক প্রস্তাবটি প্রথম দাপ্তরিকভাবে পেশ করেন ১৯০৩ সালে। প্রস্তাবে বলা হয়, বর্তমান কেনিয়া ও উগান্ডার অন্তর্ভুক্ত মাউ সমতল ভূমির পাঁচ হাজার বর্গমাইল এলাকাজুড়ে প্রতিষ্ঠিত হবে প্রস্তাবিত রাষ্ট্রটি। বলা হয়ে থাকে, রাশিয়ায় ইহুদি নির্যাতনের বদলা হিসেবে উগান্ডা প্রস্তাব উপস্থাপন করা হয়।
১৯০৩ সালে ব্যাসেলে অনুষ্ঠিত জায়োনিস্ট কংগ্রেসে প্রস্তাবটি নিয়ে তুমুল তর্কবিতর্ক হয়। বলা হয়, এ প্রস্তাব 'হলিল্যান্ড' সম্পর্কিত ধারণার পরিপন্থী এবং এটি 'অস্থায়ী নৈশকালীন আশ্রয়' ছাড়া আর কিছুই নয়। লক্ষণীয়, জায়োনিস্টরা বুঝতে পারে ইউরোপের ক্ষমতাধর রাষ্ট্রনায়করা তাদের পক্ষে আছেন, সুতরাং দরকষাকষির পুরো সুযোগ তাদের আছে এবং পরিশেষে জয়ও তাদের হবে! ইহুদিদের স্বপ্ন অটোমান ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সুতরাং এখন কোনো অস্থায়ী প্রস্তাবে সম্মতি প্রদান তাদের পক্ষে আত্মঘাতী হবে। এ ছাড়া তাদের যুক্তি ছিল, পূর্ব আফ্রিকার সঙ্গে হিব্রুর দূরতম সম্পর্কও কখনো ছিল না। রুশ প্রতিনিধি ভোটাভুটির পূর্বমুহূর্তে উষ্মা প্রকাশ করে সম্মেলন বর্জন করে চলে আসেন। ২৯৫-১৭৭ ভোটে এই মর্মে প্রস্তাব গৃহীত হলো, বিষয়টি নিয়ে আরো আলোচনা-পর্যালোচনা করা হবে। আশ্চর্যের বিষয়, উগান্ডা প্রস্তাবের পক্ষে বেশ কিছু ইহুদি সমর্থন জানায় এবং তাদের অনেকে আফ্রিকার বিভিন্ন জায়গায় বসতও গাড়ে। ধর্মীয় জাতীয়তাবাদী ইহুদিরা অবশ্য বাইবেলোক্ত জুডিয়া ও সামারিয়ার (বর্তমানে যা পশ্চিম তীর নামে পরিচিত) ওপর বেশি জোর দিয়ে মধ্যপ্রাচ্যে রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প কিছু দেখে না।
এরপর অনেক বছর শেষে বালফোর ঘোষণা ১৯১৭ সালে নতুন করে ইসরায়েল ইস্যুকে সামনে নিয়ে এলো। বালফোর ঘোষণার প্রবক্তা আর্থার বালফোর ছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড রবার্ট সেসিলের ভাগ্নে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তখন খুব চালু ছিল 'বব তোমার মামা' ব্যঙ্গার্থে ব্যবহৃত বাক্যটি। ১৯০২ সালে তিনি মামা সেসিলের স্থলাভিষিক্ত প্রধানমন্ত্রী হন; কিন্তু তিন বছর পরই নির্বাচনে প্রধানমন্ত্রিত্ব হারান। বালফোর লীগ অব নেশনসের চার্টার অনুসরণ করে কমনওয়েলথ রাষ্ট্রের আদলে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় কি না, তা নিয়ে ভাবনা-চিন্তা করেন। প্রথম বিশ্বযুদ্ধ শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ১৯১৯ সালে ভার্সেই চুক্তির অন্যতম স্বাক্ষরদাতা। বিশ্বযুদ্ধ শেষে পরিবর্তিত বিশ্ব মানচিত্র সুষম করার দায়দায়িত্ব তিনি নিজের ওপর নিজেই ন্যস্ত করেন।
ফিলিস্তিনে সম্ভাব্য জায়োনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা তখন থেকে জোরালোভাবে আলোচিত হতে থাকে।
বালফোর ঘোষণায় বলা হয়, হিজ ম্যাজেস্টিস সরকার ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এবং এই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব কিছুই করবে। তবে এটাও স্পষ্ট করে বলা দরকার, এর ফলে ইহুদি নন, এমন জাতিসত্তার নাগরিক ও ধর্মীয় স্বার্থবিরোধী কিছু করা চলবে না। অন্যান্য দেশে বসবাসরত ইহুদিদের নাগরিক ও রাজনৈতিক অধিকারের পরিপন্থী কিছুও করা যাবে না।
প্রথম বিশ্বযুদ্ধ শেষে ফিলিস্তিন নামক ভূখণ্ডের ওপর ব্রিটেনকে কর্তৃত্ব দেওয়া হয়, যা সে অটোমানদের কাছ থেকে যুদ্ধে জয় করে। ১৯৩৬ সালে পিল কমিশন প্রস্তাব করে, অধিকৃত ফিলিস্তিনকে ইহুদি ও আরব রাষ্ট্রে বিভক্ত করা হোক। কিন্তু সরকারের কাছে এ প্রস্তাব গ্রহণযোগ্য বিবেচিত হয়নি এবং এর ফলে ১৯৩৬-৩৯ সাল পর্যন্ত আরব বিদ্রোহ সংঘটিত হয় বলে ধারণা করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা ফিলিস্তিন সমস্যাকে সদ্য প্রতিষ্ঠিত জাতিসংঘের কাছে অর্পণ করে। এর ফলে জাতিসংঘ প্রস্তাব ১৮১ (২)-এ সিদ্ধান্ত হয়, ক. স্বাধীন আরব ও ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এবং জেরুজালেম নগরীকে বিশেষ আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হবে। ইহুদি রাষ্ট্র পাবে ৫৬ শতাংশ ভূমি, যা ৮২ শতাংশ ইহুদির আশ্রয়স্থল হবে এবং তা হবে জেরুজালেম থেকে বিচ্ছিন্ন।
প্রস্তাব ইহুদিরা সানন্দচিত্তে গ্রহণ করলেও বেশির ভাগ আরবের কাছে তা অগ্রহণযোগ্য বিবেচিত হয়। ১৯৪৭ সালের ২৯ নভেম্বর প্রস্তাবটি ম্যান্ডেটরি ক্ষমতা হিসেবে ব্রিটেন ও জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রের কাছে পাঠানো হয় প্রস্তাব প্রতিপালনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য। জাতিসংঘে প্রস্তাবটির ওপর ভোট গ্রহণ করা হলে ৩৩-১৩ ভোটে তা পাস হয়। ১০টি দেশ ভোটদানে বিরত থাকে। এ প্রস্তাবের বিরোধিতাকারী সব আরব রাষ্ট্র জাতিসংঘের এখতিয়ার চ্যালেঞ্জ করে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে নালিশ করে। তাদের বক্তব্য- জনগণের ইচ্ছার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার জাতিসংঘের নেই। কিন্তু আন্তর্জাতিক কোর্টে নালিশটি খারিজ হয়ে যায়। প্রস্তাবনা : ১৮১ (২) : পার্ট-১; ফিউচার কনসটিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট অব প্যালেস্টাইন : ক. টার্মিনেশন অব ম্যান্ডেট, পার্টিশন অ্যান্ড ইনডিপেনডেনস : ধারা ৩। এতে বলা হয়, স্বাধীন আরব ও ইহুদি রাষ্ট্র এবং জেরুজালেমের বিশেষ মর্যাদা বলবৎ হবে যেদিন দখলদারি রাষ্ট্রের সেনা প্রত্যাহার সম্পন্ন হবে এবং ভূখণ্ডটি স্বাধীন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। দখলদার বাহিনীর অবস্থান কিছুতেই ১৯৪৮ সালের ১ অক্টোবর অতিক্রম করতে পারবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ফিলিস্তিন ছিল ১৯২০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত। আর ব্রিটিশ অধিকৃত এ অঞ্চলের বিস্তৃতি ছিল পশ্চিম এশিয়া, ভূমধ্যসাগর আর জর্দান নদীর মধ্যবর্তী বিশাল ভূমি।
বালফোর ঘোষণা তো অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করে দিল এবং এখানেও ঘটল অবিচার ও একচক্ষু নীতির নির্লজ্জ প্রকাশ। ইসরায়েলকে দেওয়া হলো রাষ্ট্রের মর্যাদা আর ফিলিস্তিনকে স্টেটহুড! নাকের বদলে নরুণ পাওয়ার মতো ব্যাপার। ইউরোপ তথা পশ্চিমা বিশ্ব এমন একপেশে সিদ্ধান্ত নিতে সাহস পেয়েছিল মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অনৈক্যের কারণে। চিন্তাবিদ নোয়াম চমস্কি সম্পূর্ণ বিষয়টিকে এক ধরনের প্রতারণা হিসেবে আখ্যায়িত করলেন। কার জমি, কে কাকে মালিকানা দেয়? শোনা যায়, বালফোর ঘোষণার প্রণেতারও নাকি শেষ পর্যায়ে উপলব্ধি হয়েছিল কাজটি ঠিক নৈতিক হয়নি! কিন্তু এরই মধ্যে বিষয়টি নিয়তি নির্ধারিত ধ্রুব হয়ে যায়।
ইসরায়েলের অসহিষ্ণুতা ও বিশ্বশক্তির প্রশ্রয়ের বড় প্রমাণ দ্রুততম সময়ে তাদের স্বাধীনতা ঘোষণা। জাতিসংঘ প্রস্তাব গৃহীত হলো ২৯ নভেম্বর ১৯৪৭, আর ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে বসল পরের বছর ১৪ মে। ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর মুসলিম রাষ্ট্রগুলো মাঝেমধ্যে খণ্ড খণ্ড যুদ্ধে লিপ্ত হয়েছে। সবচেয়ে বড় আক্রমণটি করে মিসর, তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের আমলে। ১৯৬৭ সালের ক্ষণস্থায়ী এই যুদ্ধে ইসরায়েলের কোনো ক্ষতি তো হলোই না; উল্টো আরবদের বিভিন্ন অঞ্চল দখল করে নিল, যার মধ্যে রয়েছে পশ্চিম তীর ও গাজা। ইসরায়েলের সেনাপ্রধান আইজাক রবিন রসিকতা করে বলেছিলেন, প্রেসিডেন্ট নাসের যুদ্ধে জয়ী হতে চান বলে মনে হয়নি। তা না হলে সিনাই অঞ্চলে মাত্র দুই ডিভিশন সেনা নিয়ে এত বড় সেনা অভিযান পরিচালনা করার কথা নয়।
দুই.
ইতিহাসের অবিচারের শিকার ফিলিস্তিনবাসীরা নিজ দেশে পরবাসী হিসেবে বাস করছে। তাদের এক কবি লিখেছেন, 'মালিকের বিহনে এখন বাড়ির উঠোনে হায়েনা আর শেয়ালের আনাগোনা'। দীর্ঘ ৬১ বছর পর, শেষ পর্যন্ত ৩০ নভেম্বর (২০১২) ফিলিস্তিন জাতিসংঘের অধিবেশনে ভোটাভুটিতে বিশাল ব্যবধানে নন-স্টেট অবজারভার স্ট্যাটাস অর্জন করল। এটুকু প্রাপ্তিকেই ফিলিস্তিনের প্রধান মাহমুদ আব্বাস অভিহিত করলেন 'জন্ম সনদ হিসেবে'। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের প্রবল বিরোধিতার মুখে প্রস্তাবটি গৃহীত হয় ১৩৮-৯ ভোটে। ৪১টি দেশ ভোটদানে বিরত ছিল। বিরুদ্ধে ভোটদানকারীদের মধ্যে যথারীতি রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ফিলিস্তিনের এ পর্যবেক্ষকের মর্যাদা লাভ যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের নৈতিক পরাজয়, এমনকি জতিসংঘের মহাসচিব বান কি মুন এ মর্যাদা প্রাপ্তির পর যা বলেছেন, তা-ও এত দিন ছিল তাঁর কণ্ঠে অশ্রুতপূর্ব।
নভেম্বর ২০১২-তে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার মাসেই জাতিসংঘে এ কূটনৈতিক বিপর্যয় যুক্তরাষ্ট্রের জন্য অকল্পনীয়ই ছিল। যুক্তরাষ্ট্রের পরীক্ষিত মিত্ররা এবার বোধকরি বিবেকের ডাকে সাড়া দিয়েছে। অন্যদিকে এ প্রস্তাবনা পাস হওয়ার পরপর ইসরায়েল ঔদ্ধত্যপূর্ণভাবে ঘোষণা করেছে তারা অধিকৃত অঞ্চলে তিন হাজার ৬০০টি অ্যাপার্টমেন্ট ও আটটি হোটেল তৈরি করবে। ইসরায়েলের এ ঘোষণা তাদের মিত্রদের সমর্থন পায়নি। যুক্তরাষ্ট্র বলেছে, এর ফলে শান্তি প্রচেষ্টা ব্যাহত হবে। এখন দেখার বিষয়, মুসলিম রাষ্ট্রপুঞ্জ এবং ওআইসি কিভাবে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে।
শুধু কাগুজে বিবৃতিতে কাজ হবে না। ইসরায়েলের মিত্ররা সর্বশক্তি দিয়ে দেশটিকে মদদ দিয়ে যাচ্ছে। অবশ্য এর কারণ জায়নবাদ নামক নব্য আর্থিক মতবাদ, যা অত্যন্ত সবল।
লেখক : কথাসাহিত্যিক, অনুবাদক

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
December
(2623)
-
▼
Dec 20
(134)
- নিজাম, বাহার ও রুদ্ধশ্বাসের কয়টি ঘণ্টা by রহমান মাসুদ
- দেড় কোটি রুপিতে নাচবেন মল্লিকা
- দেড় কোটি রুপিতে নাচবেন মল্লিকা
- আগামী ডিসেম্বরেই সংসদ নির্বাচনঃ অর্থমন্ত্রী
- বিপিএল মাতাবেন আলিশা!
- দিল্লির ঘটনায় আইটেম গার্ল সোফিঃ ‘পুরুষদের প্যান্টে...
- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অনিয়মের অভিযোগ ...
- মহাখালীতে পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ
- সতর্ক করলেন ট্রাইব্যুনাল-বাংলাদেশ প্রতিদিনের নিঃশর...
- পুলিশের জন্য তিন বছর মেয়াদি কৌশল পরিকল্পনা প্রকাশ
- গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু পরিদর্শন শেষে নানক...
- মেশালের গাজা সফর নিয়ে ইসরায়েলে বিতর্ক, ক্ষোভ
- পর্যবেক্ষকদের ভাষ্য- জলবায়ু ইস্যুতে পাড়ি দিতে হবে ...
- তবে খসড়া সংবিধান নিয়ে গণভোট নির্ধারিত তারিখেই- নতি...
- এএফপির বিশ্লেষণ- ভারতের ঔপনিবেশিক অতীতই এফডিআই নিয়...
- এএফপির বিশ্লেষণ- চাভেজ-অধ্যায় অবসানের আভাস
- গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ- একুশ বছরেও সম্মেলন ...
- রবিশস্য আবাদের দিকে ঝুঁকছেন কৃষক
- দিনাজপুরে শতভাগ স্যানিটেশন অর্জন নিয়ে অনিশ্চয়তা
- বিতর্কিত ব্যক্তিদের হাতে আ.লীগের সদস্য ফরম by মা...
- আবাসন খাত হুমকির মুখে-হেলাল উদ্দিন-সহসভাপতি, এফবিস...
- ছাত্রনেতা হলেই ধনী-চার নেতার প্রতিবাদ
- কনটেইনার খুলে পাওয়া গেল ছাই by আসিফ সিদ্দিকী
- গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ- একুশ বছরেও সম্মেলন ...
- রবিশস্য আবাদের দিকে ঝুঁকছেন কৃষক
- দিনাজপুরে শতভাগ স্যানিটেশন অর্জন নিয়ে অনিশ্চয়তা
- বিতর্কিত ব্যক্তিদের হাতে আ.লীগের সদস্য ফরম by মা...
- সড়ক অবরোধের সমালোচনায় প্রধানমন্ত্রী- বিরোধী দল বেগ...
- বিচারকদের সৎ হওয়ার আহ্বান প্রধান বিচারপতির
- মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই -দেশমাতৃকার জন্য যাঁরা য...
- ২০ হামলাকারীর তালিকা করেছে জবি প্রশাসন
- পুলিশ ও চিকিৎসকদের অবহেলার অভিযোগ by এস এম আজাদ
- রাজশাহী সিলেটে জামায়াতের হরতালে ভাঙচুর বোমাবাজি-আজ...
- শহীদ সিরাজুদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ
- ‘আমাদের পদ্ধতিতে আমরা কাজ করব যে যা-ই বলুক’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়- অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত
- কর্মকর্তাদের প্রধানমন্ত্রী-মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়...
- পদ্মা সেতুতে দুর্নীতি-সাত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ
- মানচিত্র পাল্টানোর ষড়যন্ত্র চলছে-মুক্তিযোদ্ধাদের স...
- পাঁচ কোটি টাকায় বিকাশের মুক্তি! by রেজোয়ান বিশ্বাস
- অস্ত্রসহ আরেক ছাত্র স্কুলে
- শ্বাসনালির সংক্রমণে ভুগছেন শাভেজ
- পৃথিবী ধ্বংসের গুজব ছড়ানোর অভিযোগে চীনে আটক ৫০০
- পাঠকের মন্তব্য- আমরা যেকোনো উপায়ে পদ্মা সেতু চাই
- মানবাধিকার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইন ও ...
- সময়চিত্র- মুক্তিযুদ্ধ: চেতনার রাজনীতি by আসিফ নজরুল
- তাঁর কর্মসাধনা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে...
- নিরীহ তরুণ হত্যার দায় কে নেবে?- রাজনৈতিক সহিংসতা
- শ্রদ্ধাঞ্জলি- ‘তিনি হুজুগে ছিলেন না’ by খান সারওয়...
- তৈরি পোশাকশিল্প- সংখ্যা নয়, মানুষ by আনু মুহাম্মদ
- মায়া সভ্যতা নিয়ে ব্যবসা
- তদন্ত প্রতিবেদন প্রকাশ, প্রতিবেদনের ২৯টি সুপারিশই ...
- নেলসন ম্যান্ডেলার অবস্থার উন্নতিতে চিকিৎসকেরা সন্ত...
- ইকুয়েডর দূতাবাসে অ্যাসাঞ্জের ছয় মাস
- জানুয়ারির মধ্যেই অস্ত্র নিয়ন্ত্রণের প্রস্তাব পেশ ক...
- বিদ্যালয়ের খেলার মাঠ জলাশয় পা ফসকালেই পানিতে
- কার্গোর ধাক্কায় ভেঙে পড়ল সেতু
- মানবতাবিরোধী অপরাধের বিচার- যুদ্ধাপরাধীদের বিচার দ...
- বগুড়া- দরিদ্র কৃষককে পথে বসিয়ে নেতার হিমাগার সম্প্...
- বগুড়ায় আবারও যুবলীগের কর্মী খুন
- রেলের এনামুলের বিরুদ্ধে মামলা দুদকের
- হরতালে যানবাহন ভাঙচুর
- মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকত...
- মধ্যবিত্তের যানজট অশ্লেষা by শওকত আলী
- ঋতু-বন্দনা- টুপটুপ জ্যোৎস্নায় ঝরছে শিশির... by ম...
- কর্মকর্তাদের অভিজ্ঞতার মূল্য ৭৭ লাখ!- অভিনব ‘শিক্ষ...
- তদন্ত করে দায়ীদের শাস্তি দিন- বিদেশে টাকা পাচার
- দায়মুক্তি- এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? by শেখ...
- চারদিক- বগুড়া জেলা মুক্ত দিবস by তৌফিক হাসান
- সরগরম আউটার স্টেডিয়াম by ফারজানা আকতার
- মেলা- পলোগ্রাউন্ডে ক্রেতার ভিড় by এমিলিয়া খানম
- সাকিবকে কাছে পেয়ে... by প্রণব বল
- রামুর বৌদ্ধ পল্লিতে হামলা- মূল হোতারা কোথায়? by ...
- যুদ্ধাপরাধ ইস্যুতে আরও কর্মসূচি আসছে সিপিবি ও বাসদ...
- হলিউড- জ্যাক কেরুয়াকের অন দ্য রোড
- বলিউড- বলিউড ২০১২ আলোচিত ৫ নায়িকা
- ১২তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উ...
- মেঘদল শহরবন্দী মেঘ by আলতাফ শাহনেওয়াজ
- গানের কনা by নয়ন হক
- জোরপূর্বক শিশু দত্তকের ঘটনায় দুঃখ প্রকাশ করবেন গিল...
- প্রথম নারী প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ায়-পরাজয় স্বীকা...
- বৈষম্য আর দারিদ্র্য মায়াদের নিত্যসঙ্গী
- মোটা হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া
- আগ্নেয়াস্ত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপে ওবামার সমর্থন
- তিন দিনে আট স্বাস্থ্যকর্মী নিহত-পাকিস্তানে জাতিসংঘ...
- 'কঙ্গোর মিনোভায় সেনা পৌঁছানোর পরও ১২৬ নারী ধর্ষিত'
- ম্যান্ডেলা সুস্থ হয়ে উঠছেন
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- ভর্তিতে চাপ বাড়ছে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ছে না b...
- খাদ্য অধিদপ্তরে নিয়োগ নিয়ে যোগ-বিয়োগ চলছেই
- শ্রীলঙ্কায় 'গণকবরের' সন্ধান লাভ
- যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের তুলনায় দ্বিগুণ কৃষ্ণাঙ্...
- যৌথ বাহিনীর ব্যয় নির্বাহ-পাকিস্তানকে ৬৮ কোটি ডলার...
- আমাদের কাছের সৌরজগতে প্রাণের আশা
- দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ-জড়িতদের বিরুদ্ধে কঠোর ...
- বেনগাজি কনস্যুলেটের নিরাপত্তা 'অপর্যাপ্ত' ছিল
- মেট্রো রেল প্রকল্প-পদ্মা সেতুর ছায়া যেন না পড়ে
- ছাত্ররাজনীতির নামে বাণিজ্য-রুখতে হবে এ অবক্ষয়
- একাত্তরের এই দিনে
- পবিত্র কোরআনের আলো-নূহ (আ.)-এর অবাধ্য পুত্র কিনআন ...
- সাদাসিধে কথা- বিশ্বজিতের লাল শার্ট by মুহম্মদ জা...
- বিপদে সুন্দরবন ২- জেলে ও পর্যটকের উৎপাতে বিপন্ন বন...
- রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক- ব্যাংকের সংকট বাড়িয়েছেন...
- পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র- আসামি গ্রেপ্তারে অভ...
- মানবতাবিরোধী অপরাধের বিচার- বিধান নেই তবু মামলা পু...
- নারীনীতি-উগ্রতায় পরিত্রাণ নেই by জিল্লুর রহমান
- গণিতবিদ রামানুজন by এম শামসুর রহমান
- জন্মশত বার্ষিকী-দুঃসময়ের কাণ্ডারি by ড. রঙ্গলাল সেন
- কী দারুণ মিল! by আসিফ আহমদ
- রাজনীতি-ঘুরে দাঁড়ানোর এখনও সময় আছে by আনিসুজ্জামান...
- সমকালীন প্রসঙ্গ-সংবিধান সংশোধন প্রচেষ্টা ও শাসক শ্...
- ম্যালেরিয়া-এখনও স্বাস্থ্য ও মৃত্যুঝুঁকি কেন?
- পাঠ্যবইয়ের ই-সংস্করণ-যুগোপযোগী উদ্যোগ
- যুদ্ধাপরাধীদের বিচার হোক by ইমন রহমান
- ইংরেজি শিখন পদ্ধতির পরিবর্তন জরুরি by মো. ইউসুফ আলী
- সাহিত্য ও সামাজিক দায়বদ্ধতা by মীর আশফাকুর রহমান ত...
- বিচারের বাণী কাঁদে নীরবে by সোহায়েল হোসেন সোহেল
- গণতন্ত্র ও রাজতন্ত্র by মাহবুব মোর্শেদ
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ by মো. শরিফ উদ্দিন
- বিজয়ের মাস-একাত্তরের মুক্তি সংগ্রামে নারী by আবদুল...
- কোটা ব্যবস্থা-বাংলাদেশ এখন অনিশ্চয়তা ও গুজবের দেশ ...
- সিঙ্গাইরে স্কুলছাত্র হত্যা-প্রবাসী পরিবারের নিরাপত...
- পদ্মা সেতু প্রকল্প-অনিশ্চয়তা কবে দূর হবে?
- চরাচর-শীতের রাতে অসহায় মানুষ by আহমেদ রিয়াজ
- সহিংস আচরণের নামও রাজনীতি! by ড. নিয়াজ আহম্মেদ
- ফিলিস্তিনের জন্ম সনদ! by ফখরুজ্জামান চৌধুরী
- সাদাকালো-বিজয় দিবসে মুক্তিযোদ্ধা-কথা by আহমদ রফিক
- মুক্তিযোদ্ধা সংবর্ধনা- দেশের মানচিত্র বদলানোর ষড়যন...
-
▼
Dec 20
(134)
-
▼
December
(2623)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment