Friday, August 31, 2012
ঈদসংখ্যা by সৈয়দ মনজুরুল ইসলাম
ঈদসংখ্যা by সৈয়দ মনজুরুল ইসলাম
আমার ছেলেবেলায় যদি শুনতাম, কোনো পরিবারের গিন্নি ঈদের মৌসুমে আবদার করছেন কর্তার কাছে, ‘একটা ঈদসংখ্যা নিয়ে আসবেন আমার জন্য’, নিশ্চয় মহা ধন্দে পড়তাম। ঈদসংখ্যা? এক, দুই থেকে ১০০-র মধ্যে কোনটি ঈদসংখ্যা? এটি কী খাদ্য, পরিধেয়, না ব্যবহার্য? কিন্তু এখন ঈদসংখ্যা নিয়ে কোনো বিভ্রান্তি নেই।
একটি প্রথমত পাঠ্য এবং দ্বিতীয়ত দেখ্য অথবা দর্শনীয়। অথবা উল্টোটি, কে জানে।
আমার ছেলেবেলা অবশ্য এ রকম পাঠ্য (এবং দেখ্য) একটি ঈদসংখ্যা ছিল, তবে সেটিকে ‘ঈদসংখ্যা’ বলা হতো না, ‘ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন’ ধরনের কিছু বলা হতো। সেটি ছিল বেগম পত্রিকার ঈদ উপহার। তখন সাদা-কালোর দিন; ‘আংশিক রঙিন’ পর্যন্তও মুদ্রণ-প্রযুক্তি এগোয়নি। বেগম পত্রিকাটি শিক্ষিত সব পরিবারের পাঠ্য ছিল, ঈদসংখ্যাটি তো বটেই। ঈদে বাড়তি আকর্ষণ ছিল কয়েক পৃষ্ঠাজুড়ে প্রায় সব লেখিকার (এটি প্রকৃতই ছিল লেখিকাদের কাগজ) পাসপোর্ট আকৃতির ছবি। সাদা-কালো, কিন্তু এসব ছবিই ছিল ঈদসংখ্যাটির দেখ্য আকর্ষণ। তখন ফ্যাশন-ট্যাশন নিয়ে কেউ ভাবত না, ফ্যাশন কথাটির বরং একটা খারাপ অর্থ ছিল (ফ্যাশন করাকে বেলেল্লাপনার প্রায় সমার্থক ধরা হতো)। ফলে বেগম-এর পাতায় কোনো মডেলের পদচারণ অথবা ক্যাটওয়াক ছিল না। গত শতকের ষাটের দশকের শুরুতে অবশ্য পরিবারগুলো কর্তাশাসিত ছিল। সিলেট শহরে কোনো গিন্নি নিজের শাড়ি কিনতে বাইরে গেছেন, এমনটি ভাবাও যেত না। দু-একজন যে এ রকম ভাবতেন না এবং দোকানে যেতেন না, তেমন নয়, কিন্তু তাঁরা পরিসংখ্যানের বিচারেও পড়তেন না। পরিসংখ্যানের গণ্ডিতে আসতে তাঁদের আরও ২০ বছর অপেক্ষা করতে হয়েছে।
একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আমাদের সমাজটাকে একটা বিরাট ধাক্কা দিয়ে পাল্টে দিল। স্বাধীন দেশে মেয়েরা স্বাধীন হবে, এ রকম একটা ধারণা থেকে সমাজের ভেতর একটা আন্দোলন শুরু হলো। দেশের অর্থনীতি মেয়েদের ঘরের বাইরে ডাকল, রাজনীতিও তাদের ডাকল, ডাকল নানা প্রতিষ্ঠানও। ফলে মেয়েরা গিন্নিপনার চার দেয়াল থেকে মুক্ত হতে শুরু করল। আমার এক অর্থনীতিবিদ বন্ধু বলে, আশির দশকে তৈরি পোশাকশিল্প মেয়েদের নিজেদের পায়ের ওপর দাঁড় করানোর একটা ব্যবস্থা করে দিল। এবং এর ফলে অর্থনীতি কিছুটা নারীবান্ধব হলো। এই নারীবান্ধবতা, তার মতে, ঈদের বাজার সৃষ্টিতে অবদান রাখল। আমার বন্ধুর কথাটি নিশ্চয় ঠিক। কারণ, এ বিষয়ে তার গবেষণা রয়েছে। সে বলে, একজন কর্তা ঈদের বাজারে গেলে কিপ্টার মতো খরচ করেন, একজন গিন্নি সে তুলনায় দরাজদিল। আর যদি ওই গিন্নি হন কর্মজীবী নারী, তাতে খরচটা দৈর্ঘ্যে প্রায় বাড়ে। খরচ বাড়া মানে ঈদের বাজার বাড়া। তৈরি পোশাকশিল্পে যেসব নারী কাজ করেন, তাঁরা নিজেদের জন্য খরচ করেন, পরিবারের জন্যও করেন। একই কথা খাটে করপোরেট জগতের যেসব নারী উচ্চ-মাঝারি আসনে কাজ করেন, তাঁদের ক্ষেত্রেও। ফলে প্রতিবছর ঈদের বাজার বেড়েছে, ফ্যাশন তার বদনাম ঝেড়ে ঢুকে পড়েছে সেই বাজারে। পণ্যের বিস্তার ঘটেছে এবং পণ্যের কানে টান দিয়ে বিজ্ঞাপনের মাথাও এসেছে। এই পণ্যবাজারে, জমজমাট ঈদবাজারে, এখন ঈদসংখ্যাগুলোও অনেক পরিবারের ক্রয়-তালিকায় জায়গা করে নিয়েছে।
সংক্ষেপে এই হলো ঈদসংখ্যার অর্থনীতি ও সমাজতত্ত্ব পরিচয়।
অর্থনীতি ইত্যাদির পর ইতিহাস বলে একটা বিষয় থাকে। সেই ইতিহাসের দিকে ফিরে তাকালে ওই বেগম পত্রিকাটিই আমার প্রথমে চোখে পড়ে। হয়তো আরও দু-এক ঈদসংখ্যা ছিল, কিন্তু বাংলাদেশের দলবাজ ইতিহাসবিদদের মতো সেসব আমার চোখে পড়েনি। আমার মা বেগম কিনতেন, আমরা ছিলাম বেগম-এর দলে। কলকাতা থেকে প্রকাশিত দেশ এবং অন্যান্য কিছু ম্যাগাজিনের পূজাসংখ্যা তখন সিলেটেও পাওয়া যেত। মা সেগুলো পড়তেন। এই পূজাসংখ্যাগুলোই পরে আমাদের ঈদসংখ্যাগুলোর আত্মপ্রকাশের পেছনে প্রেরণা জুগিয়েছে, কোনো সন্দেহ নেই। পরে, মানে স্বাধীনতার পরে। এ ব্যাপারে যদ্দুর মনে পড়ে, বিচিত্রা ছিল সবার আগে। শাহাদত চৌধুরীর সম্পাদনায় বিচিত্রা যখন বেরোতে থাকল, তরুণদের কাছে তা ভীষণ জনপ্রিয় হয়ে দাঁড়াল। বিচিত্রাই প্রথম ফ্যাশন বিষয়টিকে আকর্ষণীয় করে তুলল। বিচিত্রার ঈদসংখ্যা পাঠকদের জানিয়ে দিল, ঈদের মৌসুমে আমরাও তাকিয়ে থাকতে পারি দুই মলাটের ভেতর সাহিত্য, মননশীলতা, সৃজন-ফ্যাশন-রন্ধনসহ বহুবিধ বিষয়ের একত্র হয়ে আমাদের হাতে পৌঁছে যাওয়ার জন্য। কলকাতায় পূজাসংখ্যা আছে, আমাদেরও ঈদসংখ্যা আছে—এ রকম আত্মশ্লাঘার একটা সুযোগ করে দিল বিচিত্রার ঈদসংখ্যা। আশির দশকে মোস্তফা জব্বার তাঁর নিপুণ পত্রিকা নিয়ে এ রকমই একটি আলোড়ন তুললেন। সেটিও তরুণদের কাছে প্রিয়তা পেয়েছিল।
তবে ঈদসংখ্যার প্রকৃত স্ফুরণের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে সাংবাদিকতার একটি পালাবদলের জন্য, যা ঘটেছে এরশাদ সরকারের পতন ও গণতন্ত্রের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে, নব্বইয়ের দশকের শুরুতে। এর আগেই অবশ্য আজকের কাগজ আত্মপ্রকাশ করে। এই সাহসী সংবাদপত্রটি জানিয়ে দিল, সত্যের মুখোমুখি হতে এখন সবাই প্রস্তুত। এরপর ভোরের কাগজ বেরুল, তারপর প্রথম আলো। এর পরের ২০ বছর তো সংবাদপত্রের জগতে একটা বিস্ফোরণের কাল। এখন সারা দেশে কত দৈনিক কাগজ বেরোয় তার হিসাব সরকারের তথ্য মন্ত্রণালয়ের কাছেও আছে কি না কে জানে। দৈনিকের সঙ্গে আছে সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক নানা কাগজ ও ম্যাগাজিন। এগুলোর সঙ্গে সংবাদ ও ইত্তেফাক-এর মতো পুরোনো দৈনিক তো আছেই। দেশের অর্থনীতি যত বড় হচ্ছে, যত পণ্যপ্রবাহ এবং নতুন নতুন পণ্য যুক্ত হচ্ছে, সেই প্রবাহে (এবং পণ্যের সঙ্গে সেবা—এখন তো দেখি হাসপাতালগুলোও ঢুকে পড়েছে পণ্যবাজারে), তত কাগজগুলোর পায়ে শক্তি বাড়ছে। অনেক কাগজের মালিক বিরাট ব্যবসায়ী, ফলে এঁদের পায়ে এমনিতেই বেশ জোর। একই সঙ্গে বাড়ছে পাঠকসংখ্যা। কোনো কোনো কাগজ তাই দৌড়াচ্ছে, কোনোটা জোরে হাঁটছে, ১০-১৫ বছর ধরে এসব কাগজ ঈদসংখ্যা বের করছে। এবং কী সব ঈদসংখ্যা! ৫০০, ৭০০ পৃষ্ঠার, পেল্লাই আকারের, চাররঙা ঝলমলে ছাপাতে রীতিমতো নজরকাড়া।
দৈনিক পত্রিকাগুলো এখন প্রতিদিনই একটা ক্রোড়পত্র ছাপায়। কোনো দিন ফ্যাশন, কোনো দিন সাহিত্য, কোনো দিন নারী, খেলাধুলা, বিনোদন অথবা অন্য কোনো বিষয় নিয়ে দৈনিক পত্রিকার পাঠক এখন আশা করে, ঈদসংখ্যাগুলো যেন এসব বিষয়কে নিয়েই হয় এবং অনেক বড় পরিসরে। এ ছাড়া দৃশ্য মাধ্যমের তরক্কির যুগে বিনোদন, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ—এসব প্রচুর গুরুত্ব পাচ্ছে। ঈদসংখ্যাগুলোতে বিনোদনের, বিশেষ করে তারকাখচিত বিনোদনের, রয়েছে বিশেষ উপস্থিতি এবং রয়েছে বিজ্ঞাপনেরও। ঈদসংখ্যাগুলোর মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কিন্তু এই বিজ্ঞাপনই তো সাহায্য করছে মোটামুটি বিদেশি এক প্যাকেট সিগারেটের দামে একটি ঈদসংখ্যা কিনতে। ফলে বিজ্ঞাপনকে মেনে নিচ্ছে পাঠক। আর এ তো টেলিভিশনের দর্শক-খেদানো বিজ্ঞাপন নয় যে এর থেকে হয় পালাতে হবে, না হয় এর কাছে অসহায় আত্মসমর্পণ করতে হবে।
তবে ঈদসংখ্যাগুলোতে এখনো সাহিত্যই প্রধান—সাহিত্যই জুড়ে থাকে এদের সিংহভাগ। এখন ঈদসংখ্যাগুলো নিজেরাই নিজেদের বিজ্ঞাপন দেয় এবং বিজ্ঞাপনে জানানো হয় কটা উপন্যাস, কটা গল্প, কটা কবিতা ইত্যাদি এবার ছাপা হলো। শুধু গল্প-উপন্যাস নয়, ঈদসংখ্যাগুলোর বিষয়-বৈচিত্র্যে আছে ভ্রমণকাহিনি থেকে নিয়ে অপ্রকাশিত কোনো পাণ্ডুলিপি অথবা চিঠি; কোনো বড়, প্রয়াত লেখকের আত্মজীবনী থাকে, স্মৃতিচারণা থাকে, প্রবন্ধ-নিবন্ধ থাকে, রম্য রচনা থাকে। কী থাকের পরিবর্তে কী থাকে না, তা-ই বোধ হয় বলা ভালো। তা ছাড়া প্রথম আলো, সমকাল, যুগান্তরসহ কিছু কাগজ ঈদের ঠিক দু-তিন দিন আগে একটা ছোট পরিসরে (ব্রডশিটে ৮, ম্যাগাজিন আকারে ৩২ পৃষ্ঠার) ঈদসংখ্যা ছেপে থাকে, ‘গরিবের ঈদসংখ্যা’ বলা হয়, যেহেতু এ জন্য পাঠককে কোনো পয়সা দিতে হয় না। এসব ঈদসংখ্যায় হাস্যকৌতুককে প্রাধান্য দেওয়া হয়, যদিও অন্যান্য বিষয়ও থাকে।
এই কয়েক বছর আগেও ঈদসংখ্যাগুলোতে ভারতীয় ঔপন্যাসিক-গল্পকারদের একটা বড় উপস্থিতি থাকত। এখন খুব কম ঈদসংখ্যাতেই এঁদের পাওয়া যায়। এটি একটি বড় ঘটনা, আমার বিবেচনায়। একসময় অনেক সম্পাদক ভাবতেন, দেশি লেখক দিয়ে ঈদসংখ্যা চালানো যাবে না। কিন্তু প্রথম আলো শুরু থেকেই এই স্রোতের বিপরীতে গেছে। দেখা গেছে, শুধু দেশি লেখকদের দিয়ে যে ঈদসংখ্যা চালানো যায়, তা নয়, বরং ভালোভাবেই চালানো যায়। এখন অন্যান্য ঈদসংখ্যাও এটি বুঝতে শুরু করেছে। বাজার তাদের বলছে, দেশিতে বরং লাভ বেশি। অথবা এ রকম কিছু। পাক্ষিক অন্যদিন প্রতিবছর তার ঈদসংখ্যায় ভারতীয় লেখকদের রাখত, একেবারে জোড়ায় জোড়ায়। এটি খারাপ কিছু নয়, তবে এঁদের লেখা যে খুব বিরাট মাপের কিছু হতো, দু-একজন বাদ দিলে, তেমন তো নয়। এবার অন্যদিন-এ শুধু এ দেশের পাঠকের কাছে প্রিয় সুনীল গঙ্গোপাধ্যায় আছেন। তবে এবারই গত ১২-১৩ বছরের ধারাবাহিকতায় ছেদ পড়ে এর লেখক-তালিকায় হুমায়ূন আহমেদ নেই। তবে তিনি অন্যভাবে আছেন, যেমন আছেন অন্যান্য ঈদসংখ্যায়ও। তাঁর আঁকা ছবির প্রতিলিপি আছে অন্যদিন-এ, তাঁর ঘেটুপুত্র কমলা ছায়াছবির চিত্রনাট্য আছে। বাংলাদেশের পাঠক দৃষ্টিতে হুমায়ূন আহমেদের অবদান অবিস্মরণীয়—ঈদসংখ্যাগুলোকে দেশি লেখকমুখী করার ক্ষেত্রেও তিনি ছিলেন সবার আগে। তাঁর অকালপ্রয়াণ আমাদের সাহিত্যে একটা শূন্যতা তৈরি করল, তাঁর অভাব আমরা সব সময় অনুভব করব। তবে তাঁর সৃষ্ট পাঠকেরা এখন সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নেবেন, তেমনটি হওয়ারও আশঙ্কা নেই। ফলে আগামী বছরগুলোতেও দেশি লেখকদের লেখায় সমৃদ্ধ ঈদসংখ্যা বিক্রি হবে এবং আমি নিশ্চিত, অনেক বেশি বিক্রি হবে।
আমাদের সাহিত্যে অনেক মেধাবী লেখক আছেন, তরুণদের থেকেও প্রতিবছর অনেক মেধাবী লেখক উঠে আসছেন। এবার যে পাঁচ-ছয়টি ঈদসংখ্যা আমি পেয়েছি, সেগুলো অল্প অল্প করে প্রতিদিনই প্রায় পড়ছি, সেগুলোতে অনেক উঁচু মানের লেখা আমি পড়েছি এবং পড়ে আনন্দিত হয়েছি। অনেক তরুণ লেখক মন নাড়া দেওয়ার মতো গল্প লিখেছেন, দুটি উপন্যাসও পড়তে বসে রেখে দিতে পারেনি। সাহিত্যের ভূমিটি যে শক্ত হচ্ছে আমাদের, প্রতিবছর, অল্প অল্প করে, তা ঈদসংখ্যাগুলো আমাদের নিয়মিত জানান দিয়ে যায়।
এবারের ঈদসংখ্যাগুলোর দিকে চোখ রাখলে বোঝা যাবে, বিষয় গৌরবের সঙ্গে আঙ্গিকের চমক দেখানোর পাশাপাশি কিছু ধারাবাহিকতার চর্চাও কোনো কোনোটি করেছে। প্রথম আলোর প্রচ্ছদ করেছেন কাইয়ুম চৌধুরী, অন্যদিন-এর শাহাবুদ্দিন, অনেক বছর ধরে তাঁরা তা করছেন। এই ধারাবাহিকতার বিষয়টির আমি প্রশংসা করি। বাংলাদেশ একটি অস্থির দেশ—এর নগর, ভূগোল, দৃশ্যপট এবং জীবন ক্ষণে ক্ষণে বদলায়। তাই বলে সব খোলনলচে বদলে যাবে, তা তো নয়। এ জন্য ঐতিহ্যের খানিকটা অনুসরণ, একটা চর্চাকে কিছুটা ধরে রাখা একটা নিশ্চিতি দেয়। পাশাপাশি নতুনত্বের আকর্ষণটাও প্রয়োজন। এ দুইয়ে মিলেই তো ঈদসংখ্যা।
এবং ঈদসংখ্যার মানে ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং ম্যাগাজিনগুলোর বিশেষ, স্ফীতকায়, ক্রোড়পত্র। অথবা সে রকমই সবার সিদ্ধান্ত।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
August
(2983)
-
▼
Aug 31
(149)
- প্রিন্সেস ডায়ানা, স্বাধীনচেতা এক নারী
- সেলিব্রেটিদের আলোচিত দ্বিতীয় বিয়ে
- অস্ত্র হাতে ঘুরছেন মৌ
- প্লেমেট পুনম
- বিলছড়িঃ পাহাড়ে এক অগ্রসর জনপদ by শিমুল সুলতানা
- টোকাই ছিনতাইকারীঃ ‘ধরা খুব মুশকিল, চোখের পলকে নাই ...
- ইটসকভের অমরত্ব প্রকল্প!
- ভারতের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আসছে
- নিল আর্মস্ট্রংয়ের শেষকৃত্যে আজ দেখা যাবে ‘ব্লু মুন’
- নানা অনুষ্ঠানে ডায়ানাকে স্মরণকরা হবে আজ
- ফিলিস্তিনি শিশুদের জন্য জায়সির ভালোবাসা
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- রিপাবলিকান শিবিরে বি...
- আ.লীগ নেতার ক্ষমাপ্রার্থনা ও শপথ
- ছানি কাটাতে গিয়ে চোখটাই বুঝি যায়
- সাংসদ ওদুদের ছত্রচ্ছায়ায় জুয়া হাউজি অশ্লীল নাচ
- কুড়িগ্রামে দুধকুমোর নদে ব্যাপক ভাঙন
- রেইনকোট পেলেন ৭২ জন বিক্রয়কর্মী
- ডেসটিনির কর্মকর্তাদের জামিন বাতিল বিষয়ে শুনানি ১২ ...
- আলোচনা সভায় খালেদা জিয়া- তত্ত্বাবধায়ক সরকারের অধীন...
- ধর্ম- শাওয়াল মাসে নফল রোজার ফজিলত by মুহাম্মদ আব...
- সুষ্ঠু তদন্ত ও বিচারই অপরাধমুক্তির উপায়- কুষ্টিয়ায়...
- জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে- সোনালী ব্যাংক-হলম...
- চারদিক- আজ নীল চাঁদের রাত by মশহুরুল আমিন
- গেমস- তৈরি করুন মজার পেস্ট্রি by সুমন পাটওয়ারী
- তথ্যপ্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা by সুফি ফারুক ইব...
- নেটবুক ল্যাপটপ না ট্যাবলেট! by আহমেদ হাসান
- যা কিছু প্রথম
- বাজারে নতুন
- বুক অব ফ্যাক্টস- খাওয়াদাওয়া by আইজ্যাক আজিমভ
- যা নিয়ে আছি
- হঠাৎ করে পাওয়া চিহ্ন by নাইর ইকবাল
- কুটুম কুটুম by মোস্তফা তারিকুল আহসান
- পাখির সাথে by তুষার কর
- সিসিমপুর- হালুমের গল্প লেখা
- বুদ্ধির জোর by দীপংকর চন্দ
- বইপত্র- ভিন্নস্বরে ভিন্ন মানবীকথা by আখতার হুসেন
- শিল্পীর ভুবন- প্রাজ্ঞ চৈতন্যের পাঠ by সিলভিয়া না...
- চারুশিল্প- একটি জনপদ এবং শিল্প by জাফরিন গুলশান
- ঈদসংখ্যা by সৈয়দ মনজুরুল ইসলাম
- প্রজাপতির ছন্দপতন
- মঙ্গলগ্রহে কিউরিওসিটি
- সূর্যালোক থেকে সৌরচুল্লি
- দেখা মিলবে আজ নীল চাঁদের পূর্ণিমার
- ফ্যাশন সংবাদ
- ফ্যাশনে নান্দনিকতা by রেজা ফারুক
- শরতের শুভ্রতা by তৌফিক অপু
- বিপ্লবী লক্ষ্মী সেহগল
- নারী ও মুক্তিযুদ্ধ
- নারী স্বাস্থ্যের উন্নতি
- গার্হস্থ্য শ্রম নিয়ে বিতর্ক by আবুল হোসাইন
- কবিতা ॥ হারানো ঘুড়ি by মালা মাহমুদ
- জন্মপ্রজন্ম by রণজিৎ বিশ্বাস
- স্বদেশে কেমন থাকেন বাঙালীরা? by সুলতানা আজীম
- নতুন বই- মুক্তির ছড়া মুক্তির কবিতা
- বই পরিচিতি
- শিল্প ও সংগ্রামে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর by শা...
- স্বাধীনতার ঘোষণাপত্র ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত...
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- ন্যামকে কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- মুজাহিদের বিরুদ্ধে মামলায় শাহরিয়ার কবিরকে জেরা- ‘র...
- ফরমালিনের লিটার ৩০ টাকা, বরফেও মেশানো হচ্ছে by রাজ...
- ১৭ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
- হলমার্ক কেলেঙ্কারি-এক উপদেষ্টা ও এক প্রতিমন্ত্রীকে...
- কীভাবে দ্রুত পেটের মেদ কমাবেন by ডাঃ ওসমান গনি
- সোনালী ব্যাংকে আরো ৩০০ কোটি টাকার জালিয়াতি
- রাজনীতির খপ্পরে বন্দর-নিউমুরিং কনটেইনার টার্মিনাল ...
- ৭ সেপ্টেম্বরের আগে সরছেন না মসিউর by আবুল কাশেম
- সাল্লুর যত প্রেম
- পদ্মা সেতু হবেই-জোর দিয়ে বললেন এডিবি কর্মকর্তা, অর...
- অভিমানী রাখি
- হত্যা ও নির্যাতনের অভিযোগ-সোমালিয়ার সাবেক প্রধানমন...
- জাতিসংঘের জলবায়ু আলোচনায় প্রাকৃতিক বিপর্যয়ের ছায়া
- অভিযুক্ত মিতালী, হৈমন্তী, পাওলি, ঋতুপর্ণা টাকা না ...
- সময়চিত্র- বিএনপি: কৌশলী, নাকি অকর্মণ্য by আসিফ নজরু
- স্বাস্থ্য উপদেষ্টার প্রতিবাদ, প্রথম আলোর বক্তব্য
- কাঁচপুর সেতু এলাকায় নতুন করে ১৭ বিঘা জায়গা দখল by ...
- হলমার্ক কেলেঙ্কারি- সোনালী ব্যাংকের ১৭ কর্মকর্তা ব...
- আরও এক মাস সময় মিলল
- শরণার্থীবাহী নৌকাডুবি-নিখোঁজ শতাধিক ৪৫ জন উদ্ধার
- বায়োনিক আইয়ের সফল সংযোজন
- নির্বাচন নির্বিঘ্ন করার নির্দেশ হাইকোর্টের
- বিএনপিপন্থীরা ৯, সরকার সমর্থকরা পাঁচটিতে জয়ী- বার ...
- চলে গেলেন নন্দিত কথাসাহিত্যিক হুমাযূন আহমেদ- রাষ্ট...
- মানুষের অভূতপূর্ব সাড়ায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে-...
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- তেহরানে দুই নেতার বৈঠক- তিস্তা চুক্তির ব্যাপারে প্...
- সুখবর নেই কুয়েত সৌদি আরব ও মালয়েশিয়ায়- এবার সংযুক্...
- ‘গ্রামীণ ব্যাংক অন্য কোনোভাবে চালানো ঠিক হবে না’
- পদ্মা সেতু হওয়ার বিষয়ে মিরান্ডার দৃঢ়প্রত্যয়
- সন্ত্রাসবাদের বিরুদ্ধে ন্যামের অবস্থানকে সমর্থন করি
- লগি বৈঠা দিয়ে ক্ষমতায় যেতে চাই না
- চন্দ্রবিজয়ী নিল আর্মস্ট্রংয়ের মহাপ্রয়াণে by রুশো ...
- 'পুতিনের বিলাসবহুল জীবন'
- ফিলিস্তিনিদের জমি ছাড়তে বলেছে ইসরায়েল
- আবার জবাই!
- ছাত্র নিহত এবং ৬০ যান খতম
- ম্যাডোনা কন্যা লিওনের অভিষেক
- ফিরে দেখা
- প্রসঙ্গ ইসলাম- নজরুল মননে সূফী চেতনা by অধ্যাপক হ...
- গ্রামের ঋণগ্রহীতা ও সঞ্চয়কারী উভয়ই প্রতারিত by ড....
- তদন্ত কমিশনের প্রতিবেদন-নাশিদ স্বেচ্ছায় পদত্যাগ কর...
- ন্যাম সম্মেলন শুরু-ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চা...
- আবার কিডনি ব্যবসা-অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই
- র্যাবকে অব্যাহতি দিয়ে রিপোর্ট, লিমনের নারাজি- ঝাল...
- কানাডীয় পুলিশের কাছ থেকে সহায়তা পাচ্ছে না দুদক- পদ...
- আলতাফ মাহমুদ পদক পেলেন রফিকুল ইসলাম ও রাজ্জাক- সংস...
- শীতের আগাম সবজিতে ভরে উঠছে বাজার, তবে দাম চড়া by ...
- তিশাকে উত্যক্ত করছে এক সন্ত্রাসী
- সামিট থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে সরকার
- কেন্দ্রীয় ব্যাংক এ বছর সরকারকে ১৮১৭ কোটি টাকা মুনা...
- গণপরিবহন ও সড়ক দুর্ঘটনা-রাজপথের নৈরাজ্য দূর হোক
- অসুখ by আবদুশ শাকুর
- সত্যের মতো বদমাশ by আবদুল মান্নান সৈয়দ
- শূন্যতায় ভর করে by আল মাহমুদ
- বুঝেছিলাম কবিতা লেখাই আমার কাজ
- নজরুল মূল্যায়ন :কয়েকটি প্রসঙ্গ by রফিকুল ইসলাম
- প্রশ্নোত্তর
- অস্ট্রেলিয়ায় ইসলাম by জহির উদ্দিন বাবর
- পবিত্র হজযাত্রা হোক সুন্দর ও বিশৃঙ্খলামুক্ত by মুফ...
- জেলা প্রশাসন-ক্ষমতা, কিন্তু কতটা? by জিএম ইউসুফ
- ভারতের নতুন পার্লামেন্ট by গৌতম লাহিড়ী
- হৃদয়নন্দন বনে-ঈদ এলো ঈদ গেল by আলী যাকের
- বৃক্ষ নিধন-লোভ কি শতবর্ষী গাছকেও ছাড়বে না?
- সংসদ ও বিচার বিভাগ-বিতর্ক-সংঘাত অনাকাঙ্ক্ষিত
- বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি by মোরসালিন মিজান
- কেয়া আমি এবং জার্মান মেজর by আবদুল গাফ্ফার চৌধুরী
- গন্তব্য by আনোয়ারা সৈয়দ হক
- দুধভাতে উৎপাত by আখতারুজ্জামান ইলিয়াস
-
▼
Aug 31
(149)
-
▼
August
(2983)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment