Saturday, May 5, 2012
খোলা চোখে-গুগল নিয়ে গন্ডগোল by হাসান ফেরদৌস
খোলা চোখে-গুগল নিয়ে গন্ডগোল by হাসান ফেরদৌস
ঘটনা দুটি আলাদা আলাদা, একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু একদমই সম্পর্ক নেই, সে কথাও খুব জোরে বলতে পারছি না। আপনারাই বিবেচনা করুন। গত বছর নভেম্বরে ঢাকায় দৃক গ্যালারি তাদের নিজস্ব ফটো গ্যালারিতে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল। বিষয়: তিব্বত।
১৯৪৯ সাল থেকে ২০০৯—এই সময়ে যে হাজার হাজার তিব্বতবাসী তাদের দেশ ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য হয়েছে, প্রদর্শনীতে তাদের সেই দুর্ভোগ ও বঞ্চনার ইতিহাস ফটোর মাধ্যমে দেখানো হয়। তিব্বতি নেতা দালাইলামার কিছু দুষ্প্রাপ্য ছবিও এই প্রদর্শনীতে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু চিত্র প্রদর্শনীটি উদ্বোধনের আগেই তা বন্ধ করে দেওয়া হয়। কারণ, ঢাকার চীনা দূতাবাসের আপত্তি। প্রথমে দূতাবাসের একজন কর্মকর্তা তাঁর আপত্তির কথা গ্যালারির নির্বাহী প্রধানকে জানান। পরে পুলিশপ্রহরা এনে জোর করে প্রদর্শনীটি বন্ধ করে দেওয়া হয়।
অন্য ঘটনাটি খোদ চীনে। এ বছর জানুয়ারির গোড়ার দিকে গুগল আকস্মিকভাবে সিদ্ধান্ত নেয়, চীনে তারা আর কাজ করবে না। ইন্টারনেটে যেকোনো তথ্য খুঁজে দেখার জন্য গুগল পৃথিবীর এক নম্বর সার্চ ইঞ্জিন। এ সিদ্ধান্ত কার্যকর হলে চীনে ইন্টারনেটের পাঠকেরা আর গুগলের ব্যবহার করতে পারবে না। তাদের এ সিদ্ধান্তের কারণ, গুগলের মাধ্যমে যারা ই-মেইল চালাচালি করে, চীনা কর্তৃপক্ষ গোপনে ও বেআইনিভাবে আড়ি পেতে তাদের সেসব চিঠিপত্র পড়ার চেষ্টা চালাচ্ছিল। বেইজিং কর্তৃপক্ষের সবচেয়ে বেশি আগ্রহ সেসব চীনাদের ব্যাপারে, যারা ভিন্নমতাবলম্বী বলে পরিচিত। এমনিতে চীনে ভিন্নমত প্রকাশের সুযোগ কম। রাজনৈতিক দল করা যাবে না, সভা-সমিতি করা যাবে না, পত্রিকায় সমালোচনাপূর্ণ কিছু লেখা যাবে না। এমন অবস্থায় ইন্টারনেট রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের এক বিরাট সহায়। কিন্তু এখন দেখা যাচ্ছে, চীনা সরকার সেখানেও নাক গলাচ্ছে। এরই প্রতিবাদে গুগল সেদেশ ছাড়ার হুমকি দিয়েছে।
প্রথম ঘটনাটি নিয়ে তেমন কথা চালাচালি হয়নি। ঢাকার দু-একটি পত্রিকায় নামকাওয়াস্তে রিপোর্ট করা হয়েছে, ইন্টারনেটে নরম-গরম দু-চার কথা শোনা গেছে। তার বাইরে বেশি কিছু নয়। কিন্তু দ্বিতীয় ঘটনাটি দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। চীন এখন পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনীতি। তার কথা ও কাজের ওপর অনেক কিছুই নির্ভর করে। সেই চীনকে তোয়াক্কা না করে গুগল মুখের ওপর বলে দিয়েছে, আড়িপাতা বন্ধ না হলে তারা চীনে কাজ করবে না। এতে চীনের—অর্থাত্ চীনের সরকারের খুব যে বয়ে গেল তা নয়। চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন আছে, অধিকাংশ চীনা নাগরিক সে সার্চ ইঞ্জিনই ব্যবহার করে। কিন্তু গুগল তো শুধু সার্চ ইঞ্জিন নয়, তার মাধ্যমে ই-মেইল, ফটো ও ভিডিও চালাচালিরও সুযোগ আছে। কেউ গুগলের মাধ্যমে সরকারের প্রতি সমালোচনাপূর্ণ কোনো তথ্য ও ভিডিও পাঠালে ধরা পড়ার ভয় নেই, যে ভয় আছে চীনা সার্চ ইঞ্জিন ব্যবহার করলে—এ ভরসাটুকু চীনা রাজনৈতিক কর্মীদের ছিল। সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ, যেখানে সরকারের কড়াকড়ির কারণে খোলামেলাভাবে সমালোচনামূলক কোনো রাজনৈতিক কাজ করা কঠিন (যেমন, ইরানে ও বার্মায়), প্রতিবাদী মানুষ ক্রমশ ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। গুগল বন্ধ হয়ে গেলে চীনের মানুষের সে সুযোগটুকুও চলে যাবে।
উভয় উদাহরণ থেকেই স্পষ্ট যে চীনা কর্তৃপক্ষ যা করছে, তা হলো সেন্সরশিপ। নিজেদের বিরুদ্ধে যাতে কোথাও টুঁ-শব্দটিও না ওঠে, সে জন্য সব দরজায় খিল দিয়ে রাখাই এই সেন্সরের লক্ষ্য। বাংলাদেশের বেলায় তারা কেবল ছোট করে একটু ধমক দিয়েছিল, তাতেই কাজ হয়েছে। ধমক খেয়েও দৃক হয়তো ঘাড় ত্যাড়া করে দাঁড়িয়ে থাকত। চীন সরকারও হয়তো প্রথামাফিক প্রতিবাদ জানিয়েই তার কাজ শেষ করত। তিব্বতের প্রশ্ন উঠলে প্রতিবাদ করা তাদের কূটনৈতিক দায়িত্ব। কিন্তু আমাদের সরকার বন্ধুপ্রতিম চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক তা চায় না। ‘না বাবা, চীনকে খেপানো যাবে না’ ভেবে আগ বাড়িয়ে তারাই হয়তো প্রদর্শনীটিই বন্ধ করে দেয়। সে তুলনায় দ্বিতীয় ব্যাপারটা একটু প্যাঁচালো। চীনে রাজনৈতিক বিরুদ্ধবাদীদের ওপর গোয়েন্দাগিরি চলছে, এটা কোনো গোপন ব্যাপার নয়। কিন্তু সে কথা ঢ্যাড়া পিটিয়ে বলা হোক, চীন তা নিশ্চয় চায় না। গুগলের সিদ্ধান্তে ঠিক সে কাজটাই হয়েছে। পৃথিবীর সব প্রধান পত্রপত্রিকায় বড় বড় করে প্রথম পাতায় এ নিয়ে খবর হয়েছে। চীনে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, এ নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে। তার চেয়েও বড় কথা, চীনের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার ঔদ্ধত্য দেখিয়েছে গুগল। পৃথিবীর নয়া পরাশক্তি চীনের জন্য ঘাড়ে এ যেন একটা রামরদ্দা।
আসলে চীন চায় কী? দেশের মানুষের জন্য চোখ খুলে আকাশ দেখার সব দরজা-জানালা বন্ধ করে দিলেই কি সব বিরূপ সমালোচনা থেকে সে নিজেকে আগলে রাখতে পারবে? আগে চীন যখন একটা হতদরিদ্র দেশ ছিল, পৃথিবীর মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল নামমাত্র, তখন সে দেশের একদলীয় সরকার যা খুশি নিজের ইচ্ছামতো করেছে, করে পারও পেয়ে গেছে। ষাটের দশকে চীনের দক্ষিণে দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মরেছে, সে কথা আমরা জানতাম না। তথাকথিত সাংস্কৃতিক বিপ্লবে মানুষকে কারণে-অকারণে জেলে পোরা হয়েছে, সে কথাও আমরা খুব একটা জানতাম না। জানার উপায়ও ছিল না। কিন্তু এখন তো অবস্থা একদম বদলে গেছে। ইন্টারনেট ও মোবাইল ফোনের বদৌলতে পৃথিবীটা সত্যিই মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। চীনের প্রত্যন্ত অঞ্চলেও যদি এখন কোনো বিক্ষোভ হয়, অথবা স্থানীয় পার্টি নেতৃত্বের বিরুদ্ধে ইটপাটকেল ছোড়া হয়—আর তেমন কাণ্ড এখন আকছার ঘটছে—চোখের পলকে তা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। দেশের ভেতরেও মানুষ একে অপরের সঙ্গে সে কথা, ছবি বা ভিডিও আদান-প্রদান করছে। ধমক দিয়ে বা লাঠির বাড়ি দিয়ে কত দিন আর ঠেকিয়ে রাখা যাবে?
গত দেড়-দুই দশকে শুধু যে পৃথিবী বদলে গেছে তাই নয়, চীনও বদলে গেছে। দেশটি যে অর্থনৈতিক ক্ষেত্রে এ রকম অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে, তার আদত কারণ বিজ্ঞানে ও প্রযুক্তিতে তার লাফিয়ে লাফিয়ে চলা। সাইবার বিজ্ঞানে তো বটেই, প্রকৌশল, তড়িত্ ও রসায়নের নানা ক্ষেত্রে চীন এখন পশ্চিমের বড় বড় দেশগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে। চীন পাল্লা দিচ্ছে মানে সে দেশের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা পাল্লা দিচ্ছে, প্রযুক্তির ব্যবহার তারাই করায়ত্ত করেছে। এখন যদি প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা এই মানুষগুলোকে বলা হয়, প্রযুক্তির ব্যবহার শুধু অনুমোদিত ক্ষেত্রে করা যাবে, তার বাইরে কিছু করতে গেলেই জেলে পোরা হবে, সে কথা তারা শুনবে কেন?
চীনের আসল সমস্যা হলো এখানেই। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে তারা একুশ শতকের মানুষ, কিন্তু যে রাজনৈতিক ব্যবস্থা তারা ধরে রেখেছে, তাকে বিশ শতকীয় বলতেও দ্বিধা হয়। একটি ক্ষেত্রে দেশ এগোবে, অন্য ক্ষেত্রে সে ঠায় দাঁড়িয়ে থাকবে, তা তো হওয়ার নয়। ফলে আজ বা দুদিন পর এই দুইয়ের সংঘর্ষ অনিবার্য। কথাটা চীনা কমিউনিস্ট নেতারা যে জানেন না তা নয়। তেমন বিপদ এড়াতে তারা যতটা সম্ভব সমঝে চলারও চেষ্টা করছেন। দেশের ভেতরে রাজনৈতিক বিক্ষোভ বাড়ছে, বিশেষ করে গ্রাম ও শহরের মধ্যে এবং ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধানের কারণে—এ কথা তাঁরা খুব ভালো করেই জানেন। দুবছর আগে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির ১৭তম কংগ্রেসে খোদ পার্টির নেতারাই নরম-গরম গলায় বলেছিলেন, সাধারণ মানুষের অবস্থার উন্নতি না করা গেলে চীনে সামাজিক অসন্তোষ বাড়বে। সে অসন্তোষ যাতে না বাড়ে, অর্থাত্ আরেকটা বিপ্লব না ঘটে, সে জন্য নানা রকম দারিদ্র্য বিমোচন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। অবশ্য চীনা নেতারা ধরেই নিয়েছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি যত দিন অব্যাহত থাকবে, আরেকটা বিপ্লব ঘটার কোনোই সম্ভাবনা চীনে নেই। রাজনৈতিক অধিকার চুলোয় যাক, আগে তো বুলেট ট্রেন চালু হোক!
কিন্তু সমস্যা হলো, ক্ষুধা মিটলে মানুষ গান গাইতে চায়, গলা খুলে চেঁচাতে চায়। চীনা নেতারা গান গাওয়ার বিরুদ্ধে নন, কিন্তু সে গানের কথা কী হবে, তাঁরা কেবল সে ব্যাপারে খবরদারি ধরে রাখতে চান। আশির দশকে দেং শিয়াও পিংয়ের নেতৃত্ব চীনে যখন প্রথম ‘কোমল ধনতন্ত্র’ (সফট ক্যাপিটালিজম) চালু হয়, অনেকেই তার বিরোধিতা করেছিল। একবার ধনতন্ত্র চালু হলে তার সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি নানা দাবিও জুড়ে বসবে। কিন্তু সেই বুড়ো গলা খাঁকারি দিয়ে বলেছিলেন, ‘খোলা বাতাসের জন্য জানালা খুললে দু-চারটে মাছি তো আসবেই।’ সরকারের কাজ হবে, মাছি ঢোকামাত্রই সপাটে তা মেরে ফেলা। এত দিন সেভাবেই চলছিল। কোনো সমস্যা হয়নি বা ছোটখাটো যে সমস্যা হয়েছে, ওই সপাটে মাছি তাড়ানোর মতো তাদের ‘ম্যানেজ’ করা হয়েছে।
এই ইন্টারনেটের কথাই ভাবুন। চীনের সরকার নিজ থেকেই কিন্তু সারা দেশে ইন্টারনেটের প্রসারে সাহায্য করেছে। তারা নিজেরাও রাষ্ট্রীয় কাজে স্বচ্ছতার নামে ইন্টারনেটের মাধ্যমে সুশাসন (ই-গভর্নেন্স) চালু করেছে। অনেক শিল্পোন্নত দেশের চেয়ে চীন ই-গর্ভনেন্সে এগিয়ে। ইন্টারনেটের মাধ্যমে নাগরিকরা সরাসরি সরকারি নেতাদের কাছে অভিযোগ লিখে পাঠাতে পারে, নিজের পরামর্শ জানাতে পারে, কোনো দুর্নীতির খোঁজ জানলে, তাও গোপনে প্রকাশ করতে পারে। এ সুযোগ সৃষ্টি করে এক অর্থে সরকার নিজেই দেশের নাগরিকের ক্ষমতায়নে সাহায্য করেছে। কিন্তু সঙ্গে সঙ্গে কে কী বলছে, কোন বিষয়ে অভিযোগ তুলছে, তার খবরদারিও রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে। পাঁচ-সাত বছর আগে যখন প্রথম ইন্টারনেটে ব্লগ লেখার ব্যবস্থার চল হলো, চীন তখনো আপত্তি করেনি। কিন্তু সে ব্লগে কী লেখা যাবে বা কী লেখা যাবে না, তার একটা লিখিত ও অলিখিত নীতিমালা তৈরি করে সে। রাষ্ট্রীয়ভাবে ব্লগের মাধ্যমে সব খবর চালাচালির ওপর নজরদারি করা সম্ভব নয়। লাখ লাখ লোক এ কাজ করছে, সবার ওপর নজরদারি করতে গেলে রাজার টাঁকশালও ফুরিয়ে যাবে। সে কথা মাথায় রেখে চীন সম্পূর্ণ ভিন্নপথে অগ্রসর হয়। সে দেশে যে কোম্পানিগুলো ইন্টারনেট সার্ভিস দেয়, সরকার সেই কোম্পানিগুলোকে এই খবরদারি করার দায়িত্ব দেয়। বছর কয়েক আগে ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে একটি প্রতিবেদন ছেপেছিল। তাতে বলা হয়েছিল, চীনে সরকারিভাবে কতগুলো শব্দের তালিকা নির্ধারণ করা আছে, যার ব্যবহার ইন্টারনেটে নিষিদ্ধ। ধরা যাক, একটা শব্দ হলো ‘স্বেচ্ছাচার’। কেউ যদি এই শব্দ ব্যবহার করতে চায়, ইন্টারনেট তা গ্রহণ করবে না। গৃহীত না হলেও যারা সে শব্দ ব্যবহারের চেষ্টা করবে, তার হদিস সার্ভিস প্রভাইডারের কাছে রয়ে যায়। সে লোকের নাম-ঠিকানাও গোপনে চলে যাবে সরকারের গোয়েন্দা দপ্তরের কাছে।
অন্য কথায়, চীনে মাথার ওপর একটা ‘বড় ভাই’ ঠিকই বসে রয়েছে। যত দিন এই ‘বড় ভাই’কে টেনে নামানো না যাচ্ছে, চীনের মানুষ মুখ খুলে কথা বলতে পারবে না। বাংলাদেশের মানুষ এই অধিকারটা কমবেশি আদায় করে নিয়েছে, যদিও এর জন্য বিস্তর রক্ত দিতে হয়েছে আমাদের। এখন আমাদের উচিত হবে, চীনের মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানো। তিব্বতের যে চিত্র প্রদর্শনী সরকারি চাপে বন্ধ হয়েছে, সেটা আবার চালু হোক—এ দাবি দিয়েই সে কাজ আমরা শুরু করতে পারি।
২০ জানুয়ারি ২০১০, নিউইয়র্ক
হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1424)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 05
(143)
- আন্ডারগ্রাউন্ড ডিজে সনিকা এবার টিভিপর্দায়
- কারিনাকে পরিনিতির চ্যালেঞ্জ
- মানুষ প্রতিবাদ না করে উল্টো সাইবার ক্রাইমকে এনজয় ক...
- পাওলি হবেন ‘পাল্টানো বউ’! by রাবেয়া বসরি সুমি
- রানীনগর পতিতালয়েই বন্দি ছিল তামান্না
- চারদিক-আনন্দভুবনে ওদের মাঝে... by তৌহিদা শিরোপা
- কন্যাশিশু-একটি ভুল এবং জন্মের আগেই নারীর মৃত্যু প্...
- বিশ্ব কুষ্ঠ দিবস-কুষ্ঠরোগ: যে অবস্থার পরিবর্তন জরু...
- মধ্যপ্রাচ্য-ওসামা থেকে ওবামা by প্যাট্রিক সিল
- বিশেষ সাক্ষাত্কার-ইলেকট্রনিক মিডিয়াকেও প্রেস কাউন্...
- অবৈধ মাছ শিকারিদের বিরুদ্ধে কঠোর হোন-নদীতে বাঁশের ...
- দ্রুত তদন্ত শেষ হওয়া প্রয়োজন-তাপসের ওপর বোমা হামলা
- চলতি পথে-জীবনানন্দ দাশের বাড়ির সেই দুটি খুঁটি by দ...
- সময়চিত্র-আন্দোলনের হুমকি by আসিফ নজরুল
- প্রয়াণ-হাওয়ার্ড জিন ও তাঁর শেষ প্রতিবাদ by মার্ক ফিনে
- শিক্ষা-সৃজনশীল পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীর চিন্তাশক...
- চিত্র-বিচিত্র by আশীষ-উর-রহমান
- সুস্পষ্ট নীতি নিয়ে সরকারকে অগ্রসর হতে হবে-বেসরকারী...
- নির্মাণব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে-পদ্মা সেতু
- স্মরণ-‘ধীরে বোলাও গাড়ি রে গাড়িয়াল’ by এম আর আলম
- বঙ্গবন্ধু-স্মৃতি ও শোকগাথা by সোহরাব হাসান
- ধর্ম-মিথ্যা দোষারোপ জঘন্য অপরাধ by মুহাম্মদ আবদুল ...
- তথ্যপ্রযুক্তি-এভাবে বাড়ুক কাজের সময় by মুনির হাসান
- চিরকুট-চেনা-অচেনা হাসপাতাল by শাহাদুজ্জামান
- পাঁচ খুনির ফাঁসি-নির্মম হত্যাকাণ্ডের রেশ মিলিয়ে যা...
- দ্রুত তদন্ত করে অপরাধীদের বিচার করুন-সন্তু লারমার ...
- আর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ও অভ্যুত্থান নয়-গ্লানি...
- গন্তব্য ঢাকা-যদি সব না ভেসে যেত by সিদরাতুল সিনড্রেলা
- শিল্প ও পরিবেশ-জাহাজভাঙা শিল্পের জন্য যা দরকার by ...
- অধিকার-শ্রমবাজারে নারী ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমা...
- লাতিন আমেরিকা-চিলির রাজনীতির মোড় পরিবর্তন by জাস্ট...
- সময়ের প্রতিবিম্ব-মইন উ আহমেদের ‘ন্যায়-অন্যায়’ by এ...
- ভুয়া সমিতির নিবন্ধন বাতিল করতে হবে-জলমহাল ইজারা
- সমন্বিত দেশি-বিদেশি উদ্যোগ জোরদার করতে হবে-আইলা কি...
- শ্রদ্ধাঞ্জলি-আমাদের সেই ওয়াহিদ ভাই by বিপ্লব বালা
- সপ্তাহের হালচাল-ছাত্ররাজনীতিতে সহিংসতা বন্ধ করতে হ...
- অভিমত by শেখ আলী
- পানিব্যবস্থা-গঙ্গা নদী কি মরে যাবে? by আশরাফ দেওয়ান
- জনগণের কাছে যেন প্রহসন মনে না হয়-মাদক নিয়ে অভিনব কৌশল
- ক্ষমতার বিকেন্দ্রীকরণও জরুরি-রংপুর বিভাগ
- চারদিক-খুলনা বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে-২০১০ by উম্...
- বাংলাদেশ-ভারত বিশেষজ্ঞ মতামত যৌথ নদী-অববাহিকাভিত্ত...
- কপোতাক্ষ-মধুমতীর তীর থেকে-তিন আনন্দ সংবাদ by আমিরু...
- বাঘা তেঁতুল-বাজে দৃষ্টান্ত! by সৈয়দ আবুল মকসুদ
- অরণ্যে রোদন-মনেরে আজ কহ যে... by আনিসুল হক
- সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে-স্কাউটদের শপথ
- পুলিশের তত্পরতা আলগা করার সুযোগ নেই-ছিনতাই উপদ্রব
- বর্ষীয়ান সেঞ্চুরিয়ান by কাওসার আহমেদ চৌধুরী
- ১০০ সংখ্যা উপলক্ষে এবার ১০০ কৌতুক
- ১০০তম সংখ্যা পর্যন্ত
- সর্দি-বদ্ধ ছড়া by আবদার রশীদ
- রসকীয়র বদলে শতকীয়-চাইলেও শতবার পড়তে পারবেন না
- জন্মদিন-দর্শকসারির মানুষ by সোহরাব হাসান
- প্রতিবেশীরা বন্দর ব্যবহার করলে আমরা লাভবান হব by ম...
- সুন্দরবন-বন রক্ষায় পর্যটনব্যবস্থা বদলে দিতে হবে by...
- প্রেসিডেন্ট নির্বাচন-ভোট শ্রীলঙ্কার, দায়িত্ব বিশ্ব...
- সরল গরল-প্রধান বিচারপতি নিয়োগের সমীকরণ by মিজানুর ...
- নারী পাচার রোধে সচেতনতা বাড়াতে হবে-চাকরির নামে বিদ...
- এই অসহিষ্ণু রাজনীতি থেকে বেরিয়ে আসুন-সরকারি ও বিরো...
- স্মরণ-এ যাওয়া শেষ যাওয়া নয় by দিল মনোয়ারা মনু
- বাংলাদেশ-ভারত বিশেষজ্ঞ মতামত বাণিজ্য-উপ-আঞ্চলিক সম...
- সংঘাত ও শান্তি-ইরান ও লাতিন আমেরিকা by রামজি বারুদ
- বিশেষ সাক্ষাত্কার-পানিবণ্টন সমস্যা সমাধানের এখনই উ...
- বিশেষ সাক্ষাত্কার-বড় দেশকে ছোট দেশের প্রতি উদার হত...
- চট্টগ্রাম বন্দরকে সচল রাখতে হবে-দুর্নীতিবাজদের পদায়ন
- বিশ্ব ইজতেমা মানবতার কল্যাণ ও শান্তির প্রেরণা জোগা...
- ‘জেল’ রাজনীতিবিদদের জন্য পরমসৌভাগ্যের by মো. বেলায়...
- চারদিক-পাখির খোঁজে বাংলার চরে by গাজী মুনছুর আজিজ
- বাংলাদেশ-ভারত বিশেষজ্ঞ মতামত নিরাপত্তা-নিরাপত্তা স...
- ভারত-স্বাভাবিক অবস্থা বনাম সংখ্যালঘুর ভয় by কুলদীপ...
- জলবায়ু বিপর্যয়-মোকাবিলা কৌশল নিয়ে বিরোধের মূলে বাণ...
- চিত্র-বিচিত্র by আশীষ-উর-রহমান
- সবাইকে আইনের আওতায় আনতে হবে-অবৈধ ভিওআইপি
- প্রত্যেক নাগরিকের হাতে পরিচয়পত্র পৌঁছাক-জাতীয় পরিচ...
- মানুষের মুখ-তিস্তার চরে সারা বেলা by মোছাব্বের হোসেন
- ধর্ম-ইসলাম প্রচারে তাবলিগ ও বিশ্ব ইজতেমা by মুহাম্...
- ওবামার এক বছর-মধ্যপথে চলছেন ওবামা by সের্গি হালিমি
- রাজনীতি-বিএনপির কালো দিবস by সোহরাব হাসান
- খোলা চোখে-গুগল নিয়ে গন্ডগোল by হাসান ফেরদৌস
- অভিজ্ঞ জনবলের অপচয় বন্ধ করুন-‘বিশেষ দায়িত্বপ্রাপ্ত...
- অপশক্তির মূলোৎপাটন জরুরি-মেসের নামে অস্ত্রের ঘাঁটি
- মানুষের মুখ-পাথরঘাটা থেকে জেনেভা by বিশ্বজিত্ চৌধুরী
- ভূমিকম্প-বিধ্বস্ত হাইতির গল্প ও একটি অনাগত আশঙ্কার...
- এশিয়া-চীনকে আমরা কীভাবে দেখব? by ইম্মানুয়েল ওয়ালার...
- সময়ের প্রতিবিম্ব-সুখ চাহি নাই, জয়! জয় চেয়েছিনু by ...
- যুক্তি তর্ক গল্প-প্রধানমন্ত্রীর ভারত সফর: নতুন সম্...
- অপনা মাঁসে হরিণা বৈরী...’-অতিথি পাখি শিকার
- অভিযুক্ত যুবককে এই মুহূর্তে গ্রেপ্তার করুন-নাসফিয়া...
- সালাম :আমাদের স্বকীয়তা by মাওলানা শিব্বীর আহমদ
- অধীনদের প্রতি প্রিয় নবীর অসিয়ত by হাবীবুর রহমান খান
- বিয়ে :ধর্মীয় ও পবিত্র বন্ধন by মুফতি এনায়েতুল্লাহ
- বইয়ের নতুন বাজার by মাহবুব মোর্শেদ
- বুয়েট-জাবির অচলাবস্থা-দায় শিক্ষক রাজনীতির by শরিফু...
- প্রতিক্রিয়া-শিকড়ের সন্ধানে by শহিদুল ইসলাম
- হিলারির সফর-যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্বার্থ এ...
- এসিড নিক্ষেপ-দুর্বৃত্তদের কঠোর শাস্তি চাই
- অস্থির রাজনীতি-মানবতাই মুখ্য থাকুক
- জাবি উপাচার্যকে নিরাশ করলেন স্বাস্থ্য উপদেষ্টা
- শিক্ষাঙ্গনে অস্থিরতা-প্রধানমন্ত্রীর আশ্বাসে সোমবার...
- শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার চায় বাংলাদেশ by আবু...
- আজ হিলারি, কাল প্রণবের সঙ্গে খালেদার বৈঠক-সরকারের ...
- হিলারিকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা-প্রণবও আসছেন ...
- অংশীদারি সংলাপের যৌথ ঘোষণা স্বাক্ষর আজ-শান্তি নির...
- গরিব রোগীর চিকিৎসা
- হরতাল বন্ধের আইন
- দেশের ওষুধ বাণিজ্য by হাফেজ মতিউর রহমান
- ৩৫ বছরের পুরনো ব্যাংকটি সরাবেন না by মোঃ আবদুর রউফ
- থামুক গুম ও গুপ্তহত্যা by আলমগীর শাহরিয়ার
- 'চোরে চোরে মাসতুতো ভাই' by সুভাষ সাহা
- নির্বাচিত স্বৈরশাসকরা by এম আবদুল হাফিজ
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সবাই অন্ধ হলেও প্রলয় বন...
- কূটনীতি-কী বারতা মিলিবে আজ! by হুমায়ুন কবির
- ব্যবসায়ীদের প্রত্যাশা-অর্থনীতির স্বার্থই মুখ্য হোক
- স্বাগত হিলারি, স্বাগত প্রণব-অবারিত হোক দ্বিপক্ষীয় ...
- পবিত্র কোরআনের আলো
- জাবি প্রসঙ্গ : বাস্তবতা মেনে স্থিতিশীল করার দায়িত্...
- সদরে অন্দরে-আর কত নূরজাহানের জন্ম দেবে এই সমাজ by ...
- মনের কোণে হীরে-মুক্তো-রাজনীতিতে হরতালের সরব প্রত্য...
- জঙ্গিদের উপযুক্ত শাস্তি হোক
- মূল্যস্ফীতির চ্যালেঞ্জ
- পবিত্র কোরআনের আলো-হালাল হবে না বিধবা নারীদের জোর ...
- বাংলায় একই দিনে বর্ষবরণ উদ্যাপন এবং প্রসঙ্গ কথা b...
- পরমাণু বিদ্যুতের বিকল্প নেই by ডা. এম এ করীম
- চরাচর-হারিয়ে যাচ্ছে পুতুলনাচ by বিশ্বজিৎ পাল বাবু
- অধিকার প্রতিষ্ঠার লড়াই by ড. নিয়াজ আহম্মেদ
- 'রবীন্দ্র সার্ধশততম জন্মবার্ষিকী ও লোকমেলা' নিয়ে ক...
- কিছু বাস্তবতা, কিছু অসহায়ত্ব, কিছু আগ্রাসন by ডা. ...
- সাদাকালো-কবে এসব নিষ্ঠুরতার অবসান ঘটবে? by আহমদ রফিক
-
▼
May 05
(143)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment