Monday, July 23, 2012
কালের আয়নায়-অভিজ্ঞ ও দক্ষ সরকার সম্পর্কে মন্ত্রীর বালখিল্য মন্তব্য by আবদুল গাফ্ফার চৌধুরী
কালের আয়নায়-অভিজ্ঞ ও দক্ষ সরকার সম্পর্কে মন্ত্রীর বালখিল্য মন্তব্য by আবদুল গাফ্ফার চৌধুরী
১৯৯৬ সালের শেখ হাসিনা এবং ২০০৮ সালের শেখ হাসিনা একই নেত্রী নন। ১৯৯৬ সালে তিনি দলনেত্রী হিসেবে কিছুটা অভিজ্ঞ হলেও প্রধানমন্ত্রী ও সরকারপ্রধান হিসেবে নতুন ও অনভিজ্ঞ। ২০০৮ সালের শেখ হাসিনা মোটেই তা নন। তিনি এখন পূর্ব অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রধানমন্ত্রী
বাংলায় একটা কথা প্রচলিত আছে_ 'বোকা বন্ধুর চাইতে বুদ্ধিমান শত্রু ভালো।' মেকিয়াভেলি বলেছেন আরেকটি কথা, 'সৎ কিন্তু অযোগ্য শাসকের চাইতে অসৎ কিন্তু যোগ্য শাসক অনেক বেশি কাম্য।' আমার মনে হয় বর্তমান বাংলাদেশের বেলায় দুটি কথাই প্রযোজ্য। একটু বেশিভাবে প্রযোজ্য। কারণ, বর্তমান সরকারের সমর্থক শিবিরে বোকা মিত্র বহু আছেন, কিন্তু শত্রু শিবিরেও বুদ্ধিমান শত্রু আছে কি? বিএনপি-জামায়াতের সাবেক সরকারের দেশ শাসনে যেটুকু যোগ্যতা ছিল, তা তাদের অসাধুতা ও দুর্নীতির আড়ালে চাপা পড়ে গেছে। বর্তমান আওয়ামী সরকার তাদের চেয়ে তুলনামূলকভাবে অনেক সৎ, কিন্তু অনভিজ্ঞতা ও বেশিরভাগ ক্ষেত্রে অযোগ্যতার জন্য তারা অনেক ভালো কাজ করা সত্ত্বেও দেশকে সুশাসন উপহার দিতে পারছেন না।
২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা জনগণের বিরাট ম্যান্ডেট পেয়ে যখন বেশিরভাগ নতুন ও অনভিজ্ঞ মুখ নিয়ে মন্ত্রিসভা গঠন করেন, তখন মন্ত্রিসভার সদস্যদের তালিকা দেখেই আওয়ামী লীগের অসংখ্য শুভাকাঙ্ক্ষীর মতো আমিও শঙ্কিত হয়েছিলাম। নতুন মন্ত্রীদের নাম সংবাদপত্রে প্রকাশিত হতেই আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি মন্তব্য প্রতিবেদন লিখে শিরোনাম দিয়েছিলাম_ 'আশা হারাইনি, আশাহত হয়েছি।'
লেখাটি পাঠ করে আওয়ামী লীগের কোনো কোনো বন্ধু আমাকে ঈষৎ ভর্ৎসনার সুরে বলেছিলেন, 'নতুন মন্ত্রিসভার যাত্রা শুরুতেই বাগড়া দিলেন? আপনি না ওয়ান-ইলেভেনের সময়ের সেই দারুণ দুর্দিনের আওয়ামী লীগকে অন্ধভাবে সমর্থন দিয়েছেন? এই বন্ধুদের বলেছি, আওয়ামী লীগ ও হাসিনা নেতৃত্বকে সমর্থন না জানিয়ে কোনো উপায় ছিল না। আওয়ামী লীগ এবার ক্ষমতায় না এলে দেশ ধ্বংস হয়ে যেত। আফগানিস্তান ও পাকিস্তানের পরিস্থিতি সৃষ্টি হতো বাংলাদেশে। এখনও যে তা হতে পারে না তা নয়, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসায় সে আশঙ্কা সাময়িকভাবে কেটে যায়।
আওয়ামী লীগ হাইকমান্ডের বন্ধুরা আমার জবাবে সন্তুষ্ট হয়েছিলেন কি-না জানি না। তাদের অনেকেই যে হননি তার প্রমাণ পরে পেয়েছি। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়ে আমি যেমন আনন্দিত, তেমনি শঙ্কিত হয়েছিলাম। আনন্দিত হয়েছিলাম এই ভেবে যে, দেশটা আপাতত বেঁচে গেল। শঙ্কিত হয়েছিলাম এটা চিন্তা করে যে, এই বিশাল জয় আওয়ামী লীগ নেতাদের মনে অতি গর্ব ও অতি প্রত্যয় সৃষ্টি না করে এবং তারা পথভ্রষ্ট না হয়। সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের আরও বিশাল জয় এবং একটি সশন্ত্র মুক্তিযুদ্ধে সাফল্য লাভের পরও মাত্র সাড়ে তিন বছরে সেই জয় ও সাফল্য এবং জনপ্রিয়তা ধ্বংস হওয়ার অভিজ্ঞতা থেকে বর্তমান আওয়ামী লীগ শিক্ষা গ্রহণ করেছে বলে আমি আশা করেছিলাম।
আমার এই আশা পোষণের একটা বড় কারণও ছিল। ১৯৯৬ সালের শেখ হাসিনা এবং ২০০৮ সালের শেখ হাসিনা একই নেত্রী নন। ১৯৯৬ সালে তিনি দলনেত্রী হিসেবে কিছুটা অভিজ্ঞ হলেও প্রধানমন্ত্রী ও সরকারপ্রধান হিসেবে নতুন ও অনভিজ্ঞ। ২০০৮ সালের শেখ হাসিনা মোটেই তা নন। তিনি এখন পূর্ব অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রধানমন্ত্রী এবং একটি দলের নেতার পদে আছেন তাও প্রায় তিন দশক পূর্ণ হতে চলেছে।
এত দীর্ঘকাল ইউরোপ-আমেরিকার কোনো গণতান্ত্রিক রাজনৈতিক নেতা যতই জনপ্রিয় হোন, দল বা সরকারের নেতৃত্বে থাকতে পারেন না। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা দীর্ঘকাল একটি প্রধান রাজনৈতিক দলের অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব পদে থাকায় এ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন। আল্লাহ যখন সেই সুযোগ তাকে দিয়েছেন, তখন ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে একজন অভিজ্ঞ প্রধানমন্ত্রী এবং দলনেত্রী হিসেবে তিনি বুঝতে পারবেন, নির্বাচনে তার বিশাল জয়টাই বড় কথা নয়। এটা একটা স্থিতিশীল গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ দেশে সাধারণ নির্বাচন-জয় নয়। এটা যে দেশটিতে গণতন্ত্র চতুর্দিক থেকে শক্তিশালী শত্রুবেষ্টিত এবং দেশটিও বিরাট বিরাট সংকট দ্বারা জর্জরিত সেই দেশে আওয়ামী লীগের অপ্রত্যাশিত বিরাট নির্বাচন-জয় এবং এই জয়কে ধরে রাখার জন্য অসম্ভব শক্তিশালী শত্রুকে (তারা নির্র্বাচনে পরাজিত হয়েছেন বটে, রাজনৈতিকভাবে পরাজিত হননি) এবং সংকটগুলোকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে একটি অত্যন্ত অভিজ্ঞ এবং শত্রু ও সংকট মোকাবেলায় অত্যন্ত দক্ষ একটি সরকার গঠন করতে হবে।
কিন্তু ২০০৮ সালের ডিসেম্বর মাসের নির্বাচনে আশাতীত জয়লাভের পর শেখ হাসিনা যখন অধিকাংশ নতুন ও অনভিজ্ঞ মুখ নিয়ে মন্ত্রিসভা গঠন করেন, তখন আমি আরও অনেকের মতো এই ভেবে শঙ্কিত হয়েছি যে, বিরাট নির্বাচন-জয়ের আনন্দাতিশয্যে জননেত্রী সম্ভবত দেশি ও বিদেশি শত্রু শিবিরের শক্তিকে তুচ্ছ মনে করছেন এবং তার চারদিকে সংকটের পাহাড়কে গণনায় আনছেন না। গণনায় আনলে তিনি হয়তো এই ভয়াবহ সংকট ও শত্রুর মোকাবেলায় একটি দক্ষ ও অভিজ্ঞ এবং শক্তিশালী মন্ত্রিসভা গঠন করতেন। এ ধরনের শক্তিশালী মন্ত্রিসভা গঠিত না হওয়ায় আমি হতাশা প্রকাশ না করে পারিনি। আওয়ামী লীগ হাইকমান্ডের অনেকেই তাতে খুশি হননি।
আমি তাদের একথা বোঝাতে পারিনি যে, নতুন মন্ত্রিসভায় যেসব নতুন মুখ এসেছে, তাদের কারও সঙ্গেই আমার ব্যক্তিগত কোনো প্রকার বিরোধ নেই, বরং বন্ধু ও বড় ভাই-ছোট ভাইয়ের মতো সম্পর্ক। তারা মন্ত্রী হয়েছেন তাতে আমি অখুশি নই; কিন্তু আওয়ামী লীগের বর্তমান মন্ত্রিসভা গঠনে ব্যক্তিগত আনুগত্যের বদলে দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতা বিচারকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। যাকে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী করে আগে যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া উচিত ছিল, তাকে সহসা পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া, দেশে ও দেশের রাজনীতিতে দীর্ঘকাল অনুপস্থিত এবং দায়িত্ব পালনে অনাগ্রহী এক ব্যক্তিকে সবচেয়ে বড় মন্ত্রীর দফতর এবং আওয়ামী লীগের মতো সুপ্রাচীন বিরাট একটি দল পরিচালনায় দায়িত্ব একইসঙ্গে দেওয়া সমীচীন হয়েছে কি-না এই প্রশ্নটির জবাব কি মাত্র দু'বছরের মধ্যেই পাওয়া যাচ্ছে না?
দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও গ্যাস সংকট, শেয়ারবাজারে ধস, ছাত্রসন্ত্রাস দমন, এমনকি ইউনূস বিতর্কের মোকাবেলা করার ক্ষেত্রেও কি দেখা যাচ্ছে না যে, সরকারের আন্তরিকতার অভাব নয়, তাদের অধিকাংশ মন্ত্রীর অনভিজ্ঞতা, অযোগ্যতাই এই সংকট মোচনে অগ্রগতি না হওয়ার জন্য বেশি দায়ী? এই অযোগ্যতা ও অদক্ষতার সঙ্গে আবার যুক্ত হয়েছে এক শ্রেণীর মন্ত্রীর বাচালতা। আবার তাদের পরস্পরের বাগাড়ম্বরের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে সমন্বয়হীনতা এবং ক্ষেত্রবিশেষে বিরোধিতাও দেখা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যেদিন বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, সেদিনই দেখা যায় তার নিজের নির্বাচনী এলাকায় দিনদুপুরে আনসার ক্যাম্প লুট হয়ে গেছে। বাজারে রটনা, বাণিজ্যমন্ত্রী কথা বললেই নাকি বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায়। আর যে পূর্ণ মন্ত্রী দলের চিফ স্পোকসম্যান হিসেবে রাষ্ট্রীয়-পররাষ্ট্রীয় সব ব্যাপারে অর্বাচীন কথাবার্তা বলেন, তার মন্ত্রণালয়ে জরুরি ফাইল দিনের পর দিন স্তূপাকৃত হতে থাকে, দলের কাজেও তার দর্শন পেতে দলের নেতাকর্মীরা গলদঘর্ম হন। সংগঠন দিন দিন দুর্বল হচ্ছে।
দেশের, দলের এবং সরকারের এই অবস্থা দেখেই আওয়ামী লীগের এবং গণতন্ত্রের প্রকৃত শুভাকাঙ্ক্ষীরা শঙ্কিত এবং আমার মতো তাদেরও অনেকে আওয়ামী লীগ সরকারকে সতর্ক করার চেষ্টা করছেন। এতে আওয়ামী লীগ হাইকমান্ড বিরক্ত। তারা শুভাকাঙ্ক্ষীদের সতর্কবাণীকেও শত্রুতা বলে গণ্য করেন এবং সময় থাকতে ভুল শোধরানোর পথে এগোবার কোনো আগ্রহই দেখাচ্ছেন না। সরকারের শুভাকাঙ্ক্ষীরা আশা করছিলেন, নতুন মুখ নিয়ে গত দুই-আড়াই বছরের এক্সপেরিমেন্টের ফলাফল দৃষ্টে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় মধ্যবর্তী রদবদল (সরফঃবৎস ৎবংযঁঢ়ঢ়ষব) ঘটাবেন এবং মন্ত্রিসভাকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ঢেলে সাজাবেন।
আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীদের এবং সাধারণভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষেরও এই আশা সফল হয়নি। বরং প্রধানমন্ত্রী নিজে বলেছেন, '১৯৯৬ সালেও তো তিনি অধিকাংশ নতুন মন্ত্রী নিয়ে সরকার গঠন করেছেন, যাদের আগে মন্ত্রিত্ব করার অভিজ্ঞতা ছিল না। তাদের চেয়ে তার বর্তমান মন্ত্রিসভা আরও ভালোভাবে কাজ করছে।' প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর তার চিফ স্পোকসম্যান (যার সম্পর্কে দায়িত্ব পালনে অনাগ্রহ ও অযোগ্যতার অভিযোগ বেশি) আরও এক ধাপ এগিয়ে গিয়ে ২৯ মার্চ রাতে দলের প্রেসিডিয়ামের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বলেছেন, '১৯৯৬-এর মন্ত্রিসভায় আবদুস সামাদ আজাদ ছাড়া আর কোনো অভিজ্ঞ মন্ত্রী ছিলেন না। এবারের মন্ত্রিসভায় অনেকেরই মন্ত্রিত্বের অভিজ্ঞতা রয়েছে।' এক কথায় তিনি সাংবাদিকদের বুঝিয়ে দিয়েছেন, বর্তমান মন্ত্রিসভায় কোনো রদবদল হবে না এবং রদবদলের কোনো দরকার নেই।
ঢাকার দৈনিকে প্রকাশিত মন্ত্রীর এই বাচালতার অংশটি আমাকে পাঠিয়ে দিয়ে আওয়ামী লীগের এক শুভাকাঙ্ক্ষী বন্ধু মন্তব্য যোজনা করেছেন যে, 'আওয়ামী লীগ মন্ত্রিসভায় রদবদল করবে না। রদবদলের প্রয়োজন আছে বলেও মনে করে না। তার পরিণাম কি এই হবে যে, জনগণই ত্যক্তবিরক্ত হয়ে 'ভোটের বাক্সে সামগ্রিকভাবে এই রদবদলটি ঘটাবে?' আমি তাকে জবাব পাঠিয়েছি_ বালাইষাট, অমন কথা ভুলেও মুখে আনবেন না। ফুলস প্যারাডাইস বলে একটা কথা আছে। বর্তমান সরকারের অনেক মন্ত্রী সেই প্যারাডাইসে এখন বাস করছেন।
সবচেয়ে হাস্যকর দলের ও সরকারের চিফ স্পোকসম্যানের ভূমিকায় অবতীর্ণ মন্ত্রীর প্রেসিডিয়াম সভা-পরবর্তী কথাবার্তা। তার সম্ভবত ধারণা, অভিজ্ঞ মন্ত্রী বলতে আগে মন্ত্রিত্ব করাকে বোঝায়, যেমন তিনি '৯৬ সালের মন্ত্রিসভায় একটি কম গুরুত্বপূর্ণ মন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী ছিলেন এবং বর্তমানের মতোই দায়িত্ব পালন করেছেন। তার পক্ষে একথা বোঝা অসম্ভব যে, অভিজ্ঞ মন্ত্রী বলতে আগে মন্ত্রিত্ব করাকে বোঝায় না। বোঝায় দীর্ঘকালের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা। দীর্ঘকালের রাজনৈতিক অভিজ্ঞতা একজন রাজনীতিককে প্রশাসন সম্পর্কেও অভিজ্ঞ করে তোলে। তাকে আমলাদের মতো হাতে-কলমে প্রশাসন চালাতে হয় না। তিনি তার অভিজ্ঞতা ও দক্ষতা দ্বারা প্রশাসনের নীতিনির্ধারণ করেন। প্রশাসনের সাফল্য এই নীতির ওপর নির্ভর করে।
শেখ হাসিনার মন্ত্রিসভায় কেবল আবদুস সামাদ আজাদ অভিজ্ঞ মন্ত্রী ছিলেন একথা বলা বালখিল্যতা। তখন হাসিনা সরকারের মন্ত্রী, স্পিকার, উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন দেশের অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিরা। যেমন শাহ মোহাম্মদ কিবরিয়া, হুমায়ুন রশীদ চৌধুরী এবং আরও কয়েকজন। হুমায়ুন রশীদ চৌধুরী বঙ্গবন্ধুর আমলে রাষ্ট্রদূত এবং এরশাদের আমলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। শাহ মোহাম্মদ কিবরিয়া জাতীয় ও আন্তর্জাতীয় সংস্থায় এমন কোনো উচ্চপদ নেই, যাতে কাজ করেননি। প্রথম হাসিনা সরকারের আমলেও শেয়ারবাজারে ধস নেমেছিল। কিন্তু তিনি যেভাবে তা দ্রুততার সঙ্গে মোকাবেলা করেছেন তার তুলনা নেই। এখানেই দক্ষতা ও অভিজ্ঞতার দাম। তার প্রজ্ঞা ও দক্ষতার ফলে সেই আমলে মুদ্রামূল্য ও দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। একটি দুর্ভিক্ষ ঘটতে গিয়ে ঘটতে পারেনি। অবশ্যই এ ব্যাপারে প্রধানমন্ত্রী হাসিনার কৃতিত্বই অধিক। কিন্তু যোগ্য ও অভিজ্ঞ সহকারী ছিলেন বলেই তিনি সেই কৃতিত্ব দেখাতে পেরেছিলেন। বর্তমানে দেখাতে পারছেন না কেন?
ছিয়ানব্বইয়ের হাসিনা-মন্ত্রিসভায় তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক প্রমুখ নতুন মন্ত্রী ছিলেন। কিন্তু অনভিজ্ঞ ও অযোগ্য মন্ত্রী ছিলেন কি? তোফায়েল, রাজ্জাক তো '৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক; মুক্তিযুদ্ধের যুব নায়ক এবং বঙ্গবন্ধু সরকারের গোটা আমলে তোফায়েল তার রাজনৈতিক সচিব ছিলেন। তিনি যখন হাসিনা-মন্ত্রিসভায় যোগ দেন, তখন হাসিনার চেয়ে অনেক বেশি রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে তার মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। আবদুর রাজ্জাক সম্পর্কেও একই কথা বলা চলে। সুরঞ্জিত সেনগুপ্ত তো বঙ্গবন্ধুর আমল থেকেই একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে পরিচিত।
বর্তমানে একশ্রেণীর অযোগ্য ও অদক্ষ মন্ত্রী কাদের অনভিজ্ঞতা ও অদক্ষতা সম্পর্কে প্রশ্ন তুলে লোক হাসাচ্ছেন? নিজেদের চেহারা তো আয়নায় দেখে তা অন্যের বলে ভাবলে চলবে না। আর যাদের সম্পর্কে বলা হচ্ছে, গত দুই-আড়াই বছরে মন্ত্রিত্ব করে তারা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন, তাদের অধিকাংশের গত দুই-আড়াই বছরে দেশের সংকট মোচনে পারফরম্যান্স দেখে কি সে কথার কিছু মাত্র সমর্থন মেলে? আর এসব মন্ত্রী যদি দক্ষতা ও অভিজ্ঞতা দুই-ই অর্জন করে থাকেন, তাহলে তাদের মাথার ওপর ব্যাঙের ছাতার মতো একটি উপদেষ্টা পরিষদ বসিয়ে রেখে দ্বৈত শাসন (ফঁবষ ধফসরহরংঃৎধঃরড়হ) চালানোর দরকারটা কি?
শেখ হাসিনা চারজন দক্ষ ও অভিজ্ঞ প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রীকে এবার তার মন্ত্রিসভায় নেননি; তার একটি কারণ বোঝা যায়। তাদের বিরুদ্ধে ওয়ান-ইলেভেনের সময় 'সংস্কারপন্থি' হওয়ার অভিযোগ ছিল।
কিন্তু সংস্কারপন্থি হননি এমন বহু অভিজ্ঞ ও দক্ষ প্রবীণ ও নবীন নেতাকর্মী আওয়ামী লীগ এবং মহাজোটের সংসদীয় দলে আছেন, যাদের মন্ত্রিসভায় নেওয়া হলে সরকারের দক্ষতা ও সুনাম বাড়ত এবং এখনও নেওয়া হলে সরকারের প্রতি জনসাধারণের আস্থা বাড়বে। এ নেতারা সকলে জননেত্রীর সাবজেলে বন্দি থাকার সময় রোজ জেলগেটে দাঁড়িয়ে ধরনা দেননি বটে, কিন্তু নেত্রীর মুক্তি ও ওয়ান-ইলেভেনের থাবা থেকে দেশকে মুক্ত করার ব্যাপারে তাদের ভূমিকা ছিল সাহসী এবং শক্তিশালী। কিন্তু সুবিধাবাদী ও চাটুকারদের দ্বারা তারা আজ পরাজিত।
আমার ধারণা, দেশকে, দলকে এবং দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারকে জঞ্জালমুক্ত করার লক্ষ্যে মন্ত্রিসভায় আজ হোক কাল হোক রদবদল ঘটাবেনই। আমার আশঙ্কা, এই রদবদলে বেশি দেরি না হয়ে যায়। সময়ের এক ঘা অসময়ের দশ ঘায়ের চেয়ে অনেক বেশি সাফল্য নিশ্চিত করে।
লন্ডন, ১ এপ্রিল, শুক্রবার, ২০১১

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
July
(2459)
-
▼
Jul 23
(109)
- ইফতারে কয়েক পদ- কাউনের চালের ক্ষীর
- আত্মবিশ্বাসী হোন by মোঃ আরিফুর রহমান
- নাকফুল ও পায়েলের ছন্দে by মেরীনা চৌধুরী
- রক এ্যান্ড ব্লুজ থার্টি থ্রি ক্যাফে by তৌফিক অপু
- গৃহস্থালির প্রাত্যহিক প্রয়োজনে by তাহমিনা মিলি
- চাঁদাবাজির খপ্পরে
- কংগ্রেসের শুনানিতে বাংলাদেশ
- ব্রাজিলে ৪শ’ বছরের পর্তুগীজ শাসন by কাওসার রহমান
- রিপোর্টারের ডায়েরি- স্মরণীয় দিল্লী সফর
- হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন তাঁর সৃষ্টিকর্মে by নি...
- নত মাথা নয় পরাভব নয় by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- তাজউদ্দীন আহমদ- শ্রদ্ধাঞ্জলি
- উপাচার্য হওয়ার আন্দোলন? নাকি ন্যায্য কোন আন্দোলন? ...
- বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতা-দ্রুত প্রতিকারের ব্যবস্...
- বাজারদর-নিশ্চিত করা হোক বেঁধে দেওয়া দাম
- চরাচর-হারিয়ে যাচ্ছে তিতাস by বিশ্বজিৎ পাল বাবু
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৩৪)-শিঙাড়া সমাচার by আলী...
- কুড়িয়ে পাওয়া সংলাপ-যুক্তির জোর ও জোরের যুক্তি by র...
- বাবার কফিনের সামনে শিলাঃ আমারে শুধু একবার আম্মা বল...
- যুদ্ধাপরাধীদের বিচার by ড. নিয়াজ আহম্মেদ
- বিদেশে চাকরিপ্রার্থীদের প্রতি সহানুভূতিশীল হোন ॥ প...
- গাজীপুর-৪ আসনে উপনির্বাচনের তফসিল ২২ কিংবা ২৩ আগস্...
- প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী আজ
- জামাইবাবু প্রণব মুখার্জী ভারতের রাষ্ট্রপতি- নড়াইলে...
- হুমায়ূন আহমেদের জন্মস্থান নিয়ে বিভ্রান্তি
- নোয়াখালীতে ৬৩ শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্র...
- বিআইডব্লিউটিএ হিসাব কর্মকর্তার আয়বহির্ভূত বিপুল সম...
- ভারত দেড় লাখ কিউসেক পানি ছেড়েছে, উজানের ঢল আসে তিস...
- অনুমোদিত শূন্যপদে ৯৭ দিনের মধ্যে নিয়োগ দেয়ার নির্দ...
- পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, একজনও খারাপ বাবা ...
- ভারতের প্রথম বাঙালী রাষ্ট্রপতি প্রণব by মানস বন্দো...
- বাংলাদেশ আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত, এটা ধরে রাখতে ...
- বাংলাদেশ আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত, এটা ধরে রাখতে ...
- সব শর্ত মানা হচ্ছে বিশ্বব্যাংকের অর্থায়নে-০ যে কোন...
- হুমায়ূনের মরদেহ আসছে আজ ॥ প্রতীক্ষায় শোকার্ত জাতি-...
- বেইজিংয়ে প্রবল বৃষ্টিতে বন্যা, ১০ জনের মৃত্যু
- যুক্তরাষ্ট্রে এইডস সম্মেলন শুরু
- জোড়া হামলার বার্ষিকী-নরওয়েতে গভীর শ্রদ্ধায় নিহতদের...
- প্রণবই হতেন সবচেয়ে সফল প্রধানমন্ত্রী?
- রাজার সাজা
- বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি-রূপগঞ্জে পোশাকশ্রমিকদের ...
- সাত হাজার বই পাঠাগারে দান
- কেন্দুয়ায় হুমায়ূনের শোকযাত্রায় মানুষের ঢল
- ভাঙার পর সড়ক সংস্কারের উদ্যোগ নেই
- ভূমিবিরোধ নিষ্পত্তির শুনানি হয়নি-আদিবাসীদের মধ্যে ...
- বায়রা নেতাদের প্রতি প্রধানমন্ত্রী-চাকরিপ্রার্থীদের...
- সেতুর নামে টাকা তোলার অভিযোগ-মনিপুর স্কুল অ্যান্ড ...
- জামাইবাবু ভারতের রাষ্ট্রপতি নড়াইলে আনন্দ
- ধর্ম-রোজাদারের সবচেয়ে খুশির মুহূর্ত ইফতার by আবদুস...
- তালিকা গণমাধ্যমে প্রকাশ করুন-বাতিল পাসপোর্ট
- অভিযোগ খণ্ডাতে সংসদকেই উদ্যোগী হতে হবে-মার্কিন কংগ...
- শ্রদ্ধাঞ্জলি-হুমায়ূন ভাইয়ের সঙ্গে by মাসুক হেলাল
- মত ও মন্তব্য-ভারত-বাংলাদেশের টেকসই সম্পর্ক by হারু...
- রোজা পালন ও তারাবির নামাজ আদায় by মাওলানা শাহ আবদু...
- রমজানে বিএনপির জেলা কমিটি গঠন শেষ করার তোড়জোড় by ম...
- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি-লাভালিনের স্থানীয় তিন...
- ঢামেকে সেই ডাক্তারের ইন্ধনে এবার আক্রান্ত সাংবাদিকরা
- ঈদ টার্গেটে নেমেছে চাঁদাবাজরা নেপথ্যে পলাতক সন্ত্র...
- ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি by স...
- শহীদ মিনার প্রস্তুত-নিথর 'দখিন হাওয়া'
- নুহাশপল্লীর বিষণ্ন লিচুগাছগুলো by নওশাদ জামিল
- তিনি কি জানতেন, বেশি দিন বাঁচবেন না by আজিজুল পারভেজ
- কোথায় সমাহিত হবেন হুমায়ূন
- অটোগ্রাফ by আশীফ এন্তাজ
- রঙের বাড়ৈ by রোমেন রায়হান
- এলেবেলে-নানা পদের পাঠক by হুমায়ুন আহমেদ
- এক যে ছিল ম্যাজিশিয়ান by লুৎফর রহমান রিটন
- রসকারণ-মাথায় দ্বিতীয় আঘাত কি হারানো স্মৃতি ফিরিয়ে ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৫ আগস্ট-কারাগারে ডি...
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সাংস্কৃতিক কর্মীদের ওপ...
- নেপালে মাদকাসক্ত গাড়িচালকদের বিরুদ্ধে কড়াকড়ি
- নিউজ ইন্টারন্যাশনালের পরিচালকের পদ থেকে মারডকের ইস...
- হাতি মেরে পদ খোয়ালেন স্পেনের রাজা
- বেইজিংয়ে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ১০ জনের...
- নরওয়েতে হামলার বর্ষপূর্তি-'খুনি পরাজিত হয়েছে জয় হয়...
- রুয়ান্ডাকে আর সামরিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র
- আয়ারল্যান্ড সিরিজের অভাবিত উপহার by উৎপল শুভ্র
- পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রী-বিশ্বব্যাংকের শেষ প্রস...
- ‘ অচিন দেশে, অচিন কোনো গাঁয়’ by শাকুর মজিদ
- জামায়াতের চার নেতার পক্ষে ১৫ হাজার সাক্ষী! by কুন্...
- শহীদ মিনারের পথে হুমায়ূন আহমেদ
- গবেষণা প্রতিবেদন-বিশ্বজুড়ে ধনীরা কর ফাঁকি দিয়ে জমি...
- লক্ষাধিক এমআরপি বাতিল-সমস্যার দ্রুত সমাধান দরকার
- খাদ্যে বিষ, আমরা নিরুপায়-সরকার কিছুই করছে না কেন?
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ মানুষকে তার সাধ্যের বেশি...
- সিরিয়ার আন্দোলনে উপদলীয় প্রভাব by রবার্ট ফিস্ক
- বিশেষ সাক্ষাৎকার : ড. কর্নেল (অব.) অলি আহমদ-বর্তমা...
- শ্রদ্ধাঞ্জলি-বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ by আরাফাত শাহর...
- তত্ত্বাবধায়ক ভ্রান্তি বিভ্রান্তি ও রাজনীতি by ড. ম...
- বিকশিত হোক শিশুর মন by মেহেরুন নেছা রুমা
- অটিস্টিক শিশুদের অধিকার by আজমাল হোসেন মামুন
- তামাক চাষে নারীর স্বাস্থ্য বিপর্যয় by সিরাজ প্রামাণিক
- সুন্দরবন বাঁচাতেই হবে by অলিউর রহমান ফিরোজ
- ব্যাঘ্র শুমারিতে সু-বার্তা by শেখ রোকন
- সম্ভাবনার সীমানা শুধু আকাশ by এম আবদুল হাফিজ
- ইতিহাস-নানা গবেষণায় স্বাধীনতার ঘোষণা by এমএ হাসান
- কালের আয়নায়-অভিজ্ঞ ও দক্ষ সরকার সম্পর্কে মন্ত্রীর ...
- মঙ্গা মোকাবেলা-আরও টেকসই পদক্ষেপ চাই
- পাঠদানের নতুন রীতি-সৃজনশীলতা ও প্রযুক্তির সহায়তা
- মনে হচ্ছে, স্যার ডাক্তার বলে ডাকছেন
- আর কটা দিন থেকে গেলেই পারতে! by জগ্লুল আহ্মেদ চৌধূরী
- শেষ দেখা by ফেরদৌস আরা
- জন্মদিন-দেশ হারিয়েছে দূরদর্শী রাজনৈতিক নেতা by মো....
- যুদ্ধাপরাধ-বিচার প্রক্রিয়া দ্রুততর হোক by আবু সাঈদ...
- মণিহারে চাঁদাবাজি-সংস্কৃতির অঙ্গনে কালো ছায়া
- বিনাবিচারে কারাবাস-দায়িত্বশীলতার পরিচয় দিন
- সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত তাড়াহুড়ো বিচারের ...
- হুমায়ূন আহমেদ ও বাংলাদেশ by মোহীত উল আলম
-
▼
Jul 23
(109)
-
▼
July
(2459)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment