Saturday, December 3, 2011
কালের আয়নায়-ঢাকা সিটি করপোরেশন ভাগের দায় আ'লীগ সহজে এড়াতে পারবে না by আবদুল গাফ্ফার চৌধুরী
কালের আয়নায়-ঢাকা সিটি করপোরেশন ভাগের দায় আ'লীগ সহজে এড়াতে পারবে না by আবদুল গাফ্ফার চৌধুরী
ঢাকা সিটি করপোরেশন ভাগ করার সিদ্ধান্ত নেওয়া বৈধ কি অবৈধ হয়েছে, সে প্রশ্নে আমি যাচ্ছি না। সে সম্পর্কে রায় দেবেন মহামান্য আদালত। এটা এখন তাদের বিচার্য বিষয়। আমার কথা হলো, এই সিদ্ধান্ত গ্রহণ যদি বৈধও হয়ে থাকে, তা কি ঢাকার ধনী-দরিদ্র, সব নাগরিক জীবনের অন্তহীন সমস্যা কমাবে, না আরও বাড়াবে? আমার আশঙ্কা আরও বাড়াবে। শুধু সমস্যা বাড়ানো নয়, নানা ধরনের আর্থ-সামাজিক, রাজনৈতিক জটিলতা বাড়াবে]
১৯৪৭ সালে বাংলা ভাগ করার জন্য বিলাত থেকে ইংরেজ রেডক্লিফ (জবফপষরভভ) সাহেবকে ডেকে আনতে হয়েছিল। তিনি কোনো কিছু বিচার-বিবেচনায় না এনে ছুরি হাতে বাংলার মানচিত্র কেটে দু'ভাগ করে ফেললেন। তাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা মুর্শিদাবাদ পড়ে গেল ভারত তথা পশ্চিমবঙ্গের ভাগে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ খুলনা জেলা পড়ে গেল সাবেক পূর্ব পাকিস্তানের ভাগে। অসংখ্য নদী, শাখা নদীর পানি বণ্টন ও পানি প্রবাহের প্রশ্নটি, ছিটমহল সমস্যা, বর্ডার ডিমারকেশনের সমস্যা অমীমাংসিত রয়ে গেল। তা থেকে বর্তমানের যত সমস্যা ও সংকটের উদ্ভব।
বাংলাদেশের স্বাধীনতার চলি্লশ বছর পর এবার ঢাকা সিটি করপোরেশন তথা ঢাকা শহর প্রশাসনিকভাবে ভাগ হতে যাচ্ছে। এই ভাগ করার জন্য আর বিলাত থেকে রেডক্লিফ সাহেবের মতো কাউকে ছুরি হাতে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানাতে হয়নি। আমাদের মাননীয় সংসদ সদস্যরাই এবার সে কাজটি করে দিয়েছেন। এ নিয়ে সংসদেও কোনো বিতর্ক, আলোচনা নেই। জনমত সমীক্ষারও কোনো ব্যবস্থা হয়নি। সরকারি দলের সাংসদরা সুবোধ বালকের মতো মাত্র কয়েক মিনিটের মধ্যে ঢাকা ভাগের বিলটি পাস করে দিয়েছেন।
চৌষট্টি বছর আগে রেডক্লিফ সাহেবের বাংলা ভাগকে কেউ চ্যালেঞ্জ জানায়নি। কিন্তু বর্তমানে ঢাকা ভাগের এই সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন বর্তমানের অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের 'গদিনশিন' মেয়র সাদেক হোসেন খোকা। তাকে 'গদিনশিন মেয়র' বললাম এ জন্য যে, খোকা সাহেবের মেয়রগিরির মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে। কিন্তু নতুন মেয়র নির্বাচনে বর্তমান সরকারের এ যাবৎকালের অক্ষমতার জন্য তিনি বহাল-তবিয়তে স্বপদে বহাল আছেন এবং এখন ঢাকা সিটি করপোরেশনের বিভক্তি চ্যালেঞ্জ করে মামলা করেছেন। উচ্চ আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং এই বিভক্তিকরণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য সরকারের ওপর রুল জারিও করেছেন।
ঢাকা বিভক্তিকরণ নিয়ে এককালের 'চাচা-ভাতিজির' মধ্যে একটা পরোক্ষ বাগ্যুদ্ধও হয়ে গেছে। 'চাচা' ড. কামাল হোসেন হাইকোর্টে সাদেক হোসেন খোকার মামলায় আইনি সহায়তা দিচ্ছেন। তিনি জাতীয় সংসদে এই বিভক্তিকরণের বিল কয়েক মিনিটে পাস হয়ে যাওয়াকে কটাক্ষ করে বলেছেন, 'আইন পাস সুপারসনিক গতিতে করা যায় না।' অন্যদিকে ভাতিজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমার হাতে টাকা থাকলে আমি ঢাকা শহরকে চার ভাগ করতাম।' প্রধানমন্ত্রীর এই তির্যক মন্তব্য শুনে ছোটবেলায় পড়া সুনির্মল বসুর একটি বিখ্যাত ছড়ার লাইন মনে পড়েছে, 'আমার নিজের পাঁঠাটিকে কাটব আমি লেজের দিকে/ কোন্ ব্যাটা কি করতে পারে?' মুশকিল হয়েছে এই যে, ঢাকা শহরটি আওয়ামী লীগ সরকারের একার পাঁঠা নয়।
ঢাকা শহরের আয়তন ও জনসংখ্যা অসম্ভব হারে বৃদ্ধি বিস্ময়কর। জনসংখ্যার দিক থেকে ঢাকা এখন বিশ্বের একটি মেগাসিটি। এই মহানগরীর লাখ লাখ নরনারী জন্তু-জানোয়ার নয় যে, কারও ইচ্ছামতো তাদের একাধিক গোয়ালে ঢুকিয়ে দিলাম। তাদের ইচ্ছা-অনিচ্ছার একটা দাম আছে। সুতরাং যে নাগরিকদের সুখ-সুবিধা বিধান করা সিটি করপোরেশনের দায়িত্ব, সেটি বিভক্ত করার আগে শহরের নতুন-পুরনো দুই অঞ্চলেই জনমত জরিপের প্রয়োজন ছিল।
এই বিভক্তির ভালোমন্দ দুটি দিকই আছে। তা নিয়ে সংবাদপত্রে, টিভির টক শোতে, বিভিন্ন সেমিনারে, সংসদে আরও ব্যাপক প্রাণবন্ত বিতর্ক ও আলোচনার প্রয়োজন ছিল। কিন্তু সরকার যেভাবে তড়িঘড়ি করে ঢাকা বিভক্তিকরণের ব্যবস্থা করলেন, তাতে সাতচলি্লশ সালে ইংরেজ রেডক্লিফকে ছুরি হাতে ডেকে এনে রাতারাতি মানচিত্র দু'টুকরো করার কথা মনে হয়। ঢাকা বিভক্তিকরণের ব্যাপারে ছুরি নয়, অনুগত সংসদ সদস্যদের তাৎক্ষণিক ভোটের অস্ত্র ব্যবহার করা হয়েছে।
যে শহরটির নাগরিকদের ভাগ করা হলো, যাদের সুখ-সুবিধা ও স্বাচ্ছন্দ্য বিধানের জন্য সিটি করপোরেশন, তাদের মতামতের কোনো গুরুত্বই সরকারের কাছে রয়েছে বলে তাদের সংসদীয় সিদ্ধান্তে মনে হলো না। দেশের দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপিও এই বিভক্তিকরণের সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের দৃষ্টিভঙ্গি ও নাগরিকদের সুযোগ-সুবিধার পরিপ্রেক্ষিতে বিবেচনা করছে বলে মনে হয় না। এখানেও তাদের দলীয় দৃষ্টিভঙ্গি এবং স্বার্থ-সুবিধাটাই প্রাধান্য পাচ্ছে।
বিএনপি এই বিভক্তিকরণের সিদ্ধান্তে বাধাদান অথবা তার প্রতিবাদ জানানোর জন্য সংসদে যায়নি। তারা দলীয় সুবিধার কথা বিবেচনায় রেখে আগামী রোববার (৪ ডিসেম্বর) ঢাকা শহরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন। মনে হয়, সুযোগ পেলেই হরতাল ডাকাটা বিএনপির নেশা অথবা পেশা। নাগরিক সুখ-সুবিধার কথা তাদের বিবেচ্য নয়। নইলে ঢাকা সিটি করপোরেশন বিভক্তিকরণের প্রতিবাদ জানানোর জন্য সংসদসহ বিভিন্ন ফোরাম ব্যবহার করার বদলে প্রথমেই হরতালের নামে নাগরিক জীবনের উপদ্রব সৃষ্টির এই প্রয়াস কেন? দোষ যদি করে থাকে তাহলে করেছে সরকার। এখন তার শোধ নিতে হবে নাগরিক জীবনের অরাজকতা ও অচলাবস্থা সৃষ্টি করে?
অন্যদিকে সরকারের এক মন্ত্রী ঢাকা সিটি করপোরেশন বিভক্তিকরণ সম্পর্কে তার জ্ঞানের বহর দেখিয়ে বলেছেন, 'দুটি সিটি করপোরেশন বহু বড় শহরেই আছে।' এই ব্যাপারে তিনি লন্ডন শহরের নাম টেনে এনে বলেছেন, 'লন্ডনেও দুটি সিটি করপোরেশন আছে।' লন্ডনে এখন গ্রেটার লন্ডন অথরিটি নামে একটিই সিটি করপোরেশন আছে। আগে এর নাম ছিল গ্রেটার লন্ডন কাউন্সিল বা জিএলসি। মিসেস মার্গারট থ্যাচার টোরি সরকারের প্রধানমন্ত্রী থাকাকালে নিজের জেদের বশে জিএলসি বিলুপ্ত করেছিলেন। তাতে হিতে বিপরীত হয়েছিল। বৃহত্তর লন্ডনের পৌর প্রশাসনে নৈরাজ্য দেখা দেওয়ায় গ্রেটার লন্ডন অথরিটি নামে আবার কেন্দ্রীয় পৌর ব্যবস্থা গড়ে তোলা হয়।
গ্রেটার লন্ডনের বাইরে পুর সংস্থাগুলোর নাম কাউন্ট্রি কাউন্সিল। কিন্তু যোগাযোগ ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষা প্রভৃতি বহু ব্যাপারে গ্রেটার লন্ডন অথরিটির কর্তৃত্ব লন্ডনের বাইরেও প্রসারিত। আন্ডারগ্রাউন্ড ট্রেনগুলো (টিউব) লন্ডন সিটির বাইরেও যাতায়াত করে। তার কর্তৃত্ব গ্রেটার লন্ডন অথরিটির হাতেই। ঢাকায় যে মন্ত্রী মহোদয় দুই সিটি করপোরেশনের গল্প ফেঁদেছেন তাকে আমি চিনি। তিনি যে সবসময় 'স্বজ্ঞানে' কথাবার্তা বলেন তা নয়। এ জন্য বড় শহরের পৌর প্রশাসন সম্পর্কে তার জ্ঞানভাণ্ডার নিয়ে অধিক আলোচনা নিষ্প্রয়োজন মনে করছি।
ঢাকা সিটি করপোরেশন ভাগ করার সিদ্ধান্ত নেওয়া বৈধ কি অবৈধ হয়েছে, সে প্রশ্নে আমি যাচ্ছি না। সে সম্পর্কে রায় দেবেন মহামান্য আদালত। এটা এখন তাদের বিচার্য বিষয়। আমার কথা হলো, এই সিদ্ধান্ত গ্রহণ যদি বৈধও হয়ে থাকে, তা কি ঢাকার ধনী-দরিদ্র, সব নাগরিক জীবনের অন্তহীন সমস্যা কমাবে, না আরও বাড়াবে? আমার আশঙ্কা আরও বাড়াবে। শুধু সমস্যা বাড়ানো নয়, নানা ধরনের আর্থ-সামাজিক, রাজনৈতিক জটিলতা বাড়াবে।
আমাকে কেউ কেউ বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বিরাট এবং অপ্রত্যাশিত পরাজয়ের পর আওয়ামী লীগ সরকার এই ভেবে শঙ্কিত হয় যে, ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনেও তারা জয়ী হতে পারবে না। ফলে বিএনপিদলীয় মেয়রের ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হওয়ার পরও তার হাতেই ঢাকা করপোরেশনের দায়িত্ব রেখে দিয়ে তারা পরাজয় এড়ানোর পন্থার কথা ভাবতে থাকেন।
এই ভাবনাচিন্তার মধ্যেই এক বা একাধিক 'বিজ্ঞ' পরামর্শদাতার পরামর্শে ঢাকা সিটি করপোরেশন বাইফারকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তি নাকি ছিল, বিভক্ত করপোরেশনের দুটি মেয়র পদেই জয়ী হওয়ার সম্ভাবনা সরকারি দলের জন্য বাড়বে। আর দুটিতে জয়ী হওয়া না গেলেও অন্তত একটিতে সরকারদলীয় প্রার্থী জয়ী হবে এবং রাজধানীর অর্ধাংশ অন্তত সরকারের কর্তৃত্বাধীনে থাকবে।
এই যুক্তি দুটির একটিও ধোপে টেকে না। প্রথমত, বিভক্ত শহরের দুটি মেয়র পদেই যদি সরকার সমর্থিত প্রার্থী নির্বাচনে পরাজিত হন, তাহলে কী হবে? এটা কি সরকারের ওপরে গোটা রাজধানীর নাগরিকদের অনাস্থা প্রকাশ বলে বিবেচিত হবে না? তখন নতুন সাধারণ নির্বাচন না ডেকে কেন্দ্রীয় সরকার হিসেবে ক্ষমতায় থাকা বৈধ হতে পারে, কিন্তু ক্ষমতায় থাকার নৈতিকতা প্রশ্নটি কি এসে যাবে না?
যদি ঢাকার প্রস্তাবিত দুই মেয়র পদেই সরকার সমর্থিত প্রার্থী জয়ী হন, তাহলেও সমস্যার পরিসর কমবে, না বাড়বে? একটি সিটি করপোরেশনকে যেখানে সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না, সেখানে আরেকটি করপোরেশন পাশাপাশি গড়ে তোলা, নতুন প্রশাসন তৈরি, নতুন কাঠামো তৈরি, বিভিন্ন সার্ভিস বা সেবার কাজ বিভক্তিকরণ, দুই সিটির সীমানা ও দুই সিটি করপোরেশনের এখতিয়ার নির্দিষ্ট করা কি চাট্টিখানি কথা? তাতে প্রাথমিকভাবে যে অব্যবস্থা ও নৈরাজ্য দেখা দেবে তা দূর করতে কত বছর লাগবে? আর আমাদের যে ঘুণে ধরা আমলাতান্ত্রিক ব্যবস্থা, তাতে ঢাকার জন্য একটির বদলে দুটি সিটি করপোরেশন সুষ্ঠু ও উন্নতভাবে গড়ে তোলা ও পরিচালনা সম্ভব হবে কি?
এক গর্তে দুই সিংহ যেমন বাস করতে পারে না, তেমনি এক শহরে দুই মেয়রের শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সহাবস্থান কি সম্ভব অথবা সহজ হবে? দু'জনে একই দলের মেয়র হলেও তারা সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে নগরীর স্ব-স্ব এলাকা উন্নয়নে পাল্লা দেবেন, না তাদের কর্তৃত্বের সীমানার ঝগড়া ও রেষারেষিতে দুই করপোরেশনেরই উন্নয়ন পরিকল্পনা ব্যাহত ও অচল হয়ে পড়বে, সে প্রশ্নও অনেকের মনেই রয়েছে। যদি দুই মেয়রের একজন সরকারি দলের এবং অন্যজন বিরোধী দলের সমর্থিত হন, তাহলে অবস্থা কী দাঁড়াবে?
প্রথমেই বিরোধী দল অথবা তাদের মেয়র অভিযোগ তুলবেন, তার অধীনের সিটি করপোরেশন সরকারের কাছ থেকে বিমাতাসুলভ ও বৈষম্যমূলক আচরণ পাচ্ছে। অর্থ বরাদ্দ থেকে সব সুযোগ-সুবিধার ব্যাপারেই সিংহভাগ পাচ্ছে সরকারি দল সমর্থিত মেয়র। এই অভিযোগ তুলে তিনি করপোরেশনের কাজকাম শিকেয় তুলে রেখে সরকারবিরোধী আন্দোলনে বেশি সময় কাটাবেন এবং তাতে তার করপোরেশনভুক্ত শহর এলাকার মানুষকে বৈষম্য-বঞ্চনার ধুয়া তুলে সরকারবিরোধী আন্দোলনে টানতেও পারবেন।
সিটি করপোরেশন ভাগ করার ফলে আরেকটা বড় অসুবিধা সৃষ্টি হবে। সেটা হলো পুরনো ও নতুন ঢাকার বাসিন্দাদের মনে মনস্তাত্তি্বক বিরোধ। নতুন ঢাকার বৃহদাংশ যে করপোরেশনের অধীনে পড়বে, তাতেই শহরের ধনী ও এলিটশ্রেণী, মন্ত্রী, আমলা, সাংসদদের অধিকাংশের বাস। সরকারের অর্থ বরাদ্দে এবং উন্নয়ন পরিকল্পনায় নতুন ঢাকার সিটি করপোরেশনই সুয়োরানীর অনুগ্রহ পাচ্ছে এই ধরনের অভিযোগ উঠতে পারে। এই অভিযোগ সঠিক হতে পারে, আবার সঠিক না হলেও পুরান ঢাকার মানুষের মনে এই বৈষম্য, বঞ্চনার সন্দেহ ও অভিযোগ দানা বাঁধবেই। তা থেকে ঢাকার দুই করপোরেশনভুক্ত এলাকার মধ্যে আর্থ-সামাজিক ও অন্যান্য ব্যবধানের দেয়াল তৈরি হয়ে এ টেল অব টু সিটির উপাখ্যান সৃষ্টি হতে পারে।
আমার ভাবতে অবাক লাগে, আওয়ামী লীগ সরকারের মতো একটি গণতান্ত্রিক সরকার কেবল নির্বাচনী জয়-পরাজয়কে বিবেচনা করে এত দীর্ঘকাল খোদ রাজধানীর পৌর সংস্থার মেয়র নির্বাচন কীভাবে ঠেকিয়ে রাখতে পারেন এবং এখন সংস্থাটি দু'ভাগ করার সিদ্ধান্ত দিতে পারেন। এক করপোরেশনের বদলে দুটি করপোরেশন চালাতে গেলে খরচও বাড়বে দ্বিগুণ। এমনিতেই রাজধানীর নাগরিকরা করভারে জর্জরিত। তার ওপর বিভক্ত করপোরেশনের বর্ধিত খরচ সংকুলানের জন্য তাদের ওপর নতুন করের বোঝা চাপানো হলে তারা খুশি হবে কি?
আসলে ঢাকায় মানুষকে উন্নত নাগরিক পরিসেবা দিতে হলে সিটি করপোরেশন ভাগ করে খুব বেশি লাভ হবে না। ঢাকা করপোরেশন কেন, দেশের সবগুলো সিটি করপোরেশনের জন্য যা দরকার, তা হলো লন্ডন, নিউইয়র্ক, টোকিওর মতো সিটি করপোরেশনগুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া। সরকারের হস্তক্ষেপ ও আমলাতন্ত্রের লালফিতার দৌরাত্ম্য সেখানে থাকবে না।
কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলই মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু আধুনিক গণতন্ত্রের মূলভিত্তি ক্ষমতার বিকেন্দ্রীকরণে রাজি নন। সাংসদরা জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ওপর পর্যন্ত তাদের অগণতান্ত্রিক ও অনৈতিক খবরদারি ছাড়তে রাজি নন। বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে দুটি বড় দলেরই এই মনোভাব একটি বড় বাধা।
ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে কী লাভ হবে আমি জানি না। তার বদলে করপোরেশনের নির্বাচিত মেয়রের প্রাপ্য ক্ষমতা বাড়ালে, ঢাকা সিটির ৯২টি ওয়ার্ডের ৯২ জন ওয়ার্ড কমিশনারের নাগরিক পরিসেবা দানের ক্ষমতা ও দায়িত্ব বাড়ালে বর্তমান অবস্থার আমূল পরিবর্তন হবে। এটাই চেয়েছিলেন ঢাকার প্রয়াত জনপ্রিয় সাবেক মেয়র মোহাম্মদ হানিফ। তিনি ঢাকার মেয়র থাকাকালে একাধিকবার বিদেশ সফরে এসেছেন, শুধু লন্ডন, প্যারিস ও বার্লিনের মতো শহরগুলোর পৌর ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপমুক্তভাবে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে কীভাবে নাগরিক জীবনের সব চাহিদা মেটায়, তা পর্যবেক্ষণ এবং ঢাকায় তা অনুসরণের ইচ্ছা নিয়ে। তখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও ঢাকা করপোরেশনকে উন্নত ও সরকারি হস্তক্ষেপমুক্ত করার ব্যাপারে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা সম্পর্কিত মন্ত্রণালয়ের ক্রমাগত বাধার দরুন মোহাম্মদ হানিফ সফল হতে পারেননি। তাকে ব্যক্তিগতভাবে জানতাম বলে তার হতাশা ও মনোবেদনার কথা আমি জানি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার হাতে অর্থ থাকলে তিনি ঢাকা সিটি করপোরেশনকে চার ভাগ করতেন। রাজধানীর মানুষকে নাগরিক সেবাদানের কাজ উন্নত করার ইচ্ছাই যদি তার থাকে, তাহলে ঢাকা শহরের এই পরিকল্পিত চার এলাকার জন্য তিনি বর্তমান সিটি করপোরেশনে চারজন ডেপুটি মেয়র পদ সৃষ্টির ব্যবস্থা করতে পারেন। তাদের ক্ষমতা ও দায়িত্ব বাড়াতে পারেন। আরেকটি সিটি করপোরেশন প্রতিষ্ঠার জন্য অহেতুক অর্থ ব্যয় না করে বর্তমান সিটি করপোরেশনেরই আর্থিক বরাদ্দ বাড়াতে পারেন। তা না করে এই যে রাতারাতি রেডক্লিফের ছুরি চালানো হলো ঢাকা সিটি করপোরেশনের বুকে, ফল কী হবে তা আমি জানি না।
ব্রিটেনের সাবেক টোরি প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার তার দেশের মানুষের কাছে অন্তত তিন টার্ম একটানা প্রধানমন্ত্রী পদে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ব্রিটেনের মানুষ তার ইচ্ছা পূরণ করেছিল। কিন্তু তার প্রধানমন্ত্রিত্বের তৃতীয় টার্মের শেষ পর্যায়ে তিনি জেদ ধরলেন, জনগণের ইচ্ছা-অনিচ্ছাকে কোনো গুরুত্ব না দিয়ে তিনি পোল ট্যাক্স নামে একটি কর প্রবর্তন করবেনই। প্রবল গণঅসন্তোষের মুখে তাকে তৃতীয় টার্ম শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে হয়েছিল।
বাংলাদেশে ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করা থেকে সরকার বিরত না হলে ব্রিটেনের মতো অবস্থা ঘটবে তা বলি না। কিন্তু এর ফলে সৃষ্ট গণঅসন্তোষ যে আগামী সাধারণ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনেও বিরাট প্রভাব ফেলবে তাতে সন্দেহ নেই।
লন্ডন, ২ ডিসেম্বর শুক্রবার, ২০১১

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
December
(2900)
-
▼
Dec 03
(117)
- তারপরও এগিয়ে অস্ট্রেলিয়া
- স্পেন-আতঙ্কে সবাই
- মালয়েশিয়ায় রাস্তায় সমাবেশ নিষিদ্ধ করে আইন পাস
- আসাদের ভাইসহ ১৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
- ইয়েমেনে সহিংসতায় আটজন নিহত
- রিগ্যানকে হত্যা প্রচেষ্টাকারীর আকাঙ্ক্ষা
- ইরানে এ মুহূর্তে হামলা নয়: বারাক
- আরব বিশ্বে নির্বাচিত ইসলামপন্থীদের মেনে নেওয়া উচিত
- দমননীতির বৈধতা দিতে আইন হচ্ছে সৌদি আরবে
- এইচআইভি আক্রান্ত হাজারো পরিবারের চরম দারিদ্র্যে বাস
- খাদ্য তালিকায় জাতীয় ফুল by আলম শাইন
- এইচআইভি আক্রান্ত হাজারো পরিবারের চরম দারিদ্র্যে বাস
- কুয়েতের ১৫ এমপির হিসাবে বিপুল অর্থ জমা!
- বন্য প্রাণীরা যেভাবে ভূমিকম্পের আগাম বার্তা বোঝে
- আন্তর্জাতিক-যুক্তরাষ্ট্র-পাকিস্তান উত্তেজনা by আয়ে...
- সমকালীন প্রসঙ্গ-খেলার মাঠে হারিয়ে যাবে রাজনীতি? by...
- চট্টগ্রামে মামলার পাহাড়-বিচারক সংকট দূর হোক
- মন্দার পূর্বাভাস-প্রস্তুত হতে হবে এখনই
- ফর্মের জন্য নয়, অবসর নিয়েছি অন্য কারণে :সৌরভ
- রামপালের বিশ্বরেকর্ডেও হারল ওয়েস্ট ইন্ডিজ
- ব্যাটিং নিয়ে হতাশ নির্বাচকরাও
- নিস্তব্ধ বাংলাদেশ শিবির by সঞ্জয় সাহা পিয়াল
- খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগে সমর্থন দেব না মনমোহন...
- হামলা হলেই পাল্টা জবাব
- রুশদি চরিত্রহীন :ডেবরাহ
- 'মিয়ানমারে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতাকে স্বাগত'
- মেয়র পদে আ'লীগের ৩ ও বিএনপির একজনের মনোনয়নপত্র জমা
- কম্বল গ্রাম কেশুরবাড়ী by আমিনুল হক,
- 'সিনাকে'র স্নেহের ছায়া by বদরুদ্দোজা সুমন
- ঢাকা ভাগঃ হবু-গবুচন্দ্রের পরামর্শ ও ব্লেমগেম by মা...
- আরেক ঐতিহাসিক বদনাম ঘাড়ে নিল আ’লীগ by ফজলুল বারী
- কিসেরও লাগিয়া by আবিদ রহমান
- কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশে সন্তু লারমা-মার্চে...
- কংগ্র্যাটস ফর থ্রি by ফজলুল বারী
- গণতন্ত্রের ক্ষতি হয় এমন কিছু করবেন না
- গণতন্ত্র এখন গণভবন আর রোডমার্চে! by ফজলুল বারী
- লাগাতার আন্দোলনের হুমকি ফখরুলের
- বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আশরাফ
- অর্থ সংকটে অনেক প্রকল্পই বেখবর by আবু কাওসার ও সাব...
- মূলধারার উন্নয়নে প্রতিবন্ধী জনগোষ্ঠী by সায়েমা চৌ...
- প্রাকৃতিক সম্পদ-সুন্দর থাকুক সুন্দরবন by সোহেল নওরোজ
- সরকার কোন পথে যাবে by নির্মল সেন
- কালের আয়নায়-ঢাকা সিটি করপোরেশন ভাগের দায় আ'লীগ সহজ...
- নির্বাচন-পরবর্তী সহিংসতা-প্রতিহিংসার রাজনীতি কাম্য নয়
- দুর্নীতির ধারণা সূচক-সামান্য নয়, চাই বিপুল অগ্রগতি
- অন্য একজন-রাজ্জাকের দৌড় by নাজমুল ইমন
- ফরেনসিক ডিটেকশেন-জোড়া খুনের আসামি by হাসান খুরশীদ ...
- অভিরুচি-মুদ্রা সংগ্রাহক by আব্দুল্লাহ ইফ্ফাত
- 'আমি কেন ১০ বছর বন্দি ছিলাম' by কাজী আবুল মনসুর,
- আমীরুল ইসলামের ছড়াগল্প-ব্যাঙের ছানা গাইতো গানা
- পুপু, পুপুর বাবা ও পুপুর মা
- স্মরণ-ওস্তাদ বারীন মজুমদার
- দূরের দূরবীনে-অসাম্প্রদায়িক শারদ উৎসবের খসড়া by অজ...
- বন্ধু রাসেলকে লেখা চিঠি by লুৎফর রহমান রিটন
- ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে ইসরায়েলের এত বিপ...
- মূল্যস্ফীতি ও স্থানীয় বাজারের দশা-তদারকি জোরদারের ...
- রক্তক্ষয়ী রাজনীতি চাই না-আলোচনার মাধ্যমে সব সমস্যা...
- নতুন ভবনে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ চায় রিহ্যাব
- তিন বছরেও অন্ধকারে সিআইডি by ইন্দ্রজিৎ সরকার
- ইন্টারনেটে সংরক্ষিত থাক প্রয়োজনীয় সব ফাইল by কৌশি...
- গেম রিভিউ-গুপ্তধনের খোঁজে টিনটিন by আমিনুর রহমান
- ট্রেন দুর্ঘটনা রোধে স্বয়ংক্রিয় পদ্ধতি by এনামুল হক...
- ঢাকায় ডিজিটাল এশিয়ার মিলনমেলা
- চিকিৎসা বিজ্ঞান-আলঝেইমার রোগের আগাম লক্ষণ নির্ণয়
- ভূমিকম্পের পূর্বাভাস by এম এ ওহাব
- কিংবদন্তির কল্পবিজ্ঞানী by আসিফ
- জলবায়ু পরিবর্তনে-আধুনিক মানুষের উদ্ভব by এম হুসাইন
- প্র তি বে শ-নদের চাঁদের কুমির হওয়া
- র ঙ বে র ঙ-ইনকা রাজ্যের নিষ্ঠুর সম্রাট...
- আমার কথা ও সুরে নতুন অ্যালবাম
- থাইল্যান্ড যাচ্ছে 'ঘেটুপুত্র কমলা'
- 'ক্যাটরিনাকে আমি যথেষ্ট সম্মান করি'
- প্রতিবন্ধী দিবস-ওদের প্রতি অবহেলা নয়
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ মানুষকে তাঁর হুকুম অমান্...
- সদরে অন্দরে-কাঁটাতারে আটকে থাকুক মরণনেশার ইচ্ছাগুল...
- ডিসিসি ভাগ, নগর ভবনে সংঘাত এবং হরতাল by শহিদুল ইসলাম
- ঝরে পড়া শিক্ষার্থী-এই প্রবণতা রোধ করতে হবে
- ক্ষতিগ্রস্তের তালিকায়ই বাংলাদেশ-দুর্নীতি কমাতে চাই...
- 'মার্কিন মুসলমানদের ওপর গোয়েন্দাগিরি করছে এফবিআই'
- পাকিস্তানে ন্যাটোর হামলা-ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট...
- ইরানের কূটনীতিকদের লন্ডন ত্যাগের নির্দেশ
- ইরানে অবরোধ আরোপে মার্কিন সিনেটররা এককাট্টা
- হিলারি-সু চি দ্বিতীয় বৈঠক-গণতন্ত্রের পথে যৌথভাবে ...
- জাপা নেতা দীপুকে গুলি করে হত্যা-লাশ উদ্ধার ধামরাইয়ে
- অসচ্ছল সংস্কৃতিসেবী ও সংগঠনের জন্য বরাদ্দ সাড়ে চার...
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা-প্রকল্প বাস্তবায়...
- শান্তিচুক্তির ১৪ বছর-পক্ষে শোভাযাত্রা সমাবেশ, বিপক...
- অভিযোগ নিয়ে ব্রিফিং-অদৃশ্য কোথাও থেকে আইসিডিডিআরবি...
- চুক্তিবহির্ভূত শর্তে বেঁকে বসেছে জাইকা-চুক্তিবহির্...
- চার সন্তানই প্রতিবন্ধী by রফিকুল ইসলাম,
- প্রতিবন্ধী কল্যাণ আইন আলোর মুখ দেখেনি এক দশকেও by ...
- কুমিল্লা সিটি নির্বাচন-মেয়র পদে মনোনয়নপত্র জমা দিল...
- ইসির সংস্কার প্রস্তাব চূড়ান্ত হচ্ছে কথা রাখেনি আওয়...
- প্রতিযোগিতা : প্রথম রানার-আপ সমাপ্তি, দ্বিতীয় নিতু...
- প্রধানমন্ত্রীর মিয়ানমার সফরে সবার নজর রোহিঙ্গা সমস...
- মানুষের কথা ভেবেই আয়োজক কমিটিতে রোনালদো
- ভুল ওষুধ খেয়ে প্রলাপ বকছেন পেলে!-বললেন ম্যারাডোনা
- প্র্যাকটিস ম্যাচের ঘাটতিকে দুষছেন কোচ-সনৎ বাবলা,
- মুখোমুখি প্রতিদিন-এক পয়েন্ট পেয়েছি এটাই ভাগ্যের ...
- 'হাতি' পুষছে অস্ট্রেলিয়া!
- ছয় বছর ধরে খেলছি কখনো নিজেকে তারকা মনে হয়নি
- কোহলির শত রানে ম্লান রামপলের কীর্তি
- যেভাবে বিষাক্ত হয়ে গেল মিরপুরের উইকেট
- নিজেদের অতীতেই পাওয়া যাবে অনুপ্রেরণা by মাসুদ পারভেজ
- দুই দিনের নজরুল সম্মেলন শুরু-অবিকৃত সুরে গান গাওয়া...
- আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস-দেশে প্রতিবন্ধীর সংখ্যা এ...
- কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ-চুক্তি বাস্তবায়ন না...
- সমাবেশে ফখরুল-ডিসিসি ভাগ ঠেকাতে প্রয়োজনে লাগাতার আ...
- আশরাফের চ্যালেঞ্জ-ডিসিসি নির্বাচন নব্বই দিনের মধ্য...
- কেমন আছ মা-সন্তানহারা মাকে অর্থকষ্ট স্পর্শ করে না-...
- শনিবারের সুসংবাদ-ঘাসফুলে ভালোবাসার ছোঁয়া by রফিকুল...
- কোনো রকমে হার এড়াল বাংলাদেশ-সনৎ বাবলা,
- দুই হারের বোঝা নিয়ে আজ আবার মাঠে বাংলাদেশ by নোমান...
- প্যারাসিটামল প্লাস, সাবধান! by তৌফিক মারুফ
- সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী-সুশীল সমাজভুক্তদ...
- টিপাইমুখ বাঁধ-যৌথ সমীক্ষার আশ্বাস মিললেও আনুষ্ঠান...
- সুন্দরবনের সর্বনাশ by বিপ্লব রহমান
-
▼
Dec 03
(117)
-
▼
December
(2900)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment