Tuesday, September 13, 2011
১৫- পররাষ্ট্রমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ এখন তামাশা : সার্বভৌমত্ব আগেই গেছে, ভৌগোলিক স্বাধীনতাও যায়যায়
১৫- পররাষ্ট্রমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ এখন তামাশা : সার্বভৌমত্ব আগেই গেছে, ভৌগোলিক স্বাধীনতাও যায়যায়
রাষ্ট্রীয় সন্ত্রাসের সর্বগ্রাসী রূপ
এই আমলে রাষ্ট্রীয় সন্ত্রাস যে সর্বগ্রাসী রূপ নিয়েছে সেটা নিয়েই আমার যত দুর্ভাবনা। সরকারের শর্টকাট পদ্ধতি হচ্ছে ক্রসফায়ারে পরপারে পাঠিয়ে দেয়া। অন্যান্য অপরাধ তো বটেই লোমহর্ষক খুনের ঘটনাও আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ এখন তামাশা। জেলে বন্দি অবস্থায় ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয়ের স্বপ্ন দেখে দিন কাটাই...

রাষ্ট্রীয় সন্ত্রাস প্রসঙ্গে শেষ আলোচনা বাংলাদেশে বিচার বিভাগ এবং আইনের শাসনের বর্তমান অবস্থা নিয়ে। দলীয়করণের মাধ্যমে বিচার বিভাগকে কুক্ষিগত করার দুর্ভাগ্যজনক প্রক্রিয়া শেখ হাসিনা শুরু করেছিলেন প্রথমবার প্রধানমন্ত্রী থাকার সময়ে। প্রতিক্রিয়া হিসেবে বেগম খালেদা জিয়ার পরবর্তী সরকারও হাইকোর্টের বিচারপতি নির্বাচনে পুরোপুরি নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হয়নি। অথচ এই বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সরকার পরিচালনাকালে বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে কতখানি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, তার প্রমাণ ব্যারিস্টার আমিনুল হককে সে সময় অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান। সার্জেন্ট জহুরুল হকের ছোট ভাই ব্যারিস্টার আমিনুল হক যে আওয়ামী লীগের রাজনীতির প্রতি দুর্বল ছিলেন, এটি সর্বজনবিদিত।
চারদলীয় জোট সরকার সর্বাপেক্ষা বিতর্কিত হয়েছিল উচ্চ আদালতের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে। সে সময় সংবাদপত্র সরকারের নিয়ন্ত্রণমুক্ত, স্বাধীনভাবে কাজ করার সুযোগ লাভ করার কারণে সরকারের এই বয়সবৃদ্ধির সিদ্ধান্ত সংবাদমাধ্যমে তীব্রভাবে সমালোচিত হয়েছিল। বহুল আলোচিত মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়নের দাবিও একই সময় জোরালো হয়ে ওঠে। চারদলীয় জোট সরকারের বিদায়ের পর জরুরি আইনের সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ আধা-সামরিক সরকার অবশেষে কাগজে-কলমে মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়ন করে। বিচার বিভাগের তথাকথিত স্বাধীনতা লাভে জেনারেল মইন এবং ড. ফখরুদ্দীনকে সমর্থনকারী বাংলাদেশের সুশীল (?) সমাজ আহ্লাদে আটখানা হয়ে পড়ে। তাদের মুখপত্রগুলোতে প্রশংসার বানডাকা সম্পাদকীয়, উপসম্পাদকীয়, কলাম লেখার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। বিদেশি শক্তির ইশারা-ইঙ্গিতে পরিচালিত সেই সরকারের বিচার বিভাগকে কথিত স্বাধীনতা প্রদানের পুরো বিষয়টি যে একটি বিশাল ধাপ্পা ছাড়া অন্য কিছু ছিল না, তা কালক্রমে প্রমাণিত হয়েছে। দেশবাসীর স্মরণে থাকার কথা, সেই সময় একদিকে বিচার বিভাগের স্বাধীনতার ডঙ্কা পেটানো হচ্ছিল, আবার অন্যদিকে সংসদ ভবনে ক্যাঙ্গারু আদালত বসিয়ে আজকের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীসহ অন্যান্য রাজনীতিবিদ, ব্যবসায়ীদের বিচারের নামে প্রহসন চলছিল। বিশেষ সংস্থার ব্যক্তিরা আদালতে বসে প্রকাশ্যে ক্যাঙ্গারু কোর্টের বিচারকদের কেবল নিয়ন্ত্রণই করত না, বৈরী সাক্ষীদের সংসদ ভবনের গোপন কক্ষে ধরে নিয়ে নির্যাতন করারও ব্যবস্থা ছিল। সন্ধ্যাবেলায় থানায় মামলা দায়ের করে রাত পোহানোর আগেই গ্রেফতার করার প্রক্রিয়াও বর্তমান সরকারকে শিখিয়ে গেছে মহাজোটের আন্দোলনের ফসল এক-এগারো সরকার। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াও একই প্রক্রিয়ায় গ্রেফতার হয়েছিলেন। রিমান্ডে থাকা অবস্থায় পুলিশ সদস্যদের কাছ থেকে তাদের গ্রেফতার সম্পর্কে অনেক ঘটনাই শুনেছি। হাইকোর্ট প্রদত্ত জামিনের রায় চেম্বার জজ আদালতে গণহারে স্টে করার পদ্ধতিও ব্যবহৃত হতে শুরু করে তখন থেকেই।
বর্তমান সরকার ক্যাঙ্গারু কোর্ট না বসালেও জেনারেল মইনের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করার কৌশলগুলোকে আরও পরিশীলিত করে প্রয়োগ করছে। উচ্চ আদালতে বিগত দেড় বছরে যে ডজন তিনেক বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে, তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় পরিচয় নিয়ে খানিকটা ঘাঁটাঘাঁটি করলেই প্রমাণ হয়ে যাবে আদালত নিয়ে খেলায় আওয়ামী লীগের কাছে বিএনপি দুগ্ধপোষ্য শিশুমাত্র। চেম্বার জজ আদালতে বেশুমার স্টে নিয়ে আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় আমার বিরুদ্ধে ইতোমধ্যে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানি রয়েছে আগস্ট মাসে। কাজেই আজ আর বিচারাধীন বিষয় নিয়ে কিছু লিখতে চাচ্ছি না। নিম্ন আদালতের কাজ-কারবার নিয়েও কোনো মন্তব্য করার পরিবর্তে কয়েকটি ঘটনার উল্লেখ করছি মাত্র। আশা করি, বুদ্ধিমান পাঠক যার যার মতো করে অবস্থার ভয়াবহতা বুঝে নিতে পারবেন।
১. প্রধানমন্ত্রীপুত্র এবং জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংবলিত একটি সংবাদ আমার দেশ পত্রিকায় ছাপা হয় ২০০৯ সালের ডিসেম্বরের ১৭ তারিখে। সেদিন থেকে আমার গ্রেফতার পর্যন্ত সাড়ে পাঁচ মাসে আমার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ২৬টি মানহানি মামলা দায়ের হয়েছে। সর্বশেষ মামলাটি করেছেন জ্বালানি উপদেষ্টা নিজে। বাকি পঁচিশটি মামলার বাদী আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এই পঁচিশটি মামলার মধ্যে একমাত্র কক্সবাজার জেলার একজন অসীম সাহসী ম্যাজিস্ট্রেট দায়েরকৃত মামলাটি খারিজ করেন এই যুক্তিতে যে, মামলার বাদী কোনোভাবেই সংক্ষুব্ধ ব্যক্তি নন। মানহানি মামলায় কেবল সংক্ষুব্ধ ব্যক্তি মামলা দায়ের করতে পারেন। অন্য কারও পক্ষে মানহানি মামলা দায়েরের সুযোগ নেই। বাকি পঁচিশটি মামলা কিন্তু অন্যান্য জেলার ম্যাজিস্ট্রেটরা আমলে নিয়েছেন। মাগুরার ম্যাজিস্ট্রেট তো আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত জারি করেছিলেন। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের এবং আমলে নেয়াকালীন বিচারব্যবস্থার ঠিক উল্টো চিত্র পরিলক্ষিত হয়েছে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের ক্ষেত্রে। আওয়ামী লীগের নেতারা বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে কটূক্তি করতে সিদ্ধহস্ত। দেশের বিবেকবান নাগরিক মাত্রই স্বীকার করবেন যে, সেই কটূক্তি অধিকাংশ ক্ষেত্রেই শালীনতার সীমা অতিক্রম করে যায়। তারেক রহমান সম্পর্কে এ ধরনের কটূক্তির প্রতিবাদে বিএনপি’র জেলা পর্যায়ের নেতাদের দায়ের করা প্রতিটি মানহানি মামলা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে খারিজ করা হয়েছে। আদালতের যুক্তি হচ্ছে, বাদীরা কেউ সংক্ষুব্ধ ব্যক্তি নন। সুতরাং, মামলা আমলে নেয়ার ক্ষেত্রে বাদীর রাজনৈতিক পরিচয় বর্তমান সরকারের আমলে আদালতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
২. আমি গ্রেফতার হওয়ার মাসখানেক পর জামায়াতে ইসলামী দলের আমির মতিউর রহমান নিজামী এবং মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন। তাদের দলীয় সভায় এক নেতার প্রদত্ত বক্তব্যকে কেন্দ্র করে মামলাটির উত্পত্তি হয়েছে। ওই সভায় একজন বক্তা (সম্ভবত ঢাকা মহানগরী আমির রফিকুল ইসলাম খান) মতিউর রহমান নিজামীর ওপর সরকারি হয়রানির বর্ণনাকালে ইসলাম প্রচারের সময় আমাদের মহানবী হজরত মোহাম্মদ (সা. আ.) যে অত্যাচার সহ্য করেছিলেন, সেই প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। আর যায় কোথায়? তত্ক্ষণাত্ আওয়ামী লীগের একাধিক নেতার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে গেল। জেলায় জেলায় মামলা দায়ের এবং রাতারাতি গ্রেফতারি পরোয়ানা জারিতে কোনো সমস্যাই হলো না। উল্লেখ্য, যে সভা নিয়ে মামলার সূত্রপাত সেখানে মতিউর রহমান নিজামী নিজে উপস্থিত ছিলেন না।
এবার উল্টোচিত্র দেখা যাক। ১৯৯১ সাল থেকে বাংলাদেশে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে, তার প্রতিটিতেই পরাজিত দল কারচুপির অভিযোগ তুলেছে। এ প্রসঙ্গ নিয়ে আলোচনাকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সম্প্রতি মন্তব্য করেছেন, এদেশে স্বয়ং আল্লাহ নেমে এলেও অভিযোগমুক্ত নির্বাচন পরিচালনা করতে পারবেন না। তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের প্রতিবাদে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে একাধিক মামলা দায়ের হলে একটিকেও আমলে নেয়া হয়নি। ম্যাজিস্ট্রেট মহোদয় এক্ষেত্রে ধর্মীয় আঘাতের নাকি কোনো উপাদান খুঁজে পাননি। উপাদান নেই, তাই সঙ্গত কারণেই মামলা খারিজ হয়ে গেছে। হজরত মোহাম্মদ (সা. আ.)-এর প্রসঙ্গ উল্লেখ করা হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে সর্বশক্তিমান আল্লাহ কোনো কিছু করতে পারবেন না—এমন মূর্খের মতো মন্তব্যে কেন সেই আঘাত আরও বেশি করে লাগবে না, এর উত্তর আমার জানা নেই। পাঠক ভেবে দেখতে পারেন।
৩. আমার বিরুদ্ধে ৪৯টি মামলার মধ্যে দু’টি দায়ের করা হয়েছে পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগে। তার মধ্যে কোতোয়ালি থানার দায়েরকৃত মামলার ঘটনার সময় আমি পুলিশ হেফাজতে বন্দি অবস্থায় শত শত পুলিশ দ্বারা পরিবেষ্টিত ছিলাম। সেই মামলা আমলে নিয়ে গ্রেফতার দেখিয়ে আমাকে রিমান্ডেও পাঠিয়েছিলেন বিজ্ঞ ও স্বাধীন ম্যাজিস্ট্রেট।
৪. আমাকে সরকার ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে সাত নম্বর সেলে রেখেছে, সেখানে সন্ত্রাসের দায়ে অভিযুক্ত অন্তত ডজনখানেক সাধারণ আসামিও আটক রয়েছে। এদের মধ্যে বিভিন্ন অভিযোগে একাধিকবার জেলে এসেছে, এমন বন্দিও আছে। সময় পেলেই তাদের বিচিত্র অভিজ্ঞতার গল্প শুনি। ওদের কাছ থেকেই জানলাম, বাংলাদেশে চুক্তিভিত্তিতে জামিনের ব্যবস্থা এখন কেবল নিম্ন আদালতেই হচ্ছে না, উচ্চ আদালতেও নাকি একই সিস্টেম সংক্রমিত হয়েছে। ব্যক্তি ও আদালত ভেদে চুক্তির অঙ্ক এক লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে ওঠানামা করে। সেই টাকা কাদের মধ্যে ভাগাভাগি হয়, সে সম্পর্কে মুখ খোলা বিপজ্জনক। এমনিতেই এক আদালত অবমাননা মামলা নিয়ে সাংঘাতিক পেরেশানিতে আছি।
বাংলাদেশের বিদ্যমান বিচারব্যবস্থা নিয়ে লেখার সময় সংবিধানের ১০৯ নম্বর ধারার কথা মনে পড়ে গেল। সেখানে বলা হয়েছে, ‘হাইকোর্ট বিভাগের অধস্তন সকল (আদালত ও ট্রাইব্যুনালের) উপরি উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকিবে।’ এই ধারার অর্থ সাদামাটাভাবে যা বুঝি, তা হলো নিম্ন আদালতের কর্মকাণ্ডের ওপর উচ্চ আদালতের তীক্ষষ্ট দৃষ্টি থাকবে যাতে প্রশাসন বিচার বিভাগকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে এবং বিচার প্রক্রিয়ায় দুর্নীতির বিস্তার না ঘটে। সমস্যা হলো সরষে তো ভূত তাড়াবে, কিন্তু সর্ষের মধ্যে ভূত থাকলে তাকে তাড়াবে কে? ক্রসফায়ারের পক্ষে প্রশাসনের একটা যুক্তি সরকারে থাকতেও শুনেছি, এখনও শুনছি। পুলিশের কর্মকর্তারা অভিযোগ করে থাকেন যে, তারা অনেক কাঠখড় পুড়িয়ে সন্ত্রাসীদের আটক করলেও তাদের সাজাবিধান করা সম্ভব হয় না। তিন কারণে সচরাচর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্ত্রাস দমনের সত্ প্রচেষ্টাও ব্যর্থ হয়। প্রথমটির কথা অর্থাত্ চুক্তির বিনিময়ে জামিনের বিষয়টি আগেই উল্লেখ করেছি। দ্বিতীয় এবং তৃতীয় সমস্যা যথাক্রমে রাজনৈতিক প্রভাব এবং সন্ত্রাসীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে সাধারণ নাগরিকের ভীতি। সুতরাং, শর্টকাট পদ্ধতি হচ্ছে ক্রসফায়ারে পরপারে পাঠিয়ে দেয়া। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে সম্মিলিতভাবে প্রচেষ্টা গ্রহণের পরিবর্তে ক্রসফায়ার সংস্কৃতি যে সমস্যার সমাধান নয়, তার সর্বোত্কৃষ্ট প্রমাণ হচ্ছে এত হত্যাকাণ্ডের পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোক্রমেই ঠেকানো যাচ্ছে না। বর্তমান সরকারের আমলে অন্যান্য অপরাধ তো বটেই, এমনকি লোমহর্ষক খুনের সংখ্যাও আগের সব রেকর্ডকে অনায়াসে অতিক্রম করেছে।রাষ্ট্রীয় সন্ত্রাস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কাছে ভয়াবহ আতঙ্করূপে আবির্ভূত হয়েছে। আইনের শাসনের ধারাবাহিক অবক্ষয়ের যে অভিজ্ঞতার মুখোমুখি আমাদের স্বাধীনতার পর থেকেই হতে হচ্ছিল, সেটি আরও হতাশাব্যঞ্জক রূপ নিয়েছে এক-এগারোর জরুরি শাসনকাল থেকে। এর আগপর্যন্ত সব সরকারকেই আন্তর্জাতিক মহলের কাছে এক ধরনের জবাবদিহির বিষয়টি স্মরণে রাখতে হয়েছে। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ডলার-পাউন্ড ঋণ নেয়ার সময় এসব প্রশ্নের উত্তর দিতে যে কী ধরনের বিব্রত হতে হয়, তার অভিজ্ঞতা আমার নিজেরই রয়েছে। কিন্তু ২০০৭-এর ছদ্মবেশে সামরিক অভ্যুত্থান সেই পরিস্থিতি অনেকখানি পাল্টে দিয়েছে। জাতিসংঘের বাংলাদেশ অফিস ইউএনডিপিসহ প্রায় সব পশ্চিমা দূতাবাস সেই অভ্যুত্থানে জড়িত থাকার ফায়দা নিয়ে মইন-ফখরুদ্দীন জুটি তাদের শাসনামলে তাবত্ মানবাধিকারকে উপেক্ষা করতে সক্ষম হয়েছিল। রাজনীতিবিদ, ব্যবসায়ীদের ধরে অজ্ঞাতবাসে নিয়ে অমানুষিক নির্যাতন করার পদ্ধতি তারাই চালু করেছিল। একই সঙ্গে ক্রসফায়ার চলেছে অপ্রতিরোধ্য গতিতে। পরিবর্তিত ভূ-রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে তাদের আক্রমণের মূল লক্ষ্য এদেশের জাতীয়তাবাদী শক্তি হলেও লোকদেখানো নিরপেক্ষতা প্রমাণের তাগিদে আওয়ামী লীগের নেতাকর্মী ও দলটির সমর্থক ব্যবসায়ীদের মধ্য থেকেও কয়েকজন সেই সময় শাসক জান্তার হাতে অত্যাচারিত হয়েছিলেন। অনেকটা সে কারণেই এদেশের গণমানুষ এবার আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্রের অন্তত কিছু পরিবর্তন প্রত্যাশা করেছিল। ব্যক্তিগতভাবে আমি যদিও এমন কোনো ভ্রান্তিবিলাসে পতিত হইনি। নির্বাচনের আগেই সম্ভবত ২০০৮-এর নভেম্বরে আমার দেশ-এ মন্তব্য প্রতিবেদন লিখে শিরোনাম দিয়েছিলাম, ‘নবরূপে বাকশাল’। মহাজোট গঠন প্রক্রিয়া দেখে নিশ্চিত হয়ে গিয়েছিলাম পার্শ্ববর্তী পরাশক্তির মদতে এদেশে আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা হতে চলেছে। আমার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হলে আমি সত্যিই আনন্দিত হতাম। কিন্তু গত দেড় বছরের অভিজ্ঞতা প্রমাণ করেছে, কন্যা অত্যাচার-নির্যাতনে তার পিতাকেও ছাড়িয়ে গেছেন। আমি নির্যাতিত হয়েছি, আমার পরিবার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, আমার ভবিষ্যত্ অনিশ্চিত, ১৬ কোটি মানুষের ঘরবসতির রাষ্ট্রের নিরিখে সেটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু এই সরকারের আমলে রাষ্ট্রীয় সন্ত্রাস যে সর্বগ্রাসী রূপ পরিগ্রহণ করছে, সেটা নিয়েই আমার যত দুর্ভাবনা। মার্কিন-ভারত কৌশলগত মৈত্রী যদি অটুট থাকে এবং সেই মৈত্রীর মূল্য স্বরূপ বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডটিকে যদি ভারতের হাঁড়িকাঠে বলি চড়ানোর সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে সে অবস্থা থেকে পরিত্রাণের উপায় কী? বিএনপি তার সাংগঠনিক দুর্বলতার কারণে এখন পর্যন্ত কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে সমর্থ হয়নি। ডান-বামের অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে এখনও অপ্রাসঙ্গিক বললে আশা করি, তারা রাগ করবেন না। ফ্যাসিবাদসৃষ্ট রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সফল গণআন্দোলনে নানান সীমাবদ্ধতা সত্ত্বেও নেতৃত্ব দিতে পারেন একমাত্র বেগম খালেদা জিয়া। তবে সেই আন্দোলনের ডাক দেয়ার আগে তাকে অবশ্যই জনগণকে ভরসা দিতে হবে মানবাধিকারের প্রশ্নে তিনি আগের তুলনায় অনেক গণমুখী চিন্তা-চেতনাকে এখন ধারণ করছেন। মিথ্যা প্রতিশ্রুতির ফানুস উড়িয়ে ক্ষমতায় বসে শেখ হাসিনা দেশের অধিকাংশ নাগরিককে হতাশ এবং ক্রুদ্ধ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ‘জিরো টলারেন্স’-এর গল্প এখন তামাশামাত্র। দেশের সার্বভৌমত্ব আগেই গেছে, ভৌগোলিক স্বাধীনতাও যায়যায় অবস্থা। সুশাসনের অভাবে মানবাধিকারের ইস্যুতে বাংলাদেশ বিশ্বে নিন্দিত হোক, এটা এদেশের নাগরিক হিসেবে চাইতে পারি না। জেলে বন্দি অবস্থাতেই দেশপ্রেমিক মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয়ের স্বপ্ন দেখে দিন কাটাই। বন্দিত্বের কারণে সেই গণজোয়ারে আমার কোনো অংশগ্রহণ সম্ভব না হলেও দুঃখ নেই। তবু সেই পরম আকাঙ্ক্ষিত জোয়ার এসে রাষ্ট্র কাঠামোতে এতদিনের পুঞ্জীভূত ক্লেদ ধুয়ে-মুছে যাক, এটুকুই প্রত্যাশা।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1468)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
September
(685)
-
▼
Sep 13
(122)
- মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনঃ আদালতের মর্যাদা
- মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনঃ ভারতের ট্রানজি...
- মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনঃ সুশাসন নির্বাসনে
- মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনঃ বাংলাদেশে আক্র...
- বিচারপতিদের চিকি ৎ সাভাতা-বিতর্ক by মিজানুর রহমান খান
- কৌতুকের ছলে, কথা যাই বলে আনিসুল হক
- ফ্রান্সের পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ একজন নিহত
- মমতাকে একহাত নিলেন কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী
- স্ত্রস-কানকে জেরা করেছে ফ্রান্সের পুলিশ
- ধর্মীয় সংগঠনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের উদ্যোগ!
- জয়ললিতাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ
- সিরিয়ায় এ পর্যন্ত নিহত ২৬০০
- কেনিয়ায় আগুনে ১২০ জনের মৃত্যু
- তুরস্কের প্রধানমন্ত্রীর মিসর সফর শুরু
- কোনো রুশকে যুক্তরাজ্যের কাছে হস্তান্তর সম্ভব নয়
- আফগান পুলিশ ভক্ষকে পরিণত হয়েছে
- বাংলাদেশের বাজে শুরু
- আবারও ব্লেকের ৯.৮২
- চ্যাম্পিয়ন ভারত
- জেএফএ কাপ ফুটবল
- ৪৮০০ স্কুলের প্রতিযোগিতা
- বানিকের পাঠশালায় ইয়ামিনরা
- নতুন কোচের তত্ত্বাবধানে মহিলা দলের ক্যাম্প
- বর্ষসেরা ক্রিকেটার ট্রট
- শেষ পর্যন্ত বৃষ্টির জয়
- এক অস্ট্রেলীয়র যুক্তরাষ্ট্র জয়
- জার্মানিই ব্রাজিলের বড় চ্যালেঞ্জ
- শুরুতেই বার্সা-মিলান রোমাঞ্চ
- মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনঃ দেশপ্রেমিক হলে...
- ১- সাত নম্বর সেলের দুই নম্বর কুঠুরি থেকে নিষ্পলক ত...
- ২- দরজার ওপারে উদ্যত আগ্নেয়াস্ত্র আর এপারে সাংবাদি...
- ৩- ভোরের আজানের ধ্বনি আমাকে সেই ভরসাই দিয়ে গেল
- ৪- টুকরো কাগজগুলো পাশের সেলের বাবুকে দিয়ে বললাম যদ...
- ৫- এমন বেইনসাফিতে আল্লাহর আরশ কেঁপে ওঠার কথা
- ৬- রিমান্ডের বিভীষিকা
- ৭- তিন আততায়ী বাংলাদেশের, না ভিনদেশের তাও কেউ জানে না
- ৮- মরতেই যদি হয়, তাহলে অন্তত আততায়ীর চেহারা দেখে চ...
- ৯- যদি রাষ্ট্রদ্রোহ করেই থাকি, মহাজোট সরকারের উচিত...
- ১০- চোখ বাঁধা ও হাতকড়া পরানো আমাকে নেয়া হলো জিজ্ঞা...
- ১১- টিএফআই সেলে নেয়ার বৈধতার প্রশ্ন কোর্টে তুললে স...
- ১২- রিমান্ডে নির্যাতন বিচারবহির্ভূত হত্যার ঘটনা দে...
- ১৩- সরকারের হেফাজতে সব মৃত্যুর হিসাব দিতে হয় না সে...
- ১৪- চোখ বাঁধা প্রবীণ রাজনীতিকের পায়ের নখ উপড়ে ফেলা...
- ১৫- পররাষ্ট্রমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ এখন তামাশা :...
- ১৬- সেক্টর কমান্ডার জয়নাল আবেদিনের ভাগ্যে ডিভিশনটা...
- ১৭- মন্তব্য প্রতিবেদন : ফি চাওয়া অসভ্যতা, খুন করলে...
- ১৮- সহকর্মীদের বললাম জেল আমি একাই খাটবো : যে কোনো ...
- ১৯- এখন থেকে প্রতি বছর জুনে একটি নয় দু’টি করে কালো...
- ২০- কোনো সরকারই যে চিরস্থায়ী নয় : জেল কর্মকর্তাদের...
- ২১- জেলের কঠিন জীবনযাপন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার ...
- ২২- হঠাৎই জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল, জামায়াত নেত...
- ২৩- সুপ্রিমকোর্ট চত্বরে এত নিশ্ছিদ্র নিরাপত্তা বোধ...
- ২৪- সরকারপক্ষ সময় পেল চারদিন : আমার বক্তব্যের জন্য...
- ২৫- ব্যারিস্টার রফিক-উল হক বললেন বেঁচে গেলেন ফাঁসি...
- ২৬- জীবনসায়াহ্নে এসে না হয় নির্বোধের মতো আদালতকথিত...
- ২৭- পশ্চিমা সরকারগুলো বাংলাদেশে মানবাধিকার ও বাকস্...
- ২৮- সাহিরর সময় কারারক্ষীর চাবির গোছার ঝনঝন শব্দে স...
- ২৯- এক-এগারোর কুশীলবরা দুর্নীতি দমনের ছদ্মবেশে জাত...
- ৩০- সুপ্রিমকোর্ট অঙ্গনে সন্ত্রাস সৃষ্টিকে আদালত অব...
- ৩২- বিশেষ উদ্দেশ্যে বর্তমান সরকারের আমলে সব নিরাপত...
- ৩৩- রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী
- ৩৪- পিসি বাণিজ্যে বছরে কোটি কোটি টাকার ভাগাভাগি বর...
- ৩৫- দরিদ্র বন্দিদের অনেকেই জানে না তাদের অসহায় স্ত...
- ৩৬- সুবিধাবাদ আমাদের অস্থিমজ্জায়, ফ্যাসিবাদের সঙ্গ...
- ৩৭- তিনদিন পার হলেও জেল থেকে উধাও আসামির হদিস বের ...
- ৩৮- কনডেম সেলের মতো ভীতিকর স্থানে পর পর দুই কারারক...
- ৩৯- ফ্যাসিবাদের পক্ষের সংবাদকর্মীরও অভাব নেই ফলে শ...
- ৪০- যারা অবিচার করেছেন, নির্মোহ ইতিহাস তাদের অবশ্য...
- ৪১- দেশকে অকার্যকর প্রমাণে সরকার যে বদ্ধপরিকর : জন...
- ৪২- ফ্যাসিবাদী সরকার যত গণবিচ্ছিন্ন হয় তাদের মধ্যে...
- ৪৩- দিনবদলের ধাক্কায় ‘কমিউনিস্ট সুশীল’ লেবাস পাল্ট...
- ৪৪- আমাকে গ্রেফতার ও খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছে...
- ৪৫- পদে পদে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির মহোত্সব চ...
- ১- লড়াই বিফলে যায়নি, আমার দুর্বল কণ্ঠ : ইউরোপ-আমের...
- ২- এই বিচারকই সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও ব...
- ৩- আদালত অবমাননা মামলায় আমার সাজা প্রতিটি সংবাদকর্...
- ৪- বাংলাদেশ সম্পর্কে সাম্রাজ্যবাদীদের নীতি সম্পূর্...
- ৫- কাশিমপুর জেল আমি তৈরি হতে দেখেছি ভাবিনি কয়েদি হ...
- ৬- রাজনীতিকদের গ্রেফতার নির্যাতনে পত্রিকা দু’টির স...
- ৭- জ্ঞাতি ভাইকে খুন করে আসা সেবক কালামকে দেখে গা ছ...
- ৮- এক শেয়ারবাজার থেকেই আওয়ামী রথী-মহারথীরা লুটে নি...
- ৯- যে সরকার নাগরিককে ক্রসফায়ারে পাঠায় তারাই ভয়াবহ ...
- ১০- জেল সুপারের বাড়ি ‘পুণ্যভূমি’ গোপালগঞ্জে আমার ক...
- ১১- সেনাবাহিনীর প্রতি অবিশ্বাসের কারণেই গঠন করা হয়...
- ১২- মুক্তি পেলেও ইসলামবিদ্বেষী এই সরকার আমাকে হজে ...
- ১৩- স্বাধীনতার পক্ষের পত্রিকা ‘আমার দেশ’-এর প্রবেশ...
- ১৪- এজলাস ভাঙচুর করে পুরস্কৃত হলেন এক আইনজীবী : এভ...
- ১৫- সংবিধানে বিসমিল্লাহ থাকলেই নাকি মুক্তিযুদ্ধের ...
- ১৬- চরম দলীয়করণের ফলে দেশে ইনসাফ পাওয়ার পথ সবদিক দ...
- ১৭- লাখ টাকা দিয়ে মৃত্যু কিনেছিল হোন্ডা বাবু
- ১৮- পশ্চিমাদের ব্ল্যাংক চেক পেলেও ড. ইউনূসের ছায়া ...
- ১৯- শেয়ারবাজারের লুণ্ঠন করা টাকা লন্ডন কানাডা আমের...
- ২০- প্রধানমন্ত্রীর মন্তব্যে উচ্চ আদালতের মান আবার ...
- ২১- চলনবিলে মাইল মাইল সর্ষেফুলের সৌন্দর্য দেখে মুগ...
- ২২- অনুপ চেটিয়ার সঙ্গে দু’টি দিন কাটানো গেলে আসামে...
- ২৩- সর্বস্ব নেয়ার পরও ক্ষমতাসীনদের হাহুতাশ : ভারতে...
- ২৪- স্বাধীনতার মর্যাদা রক্ষার প্রশ্নের জবাব খুঁজতে...
- ২৫- টিআইবি যে বিচার বিভাগের হাঁড়ি হাটে ভাঙলো এখন ত...
- ২৬- প্রেস ক্লাব নির্বাচনে বাকস্বাধীনতার পক্ষের লড়া...
- ২৭- প্রিজন ভ্যান একটু এগোতেই চোখ জুড়িয়ে গেল : সামন...
- ২৮- পুরো সিস্টেম ভেঙে নতুন নির্মাণ ছাড়া বিচার বিভা...
- ২৯- বর্তমান সরকারের আমলে দেশে রীতিমত হরির লুট চলছে
- প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আরব লিগের প্রধানের বৈঠক
- ৩০- শুধু ভারতের সঙ্গে গাঁটছড়া বাঁধলেই হবে না অব্যা...
- আশঙ্কা সত্ত্বেও নিউইয়র্কে জাঁকালো ফ্যাশন শো
- সারকোজির বিরুদ্ধে জিম্মিদের ব্যবহার করতে চেয়েছিলেন...
- সামরিক হস্তক্ষেপ মুসলমানদের মৌলবাদী করেনি
- ৩১- আর একবার গণজাগরণ ঘটলে গণতান্ত্রিক ও কল্যাণমূলক...
- যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ‘কিছু ক্ষেত্রে’ নৈতিক কর...
- ভারতে দাঙ্গা প্রতিরোধ বিলের বিরোধিতায় মমতা
- যুক্তরাষ্ট্রের এখনো আল-কায়েদা ভীতি, সন্ত্রাসী হামল...
- ৩২- প্রধানমন্ত্রীসহ চারজন মন্ত্রী নারী হলেও নারীর ...
- এখনো তাড়া করছে সেই ভয়ংকর স্মৃতি
- হামলার ১০ বছরের মাশুল
- ৩৩- কারারক্ষী অম্লান বদনে বললো, হালকা-পাতলা মাইর ন...
- ৩৪- মাওলানা সাঈদীর প্রস্তাবে রান্নাবান্না শুরু হলো...
- ৩৫- স্বাধীনতার পর থেকে হিন্দু-বিহারিদের সম্পত্তি দ...
- ৩৬- বাস্তবতা হলো দুর্নীতি করলেই বরং ক্ষমতাসীনদের স...
- ৩৭- মুসলিম বিশ্বে জালিম শাসকদের বিরুদ্ধে জনজাগরণে ...
- ৩৮- ‘নবরূপে বাকশাল’ নাম দেখে সবাই আঁতকে উঠলেন
- ৩৯- সন্তু লারমার জন্য নোবেল দাবি সেনাবাহিনীর শহীদদ...
- ৪০- ভারতকে ট্রানজিট দেয়া রাষ্ট্রীয় আত্মহত্যারই নাম...
-
▼
Sep 13
(122)
-
▼
September
(685)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment