Sunday, January 6, 2013
চার বছর পূর্তি সাফল্যের পাল্লাভারি- ০ কিছু ব্যর্থতা ম্লান করেছে অনেক সাফল্য- ০ গুণগত পরিবর্তন আসেনি রাজনীতিতে
চার বছর পূর্তি সাফল্যের পাল্লাভারি- ০ কিছু ব্যর্থতা ম্লান করেছে অনেক সাফল্য- ০ গুণগত পরিবর্তন আসেনি রাজনীতিতে
কি পেলাম আর কি পেলাম না। জনসমর্থনের ব্যারোমিটার কার দিকে? আগামী নির্বাচন হবে তো? আর নির্বাচন হলে কার ভাগ্যে জুটবে জনগণের ভোট, কেইবা যাবে কাক্সিক্ষত ক্ষমতার চেয়ারে... ইত্যাদি নানা প্রশ্নকে সামনে রেখে সাফল্য ও ব্যর্থতার চার বছর অতিক্রান্ত করল বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার।
মহাচ্যালেঞ্জ নিয়ে পাঁচ বছর মেয়াদের শেষ বর্ষে পা রাখল এই সরকার। ২০০৯-এর ৬ জানুয়ারি যে সরকার দিনবদলের অঙ্গীকারের পানসিতে চড়ে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে যাত্রা শুরু করেছিল সে সরকারের সাফল্য-ব্যর্থতা, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশের খেরোখাতা খুলে বসেছেন রাজনৈতিক বিশ্লেষক, সুশীল সমাজসহ দেশের মানুষ। আর সেই খেরোখাতায় উঠে এসেছে মহাজোট সরকারের চার বছরে মানুষের আশাভঙ্গ ঘটেনি, তবে আত্মতুষ্টিরও সুযোগ নেই। সাফল্য-ব্যর্থতার হিসাব-নিকাশ করলে গত চার বছরের এই সরকারের পাল্লা সফলতায় ভারি, তবে ব্যর্থতার পাল্লা কম হলেও গুরুত্বহীন নয়। অনেক সাফল্যই ব্যর্থতার কালো ছায়ায় আড়ালে পড়েছে। কিছু ব্যর্থতা বিশাল সাফল্যকে কালো মেঘে আড়াল করে দিয়েছে। সর্বশেষ মেয়াদের এই শেষ বছরে বিগত সময়ের ব্যর্থতাগুলো কতটুকু সামলিয়ে জনগণের প্রত্যাশা ও সমর্থন মহাজোট সরকার ধরে রাখতে পারবে সেটাই এখন দেখার অপেক্ষায়।সরকারের, আওয়ামী লীগের নানা ব্যর্থতা সত্ত্বেও এখনও দেশের বেশিরভাগ মানুষের আস্থা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরেই। অতীতে দেখা গেছে, সরকারের শেষ বছরে জনসমর্থন হারিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন ক্ষমতাসীন সরকার প্রধান। কিন্তু এবারই প্রথম, আকাশসম জনপ্রিয়তায় গত ৪ বছরে কিছুটা ধাক্কা লাগলেও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও শেখ হাসিনার প্রতি আস্থাশীল। মাঠ পর্যায়ের নানা জরিপ ও অনুসন্ধানে উঠে এসেছে, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেৃতত্বের প্রতি দেশের শতকরা ১১ ভাগ বেশি মানুষ আস্থাশীল। আগামীতে আবারও ক্ষমতার নেতৃত্বে অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে তাঁরা শেখ হাসিনাকেই দেখতে চান।
২০০৯ সালের চেয়ে বর্তমানে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন অনেক কমলেও বিএনপির চেয়ে এখনও বেশ এগিয়ে রয়েছে শাসক দল। এখনও ৪৮ ভাগ মানুষ সমর্থন করে আওয়ামী লীগসহ মহাজোটকে, আর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের প্রতি দেশের ৩৭ ভাগ মানুষ সমর্থন করে। দলীয়ভাবে তেমন সমর্থন আদায় করতে না পারলেও পুঁজিবাজার ধসসহ গত বছরে বেশ কয়েকটি অনাকাক্সিক্ষত ঘটনায় বিএনপির জনসমর্থন কিছুটা হলেও বেড়েছে। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির জনসমর্থন বৃদ্ধির কথাও উঠে এসেছে নানামুখী জরিপে।
চার বছর পেরিয়ে সরকারের মেয়াদের শেষ বর্ষে পদার্পণ করলেও তীর থেকে প্রত্যাশার তরী এখনও অনেকটাই দূরে। প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কমেনি। রাজনীতির সামগ্রিক গুণগত পরিবর্তন শূন্যের কোঠায়। বর্তমান মহাজোট সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা এখনও অটুট থাকলেও তাতে কিছুটা হলেও ভাটার টানা পড়েছে গত ৪ বছরের বেশকিছু অনাকাক্সিক্ষত ইস্যুতে। যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে দেশের শতকরা ৭০ ভাগ মানুষ সরকারের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করলেও গত বছরে পদ্মা সেতু, হলমার্কসহ কয়েকটি দুর্নীতির অভিযোগ এবং অনাকাক্সিক্ষত ঘটনা সরকারের বিশাল সাফল্যেকে ম্লান করে দিয়েছে। জনসমর্থনেও ধাক্কা লেগেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাফল্য-ব্যর্থতার হিসাব-নিকাশ করলে চার বছরের এই সরকারের পাল্লা সফলতায় ভারি, তবে ব্যর্থতার পাল্লা কম হলেও গুরুত্বহীন নয়। মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান রয়েছে। তবে তা দুস্তর নয়। সামগ্রিকভাবে সরকারের ওপর দেশের মানুষের আস্থা এখনও অটুট রয়েছে। সর্বোপরি চার বছরের বছরের মাথায় মানুষ হিসাব মেলাতে চাইবে, সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পেরেছে বা করেনি। তাদের আশাবাদ, বাকি এই এক বছরে পরিস্থিতির আরও উন্নতি ঘটবে, সরকার তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে।
তবে মেয়াদের চার বছর অতিক্রান্ত হলেও সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্বের বরফ এতটুকুও গলেনি। বরং সময়ের ব্যবধানে ক্রমাগত বাড়ছে। তবে মেয়াদের শেষ বছরে দেশের মানুষের কাছে একটি প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে আগামী নির্বাচন কিভাবে হবে? অন্তর্বর্তীকালীন দলীয় নাকি নির্দলীয় সরকারের অধীনে? সকল দল ওই নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি একপক্ষের নির্বাচন হবে? দেশের অর্ধেকের বেশি মানুষের মন থেকে ওয়ান ইলেভেনের শঙ্কা দূর হয়নি।
এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর শঙ্কা, নির্বাচন পদ্ধতি ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে শেষ পর্যন্ত সমঝোতা না হলে আবারও জাতির ঘাড়ে বসতে পারে ওয়ান ইলেভেনের মতো আরেকটি নির্বাচিত সরকার। সরকার ও বিরোধী দল উভয় পক্ষ নিজ নিজ অবস্থান থেকে কিছু ছাড় না দিলে গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়তে পারে। এ আশঙ্কা থেকে দেশের ৬০ ভাগ মানুষই চায়, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে এ ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে ইতিবাচক সংলাপের মাধ্যমে কার্যকর সমাধান হোক। বিএনপির সঙ্গে এ ইস্যুতে সমঝোতা চাইলেও দেশের ৭৪ ভাগ মানুষ স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গে কোন ধরনের সমঝোতার বিপক্ষে। সবারই একটি দাবি, সরকারের শেষ বছরেই সম্পন্ন হোক যুদ্ধাপরাধীদের বিচার, কার্যকর করা হোক আদালতের রায়।
মহাজোট সরকারের হাতে সময় আছে আর মাত্র এক বছর। ইতোমধ্যে নির্বাচনী ডামাডোল বেজে উঠেছে। বাকি এই এক বছরের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে হলে সরকারকে সর্বাগ্রে জনগণের সমর্থন ধরে রাখতে হবে। যার প্রস্তুতি শুরু করার সময় এখনই। তবে চারবছর পূর্তিকালে রাজনৈতিক বিশ্লেষক, সমাজচিন্তক বা সুশীল সমাজের প্রতিনিধিরা অনেকটা এক বাক্যেই স্বীকার করেছেন, ১৯৯৬ বা ২০০১-এর শেখ হাসিনা এবং ২০০৯-১২-এর শেখ হাসিনার মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। এখনকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অনেক বেশি সাহসী, দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং নেতা হিসেবে ঝুঁকি নিতে অভ্যস্ত হয়েছেন। শত ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে জনগণের কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পালনে শেখ হাসিনা অনেক বেশি দৃঢ়চেতা।
তাঁদের মতে, এ দেশে সাধ ও সাধ্য, চাওয়া ও পাওয়ার মধ্যে সেতুবন্ধন রচনা সহজ নয়। দিন বদলের কঠিন অঙ্গীকার দিয়ে মহাজোট সরকার ক্ষমতায় এসে গত চার বছরে এই সত্য মর্মে মর্মে অনুধাবন করতে পেরেছে যে, পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যে সরকারের যাত্রা শুরু, চার বছর পূর্তিতে সে সরকারকেও যথানিয়মে কাঠগড়ায় দাঁড়াতে হয় যথানিয়মে। চার বছর পূর্তিতে দেশের মানুষ এখন সরকারের কাছ থেকে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব শুরু করেছে। কয়েকটি স্পর্শকাতর ইস্যু এবং কিছু বড় চ্যালেঞ্জ নিয়ে সরকার তার মেয়াদের শেষ বর্ষে পা রাখল। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম শক্ত হাতে টেনে ধরা, শত ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে জনগণের আকাক্সিক্ষত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা, বিশ্বমন্দা সত্ত্বেও দেশের অর্থনীতিকে আরও স্বাবলম্বী করা, বিপর্যস্ত পুঁজিবাজারকে রক্ষা, রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবেলা এবং আগামী নির্বাচন কিভাবে হবে দলীয় সরকারের অধীনে নাকি পূর্বের ন্যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এসব চ্যালেঞ্জ এই এক বছরেই নিষ্পন্ন করে জনগণের বিপুল জনসমর্থন বজায় রাখতে হবে বর্তমান সরকারকে। অন্যথায় জনপ্রিয়তায় যে ভাটার টান পড়বে তা আগামী নির্বাচনে সামাল দেয়া ক্ষমতাসীন দলটির জন্য খুব কঠিনই হবে।
বিশ্লেষকরা বলছেন, চার বছরের সরকার জোর গলায় বেশকিছু সাফল্যের কথা বলতেই পারে। যেমন- কৃষি, শিক্ষা, কূটনীতি, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতি। মাত্র চার বছরেই কৃষি ও শিক্ষা ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে মহাজোট সরকার। স্বাধীনতার ৩৯ বছরের মাথায় সর্বজনীন শিক্ষানীতি প্রণয়ন, প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতেই প্রায় ২৭ কোটি বিনামূল্যে বই বিতরণ, প্রাথমিক ও জুনিয়র সমাপনি পরীক্ষার প্রবর্তন, দীর্ঘদিন পর শিল্পনীতি প্রণয়ন, সন্ত্রাস-ধর্মীয় জঙ্গীবাদ দমন, আন্তর্জাতিক পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল এবং আন্তর্জাতিক আদালতে আইনী লড়াই চালিয়ে বাংলাদেশের সমপরিমাণ গভীর সমুদ্রে বিশাল অঞ্চল আদায়ের রীতিমতো বিপ্লবের ঘটনা সরকারের বড় দাগের সাফল্য হিসেবেই দেখছেন তাঁরা।
সারাবিশ্বকে তাক লাগিয়ে মাত্র চার বছরেই উন্নয়ন দৌড়ে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের অন্যতম এখন বাংলাদেশ। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য আন্তর্জাতিক সমীক্ষায় বাংলাদেশ স্থান করে নিয়েছে সুখী দেশের তালিকায়। মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হার হ্রাস এবং গড় আয়ুস্কাল বৃদ্ধির ক্ষেত্রেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে। বিশ্বমন্দা মোকাবেলা করে প্রবৃদ্ধির হার প্রায় সাড়ে ৬ শতাংশে উন্নীতকরণ, বিদ্যুত ও জ্বালানির সঙ্কটের সমাধান, রফতানি ও রেমিটেন্স বৃদ্ধি, খাদ্যে আত্মনির্ভরশীলতা অর্জন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশাল সাফল্যে এবং নারীর ক্ষমতায়নের অগ্রগতির ফলে প্রকৃতই বদলে যাচ্ছে বাংলাদেশ। তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব ব্যবহারের ফলে ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। তাঁদের মতে, বর্তমান সরকারের এই চার বছরে সমাজ অর্থনীতি রাজনীতিসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
এছাড়া মাত্র ১০ টাকায় কৃষকের ব্যাংক হিসাব খোলা, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের কৃষি ভর্তুকি প্রদান, বিনাসুদে সরকারী-বেসরকারী ব্যাংকের কৃষিঋণ প্রদান, তিন দফা সারের দাম কমানো, মাত্র চার বছরে প্রায় ৫ হাজার মেগাওয়াট নতুন বিদ্যুত উৎপাদন, সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুত প্রদান, সার-বীজ-ডিজেলসহ বিভিন্ন কৃষি উপকরণে বিশ্বব্যাংক বা আইএমএফের বাধা উপেক্ষা করে শুধু নন ইউরিয়া সারের জন্য ৩ হাজার কোটিরও বেশি টাকার ভর্তুকি, কৃষি যন্ত্রপাতিতে ২৫ শতাংশ ভর্তুকিসহ কৃষক কল্যাণে সরকারের নানা পদক্ষেপ কৃষি উৎপাদনে বিপ্লবের সূচনা নিঃশর্ত প্রশংসা অর্জন করেছে। এসব সাফল্যে জাতিকে আশান্বিত করেছে।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অন্যতম অঙ্গীকার ছিল ক্ষমতায় গেলে জাতির জনক বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় কার্যকর এবং একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা। মহাজোট সরকার দু’বছরের সূচনা পর্বেই সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের ফাঁসির রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। কিছুটা দেরিতে হলেও ক্ষমতার মাঝামাঝি অবস্থায় এসে যুদ্ধাপরাধীদের বিচারপর্ব শুরু করেছে। আদালতে এখন যুদ্ধাপরাধীদের চূড়ান্ত বিচার প্রক্রিয়া প্রায় শেষের পথে। কয়েকটি মামলার রায় ঘোষণা করা হবে যেকোন দিন। দেশের মানুষের প্রত্যাশা, অন্তত মূল যুদ্ধাপরাধীদের বিচার কাজ বর্তমান সরকারের আমলেই শেষ ও বিচারের রায় কার্যকর হবে।
সমাজচিন্তকদের মতে, শেখ হাসিনার সরকার চার বছরে দেশের মানুষকে খুব একটা হতাশ করেনি। জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ দমনে সফলতা এসেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আরও উন্নতি হওয়ার দাবি রাখে। কৃষি উৎপাদনে অগ্রগতি অব্যাহত রেখেছে। গত চার বছরে বর্তমান সরকারের বড় সফলতা ছিল বিদ্যুত উৎপাদনে বিগত জোট সরকারের আমলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছিল, তা থেকে শুধু উত্তরণই নয়, লোডশেডিং-এর দুঃষহ যন্ত্রণার কথা দেশের মানুষ প্রায় ভুলে যেতে বসেছে। মাত্র চার বছরেই প্রায় ৫ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে বিদ্যুতের বেহাল অবস্থা থেকে জনগণকে মুক্ত করেছে। বিগত চার বছরে ৭ হাজার ৬৪৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫৭টি বিদ্যুত কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়েছে, এরই মধ্যে সরকারী ও বেসরকারী খাতে ৫ হাজার ৪৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২৮টি বিদ্যুতকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
ডলারের দাম বৃদ্ধি, বিপুল পরিমাণ ব্যাংক থেকে সরকারের ঋণগ্রহণসহ অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা ধাক্কা এলেও সারাবিশ্বে অর্থনৈতিক মহামন্দার কারণে আশপাশের দেশগুলো কাবু হয়ে গেলেও বাংলাদেশ তা থেকে অনেকটা রক্ষা পেয়েছে। প্রবৃদ্ধির হার ৬ শতাংশের উপরে ধরে রাখতে সক্ষম হয়েছে। অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। বিদেশী মুদ্রার রিজার্ভ সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। বিশ্বমন্দার মধ্যেও গার্মেন্টস পণ্য রফতানিতে বাংলাদেশ সারাবিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিদেশ থেকে রেমিটেন্স আনায়নেও অতীতের রেকর্ড ভঙ্গ করেছে, জনশক্তি রফতানিতেও প্রশংসা অর্জন করেছে সরকার। মাত্র চার বছরে ১৯ লাখ ৭৮ হাজার শ্রমিক বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
এছাড়া গত চার বছরে সফলভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাংলাদেশ তার হৃতগৌরব ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশ তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সফলতা দেখাতে পেরেছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সরকার এখন আগের চাইতে আরও বেশি সচেতন হয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের পুরো পাঁচ বছরেই যেখানে ছিল দুর্নীতিই নিয়ামক, রাষ্ট্র পরিচালনার নীতি। সেখানে বর্তমান মহাজোট সরকারের চার বছরে দালিলিক বা প্রামাণিক মন্ত্রীদের বিরুদ্ধে বড়মাপের কোন দুর্নীতির অভিযোগ এখনও শোনা যায়নি।
মহাজোট সরকার মাত্র চার বছরেই আন্তর্জাতিক পরিম-লে সন্ত্রাসী-জঙ্গীবাদী বা দুর্নীতিগ্রস্ত দেশের কালো তালিকা থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। এলডিসির অবিসংবাদী নেতা হিসেবে প্রধানমন্ত্রী নিজেকে, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উত্থাপিত অটিজম রেজুলেশন, জনগণের ক্ষমতায়নে শান্তিকেন্দ্রিক উন্নয়ন মডেল এবং শান্তির সংস্কৃতি প্রস্তাব জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৯৩টি সদস্যরাষ্ট্র সর্বসম্মতভাবে গ্রহণ করেছে।
ব্যর্থতার তালিকাও কম নয়
বিশ্লেষকদের মতে, মহাজোট সরকারের চার বছর কার্যপরিচালনায় সফলতার পাল্লা ভারি হলেও ব্যর্থতার পাল্লাও খুব একটা কম নয়। ২০০৯ নালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে ‘চমকের মন্ত্রিসভা’ শপথ নিয়েছিল আকাশছোঁয়া প্রত্যাশা জাগিয়ে। তার অনেক কিছুই অপূর্ণ রয়ে গেছে চার বছর মেয়াদে। তাঁরা বর্তমান মহাজোট সরকারের চার বছরের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার ক্ষেত্রে সর্বাগ্রে চিহ্নিত করেছেন- দ্রব্যমূল্যের উর্ধগতি, বিভিন্ন সেক্টরে দুর্নীতির অভিযোগ, পদ্মা সেতু নির্মাণে জটিলতা, শেয়ারবাজার কেলেঙ্কারি, হলমার্ক-ডেসটিনি কেলেঙ্কারি, দলীয় কর্মীদের টেন্ডারবাজি-চাঁদাবাজি-সন্ত্রাস, সরকারের মধ্যে সমন্বয়হীনতা ইত্যাদি।
নদীর বুকে ৬ কিলোমিটার দীর্ঘ সেতু বানিয়ে দক্ষিণাঞ্চলবাসীকে সড়ক ও রেলপথে সরাসরি ঢাকায় আনার স্বপ্ন দেখিয়ে যাত্রা শুরু করলেও মহাজোট সরকারের চার বছর গড়ালেও সেই সেতুর কাজ শুরু করা যায়নি। দুর্নীতির অভিযোগ ওঠার পর ঋণদাতা প্রধান সংস্থা বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যে বাকি এক বছরেও বহু প্রতীক্ষিত এই সেতুর কাজ শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। জটিলতা কাটাতে মন্ত্রিত্ব থেকে সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ, প্রকল্পের ইন্টিগ্রিটি উপদেষ্টা ড. মসিউর রহমানকে দীর্ঘ ছুটিতে পাঠানো এবং সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করার পরও কাক্সিক্ষত এই সেতুটি বর্তমান সরকারের বাকি এক বছরে মেয়াদে শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।
সরকারের চার বছর মেয়াদ শেষে এই দ্রব্যমূল্য নিয়েই দুশ্চিন্তায় সরকার। বাজার নিয়ন্ত্রণে চার বছর নেয়া হয়েছে অনেক উদ্যোগ। হয়েছে বাজার ও দাম নিয়ন্ত্রণের পরীক্ষা-নিরীক্ষা। কখনও বেঁধে দেয়া হয়েছে নির্ধারিত পণ্যের দাম। আবার কখনও নেয়া হয়েছে বাজার পর্যবেক্ষণের সিদ্ধান্ত। মন্ত্রিত্বও রদবদল করা হয়েছে। কিন্তু চার বছর বাজার পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে আনতে পারেনি বাজারের অসাধু সিন্ডিকেটকে। এই দ্রব্যমূল্যের উর্ধগতিই সরকারের সাফল্যেগুলোকে ম্লান করে দিচ্ছে।
চার বছর পূর্তির প্রাক্কালে আরেক দফা তেলের দাম বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা মতো অবস্থা হয়েছে। শেষ সময়ে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সরকারকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে দ্রব্যমূল্য আরও বাড়বে। দ্রুত এর লাগাম টেনে ধরতে না পারলে সরকারের বিশাল জনসমর্থন ধরে রাখাই কঠিন হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহাজোট সরকারের আরেকটি বড় ব্যর্থতা হচ্ছে দেশব্যাপী ছাত্রলীগ ও যুবলীগ নামধারী কিছু দুর্বৃত্তের বেপরোয়া দুর্বৃত্তপনা। চার বছর ধরেই এদের কারণে সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। সরকারের অনেক সাফল্যেকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশ্লেষকদের মতে, সরকারের মেয়াদের শেষ বছরেও আওয়ামী লীগ বা মহাজোটকে যদি কোন বিপর্যয়ের মুখোমুখি হতে হয়, তাহলে তা হবে এদের কারণেই। এছাড়া মন্ত্রিসভা, সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সম্পদের পরিমাণ ও আয়ের উৎস প্রতিবছর জনসমপক্ষে প্রকাশের অঙ্গীকার থাকলেও চার বছরে সে প্রতিশ্রুতি পালন হয়নি।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত হত্যাকা- বন্ধ করা। কিন্তু তা হয়নি। বিচারবহির্ভূত হত্যাকা- বা ক্রসফায়ার কিছুটা কমলে সম্প্রতি দেশব্যাপী কিছু গুপ্তহত্যা, অপহরণসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে মানবাধিকার সংস্থা, সুশীল সমাজ ও মিডিয়ার কঠোর সমালোচনা সরকারকে হজম করতে হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও প্রতিদিন হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি বা ডাকাতির ঘটনার কমতি নেই। রাজধানীর অসহনীয় যানজটও নিরসনে ব্যর্থতার অভিযোগও সরকারের দিকে।
যানজট নিরসনে উড়ালসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা পাতাল রেল ইত্যাদি নির্মাণের নানা প্রতিশ্রুতি দেয়া হলেও একমাত্র সায়েদাবাদ-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হওয়া ছাড়া বাকি কাজগুলোর কোনকিছুই হয়নি। এমনকি জনগণের প্রাণের দাবি পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের পরও কথিত দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা স্থগিতের ঘটনাতেও সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। মহাজোট সরকারের চার বছর পার হলেও গতি আসেনি জনপ্রশাসনে। রূপকল্প-২০২১ বাস্তবায়নে প্রশাসনকে দলীয়করণমুক্ত ও দক্ষ করে তোলার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
বিশ্লেষকদের মতে, শুধু একজন প্রধানমন্ত্রীই দেশ পরিচালনা করেননা। সমষ্টির প্রয়াসে সৃষ্ট ঐক্যতানই সরকারের সাফল্যের চাবিকাঠি। সরকার পরিচালনায় দিনবদলের বিশাল অঙ্গীকার প্রতিপালনে যে গতিশীল প্রশাসন প্রয়োজন, গত চার বছরে সে প্রশাসন প্রত্যক্ষ করা যায়নি। মাঠ থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পর্যায়ের অনেক ক্ষেত্রেই সরকারের অনেক সিদ্ধান্ত থমকে গেছে। প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন সময়ে প্রশাসনের অদক্ষতা ও গতিহীনতা প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন।
এছাড়া সরকারের চার বছর পূর্তিতে অনেক মন্ত্রীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অনেকের মতে, মন্ত্রিসভায় নবীনের প্রাচুর্য, বেশকিছু প্রবীণও রয়েছেন। তাঁদের সততা নিয়ে এখনও তেমন গুরুতর প্রশ্ন না উঠলেও সরকার পরিচালনায় সততাই প্রথম ও শেষ কথা নয়। কিছু মন্ত্রীর অতিকথন, কাজের চেয়ে ‘অন্য কাজে’ মনযোগী হওয়া এবং দক্ষভাবে নিজ মন্ত্রণালয়ের প্রশাসন পরিচালনা না করার অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর ল্যাপটপে এসব মন্ত্রীর বিস্তারিত আমলনামা রয়েছে। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং বিপুল পরিমাণ অর্থসহ এপিএস গ্রেফতার এবং রেল দুর্নীতির অভিযোগে রেল মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে সুরঞ্জিত সেনগুপ্তকে। এ দুটি ঘটনা সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে ওই দুই মন্ত্রীকেই ঢাল হিসেবে ব্যবহার করছে বিরোধী দল।
সবমিলিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুত ও জ্বালানি সমস্যার অগ্রগতি, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন ও রায় কার্যকর, রাজধানীর যানজট নিরসন, সংসদ কার্যকর, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি দমনে সদিচ্ছার প্রমাণ এবং সংলাপ ও সমঝোতার মাধ্যমে বিরোধী দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা- বর্তমান মহাজোট সরকারের মেয়াদের শেষ একটি বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বাকি এই এক বছরে বর্তমান সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই জনসমর্থন ধরে রাখতে হবে বলেই মনে করছেন তাঁরা।
রাজনীতির গুণগত পরিবর্তন শূন্যের কোঠায় ॥ মহাজোট সরকারের চার বছরের হিসাব-নিকাশের পাশাপাশি এই চার বছরে রাজনৈতিক দলগুলোর সফলতা-ব্যর্থতারও হিসাব-নিকাশ শুরু করেছে দেশের মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলো এক-এগারো থেকে কোন শিক্ষাই নেয়নি। রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আশা করেছিল দেশের মানুষ, তার কিছুই হয়নি।
বুদ্ধিজীবী, সুশীল সমাজ, রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ পর্যন্ত মনে করছেন, দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা সবচেয়ে জরুরী। এ জন্য সরকারী দলকে সহনশীল ও বিরোধী দলকে সহযোগিতামূলক আচরণ করতে হবে। সংসদকে কার্যকর করে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। সরকার ও বিরোধী দলের দুই শীর্ষ নেত্রীকে মুখ দেখাদেখি বন্ধের অবস্থান থেকে সরে এসে দেশের যে কোন বড় ইস্যুতে এক টেবিলে বসতে হবে। তবেই গণতন্ত্রের অগ্রযাত্রা নিরঙ্কুশ হবে। নইলে আবারও জনগণের ভাগ্যবিপর্যয় অবশ্যম্ভাবী।
বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন সরকার তিন-চার বছরেও আওয়ামী লীগকে আলাদা সত্তায় রাখতে ব্যর্থ হয়েছে। বরং সরকারের মধ্যেই যেন ঢুকে পড়েছে ক্ষমতাসীন দলটি। প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত দলের নেতাকর্মীদের ওপর কার্যকর নিয়ন্ত্রণই যেন হারিয়ে ফেলেছে দলটি। দলের অধিকাংশ সিনিয়র নেতাকে সাইড লাইনে বসিয়ে রেখে অপেক্ষাকৃত নবীনদের হাতে সাংগঠনিক ভার তুলে দিয়ে চমক দেখানো হলেও তা খুব একটা কাজে আসেনি। গত চার বছরেও সাংগঠনিক স্থবিরতা কাটাতে পারেনি সরকারের কর্তাব্যক্তিরা।
আর সে কারণে চার বছর ধরেই দলের এক শ্রেণীর সুযোগসন্ধানী দুর্বৃত্তদের দুর্বৃত্তপণা সরকারকে মাঝে মধ্যেই বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। মানসিক পরিবর্তন দেখা যায়নি দলটির তৃণমূল নেতাদের মধ্যেই। অনেক সংসদ সদস্যর গত চার বছরের নানা প্রশ্নবিদ্ধ কর্মকা- সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করেছে। মহাজোটকে নিষ্ক্রিয় রেখে আওয়ামী লীগের একলা চলো নীতির কারণে সরকারের অনেক উন্নয়নমূলক কর্মকা- জনগণের মাঝে প্রচার পায়নি বলেও মনে করেন তাঁরা।
অন্যদিকে দুর্নীতি-সন্ত্রাস ও দুঃশাসনের কারণে জনগণে থেকে প্রত্যাখ্যাত হওয়া বিএনপির কোনই পরিবর্তন হয়নি গত চার বছরে। যে বল্লাহীন দুর্নীতি, সন্ত্রাস, দুঃশাসন এবং যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদের মদদদানের কারণে নির্বাচনে জনগণ এ দলকে প্রত্যাখ্যান করেছে- সেই পুরনো নষ্ট রাজনৈতিক সংস্কৃতি থেকে বিন্দুমাত্র বের হতে পারেনি বিএনপি। বরং পাঁচটি বছর যেসব ব্যক্তি ‘দুর্নীতির বরপুত্র’ হিসেবে আখ্যায়িত হয়েছে, খালেদা জিয়ার তত্ত্বাবধানে তারেক রহমানসহ সেসব দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও জঙ্গীবাদের মদদদানের অভিযোগ থাকা সাবেক মন্ত্রী-এমপি-নেতারাই আবারও চালকের আসনে অধিষ্ঠিত হয়েছেন বিএনপির রাজনীতিতে।
বার বার সরকার পতন আন্দোলনের ঘোষণা দিয়ে চার বছর ধরে বিএনপি রাজপথে থাকলেও আন্দোলন জমাতে পারেনি। জাতীয় ইস্যুতে আন্দোলনের কথা বললেও দলটির সব কর্মকা- ছিল মূলত খালেদা জিয়ার পরিবার রক্ষা এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার। ‘হরতাল’ না করার নির্বাচনী প্রতিশ্রুতি দিলেও এখন বিএনপি এই ‘হরতাল’কেই যে কোন ইস্যুতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাই গণতন্ত্রে প্রত্যাবর্তনের চার বছর পূর্তিতে এসব দিকও গভীরভাবে পর্যবেক্ষণ করছেন দেশের সচেতন মানুষ।
চার বছরের শুরুতে ব্যর্থতার কথা বলতে হলে উল্লেখ করতে হয় রাজনীতির তেমন গুণগত পরিবর্তন হয়নি। ২০০৬ সালের শেষে রাজনীতি যেমনটি সাংঘর্ষিক ছিল, ২০১৩ সালেও তা বজায় থাকার সম্ভাবনা আছে যার আলামত ইতোমধ্যে স্পষ্ট। এ পরিস্থিতি সৃষ্টি হওয়ার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগে আওয়ামী লীগ চাইত আর বিএনপির অবস্থা ছিল ঠিক বিপরীত। বিএনপি বলছে, এই ব্যবস্থা পুনরায় চালু না হলে তারা আগামী নির্বাচনে যাবে না। আওয়ামী লীগ বলছে, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই সরকার কেমন হবে তা নিয়ে সংসদে আলোচনা হতে পারে।
সামগ্রিক রাজনীতি অতীতে যে পথে ছিল, চার বছরেও তার কোন হেরফের হয়নি। অভ্যন্তরীণ কোন্দল-দ্বন্দ্ব আর জনস্বার্থের পরিবর্তে ব্যক্তিস্বার্থের রাজনীতির কারণে বিরোধী দল কোন ইস্যুতে সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে যেমন ব্যর্থ হয়েছে। তেমনি বাঘা বাঘা নেতাকে সাইড লাইনে বসিয়ে চমকের কমিটি গঠন করলেও চার বছরে সাংগঠনিক কোন চমকই দেখাতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। বরং পুরনো সংঘাত-সাংঘর্ষিক রাজনীতির ধারায় চলেছে দেশের রাজনীতি। সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে, তা আদৌ কোনদিন দু’পক্ষের কাছাকাছি আসতে পারবে কি-না এ নিয়ে সন্দেহ থেকেই গেছে।
বিরোধী দল হিসেবেও সম্পূর্ণ ব্যর্থ বিএনপি। পুরো বছরে অনেক জ্বলন্ত ইস্যু হাতে পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। বরং অতিরিক্ত জামায়াত নির্ভরতা চার বছর ধরে হরতালের পর হরতাল, অবরোধ, ঢাকা থেকে চার বিভাগে লংমার্চসহ অনেক আন্দোলনের কর্মসূচী নিয়ে মাঠে নামলেও হালে পানি পায়নি বিএনপি। তার ওপর যুদ্ধাপরাধীদের পক্ষালম্বন করে তারা নিজেরা পায়ে কুড়াল মেরেছে।
সরকারের ব্যর্থতার হিসাব-নিকাশের পাশাপাশি প্রধান বিরোধী দল বিরোধী দল বিএনপির গত চার বছরের কর্মকা-ে দারুণ হতাশ দেশের অধিকাংশ জনগণ।
বিভিন্ন জরিপে দেশের প্রায় ৬৩ ভাগ মানুষ বিএনপির কর্মকা-ে নেতিবাচক মনোভাব প্রকাশ করতে দেখা গেছে। হরতালসহ ধ্বংসাত্মক রাজনীতি যে জনগণ আদৌ পছন্দ করে না তা এসব জরিপে উঠে এসেছে। বিএনপির ১৮ দলীয় জোটের গুরুত্বপূর্ণ ও প্রধান অংশীদার স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী। কিন্তু যুদ্ধাপরাধীদের এ দলের সঙ্গে ঐক্য সমর্থন করে না ৭৫ শতাংশেরও বেশি মানুষ। বরং যুদ্ধাপরাধীদের কঠোর দ-ের পক্ষেই দেশের শতকরা ৮০ ভাগ মানুষ।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
January
(6492)
-
▼
Jan 06
(196)
- তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেড়েছে, চলছে শৈত্যপ্রবাহ
- বিশ্ববিদ্যালয় বটে- শিৰা বাণিজ্য
- শেখ হাসিনার বিচার চাইলেন ফখরম্নল
- তুষারে ঢাকা ইউরোপ, জনজীবন অচল
- এবারও ভারতের কাছে ৬ উইকেটে হার শাকিবদের
- ঐতিহাসিক চুক্তি 0 হায়দরাবাদ হাউসে স্বাৰর করেছেন শে...
- ক্রীড়া উন্নয়ন লটারীর ড্র প্রথম পুরস্কার ঘ-০৪১০৮১৪
- এসএসসি পরীৰা ১ ফেব্রম্নয়ারির পরিবর্তে শুরম্ন হবে ১...
- ইউসুফ-আব্বাসকে আসামি করে বাগেরহাটে ৩০ জনের বিরম্নদ...
- কর্মৰেত্রেও নারীরা নিরাপদ নয়
- অস্থিতিশীল চালের বিশ্ব বাজার 0 ঙ্ বিপুল মজুদ নিয়েও...
- সংসদ গ্যালারি থেকে
- স্থিতিশীল দৰিণ এশিয়া চাই শেখ হাসিনা
- স্মৃতির শহর দিলস্নীতে
- রিভিউর দ্রম্নত শুনানির আবেদন কাল- বঙ্গবন্ধু হত্যা ...
- শিশুটি আর নেই
- জনকণ্ঠ রিপোর্টের কল্যাণে
- ব্যয়বহুল জেনেভা শহর
- ১৮তম জাতীয় টিকা দিবস
- ভারত সফরে প্রধানমন্ত্রী
- বাহাত্তরের ১০ জানুয়ারি এবং তার মহানায়ক by নিয়ামত ...
- ইতিহাসের পাতায় ভারত-বাংলাদেশ সম্পর্ক সরদার by আমজ...
- বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায়
- জলমহালের ইজারা বনাম দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন
- শ্রদ্ধাঞ্জলি : দুই কৃতী বাঙালী প্রণাম
- ইতিহাসের পাতায় ভারত-বাংলাদেশ সম্পর্ক
- আকাশ বলাকার জেগে ওঠা
- যশোর জেলা আ'লীগ সম্পাদকের গাড়ি লক্ষ্য করে বোমা
- মানহানির মামলা মাহমুদুর রহমানকে ৫ এপ্রিল আদালতে হা...
- স্বতন্ত্র বেতন কাঠামো হলো কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্...
- বিনোদবিহারীর আত্মজীবনী 'অগি্নঝরা দিনগুলো'র মোড়ক উন...
- গাজীপুরে বিএনপির অভ্যনত্মরীণ কোন্দল প্রকাশ্যে, উত্...
- দীর্ঘসূত্রতার জটে আটকে আছে দুদকের এক হাজার ৭শ' মাম...
- সাভার ডিইপিজেডে ৩ কারখানায় শ্রমিক বিৰোভ
- গোলাম আযম নিজামীদের এখনই কাঠগড়ায় দাঁড় করানো উচিত র...
- ডাক ও টেলিমন্ত্রীর অসহিষ্ণু আচরণের নিন্দা- বিবৃতি ...
- পত্রিকায় লিখে কি লাভ আমাকে তো আর কেউ দেখতে আসে না!...
- ভিওআইপি ব্যবসা উন্মুক্ত করে দেয়ার নির্দেশ প্রধানমন...
- সংসদের মুলতবি অধিবেশন আজ শুরম্ন
- মইনের আবেদন খারিজ টুকুর মানহানির মামলা চলবে
- বইয়ের দোকান বন্ধ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি- ...
- কাওরানবাজারে পলস্নী ভবন ও মতিঝিলে এনসিসি ব্যাংকে আগুন
- তেজগাঁও শিল্প এলাকার পস্নট বাণিজ্যিক হচ্ছে
- আশরাফের অভিযোগ দেলোয়ারের অস্বীকার
- বেগম জিয়ার জাতির উদ্দেশে এমন ভাষণ কেন?
- এবার আগে ফিল্ডিং করে হাসলেন ভারতীয়রা
- নিরৰর মায়ের সনত্মান খাটো হয় জরিপ ইউনিসেফের
- শেয়ার মার্কেটে রেকর্ড লেনদেন, ছাড়িয়ে গেছে ১৪শ' কোট...
- হাইকোর্টের পুনর্গঠিত ৩৯ বেঞ্চের কাজ শুরম্ন_ বিএনপি...
- জাতীয় টিকা দিবস পালিত, বাড়ি বাড়ি গিয়ে বাদপড়াদের খা...
- প্রাণভিৰা আর্জি নিয়ে প্রশ্ন তুলে ২ আসামির রিভিউর আ...
- বাম্পার ফলন, তাই আলু আমদানি বন্ধ হচ্ছে- আজকালের মধ...
- বুড়িগঙ্গা থেকে উঠানো বর্জ্য ডাম্পিং শুরম্ন
- নতুন সম্ভাবনা- হাসিনা-মনমোহন বৈঠক আজ 0 প্রধানমন্ত্...
- মোশারফ-চেটিয়ার বৈঠকের খবরে তোলপাড়- এমন বৈঠকের প্রম...
- ভুলে যান- উনি ৰমতায় থাকলে দেশের স্বার্থের কথা 0 খা...
- বছরের পর বছর ঝুলে থাকে পুলিশ প্রতিবেদনের অপেক্ষায়-...
- আগের দিন থেকেই গাড়িতে আগুন- আজ ১৮ দলের সকাল-সন্ধ্য...
- সোহাগের কাছেই হারল পূর্বাঞ্চল
- শ্রীলঙ্কা ধবলধোলাই
- ব্যালন ডি’অরের অপেক্ষা
- আর আর্জেন্টিনায় নয়: রিকুয়েলমে
- ১৬৭ রানে গুটিয়ে গেল ভারত
- স্যামসাংয়ের মোকাবিলায় অ্যাপলের নতুন স্মার্টফোন!
- ‘স্মার্টফোন মেলা’ ১১ জানুয়ারি থেকে
- আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ
- স্বচ্ছ পোর্ট্রেট টিভি!
- ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবি
- আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত- পানির অধিকার আদায়ে ঐক্...
- নগরবাসীর ব্যাপক দুর্ভোগ- চাকরির বয়সসীমা বাড়ানোর দা...
- নারী হিসেবে প্রথম এভারেস্ট জয়ের গল্প শোনালেন তাবেই
- আসছে রিয়াজ ও শাবনূরের ‘শিরি-ফরহাদ’
- বিয়ে করছেন জর্জ লুকাস
- ভারতীয় ছবিতে অভিনয়ে আগ্রহী রাসেল ক্রো
- প্রস্তুতি নিচ্ছেন ঐশ্বরিয়া
- রোকেয়া ভার্সিটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ একাডেমিক...
- মেধাবী মুখ
- ক্যাম্পাস সংবাদ
- ঢাকা স্কুল অব ইকোনমিকস- বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান
- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
- শেকৃবি ল্যাংগুয়েজ ক্লাব
- পুষ্পশোভিত ক্যাম্পাস- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়...
- সম্পাদক সমীপে- হরতাল পালনে নীতিমালা দরকার
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
- মহাজোট সরকারের চার বছর
- অভিমত ॥ গণতন্ত্রের নাম হোক ... by বিপুল খান
- একুশ শতক- ডিজিটাল বাংলাদেশ ও তার চার বছর by মোস্ত...
- মৌলবাদ ও জঙ্গী সন্ত্রাসী শক্তির উত্থান এবং জাতীয় ন...
- আওয়ামী লীগ-বিএনপি-বামপন্থীদের ঐক্য! by আবদুল মান্নান
- দেশের ৪৯ সরকারী পলিটেকনিকে কর্মবিরতি শুরু
- প্রতিবাদ বিক্ষোভে উত্তাল টাঙ্গাইল সড়ক অবরোধ- স্কুল...
- আরও এক গ্রেফতার, চারজন রিমান্ডে দুই কলেজছাত্র বহিষ...
- হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধী বাঁচান...
- দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পূর্বাচলের সংযোগ সড়ক নির্মা...
- ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে- যুদ্ধাপ...
- টিকিয়ে রাখতে হবে অস্তিত্ব, শিখছে নিজস্ব ভাষা- কলাপ...
- চেন্নাই এক্সপ্রেসে
- ‘মৃত্যুঘড়ি’
- হরতাল ঘৃণা করি, আলোচনার বিকল্প নেই ॥ মার্কিন রাষ্ট...
- হরতালের আড়ালে আজ সহিংসতা চালাতে পারে জামায়াত by শ...
- তিন হাজার ভূমিহীন মুক্তিযোদ্ধাকে বাড়ি করে দেয়া হচ্...
- যুদ্ধাপরাধী বিচারের বিরোধিতাকারীদের প্রতিহত করতে হ...
- ১৮ দলের হরতাল আজ আগেই গাড়িতে আগুন, বোমা হামলা
- চার বছর পূর্তি সাফল্যের পাল্লাভারি- ০ কিছু ব্যর্থত...
- জটিলতা জমি নিয়ে ॥ আটকে যাচ্ছে প্রকল্প- ০ অধিগ্রহণে...
- সরকারপন্থী আইনজীবীদের সভা-আইনমন্ত্রী-অ্যাটর্নি জেন...
- জ্বালানি তেলের বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি
- ‘ঠিক সময়ে চিকিৎসা পেলে আমার বোনটি বাঁচত’
- মিয়ানমারের তিন ভাইয়ের প্রতিবাদী কৌতুক
- নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ- বিদ্রোহীদের সমর্থন দেওয়...
- খতনা করলে ‘পুরুষ’ না করলে ‘বালক’
- ১৭ লাখ ডলারের টুনা মাছ
- চেয়ারম্যান পলাতক, তিন প্যানেল চেয়ারম্যান অসুস্থ
- একই সঙ্গে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি!
- ২১টি সরকারি গাছ গোপনে বিক্রির অভিযোগ
- দুই কিলোমিটারে গাছে গাছে বিদ্যুতের তার- নেয়ামতউল্...
- নরসিংদীতে শিশু ধর্ষণের শিকার
- মধুপুরে স্কুলছাত্রী গণধর্ষণ-ফুঁসে উঠছে জনতা মহাসড়ক...
- শরিক দল-সরকারের সাফল্য প্রশ্নবিদ্ধ
- ১৮ দল-সরকারের কোনো রকম সাফল্য নেই
- মজিনা বললেন-হরতাল ঘৃণা করি আমি
- ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল আজ-আগের দিন গাড়িতে আগুন...
- দুই মন্ত্রীর টানাটানি-চাল রপ্তানি নিয়ে সিদ্ধান্ত দ...
- অঙ্গীকার পূরণ না হলেও অর্থনীতি বিপর্যস্ত নয় by ড. ...
- প্রশাসনে সরকারের ব্যর্থতা বেশি by ড. আকবর আলি খান
- সরকারের চার বছর পূর্তি আজ-ইশতেহার কাঁদে-* বেশির ভা...
- মালালাকে কংগ্রেসনাল মেডেল দেওয়ার প্রস্তাব
- গিলানির চিঠি ফেরত দিয়েছে সুপ্রিম কোর্ট
-
▼
Jan 06
(196)
-
▼
January
(6492)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment