Wednesday, August 8, 2012
অন্তর্বর্তী সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব by গোলাম কুদ্দুছ
অন্তর্বর্তী সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব by গোলাম কুদ্দুছ
আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে এ নিয়ে দেশের রাজনৈতিক দলসমূহ দ্বিধাবিভক্ত। বিভিন্ন শ্রেণী-পেশা এবং সাধারণ মানুষও এ আলোচনায় নিত্য অংশগ্রহণ করছে এবং চায়ের টেবিলে, বৈকালিক আড্ডায়ও এ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট বলছে, মহামান্য হাইকোর্টের নির্দেশনা এবং জাতীয় সংসদে গৃহীত সিদ্ধান্তানুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। অপরদিকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন রাজনৈতিক জোট বলছে, তারা কোন অবস্থাতেই ‘অন্তর্বর্তী সরকার’ মেনে নেবে না এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এ দাবিতে বিরোধী দল ইতোমধ্যেই দেশব্যাপী হরতালসহ নানা কর্মসূচী পালন করেছে।
৩০ জুলাই লন্ডনে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারে বিরোধীদলকে অন্তর্ভুক্ত করা বা অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার আমীর-উল ইসলামসহ সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, সরকার রাজনৈতিক সঙ্কট সমাধানে আন্তরিক বলেই এ প্রস্তাব দেয়া হয়েছেÑএখন বিরোধী দলের উচিত হবে সমভাবে এগিয়ে আসা। সঙ্কটের যৌক্তিক সমাধান এবং দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সকল পক্ষকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সংলাপ, আলাপ-আলোচনার পথ পরিহার করে কখনও সঙ্কটের যৌক্তিক ও শান্তিপূর্ণ সমাধান হয় না। আর সব কিছুতেই ‘না’ বলা, প্রত্যাখ্যান করা এবং পূর্বশর্ত জুড়ে দেয়াÑশান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ করে হানাহানি ও নৈরাজ্যকেই উস্কে দেয় এ সত্য কি আমরা জেনে-শুনেও না বোঝার ভান করছি? রাজনৈতিক সঙ্কটের সুযোগ নিয়ে অগণতান্ত্রিক শক্তি আবার রাষ্ট্রক্ষমতা দখল করুক তা কি আমরা চাই? অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে যে গণতন্ত্রই নিরাপদ নয়Ñমাত্র সাড়ে তিন বছর পার হতেই আমরা কি সব ভুলে গেছি?
বিগত দিনে রাজনৈতিক দলসমূহের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এ দেশের বিভিন্ন পেশাজীবী এবং সংস্কৃতিকর্মীরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। বহু নেতাকর্মী এ সংগ্রামে নির্যাতিত-নিগৃহীত এবং কারারুদ্ধ হয়েছিল। সেই সংগ্রামের একজন সংগঠক হওয়া সত্ত্বেও নিজেও এখন আর অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার চাই না। আমি জানি ভিন্নমতের মানুষরা এই নিয়ে আমাকে কটু বাক্য নিক্ষেপ করতে ছাড়বে না এবং বর্তমান সরকারের আমলে অনেক সুযোগ-সুবিধা, বিত্ত-বৈভব অর্জন করেছি অপবাদ দিতেও দ্বিধা করবে না। অপপ্রচারের ভয়ে সত্য প্রকাশে কখনও কুণ্ঠিত হইনিÑনিজের বিশ্বাসের প্রকাশকে জীবনের ব্রত বলে জ্ঞান করি। তত্ত্বাবধায়ক সরকার কেন চাই না মোটা দাগে তার কয়েকটি কারণ এখানে উল্লেখ করছি :
১.আগে জেনেছিলাম তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে। বিগত দিনে সেনা প্রভাবিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের নামকরা কতিপয় আইনজীবীর মুখে শুনলাম, ‘যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার গঠিত না হবে ততদিন পর্যন্ত অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার দেশ শাসন করতে পারবে।’ দেশের বাজেট, উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্রনীতি সবই তারা করতে পারবে তাদের ব্যক্তিগত চিন্তা-চেতনা ও মত অনুযায়ী। বাস্তবেও তাই ঘটেছিল, ৯০ দিনের তত্ত্বাবধায়ক সরকার প্রায় দু’বছর দেশ শাসন করেছে কোন ধরনের জবাবদিহিতা ছাড়াই।
২.তত্ত্বাবধায়ক সরকার জরুরী অবস্থা জারি করে রাজনৈতিক তৎপরতা এবং সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল। মানুষের মৌলিক অধিকার বলে কিছুই ছিল না।
৩. দেশের দু’টি প্রধান দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ অধিকাংশ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার ও নির্যাতন করা হয়েছিল। দুই নেত্রীকে রাজনীতি থেকে অপসারণের লক্ষ্যে দল ভাঙার নানা প্রক্রিয়াও চালানো হয়েছিল। রাজনীতিবিদদের চরিত্র হননের লক্ষ্যে নানা অপপ্রচার প্রত্যক্ষ করা গেছে। সমাজের অন্যান্য অংশের মতো রাজনীতিবিদদের কেউ কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু সব রাজনীতিবিদই দুর্নীতিবাজ ননÑএ সত্যও মেনে নিতে হবে।
রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা হলেও বিশেষ মহলের পৃষ্ঠপোষকতায় নতুন নতুন রাজনৈতিক দল (কিংস পার্টি) গঠন এবং জরুরী অবস্থার মধ্যেও বিশাল হোন্ডা মহড়া করবার দৃশ্যও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কল্যাণে জাতি প্রত্যক্ষ করেছে।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নামকরা শিক্ষকদের জরুরী আইনে কারাদণ্ড দেয়া হয়। স্বাধীন বাংলাদেশে জাতি এর আগে কখনও তা প্রত্যক্ষ করেনি।
৫. সুদূরপ্রসারী কোন পরিকল্পনা ছাড়াই হকার উচ্ছেদ, সরকারী সম্পত্তি উদ্ধার ও বেআইনী দখলদার উচ্ছেদের নামে সড়ক, মহাসড়ক, পতিত জমি, খাসজমিতে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ ও ধ্বংস করা হয়। এতে শত শত কোটি টাকার সম্পত্তি বিনষ্ট হয় ও লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যায়। অথচ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সরকারী জায়গায় অস্থায়ী লিজ দেয়া হলে একদিকে সরকারের আয় বাড়ত, অপরদিকে সম্পত্তি ধ্বংস ও অসহায় পরিবারগুলোকে মানবেতর জীবনযাপন করতে হতো না।
৬. বড় বড় ব্যবসায়ীদের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার করায় সর্বত্র আতঙ্কের সৃষ্টি হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় দ্রব্যমূল্য সর্বকালের রেকর্ড ভঙ্গ করে। মিনিকেট চাল যেটা আমরা বর্তমান কিনছি প্রতি কেজি আটত্রিশ টাকায়, তা পাঁচ বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় কিনতে হয়েছে পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা দরে।
৭. তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কৃতি চর্চার ওপর নেমে এসেছিল নানা ধরনের কালাকানুন। যে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা করতে পুলিশের অনুমতি নেয়া ছিল বাধ্যতামূলক। লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট থানা, ডিসি, কমিশনার অফিস ঘুরে হ্যাঁ বা না সিদ্ধান্ত পেতে কমপক্ষে পনের দিন অপেক্ষা করতে হতো। সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেয়া হলেও কে কে অতিথি থাকবেন তা জানাতে হতো এবং অনেকগুলো শর্ত জুড়ে দেয়া হতো, যাতে লেখা থাকত অনুষ্ঠানে কি কি করা যাবে না বা বলা যাবে না।
প্রতিবছর ফেব্রুয়ারির ১ থেকে ৭ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে পথনাট্যোৎসব অনুষ্ঠিত হয়। ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও কেন্দ্রীয় শহীদ মিনারে নাটক এবং উদ্বোধনী অনুষ্ঠান করা সম্ভব হয়নি, পুলিশি অনুমতি না পাওয়ার কারণে। আমি, গ্রুপ থিয়েটার ফেডারেশনের তৎকালীন চেয়ারম্যান ম. হামিদ ও সেক্রেটারি ঝুনা চৌধুরী ছুটে গেলাম মিন্টো রোডে, মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। সেখানে উপস্থিত পুলিশের আইজি নূর মোহাম্মদ সাহেবের বিশেষ সহযোগিতায় ২ ফেব্রুয়ারি থেকে শহীদ মিনারে নাটক করার অনুমতি মিলল। আবার বিশ্বব্যাপী ‘মে দিবস’ পালিত হলেও কেন্দ্রীয় শহীদ মিনারে মে দিবসের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া হয়নি। আমার মনে আছে, প্রতিবাদ জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিলÑশ্রদ্ধেয় কামাল লোহানী, মামুনুর রশীদ এবং আমিসহ অন্যরা বক্তব্য রেখেছিলেন।
১৬ ডিসেম্বর ২০০৭ সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় শোভাযাত্রায়ও পুলিশ অনুমতি না দিয়ে বাধা প্রদান করে।
২০০৭ সালে পৌষ মেলা উদ্যাপন পরিষদ কর্তৃক সকাল বেলার অনুষ্ঠান আয়োজিত হলেও জরুরী অবস্থার দোহাই দিয়ে বিকেল থেকে রমনার বটমূলে অনুষ্ঠিত পৌষমেলার নানা কর্মসূচী বন্ধ করে দেয়া হয়। পুলি, পিঠা, পায়েসকেও অগণতান্ত্রিক শক্তির এত ভয় আগে জানা ছিল না।
৮. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং শাহাদাতবার্ষিকী পালনে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। ২০০৭ এবং ২০০৮ সালে অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ এবং অধ্যাপক আনিসুজ্জামানকে আহ্বায়ক এবং আমাকে সদস্য সচিব করে তিনটি নাগরিক কমিটি গঠন করা হয়েছিল। কর্মসূচীর মধ্যে ছিল ধানম-িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা ও নিবেদিত সাংস্কৃতিক অনুষ্ঠান। যথেষ্ট সময় দিয়ে আবেদন করবার পরও তিনটি অনুষ্ঠানেরই অনুমতি দেয়া হয় অনুষ্ঠান শুরুর ২-৩ ঘণ্টা আগে, তাও ১৩টি শর্ত জুড়ে দিয়ে।
গণতন্ত্র ও মানবাধিকার হরণ, শিল্প-সংস্কৃতি চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি, দুইনেত্রীকে উদ্দেশ্যপূর্ণভাবে কারাগারে প্রেরণ, রাজনীতিবিদদের সমাজে হেয় প্রতিপন্ন করার পরিকল্পিত ষড়যন্ত্র, সরকারের অদৃশ্য পৃষ্ঠপোষকতায় সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে নতুন রাজনৈতিক দল গঠন এবং অনির্দিষ্টকাল ক্ষমতা আঁকড়ে থাকার ষড়যন্ত্র যদি এ দেশের মানুষ রুখে না দিত তাহলে হয়তো কাক্সিক্ষত গণতন্ত্রের জন্য আরও বহু রক্ত ঝরাতে হতো। এত সব ঘটনা প্রত্যক্ষ করার পর অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে আর সমর্থন করা যায় না। যে সরকারের হাতে গণতন্ত্র এমনকি সংস্কৃতিও নিরাপদ নয়, তারা কোন অবস্থাতেই নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিতে পারে না। সম্ভবত এসব কিছু বিবেচনা করেই শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছে। ইতোমধ্যে সর্বোচ্চ আদালতের রায় এবং সংবিধান সংশোধন করে ‘অন্তর্বর্তী সরকার’ এবং সেই সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেগম জিয়ার নেতৃত্বাধীন রাজনৈতিক জোট তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে তারা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না। তাদের এ সমস্ত বক্তব্যের জবাবেই সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বিরোধী দলকে অন্তর্বর্তী সরকারের অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এ বক্তব্য যুক্তিযুক্ত সময়োপযোগী এবং সঙ্কট সমাধানে সহায়ক। বিএনপি যদি সত্যিকার অর্থেই সঙ্কটের সমাধান চায়, তবে তাদের উচিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রস্তাবে সাড়া দিয়ে অনতিবিলম্বে সরকারকে আলোচনায় বসার দাবি জানানো। অন্তর্বর্তী সরকারের রূপরেখা কি হবে, সরকারে কার কি ভূমিকা থাকবে, নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষভাবে কাজ করতে পারবেÑ এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছতে হলে দু’পক্ষকে এক টেবিলে বসতেই হবে। আলোচনা বা সংলাপ ছাড়া সমস্যা সমাধানের আর কোন শান্তিপূর্ণ বিকল্প নেই। আর যারা আলোচনায় না বসার জন্য বিরোধী দলকে প্রভাবিত করছে, তাদের মূল উদ্দেশ্য অগণতান্ত্রিক শক্তিকে প্রশ্রয় দেয়া। জনবিচ্ছিন্ন এইসব ব্যক্তি ও সংগঠন ব্যক্তি আকাক্সক্ষা চরিতার্থ করার সম্ভাবনা থেকেই রাজনৈতিক সঙ্কট সমাধানে আন্তরিক কোন উদ্যোগ না নিয়ে সর্বদাই সঙ্কট ঘনীভূত করতে তৎপর থাকে। আমরা আশা করব শুভ বুদ্ধিসম্পন্ন রাজনৈতিক দলসমূহ ব্যক্তিগত ও দলীয় স্বার্থের চাইতেও দেশ এবং জনগণের কল্যাণে গণতন্ত্র ও আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করবার লক্ষ্যে একগুঁয়েমি পরিহার করে আলোচনা ও সমঝোতার পথে অগ্রসর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অন্তর্বর্তী সরকারে বিরোধী দলের অংশগ্রহণের প্রস্তাবনার ওপর ভিত্তি করে সঙ্কট সমাধানে আমাদের এগিয়ে যেতেই হবে।
লেখক : সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কলামিস্ট

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
August
(2983)
-
▼
Aug 08
(124)
- আমিরের সঙ্গে অভিনয়ের খায়েশ সানি লিওনের
- পিস্টনের উল্লাস by জাহিদা উর্মি
- সিরিয়ার রাজধানীর বুকে যুদ্ধের ঢেউ
- দক্ষিণ চীন সাগরে সৈন্য পাঠাচ্ছে বেজিং
- মালয়েশিয়ায় জাতিবিদ্বেষ
- আমেরিকার মন্দাক্রান্ত অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে! by ...
- কাতারের মহিলা স্প্রিন্টারের দুঃখজনক বিদায় by মোঃ ...
- মিসি ফ্র্যাঙ্কলিন ॥ অভিষেকেই রঙিন by ফারজানা আক্ত...
- উইলিয়ামসরা হারে না by সায়মা শারমীন
- বোল্ট-শ্যালির ইতিহাস...-চার বছর পর লন্ডন অলিম্পিকে...
- সোনার মেয়ের ‘ব্রোঞ্জ আলো’ by শাকিল আহমেদ মিরাজ
- ব্যর্থতার গ্লানি আর কত দিন? by সুজা উদ্দিন
- বিপাকে ৩৫০০ হজযাত্রী
- প্রধানমন্ত্রীর বক্তব্য
- বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িকতা by ইকবাল ...
- ঈদের পরে আন্দোলন, নাকি সংলাপ by মমতাজউদ্দীন পাটোয়ারী
- ঈর্ষণীয় সফলতাই মুজিব হত্যার কারণ by সরদার সিরাজুল...
- মহীয়সী নারী ফজিলাতুন নেছা by বেবী মওদুদ
- অন্তর্বর্তী সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্...
- রোজা পালন অত্যাবশ্যকীয় by মাওলানা শাহ আবদুস সাত্তার
- গড়াই নদীতে ডুবে কুষ্টিয়া মেডিক্যালের দুই ছাত্রের ম...
- রাজধানীতে কোটি টাকার জাল নোট মিলল, গ্রেপ্তার ৬
- বর্ষীয়ান সাংবাদিক বঙ্গবন্ধুর সহচর ওবায়দুল হক গুরুত...
- জাবিতে অনার্সে ভর্তিচ্ছুরা এসএমএসে আবেদন করতে পারব...
- বাউফলে পোলিও আক্রান্ত শিশুর সন্ধান!- ফের টিকা খাওয়...
- রূপগঞ্জে মায়ের সামনে ছাত্রলীগ কর্মীকে গুলি, কুপিয়ে...
- একসঙ্গে ইফতার ওরা ক্ষণিকের জন্য ভুলে যায় দুঃখবোধ- ...
- ঢাকায় সরকারী সম্পত্তি বেদখলের প্রমাণ পেয়েছে তদন্ত ...
- বিদেশী ব্র্যান্ড আর অভিজাত পোশাক ॥ ক্রেতার ভিড়, যে...
- বিশ্ব রেকর্ডের দিনে নার্ভাস মিলন! by মাসুদ পারভেজ
- ঈদের আগেই ছাত্রদলের কমিটি!
- অন্তর্বর্তী সরকারের পক্ষে ঈদের পর মাঠে নামবে আওয়াম...
- অর্থ পাচারের মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল স্ট্য...
- মুজাহিদের জামিন আবেদন খারিজ- যুদ্ধাপরাধী বিচার
- পোশাক শিল্পের ৫৬ শীর্ষ নেতাই অশ্রমিক- অনুসন্ধানী প...
- এ মাসেই ড. ইউনূসের ওয়েজ আর্নার অর্থের রিপোর্ট দেবে...
- সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহতা রোধে সবাই সতর্ক থাকুন...
- মধুমতি মডেল টাউন অবৈধ
- চলছে ফুটপাত বিক্রি একই সঙ্গে চাঁদাবাজি by ফারজানা ...
- রপ্তানি ও পাচারের কারণে মাছের দামে আগুন by রাজীব আ...
- খাবার মানেই বিষ by তৌফিক মারুফ
- রাষ্ট্রবিরোধী শক্তি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা পাকিস...
- ভারতে তীর্থযাত্রীবাহী ট্রাক খাদে নিহত ১৬
- ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির অভিযোগ-সীমান্ত সংস্থ...
- অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে মতৈক্যের আহ্বান বান কি-ম...
- ম্যান্ডেলাকে হত্যার পরিকল্পনা-বোরেমাখের হোতা রাষ্ট...
- পুতিনকে অবমাননা, তিন গায়িকার কারাদণ্ড দাবি
- নির্বাচনী তহবিল সংগ্রহ- ওবামার চেয়ে এগিয়ে রমনি
- পরীক্ষামূলক প্রয়োগ ব্যর্থ- আলজেইমার রোগের ওষুধ উত্...
- ছবি পাঠাচ্ছে কিউরিওসিটি
- সাংসদদের জন্য তিন হাজার ডলারের চেয়ার!
- ধুনটে ভিজিএফ কার্ডের তালিকা নিয়ে হাতাহাতি
- ইউপি ভবনের রড বিক্রি করে দিলেন চেয়ারম্যান
- সুনামগঞ্জের ‘সুরমা সেতু প্রকল্প’ এডিপি থেকে বাদ by...
- প্রসঙ্গ অন্তর্বর্তী সরকার- প্রধানমন্ত্রীর প্রস্তাব...
- পূজা উদ্যাপন পরিষদ নেতাদের প্রধানমন্ত্রী সেই পরিস্...
- ঈদ বাজার- অন্ধকার ঘরে বাহারি নকশার কাজ by লাবনী ...
- ধর্ম- রোজাদারদের প্রতিদান চিরস্থায়ী জান্নাত by ম...
- উচ্চশিক্ষা- রেকর্ডসংখ্যক জিপিএ-৫ ও ভর্তির চ্যালেঞ্...
- অস্বীকারের সংস্কৃতি ত্যাগ করাই বাঞ্ছনীয়- সড়ক-মহাসড়...
- মিথ্যা হলফকারীদের বরাদ্দ বাতিল করতে হবে- সরকারি কর...
- চারদিক- বেইজিংয়ে হুমায়ূনের সঙ্গে
- যৌন নিপীড়ন- নারীর ‘সত্য’ কি পাবলিক ‘সত্য’? by না...
- সপ্তাহের হালচাল- রংপুরের রাজনীতি কি প্রলম্বিত ছায়া...
- হুমায়ূন আহমেদের চলচ্চিত্র by ওমর ফারুক ও জুবায়ের...
- একনজরে- ভারতের নতুন রাষ্ট্রপতি
- পেশা-পরামর্শ- মৌখিক পরীক্ষা
- এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’- সার্...
- নার্সারি একই সঙ্গে পরিবেশ রক্ষা ও লাভজনক ব্যবসা by...
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ by ...
- ফ্রিল্যান্সার ডট কম- প্রযুক্তির পঞ্চপাণ্ডব by নু...
- ঢাকা বিশ্ববিদ্যালয়- লক্ষ্য যাদের গ ইউনিট by হাসি...
- গ্লোবাল এক্সচেঞ্জ ফর লিডারশিপ ইনিশিয়েটিভস- সাধারণে...
- মেধাবী মুখ- অনুরাধার চমক by মান কুমারী
- সফলদের স্বপ্নগাথা- সুযোগ নিজেকেই সৃষ্টি করতে হবে b...
- ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত by মিরাজ রহমান
- প্রিমিয়ার ব্যাংক না পারিবারিক ব্যাংক!
- জুলাইয়ে বিদেশে চাকরি হয়েছে ৬২,৭১৩ জনের by মেহেদী হ...
- যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্ট্যান্ডার্ড চার্ট...
- খুতবায় জঙ্গিবাদবিরোধী বক্তব্য নিশ্চিত করার উদ্যোগ-...
- আমানত শাহ্ লুঙ্গি অলিম্পিক আপডেট-ব্রোঞ্জই এখন ইসিন...
- ঈদে বাড়ি ফেরা-অনেকেরই জুটছে না টিকিট-বিআরটিসির টিক...
- ঈদের পর দুই দলের সংলাপ-রাজনীতি by পার্থ প্রতীম ভট্...
- নাইজেরিয়ায় গির্জায় হামলা নিহত ১৯
- নেপালে আর একাকী ট্রেকিং করা যাবে না
- শতবর্ষ পর জেগে উঠেছে টাঙ্গারিরো
- স্বল্প পরিচিত রোগবালাই- জন্মগত ছোট মাথা ক্রেনিওসাই...
- শিশুর ত্বক চুল নখ by প্রণব কুমার চৌধুরী
- স্বাস্থ্যপদ স্যুপ ও কুশল by অধ্যাপক শুভাগত চৌধুরী
- জটিল ব্যথার চিকিৎসাপদ্ধতি বাংলাদেশে by কাওছার সরদার
- টুপি তৈরি এবং নিলুফার ভাগ্য ফেরা by রুবেল হাবিব
- ক্ষমতায়ন- অলিম্পিকে দ্রুততম মানবীদের কথা
- সিনাই উপত্যকায় হামলা সব হিসাব পাল্টে দিতে পারে
- গুরুদুয়ারায় গুলি-হামলাকারী উগ্র বর্ণবাদী গোষ্ঠীর স...
- বন্যা ও ভূমিধসে ১৫ জনের মৃত্যু-ফিলিপাইনের দিকে ধেয়...
- বেসরকারি শিক্ষকদের বোনাস
- ভেজালকারীর শাস্তি মৃত্যুদণ্ড
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ তায়ালা দুঃখ-কষ্টের মাধ্য...
- ঘুষ-দুর্নীতির ব্যাপারে সরকার নির্বিকার by আবুল হাস...
- কালান্তরের কড়চা-বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নিয়ে একটি...
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- অলিম্পিকের মহোৎসবে- ক্যারিবিয়ান বিস্ময় by উৎপল শ...
- সরবরাহ বাড়ানোর ব্যবস্থা নেই- এলপি গ্যাসের দাম বেড়ে...
- শীবের গীত- অলিম্পিকে বাংলাদেশ by সৈয়দ মনজুরুল ইসলাম
- বেইজিংয়ের দুঃস্বপ্ন লন্ডনেও
- একজন সোনাবরু এবং রাজনৈতিক অনশন by খোন্দকার সোহেল
- ঈদের আগে চাঁদাবাজি- ঈদ সামনে রেখে ঢাকায় চাঁদাবাজের...
- গ্রামীণ ব্যাংক উল্টো এনবিআরের কাছে পাবে ১০ কোটি টা...
- এসইসির অধিকতর তদন্ত প্রতিবেদন- ৪৩৬ কোটি টাকার শেয়া...
- সিরিয়ায় তুরস্কের ভূমিকা by ড. আহমদ খলিলুর রহমান
- জ্বালানি নিরাপত্তা : ভারতের ভবিষ্যৎ কি আশাপ্রদ? by...
- সময়ের প্রতিধ্বনি-অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবে...
- রাজধানীতে ‘গাজা রেলপথ’, এক মাসে আটক ৩০
- লোকালয়ে বাচ্চাসহ মা-হাতি
- কেউই নিচ্ছে না সাবেক রাষ্ট্রপতিদের খোঁজ by মান্না...
- অবসরের কথা ভাবছেন না সেরেনা
- দেশে ৩ সাহায্য সংস্থার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চ...
- মিস ওয়ার্ল্ড ডায়ানা হেইডেনের বিউটি টিপস্
- আসুন গানে গানে বৃষ্টিতে ভিজিঃ সেরা কিছু বৃষ্টির গান
- টেলিফিল্ম ‘আমেরিকা টু আশুলিয়া’
- ক্যাটের সাফল্যে নিজেকে ক্রেডিট দিতে নারাজ সালমান
- কাশমিরাহ্-ক্রুশনা জুটির প্রেম
- এবার পূর্ণিমার পাশে অপূর্ব
- ঐশ্বরিয়ার দ্বিতীয় ইনিংস by ইশতিয়াক হোসেন লাবিব
-
▼
Aug 08
(124)
-
▼
August
(2983)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment