Sunday, December 4, 2011
নাসিক নির্বাচন : তত্ত্বাবধায়কের বার্তা by কাজী সিরাজ
নাসিক নির্বাচন : তত্ত্বাবধায়কের বার্তা by কাজী সিরাজ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পর আবার আগের কথাগুলোই ঘুরেফিরে আসছে, বারবার আসবে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-মিনিস্টার এবং ধামাধরারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে বর্তমান সরকারের অধীনে যেকোনো নির্বাচন যে অবাধ হবে, এই নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। ইঙ্গিতটা এমন যে তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের আর বাড়াবাড়ি করা উচিত নয়। লজ্জা-শরমহীন প্রধান
নির্বাচন কমিশনার এবং তাঁর অন্য দুই 'ঢোলক' আওয়াজ তুলেছেন যে সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ যে সম্ভব, নাসিক নির্বাচনের মাধ্যমে তা স্পষ্ট হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা এসব বক্তব্যকে আওয়ামী লীগ সরকার এবং তাদের অনুগতদের 'ছেলেভোলানো গল্প' বলে উড়িয়ে দিতে চান। তাঁদের মতে, এ নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা আরো তীব্র, আরো জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সরকার প্রমাণ করেছে, রাষ্ট্রক্ষমতা লাভের নির্বাচনী লড়াইয়ে তাদের বিশ্বাস করা যায় না। বুঝে হোক, না বুঝে হোক, অনাস্থার এই জায়গাটা তৈরি করে দিয়েছে তারা। আর কে না জানে যে রাজনৈতিক দল ও নেতাদের পারস্পরিক অবিশ্বাস-অনাস্থার গর্ভেই জন্ম নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। জাতীয় নির্বাচনের জন্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। এ বিষয়ে উচ্চ আদালতের একটি রায়ের দলবাজ-ব্যাখ্যা করে (উচ্চ আদালত আরো দুটি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে উল্লেখ করেছিলেন) জাতীয় সংসদে ব্রুট মেজরিটির জোরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগের সংস্কারবাদী অংশের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রীর মনোরঞ্জনের জন্য বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেই চলেছেন, 'তত্ত্বাবধায়কের কথা ভুলে যান। এই সরকারের অধীনেই নির্বাচন করার প্রস্তুতি নিন।' কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আরো জোরদার হবে বলেই ধারণা পর্যবেক্ষকদের। নারায়ণগঞ্জের ঘটনা ছিল ব্যতিক্রম। বিভিন্ন সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী মাহবুবুল আলম হানিফ, তিন সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা শামীম ওসমানকে সমর্থন করেছেন, তাঁর পক্ষে প্রচার চালিয়েছেন। অন্য পক্ষে আওয়ামী লীগ জেলা কমিটির আহ্বায়ক এস এম আকরাম (নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি পদত্যাগ করেছেন) ছিলেন সেলিনা হায়াত আইভীর পক্ষে গঠিত নাগরিক কমিটির সভাপতি। আওয়ামী লীগ দলীয় এমপি সারাহ বেগম কবরী এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সব সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা কাজ করেছেন আইভীর পক্ষ হয়ে। নির্বাচনটা শেষ পর্যন্ত হয়েছে আওয়ামী লীগে-আওয়ামী লীগে। নির্বাচনের আগের দিন মধ্যরাতে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়ার পর একদলীয় নির্বাচনে পর্যবসিত হয় নাসিক নির্বাচন। নির্বাচন কমিশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দেওয়ার পরও সরকার রাজি না হওয়ার কারণে শেষ পর্যন্ত সেখানে সেনা মোতায়েন হয়নি। এ থেকে আভাস পাওয়া যায় যে সেনাবাহিনীকে সরকার বিশ্বাস করে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জাতীয় সংসদ নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন না করার ক্ষেত্র প্রস্তুত করে রাখল সরকার। মূলত এই একটি কারণেই সহিংসতা, শক্তি প্রয়োগ ও ভোট কারচুপির আশঙ্কায় বিএনপি সমর্থিত প্রার্থী তৈমূর আলম খন্দকার নির্বাচন বর্জন করেন। চার. ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ বিতর্ক সৃষ্টি করেছে। বিএনপিসহ তাদের সমমনারা এই ব্যবস্থার বিরোধিতা করছে। নারায়ণগঞ্জের ভোটারদের প্রতিক্রিয়াও আমলে নেওয়ার মতো। ভোটের পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভোটাররা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাতে দেখা গেছে, বৃদ্ধ এবং শিক্ষাবঞ্চিত বেশির ভাগ মানুষই একে জটিল বলেছেন। তাঁরা জানিয়েছেন যে তাঁরা এটা বোঝেন না, যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে, তাঁরা সেভাবে ভোট দিয়েছেন। কেউ কেউ এমনও বলেছেন, 'আমি যাকে ভোট দিতে চেয়েছি, ভোটটা সে পেল কি না তা তো জানতে পারিনি।' সুতরাং 'জনতার মঞ্চের' অন্যতম 'খলনায়ক' প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এবং সরকার ও সরকারপন্থী লোকজনের মুখে ইভিএমে দ্রুত ভোট আদায়ে সাফল্যের দাবির চেয়ে ভোটারদের বক্তব্যকেই গুরুত্ব দিতে হবে। মজার ব্যাপার হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দলের প্রকাশ্যে সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান বিএনপির বিরোধিতার জবাবে প্রথম দিকে বলেছিলেন, ইভিএম পদ্ধতি বেশ ভালো। এতে কারচুপির কোনো সুযোগ নেই। ভোটগ্রহণ শেষে ব্যবস্থাটা তাঁর পক্ষে কাজ না করায় তিনিও ইভিএম পদ্ধতির সমালোচনা করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে প্রার্থীবিশেষের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগও করেছেন। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বর্জন বা প্রত্যাখ্যান না করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকলে তিনিই জিতে যেতেন_এমন কথা দৃঢ়তার সঙ্গে বলা না গেলেও পর্যবেক্ষকরা এটা নিশ্চিত করে বলতে চান যে বিএনপি সরে যাওয়ার পর যেমন ফলাফলটা মানুষ আগেই জেনে গিয়েছিল, তৈমূর আলম প্রতিদ্বন্দ্বিতায় থাকলে ভোট গণনার আগ পর্যন্ত জানা যেত না, কে জিতছে বা কে জিতল। অবস্থাদৃষ্টে মনে হয়েছে, সরকার চেয়েছে বিরোধীদলীয় প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াক। নারায়ণগঞ্জে বিএনপির ভোট কম নয়। দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে এবং সপ্তম ও নবম সংসদ নির্বাচন ছাড়া বাকি চারটি নির্বাচনে নারায়ণগঞ্জ শহর ও বন্দর আসন দুটিতে বিএনপিই জয়ী হয়। বিএনপির ভোট ছিল এক লাখ ১১ হাজার ৮৩৫টি। আওয়ামী লীগের কমিটেড ভোটাররা অন্য কোনো মার্কায় ভোট দেন না। ওই এক লাখ ১১ হাজার ৮৩৫ ভোট আওয়ামী লীগবিরোধী। এ ভোট তো সব হাওয়া হয়ে যায়নি। স্পষ্টই বোঝা যায়, দলীয় প্রার্থী না থাকায় বোধগম্য কারণেই এর বেশির ভাগ ভোটই গেছে আইভীর বাঙ্।ে ভোটের এই হিসাব সরকারি মহলেও ছিল। তাই সরকার চেয়েছে বিরোধী দল সমর্থিত প্রার্থী নির্বাচন বর্জন করুক। কোনো কোনো পর্যবেক্ষকের মতে, এ ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার চারদলীয় জোট সরকারের বিদায়ের পর অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নবম সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছিল, সেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখার 'হাওয়া ভবন কৌশল'ই প্রয়োগ করেছে। আওয়ামী লীগ সেই নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য আগের জোটকে সম্প্রসারিত করে এরশাদের জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট গঠন করেছিল। এর আগে রহস্যময় এরশাদ চারদলীয় জোটভুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এ ব্যাপারে তারেক রহমান, বাবর প্রমুখ একটা কাঁচা খেলাও খেলেছিলেন এরশাদকে নিয়ে। এরশাদ মহাজোটে যাওয়ায় [অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, কর্নেল (অব.) অলি আহমদরাও গিয়েছিলেন] চারদলীয় জোট তথা হাওয়া ভবনের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যায়। তখনই ঘোঁট পাকানো হয় এরশাদের প্রার্থিতা নিয়ে। হাওয়া ভবনের রাজনৈতিক 'বালক'রাও এটা জানত, এরশাদের প্রার্থিতা বাতিল হয়ে গেলে জাতীয় পার্টি নির্বাচন করবে না, আর জাতীয় পার্টি নির্বাচন না করলে আওয়ামী লীগও করবে না। তখন ফাঁকা মাঠে গোল দেওয়া সহজ হবে। এরশাদের প্রার্থিতা বাতিল হয়ে যায়। ফল যা হওয়ার তা-ই হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সব আসনে মনোনয়নপত্র দাখিল করেও শেষ পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। একই কৌশল কাজে লেগেছে এটা কোনো জাতীয় নির্বাচন না হওয়ার কারণে। জাতীয় নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের পরিপত্র জারির পরও তা না করলে বিষয়টা এত 'ইজি গোয়িং' হতো না। আগেই উল্লেখ করেছি যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলে ফলাফল আগে থেকে বলা যেত না ঠিক, তবে এটা বলা যেত যে লড়াই হতো বিএনপি-আওয়ামী লীগে। নারায়ণগঞ্জ একসময় আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি ছিল, যেমন ছিল প্রায় সারা বাংলাদেশ। পরিস্থিতি এখন আর কোথাও স্থিতাবস্থায় নেই। নারায়ণগঞ্জেও নেই। বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার দায়ে অভিযুক্ত বর্তমান সরকার তার নির্বাচনকালীন জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। ফলে ভোট আরো কমার কথা এবং অন্য কোনো বিকল্প না থাকায় বিএনপির ভোট বাড়ার কথা। বিরোধী দল সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে অভিযোগ করে পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচন দাবি করছে। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সাম্প্রতিক রোডমার্চ ও জনসভাগুলোতে বিপুল জনসমাগম সরকারের মনে কিছুটা ভীতির সঞ্চার করে থাকতে পারে। এই সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে গেলে বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবি যৌক্তিকতা খুঁজে পায় এবং শাসক দল ও জোটের নেতা-কর্মীরা মনোবল হারিয়ে ফেলে। অনেকে সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভায় শেখ রেহানার ভাগের মন্ত্রী বলে মনে করেন। শেখ রেহানার সবুজ সংকেত না পেলে যতই অভিযোগ আসুক না কেন, যোগাযোগমন্ত্রীকে প্রধানমন্ত্রীও মন্ত্রিসভা থেকে বহিষ্কার বা অপসারণ করতে পারবেন না বলে জনমনে একটা ধারণা বদ্ধমূল হয়ে আছে। কারো কারো ধারণা, সংসদে তাঁকে বিতর্কিত করার মাধ্যমে শেখ রেহানাকে বিব্রত করে আবুল হোসেনের বিরুদ্ধে জনমত গঠনেরও একটি প্রয়াস ছিল 'নিজেদের' মধ্যকার বিতর্ক। পরদিনই সুরঞ্জিত সেনগুপ্ত বললেন, সংসদ কার্যকর করার জন্য বিরোধী দলের দরকার নেই। সরকারি দলের সদস্যরাই সংসদকে প্রাণবন্ত করে তুলেছেন। নাসিক নির্বাচন নিয়েও সরকার একই নাটক মঞ্চস্থ করেছে বলে অভিমত পর্যবেক্ষকদের। ১ নভেম্বর 'দুই ভাইবোন'-বিজয়ী মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এবং তাঁর প্রতিদ্বন্দ্বী শামীম ওসমান একসঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ ব্যাপারে নতুন করে ব্যাখ্যা করার কিছু আছে বলে মনে হয় না। ক্ষমতাসীনরা নারায়ণগঞ্জের মেয়র পদ দখলে রাখতে পেরে আপাতত নিজেদের লাভবান ভাবতে পারে, কিন্তু এই লাভের গুড় অদূর ভবিষ্যতে যদি অন্য কারো পেটে যায় তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। এই নির্বাচন বর্জন করে বিএনপি আওয়ামী লীগ সরকারকে ডিফেনসিভ অবস্থানে ঠেলে দিয়েছে; তত্ত্বাবধায়ক সরকারের যৌক্তিকতা জোরালো করেছে। বর্তমান সরকারের ওপর যে আস্থা ও বিশ্বাস স্থাপন করা যায় না, তা প্রমাণের সুযোগ সরকারই করে দিয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকার দেশের আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। ২৮ অক্টোবর ২০১১ সিইসি এ টি এম শামসুল হুদা বলেছেন, সরকার সেনা মোতায়েন না করায় নির্বাচনে কোনো ধরনের গোলযোগ হলে নির্বাচন কমিশন কোনো দায় নেবে না। তিনি বলেন, 'আমরা সময়মতো সেনা মোতায়েনের জন্য সরকারকে চিঠি দিয়েছি। অথচ এ বিষয়ে সরকার কমিশনকে লিখিত বা মৌখিকভাবে কিছুই জানায়নি। সেনা মোতায়েন না করার বিষয়টি আমাদের জানানো উচিত ছিল। এ বিষয়ে আমরা সরকারের কাছে ব্যাখ্যা চাইব। কারণ সাংবিধানিকভাবে সরকার সেনা মোতায়েন করতে বাধ্য।' তিনি আরো বলেন, 'আজ শুক্রবার (২৮.১০.১১) সকালে নারায়ণগঞ্জে সেনাবাহিনী যাওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী যায়নি। এ জন্য আমরা তাদের লিখিত চিঠি দিয়েছিলাম। এখন আমরা ধরে নিচ্ছি, সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না। কারণ সরকার সেনাবাহিনী মোতায়েনের কোনো নির্দেশ দেয়নি।' বলা হতে পারে, এই সরকারের অধীনে সেনাবাহিনী মোতায়েন ছাড়াই তো শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের আস্থা ও বিশ্বাস ততটা নেই, যতটা আছে সেনাবাহিনীর ওপর। এখানেই অপরিহার্যতা সেনা মোতায়েনের। তা ছাড়া সেনা মোতায়েন ছাড়া দলীয় দুই প্রার্থীর মধ্যে নির্বাচনেই নারায়ণগঞ্জে চার লাখ ভোটারের জন্য র্যাবসহ নিয়োগ করা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ হাজার ৪০০ সদস্য। এর মধ্যে র্যাব ছিল এক হাজার ৪০০ এবং পুলিশ, আনসার, কোস্টগার্ডসহ অন্যান্য মিলে বাকি আট হাজার। একদলীয় নির্বাচনের জন্যই এ ব্যবস্থা নিতে হয়েছে। সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনে আরো বেশি শক্তি নিয়োগের চিন্তা বাদ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমপরিমাণ সদস্যও যদি প্রতি নির্বাচনী এলাকায় মোতায়েন করতে হয় তাহলে ৩০০ আসনে প্রয়োজন হবে ২৮ লাখ ২০ হাজার সদস্য। এই পরিমাণ সদস্য মোতায়েনের শক্তি কি বাংলাদেশের আছে? ৩০০ আসনে প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েনের সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনীর আছে এবং এর আগে জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের দৃষ্টান্তও আমাদের দেশে আছে। সেনা মোতায়েন না করে প্রতি নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিমাণ সদস্য মোতায়েন করার সামর্থ্য আমাদের আছে, তা দিয়ে নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন দলীয় সরকারের অধীনে কল্পনাই করা যায় না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারই নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনি সহযোগিতা প্রদান করে জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারে।
kazi.shiraz@yahoo.com
kazi.shiraz@yahoo.com
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
December
(2900)
-
▼
Dec 04
(94)
- ঐতিহ্য-জিঞ্জিরা প্রাসাদের দখল ঠেকানোর কেউ নেই! by ...
- রাজনৈতিক নোংরামি, প্রতিষ্ঠান হারাচ্ছে শিক্ষার পরিব...
- কুমিল্লা সিটি নির্বাচন-দুর্নীতির অভিযোগ প্রধান দুই...
- বাচ্চুসহ এজাহারভুক্ত ১৩ আসামি আত্মগোপনে!
- কারখানার রেলিং ভেঙে আহত ৫০-আগুন আতঙ্কে প্রাণ হারাল...
- তিব্বতে গায়ে আগুন দিয়েছেন আরেক বৌদ্ধ ভিক্ষু
- ২১ লাখ ডলারে বিক্রি হলো ‘সুপারম্যান’
- তিব্বতে গায়ে আগুন দিয়েছেন আরেক বৌদ্ধ ভিক্ষু
- ইউরো রক্ষার প্রত্যয় অ্যাঙ্গেলা মেরকেলের
- ঋণসংকটে অর্থ দেবে না চীন
- মার্কিন নাগরিককে অপহরণের দাবি জাওয়াহিরির
- সিরিয়ার মানুষকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান
- ই-এশিয়া সেমিনারে ইন্টেলের সহ-সভাপতি বাংলাদেশে সামা...
- ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব মার্কিন সিনেট...
- ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব মার্কিন সিনেট...
- কাটলার অগ্ন্যু ৎপাতে ঘটে যেতে পারে প্রলয়কাণ্ড
- সিরিয়ার মানুষকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান
- ডায়াবেটিস ও মানসিক রোগ
- অ্যামনেস্টির অভিযোগ নাকচ সৌদি আরবের
- ল্যাংড়া জ্বর-ডেঙ্গুর হাত ধরে চিকুনগুনিয়া
- শীতেও নিয়ন্ত্রণে রাখুন হাঁপানি
- এইডস হতে দেব না
- মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান by মহিবুর রহমান
- নুরুল ইসলামের মৃত্যুরহস্য-চাঞ্চল্যকর মামলা হলেও খো...
- প্রধানমন্ত্রীর মিয়ানমার সফর-কাছের দেশ থেকে সম্ভাবন...
- কম্বল গ্রামের তাঁতি-ঐতিহ্য টিকে থাকবে তো?
- এটিএম বুথে জাল নোট-অবিলম্বে প্রতিকার দরকার
- আবার শহীদ কাপুরের সঙ্গে by ফারহানা আদৃতা
- সাক্ষাৎকার-জানুয়ারিতে নতুন সিনেমা, ফেব্রুয়ারিতে ...
- এমপির কথা : হয়েছে, হয়ে যাবে
- সাবেক ও বর্তমান নেতারা বলেন...
- প্রতিশ্রুতির ফুলঝুরি-দীর্ঘশ্বাসের দৈর্ঘ্য কমেনি
- বিএনপি : মৌলভীবাজার-১ বড়লেখা ও জুড়ী-কোন্দল আছে ত...
- আওয়ামী লীগ : মৌলভীবাজার-১ বড়লেখা ও জুড়ী-নেতা-কর...
- পবিত্র কোরআনের আলো-বনি ইসরাইলের লোকেরা মুসা (আ.) ও...
- সংখ্যাগুরু-সংখ্যালঘুর দ্বন্দ্ব by মামুন আল মোস্তফা
- নাসিক নির্বাচন : তত্ত্বাবধায়কের বার্তা by কাজী সিরাজ
- নাসিক নির্বাচন : তত্ত্বাবধায়কের বার্তা by কাজী সিরাজ
- স্মরণ-মো. আজিজুর রহমান এমএনএ
- রঙ্গব্যঙ্গ-দ্বিখণ্ডিত by মোস্তফা কামাল
- বৃত্তের ভেতরে বৃত্ত-প্রাথমিক শিক্ষা : বানিয়াচং হতে...
- বাম্পার ফলন : সরকারের জন্য শাঁখের করাত by এ এম এম ...
- প্যারাসিটামল প্লাসের ঝুঁকি-সংশ্লিষ্ট মহলকে দ্রুত দ...
- প্রধানমন্ত্রীর মিয়ানমার সফর-রোহিঙ্গা সমস্যার সমাধা...
- আলোকচিত্রে পাবর্ত্য চট্টগ্রাম-পার্বত্য শান্তিচুক্ত...
- শীতে দূরে যেতে ১-রঙিন রাঙামাটি by সত্রং চাকমা,
- ফটিকছড়িতে পাকা আমন কাটতে ব্যস্ত কৃষক ভারতীয় বীজে প...
- প্যাকেট পণ্যে প্রতারণার ফাদ by সারোয়ার সুমন
- ওরা বাংলাদেশের পাকিস্তানি সমর্থক! by নাজমুল হক নোবেল
- এ ক্স ক্লু সি ভ-প্রেমিকের মায়ের তাড়া!!!
- তাহাদের 'সামাজিক' ভক্ত by ইকবাল হোসেন
- স্বভাবসুলভ বাংলাদেশ by অন্তরীপ রায়
- গুলিস্তানে বাটা শোরুমে ভয়াবহ আগুন
- প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-চাকরিতে ...
- অচলাবস্থার মুখে পড়তে পারে ডিসিসির নাগরিক সেবা
- শ্রমবাজারে বিদেশি কর্মী বাড়ছে by শেখ আবদুল্লাহ
- তৃতীয় প্রান্তিকের হিসাব প্রকাশ আগামীকাল-রেকর্ড আয়ে...
- বৈষম্যের শিকার নারী উদ্যোক্তারা-এসএমই ঋণ by ওবায়দু...
- বাল্যবিয়ের জরিমানা ৩৫ হাজার টাকা by শাহজাহান সোহেল,
- নূপুর কি স্বাভাবিক জীবন ফিরে পাবে? by ইমদাদ হক
- র ঙ বে র ঙ-বলবে কথা গাড়িও
- শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই
- 'আমি বাংলাদেশকে ভালোবাসি' কোহিনূর by ওয়ালিউল মুক্তা
- বিধিমালা চূড়ান্তকরণে বেলা ও জাহাজভাঙা ব্যবসায়ীদে...
- ৬১তম বন্দর দিবসে খুসিক মেয়র-সরকারের উন্নয়ন পদক্ষেপ...
- তৃতীয় অর্থনৈতিক শুমারির প্রাক কার্যক্রম শুরু হচ্ছ...
- সার্বিক অর্থনীতি নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী-...
- জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তিন আবাসন প্রকল্প-লটারি...
- চট্টগ্রাম সমিতির শতবর্ষ উপলক্ষে মেজবান-'বদ্দা ক্যা...
- রংপুর সিটি ঘোষণা চলতি সপ্তাহেই by পরিমল মজুমদার,
- বিচার দাবি-নুরুল ইসলামকে হত্যা করা হয়েছে :জাফর ইকবাল
- আপিল বিভাগে মামলা নিষ্পত্তিতে ধীরগতি by ওয়াকিল আহম...
- মামলা আছে সবার বিরুদ্ধে সম্পদে কেউ পিছিয়ে নেই by ম...
- ড্রেজিংয়ের শত শত কোটি টাকা নদীতে by অমরেশ রায়
- ২০১৩ সালের মধ্যেই গ্রিনফান্ডের অর্থ চেয়েছে বাংলাদে...
- আন্দোলন ও ভোটের হাওয়া-সম্ভাব্য মেয়র প্রার্থীদের পো...
- বিজয়ের মাসে পালিয়ে বেড়াচ্ছেন মুক্তিযোদ্ধা শান্তিরঞ...
- পরীক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে দেওয়া হলো প্রকৌশলী...
- বঙ্গবন্ধুর সমাধিসৌধে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে...
- নারায়ণগঞ্জে সমবায় মেলা-বিনা মূল্যে দোকান বরাদ্দ ...
- গেট সেট রক প্রতিযোগিতা-খুলনায় বাছাই পর্ব শুরু উপচ...
- গেট সেট রক প্রতিযোগিতা-খুলনায় বাছাই পর্ব শুরু উপচ...
- ইলিয়েভস্কির ভুল এবার না হলেই রক্ষা-সনৎ বাবলা,
- ইম্ফলে মনমোহনের ঘোষণা-ছাড়পত্র দেওয়া হয়েছে, টিপাইমু...
- কেমন আছ মা-চোখের সব জল বুকের ভেতরে নেমে আগুন হয়ে ...
- 'ডিসিসি ভাঙলে তো ফাটল দেখা যেত'
- 'এই ট্রাইব্যুনাল অবশ্যই আন্তর্জাতিক মানের'
- মানবতাবিরোধী অপরাধের বিচার-ট্রাইব্যুনালের কার্যক্র...
- হারেও বড় প্রাপ্তি নাসিরের সেঞ্চুরি by নোমান মোহাম্মদ
- আজ ঢাকায় হরতাল-নির্বাচন নয়, গণভোট দিন : ফখরুল
- পদ্মা সেতু নির্মাণ বেসরকারি খাতে-আওয়ামী লীগের কার্...
- সন্দেহভাজন হয়ে হাজত খাটে নিরপরাধ মানুষ-চলে পুলিশের...
- ঢাকা সিটি করপোরেশনঃ আজকের হরতাল সমর্থন করছি by সৈয়...
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসঃ by ‘প্যাডে থুইছি, মরণ...
-
▼
Dec 04
(94)
-
▼
December
(2900)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment