Saturday, July 20, 2013
ভালোই তো, ভালো না? by ফরহাদ মজহার
ভালোই তো, ভালো না? by ফরহাদ মজহার
তথ্য মন্ত্রণালয় তথ্য চায়। তাদের কাছে
তথ্য নাই যে তা না, তবু তারা তথ্য চায়। আজব ব্যাপার! তথ্য মন্ত্রণালয় তথ্য
চেয়েছে ‘অধিকার’ ও ‘টিআইবি’র কাছে। দৈনিক জনকণ্ঠে বিভাষ বাড়ৈ রিপোর্ট
করেছেন, “শাপলা চত্বরের মৃত্যুর বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিপাকে ‘অধিকার’
(১৪ জুলাই ২০১৩)”। ভালো তো, ভালো না? পড়ুক অধিকার বিপাকে। আসলে কেউই মারা
যায়নি। জাতীয় সংসদেও সরকারদলীয় নেতৃস্থানীয় সংসদ সদস্যরা বলেছেন, ৫ মে রাতে
হেফাজতের সমাবেশে কোনো প্রাণহানির ঘটনাই ঘটেনি। আর স্বয়ং প্রধানমন্ত্রী ১৯
জুন জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তৃতায় বলেন, ‘৫ মে হেফাজতে ইসলামের
নেতাকর্মীদের ওপর কোনো গুলিবর্ষণ করা হয়নি বরং হেফাজতের কর্মীরা লাল রঙ
লাগিয়ে মৃতের অভিনয় করেছে। হেফাজতের কর্মীরা গায়ে লাল রঙ মেখে রাস্তায় শুয়ে
ছিল। পরে পুলিশ এলে তারা ভয়ে দৌড়ে পালায়।’ খুবই সুন্দর ব্যাখ্যা। ২৬ জুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম জাতীয় সংসদে
বলেছেন, ‘হেফাজতের সমাবেশে কোনো গুলি হয়নি। কোনো হত্যাকাণ্ড হয়নি। যদি
বিরোধী দল একজন নিহত হয়েছে এমন প্রমাণ দিতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে
দেব।’
এমনকি পুলিশ কর্মকর্তারাও আমাদের নিশ্চিত করেছেন, ৫ মে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ৮ মে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ‘রাজধানীর শাপলা চত্বরে হেফাজত কর্মীদের সরিয়ে দিতে যে অভিযান পরিচালনা করা হয়েছিল সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই অভিযানে কোনো মরণঘাতী অস্ত্রেরও ব্যবহার করা হয়নি।’
ভালো তো, ভালো না! তারপরও তথ্যের কী দরকার!
অধিকার সম্প্রতি ‘হেফাজতে ইসলামের সমাবেশ ও মানবাধিকার লংঘন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। টিআইবি প্রকাশ করেছে ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার ২০১৩’। বোঝা যাচ্ছে দুটো প্রতিবেদনই সরকারকে বেশ ক্ষিপ্ত করেছে। দুটো প্রতিবেদনের চরিত্র এক নয়। আমরা বিষয়ের পার্থক্যের কথা বলছি না, তাদের তথ্যানুসন্ধানভিত্তিক প্রতিবেদনের পদ্ধতির দিক থেকে বলছি। ‘অধিকার’-এর প্রতিবেদন বাস্তবে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর সরকার যে হত্যাকাণ্ড চালিয়েছে সেক্ষেত্রে বাস্তবে কী ঘটেছে, নানা সাক্ষীসাবুদের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন। তবে চলমান। অধিকার বলছে, ৫ মে দিবাগত রাতে নিরস্ত্র ও ঘুমিয়ে থাকা মানুষের ওপর সরকারের সশস্ত্র ও সহিংস হামলায় যারা শহীদ হয়েছেন তারা তার একটা তালিকা তৈরি করেছে। রিপোর্ট প্রকাশ করার দিন অবধি তারা ৬১ জন বাংলাদেশের নাগরিকের শহীদ হওয়ার একটি প্রাথমিক কিন্তু অসম্পূর্ণ তালিকা পেশ করেছে। এই অনুসন্ধান চলমান, মৃতের সংখ্যা আরও বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা যা পেয়েছে তার ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে সরকারকে বোঝানো, এ কাজটা সরকারের নিজেরই করা উচিত। হেফাজতে ইসলামের ওপর যে অকথ্য দমন-নিপীড়ন চলছে, তার ফলে তাদের পক্ষে অবিলম্বে কোনো তালিকা হাজির করা সহজ নয়। তাছাড়া গ্যারান্টি কী যে সরকার নাম-ঠিকানা-পরিচয়সহ তালিকা পাওয়ার পর পরিবারের সদস্যদের হয়রানি করবে না? পদ্ধতির দিক থেকে দেখলে ‘অধিকার’-এর প্রতিবেদন হচ্ছে আসলে কী ঘটেছে তার ওপর সরেজমিন তদন্ত করে তৈরি করা রিপোর্ট। টিআইবি দুর্নীতির যে ব্যারোমিটার প্রকাশ করেছে, সেটা আসলে ব্যারোমিটারই বটে। সরকার আসলে দুর্নীতি করছে কি-না, তার ওপর সরেজমিন তদন্ত করে তৈরি করা রিপোর্ট এটা নয়। তবে দুর্নীতিকে সাধারণ মানুষ কিভাবে উপলব্ধি করে, সেই উপলব্ধির মাত্রা জরিপ করে তৈরি করা রিপোর্ট। টিআইবির রিপোর্ট দুর্নীতির বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরেজমিন গবেষণা করে তৈরি করা রিপোর্ট নয়। দুর্নীতি সম্পর্কে মানুষের অনুভূতি বা উপলব্ধির মাত্রা নির্ণয় করার জরিপ। সরকারকে জনগণ কিভাবে দেখে ও কিভাবে বিচার করে তার একটা ইঙ্গিত টিআইবি রিপোর্টে মেলে। কিন্তু ‘অধিকার’-এর রিপোর্ট সেটা নয়। সরকার কয়েক লাখ লোক মেরে ফেললেও জনগণ মনে করতেই পারে যে কাজটি খারাপ হয়নি। তারা বলবে, ভালো না? ভালোই তো! মৌলবাদী, প্রতিক্রিয়াশীল, পশ্চাৎপদ ও আরও নানা গুণাবলী সংবলিত হেফাজতিদের এভাবে আরশোলার মতো মেরে ফেলাই উচিত। নইলে সভ্যতা বলে কিছু টিকবে না, থাকবে না। কিন্তু ‘অধিকার’ মানবাধিকার সংগঠন হওয়ার কারণে পড়েছে বিপদে। যদি আমরা নিজেদের ‘সভ্য’ বলি গণ্য করি, মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ইত্যাদি বস্তা বস্তা গালগল্পে বিশ্বাস করি, তাহলে হেফাজতে ইসলামের সদস্য ও সমর্থকদের এদেশের নাগরিক বলে স্বীকার করতে হবে। উপায় নাই। আরশোলা গণ্য করে মেরে ফেলা যাবে না। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সুনির্দিষ্ট আইন ও বিচার ব্যবস্থার নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া যাবে। কিন্তু শেষরাতে ইলেক্ট্রিসিটি বন্ধ করে পরিকল্পিতভাবে ব্ল্যাক আউটের অন্ধকার শামিয়ানার অধীনে টিভি ও সংবাদপত্রের কর্মীদের সরিয়ে দিয়ে নিজ দেশের নাগরিকদের একটি নির্বাচিত সরকার যেভাবে হত্যার উš§াদনায় মেতে উঠেছিল, সেটা রীতিমতো অবিশ্বাস্য ঘটনা। মানবতার বিরুদ্ধে অপরাধের এই ইতিহাসের জন্য যারা দায়ী, তাদের তো একদিন না একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব আসলে কী ঘটেছে, সততার সঙ্গে সেই ঘটনাবলী নথিভুক্ত করে রাখা দরকার। এটা ‘অধিকার’-এর কাজ নয়, সব নাগরিকেরই দায়। এমনকি শুধু হেফাজতে ইসলামের একার কর্তব্যের মধ্যেও এই দায় পড়ে না। রাষ্ট্রব্যবস্থা যদি গণতান্ত্রিক হয়, তাহলে নাগরিকদের মানবাধিকার অলংঘনীয়। এখানে কোনো আপস চলবে না। হেফাজতের তেরো দফা দাবি তোলা ও প্রচারের যেমন অধিকার আছে, তা বাতিল করার অধিকারও যে কোনো নাগরিকের আছে। হেফাজতের ঈমান-আকিদা এবং বিশ্বাসের ঘোর বিরোধী হলেও তাদের হত্যা করার অধিকার রাষ্ট্র বা সরকারের থাকতে পারে না। ধর্ম কিংবা আলেম-ওলামাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যাই হোক- সবাই নাগরিক, প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার রাষ্ট্রকে রক্ষা করতেই হবে।
কিন্তু অধিকার ‘বিপাকে’ কেন? দৈনিক জনকণ্ঠের বিভাস বাড়ৈ বলছেন, ‘‘৫ মে হেফাজত-জামায়াতের ভয়াবহতার পর রাতের অবস্থান সরাতে চালানো অভিযান নিয়ে দেশে-বিদেশে দফায় দফায় হত্যার কাল্পনিক তথ্য ছড়িয়ে এবার প্রশ্নের মুখে পড়েছে মানবাধিকার সংগঠনের নামে সক্রিয় গ্র“প ‘অধিকার’। দিনের পর দিন সংগঠনটি রীতিমতো হেফাজত-জামায়াতের ভাষায় ৬২ জনকে হত্যা ও কয়েকশ’ নিখোঁজের জন্য সরকারকে দায়ী করে রিপোর্ট প্রকাশ করে চললেও এখন সেই তথ্য স্পষ্ট করতে পারছে না। মানবাধিকারের ধোয়া তুলে মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে দেশে-বিদেশে বিএনপি, জামায়াত, হেফাজতসহ উগ্রবাদীদের রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ করে দিয়ে অধিকার এখন তাদের আবিষ্কৃত ‘নিহত’দের নাম, পিতার নাম, গ্রামের বাড়িসহ ঠিকানার তথ্য দিতে ব্যর্থ। তথ্য মন্ত্রণালয় নিহতদের পরিচয় চাইলেও চলছে লুকোচুরি। এদিকে কেবল অধিকার নয়, মাদ্রাসার গরিব ছাত্রদের পুঁজি করে ফায়দা লুটতে তিন হাজার নিহত ও কয়েক হাজার নিখোঁজের দাবি করে চুপসে গেছে বিএনপি-জামায়াতের øেহধন্য হেফাজত। দুই মাসেও হেফাজত তিন হাজার তো দূরের কথা নিহতের কোনো তালিকাই প্রকাশ করতে পারেনি।’’ বোঝা যাচ্ছে সরকার ও তার সমর্থকদের ‘রঙ মেখে শুয়ে থাকা’ তত্ত্বের জায়গা থেকে কথাগুলো বলা হচ্ছে। খুনি ও মানবাধিকার লংঘনকারী সরকার ও ফ্যাসিস্ট রাষ্ট্রের প্রতি নির্বিচার পক্ষপাতে দুষ্ট এ লেখা। উপেক্ষাই করা উচিত। তবে কিছু আমোদের খোরাক হলে ক্ষতি কী?
১. অধিকার ‘রীতিমতো হেফাজত-জামায়াতের ভাষায়’ কথা বলে। তার মানে হেফাজত-জামায়াত নাগরিক ও মানবিক অধিকারের ভাষায় কথা বলে, কারণ এটাই ‘অধিকার’-এর ভাষা, আদর্শ ও রাজনীতি। ভালো তো, ভালো না?
২. দুই মাসেও হেফাজত নিহতদের তালিকা প্রকাশ করতে পারেনি। বিলকুল ঠিক। কিন্তু ভালো তো, ভালো না? আমরা মুক্তিযুদ্ধ করেছি একাত্তর সালে। ইতিমধ্যে ৪২ বছর চলে গেছে। তিরিশ লাখ প্রাণের বিনিময়ে এ দেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার শহীদদের তালিকা ৪২ বছরে করা সম্ভব হয়নি, আর হেফাজত দুই মাসে তাদের নিহত-আহতদের তালিকা প্রকাশ করে ফেলবে? এতে তো আমরাই বিপদে পড়ে যাব। তাতে কি আমরা এই অভিযোগ সহ্য করব, আমাদের তিরিশ লাখ শহীদের সংখ্যার তথ্য ‘আবিষ্কৃত’। অথবা আমরা অযোগ্য। অথবা মুক্তিযুদ্ধ ও তার শহীদদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই তথ্য লুকিয়ে রেখেছি। অথচ হেফাজতে ইসলামকে এই অতিকথনগুলো সহ্য করতে হচ্ছে।
স্বাধীনতা যুদ্ধ চলার সময় খুনি পাকিস্তানি সরকার ও সেনাবাহিনীও বারবার বলেছিল, গণহত্যার যে অভিযোগ তোলা হচ্ছিল সেসব মিথ্যা। শেখ হাসিনার সরকারের মতো দাবি করেছিল যারা নিহত হয়েছে তাদের নাম-ঠিকানার তালিকা সরকারের কাছে জমা দেয়ার। উদ্দেশ্য, সেই তালিকা মোতাবেক শহীদের পরিবারকে ধরা এবং তাদের ওপর অত্যাচার নির্যাতন চালানো। শেখ হাসিনার সরকারও এজন্যই তালিকা চায়। হেফাজতের বিরুদ্ধে দমন-নিপীড়ন চালানোর জন্য। হেফাজতের নেতারা মনে হচ্ছে যথেষ্ট বুদ্ধিমান। তারা টের পেয়েছে, পাকিস্তানি সরকারের ভূত মুক্তিযুদ্ধের চেতনা হয়ে এখন বাংলাদেশ শাসন করছে। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের সরকার ও রাষ্ট্র কায়েম হোক, তখন তারা সেই গণতান্ত্রিক সরকারের কাছে তালিকা দেবে।
৩. অধিকার তাদের ‘আবিষ্কৃত নিহতদের নাম, পিতার নাম, গ্রামের বাড়িসহ ঠিকানার তথ্য দিতে ব্যর্থ’! ভালোই তো, ভালো না? কেন ‘অধিকার’ হেফাজতের ওপর আরও দমন-পীড়ন চালানোর জন্য সরকারের হাতে তালিকা ধরিয়ে দেবে? সরকারের কি গোয়েন্দা বিভাগ নাই? প্রশাসনিক লোকবলের কি অভাব পড়েছে নাকি সরকারের? ফলে ‘অধিকার’-এর তালিকা না দেয়াই মানবাধিকার সংগঠন হিসেবে একমাত্র যুক্তিপূর্ণ কাজ। নাগরিকদের ওপর সরকার ও রাষ্ট্র দমন-পীড়ন জেলজুলুম হত্যা রক্তপাত চালাক, সেটা কি আমরা চাই? সেটা দৈনিক জনকণ্ঠ কিংবা বিভাষ বাড়ৈয়ের নীতি হতে পারে। সে নীতি হতে পারে সেসব টিভিওয়ালা ও সংবাদপত্রের, যারা হেফাজত তালিকা তৈরি করতে পারছে না ও প্রকাশ করছে না ইত্যাদি কোলাহলে দীর্ঘদিন আমাদের কান ঝালাপালা করে রেখেছে। কিন্তু এটা তো মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর নীতি হতে পারে না।
কিন্তু ‘অধিকার’-এর যুক্তি আর হেফাজতের যুক্তি এক হবে না। এটা আন্দাজ করতে পারি। তথ্য মন্ত্রণালয়ের চিঠির জবাবে ‘অধিকার’ কী বলেছে সেটা এখন জানা যাচ্ছে। এই সত্য কেউই অস্বীকার করছে না যে বিপুলসংখ্যক আইন-শৃংখলা বাহিনীর সদস্য ৫ মে রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে ঘুমন্ত মানুষের ওপর গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করে অনাকাক্সিক্ষত ও অতিরিক্ত বল প্রয়োগ করে হেফাজতিদের তাড়িয়ে দিয়েছে। কিন্তু কেউই মারা যায়নি, হতাহত হয়নি। শুধু রঙ মেখে দুষ্ট হেফাজতিরা শুয়ে ছিল। সে রাতে মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে, তার ভিডিও ও ছবি আমরা ফেসবুকে দেখলেও সেসব তাহলে বানোয়াট। ফটোশপের কারসাজি।
দেখা যাচ্ছে, সরকার যা বলছে আর ‘অধিকার’ একই কথা বলছে না। দেশে ও বিদেশের আরও অনেক মানবাধিকার সংগঠনের মতো ‘অধিকার’-এর চোখে সরকার তার নিজের দেশের নাগরিকদের হত্যার দায়ে অভিযুক্ত। কিন্তু অভিযুক্ত এ ঘটনার কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দূরে থাকুক, উল্টা তার অপরাধ ও দায় অস্বীকার করছে। অথচ শুধু নিজ দেশের জনগণের কাছে নয়, সরকার নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও বিধিবিধানের মানদণ্ডে অপরাধী বলে অভিযুক্ত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সরকারকে এই দায়েই দায়ী করছে। তারপরও সে রাতে কিছুই ঘটেনি বা কোনো প্রাণহানি হয়নি দাবি করে সরকার প্রমাণ করছে, এ ঘটনা সম্পর্কে অনুসন্ধান ও নিহতের প্রকৃত সংখ্যা জনগণকে জানানোর বিষয়ে সরকার একদমই আন্তরিক নয়। এ পরিস্থিতিতে সরকারকে তালিকা সরবরাহ করা বিপজ্জনক।
তাছাড়া হত্যাকাণ্ডের ভয়াবহতা ও পরবর্তী দমনপীড়নের কারণে নিহতদের পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত। মানবাধিকার সংগঠন হিসেবে এদের প্রতি ‘অধিকার’-এর দায় আছে। গত ৫ মে’র ঘটনায় অন্তত এক লাখ তেত্রিশ হাজার পাঁচশ’ জন (১,৩৩,৫০০) অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ২৩টি মামলা দায়ের করেছে সরকার। সরকার দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি খুবই বিপজ্জনক যেহেতু ভিকটিম ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার কোনো আইন বাংলাদেশে নাই। অথচ মানবাধিকার সংগঠন হিসেবে ভিকটিমদের নিরাপত্তা বিধান ‘অধিকার’-এর কর্তব্য।
এ পরিস্থিতিতে ‘অধিকার’ কী করতে পারে। অধিকার সরকারকে অবশ্যই সহযোগিতা করতে চায়। কিন্তু সরকারকে তিনটি শর্ত দিয়েছে ভিকটিমদের পরিবারের নিরাপত্তার স্বার্থে। ১. নিহতদের তালিকা অনুসন্ধানের ক্ষেত্রে যেসব মানবাধিকার সংগঠন কাজ করছে, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবিলম্বে সুপ্রিমকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা। ২. তথ্য প্রদানকারী, ভিকটিম/তাদের পরিবার ও সাক্ষীদের জন্য সুরক্ষার সুস্পষ্ট প্রতিশ্র“তি দেয়া এবং সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
৩. এই তথ্য প্রদানকারী, ভিকটিম/তাদের পরিবার ও সাক্ষীদের ক্ষেত্রে কোনো ধরনের মানবাধিকার লংঘনের ঘটনা ঘটবে না, সে ব্যাপারে নিশ্চয়তা দেয়া।
দেশের রাজনৈতিক বাস্তবতা ব্যাপারটা এক অদ্ভুত জিনিস। সমাজ যেখানে দুই পক্ষে বিভক্ত এবং এক পক্ষ আরেক পক্ষকে শত্র“ মনে করে, মানুষের ভালো-মন্দ হুঁশজ্ঞান আর থাকে না, তখন মানবাধিকার কর্মীদের বিরাট ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। খুবই বিনয়ের সঙ্গে ভেজা ও মিনমিনে গলায় মানবাধিকার কর্মীকে বোঝাতে হয়, আরশোলা তুমি মারলে মারতে পার, তবে মুশকিল হচ্ছে আরশোলা তো একটি প্রাণী। যে আরশোলা মারবে বলেই পণ করে বসে আছে, তার হিংস্র ও বদ্ধমূল সংকল্প থেকে তাকে সরিয়ে আনা যাবে কি-না সেটা আগাম বলা যাবে না। কিন্তু কাউকে না কাউকে বলে যেতেই হবে। হেফাজতে ইসলামের আদর্শ, রাজনীতি, কর্মপদ্ধতি- সবই কারও বিবেচনায় মন্দ হতে পারে, কিন্তু তারা দেশের নাগরিক। তাদের কথা বলার, শান্তিপূর্ণ সমাবেশের, ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। তারপরও শেখ হাসিনা বলবেন, তারা রঙ মেখে শুয়ে ছিল, সাড়া পেয়ে পালিয়েছে। এই রেকর্ড বাজবে। কিছু করার নাই। কিন্তু কেউ যদি নিজেকে মানবাধিকার কর্মী বলে দাবি করেন, তাকে তার কথাগুলো বলে যেতে হবে। সে কাজ তখন মানবাধিকার রক্ষার লড়াই নয়, অবস্থার পরিপ্রেক্ষিতে হয়ে ওঠে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের লড়াই। কিন্তু বিভাস বাড়ৈরা বলবেন, গণতন্ত্র, নাগরিক ও মানবিক অধিকার হচ্ছে জামায়াতি আর হেফাজতিদের ভাষা। ‘অধিকার’ তাদের ভাষাতেই কথা বলছে।
ভালোই তো, ভালো না!

About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
July
(1526)
-
▼
Jul 20
(76)
- কেটের জন্য শুভকামনা
- বনেধ অচল কাশ্মীর
- ভারতের নতুন প্রধান বিচারপতি হলেন পি সত্যশিবম
- ফুকুশিমার ২০০০ কর্মী ক্যানসারের ঝুঁকিতে
- যুক্তরাষ্ট্র অতি গোপন তথ্যে প্রবেশাধিকার কঠোর করছে
- প্রেসিডেন্টের হুঁশিয়ারি উপেক্ষা করে মুরসিপন্থীদের...
- পুতিনবিরোধী নাভালনির অপ্রত্যাশিত জামিন
- অধিকৃত এলাকায় ইসরায়েলি সার্বভৌমত্ব মানে না ইইউ
- জোখারকে গ্রেপ্তারের ছবি প্রকাশ করেছেন ক্ষুব্ধ পুলি...
- শিক্ষকদের বেতন নিয়মিত হোক by শরিফুল ইসলাম
- শিক্ষা শেষে কাজ চাই by মিঠুন গোস্বামী
- সমাপনী পরীক্ষার চ্যালেঞ্জ by মোঃ সিদ্দিকুর রহমান
- এমন রায় কে চেয়েছিল ... by মো. শরিফুল ইসলাম খান
- ভালোই তো, ভালো না? by ফরহাদ মজহার
- কে হায় 'রাস্তা' খুঁড়ে... by একরামুল হক শামীম
- জীবনের সার্থকতা কীসে? by মোহাম্মদ নজরুল ইসলাম
- হৃদয়নন্দন বনে-কত চাই আর? by আলী যাকের
- কালের আয়নায়-এই রায় গণতান্ত্রিক রাজনীতিতে অশুভ প্রত...
- পাটের বাজার মন্দা- সোনালি দিন ফেরাতে উদ্যোগ চাই
- সংঘাতের রাজনীতি আর নয়- দুই দল দেশেই আলোচনায় বসুক
- পাপুয়া নিউগিনিতে পাঠিয়ে দেওয়া হবে নৌপথে যাওয়া আশ্র...
- রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’ পুতিনবিরোধী নাভালনির অপ্র...
- অধিকৃত এলাকায় ইসরায়েলি সার্বভৌমত্ব মানে না ইইউ
- কেটের জন্য শুভকামনা
- যুক্তরাষ্ট্র অতি গোপন তথ্যে প্রবেশাধিকার কঠোর করছে
- তরুণীর লাশ উদ্ধার
- দেশে অর্থ প্রেরণ বার্কলেজকে রুশনারা আলীর অনুরোধ
- গণজাগরণ মঞ্চের সমাবেশে বক্তারা গোলাম আযমের রায়ের ব...
- সাংবাদিকদের মির্জা ফখরুল শিগগিরই দেশে ফিরবেন তারেক...
- কাহালুর লাচ্ছা সেমাই by দুপচাঁচিয়া
- কার্যালয় ঘেরাও উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে টাকা আত্ম...
- বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক ও সভাপতি...
- যানবাহনের গ্যাস পুড়ছে বাড়ি ও কলকারখানায় by মো...
- যানবাহনের গ্যাস পুড়ছে বাড়ি ও কলকারখানায় by মো...
- কোচিং, নোটবই, গাইডবই যেন না লাগে পঞ্চম শ্রেণীর শিক...
- আপস-সমঝোতার বিকল্প নেই স্বদেশে সংঘাত, বিদেশে মতৈক্য
- ধর্ম রোজা পালন মুমিনের বার্ষিক প্রশিক্ষণ by মুহা...
- মিসর ও পাকিস্তান সেনাবাহিনীই যেখানে সর্বময় শাসক by...
- শাহরি রমজান-সিয়াম সাধনায় অদৃশ্যে বিশ্বাসের তাৎপর্য...
- সুস্থ হয়ে শিগগিরই ফিরছেন তারেক রহমান : ফখরুল-রায় ন...
- অনুপ চেটিয়াকে নিতে ভারতের বিশেষ বিমান-সুব্রত বাইন ...
- নিষিদ্ধ নয়, তবু নিঃশেষ হচ্ছে জামায়াত
- রাজনীতির সপ্তাহ-আমাদের এত মানবতা! by মোস্তফা মামুন
- বিচিত্র ভুবন
- ঘর-মন-জানালা আশা আপু
- ঘর-মন-জানালা মাঝে মাঝে তুই
- কা র্য কা র ণ কালো কি কোনো রং? by আব্দুল কাইয়ুম
- লেখক হওয়ার পালা আপনার
- বিরোধী নেতা নতুন ভবন খুলে দেশ ধ্বংস করবেন-মুগদা হা...
- আজ বিদায় নিচ্ছে 'বিতর্ক' কমিশন-অর্ধকোটি টাকা খরচে ...
- ২২ কোটি টাকার খাদ্য গবেষণাগার-ঘটা করে উদ্বোধন, তার...
- ২২ কোটি টাকার খাদ্য গবেষণাগার-ঘটা করে উদ্বোধন, তার...
- ২২ কোটি টাকার খাদ্য গবেষণাগার-ঘটা করে উদ্বোধন, তার...
- ৫৪ শতাংশ খাদ্যে ভেজাল আইন এখনই হচ্ছে না! by আশরাফু...
- দুই তদন্ত কমিটির উল্টো প্রতিবেদন-তেল লুটপাটের পাঁয়...
- জোখারের আহতাবস্থার ছবি ফাঁস
- ধর্মঘটে অচল কাশ্মীর, কারফিউ জারি
- ইরাকে মসজিদে বোমা হামলায় নিহত ২০
- দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ-কিশোর আসামি ডাকাতির দা...
- মিসরে নিরাপত্তা রক্ষার অঙ্গীকার মনসুরের-আলোচনার ইঙ...
- বিশ্বভ্রমণে নামছে গ্লোবের 'হ্যামলেট'
- সীমানার ব্যাপারে ইসরায়েলের নিশ্চয়তা চায় ফিলিস্তিন
- যুক্তরাষ্ট্রের জরিপ-বেশির ভাগ মানুষ ড্রোন হামলার ব...
- তীব্র দাবদাহে যুক্তরাজ্যে ৭৬০ জনের মৃত্যু
- প্রশাসনে পদোন্নতি-যোগ্যতাই হোক মাপকাঠি
- মানবতাবিরোধী অপরাধ-অপরাধী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থ...
- রাজনীতিতে নতুন বিপদ by ড. মো. মইনুল ইসলাম
- পবিত্র কোরআনের আলো-পৃথিবীর ইতিহাসে সব নবী-রাসুল পু...
- কালের পুরাণ ক্ষমতা by সোহরাব হাসান
- সাত বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শ্রমিক বিদেশে যাচ্...
- শ নি বা রে র বিশেষ প্রতিবেদন কৃষকের বন্ধু by মো....
- আন্দোলন-নির্বাচন দুই প্রস্তুতিই নিচ্ছে বিএনপি
- ঘুরে দাঁড়াতে চায় হতাশ আ.লীগ
- দুদক কি সময়ের দাবি মেটাতে পারবে? by সৈয়দ মাহবুবুর ...
- চৈতন্যের মুক্ত বাতায়ন-ভারত ও বাংলাদেশে গণতন্ত্রের ...
- চৈতন্যের মুক্ত বাতায়ন-ভারত ও বাংলাদেশে গণতন্ত্রের ...
-
▼
Jul 20
(76)
-
▼
July
(1526)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment