Wednesday, December 28, 2011
স্থানীয় সরকার-জেলা পরিষদ ও জেলা প্রশাসনে সংস্কার by তোফায়েল আহমেদ
স্থানীয় সরকার-জেলা পরিষদ ও জেলা প্রশাসনে সংস্কার by তোফায়েল আহমেদ
সম্প্রতি সরকার ‘জেলা পরিষদ আইন ২০০০’-এর ৮২(১) ধারা প্রয়োগ করে তিনটি পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) বাদে সারা দেশে সমতলের ৬১টি জেলা পরিষদ পুনঃস্থাপনের লক্ষ্যে ৬১ জন ‘প্রশাসক’ নিয়োগ করেছে। এই নিয়োগ রাজনৈতিক ও সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। এই সমালোচনাকে কোনোভাবে অসংগত ও ভিত্তিহীন বলা যাবে না। সংবিধানের অনুচ্ছেদ ৫৯(১) অনুযায়ী, ‘আইনানুযায়ী
নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান’ করাই সংবিধানের নির্দেশনা। তা ছাড়া সংবিধানের ১৫২(১)-এ ‘প্রশাসনিক একাংশে’র ব্যাখ্যা অনুযায়ী ‘জেলা’ সংবিধান স্বীকৃত প্রশাসনিক একাংশ। বাকি উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন পৃথক আইনবলে ঘোষিত প্রশাসনিক একাংশ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আইনবলে গঠিত অন্যান্য একাংশে স্থানীয় সরকারকাঠামো থাকলেও সংবিধানে স্বীকৃত প্রশাসনিক একাংশ জেলায় বিগত ৪০ বছরেও একটি প্রতিনিধিত্বশীল স্থানীয় শাসনকাঠামো গড়ে উঠল না। এ বিষয়ে ১৯৯২ সালে কুদরতে এলাহি পনির বনাম রাষ্ট্র মামলায় বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ যে রায় (ডিএলআর-৪৪) প্রদান করেন তা প্রকাশের ছয় মাসের মধ্যেই সকল প্রশাসনিক একাংশে নির্বাচিত স্থানীয় সরকার বা স্থানীয় শাসনসংক্রান্ত প্রতিষ্ঠান সৃষ্টির নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ৪০ বছরে কোনো সরকার জেলাপর্যায়ে কার্যকর ও প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকারব্যবস্থা সৃষ্টির কোনো পদক্ষেপ নেয়নি। বাকশাল আমলে ‘জেলা গভর্নর’, পরবর্তী বিএনপি সরকারের ‘জেলা উন্নয়ন সমন্বয়কারী’ বা সর্বশেষ এরশাদ সরকারের মনোনীত এমপি ও মনোনীত সদস্য নিয়ে গঠিত জেলা পরিষদ—কোনোটাই মূল সংবিধানের নির্দেশনার সঙ্গে সংগতিপূর্ণ ছিল না। তাই স্বাধীনতার ৪০ বছর এবং সংবিধানে ‘স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান’বিষয়ক বিধান পুনঃস্থাপনের পর বিশেষত সর্বোচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও জেলাপর্যায়ে কোনো প্রতিনিধিত্বশীল শাসনকাঠামো তৈরি না করাটাই ছিল গুরুতর সংবিধান ও আদালত অবমাননা।
ইতিমধ্যে ২০০০ সালে ‘জেলা পরিষদ আইন ২০০০’ পাস করা হয়। এ আইন সর্বাংশে ত্রুটিমুক্ত নয়। এ আইনের ত্রুটিবিচ্যুতি নিয়ে আমরা অনেকে তখনই লিখেছি। বিশেষত বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০০২ সালে প্রকাশিত তাঁর জেলায় জেলায় সরকার গ্রন্থে এ আইনের গঠনমূলক সমালোচনা করে জেলাপর্যায়ে স্থানীয় শাসনকাঠামো কীভাবে পুনর্গঠিত হওয়া উচিত তার একটি বিশদ রূপরেখা উপস্থাপন করেন। এ আইন পাস হওয়ার দীর্ঘ ১১ বছর পর আইনটি কার্যকর হতে যাচ্ছে এবং জেলা পরিষদ স্থাপিত হতে যাচ্ছে। জেলা পরিষদ স্থাপনের (ধারা-৩) প্রক্রিয়া শুরু হলো ওই আইনের ৮২(১) ধারা প্রয়োগের মাধ্যমে। এখানেই যত বিপত্তি। কিন্তু জেলা পরিষদ এত দিন পর্যন্ত সরকার, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ সবার কাছে যেন ছিল ইতিহাসের একটি বিস্মৃত অধ্যায়। এখন আকস্মিকভাবে ‘প্রশাসক’ নিয়োগের মাধ্যমে জেলা পরিষদ আলোচনা-সমালোচনা ও বিতর্কের পাদপ্রদীপে উঠে এল। এ আলোচনা ও বিতর্ক নিঃসন্দেহে ইতিবাচক। এ আলোচনাকে আরও জোরদার করতে হবে।
তবে এ ক্ষেত্রে সব সমালোচকের সঙ্গে একমত হয়েও বলব, প্রশাসক নিয়োগের মাধ্যমে জেলা পরিষদ প্রতিষ্ঠান হিসেবে ‘স্থাপিত’ হলো বা নবতর আঙ্গিকে এর কার্যক্রম শুরু হলো। তাই পরিষদ সচল করার ক্ষেত্রে এ নিয়োগ একটি নতুন মাত্রা যুক্ত করল। এটি রাজনৈতিক দলীয় সরকারের একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে গোপন ও প্রকাশ্য রাজনৈতিক কৌশলগত উদ্দেশ্য থাকা অস্বাভাবিক নয়। স্থানীয় সরকারব্যবস্থার জেলাপর্যায়ে পুনরায় অধিষ্ঠান যারা মনেপ্রাণে কামনা করেন, তাঁদেরও এ পদক্ষেপের কৌশলগত লাভ-ক্ষতি বিশ্লেষণ করে দেখতে হবে। তাই জেলা পরিষদকে বর্তমান সরকার নিষ্ক্রিয় অবস্থা থেকে সক্রিয়তা প্রদানের যেকোনো উদ্যোগকে কৌশলগতভাবে গ্রহণ করে তাকে ইতিবাচক দিকে বিকাশের উপযোগী কার্যক্রম নিয়ে এগোতে হবে। তাই আমি ব্যক্তিগতভাবে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিবর্তনের যে সূচনা হলো তাকে এগিয়ে নিয়ে ‘জেলা পরিষদ আইন ২০০০’-এর পূর্ণ বস্তবায়নে উদ্যোগী হতে আগ্রহী। কারণ যে ট্রেনটি ট্র্যাকে ছিল না সেটি এখন ট্র্যাকে উঠে এল, এখন একে সঠিক ট্র্যাকে গতি দিতে হবে। জেলা পরিষদে ভবন, বাংলো, বাজেট, জনবল ও অন্যান্য সম্পদ রয়েছে। রয়েছে প্রতিবছরের অনুন্নয়ন ও উন্নয়ন বাজেটের বরাদ্দ। নেই প্রতিনিধিত্বশীল কাঠামো এবং অর্থসম্পদ ব্যবহারের স্বচ্ছ নীতিমালা ও তার দায়িত্বশীল প্রয়োগ। তাই প্রতিনিধিত্বশীল কাঠামো ও স্বচ্ছ নীতিমালা প্রয়োগের সন্ধিক্ষণে এই প্রশাসক নিয়োগকে দেখতে চাই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে। এই প্রশাসক নিয়োগ হোক স্বল্পকালীন, যা পূর্ণাঙ্গ জেলা পরিষদ গঠনের পথে হবে প্রথম সোপান।
দুই.
১৯৯১ সাল থেকে নবতর গণতান্ত্রিক অভিযাত্রার অন্যান্য বিষয়ের সঙ্গে স্থানীয় সুশাসন ও সুসমন্বিত উন্নয়ন প্রচেষ্টার নানা ধ্যানধারণা সার্বিক নাগরিক আলোচনায় প্রাধান্য পেতে থাকে। তবে এসব আলোচনার বেশির ভাগ ক্ষেত্রে বিষয়ের ব্যাপকতা, বিশ্লেষণের গভীরতা এবং বাস্তবতাবোধসম্পন্ন সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির অভাব ছিল এবং এখনো রয়েছে। স্থানীয় সরকারের আলাপ-আলোচনায় তিনটি প্রধান ধারা প্রধানত দেখা যায়: (১) স্থানীয় সরকারবিষয়ক বিভিন্ন প্রকল্প-অভিজ্ঞতার বাঁধাধরা মূল্যায়ন, যা মূলত আমলা, উপদেষ্টা, প্রকল্প প্রশাসন এবং প্রকল্পের উপকারভোগীদের পরস্পরের পিঠ চুলকানিমূলক আলোচনা। যেখানে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ প্রায়ই অনুপস্থিত। (২) আর একটি নতুন ধারার আলোচনা হচ্ছে দাতা সংস্থার প্রকল্প-সাহায্যনির্ভর আধা নাগরিক সমাজ ও আধা এনজিও উদ্যোগ, যা মূলত প্রকল্পের ভাষায় সচেতনতামূলক বা অ্যাডভোকেসি কার্যক্রম। (৩) তৃতীয় ধারাটি হচ্ছে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের গণমাধ্যমে তাৎক্ষণিক বিরূপ প্রতিক্রিয়া। দুঃখজনক হলেও আমরা সবাই যে বিষয়টির জন্য সম্মিলিতভাবে দায়ী তা হচ্ছে (১) স্থানীয় সরকার, সুশাসন, মাঠপ্রশাসনের সমস্যা, স্থানীয় উন্নয়ন ও দক্ষ নাগরিকসেবা এবং বিকেন্দ্রীকরণ বিষয়ের ওপর আলোকিত ও বিশ্লেষণী গবেষণা এবং প্রকাশনার অভাব; (২) রাজনৈতিক দল ও সরকারের নীতিনির্ধারক পর্যায়ে নীতি পর্যালোচনায় আগ্রহের ব্যাপক অভাব; (৩) স্থানীয় সরকারের নির্বাচিত নেতাদের মধ্যে সুচিন্তিত, সুসমন্বিত, অব্যাহত ও ধারাবাহিক আত্মমূল্যায়নের অভাব; সর্বোপরি (৪) আধিপত্যবাদী গণতন্ত্রবিমুখ রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতি।
স্থানীয় শাসনকাঠামোর বিদ্যমান অবস্থা নানামুখী সংকটে বিপন্ন। এই বিপন্নতা স্থানীয় সরকারব্যবস্থা, প্রশাসনের বিভিন্ন স্তরের আমলা, জাতিগঠনমূলক বিভাগসহ সর্বত্র। মাঠপ্রশাসন ও স্তরভিত্তিক স্থানীয় সরকার—দুটি ক্ষেত্রই বিভিন্ন অভ্যন্তরীণ দ্বন্দ্বসংঘাতে চরম অস্থিরতা ও অচলাবস্থার শিকার। তাই স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন, উন্নয়ন ও সেবাব্যবস্থাসহ সামগ্রিক একটি আধুনিক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সব আলোচনাকে গঠনমুখী একটি ধারায় ধাবিত করতে হবে। বর্তমানে জেলা পরিষদ যেহেতু আলোচনার পাদপ্রদীপে, সেখানেও শুধু নির্বাচিত-অনির্বাচিত দ্বন্দ্বে আলোচনাকে সীমাবদ্ধ করা এটি অপরিণত আলোচনা। বাংলাদেশের বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন—এই চার পর্যায়ের প্রশাসনিক কাঠামোর ২০০ বছরের ঐতিহ্য এবং ভালো দৃষ্টান্তের পাশাপাশি বহু মন্দ দৃষ্টান্তও পাকাপোক্ত রূপ লাভ করেছে। আবার নামকাওয়াস্তে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো যথা ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে সঠিক ভূমিকা পালনে যথাযথ সামর্থ্য অর্জন করতে পারেনি। কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃত্বের মনোভঙ্গিতে স্থানীয় স্বায়ত্তশাসন বা বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা শুধু লৌকিকতার পর্যায়ে। সনাতন জেলা প্রশাসনের প্রবল প্রভাব-প্রতিপতি ও ক্ষমতা জেলা পরিষদের মতোই ক্ষয়িষ্ণু, ম্রিয়মাণ ও অকার্যকর। সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের জেলাপর্যায়ে কর্মকর্তা কর্মচারী রয়েছেন। সরকারের কেন্দ্রীয় বাজেটের একটি বৃহৎ অংশ জেলাপর্যায়ের কর্মবিভাগগুলোর মাধ্যমে ব্যয় হয়। কিন্তু জেলাপর্যায়ে জেলাভিত্তিক বাস্তব সমস্যার কোনো বিশ্লেষণ এবং তার ভিত্তিতে নেই কোনো জেলাব্যাপী অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনাকাঠামো। জেলাপর্যায়ে আজকাল ব্যক্তি খাতে উন্নয়ন, সেবা, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের ব্যাপক প্রসার হচ্ছে। সৃষ্টি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা। সেসব সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য জেলাভিত্তিক নতুন স্বপ্ন রচনা এবং সেগুলোকে ভাষা দেওয়ার জন্য প্রয়োজন জেলাভিত্তিক একটি উন্নয়ন দৃষ্টিভঙ্গি (District vision)। জেলা পরিষদ জেলার নিম্নস্তরে অন্যান্য প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান যথা উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, নানা স্তরের বিশেষায়িত ও সাধারণী সরকারি বিভাগ, ব্যক্তি খাতের নানা প্রতিষ্ঠান, নাগরিক সমাজসহ সবাইকে নিয়ে জেলাভিত্তিক একটি উন্নয়ন স্বপ্ন ও জেলা দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে নেতৃত্ব দিতে পারে। সে রকম একটি সুদূরপ্রসারী উদ্দেশ্য নিয়ে জেলাপর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক নেতৃত্ব ও সরকারকে এগিয়ে আসতে হবে। জেলা পরিষদে একজন প্রশাসক নিয়োগ তার একটি ক্ষুদ্র সূচনামাত্র হতে পারে, এটিকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য এ স্বপ্নের একটি দীর্ঘমেয়াদি রূপরেখা নির্ণয় সবার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে।
তিন.
উপমহাদেশের প্রশাসনিক স্তরবিন্যাসের ভূখণ্ডগত বিভাজনে বিভাগ, জেলা ও থানার সৃষ্টি মূলত ব্রিটিশদের হাতে। ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৮৫) ‘বেঙ্গল প্রেসিডেন্সি’কে প্রশাসনিক সুবিধার জন্য ২৩টি ভৌগোলিক বিভাজনে বিভক্ত করে ২৩টি জেলা সৃষ্টি করেন। ১৯৭২ সালে লর্ড কর্নওয়ালিস ‘জেলা ম্যাজিস্ট্রেটের’ অধীনে সৃষ্টি করেন বর্তমানের থানা ও ৪০০ দারোগার পদ। ১৮২৯ সালে পুরো বাংলাকে ছয়টি বিভাগে বিভক্ত করা হয় এবং সৃষ্টি হয় বিভাগীয় কমিশনারের পদ। এভাবে ঔপনিবেশিক শাসকেরা বিভাগ, জেলা ও থানায় একটি অতিশক্তিশালী কেন্দ্রীভূত প্রশাসনের ভিত তৈরি করেন এবং তাঁকে ঔপনিবেশিক স্বার্থে সযত্নে লালনও করে যান। প্রায় ১০০ বছর এসব প্রশাসনিক স্তরের শীর্ষপদে কোনো দেশীয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হতো না। এসব ছিল লিখিত-অলিখিতভাবে ব্রিটিশদের সংরক্ষিত পদ ও পদবি। পরে দেশিদের নিয়োগ দেওয়া হলেও তাঁদের মনন, চিন্তন ও কর্মে বাদামি ব্রিটিশ হিসেবে গড়ে তোলা হতো। তিনটি স্তরে প্রশাসনিক কাঠামো দাঁড় করানো হলেও জেলাই ছিল সব নির্বাহী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ‘জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর’ নামে জেলার মূল কর্মকর্তার কর্মপরিধিতে ঔপনিবেশিক শাসকদের জন্য রাজস্ব সংগ্রহ এবং রাজস্ব সংগ্রহের উপযোগী আইনশৃঙ্খলা রক্ষাই ছিল এ পদের মূল কাজ এবং তার সঙ্গে বিচার। সামাজিক উদ্যোগ ও অন্যান্য সরকারি কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব সংযুক্ত করা হয়। কালক্রমে জেলার প্রধান প্রশাসক জেলার ‘নৃপতির’ মর্যাদা লাভ করেন। সরাসরি রাজকীয় প্রতিনিধি হিসেবে নিজেদের জাহির করতে থাকেন। ব্রিটিশের নবসৃষ্ট প্রশাসনিক কাঠামো বহুলাংশে মোগল ধারাবাহিকতার ব্রিটিশ সংস্করণ। মোগলদের ‘সরকার’ ও ‘পরগনা’র মাঝামাঝির স্থানে জেলা এবং তার নিচে স্থাপিত হয় ‘থানা’। মোগলদের ওই পর্যায়ের প্রশাসকের যে পদবি ‘ফৌজদার’ ও ‘কোতোয়াল’, তাঁদেরই স্থলাভিষিক্ত হলেন ‘জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর’ এবং ‘দারোগা’রা। উপমহাদেশে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ সম্রাট জাহাঙ্গীরের ফরমান বলে ১৬১৩ সালে সুরাটে ‘কুঠি’ স্থাপন করে যে শাসন-শোষণের সূচনা করে, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে তা একটি পাকাপোক্ত রূপ পায়। ইতিমধ্যে তারা তাদের বাণিজ্যিক ও আধিপত্যবাদী কর্মকাণ্ড বাংলাকে ছাড়িয়ে মুম্বাই, মাদ্রাজসহ ভারতের অন্যত্রও বিস্তারলাভ করতে থাকে। বাণিজ্যিক আধিপত্যের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক স্বার্থকে মসৃণতর রাখার জন্য তারা কলকতা, মাদ্রাজ, মুম্বাই প্রভৃতি স্থানে নগর প্রশাসনে ইউরোপীয় ধাঁচে ‘নগরসভা’ গঠনে অবদান রাখে। বিশেষত ১৮৫৭ সালের প্রথম ‘স্বাধীনতা সমরে’র পর থেকে ঔপনিবেশিক প্রশাসনে জন-সম্পৃক্ততার প্রশ্নটি গুরুত্ব পেতে থাকে। তার সঙ্গে যুক্ত হতে থাকে বিভিন্ন শাসক-প্রশাসক ও দার্শনিকদের কিছু ‘উদারনীতি’র প্রভাব ও প্রয়োগ। ১৮৭০ সালে চৌকিদারি ‘পঞ্চায়েত’, ১৮৮৫ সাল থেকে ইউনিয়ন পঞ্চায়েত, ১৮৬৪ থেকে জেলা বোর্ডসহ বিভিন্ন নগরকেন্দ্রিক ‘পৌরসভা’কাঠামোর বিকাশ হতে থাকে। ১৮৮২ সালে লর্ড রিপনের ‘রেজুলেশনে’র মাধ্যমে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যাত্রা, সে উদ্যোগে ‘জেলা বোর্ড’ অত্যন্ত প্রভাবশালী একটি প্রতিষ্ঠান হিসেবেই গড়ে ওঠে। ধীরে ধীরে সড়ক, সাঁকো, শিক্ষা, পয়োনিষ্কাশন, স্বাস্থ্য, পশুচিকিৎসা, মহামারি নিয়ন্ত্রণসহ বহু কাজে ‘জেলা বোর্ড’ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায়। তবে ‘জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর’ এবং জেলা পরিষদ উভয়ের মধ্যে দূরত্ব ও ঘনিষ্ঠতা দু-ই ছিল। অনেক বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ছিল অপ্রতিবোধ্য বা স্বাভাবিকভাবে সর্বশেষ ও সর্বোচ্চ। এ দুয়ের মধ্যে দ্বন্দ্বও তাই অতিপুরাতন। পরবর্তী লেখায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর তুলনামূলক আলোচনা করার ইচ্ছে রাখি।
তোফায়েল আহমেদ: স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং সাবেক সদস্য, স্থানীয় সরকার কমিশন।
ahmedt_dr@yahoo.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
December
(2900)
-
▼
Dec 28
(76)
- বাংলানিউজ আড্ডায় এবার জয়া by অনন্যা আশরাফ
- ফিরে দেখা ’১১ by শারমীনা ইসলাম
- ব্লগার নয়, অপরাধীদের জন্যই সাইবার আইন by আইরিন সুল...
- যেমন ছিল সাজ
- কোরিওগ্রাফারদের বয়ানে
- আলোচিত আয়োজন
- ফ্যাশনে বাংলার মুখ
- কুমিল্লায় প্রধান নির্বাচন কমিশনার-নির্বাচন নিয়ে কো...
- বাসচাপায় পা হারালেন সাংবাদিক নিখিল ভদ্র, চালক বরখাস্ত
- পাসের হার জেএসসিতে ৮২.৬৭, জেডিসিতে ৮৮.৭১
- ডুবন্ত পাকিস্তানকে ডাঙায় তুলবেন ইমরান! by সাইফুল স...
- মুজাহিদ-কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ পুনর্দাখিল...
- সৃষ্টিগুণে অনন্য স্থাপত্যগুলো...
- মেসি নয় এগিয়ে রোনালদো!
- শফিউলের নতুন ঠিকানা
- ঢাকায় আন্তর্জাতিক জিমন্যাস্টিকস-বাংলাদেশের ভরসা প্...
- নামেই বিদেশি ক্রিকেটার
- বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি, আহত ৯-উজিরপুরে ব্যবসা...
- আফজল পরিবারের চার প্রার্থী-ঘর না গুছিয়ে নির্বাচনে ...
- চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতির উদ্বোধন-সন্ত্র...
- সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের গান by আশীষ-উর-রহমান
- স্বাধীনতার ৪০ বছর-তোমাদের এ ঋণ শোধ হবে না
- ট্রাইব্যুনালে দুই সাক্ষী-সাঈদীসহ রাজাকাররা লুট ও অ...
- সরকারের কাছে তথ্য চেয়েছে রামসার কর্তৃপক্ষ-সুন্দরবন...
- গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাৎ করুন
- আন্নার অনশনে পার্লামেন্টে লোকপাল নিয়ে বিতর্ক
- প্রকৃতি-প্রাণী প্রজাতির স্বীকৃতি পেল মাংসাশী গাছ
- যুদ্ধাপরাধের বিচার দাবিতে যুবমঞ্চ
- খুবিতে বাসের চাপায় ছাত্রের করুণ মৃত্যু-পুলিশ ফাঁড়ি...
- চট্টগ্রাম বন্দর হবে দ. এশিয়ার গেটওয়ে :প্রধানমন্ত্রী
- প্রাথমিক শিক্ষকদের অনশন ভঙ্গ
- ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু-উজিরপুরে পুলিশ-জনতা সংঘর...
- ভাড়া বিদ্যুৎকেন্দ্রের চাপে অর্থনীতিতে বিশৃঙ্খলা-জ্...
- আবার সক্রিয় উত্তরা ষড়যন্ত্রের নায়করা by শরীফুল ইসলাম
- যশোরে ধর্মঘট চলছে-সড়ক সংস্কারের দাবিতে নীলফামারীতে...
- রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ-তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর...
- শেয়ারবাজারে বিনিয়োগ-কালোটাকার উৎস কেবল এনবিআর জানত...
- সবকিছু ছাপিয়ে মেসি-আতিথ্য by মাসুদ আলম
- শিরোপার আশা দেখছে না চেলসিও
- মেসির অনুপ্রেরণা সোফিয়ান
- ডারবান টেস্ট-সেই শ্রীলঙ্কাই তো!
- মেলবোর্ন টেস্ট-ভারতের দিনে টেন্ডুলকার-হতাশা
- বিরোধীদের ফল পুনর্বিবেচনার দাবি নাকচ করেছেন পুতিন
- সিরিয়ায় আরব পর্যবেক্ষকেরা-সংঘাতবিক্ষুব্ধ শহর পরিদর...
- চতুর্থমৃত্যুবার্ষিকীতে জারদারি-গণতন্ত্রবিরোধী ষড়যন...
- সহিংসতা বদলে দিয়েছে গানের ধারা
- মুম্বাইয়ে নতুন করে অনশন শুরু আন্নার
- গাজীপুরে সরকারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
- নরসিংদী পৌর উপনির্বাচন-লোকমানের ছোট ভাই পেলেন আওয়া...
- গীত শেখানোর উৎসব
- মহিলা পরিষদের গোলটেবিল আলোচনায় বক্তারা-গণমাধ্যমে জ...
- ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১২-দেশ ও গ...
- পবিত্র কোরআনের আলো-আক্রান্ত হলে যুদ্ধের ময়দান থেকে...
- ৪০ বছরে এগিয়েছে কৃষি, পিছিয়ে কৃষক সামনে চ্যালেঞ্জ ...
- প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল-ছোটদের আকাশছোঁয়া জয়, অ...
- সুন্দরবন সুরক্ষায় নতুন নীতিমালা জরুরি-সাক্ষাৎকার b...
- বিএনপির ইতিবাচক সিদ্ধান্ত-সংকট নিরসনে চাই সহায়ক ভূ...
- ব্যবস্থাপনার কালান্তর-সৃজনশীলতা উন্নয়নের ভিত্তি by...
- চরাচর-একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর দাবি by দীপংকর ভ...
- প্রাথমিকে বিস্ময়কর সাফল্য-এই ধারা অব্যাহত থাকুক
- সংলাপে বিএনপি-ইতিবাচক অগ্রগতি
- এই তবে বঙ্গবিদ্যা! by আসিফ আহমদ
- শিক্ষকদের প্রত্যাশার আলো যেন নিভে না যায়-প্রাথমিক ...
- সুবিধা দিয়ে কেড়ে নেওয়া যায় না-প্রশাসন by আরিফ খান
- অধিক ফলনে বাজারে স্বস্তি কৃষকের মাথায় হাত-ভারত by ...
- ডারবান সম্মেলনে অর্থনীতির কাছে বিজ্ঞান পরাভূত by ক...
- সময়ের প্রতিধ্বনি-রাজনৈতিক বিবেচনায় বিচারপতি নিয়োগ ...
- পাওয়া না পাওয়ার ২০১১
- চারদিক-বর্ষপূর্তি আর সমাবর্তন: এক যুগল আয়োজন
- মিডিয়া ভাবনা-সংবাদপত্রের প্রথম সংস্করণ ও টিভির টক ...
- শীতদুর্গত-বিত্তহীনের শীতযাপন by তুহিন ওয়াদুদ
- দুর্নীতি-ভারতে সরকার বনাম সুশীল সমাজ! by কুলদীপ নায়ার
- স্থানীয় সরকার-জেলা পরিষদ ও জেলা প্রশাসনে সংস্কার b...
- তদারককারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন-পলাতক চিকিৎসক
- রাষ্ট্রপতির সংলাপই হোক সমঝোতার সূচনা-বিএনপির সঠিক ...
- চরিত্রই মুখ্য
-
▼
Dec 28
(76)
-
▼
December
(2900)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment