Saturday, July 6, 2013
সুশীল সমাজের নিরপেক্ষ অবস্থানই কাম্য by ইকতেদার আহমেদ
সুশীল সমাজের নিরপেক্ষ অবস্থানই কাম্য by ইকতেদার আহমেদ
সুশীল
সমাজকে বলা হয় জাতির বিবেক। দেশের বিভিন্ন শ্রেণী-পেশার নীতিবান,
নাগরিক-অধিকার সচেতন, দেশ ও জনগণের স্বার্থে আপসহীন, সত্যবাদী, ন্যায়নিষ্ঠ,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, সৎ ও সাহসী ব্যক্তির সমন্বয়ে সুশীল সমাজ
গঠিত হয়ে থাকে। জাতির যে কোনো দুর্যোগে সুশীল সমাজ সর্বাগ্রে সহযোগিতার
হাত প্রসারিত করে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অক্ষুণ্ন
রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উদ্যোগী হয়। কিন্তু আমাদের দেশে
বিভিন্ন ঘাত-প্রতিঘাতের কারণে গণতন্ত্র ও আইনের শাসন বিকশিত হতে না পারায়
সুশীল সমাজ আজ ডান ও বাম ঘরানায় দ্বিধাবিভক্ত। কোনো সুশীল সমাজ
দ্বিধাবিভক্ত হয়ে সরকার বা বিরোধী দলের লেজুড়বৃত্তি করলে তাকে আর সুশীল
সমাজ বলা যায় না। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুশীল সমাজের
নিরপেক্ষ অবস্থান কাম্য। ডান ও বাম ঘরানার বাইরে আমাদের সুশীল সমাজের মধ্যে
মধ্যবর্তী একটি ঘরানার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। বর্তমানে আমাদের
সুশীল সমাজের অধিকাংশ ব্যক্তি নিরপেক্ষ অবস্থান হারিয়ে সরকারি বা বিরোধী
জোটের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন। এ ধরনের সম্পৃক্ততা সুশীল
সমাজের স্বকীয়তা ও স্বাতন্ত্র রক্ষায় চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
মধ্যপন্থা অবলম্বনকারী সুশীল সমাজের ব্যক্তিদের মোটামুটি নিরপেক্ষ বলা
গেলেও বর্তমানে তাদের সংখ্যা নগণ্য এবং ডান ও বাম ঘরানার সুশীল সমাজের
প্রভাবে বলতে গেলে তারা অনেকটা কোণঠাসা। সুশীল সমাজের মধ্যে এমন অনেকে আছেন
যারা এনজিও’র সঙ্গে সম্পৃক্ত। প্রতিটি এনজিও’র লক্ষ্য ও উদ্দেশ্য থাকে।
আমাদের দেশে বর্তমানে দু’ধরনের এনজিও’র কার্যক্রম পরিলক্ষিত হয়। এর একটি
হচ্ছে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বকারী এনজিও, অপরটি হচ্ছে দেশীয়
চিন্তা-চেতনা ও ভাবধারাকে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে
পরিচালিত এনজিও। প্রথমোক্ত এনজিওগুলোর কার্যক্রমের শতভাগই বৈদেশিক
সাহায্যপুষ্ট। অপরদিকে শেষোক্ত এনজিওগুলোর ক্ষেত্রে দেখা যায়, বৈদেশিক
সাহায্য ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে অনুদান প্রাপ্ত হয়ে
কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি দেখা গেল, শতভাগ বিদেশী সাহায্যপুষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বকারী একটি স্বনামধন্য এনজিও (যেটি দুর্নীতি নির্মূলের নামে সোচ্চার) স্ব অবস্থান থেকে বিচ্যুত হয়ে, এর কতিপয় কর্ণধার বিভিন্ন বিতর্কিত বিষয়ে মানববন্ধন, মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করে নিজেদের বিশেষ দলের মতাদর্শের আজ্ঞাবহে পরিণত করেছেন। ৫-৭ বছর আগে এ এনজিওটির কর্ণধার হিসেবে যারা ছিলেন, তাদের কেউ কখনও কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের অংশীদার হয়ে মানববন্ধন, মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করতে দেখেননি। তাছাড়া তাদের সততা, একাগ্রতা, আন্তরিকতা, ন্যায়পরায়ণতা, যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা, মানবতা, আদর্শবাদীতা প্রভৃতি ছিল প্রশ্নাতীত।
সুশীল সমাজের মধ্যে এমন অনেকে আছেন, যারা পেশাগতভাবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী। সামাজিক দায়বদ্ধতার কথা বলে তাদের অনেকে দেশের দুস্থ, নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু বাস্তবক্ষেত্রে দেখা যায়, তাদের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম যতটুকু না জনকল্যাণমুখী, তার চেয়ে অনেক বেশি প্রচারমুখী। সামাজিক দায়বদ্ধতার নামে সরকার থেকে তারা যে হারে কর রেয়াত নেন, তাদের এ কর রেয়াত না দিয়ে সরকার যদি নিজস্ব উদ্যোগে রেয়াত সংশ্লিষ্ট অর্থ ব্যয় করত, তাহলে সেটা আরও বেশি অর্থবহ হতো বলে দেশের সচেতন নাগরিকরা মনে করেন। এসব ব্যবসায়ীর অনেকে নিজ নামে অথবা নিজ পিতা-মাতা অথবা শ্বশুর-শাশুড়ি-আত্মীয়ের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করে নিজেকে দানশীল ও সমাজ হিতৈষী বলে প্রতিষ্ঠার চেষ্টা করলেও কার্যক্ষেত্রে দেখা যায়, তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর পরিচালনা ও উন্নয়ন ব্যয় সরকারি ও বিদেশী সাহায্য নির্ভর।
সুশীল সমাজের মধ্যে এমন অনেকে আছেন, যারা আইন পেশার সঙ্গে জড়িত এবং দেশের শীর্ষ আইনজীবী হিসেবে স্বীকৃত। তাদের অনেকে শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু স্ব পেশার প্রতি অনুগত থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের যে বলিষ্ঠ ভূমিকা রাখার নৈতিক দায়িত্ব ছিল, তা থেকে তারা আজ অনেক দূরে। তাদের বিপুল অর্থের বিনিময়ে সমাজের শীর্ষ দুর্নীতিগ্রস্তদের আইনি সহায়তা দেয়ার চিত্র থেকেই এটা ফুটে ওঠে। অতীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপনা ও গবেষণা সংশ্লিষ্ট কাজ ছাড়া অন্য কোনো কাজে সম্পৃক্ত হতে দেখা যেত না। এখন তাদের এক বিরাট অংশ সরকারি ও বিরোধী দলের ছত্রছায়ায় থেকে নিজেদের অধ্যাপনা পেশাকে গৌণ বিবেচনায় বিভিন্ন সভা-সমাবেশ ও প্রকল্প সংশ্লিষ্ট কাজ নিয়েই বেশি ব্যস্ত। বর্তমানে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিম্নমুখী। এসব বিশ্ববিদ্যালয়ে যে মানের ছাত্রছাত্রীর আগমন ঘটে, তারা বিশ্ববিদ্যালয়ে এসে অনেক ক্ষেত্রে নিজেদের মেধা বিকাশে মনোনিবেশ না করে শুধু ভালো ফলাফলের আশায় শিক্ষকদের অনুগামী হওয়ার ব্যাপারে বেশি সচেষ্ট থাকে। এতে করে লেখাপড়া না করেও তারা ভালো ফলাফল ঠিকই করে, কিন্তু কর্মক্ষেত্রে এলে দেখা যায় তারা শুধু নামেই ডিগ্রিধারী, মেধার মান ডিগ্রির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
চিকিৎসকরা মানবসেবার মহান ব্রত নিয়ে চিকিৎসা পেশায় আÍনিয়োগ করেন। শীর্ষস্থানীয় চিকিৎসকদের বেশ কয়েকজন বছরে একবার নিজ এলাকায় চিকিৎসা শিবির করে অবহেলিত জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। তবে কতিপয় চিকিৎসক নিয়মিত বিভিন্ন সমাজ গঠনমূলক কাজে অংশগ্রহণ করে সুশীল সমাজের অংশ হিসেবে সুনামের ভাগিদার হলেও রাজনৈতিক সংশ্লিষ্টতায় বিভিন্ন আর্থিক কেলেংকারিতে জড়িয়ে পড়ে পুরো চিকিৎসক সমাজকে বিব্রতকর অবস্থায় নিপতিত করেছেন। পদস্থ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা নিয়মিত টকশো, গোলটেবিল বৈঠক, মতবিনিময় সভা প্রভৃতিতে অংশগ্রহণের মাধ্যমে যদিও নিজেদের সুশীল সমাজের সদস্য হিসেবে প্রতিষ্ঠায় সচেষ্ট, কিন্তু তাদের দু’-একজনের অতীত খুঁজতে গিয়ে জানা যায় নানা আর্থিক অনিয়মে বিজড়িত হওয়াসহ পার্বত্য চট্টগ্রামের বন উজাড়ের চাঞ্চল্যকর কাহিনী।
সরকারের পদস্থ সচিব পদমর্যাদার যারা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলেছেন, তাদের দ’ু-একজনের চাকরিকালীন বিভিন্ন অনিয়ম বিষয়ে অবহিত হওয়ার পর অনেককেই বলতে শোনা গেছে, সরকারি পদে বহাল থাকাকালীন দেশকে কিছু দেয়ার পরিবর্তে তারা শুধু দুর্নীতিলব্ধ সম্পদ আহরণে মত্ত ছিলেন। আর তাই তাদের সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা সমাজকে প্রতারণা করার শামিল। বরেণ্য প্রকৌশলী, স্থপতি ও কৃষিবিদদের কয়েকজন সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে সুপরিচিত। সমাজের সব ধরনের গণসংযোগ কার্যক্রমে তাদের সফল পদচারণা। কিন্তু যখন শোনা যায়, তাদের কেউ কেউ চাকরিরত অবস্থায় নির্ধারিত অংকের সম্মানী দ্বারা সন্তুষ্টি ব্যতিরেকে ঠিকাদারের বিলে স্বাক্ষর করতেন না, তখন তাদের অতীত আচরণ তাদের সহকর্মীদের লজ্জায় ফেলে দেয়।
স্বচ্ছ ভাবমূর্তির কর্মকর্তা বিরল এমন একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদধারী যদি অবসর পরবর্তী সুশীল সমাজের একজন হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভাব দেখান, তবে তা সাধারণ্যে কতটুকু গ্রহণযোগ্য হবে সে বিতর্কে না গিয়েও বলা যায়, এটা নিজ ভাবমূর্তি পুনরুদ্ধারে মোটেও সহায়ক নয়। বর্তমানে সুশীল সমাজের মধ্যে বিভিন্ন পেশাধারী এমন অনেক আছেন, যারা নিজ গ্লানি থেকে মুক্ত হওয়ার আকাক্সক্ষায় প্রথমত সুশীল সমাজের অতঃপর রাজনৈতিক ব্যক্তিত্বের আবরণে ভূষিত হওয়াকে কৌশল হিসেবে বেছে নিয়ে অনেকটা সফলতাও পেয়েছেন। আমাদের সাংবাদিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, লেখক ও কলামিস্টদের অনেকে সুশীল সমাজের খাতায় নাম লিখিয়ে দিব্যি নিজ ব্যক্তিত্ব, বিবেক ও মননশীলতাকে জলাঞ্জলি দিয়ে দেশের বৃহৎ দুটি রাজনৈতিক জোটের যে কোনো একটির প্রতি অনুগত অবস্থানে তাদের নিয়ে গেছেন। মূলত দেশ ও সমাজ গঠনে সুশীল সমাজের যে ভূমিকা থাকা উচিত, তাদের কেউ এর ধারে-কাছেও নেই। তাদের একপেশে মনোভাবের কারণে জাতি আজ সংবাদ উপস্থাপন, বুদ্ধিভিত্তিক সাহিত্য চর্চা, লেখনী ও কলামে বস্তুনিষ্ঠতার পরিবর্তে পক্ষপাতদুষ্টতার প্রভাব অবলোকন করছে। আমাদের সমাজে বর্তমানে রাজনীতি প্রতিটি শ্রেণী ও পেশার মধ্যে এমনভাবে জেঁকে বসেছে যে দলীয় রাজনীতির প্রতি অনুগত না হলে মূল্যায়নের ক্ষেত্রে মেধা, দক্ষতা, যোগ্যতা, জ্যেষ্ঠতা, সততা সবকিছুই অর্থহীন। বিভিন্ন শ্রেণী ও পেশার মধ্যে রাজনীতির এ করালগ্রাসী থাবার কারণে এমন অনেকে আছেন যারা ন্যায্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হবেন ভেবে বাম বা ডান ঘরানার পেশাজীবী হিসেবে সুশীল সমাজের মধ্যে আÍপ্রবেশ ঘটিয়েছেন। এভাবে বিভিন্ন পেশাজীবী দুটি বিশেষ ঘরানার সুশীল সমাজ হিসেবে চিহ্নিত হওয়ার কারণে তারা একদিকে যেমন নিজেদের পেশাদারিত্ব হারিয়েছেন, অন্যদিকে নিজ প্রতিষ্ঠানকে বিতর্কিত করে এর ঐতিহ্য ও সুনামের প্রতি কালিমা লেপন করেছেন।
কয়েক বছর পর আমরা যখন আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব, এর প্রাক্কালে প্রশ্ন দেখা দিয়েছে, আমাদের সুশীল সমাজ কি দেশের প্রয়োজনে নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ অবস্থান অথবা মধ্যপন্থা ধরে রাখতে পেরেছেন? অতি সম্প্রতি ডান ও বাম ঘরানার সুশীল সমাজ নামধারী কতিপয় ব্যক্তি আমাদের বড় দুই রাজনৈতিক দলের ব্যর্থতার চিত্র তুলে ধরে নিজেদের রাজনৈতিক অঙ্গনে সরব উপস্থিতি ঘটানোর ব্যাপারে সচেষ্ট হয়েছিলেন। বছরব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের বর্তমান বিবদমান পরিস্থিতিতে তারাই একমাত্র বিকল্প হিসেবে বৃহৎ দুই রাজনৈতিক দলের স্থলাভিষিক্ত হতে পারেন- এমন অভিনব চিন্তা-চেতনা নিয়ে জনগণের সামনে উপস্থিত হলেও তাদের এ উদ্যোগের সফলতা পেয়েছেন কি-না তা বোধগম্য নয়। সুশীল সমাজের একজন প্রতিনিধি সরকারের বিতর্কিত রাজনৈতিক কর্মসূচির স্বপক্ষে কথা বলার পর তিনি কি নিজেকে সুশীল সমাজের প্রতিনিধি ভাবতে পারেন? এটি আজ একটি মৌলিক প্রশ্ন। অনুরূপ বক্তব্য দেশের প্রধান বিরোধী দলের ক্ষেত্রেও প্রযোজ্য।
আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে সুশীল সমাজ গণতন্ত্র বিকাশ ও আইনের শাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। সে কারণেই ভারতে আজ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমরা আমাদের দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সমৃদ্ধি চাইলে আমাদের গণতন্ত্রের চর্চা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর সেটা তখনই সম্ভব, যখন আমাদের সুশীল সমাজ নিরপেক্ষভাবেই সবকিছু বিচার করবে।
ইকতেদার আহমেদ : সাবেক জজ ও সাবেক রেজিস্ট্রার, সুপ্রিমকোর্ট

About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1449)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
July
(1526)
-
▼
Jul 06
(78)
- জাতির মেরুদণ্ড কি ভেঙে যাবে? by ড. ইশা মোহাম্মদ
- সুশীল সমাজের নিরপেক্ষ অবস্থানই কাম্য by ইকতেদার আহমেদ
- আম খাইও জাম খাইও তেঁতুল খাইও না
- মিসর ও নির্বাচনবাদী ইসলামপন্থার সংকট by ফরহাদ মজহার
- দ্রব্যমূল্য আয়ত্তে থাকুক by রাজু আহমেদ বনি
- ভোটারদের বিনা পয়সায় কিছু দেওয়া যাবে না
- মার্কিন দূতাবাস বন্ধের হুমকি দিল বলিভিয়া
- দারিদ্র্য বিমোচনে সমবায় by কাজী কোহিনূর বেগম তিথি
- ৩০ লাখ ডলারের ডিনার সেট
- শ্রমজীবীদের স্বার্থেই জিএসপি জরুরি by মো. আতিকুর র...
- নওয়াজের বিশেষ দূত ভারতে
- কাগজ-কলম কিংবা প্রযুক্তি by মাহফুজুর রহমান মানিক
- বিবাদ করে ম্যান্ডেলার সুনামহানি করবেন না: ডেসমন্ড ...
- সাম্প্রতিক প্রসঙ্গ-সংসদে অসংসদীয় ভাষা কে থামাবেন? ...
- আমি আমার জীবনকে উপভোগ করেছি
- কালের আয়নায়-জাতীয় নিরাপত্তা এবং দায়িত্বহীন সাংবাদি...
- আফ্রিকান ইউনিয়ন মিসরের সদস্যপদ স্থগিত করেছে
- মিসর কি নব্বই দশকের আলজেরিয়া হবে?
- সিএনজি স্টেশন- অন্যায্য ধর্মঘট
- চট্টগ্রাম বন্দর- অব্যবস্থাপনা দূর করুন
- অপ্রকাশিত ভিডিওতে ম্যান্ডেলা আমি আমার জীবনকে উপভোগ...
- মার্কিন দূতাবাস বন্ধের হুমকি দিল বলিভিয়া
- চীন ও পাকিস্তানের সম্পর্ক মধুর চেয়ে মিষ্টি: নওয়াজ
- রয়টার্সের বিশ্লেষণ মিসর কি নব্বই দশকের আলজেরিয়া হবে?
- ৩০ লাখ ডলারের ডিনার সেট
- লন্ডনে সুলতানা কামাল আপসের রাজনীতির কারণে মৌলবাদীর...
- ফখরুলের অভিযোগ সরকার গাজীপুরে ভোট ডাকাতির পরিকল্পন...
- শেখ হাসিনা-উইলিয়াম হেগ বৈঠক সবার অংশগ্রহণে নির্বা...
- জয়পুরহাট চারু ও কারুকলার শিক্ষক নেই জেএসসি পরীক্ষা...
- নদ থেকে অবৈধভাবে বালু তুলছেন ছাত্রলীগ নেতা
- পাঁচ সাংবাদিক ও এক পুলিশ কর্মকর্তা আহত প্রেসক্লাবে...
- পটুয়াখালীতে অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ার আউশে ব্যা...
- প্রতিষ্ঠাবার্ষিকী ৬০ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় b...
- কলকাতার চিঠি পঞ্চায়েত নির্বাচন ও মমতার স্বপ্নভঙ্গ ...
- কলকাতার চিঠি পঞ্চায়েত নির্বাচন ও মমতার স্বপ্নভঙ্গ ...
- কলকাতার চিঠি পঞ্চায়েত নির্বাচন ও মমতার স্বপ্নভঙ্গ ...
- কলকাতার চিঠি পঞ্চায়েত নির্বাচন ও মমতার স্বপ্নভঙ্গ ...
- একটি স্বাধীন শক্তিশালী একক প্রতিষ্ঠান গঠন করুন নির...
- আর্থিক খাতের শৃঙ্খলার জন্য হুমকি রাজনৈতিক বিমা
- জিএসপি-বাংলাদেশের পাশে আছে ইউরোপীয় কমিশন
- জিএসপি-বাংলাদেশের পাশে আছে ইউরোপীয় কমিশন
- বিজিএমইএ সভাপতি বললেন-ষড়যন্ত্রের কারণেই স্থগিত হয়েছে
- জিএসপি হারানোর পেছনে ইউনূস ও আমিনুল ইস্যু
- ঘর-মন-জানালা অপেক্ষা
- মূল রচনা যেমন আছি তেমনই থাকতে চাই—নাসির হোসেন
- কা র্য কা র ণ ক্যামেরার ফ্ল্যাশ কি বিদ্যুৎ টেনে আন...
- তথ্য সত্য
- রাজনীতির সপ্তাহ-হায় গণতন্ত্র হায় জনগণ! by চৌধুরী ...
- সবার অংশগ্রহণের নির্বাচন চায় ব্রিটেন-লন্ডনে শেখ হা...
- রিটার্নিং অফিসারের অভিযোগ-ফলাফল ঘোষণা নিয়ে বিভ্রান...
- হেফাজত-জামায়াত জাপার ভোটে ভরসা বিএনপির by মাহাবুব ...
- এরশাদ-জাহাঙ্গীরের সমর্থনে উজ্জীবিত আওয়ামী লীগ by শ...
- গাজীপুর সিটি নির্বাচন-ভোটের লড়াই হোক শঙ্কামুক্ত
- কাতাদাকে জর্দানে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
- স্নোডেনকে বিয়ের প্রস্তাব আনার
- পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৯
- চীন-রাশিয়া যৌথ নৌ মহড়া শুরু
- দিল্লির গণধর্ষণ-কিশোর আসামির রায় ১১ জুলাই
- 'চীন-পাকিস্তান সম্পর্ক মধুর চেয়েও মিষ্টি'
- 'জীবনটা যাপন করে ফেলেছি'
- মেয়ে হবে কেটের!
- বসে নেই ব্যবসায়ীরাও
- ম্যান্ডেলাকে নিয়ে উদ্বেগ বেড়েছে
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিনেট সভা শিক্ষক নিয়োগে অ...
- বিপজ্জনক হয়ে উঠছে গ্যাস বিতরণ লাইন by অরুণ কর্মকার
- বুয়েটের প্রতিবেদন ৯৪ কারখানা ভবনে ত্রুটি by ইফত...
- শ নি বা রে র বিশেষ প্রতিবেদন তাক লাগালেন আবুল মিয়...
- গাজীপুরে আজ ‘জাতীয়’ নির্বাচন by শরিফুল হাসান ও ...
- টেলিফোন ও ইন্টারনেটে গুপ্তচরগিরি-ওয়াশিংটনে বৈঠকে ব...
- যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধের হুমকি বলিভিয়ার
- মুরসির অপসারণ-যুক্তরাষ্ট্রের মিসর নীতি কোন পথে?
- নতুন বীমা কম্পানি-রাজনৈতিক বিবেচনা কাম্য নয়
- গাজীপুর সিটি নির্বাচন-গণতন্ত্র জয়যুক্ত হোক
- মিসরে সামরিক অভ্যুত্থান by তারেক শামসুর রেহমান
- পবিত্র কোরআনের আলো-ইউসুফ (আ.)-এর পরিচয় প্রকাশের উত...
- আন্তর্জাতিক সমবায় দিবসমিল্ক ভিটা : দুগ্ধশিল্প বিকা...
- গ্রামীণ ব্যাংককে লালন করা প্রয়োজন by ড. মোহাম্মদ ফ...
- রমনার রাতের স্টার বনাম লাক্স চ্যানেল আই সুপার স্টা...
-
▼
Jul 06
(78)
-
▼
July
(1526)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট

No comments:
Post a Comment