Thursday, September 29, 2011
এমপি বাহারের বাহারি রাজত্ব by হায়দার আলী
এমপি বাহারের বাহারি রাজত্ব by হায়দার আলী
'সবার মুখের আহার কাইড়া নিচ্ছে মুনসেফ বাড়ির বাহার'-কুমিল্লার রাজনৈতিক মহলে এজাতীয় কথা আজকাল শোনা যায়। এই বাহার হচ্ছেন কুমিল্লা সদর উপজেলার নির্বাচিত সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তো বটেই, বাহারকে নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের অন্য ছয় সংসদ সদস্য। তাঁরা বলছেন, বাহারের দমন-পীড়ন, টেন্ডারবাজি, চাঁদাবাজির কারণে সরকার ও দল-দুয়েরই ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
'কুমিল্লা সদরের কোথাও কোনো অনুষ্ঠান করতে পারি না সদরের এমপি বাহাউদ্দিন বাহারের কারণে। গত বছর একটি অনুষ্ঠানে আমাকে এবং সংসদ সদস্য মুজিবুল হককে অতিথি করা হয়। গিয়ে দেখি আমাদের চেয়ারগুলো মঞ্চ থেকে নিচে নামিয়ে রাখা হয়েছে। পরে সেখানে বসেই অনুষ্ঠান শেষ করে আসি। ইচ্ছা থাকলেও কোনো অনুষ্ঠান করতে পারছেন না কুমিল্লার অন্য পাঁচ এমপি।' বলছিলেন কুমিল্লার সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী। আরেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক কালের কণ্ঠকে বলেন, 'বাহারের বিরুদ্ধে আমার কিছু বলার নাই, এলাকায় খোঁজ নিলেই সব জানতে পারবেন।' নাছিমুল আলম এমপি আরো বলেন, 'জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বাহারের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলাম। এমনকি সংসদ সদস্য সুবিদ আলী ভঁূইয়া প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্য বাহারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর কারণে কুমিল্লায় আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে নষ্ট হচ্ছে।'
অভিযোগ উঠেছে, কুমিল্লা সদরে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক, ছোট কিংবা বড় যেকোনো অনুষ্ঠান করতে হলে বাহারকে প্রধান অতিথি করতে হবে, নইলে সদরে কোনো অনুষ্ঠানই করতে পারেন না কেউ। অন্য আসনের এমপিদের কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি করা হলে সেই অনুষ্ঠান পণ্ড করে দেয় বাহারের লোকজন।
সূত্র মতে, এমপি বাহারের বিরুদ্ধে অবস্থান নেওয়া সংসদ সদস্যরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) আসনের সংসদ সদস্য আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের এমপি জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের মো. তাজুল ইসলাম, কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের আবদুল মতিন খসরু ও সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু বলেন, 'নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়ার পর থেকেই কুমিল্লার মুকুটবিহীন সম্রাটে পরিণত হয়েছেন এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। ওনার লোকজন ছাড়া ঠিকাদারি কাজের কথা কেউ চিন্তাও করতে পারে না। অন্য উপজেলার এমপির লোকজনকে কাজ পেতে হলেও সদরের সংসদ সদস্যকে শতকরা পাঁচ ভাগ কমিশন আগে দিতে হয়।' কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের একজন নেতা কালের কণ্ঠের এ প্রতিবেদককে বলেন, 'আমার নাম পত্রিকায় দিবেন না, হাজি বাহার জানলে আমার বাড়িঘরে আগুন জ্বালাইয়া দিব, কুমিল্লার কোনো সাংবাদিক তাঁর বিরুদ্ধে লেখে না, আপনারা একটু লেখেন।'
বাহারের লোকজন : এলাকাবাসীর অভিযোগ ও কালের কণ্ঠের অনুসন্ধানে জানা গেছে, বাহার নির্বাচিত হওয়ার পর তাঁর ভাই, ভাতিজা ও মুষ্টিমেয় কিছু লোক ঠিকাদারিসহ বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করছে। অভিযোগ মতে, এমপি বাহারের হয়ে পুরো জেলার 'কাজ' নিয়ন্ত্রণ করছেন তাঁর ফুফাতো ভাই দক্ষিণ জেলা যুবলীগের সহসভাপতি আরফানুল হক রিফাত। এই রিফাতের নিয়ন্ত্রণে কুমিল্লার পাঁচটি বালুমহাল, যেখান থেকে প্রতিদিন পাঁচ থেকে ১০ লাখ টাকা আসে। রিফাতের প্রভাব কুমিল্লা সদরের থানা প্রশাসনেও; যেখানে থানায় মামলা নেওয়া না-নেওয়া থেকে শুরু সব কিছুই রিফাত নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিবির বাজার বালুমহাল থেকে সারিবদ্ধভাবে শতাধিক শ্রমিক বালু তুলছিলেন। পাশের চায়ের দোকানে বসা আলাউদ্দিন, রমজান আলী ও আছরউদ্দিন নামের তিন এলাকাবাসী। বালুমহাল থেকে এখন কারা বালু উত্তোলন করছে-এমন প্রশ্নের জবাবে একজন বলেন, 'আপনি এলাকায় নতুন আইছেন, এমপির লোকজন ছাড়া এইখানে বালু উডাইব-কার বুকে এত সাহস?' এলাকাবাসী জানায়, শুধু বিবির বাজার নয়, কুমিল্লার সব বালুমহাল থেকেই বালু উত্তোলন নিয়ন্ত্রণ করছেন এমপি বাহারের ভাই রিফাত। কুমিল্লার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসেও রিফাতের একচ্ছত্র প্রভাব থাকার কথা জানা যায়। অভিযোগ উঠেছে, কুমিল্লার সুজানগরের পুরাতন এবং ঐতিহ্যবাহী লস্করদিঘিসহ একাধিক দিঘি অবৈধভাবে ভরাট করে ফেলছে এমপির লোকজন।
কুমিল্লার পাঁচটি বালুমহাল থেকে প্রতিদিন যে বালু তোলা হয় এর মূল্য ১০ থেকে ১৫ লাখ টাকা হবে বলে মনে করা হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিনা টেন্ডারে চলছে বালু উত্তোলনের উৎসব। সদর উপজেলার বালুমহাল থেকে প্রতিদিনই ২৪ ঘণ্টা বালু তোলা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহাজোট সরকার ক্ষমতায় আসার আগে প্রতিবছরের পহেলা বৈশাখ পাঁচটি বালুমহালের টেন্ডার হতো। কিন্তু এখন জেলা প্রশাসনের খাস কালেকশনের মাধ্যমে বালু উত্তোলনের টাকা আদায় হচ্ছে। বছরে নামমাত্র ১০ থেকে ১৫ লাখ টাকা পাচ্ছে সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একজন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, 'দরপত্রের মাধ্যমে বালুমহাল থেকে বালু উত্তোলন করা হলে সরকার প্রতিবছর সাত থেকে আট কোটি টাকা রাজস্ব পেত। জেলা প্রশাসন লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হলেও এমপি বাহারের পকেট নিয়মিত ভরছে।'
এদিকে কুমিল্লা এলজিইডির যত কাজ আছে এর সবই নিয়ন্ত্রণ করেন এমপি বাহারের আরেক ভাতিজা নাইমুর রহমান তুহিন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা অফিস নিয়ন্ত্রণ করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি জহিরুল ইসলাম মিন্টু। মিন্টু এমপি বাহারের খুবই ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত। জেলার ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ ও জেলা সদরে দুটি হাসপাতালের খাদ্য, ওষুধ, পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ, ভবন নির্মাণসহ বিভিন্ন ধরনের কাজ নিয়ন্ত্রণ করেন এমপি বাহারের আরেক ভাতিজা মো. সাদি মোহাম্মদ। কুমিল্লা সড়ক ও জনপথ নিয়ন্ত্রণ করেন জহিরুল কামাল জহির ও আহামেদ ইরান। তাঁরা দুজনই এমপি বাহারের ব্যবসায়িক সহযোগী। ওয়াপদার কাজ নিয়ন্ত্রণ করেন এমপির ঘনিষ্ঠ সহযোগী কালা ফারুক ও তোফায়েল আহামেদ। পিডাবি্লউডির কাজ নিয়ন্ত্রণ করে থাকেন এমপি বাহারের বড় ভাই মো. কুতুবউদ্দিন আহামেদ। এদিকে কুমিল্লা জেলখানার ঠিকাদারি কাজসহ বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার শিপন। জেলা পরিষদ ও কুমিল্লা সিটি করপোরেশনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছেন সাবেক ছাত্রনেতা সরকার মাহমুদ জাবেদ। অন্যদিকে কুমিল্লায় ভারতীয় সীমান্ত হয়ে চোরাকারবারি পণ্যের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন এমপির খুব কাছের লোক চিকা শহিদ।
সন্ত্রাসী বাহিনীকে মদদ : অভিযোগ রয়েছে, এমপি বাহারের আছে একটি সন্ত্রাসী বাহিনী। এর নেতৃত্ব দেন জহিরুল ইসলাম রিন্টু। সঙ্গে আছে জুয়েল, শাওন, সোহাগ, রাসেলসহ ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। বাহারের বিরুদ্ধে কেউ কথা বললেই নেমে আসে অমানুষিক নির্যাতন। রিন্টু বাহিনীর নির্যাতনের শিকার হয়ে এখন পঙ্গু কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি খলিলুর রহমান রিপন। রিন্টু ও তার বাহিনী শহরের ধর্মসাগর পাড়ের বাড়িতে ঢুকে রিপনের দুই পায়ের এবং হাতের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। জেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক কবির হোসেন ভূইয়াকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে চিরতরে পঙ্গু করে দেয় একই বাহিনী। রিন্টু বাহিনী একই কায়দায় সদর উপজেলা ছাত্রলীগের নেতা আহাম্মেদ হোসেনেরও হাত-পায়ের রগ কেটে দেয়। এ ছাড়া বরুড়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিহির মজুমদারকে কুমিল্লা শহরের রামঘাট জেলা আওয়ামী লীগ অফিসের সামনে হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। গত ৫ জুলাই শহরের কান্দিরপাড় এলাকায় ছাত্রলীগের সমাবেশে কুমিল্লা অজিতগুহ কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল হাসান মজুমদারকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে রিন্টু বাহিনী। গত ২৫ জুলাই দুপুর ১২টায় কুমিল্লা সরকারি কলেজের সামনে ছুরিকাঘাতে হত্যা করে যুবলীগ নেতা নুরুল ইসলাম আপেলকে। এ ঘটনায় রিন্টু গ্রুপের রাসেলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়।
যোগাযোগ করা হলে নির্যাতিত কবির হোসেন ভূইয়া কালের কণ্ঠকে বলেন, 'ভাই আমি সন্তানদের নিয়ে বেঁচে থাকতে চাই, আমার কপালে যা লেখা ছিল, তাই হয়েছে। ওই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না।' যুবলীগ নেতা নুরুল ইসলাম আপেলের একজন আত্মীয় বলেন, হত্যাকারীরা সরাসরি এমপি বাহারের ছত্রছায়ায় থাকে, এ জন্য পুলিশ ঘাতকদের গ্রেপ্তার করছে না।
আফজলের পর বাহার পর্ব : কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা আফজল খান এবং এমপি বাহারের গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে বিগত আওয়ামী সরকারের শেষ সময়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক দুলাল ও জেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি হাজিদুর রহমান ভূইয়া বাবুকে নির্মমভাবে হত্যা করা হয়। দুটি হত্যা মামলায় আসামি করা হয় আ ক ম বাহাউদ্দিন বাহারসহ তাঁর ক্যাডার বাহিনীর সদস্যদের। ওই ঘটনার পর দলীয় সভানেত্রীর নির্দেশে বাহারকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তবে ২০০৮ সালের ১৭ নভেম্বর কুমিল্লা জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মোস্তফা কামাল বিরোধ মীমাংসার উদ্যোগ নেন। তাঁর মধ্যস্থতায় ঐক্যবদ্ধ হন আফজল খান এবং বাহার। ফলে সংসদ নির্বাচনে বিজয়ী হন বাহার। তবে এমপি হওয়ার পর থেকে আবারও আফজল খানের সঙ্গে এমপি বাহারের দূরত্ব বাড়তে থাকে।
কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু বলেন, 'কুমিল্লার মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা এই অবস্থা থেকে মুক্তি চায়।'
এলাকাবাসীর অভিযোগ, এক সময় কুমিল্লা এককভাবে নিয়ন্ত্রণ করতেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান। তাঁর সন্ত্রাসী বাহিনীর কাছে পুরো কুমিল্লার মানুষ জিম্মি ছিল। মুক্তির আশায় মানুষ ভোট দিয়েছিলেন বাহারকে। কিন্তু হয়নি মুক্তি লাভ। কুমিল্লা শহর এখন যেকোনো সময়ের চেয়ে বেশি মাদকপ্রবণ এলাকায় পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে আফজল খান কালের কণ্ঠকে বলেন, 'বাহারের সঙ্গে যাঁরা আছেন, তাঁরা আওয়ামী লীগ করেন না, করেন বাহার লীগ। এই অবস্থা চলতে থাকলে আগামী নির্বাচনে কুমিল্লা সদর আসন আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যাবে। বাহারের অপকর্মের প্রভাব অন্য আসনেও পড়ছে'-মন্তব্য করেন আফজল খান।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আ ফ ম আহসানউদ্দিন টুটুল বলেন, 'সদরের সংসদ সদস্যের একমুখী নীতির কারণে কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতি আজ ধ্বংসের পথে। কুমিল্লার সব এমপি এক দিকে আর সদরের এমপি আরেক দিকে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ না করলে আরো ভয়াবহ সমস্যা দেখা দিবে।'
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কবির বলেন, সদরের এমপির সঙ্গে জেলার অন্য এমপিদের দূরত্ব এখন আকাশ সমান। আরেক যুগ্ম আহ্বায়ক বলেন, 'বাহার তো আওয়ামী লীগ করেন না, করেন বাহার লীগ।' জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা আনসার আহামেদ বলেন, 'সন্ত্রাসী, চাঁদাবাজি ও ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণে সবাইকে ছাড়িয়ে গেছে স্থানীয় এমপি। এমপি বাহার ছাড়া কারো কথাই এখানে কাজ হয় না।'
কুমিল্লা বরুড়ার এমপি নাসিমুল হক নজরুল বলেন, সদরের এমপি ঠিকাদারি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন। বাহারের লোকজন মাদক ব্যবসা থেকে শুরু করে সব কিছুতেই জড়িয়ে পড়ছে। নাসিমুল হক বলেন, 'চাঁদাবাজি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের বিরুদ্ধে আমিই প্রথম জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রতিবাদ করেছিলাম, সেই ঘটনার পর থেকে আমাকে বিভিন্নভাবে অপদস্থ করা চেষ্টা করে। অন্য উপজেলার কোনো কাজ পেতে হলেও কমিশন দিয়ে কাজ পেতে হয়।'
'মোবাইলে সাক্ষাৎকার দেই না' : অভিযোগ সম্পর্কে কথা বলতে গত সপ্তাহে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বাহাউদ্দিন বাহার এমপি কালের কণ্ঠকে বলেন, 'আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন। মোবাইলে আপনার সঙ্গে কোনো সাক্ষাৎকার দিব না, আমি দেই না। সরাসরি বসেই সব অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা আমি দিব।' একাধিকবার ফোন করে অনুরোধ করা হলেও তিনি একইভাবে অপারগতা প্রকাশ করেন।
পিডাবি্লউডিতে কাজ করার অভিযোগ অস্বীকার করে বাহারের বড় ভাই মো. কুতুবউদ্দিন কালের কণ্ঠকে বলেন, 'আমি কোনো ঠিকাদারি ব্যবসার সঙ্গে এখন আর জড়িত নই। তিন বছর আগেই ঠিকাদারি ব্যবসা ছেড়ে দিয়েছি, এখন একটি মোবাইল ফোন কম্পানির ব্যবসার সঙ্গে জড়িত। যারা আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিয়েছে, তারা আমাদের সুনাম নষ্ট করতে চাচ্ছে।' এলজিইডি, সিঅ্যান্ডবি, পাউবো, পিডাবি্লউডির প্রকৌশলীদের উদ্দেশে করে তিনি বলেন, 'সরকারের ওইসব বিভাগের কর্মকর্তারা দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে খোঁজখবর না নিয়ে আমাদের পিছনে কেন লেগেছেন? আমি কোনো রাজনীতির সঙ্গেই জড়িত নই, কেউ অভিযোগ দিয়ে থাকলে আমার সামনে এসে বলতে বলুন।'
এলজিইডি নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার করে এমপি বাহারের ভাতিজা তুহিন বলেন, 'এলজিইডি নিয়ন্ত্রণের কথা যারা বলছে, তারা আমাদের এমপির সুনাম নষ্ট করতে চায়। এলজিইডির বিভিন্ন ওয়ার্ক অর্ডারের কাগজপত্র দেখলেই বিষয়টি পরিষ্কার হতে পারবেন।' ১০ শতাংশ কমিশন দিয়েই নাকি অন্য এমপির লোকজন কাজ পাচ্ছে-এমন অভিযোগও তুহিন অস্বীকার করেন। কুমিল্লার অন্য ছয়জন এমপির সবাই বাহারের বিরুদ্ধে যাওয়া প্রসঙ্গে তুহিন বলেন, 'পলিটিক্যাল কারণে অনেক কিছু হয়। যেমন হুইপ মজিবুর রহমান নিজের এলাকা চৌদ্দগ্রাম ছেড়ে সদরের এমপির এলাকায় রাজনৈতিক অফিস খুলে বসেছেন, এটাতো ঠিক না। আমাদের এমপি অন্য এলাকায় গিয়ে অফিস নিলে সমস্যা কী হতো না? ওইসব কর্মকাণ্ডের বিরোধীতা করতে গিয়ে সব এমপির কাছে বাহার খারাপ হয়েছেন।'
আরফানুল হক রিফাত বলেন, 'আমাদের সময় বিএনপির সমর্থিত ঠিকাদাররাও কাজ পাচ্ছেন।' কুমিল্লার (দক্ষিণ) অপর ছয় এমপি বাহারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া প্রসঙ্গে রিফাত বলেন, 'ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে তাদের সঙ্গে আমাদের এমপির বিরোধ বেধেছে, তারা ছাত্রলীগের কমিটিতে অছাত্র ও বিবাহিতদের স্থান দিয়েছে।'
জানা যায়, কিছুদিন আগে জেলা আইনশৃঙ্খলা কমিটির ওই বৈঠকে ছয় সংসদ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান ও সফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আফতাবুল ইসলাম এবং কৃষক লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মী।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
September
(685)
-
▼
Sep 29
(59)
- জয়ে ফিরেছে ইন্টার
- আবার একসঙ্গে জিদান-রোনালদো
- আমাজন দিয়ে মহাসড়ক নির্মাণ আপাতত বন্ধ
- ফিলিপাইনে টাইফুনে সাতজন নিহত
- ধনীদেরও সামর্থ্যের বাইরে ক্যানসার চিকিৎসার খরচ!
- যুদ্ধক্ষেত্রে লড়াই করছেন গাদ্দাফি!
- টাটা না এলে রেলের কারখানা: মমতা
- প্রয়োজনে মন্ত্রণালয়ের ব্যাখ্যা নিয়ে কথা বলবেন প্রণব
- সন্ত্রাসী শিবির গুঁড়িয়ে দিতে উদ্যোগ নেবে পাকিস্তান
- পাকিস্তানে বাস উল্টে খাদে, ৩১ ছাত্রসহ ৩৭ জন নিহত
- পাকিস্তানকে সব সহায়তা বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষ...
- গল্পগুলো বান্দরবানের by বুদ্ধজ্যোতি চাকমা
- তুলে ধরার আয়োজন অপ্রতুল by ওমর কায়সার
- পাকিস্তানের ভরসা এখন চীন-সৌদি আরব?
- ইসরায়েলে হঠাৎ জনপ্রিয়তা বেড়ে গেছে ওবামার
- গুপ্তচরের কাজ করেছেন শীর্ষ নাৎসি কর্মকর্তা!
- একটি পরিবারের গল্প by রুম্মান রশীদ খান
- গান আর অভিনয়ের যুগলবন্দী by মেহেদী মাসুদ
- নেই অবসর by কামরুজ্জামান
- অ্যাশলে জডের ফ্লোরিডা by মাহফুজ রহমান
- ছত্রাকের অপেক্ষায় পাওলি by সাগর মৈত্রী
- একটি কবিতার শুদ্ধ পাঠ by মোহাম্মদ হাননান
- নির্বাচন কমিশনঃ কিছু অসমাপ্ত দায়িত্ব by তোফায়েল আহমেদ
- ফিলিস্তিনঃ আবু মাজেনের শেষ জুয়ার দান by ইউরি আভনেরি
- কিডনি কেনাবেচা ও অপপ্রচার by এ বি এম আবদুল্লাহ
- প্রধানমন্ত্রী, দেশের জন্যও একটি শান্তির মডেল চাই b...
- পুলিশের উসকানিমূলক পদক্ষেপ নিন্দনীয়ঃ সাংবাদিকদের ব...
- অনড় অবস্থানের অশনিসংকেতঃ চার দলের জনসভা ও তারপর
- উপনির্বাচনে মমতার জয়
- লেখা হবে সাঁওতালি ভাষার সফটওয়্যার 'হড় কাথা'য় by বি...
- বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের স্বেচ্ছাচ...
- বাংলাদেশ-ভারত রূপরেখা চুক্তিঃ দিল্লির মনোভাব বদলের...
- হারিয়ে যাওয়া সত্যের সন্ধানে by হামিদুর রহমান খান
- স্টিভেন সোডারবার্গের সেরা পাঁচ by ইভা খান
- যুগ-যুগান্তরে চ্যানেল আই by শাইখ সিরাজ
- চার জননীর মুখ by মামুন মিজানুর রহমান
- দেশীয় চোরাবালিতে ভিনদেশি ইন্দ্রনীল by দাউদ হোসাইন রনি
- নকুলের গানের জীবন by কামরুজ্জামান মিলু
- টেলিভিশনের পর্দাজুড়ে
- সফল বন্ধুত্ব ও অর্থবহ সুসম্পর্ক দরকার by ডা. এম এ ...
- দুজন বিহনে ফাঁকা রাজনীতির মাঠ by এ কে এম শাহনাওয়াজ
- বৃক্ষের শক্তি by আফতাব চৌধুরী
- ট্রাফিকের ব্যবহার এবং একজন সম্পাদকের ভীতি by জাহিদ...
- বিশ্ব গণতন্ত্রে যুগান্তকারী নতুন অধ্যায় by শুভ রহমান
- ওয়াশিংটন ও তার বেয়াড়া সহযাত্রী by আহমদ রফিক
- সাংবাদিকদের বিরুদ্ধে মামলা কেন
- টিআর দুর্নীতিঃ পুকুরচুরি বন্ধ করতে চাই রাজনৈতিক সদ...
- দ্রুত বিচার আইনে মামলা, চার্জশিট প্রস্তুত
- জকিগঞ্জের 'ফিশ গার্ডেন' থেকে বছরে আসছে ৬০০ টন মাছ ...
- শ্রীমঙ্গলে চায়ের নিলামকেন্দ্র স্থাপনের প্রতিবেদন চ...
- বঙ্গোপসাগরে ৩৭০০ কোটি টাকায় নির্মিত হচ্ছে এলএনজি ট...
- চট্টগ্রামে দুই মাসে সাড়ে ১২ কোটি টাকার রাজস্ব আদায়...
- ২৫০০ টাকা কমে সোনার ভরি এখন ৫৭ হাজার ৩৮৭ টাকা by র...
- বাণিজ্যিকীকরণের থাবায় ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন বিপর...
- স্বাস্থ্য খাতের নতুন পঞ্চবার্ষিক কর্মসূচি শুরুতেই ...
- এমপি বাহারের বাহারি রাজত্ব by হায়দার আলী
- তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠায় মাঠে নামছে বিএনপি by ম...
- তত্ত্বাবধায়ক নয়, ইসির অধীনে ভোটের প্রস্তুতি নিনঃ আ...
- হাঁপিয়ে উঠেছে ডিসিসি by অমিতোষ পাল
-
▼
Sep 29
(59)
-
▼
September
(685)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment