Sunday, October 24, 2010
গল্প- 'একজন ভোলা চাচা' by দিলারা মেসবাহ
গল্প- 'একজন ভোলা চাচা' by দিলারা মেসবাহ
আজ আনন্দদের বারান্দার গ্রিলে অপূর্ব সুনীল প্রজাপতি যেন বসে বসে আলাপচারিতায় মগ্ন হয়ে আছে।

সবুজ পাতার ভেতর নীল প্রজাপতি! কী অপূর্ব!
আনন্দের মা সানজিদা নবী খুশিতে আত্মহারা। তিনি একজন প্রকৃত প্রকৃতিপ্রেমিক মহিলা। প্রায় চেঁচিয়ে উঠলেন আনন্দেÑ
Ñ ‘ওরে আনন্দ, মৌটুসী দেখে যা নীল প্রজাপতির মেলা।’
ওরা দুই ভাইবোন হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়।
Ñ ‘কই মামণি, কই দেখি দেখি কতদিন প্রজাপতি দেখি না আমরা।’
বারান্দায় এসে ওরা দুই ভাইবোনের ডাগর ডাগর চোখজোড়া কৌতুকে চক চক করে ওঠে।
Ñ ‘ওমা, কতগুলো অপরাজিতা ফুটেছে তোমার টবের গাছে। হ্যাঁ মা ঠিক যেন নীল প্রজাপতি। বারান্দাটা যেন হাসছে।’
ওরা সবাই মিলে চোখেমুখে হীরের দ্যুতির মতো আলো ছড়িয়ে হাসছে। দক্ষিণের বারান্দায় যেন ফুলের মেলা বসিয়েছে। মা মধ্যমণি! এই ছোট্ট বারান্দাটার তেরছা রোদের আঁকিবুকি ঝিরিঝিরি বাতাসের মধুর মমতা আর প্রিয় গাছলতা, লতাগুল্মের সবুজ মায়াবী এক চিলতে ভুবন সানজিদার একান্ত বিনোদনের আয়োজন। সকালে বা বিকেলের গরম চা হাতে এখানে বসে গাছের পাতা পল্লব আধফোটা ফুলকলিদের সঙ্গে কথা বলেন সানজিদা। পৃথিবীর সকল ভাবনা-দুর্ভাবনা কর্পূরের মতো মিলিয়ে যায়। মনটা তরতাজা হয়ে ওঠে। তিনি আবার নতুন প্রাণশক্তি ফিরে পান। সংসারের কাজে, চাকরি ক্ষেত্রে সবখানে যেন পরিশ্রম করার মালমসলা জোগাড় হয়ে যায়।
মৌটুসী আবিষ্কার করে হলুদ গোলাপের তিনটি কুঁড়ির অস্তিত্ব। কী সুন্দর! মা ভাইকে বলতে ওরা যেন খুশিতে আত্মহারা! আনন্দ বলে,
‘মায়ের এই ব্যালকনি যেন বেহেশতের এক টুকরো বাগান।’
সানজিদা ছেলের এই প্রকৃতির প্রতি ভালোবাসা উপভোগ করেন। তাঁর দুই ছেলেমেয়েই গাছগাছড়া ভালোবাসে। পাখ-পাখালি ভালোবাসে, ভালোবাসে নদী, জলাশয়-পুকুর। শাপলাফোটা দীঘি দেখে ওরা তো ভারী খুশি হয়েছিল একবার ড. খানের এক বন্ধুর বাগানবাড়িতে যেয়ে। আশুলিয়ায় যেয়ে সেবার দিনভর কী আনন্দই না করেছিল ওরা দুই ভাইবোন! কত জাতের গাছগাছড়া। লাল পেয়ারা, সফেদা, ডালিম, করমচা, এমনকি অগ্নিশর্মা কলা পর্যন্ত। আর একধারে শুধু মেহগনি, সেগুন আরো কত জাতের কাঠের গাছ। বেশ বড় হয়েছে। প্রায় অরণ্য অরণ্য ভাব। ঢাকার দূষিত বাতাসের বাইরের এই গ্রামীণ দৃশ্যটা খুব ভালো লেগেছিল ওদের। শাপলাফোটা দীঘিতে ছোট মাছের ঝাঁক দেখে মৌটুসী আনন্দে আত্মহারা। আশুলিয়ায় ফুরফুরে বেলফুলের মতো ভাত আর রুইমাছের ভাজা মুগের ডাল। কী চমৎকার লেগেছিল খেতে! বাবুর্চি ভাই আক্কাস মিয়া ঘাড়ে লাল গামছা ফেলে মুখে জর্দাভরা পানের খুশবু। হাসিমুখ দেখলে প্রাণে জুড়িয়ে যায়। কত যতœ করে যে খাবার পরিবেশন করলেন। আজো মনে পড়ে আনন্দ আর মৌটুসীর। সানজিদা পাখ-পাখালি ভালবাসেন। দূরে কোথায় যেন একটা প্রাচীন বৃক্ষ থেকে ঘু-ঘু ডাকছিলÑ অবিরাম ঘু-ঘু-উ। ঘু-ঘু। কী যে ভালো লাগছিল মৌটুসীর মায়ের। সেই দিনটি ওদের কাছে স্মরণীয় হয়ে আছে!
আজ ভোরবেলা সিরাজগঞ্জ থেকে এসেছেন ভোলা চাচা। এসেই ইইচই করে হাঁক ছাড়লেন,
‘কই রে সানজি কই রে আনন্দ মৌ? কই তোরা।’
সানজিদা কিচেনে গরুর গোশতের মসলা কষাচ্ছিলেন। প্রায় দৌড়ে এলেন। ভোলা চাচা এসেছেন অনেক দিন পর। ভোলা চাচা হলেন আনন্দদের পরিবারের খুশির সাগর। যেমন প্রাণবন্ত তার রসালো আলাপচারিতা, তেমনি তাঁর ভাল কাজ করার আগ্রহ। তিনি যেন অশেষ জ্ঞানের ভাণ্ডার। পৃথিবীর যাবতীয় বিষয়ে তার অসীম জানাশোনা। মগজ তো নয় যেন কম্পিউটার। দেশের জন্য ভালোবাসা আর খুঁটিনাটি তথ্য তাঁর ভাণ্ডারে গিজগিজ করছে। জন্মভূমিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। আর সবাইকে বিশেষ করে ছোটদের ভোলা চাচা বিভিন্ন তথ্য শুনিয়ে শুনিয়ে পাকা দেশপ্রেমিক করে তুলতে চান। তাঁর আর একটি বড় গুণ যে তিনি প্রকৃতিপ্রেমিক। মনেপ্রাণে প্রকৃতি ভালোবাসেন। অনেকে তাঁকে গাছপাগল ভোলা চাচা বলো ডাকে। এহেন ভোলা চাচা যখন তার দীর্ঘ দেহ টকটকে রঙ আর মজবুত কাঠামোর শরীরের গড়ন নিয়ে হাসিমুখে উদয় হলেন আনন্দদের নিরিবিলি ফ্যাটটি আর নিরিবিলি রইল না। খুশির বাতাসের তুর্কিনাচন ঢেউ তুলে তুলে খেলে গেল সারা ঘরময়। সানজিদার চোখে-মুখে আনন্দের ঝিলিক। মেঝের সফেদ টাইলসে যেন রঙধনু রঙ ঘরময় যেন নীল-লাল প্রজাপতি। বহুদিন পর এবার এলেন ভোলা চাচা! চাচা থাকেন সিরাজগঞ্জ। এক বিঘা জমির ওপর তার গাছগাছালি পাখপাখালিতে ভরা সোঁদা মাটির গন্ধভরা একান্ত ভুবন। চাচীমাও খুব আমুদে মানুষ। পাকা গৃহিণী। তবে ইদানীং বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। সাজুর মা আর তার ছেলে ছেলেবৌ ‘শান্তিনীড়ে থাকে’। দীর্ঘদিন। ওরাই দেখাশোনা করে। কাজের মানুষ নয় বরং আত্মীয়ের মতো সাজুর মা। আজ তিরিশ বছর হল ঐ বাড়িতে। বাবা ত উদাসীন কর্মব্যস্ত পরোপকারী এক মানুষ। ঘর সামলান। লাল চাচী। সাজুর মা, সাজু। কত যে কাঁঠাল হয়, আম হয়, করমচা, জামরুল, কদবেল পর্যন্ত। গাছপালা ফলাফলারি খোপভরা কবুতর, দরমা ভরা মোরগ-মুরগি, ক্যাম্বেল হাঁস।
তো সানজিদা দৌড়ে এসে প্রিয় চাচাকে সালাম জানালেন।
‘চাচা এতদিন পর আমাদের কথা মনে পড়ল! চাচা আপনার শরীর ভালো আছে তো! চাচীমা কেমন আছেন? সাজুর মা-রা?’
‘ওরে বাপরে বাপ সব্বোনাশ! এতগুলো প্রশ্ন করলি মা একসাথে জবাব দিতে যে আমার আলজিহ্বা পর্যন্ত শুকিয়ে যাবে। আগে এক গ্লাস ঠাণ্ডা পানি দে মা।’
সানজিদা খুশিতে কী করবে না করবে যেন দিশা পায় না।
‘চাচা … দিচ্ছি আমি কী বোকা দেখেন আগে আপনারে জিরাতে না দিয়েই হাজার প্রশ্ন করছি। এই সোফাটায় আরাম করে বসেন তো চাচা। আমি চটপট কাগজি লেবুর শরবত করে আনছি বরফ দিয়ে।
‘ওরে আমার পাগলিরে! তোর এই দশাসই চাচার যে চিনি খাওয়া নিষেধ ভুলে গেছিস! রোগ আছে যে ডায়াবেটিস মধুমেহ।’
সানজিদা দরদি গলায় বলে,
‘চাচা চিনি দেবো না। স্পেনডা দিয়ে করে দিচ্ছি। খান, যে হারে আপনি দৌড়াদৌড়ি করেন মাঝে মধ্যে একটু অনিয়ম করলে কিচ্ছু হবে না।’
‘হ্যাঁ মা, তাই অবশ্য আল্লাহর রহমে সুগার লেবেল আমার ভালোয় কন্ট্রোলে আছে। সামান্য ট্যাবলেট খাই। ডায়েট কন্ট্রোল করি। ব্যস। দেহঘড়ি টিকটিক করে চলছে ভালো। আল্লাহ ভরসা। শোন মা, তোরা কিন্তু সবসময় মনটা প্রফুল্ল রাখার চেষ্টা করবি। প্রাণ খুলে হাসবি। ছেলেমেয়ে জামাইকে নিয়ে বেড়াতে যাবি। সম্ভব হলে এক সাথে নামাজ পড়বি। ধর্মের ছায়া বড় শান্তির ছায়া। আর সমাজসেবা মানবসেবা। কী আনন্দ মারে! বুকটা জুড়িয়ে যায়। তুই তো কলেজে পড়াস। চিরদিনের মেধাবী মেয়ে। তোকে আর কী বলবো। তবু বলি একটা অভ্যেস হয়ে গেছে। এই যে ছোট্ট জীবন আল্লাহ দিয়েছেনÑ এই জীবন অমূল্য, প্রতিটি মুহূর্ত আনন্দ ভালো কাজ দিয়ে ভরাট করে রাখার জন্য। মন আর শরীর যদি বিগড়ে যায় তবে তো সবই ভেস্তে যায়। তখন ধর্মে কর্মে মন বসে না। মাননসেবা তো দূরের কথা। কেমন লেকচার শুরু করে দিয়েছি দেখেছিস তো। ঢেঁকি যেখানে যায় সেখানেই ধান ভানতে চায় রে মা। আন তোর ঠাণ্ডা শরবত খেয়ে প্রাণ জুড়াই। তারপর এই ঝোলায় তোর চাচী কী ভরে দিয়েছেন বুঝে নে।’
সানজিদা চটজলদি এক গ্লাস বরফভাসা লেবু শরবত আপেলের টুকরো সাজিয়ে ট্রে হাতে চাচার সামনে দাঁড়ায়। চাচা ঢকঢক করে শরবতটুকু শেষ করে হাতের তালুর উল্টাপিঠে ঠোঁট মুছে তার কাঁধের ঝোলা খুলে বসেন।
সানজিদা কৌতূহলী চোখে চেয়ে থাকে। আনন্দ আর মৌটুসীও ছুটে এসেছে ততক্ষণে।
ভোলা চাচা প্রশস্ত এক হাত বাড়িয়ে ওদের আদর করেন আর এক হাতে পুঁটলিগুলো টিপয়ের ওপর সাজাতে থাকেন।
সানজিদা জাদুর পোটলাগুলো খুলতে থাকে। একটায় ফুলের মতো কুমড়ো বড়ি, আর একটাতে তিলের নাড়–, আর একটাতে তেলের পিঠা, আর একটাতে আনন্দের প্রিয় নারকেলের বরফি।
দুপুরে খাবার টেবিলে ঝুরঝুর করে ঝরে মায়ামমতার ফুলরেণু। সানজিদা চাচা ও ছেলেমেয়েদের পাতে পাতে গরম ধোঁয়া ওঠা ভাত তুলে দেন। চিংড়ি মাছের ভর্তা, করলা ভাজি, পাবদা মাছ, মাসকলাইয়ের ডাল তুলে দিতে দিতে শান্তনীড়ের আত্মীয়স্বজন, পাড়া-পড়শি সবার খবর নেন। মৌটুসী মুরগি ছাড়া ভাত খেতে চায় না। আজ ভোলা নানার সঙ্গে বসে করলা ভাজিও খেল, মাছও খেল। মুরগি তরকারি পুরোটাই তোলা রইল। রাতে চাচা পাতলা রুটি দিয়ে খাবেন। সঙ্গে থাকবে সবজি ভাজি। ভোলা চাচার খাবার-দাবার পরিমিত। সকালে হাঁটা, নামাজের কিছুক্ষণ হলেও কুরআন তেলাওয়াত অভ্যাসে পরিণত হয়েছে।
বিকেলের ফিকে কমলারঙের রোদ ব্যালকনি ভরে সোহাগ ছড়াচ্ছে। ওখানে সানজিদার ব্যাবিলনের শূন্যোদ্যান। চাচার প্রিয় এই জায়গাটা। আনন্দ আর মৌটুসীকে মোড়ায় বসিয়ে ভোলা নানা এবার গল্প জুড়ে দিলেন।
‘নানাভাই, বুবুজি আজ তোমাদের বাংলাদেশের নদীর গল্প শোনাব, কেমন?’
ওরা খুশিতে চিৎকার করে ওঠে। ‘হ্যাঁ নানু আমরা শুনব। আমরা তো এই শহরে একটা নদীও চোখে দেখি না। মা বলেন, একদিন বুড়িগঙ্গায় নৌবিহারে নিয়ে যাবেন কিন্তু নিয়ে যাবার সময় আর হয় না।’
‘শোন নানু ভাই আমাদের এই বাংলাদেশটা না নদীমাতৃক দেশ। এখন এই ঢাকা শহরের চেহারা যেমন দেখছ মাত্র তিরিশ বছর আগেও এ শহর এ রকম ছিল না। বিশাল বিশাল বৃক্ষ, পাখপাখালি আর হালকা বাড়িঘর, কম গাড়ি ঘোড়া, জন-মানুষ। বেশ পরিপাটি ঐতিহাসিক এ শহর। গৌরবের ৪০০ বছর কেটে গেছে। কিন্তু নানুভাই এ নগরটি আমার কাছে এখন মাঝে মধ্যে বসবাসের অযোগ্য মনে হয়। সে যাক, বড় হয়ে আরো অনেক কিছু জানতে পারবে। দেখ আমাদের ভাগ্য এ শহরে আজ বায়ুদূষণ, শব্দদূষণ, ফল পাকুড়, সবজি, মাছ, তেল, ঘি সবখানে বিষ-ফরমালিন ভয়াবহ কেমিক্যাল মিশায় এক জাতের লোভী ব্যবসায়ী। তাহলে এ দেশটা আরো বড় উন্নত হবে কী করে। আর কিছু মানুষ হয়ে উঠেছে অসহিষ্ণু, মারমুখী, কুচক্রী। তারা সমাজটাকে নষ্ট করছে। তবে হ্যাঁ, তোমরা যদি নতুন মানুষেরা বড় হয়ে রুখে দাঁড়াও, ভালো শিক্ষা, ভালো মানসিকতা প্রাণের মধ্যে ধারণ করো তবেই এ দেশটা হবে আবার সুন্দর, সুজলা, সুফলা সোনার দেশ। কী কইতে কী বয়ান শুরু করলাম। যাক আমি তোমাদের এই বাংলার কয়টা নদ-নদীর নাম বলি, তোমরা শোন। বর্তমান নদ-নদী সংখ্যা প্রায় ৩১০টি। এর মধ্যে ৫৭টি আন্তর্জাতিক নদী। এই নদীগুলোর ৫৪টি ঢুকেছে ভারত থেকে। শুধু ৩টি মিয়ানমার থেকে। মানে বার্মা থেকে বাংলাদেশে ঢুকে পড়ছে। ভারতের অভিন্ন সীমান্ত নদীগুলো হচ্ছে রায়মঙ্গল, ইছামতি, কালিন্দি বেতনা, কোদালিয়া, ভৈরব, কোবাদক, গঙ্গা, পাগলা, আত্রাই, পুনর্ভবা, তেঁতুলিয়া, ট্যাঙ্গন, নাগর, মহানন্দা, ডাহুক, করতোয়া, ঘোড়ামারা, যমুনেশ্বরী, বুড়িতিস্তা, তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, সুমেশ্বরী, নয়াগাঙ, সুরমা, কুশিয়ারা, ধলাই, গোমতী, ডাকাতিয়া, মহুরী, ফেনী ইত্যাদি। আর মিয়ানমার থেকে এ দেশে ঢুকে পড়েছে সাঙ্গু, মাতামুহুরী ও নাফ। এ দেশের বড় বড় নদীর নাম তোমরা সবাই কমবেশি জানো।
মেঘনা, যমুনা, পদ্মা, বুড়িগঙ্গা, গড়াই আরো কত নদ-নদী, শাখা নদী এ দেশের আনাচে কানাচে। শাখা নদীগুলোর সুন্দর সুন্দর গালভরা নামও আছে। আরেক দিন তোদের শোনাব নানু। জানার শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত শুধু জানলেও জানার শেষ নেই। আনন্দ, মৌ তোমাদের অনেক বড় হতে হবে। অনেক বড়, বিদ্যায়-বুদ্ধিতে, আচারে-ব্যবহারে। তার মানে একজন ভালো মানুষ হতে হবে সবার আগে। তবেই হবে জীবন সার্থক। শুধু নিজের কথা ভাববে না নানুরা দশের চিন্তা মাথায় রাখবে। বিশেষ করে যারা খুব গরিব মানে হতদরিদ্র তাদের নিয়েও ভাবতে হবে। তাদের না আছে সামান্যতম শিক্ষা অর্থাৎ নিরক্ষর আর না আছে কোন সহায় সম্বল। দিন আনে দিন খায়। কী যে কষ্টের জীবন! বড় হলে বুঝতে পারবে এই সব মানুষকে। এ সংসারে কিভাবে বেঁচে আছে। ওরা এমনই এক নিরেট মানুষে পরিণত হয়েছে যে ওদের ভালো শিক্ষা, ভালো কাজের কথা বললেও আগ্রহ দেখায় না বেশির ভাগ মানুষ। ভাগ্য পরিবর্তনের বিষয়টা ওরা বোধ হয় বুঝতেই শেখেনি। শৈশব থেকেই ধরে নেয় আমরা গরিব-হতভাগাÑ এটাই আল্লাহর ইচ্ছা এই আমাদের জীবন। ওদের অনেকের মধ্যে আলোচ্য স্থবিরতাও কাজ করে মনমর্জি অনেক নিম্নস্তরের। ওদের বোঝাতে হবে। লেখাপড়া আর কর্ম দুটোই যেন ধীরে ধীরে ওরা অর্জন করতে পারে। সেই চেষ্টায় নিবেদিতকর্মী প্রয়োজন। তোরা বড় হয়ে নিজের কর্মজীবনের পাশাপাশি এদের জন্যও ভাববি। সাহায্য সহযোগিতা করবি। তবেই না এ দেশটা সুন্দর হয়ে উঠবে। যাক অনেক নসিয়ত করে ফেললাম। জানিস তো নানু শিক্ষকতা থেকে অবসর নিলে কী হয়Ñ রক্তের মধ্যে সে বীজ রয়েই যায়। পৃথিবীশুদ্ধ মানুষকে তখন ছাত্র ঠাওরায়ে অবচেতন মনে। করার কিছু নেই রে নানুভাই।’
ভোলা নানুর ভারী ভারী অথচ সুন্দর কথাগুলো খুব ভালো লাগল আনন্দের। যদিও কথাগুলো একটু ওজনদার ফট করে বুঝে নিতে সময় লাগে খানিক, তবে একবার মাথার মধ্যে ঢুকে গেলে সবই সহজ খাঁটি কথা। মৌটুসীরও নানুর বাণী বুঝতে একটু কষ্ট হলেও এখন ভালো লাগছে। আনন্দ পড়ে কাস সেভেনে আর মৌটুসী কাস সিক্সে। ওরা দুই ভাইবোনই সাধারণ বাচ্চাদের চাইতে একটু এগিয়ে আছে। সাধারণ জ্ঞানের বহরটা একটু লম্বা। তা অনেক ক্ষেত্রেই ভোলা চাচার কল্যাণে।
আজ ওরা ভোলা চাচার সঙ্গে যাবে বলধা গার্ডেনে। ধানমন্ডি থেকে নারিন্দায় যেতে ওদের সময় লাগল প্রায় দেড় ঘণ্টা। ভোলা নানা এই ঢাকা শহরের যানজট দেখে অস্থির। অবশ্য আজকাল বাংলাদেশের প্রায় সব শহরেরই এই দশা। তবু ঢাকা শহর যেন এ দুর্দশার এক নম্বর। শহর তো নয় যেন পুরো হাইওয়ে জুড়ে মাছের বাজার বসেছে। তারই মধ্যে রিকশা, গাড়ি, হরেকরকমের যানবাহন, বিশাল বিশাল বাস।
ভোলা নানা গোপীবাগ যেয়ে হাঁফিয়ে উঠলেন। ‘আর কতদূর সেন্টু মিয়া। ড্রাইভার এক গাল হেসে বলল, ‘নানাজান দূর তো বেশি না। কিন্তুক জাম লাগছে কিরহম দেখছেন তো। কিছুই কওন যায় না। আল্লাহর যদি রহম করে তাইলে এই জট থ্যাকা বাইরে হইতে পারুম।’
অবশেষে ওরা পৌঁছল বলধা গার্ডেনে। জমিদার অনেক যতেœ, মমতায় এই বাগান তৈরি করেছিলেন বহু বছর আগে। যদিও আগের সেই জলুস নেই। তবুও কিছু কিছু দুর্লভ প্রাচীন গাছ লতা, গুল্ম, ক্যাকটাস ফার্ন এখনও আছে। প্যাপিরাস গাছের গল্প শুনেছে মায়ের কাছে আনন্দ। এখানে কৃত্রিম পন্ডে আছে ভিক্টোরিয়া রিজিয়া। বিখ্যাত জলজ পদ্মজাতীয় ফুল একে বাংলায় দেও-পদ্মও বলে। কান্দা তোলা একটা থালার মতো সুবজ পাতা। এর পাতার ওপর নাকি একটা ছোট শিশু বসে থাকতে পারে। বড় সুদৃশ্য ধাঁধানো ঘাটলার দীঘি। দীঘির পারে জয় হাউজ সেখানে বসে।
এখানে এসে রবীন্দ্রনাথ ক্যামেলিয়া কবিতাটি রচনা করেছিলেন। এই বাগানের সঙ্গে প্রতিযোগিতা করে আরেক ধনাঢ্য ব্যক্তি রোজ গার্ডেন তৈরি করেন গোপীবাগে। তিনি ছিলেন বলধা জমিদারের চেয়ে একটু কম বংশীয়। সে কারণে শোনা যায় বলধার উৎসবে তার আমন্ত্রণ হতো না। রোজ গার্ডেনের জন্ম হয় এই অপমান থেকে। এক সময় রোজ গার্ডেনে প্রচুর পুষ্পের বাহার ছিল। এখন আর নেই। সুরম্য প্রাসাদটি এখনও কালের সাক্ষী হয়ে আছে। আনন্দ মৌটুসীকে নিয়ে ভোলা চাচা রোজ গার্ডেনেও বেড়িয়ে এসেছেন। কিন্তু তিনি মূলত গাছপাগল এক মানুষ। প্রাসাদ নয়Ñ গাছ, লতা, ফুল তার প্রিয়। বলধা গার্ডেনে অশোক বৃক্ষ থেকে শুরু করে বিভিন্ন গাছলতা তিনি চেনালেন ওদের। কিছু কিছু গাছের গায়ে নাম লেখা আছে। সোনালি বাঁশঝাড় আর বার্ডস অব প্যারাডাইস বা বেহেশতি বুলবুল সৌন্দর্য বৃদ্ধি করে।
ভোলা চাচা বহুবার এসেছেন ওয়ারির বলধা বাগানে। তিনি তো বৃক্ষপ্রেমিক। এবার বলধা বাগানে এসে একটু হতাশ হলেন।
‘নানুভাই! দেখ বলধা বাগানের চার পাশে ফ্যাটবাড়ি উঠছে। বাগান দুটোও যেন নিঃশব্দে কাঁদছে। আগের মতো যতœ নেই। গাছপালাগুলো যেন খানিক বিবর্ণ আর প্রাণহীন। ’
আনন্দ মাথা দোলায়।
ওরা বাসায় ফিরে গোসল করে খাবার খেয়ে বিশ্রাম করে যখন ওঠে, তখন বিকেল ফিকে হয়ে এসেছে। ভোলা নানা আসরের নামাজ সেরে জায়নামাজ ভাঁজ করে সুন্দর তসবিহদানাগুলো একান্ত মনে গুনতে গুনতে পায়চারি করছেন করিডোর জুড়ে। যেখানে কয়েকটি সবুজ ক্যাকটাস ছায়ার গুল্মলতা মাটির সুন্দর সুন্দর পটে আনন্দের মা সাজিয়ে রেখেছেন।
চায়ের টেবিলে বসে ভোলা নানা গাছলাতাগুলোর কত গল্পই না করলেন। এই প্রকৃতি যদি মানুষের হাতে বিনাশ হয়ে যায় তবে সর্বনাশ হবে মানুষেরই।
ভোলা নানা বোঝালেন। গাছের সে জীবন আছে, অনুভূতি আছে সে কথা আবিষ্কার করেন আচার্য জগদীশ চন্দ্র। বর্তমানে বিভিন্ন বৈজ্ঞানিকের গবেষণায় জানা যায় গাছ চিন্তাশীলও বটে।
তার ভরাট গলায় বললেন,
‘শোন নানুভাই, বুবু দেশী ফলমূল তো তোমরা চেনোই না স্বাদ নেয়া তো দূরের কথা। চালতা, গোলাপজাম, আঁশফল, দেওফল, ডুমুর, লটকন, চুকুর, বইচি, গাব, কাউফল, মহুয়া, মাখনা, বিলিম্বি আরো কত কী।’
এবার সিরাজগঞ্জ গেলে আমি তোমাদের গ্রামগঞ্জের হাট থেকে কিছু কিছু ফল দেখাবো, পরিচয় করিয়ে দেব, খাওয়াবো, কেমন।
ওরা দুই ভাইবোন মাথা দোলায়,
‘জি আচ্ছা নানা ভাই।’
‘আর নানুভাই শাক যে আছে কত রকমের তোমরা তাও দেখনি, খাওনি। তোমরা চেন পালংশাক, লালশাক, পুঁইশাক না? এর বাইরে আছে টক-পালং, পাটশাক, কুফালশাক, পিড়িংশাক, কলমিশাক, হেলেঞ্চা, শুষনীশাক, আশকুনি, ব্রাক্ষীশাক ইত্যাদি। আমার মা বেতের ডালা হাতে নিজে বাড়ির পেছনের বিশাল আমবাগান থেকে শাক তুলে আনতেন আর মজা করে রাঁধতেন। আর জানো কত জাতের ধান আছে এই বাংলাদেশে? আজকাল অবশ্য আগের মতো সব ধান আবাদ হয় না। ভাল আউশ ধানের মধ্যে আছেÑ দুলার, ধারিয়াল, কটকতারা, পানবিড়া, মরিচাবাটি, চার্নক, কুমারী ইত্যাদি। আমন ধানের মধ্যে আছে নাইজারশাইল, লতিশাইল, দুধসর, রাজাশাইল, পাটনাই, বাদলাভোগ, কালিজিরা ইত্যাদি।’
মাগরিবের নামাজ পড়ে, ভোলা চাচা অনেকক্ষণ জায়নামাজে বসে দোয়া-দরুদ পড়লেন। এই মানুষটা নাকি প্রায় দুই হাজার বিভিন্ন ফল, কাঠ, ফুল ইত্যাদি গাছ লাগিয়েছেন। সব নিজের আঙিনায় অবশ্যই নয়। পাড়াপরশি, স্বজন, বন্ধুদের ভিটেয়। সেইসব গাছ এখন তরতরিয়ে বেড়ে উঠেছে। ফল হয়, ফুল হয়, কাঠের গাছ মেহগনি, শাল ইত্যাদি তো মূল্যবান হয়ে উঠছে। সব বিনা পয়সায়। নিজের গাঁটের পয়সা খরচ করে যতœশ্রম দিয়ে। এতেই তার আনন্দ!
অনেকক্ষণ ধরে ভোলা নানা জায়নামাজে বসে তসবিহ গুনছেন। আনন্দ উঁকি দিয়ে দেখে ভোলা নানা অঝোর ধারায় কাঁদছেন।
আনন্দ দৌড়ে মাকে মেয়ে বলতেই মা বললেন,
‘কথা বলিস না। ভোলা চাচার বুকের ভেতর একটা গভীর দুঃখ আছে রে। আমরা জানি। ওনার ফুলের মতো ফুটফুটে ছেলেটা পেয়ারা গাছ থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মারা গেছে। সে কথা, সে বেদনা উনি বুকের ভেতর চেপে রেখে বাইরে হাসি-আনন্দে ভুলে থাকেন। আমার সেই ভাইটার নাম ছিল মুনতাসীর।’
আনন্দের ডাগর চোখ থেকে দুই ফোঁটা অশ্রু ঝরে পড়ল। মৌটুসী অবাক হয়ে করুণ চোখ মেলে চেয়ে আছে।
বাইরে তখন শ্রাবণের বৃষ্টির কান্না। মাও চোখ মুছলেন আঁচলে। সবার প্রিয় গাছপাগল ভোলা চাচা গাছগাছড়ার পত্রপল্লবে, ফুলের কুঁড়িতে হয়তো মুনতাসীরের ডাগর চোখ দুটো খুঁজে ফেরেন। এতেই তাঁর বেদনা, এতেই তাঁর বেহেশতি আনন্দ!
=============================
গল্প- 'বীথির ভাবনা' by হেলাল আরিফীন গল্প- 'স্বপ্ন' by তাওহীদুর রহমান গল্প- 'আবিরের মাধবী লতা' by নিয়াজুল হাসান জুয়েল মোল্লা ফিচার- 'ঝাড়ুদার মাছ' by আরিফ হাসান গল্প- 'এগিয়ে যাবার স্বপ্ন' by মাহফুজা জাহান তাকিয়া গল্প- 'লাল ফ্রক' by আবু রায়হান মিকাঈল প্রবন্ধ- ‘আর নয় শিশুশ্রম' by জাকারিয়া হাবিব পাইলট কিশোর ফিচার- 'আমার ঘুড়ি আকাশ জুড়ি' by মাসুম কবির কিশোর ফিচার- 'চাই চীনাবাদাম' by শরিফুল ইসলাম ভূঁইয়া আলোচনা- 'ধর্মীয় আবেগের আচ্ছাদনে রাজনীতি' by এবিএম মূসা অদ্ভুত ফিচার- 'সাপের সঙ্গে বসবাস' কিশোর আলোচনা- 'দুর্ভাগা হিরোশিমা-নাগাসাকি' by মীর আমজাদ আলী কল্পিত বিজ্ঞান কাহিনী- 'আবিষ্কার কাজী' by মাসুম বিল্লাহ কল্পিত বিজ্ঞান কাহিনী- 'ছায়াহীন আগন্তুক' by আমিনুল ইসলাম আকন্দ কল্পিত বিজ্ঞান কাহিনী- 'জায়ান্ট হান্টার' by মহিউদ্দিন আকবর গল্প- 'হাসে বাঁকা চাঁদ' by আহসান হাবিব বুলবুল গল্প- 'বড়বাড়ির জঙ্গলে' by শরীফ আবদুল গোফরান
কিশোরকন্ঠ এর সৌজন্যে
লেখকঃ দিলারা মেসবাহ
এই গল্প'টি পড়া হয়েছে...
লেখকঃ দিলারা মেসবাহ
এই গল্প'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
October
(964)
-
▼
Oct 24
(66)
- রহস্য গল্প- 'আসল খুনি' সৌজন্যে কিশোরকন্ঠ
- আলোচনা- 'নজরুল গবেষক শাহাবুদ্দীন আহমদ' by শরীফ আবদ...
- ফিচার- 'মোরা বড় হতে চাই' by আহসান হাবীব ইমরোজ
- ইসলামী গল্প- 'সেনাপতির নির্দেশ' by কায়েস মাহমুদ
- ইসলামী গল্প- 'বয়ে যায় নিরন্তর' by কায়েস মাহমুদ
- ইসলামী গল্প- 'ভালোবাসার বিশাল' by আকাশ কায়েস মাহমুদ
- মানুষের সেবার জন্য ব্যবসাটা করি by সৈয়দা আখতার জাহান
- যুক্তরাষ্ট্রের ‘মধ্যবর্তী নির্বাচন’ by আলী রীয়াজ
- প্রতিশ্রুতি পালনের নির্দেশনা by মুহাম্মদ আবদুল মুন...
- দুর্ঘটনার হালচাল by আতাউর রহমান
- ধর্মীয় আবেগের আচ্ছাদনে রাজনীতি by এবিএম মূসা
- সাহসী শিক্ষকের দেখানো পথ
- গোর্খা ব্রিগেড ভেঙে দেবে না যুক্তরাজ্য
- নয় মাসে গ্রামীণফোনের আয় বেড়েছে ১৪ শতাংশ
- তালেবান নেতাদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান
- ভারতে প্রতিবছর ম্যালেরিয়ায় মারা যায় ২ লাখ মানুষ
- বিহারে বিধানসভার নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ
- করাচিতে নিরাপত্তা বাহিনীর জোর টহল
- চাঁদে পানিসহ রাসায়নিক উপাদানের প্রমাণ
- ফ্রান্সে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, বিমানবন্দর অবরোধ
- হাইতিতে কলেরা ১৩৮ জনের মৃত্যু
- ব্রিটিশ পারমাণবিক ডুবোজাহাজ চরে আটকা
- অচলাবস্থা নিরসনের উদ্যোগ জোরদার করার আহ্বান জাতিসংঘের
- দেশের নাম, পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করল মিয়ানমার
- সৌদি আরবের কাছে ছয় হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি...
- ‘মিয়ানমারের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় চোখ বুজ...
- সোমালিয়ায় বিমান ও নৌ অবরোধের আহ্বান
- যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ছোড়ার কোড বেহাত!
- আল-কায়েদা নেতা আওলাকি পেন্টাগনে ভোজ করেছিলেন
- ‘যুক্তরাষ্ট্রে ডায়াবেটিস রোগীর সংখ্যা তিন গুণ হবে’
- ইইউ পার্লামেন্টে পাঁচ মাসের মাতৃত্বকালীন ছুটি অনুমোদন
- সুমাত্রায় ভয়াবহ দাবানল ধোঁয়ায় আচ্ছন্ন সিঙ্গাপুর ও ...
- এ টি এম ওয়াজিউল্লাহ্ বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি
- কৃষিঋণ বিতরণে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সঙ্গ...
- দারফুরে শরণার্থীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ
- ভারতে নিরাপত্তা বাহিনীর ৭৯৭ সদস্য নিহত
- বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধিদল ভা...
- একটি শোধনাগার থেকে অবরোধকারীদের উচ্ছেদ
- আইপিওর আইনি শর্ত শিথিল করা হলো
- পাকিস্তানকে ২০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক...
- শেষ ওয়ানডেতে নেই হাসি-বলিঞ্জার
- ভয়াবহ খাদ্যসংকটের দিকে যাচ্ছে উত্তর কোরিয়া
- সাফের সব পরিকল্পনা কাগজে-কলমেই
- ম্যারাডোনার উত্তরসূরি ২ নভেম্বর
- সিইও পদ নিয়ে কেন টানাটানি
- গতিময় ত্রয়ীকে নিয়ে রোমাঞ্চিত পন্টিং
- তৃতীয় ওয়ানডে: জিম্বাবুয়ে ৯৫/৬ (২০ ওভার), বিপক্ষ দক...
- দ. আফ্রিকা জিতল ২৭২ রানে
- ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করতে চান রিচার্ডস
- স্পেশাল অলিম্পিকের জাতীয় আসর
- ক্রিকেট নিউজিল্যান্ডে বাংলা-ঝড়
- ছয় ফিফা কর্মকর্তাকে বহিষ্কার
- আবাহনীকে বাঁচালেন রাসেলের সামির!
- নিলামে সবচেয়ে দামি বেস্ট
- ম্যানইউরই থাকলেন রুনি
- রাইকার্ডের জায়গায় এলেন হাজি
- বিশ্বকাপের সেরা ইনিংস অ্যাডাম গিলক্রিস্টের
- বহিষ্কারাদেশের বিরুদ্ধে আসিফের আপিল প্রত্যাহার
- জলিল-চমকে চ্যাম্পিয়ন জেল
- বাংলাদেশের সামনে চেনা প্রতিপক্ষ
- ইউনুসের কাছে ক্ষমা চাইল ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’
- ম্যানইউর নানি, বার্সার মেসি
- রুনিকে ছাড়াই ভাবছেন ফার্গুসন
- কমলায় ম্লান সাদা-কালো
- বোলাররাই অ্যাশেজ এনে দেবেন অস্ট্রেলিয়াকে: লিলি
- গল্প- 'একজন ভোলা চাচা' by দিলারা মেসবাহ
-
▼
Oct 24
(66)
-
▼
October
(964)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment