Wednesday, September 5, 2012
বৃটিশ ব্যাংকিংয়ে বিবর্তনের সূচনা সুপারমার্কেট ব্যাংকিংয়ের আবির্ভাব by শফিক রেহমান
বৃটিশ ব্যাংকিংয়ে বিবর্তনের সূচনা সুপারমার্কেট ব্যাংকিংয়ের আবির্ভাব by শফিক রেহমান
বৃটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন (১৮০৯-১৮৮২) তত্ত্ব প্রতিষ্ঠা করেন যে এই পৃথিবীর সব ধরনের প্রাণীরই পূর্বপুরুষ ছিল একই ধরনের। কালের বিবর্তনে একেক প্রাণী একেক ধরনের রূপ নিয়েছে। তিনি বলেন, প্রাণীদের বেচে থাকার যুদ্ধে প্রাকৃতিক বাছাইপ্রক্রিয়ায় বা ন্যাচারাল সিলেকশনে যারা বিজয়ী হয়েছে তারাই এখন পৃথিবীতে বিচরণ করছে।
১৮৫৯-এ তার বিখ্যাত বই অন দি অরিজিন অফ স্পিসিস (On the origin of Species)-এ ডারউইন এই তত্ত্ব প্রকাশ করেন। এই বইয়ে তিনি তার তত্ত্বের সমর্থনে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য ও প্রমাণ দেন। তার মত অনুসারে ওরাংওটাং, শিম্পাঞ্জি, বানর এবং মানুষের পূর্বপুরুষ ছিল একই। কিন্তু মানুষ তার বুদ্ধি খাটিয়ে প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করতে পেরেছে। ফলে মানুষ মানুষের রূপে টিকতে পেরেছে। ডারউইনের এই থিওরি সাধারণভাবে বিবর্তনবাদ নামে পরিচিত।
মানব ইতিহাসে সবচাইতে বেশি প্রভাবশালী গুটিকয়েক ব্যক্তির অন্যতম হচ্ছেন ডারউইন। হয়তো তাই বৃটেনের বার্কলেজ কেলেংকারির পর নর্দার্ন রক বিলডিং সোসাইটির সাবেক চেয়ারম্যান ও ব্যাংকার ম্যাট রিডলি জুলাই ২০১২-তে লন্ডনের দি টাইমস পত্রিকায় হাও ডারউইন উড রিফর্ম বৃটেনস ব্যাংকস (How Darwin would reform Britain’s banks) বা ‘ডারউইন বেচে থাকলে কিভাবে বৃটেনের ব্যাংক সংস্কার করতেন’ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করেন।
বর্তমান বিশ্বে বহু ধরনের ব্যাংক আছে। সাধারণত একটি দেশে ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হয় সেই দেশের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। যেমন, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক। এর পরেই থাকতে পারে অ্যাডভাইজিং ব্যাংক, এগৃকালচারাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ভেভেলপমেন্ট ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক, ক্রেডিট ইউনিয়ন, কাস্টডিয়ান ব্যাংক, ডিপজিটরি ব্যাংক, এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি, ইনভেস্টমেন্ট ব্যাংক, ইন্ডাস্টৃয়াল ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, মিউচুয়াল সেভিংস ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, অফশোর ব্যাংক, পোস্টাল সেভিংস ব্যাংক, প্রাইভেট ব্যাংক, রিটেইল ব্যাংক, সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েশন, সেভিংস ব্যাংক ইত্যাদি।
বৃটেনের প্রায় প্রতিটি শহরের হাই স্টৃটে বার্কলেজ, লয়েডস, ন্যাটওয়েস্ট, এইচএসবিসি-র বাণিজ্যিক শাখার ব্রাঞ্চ আছে। আর তার পাশেই দেখা যায়, হ্যালিফ্যাক্স, নেশনওয়াইড, নর্দার্ন রক প্রমুখ বিলডিং সোসাইটির ব্রাঞ্চ। বৃটেনে বাড়ি বা ফ্যাট কেনার জন্য মানুষ সাধারণত এসব বিলডিং সোসাইটি থেকে পচিশ বছর মেয়াদি লোন নেয়। ম্যাট রিডলিসহ আরো অনেক ফাইনানশিয়াল এক্সপার্টস এখন মনে করছেন বৃটিশ হাই স্টৃটের এই চেহারা বদলে দিতেই হবে।
বৃটিশ ব্যাংকিংয়ে তিনটি প্রধান সমস্যা
ম্যাট রিডলি বৃটিশ ব্যাংকিং সেক্টরের তিনটি প্রধান সমস্যা চিহ্নিত করেন।
এক. ইনভেস্টমেন্ট ব্যাংকার্স এবং বিভিন্ন ফাইনানশিয়াল কম্পানির প্রধান কর্মকর্তারা সবাই মিলে মুনাফার লোভে সুদের হার ম্যানিপুলেট করেছেন। তারা জানতেন তারা ব্যাংকগুলোকে এত বৃহৎ আকারে রূপান্তরিত করেছেন যে সরকার তাদের ফেল করতে দেবে না। কারণ তার ফলে লক্ষ লক্ষ আমানতকারী (যারা ভোটার) নিঃস্ব হয়ে যাবে। বড় ব্যাংকগুলোর কোনো ঝুকি নেই বলা চলে। সব ঝুকি নিচ্ছে সাধারণ ট্যাক্স পেয়ার বা ভোটাররা। বড় ব্যাংক বিপদে পড়লে ভোটাররা সরকারের মাধ্যমে ব্যাংককে সাহায্য করে বাচিয়ে রাখতে বাধ্য হচ্ছে।
ব্যাংকিং ওয়ার্ল্ডে একটি কথা চালু আছে। যারা অল্প পরিমাণে লোন নেয়, তখন সেটা হয় তাদের সমস্যা। ব্যাংক তাদের বাধ্য করতে পারে ঋণ পরিশোধ করতে। কিন্তু যারা বড় পরিমাণে লোন নেয়, তখন সেটা হয় ব্যাংকের সমস্যা। ব্যাংক তাদের বিভিন্ন মহলের তদবিরের কারণে অথবা অন্য কোনো কারণে ঋণ পরিশোধে বাধ্য করতে পারে না। বাংলাদেশে খেলাপিঋণের কালচার এভাবেই শুরু হয়েছিল। বড় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান চালু করার নামে যারা বড় ঋণ নিয়েছিল তাদের অনেকেই খেলাপি হয়েছিল। ব্যাংক তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অক্ষম ছিল বছরের পর বছর।
পরিস্থিতি আরো গুরুতর হয় যখন ব্যাংক নিজেই খেলাপি হওয়ার দিকে এগিয়ে যায়। বৃটেনে নর্দার্ন রক বিলডিং সোসাইটি (Northern Rock Building Society) যখন আমানতকারীদের টাকা পরিশোধ করতে পারছিল না তখন বৃটিশ সরকার এই প্রতিষ্ঠানকে বাচিয়ে রাখতে এগিয়ে আসে এবং রাষ্ট্রায়ত্ত করে। একই কারণে বৃটেনের আরেকটি বড় ব্যাংকিং গ্রুপ, রয়াল ব্যাংক অফ স্কটল্যান্ড বা আরবিএস (যার অধীনে রয়েছে ন্যাটওয়েস্ট ব্যাংক)-কে রাষ্ট্রায়ত্ত করতে বাধ্য হয় বৃটিশ সরকার। বার্কলেজও তারল্য সঙ্কটে পড়েছিল। তবে তারা বৃটিশ সরকারের সাহায্য না নিয়ে কাতার ইনভেস্টমেন্ট অথরিটির কাছে কিছু শেয়ার বিক্রি করে। ফলে বৃটিশ সরকার নয়, বার্কলেজের আংশিক মালিক হয় পরোক্ষভাবে কাতার সরকার।
দুই. ম্যাট রিডলি মনে করেন ব্যাংকগুলোকে গাইড করার জন্য এবং নিয়ন্ত্রণে রাখার জন্য ফাইনানশিয়াল সার্ভিসেস অথরিটি যে ৬,০০০ পৃষ্ঠার হ্যান্ডবুক প্রকাশ করেছে সেটা খুব কমই অনুসরণ করা হয়। অস্ট্রেলিয়া ও কানাডাতে বিধিনিষেধের এত বড় বই নেই এবং সেখানে ব্যাংক সমস্যা কম দেখা যায়।
তিন. বৃটেনে সেন্ট্রাল ব্যাংক ফেল করেছে। আমেরিকার ফেডারাল রিজার্ভ সিসটেমের ত্রয়োদশ চেয়ারম্যান (১৯৮৭ থেকে ২০০৬) অ্যালান গৃনস্প্যান ও বৃটেনের ব্যাংক অফ ইংল্যান্ডের বর্তমান গভর্নর মেরভিন কিং বিশ্বাস করেন ব্যাংকিং কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংক শুধু তখনই হস্তক্ষেপ করবে যখন সম্পদের দাম কমা শুরু হবে। সেই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে সুদের হার কমিয়ে দেয়া। কিন্তু সম্পদের দাম বাড়তে থাকলে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ করা উচিত হবে না। ম্যাট রিডলি মনে করেন গৃসস্প্যান-কিংয়ের এই পলিসি ভুল ছিল কারণ এর ফলে আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছিল।
বৃটিশ ব্যাংকিং সিসটেমের এসব রোগ ডায়াগনসিস করার পরে ম্যাট রিডলি তার প্রেসকৃপশন দেন। তিনি বলেন, বৃটেনে বহু বছর যাবৎ নতুন কিয়ারিং ব্যাংক আবির্ভূত হতে পারেনি। নতুন ব্যাংক সৃষ্টির যেসব বাধা আছে সেসব সরিয়ে ফেলতে হবে। বৃটেনের সুপারমার্কেটগুলো এখন নিজেরাই নতুন ব্যাংক খুলছে। আফৃকাতে মোবাইল ফোন কম্পানিগুলো সফলভাবে ব্যাংকিং সার্ভিস দিচ্ছে এবং সেখানে ট্র্যাডিশনাল ব্যাংকগুলোতে কম কাস্টমার যাচ্ছে। বৃটিশ সুপারমার্কেট ও আফৃকান মোবাইল ফোন ব্যাংকিংয়ের মতো আরো অনেক সৃজনশীল ব্যাংক খোলার পথ সহজ করে দিতে হবে। ব্যাংকের আয়তন বড় হলেই তাকে শায়েস্তা করে ছোট রাখতে হবে। সব ফাইনানশিয়াল বিধিনিষেধ ব্যাংকগুলো যেন মেনে চলে সে বিষয়ে সার্বক্ষণিকভাবে তৎপর থাকতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ভেঙে দিয়ে অনেকগুলো ছোট ছোট ব্যাংক করতে হবে। এর পরেই ব্যাংকে স্বতঃস্ফূর্তভাবে সৃজনশীলতা দেখা যাবে।
ম্যাট রিডলি বলেন, লেহম্যানস-কে (Lehmans) বার্কলেজ কিনেছে। এইচবিওএস (HBOS)-কে লয়েডস কিনেছে এবং এটা কেনার আগে লয়েডস কিনেছিল টিএসবি (TSB)-কে। ব্যাংক অফ আমেরিকা কিনেছে মেরিল লিঞ্চ (Merrill Lynch)-কে। এভাবেই গুটিকয়েক ব্যাংক বড় থেকে আরো বড় হয়েছে। কিন্তু এদের বৃহৎ আয়তন এখন গভীর সংকট সৃষ্টি করেছে। ম্যাট রিডলি বলেন, এদেরকে ‘সাইজ’ করতে হবে, অর্থাৎ ছোট করতে হবে। তিনি জানান, জার্মানিতে প্রায় ২,০০০ ব্যাংক আছে এবং তারা স্থানীয় মানুষকে সার্ভিস দেয় ও ছোটখাটো বিজনেস নিয়ে কাজ করে।
ইতোমধ্যে টোরি এমপি ডগলাস কার্সওয়েল একটা প্ল্যান দিয়েছেন যেটা সংক্ষেপে বুঝিয়ে বলেছেন, ম্যাট রিডলি। তিনি বলেন, ব্যাংকে আমানতকারীরাই স্থির করবে ব্যাংক কোন পথে কিভাবে চলবে এবং কত দূর যাবে। এই সিসটেমে ব্যাংকে টাকা জমা দেওয়ার সময়ে পেয়িং-ইন স্লিপে দুটো বক্স থাকবে। আমানতকারী যদি বক্স ১-এ টিকচিহ্ন দেয় তাহলে তার টাকা, তারই থাকবে। এই টাকা ব্যাংক কখনোই কোথাও ইনভেস্ট করতে পারবে না। ব্যাংকে টাকা নিরাপদ থাকবে বলেই আমানতকারীরা সেখানে টাকা রাখবে। ব্যাংক হয়তো সে জন্য স্বল্প পরিমাণে কিছু ফিস চার্জ করতে পারে। আর বক্স ২-এ আমানতকারী টিকচিহ্ন দিলে তার টাকা ব্যাংক তাদের নিজেদের বিচারবুদ্ধি অনুযায়ী ইনভেস্ট করতে পারবে। এক্ষেত্রে ব্যাংক কিছু সুদ আমানতকারীদের দিতে পারে।
কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, রাষ্ট্র শুধু বক্স ১-এর সব টাকা আমানতকারীদের ফেরত পাওয়ার গ্যারান্টি দেবে। সে ক্ষেত্রে ব্যাংক নিরাপত্তাকামী আমানতকারীদের টাকা নিয়ে ছিনিমিনি করতে পারবে না।
ডগলাস কার্সওয়েলের মতে, এর ফলে ব্যাংকগুলোর পুজি বিনিয়োগ ক্ষমতা কমে যাবে কারণ তাদের কাছে শুধু বক্স ২-এর টাকাই থাকবে। এবং যেহেতু বক্স ২-এর ডিপজিটে রাষ্ট্রের গ্যারান্টি থাকবে না সেহেতু ব্যাংক পুজি বিনিয়োগে অতিরিক্ত সতর্ক থাকবে।
ম্যাট রিডলি উপসংহারে লিখেছেন, চার্লস ডারউইন দেখিয়ে গেছেন, প্রাকৃতিক পরিবেশ ও প্রাণিকুল বিবর্তনে বদলে যায়। ঠিক তেমনই একটা দেশের ইকনমি এবং ব্যাংকিং ব্যবস্থাও বদলে যাবে। এই বিবর্তনে ভুলভ্রান্তি হবে। কিন্তু একটা ফুলপ্রুফ অথবা পারফেক্ট সিসটেমে পৌঁছানোর চেষ্টা সবাইকে করতে হবে।
দি ইনডিপেনডেন্ট পত্রিকায় ৭ জুলাই ১০১২-তে ফাইনানশিয়াল কলামিস্ট সাইমন রিড-ও বৃটেনে ব্যাংকিং ব্যবস্থা বিষয়ে বিকল্প কিছু চিন্তা প্রকাশ করেছেন। সম্ভবত ব্যাংকের রোষ এবং তার পত্রিকায় ব্যাংকের বিজ্ঞাপন হারানোর ভয়ে তিনি ‘অবৈধ’র পরিবর্তে ‘অনৈতিক’ এবং ‘দুর্নীতি’র পরিবর্তে ‘অদক্ষতা’ শব্দ দুটি ব্যবহার করেছেন।
সাইমন রিড লিখেছেন, বৃটিশ কাস্টমারদের ঘৃণা ধরে গেছে বার্কলেজ ও ন্যাটওয়েস্ট ব্যাংকের ওপরে। বড় সব ব্যাংক ছেড়ে বৃটিশ পাবলিক এখন নৈতিক ব্যাংকের প্রতি ঝুকে পড়ছে। যেমন:
১. কো-অপারেটিভ ব্যাংক, যারা বাড়ি-ফ্যাট কেনায় মরগেজ দেয়, লোন দেয় এবং ক্রেডিট কার্ড ও সেভিংস অ্যাকাউন্টের সুবিধা দেয়। সারা বৃটেনে এই ব্যাংকের প্রায় ৩৫০টি ব্রাঞ্চ আছে। সম্প্রতি অনলাইনে এই ব্যাংকের ব্যবসা ২৫% বেড়েছে।
২. ট্রায়োডস ব্যাংক, যাদের বিভিন্ন ধরনের সেভিংস অথবা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে সেটা তারা নৈতিকভাবে বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। এই ব্যাংকের ইউকে প্রধান চার্লস মিডলটন বলেন, আমাদের ব্যাংকের মিশন হচ্ছে আমরা এমনভাবে পুজি বিনিয়োগ করব যেন ইতিবাচক সামাজিক, পরিবেশগত ও সাংস্কৃতিক পরিবর্তন হয়। এই প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি আমরা আমানতকারীদের কিছু সুদও দেব।
৩. চ্যারিটি ব্যাংক, যারা চ্যারিটি আইনের আওতায় নিবন্ধিত। এরা সেভিংস অ্যাকাউন্টের সুবিধা দেয়। কাস্টমার সেখানে টাকা রাখলে তারা বিভিন্ন দাতব্য সংস্থা বা চ্যারিটি অর্গানাইজেশনকে, সামাজিক সংস্থাকে এবং কমিউনিটি সংস্থাকে লোন দেয়। কমার্শিয়াল ব্যাংক সাধারণত এদের লোন দিতে চায় না। চ্যারিটি ব্যাংক এই অভাবটা পূরণ করে।
৪. ইকলজি বিলডিং সোসাইটি, যাদের মূল লক্ষ্য হচ্ছে লোন দেয়ার মাধ্যমে আরো সবুজ একটি দেশ গড়া। যেমন, বাড়ি বা ফ্যাট কেনার জন্য এরা লোন দেবে যদি কাস্টমার দেখাতে পারে তাদের কাজের ফলে পরিবেশের উন্নতি হচ্ছে।
লেখক সাইমন রিড অবশ্য প্রশ্ন রেখেছেন কমার্শিয়াল ব্যাংকের চ্যালেঞ্জ এবং কঠিন বাস্তবতার মুখে নৈতিক ব্যাংকিং সম্ভব কি না।
বিকল্প আছে
একই দিনে দি গার্ডিয়ান পত্রিকা চার পৃষ্ঠা জুড়ে বিকল্প ব্যাংকিং ব্যবস্থা বিষয়ে একটি ক্রোড়পত্র প্রকাশ করে। এতে ব্যাংকস : দেয়ার ইজ এনাদার ওয়ে (Banks : there is another way, Ôব্যাংক : আরেকটি পথ খোলা আছে’) শীর্ষক লিড আর্টিকলে ইংল্যান্ডের উত্তর-পূর্বে বার্নলি শহরের জনৈক উদ্যমী এন্টারপ্রেনিউয়ার ডেভ ফিশউইক-এর বড় ছবি ছেপে তার বক্তব্য প্রকাশ করেছে। বার্নলি নির্বাচনী এলাকার জনসংখ্যা মাত্র ৬৭,০০০। এই ছোট শহরে ব্যবসা করে বড় সাফল্য অর্জন করেছেন ডেভ ফিশউইক। রিপোর্টার প্যাটৃক কলিনসন জানিয়েছেন ফিশউইক চেয়েছিলেন এমন একটি ব্যাংক করতে যারা আমানতকারীদের ৫% সুদ দেবে (বৃটেনে এখন ১% সুদ পাওয়াও কষ্টকর), শস্তায় লোন দেবে এবং যা প্রফিট হবে তার সবই চ্যারিটি বা দাতব্য কাজে দেয়া হবে।
বৃটেনে সবচেয়ে বেশি মিনিবাস বিক্রি করে ফিশউইক মিলিয়নেয়ার হয়েছেন। সুতরাং তার চিন্তা উড়িয়ে দেওয়া যায় না। ৪১ বছর বয়স্ক ফিশউইক তার চিন্তাকে বাস্তবায়িত করার লক্ষ্যে ইতোমধ্যে বার্নলি সেভিংস অ্যান্ড লোনস নামে একটি আর্থিক প্রতিষ্ঠান খুলেছেন। কিন্তু এই প্রতিষ্ঠানটি কি একটি পূর্ণাঙ্গ ব্যাংক হতে পারবে?
প্যাটৃক কলিনসন লিখেছেন, এটা দুঃসাধ্য কাজ হবে। কারণ তাকে প্রায় ৮,০০০ পৃষ্ঠাব্যাপী বিভিন্ন ফরম ফিলআপ করতে হবে এবং তাকে মনে রাখতে হবে গত ১০০ বছরে সিটি রেগুলেটররা বৃটেনে মাত্র একটি নতুন ব্যাংক খোলার অনুমতি দিয়েছে।
ফিশউইকের এসব অসুবিধা অতিক্রম ও সমস্যা সমাধানের পথ বিষয়ে বৃটেনের চ্যানেল ফোর টেলিভিশন একটি সিরিজ করছে এবং ফিশউইক যেখানে যা করছেন তার ছবি তুলে রাখছে।
ডেভ ফিশউইকের মাথায় হঠাৎ ব্যতিক্রমধর্মী ব্যাংক প্রতিষ্ঠার চিন্তা এলো কি করে?
উত্তরটা ফিশউইক দিয়েছেন এভাবে: যখন আমার বয়স বারো কি তের ছিল তখন সবাই আমাকে খেপাতো, বুলি (Bully) করত। তারপর একসময় আমি ফাইট ব্যাক শুরু করলাম। পালটা জবাব দিতে থাকলাম। তখন আমি জানলাম আমি বুলিদের হারাতে পারি। ...২০০৯-এ বৃটিশ ব্যাংকিংয়ে সংকট দেখা দেওয়ার ফলে আমার মিনিবাস বিক্রির ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। কারণ, যারা আমার মিনিবাস কিনতে চাইছিল, তারা ব্যাংক থেকে লোন পাচ্ছিল না। আমার নিজের ফার্মের ব্যালান্স শিট ভালো ছিল। তাই আমার অসুবিধা হচ্ছিল না। কিন্তু ব্যাংকগুলোর অসহযোগিতার ফলে আমার কাস্টমাররা বিপদে পড়েছিল। আমি এখন বুঝতে পারি সমস্যাটা আমার কাস্টমারদের ছিল না। তারা যেমন ছিল তেমনই আছে। তারা মিনিবাস কিনতে পারলে, ব্যবসাও আগের মতোই করতে পারবে এবং লোন পরিশোধও করতে পারবে। আসলে সমস্যা হয়েছিল ব্যাংকগুলোরই ভেতরে। তাই তারা কাস্টমারদের কাছ থেকে মুখ ঘুরিয়ে রাখছিল।
... তখন আমি আমার নিজের ক্যাশ থেকে মিনিবাস ক্রেতাদের লোন দেওয়া শুরু করলাম আমার শর্তে। ছয় মাস পেরিয়ে গেল। দেখলাম একজনও লোন পরিশোধে ফেল করেনিÑ সবাই ঠিক সময়ে পরিশোধ করেছে। তখন আমি বুঝলাম, আসলে ব্যাংক চালানো এমন কোনো কঠিন কাজ নয়।
ডেভ ফিশউইকের এই অভিজ্ঞতা জেনে হয়তো অনেকের মনে পড়বে কোন চিন্তা থেকে ড. ইউনূস বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রাম জেলায় জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের সূচনা করেছিলেন।
টাকা সরিয়ে ফেলুন
পুরো জুলাই ২০১২ জুড়ে প্রতিষ্ঠিত বড় ব্যাংকের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহ চলতে থাকে। দি অবজার্ভার পত্রিকার বিজনেস এডিটর হেদার স্টুয়ার্ট ৮ জুলাই ২০১২ -তে কাস্টমার্স ভেন্ট অ্যাংগার বাই লিভিং ‘বিগ ফাইভ’ ব্যাংকস (Customers vent anger by leaving `big five’ banks) বা ‘পাচটি বড় ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে কাস্টমাররা তাদের ক্রোধ প্রকাশ করছে’ শীর্ষক নিবন্ধে লেখেন, ব্যালট পেপার নয়, কাস্টমাররা এবার ভোট দিচ্ছে তাদের মানিব্যাগ দিয়ে। তারা বড় ব্যাংকগুলো থেকে টাকা তুলে নিচ্ছে।
হেদার স্টুয়ার্ট জানান, ব্যাংক থেকে টাকা ছোট ব্যাংকে ট্রান্সফার করার একটা আন্দোলন শুরু হয়ে গিয়েছে। এই আন্দোলনের পুরোভাগে আছে একটি সংগঠন, মুভ ইয়োর মানি ইউকে (Move your money UK) বা আপনার টাকা সরিয়ে ফেলুন, ইউকে।
এই সংগঠন যেসব তথ্য সংগ্রহ করেছে তাতে জানা গেছে চ্যারিটি ব্যাংকে আমানতকারীদের সংখ্যা ২০০% বেড়েছে ইকোলজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে আগ্রহীদের সংখ্যা ২৬৬% বেড়েছে। ট্রায়োডস ব্যাংকের আমানতকারীর সংখ্যা ৫১% বেড়েছে।
মুভ ইয়োর মানি ইউকে বলেছে, মেইনস্টৃম ব্যাংক বা মূলধারার ব্যাংকের বিকল্প খুজছে পাবলিক। এ বছরের শুরু থেকে প্রতি মাসে প্রায় ৮০,০০০ সঞ্চয়কারী বিশাল ব্যাংকগুলো ছেড়ে দিয়ে ছোট ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে।
এই সংগঠনের মুখপাত্র লুই ব্রুক বলেন, তথাকথিত বড় পাচটি ব্যাংক, বার্কলেজ, লয়েডস, এইচএসবিসি, রয়াল ব্যাংক অফ স্কটল্যান্ড ও সানটানডার-এর প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা কমে গিয়েছে। মানুষ এই পাচটি ব্যাংককে আর বৈধ প্রতিষ্ঠান মনে করছে না। তারা পুরনো স্টাইলের মিউচুয়াল ব্যাংক ও বিলডিং সোসাইটিগুলোতে টাকা রাখছে।
হেদার স্টুয়ার্ট ও মুভ ইয়োর মানি ইউকে-কে সমর্থম জানিয়ে দি গার্ডিয়ানের কলামিস্ট ডিবরা ওর লেখেছেন, প্রেশার গ্রুপ পজিটিভ মানি (Positive Money) জানিয়েছে, অতীতে বার্কলেজ সহ আরো কিছু ব্যাংক নিজেদের নোট ছাপানো নিষিদ্ধ করে দেয়। তখন থেকে কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, নোট ছাপানো শুরু করে এবং অন্যান্য ব্যাংক এসব নোট কিনে নেয়। কিন্তু সাম্প্রতিক কালে বৃটেনের ক্যাশ টাকার মাত্র ৩% আসে ব্যাংক অফ ইংল্যান্ড থেকে। মানুষ তার সঙ্গে বেশি ক্যাশ রাখছে না। ক্যাশ টাকা কম খরচ করছে। এখন ইলেকট্রনিক টাকার ব্যবহার হচ্ছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড প্রভৃতির মাধ্যমে কমপিউটার প্রযুক্তিতে টাকার লেনদেন হচ্ছে। কিন্তু এই লেনদেনের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ক্ষমতা খুব কম। কারণ ১৮৪৪ -এ আইনপ্রণেতারা এই যুগের কমপিউটার প্রযুক্তিগত টাকার কথা কল্পনা করেননি।
এর ফলে পণ্যমূল্য ও বাড়ির দাম নিয়ন্ত্রণে রাখা দুষ্কর হয়ে পড়েছে। এই পরিস্থিতি সামাল দেয়ার জন্য ডিবরা ওর বলেছেন, ইনভেস্টমেন্ট ব্যাংকিং আর রিটেইল ব্যাংকিংকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। পাশাপাশি লিমিটেড পারপাস ব্যাংকিং (Limited Purpose Banking) বা সীমিত লক্ষ্যসাধনের ব্যাংক চালু করতে হবে। যেমন, কেউ যদি শুধু বাংলাদেশ থেকে গার্মেন্ট আমদানি করতে চায়, তাহলে সেই ধরনের ব্যক্তিকে সহায়তার জন্য সীমিত লক্ষ্যে বাংলাদেশ গার্মেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করা যেতে পারে।
সুপারমার্কেট ব্যাংকিংয়ের আবির্ভাব ও পাবলিকের ওয়েলকাম
বৃটিশ ব্যাংকিংয়ে দুর্নীতি ও তোলপাড় অবস্থায় নানা মুনি যখন নানা মত দেওয়া শুরু করে তখন অবস্থার সুযোগ নেয় তিনটি সুপারমার্কেট চেইন ও একটি রিটেইল কোদস ও ফুড অ্যান্ড ডৃংকস চেইন। তারা ব্যাংকিংয়ে ঢুকে পড়ে। সুপারমার্কেট চেইনগুলো আগে থেকেই গাড়ি ও বাড়ি ইনশিওরেন্সের সুবিধা দিচ্ছিল তাদের দোকানগুলোতে। এখন তাদের ফাইনালশিয়াল প্রডাক্টের মধ্যে যুক্ত হয়েছে ব্যাংকিং সার্ভিস।
বৃটেনের সবচেয়ে বড় সুপারমার্কেট চেইন টেসকো (Tesco) বিক্রির পরিমাণে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম সুপারমার্কেট চেইন, আমেরিকার ওয়ালমার্ট ও ইওরোপের ক্যারেফোর-এর পরেই টেসকোর অবস্থান। প্রফিটের বিবেচনায় এর অবস্থান বিশ্বে দ্বিতীয়, ওয়ালমার্টের পরেই। ইংল্যান্ডের চেশান্ট-এ এর হেড কোয়ার্টাস এবং এশিয়া, ইওরোপ ও উত্তর আমেরিকা জুড়ে মোট ১৪টি দেশে টেসকোর দোকান আছে। গ্রেট বৃটেনে টেসকোর দোকান সংখ্যা ৬,০০০-এর বেশি এবং এরাই ইউকে-র গ্রোসারি মার্কেটের ৩০% দখল করে রেখেছে। ১৯১৯-তে বাজারে ছোট একটি স্টল প্রতিষ্ঠা করেছিলেন ইহুদি ব্যবসায়ী জ্যাক কোহেন। সেখান থেকেই আজকের টেসকো-র সূচনা। এখন টেসকো শুধু ফুড ও ডৃংকস নয়, পোশাক, বই, ইলেকট্রনিক্স, ফার্নিচার ও পেট্রলও বিক্রি করছে। এদের স্টাফ সংখ্যা ৫২০,০০০। বিক্রির পরিমান প্রায় ৬১ মিলিয়ন পাউন্ড।
এশিয়াতে টেসকোর উপস্থিতি হয়েছে টার্কি, মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, সাউথ কোরিয়া, জাপান ও ইনডিয়াতে। ২০০৮-এ টেসকো ব্যাঙ্গালোরে একটি সার্ভিস সেন্টার খোলে এবং এখন টাটা গ্রুপের সহযোগিতায় মুম্বাইতে হোলসেল ক্যাশ অ্যান্ড ক্যারি বিজনেস শুরুর প্রস্তুতি নিচ্ছে।
২০০৬ সালে ইউকে-তে রয়াল ব্যাংক অফ স্কটল্যান্ডের সঙ্গে ৫০:৫০ পার্টনারশিপে টেসকো ক্রেডিট কার্ড, লোন, মরগেজ, সেভিংস অ্যাকাউন্ট সহ বিভিন্ন ফাইনানশিয়াল সার্ভিস কাস্টমারদের দেয়া শুরু করে। প্রথম বছরে এই জয়েন্ট ভেঞ্চারে ১৩০ মিলিয়ন পাউন্ড লাভ হয়। তখনই টেসকো বোঝে ব্যাংকিং সেকটরে তাদের আবির্ভাবকে কাস্টমাররা স্বাগত জানিয়েছে। তাই ২৮ জুলাই ২০০৮ -এ ৯৫০ মিলিয়ন পাউন্ডে রয়াল ব্যাংক অফ স্কটল্যান্ডের ৫০% শেয়ার কিনে নেয় এবং সুপারমার্কেটের মধ্যেই টেসকো ব্যাংক নামে ব্যাংকিং সার্ভিস দেয়া শুরু করে।
টেসকোর চাইতে পুরনো হচ্ছে ইউকের তৃতীয় বুহত্তম সুপারমার্কেট চেইন সেইনসবেরিস (Sainsbury’s)। জন জেমস সেইনসবেরি ও তার স্ত্রী মেরি অ্যান সেইনসবেরি কর্তৃক ১৮৬৯ -এ প্রতিষ্ঠিত এই চেইন ১৯৯২ -এ গ্রেট বৃটেনের এক নাম্বার ফুড ও ডৃংকস বিক্রেতা হয়। এরাই ইউকেতে সবচেয়ে আগে সেলফ সার্ভিস স্টোর প্রতিষ্ঠা করে। কিন্তু ১৯৯৫ -এ টেসকো হয় মার্কেট লিডার এবং ২০০৩ -এ আসদা উঠে আসে দ্বিতীয় স্থানে। সেইনসবেরির দোকান সংখ্যা ১,০১২। স্টাফসংখ্যা ১৫০,০০০। মার্চ ২০০৭-এ লয়েডস ব্যাংকিং গ্রুপের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে সেইনসবেরিজ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
সেইনসবেরি ও টেসকোর তুলনায় আসদা (Asda) সুপারমার্কেট চেইন খুব নতুন। কিন্তু এর সম্ভাবনা এখন বেশি। লিডস, ইংল্যান্ডে ১৯৬৫ -তে প্রতিষ্ঠিত আসদাকে বিশ্বের এক নাম্বার রিটেইল জায়ান্ট আমেরিকান কম্পানি ওয়ালমার্ট কিনে নেয়। আসদার বিক্রির স্লোগান হলো তাদের দোকানেই পণ্যের দাম সবচেয়ে কম। গ্রেট বৃটেনে আসদা-র দোকান সংখ্যা ৫২৩ এবং স্টাফসংখ্যা ১৪৩,১২৬। টেসকো ও সেইনসরেরির পথ ধরে আসদাও ব্যাংকিং সার্ভিস দেয়া শুরু করেছে। তাদের এই কাজে সহায়ক হয়েছে জিই ক্যাপিটাল ব্যাংক ও গ্রুপো সানটানডার।
ইউকের রিটেইল মার্কেটে ব্যাংকিং সার্ভিস এখন দেয়া শুরু করেছে মার্কস অ্যান্ড স্পেনসার (Marks and Spencer) যাকে সংক্ষেপে এম অ্যান্ড এস (M & S)-ও বলা হয়। কেউ কেউ এদের দোকানকে মার্কস অ্যান্ড স্পার্কস বলেন। ১৮৮৪-তে পোল্যান্ড থেকে আগত ইহুদি ব্যবসায়ী মাইকেল মার্কস ও ইংল্যান্ডের জনৈক ক্যাশিয়ার টমাস স্পেনসার পার্টনারশিপে লিডসে তাদের ব্যবসা চালু করেন। ১৯৫০-এর মধ্যেই পোশাক পরিচ্ছদ, বিশেষত নারী ও পুরুষের অন্তর্বাস বিক্রিতে মার্কস অ্যান্ড স্পেনসার হয় ইউকের শীর্ষ কম্পানি। এরপর তারা ফুড অ্যান্ড ডৃংকস বিক্রিতে যায়। ১৯৭৪-এর তারা তাদের দোকানগুলোতে ইনডিয়ান-বাংলাদেশি ও চায়নিজ ফুড বিক্রি শুরু করে। মার্কস অ্যান্ড স্পেনসার এখনো নারীদের কোয়ালিটি অন্তর্বাস ম্যানুফ্যাকচারিং ও বিক্রির ক্ষেত্রে তাদের লিড ধরে রেখেছে। তাদের ফুড অ্যান্ড ডৃংকসের মানও উন্নত। বাংলাদেশে তাদের অফিস আছে এবং বৃটেনে তাদের দোকানে বাংলাদেশি গার্মেন্ট বিক্রি হয়। এরাও এম অ্যান্ড এস মানি (M & S Money) নামে এখন ব্যাংকিং সার্ভিস দেয়া শুরু করেছে। এদের দোকান সংখ্যা ১,০১০-এর বেশি। স্টাফ ৮১,০০০। মার্কস অ্যান্ড স্পেনসারের সঙ্গে ইসরেলের ঘনিষ্ঠতা থাকলেও আরব টুরিস্টরা এই চেইনকে পছন্দ করে। কারণ এদের প্রায় সব প্রডাক্টের মান ভালো। ইউকে-তে টেসকো ব্যাংক, সেইনসবেরিস ব্যাংক, আসদা মানি এবং এম অ্যান্ড এস মানি খুব দ্রুত প্রসারিত হচ্ছে। চার্ট দেখুন।
এর অনেকগুলো কারণ আছে। ব্যাংকের তুলনায় সুপারমার্কেট বেশি সময় জুড়ে খোলা থাকে। সুনির্দিষ্ট সময়ে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় কাস্টমাররা বিপদে পড়ে। কিন্তু সুপারমার্কেটগুলো প্রতিদিনই খোলা থাকে এবং অনেক সময়ে সন্ধ্যার পরেও খোলা থাকে। তাছাড়া ব্যাংকের তুলনায় সুপারমার্কেট চেইনের ব্রাঞ্চ সংখ্যা অনেক বেশি। অন্যদিকে ব্যাংক তাদের বিজ্ঞাপনে বহু খরচ করতে বাধ্য হয়। সুপারমার্কেট চেইন তাদের ফুড-ডৃংকসের বিজ্ঞাপনের সঙ্গে জুড়ে দিতে পারে ব্যাংকিং সার্ভিসের বিজ্ঞাপন। সুপারমার্কেটের এক কোনায় ব্যাংকিং সার্ভিস দেয়া হয় এবং এর জন্য অন্য বাড়ি ভাড়া নিতে হয় না। বিভিন্ন কারণে ব্যাংকের তুলনায় সুপারমার্কেট চেইনে ব্যাংকিং সার্ভিস দেয়ার খরচ কম।
বড় ব্যাংকগুলোর দুর্নীতি ও অদক্ষতার পর এখন ইউকে-তে এই সুপারমার্কেট চেইনগুলো কম খরচে সীমিত কিন্তু প্রায় সার্বক্ষণিক ব্যাংকিং সার্ভিস দিয়ে চার্লস ডারউইনের বিবর্তবাদকে আবারও সুপ্রতিষ্ঠিত করছে।
১৩ আগস্ট ২০১২
শফিক রেহমান: প্রখ্যাত সাংবাদিক ও টিভি অ্যাংকর।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
September
(2308)
-
▼
Sep 05
(52)
- বৃটিশ ব্যাংকিংয়ে বিবর্তনের সূচনা সুপারমার্কেট ব্যা...
- মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিল যে কারণে সঠিক নয়...
- একই সূত্রে গাথা বিশ্ব ব্যাংকিং ক্রাইসিস, বিপন্ন ড....
- আগামী জাতীয় নির্বাচনে দলীয়, তত্ত্বাবধায়ক না অন্তর্...
- নাগরিক অধিকার আদায়ের লড়াইয়ের উল্টোপথে পার্বত্য নেত...
- শায়খুল হাদিসঃ ব্যক্তি থেকে প্রতিষ্ঠান by জহির উদ্দ...
- আমরা বাঙালি নই, আমাদের নিজস্ব পরিচয় আছে by লিটুস চ...
- বিতর্কিত সিদ্ধান্তের আবর্তে বিদ্যুৎখাত by সরকার মো...
- আমাদের জাতে ওঠা by ড. চঞ্চল খান
- আগামী নির্বাচন সামনে রেখে শাসক শ্রেণীর সঙ্কট ঘনীভূ...
- মিয়ানমার সংখ্যালঘু নির্যাতনঃ মূক ও বধিরের ভূমিকায় ...
- গণতন্ত্রের মুফতি ও বিব্রত শিক্ষামন্ত্রী by আ. ন. ম...
- আমাদের ঘুম ভাঙবে কবে by অনিরুদ্ধ সাগর
- ব্যানানা রিপাবলিক by শওকত মাহমুদ
- ভাবনাজুড়ে এখন কেবল...
- ফিরিয়ে দিলেন আড়াই কোটি রুপির প্রস্তাব
- বিবেকের সঙ্গ উপভোগ করেছি
- শিকল বাঁধা অবস্থায় ১৫টি বছর...
- যা করতে চেয়েছিলাম, করেছিঃ শ্রেয়া ঘোষাল
- আরব্য ললনাদের ‘বেলি ডান্স’ এখন বিশ্বময় by প্রীতি ও...
- চট্টগ্রামের ইউএসটিসিতে উপাচার্যের ছেলেকে অবাঞ্ছিত ...
- তসলিমার টুইটের পর সুনীলঃ আমি গ্রাহ্য করি না by রক্...
- বাংলানিউজে রিপোর্টের প্রতিক্রিয়া ব্লগেঃ শরীর দেখাও...
- সাইফুর রহমানের জন্য কাঁদছে সিলেটবাসী by সাব্বির আহমদ
- হুমায়ূনের তেতুল বনের ‘সাইকেল ডাক্তার’ by শাহ মোহাম...
- বুয়েটে বাংলাদেশের শিক্ষাবসন্ত by আ ন ম এহ্ছানুল হক...
- উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র ভয়াবহ by শফিউল আল...
- গুড জার্নালিজম by সৈয়দ ইশতিয়াক রেজা
- ভাড়া বাসায় বসবাস by প্রণব মজুমদার
- সঙ্গীতশিল্পী আনিসা এবার অভিনয়ে by কামরুজ্জামান মিলু
- জন্মদিনে সাবিনাঃ মেয়ে বাঁধনকে নিয়ে ঘুরছি সারাদিন b...
- রাজের সুরে গলা মেলালেন ‘মস্ত-মস্ত’ রবিনা
- আশহারফির বেঁচে থাকার যুদ্ধ by সুমন মজুমদার
- বইয়ে মমতা সরকারের সমালোচনা, প্রকাশককে হেনস্থা
- তসলিমা এত দেরি করে না বললেই ভালো করতেনঃ শীর্ষেন্দু
- টেলর সুইফট্ প্রেম উপাখ্যান
- ইরানি চলচ্চিত্রের পাঁচ সুন্দরী মেয়ে
- যে কেউই উদ্যোক্তা হতে পারেনঃ সুমাইয়া কাজী by শেরিফ...
- আরেক আলোকে-ফ্রান্সের নেকাব ইস্যু অগ্রাহ্য করাই সঙ্...
- আইভরি কোস্ট-শান্তি ও স্থিতিশীলতার প্রত্যাশা
- শিল্পবর্জ্য-কৃষির স্বার্থ রক্ষা করতে হবে
- সাক্ষাৎকার-ব্যাংকিং খাত থেকে সিন্দবাদের ভূত নামাতে...
- ভাটির দেশের নাইয়া by মাহফুজুর রহমান মানিক
- আমার অগ্রজ সৈয়দ মুস্তাফা সিরাজ by সৈয়দ হাসমত জালাল
- স্বাস্থ্যসেবা-বিপন্ন মানবতা ও মেডিকেলে ভর্তি :কিছ...
- ভিকটিম সাপোর্ট সেন্টার-সেবার মানসিকতা প্রাধান্য পাক
- জাতীয় সম্পদ-উন্নয়নের নামে জবরদখল
- জাতীয় স্বার্থ ও পদ্মা সেতু by তারেক শামসুর রেহমান
- চরাচর-মানবতাবাদী মাদার তেরেসা by শরাফত হোসেন
- কুসংস্কার দূর করতে মিডিয়ার ভূমিকা by সৈয়দ মাহবুবুর...
- শহীদ মিনার মুক্তিসংগ্রামের প্রধান সোপান এর অবমাননা...
- উন্নত বিশ্বে যা পারে না, ইউনিলিভার দেশে তা করছে by...
-
▼
Sep 05
(52)
-
▼
September
(2308)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment