Wednesday, September 5, 2012
সাক্ষাৎকার-ব্যাংকিং খাত থেকে সিন্দবাদের ভূত নামাতে হবে by ড. সালেহ উদ্দিন আহমেদ
সাক্ষাৎকার-ব্যাংকিং খাত থেকে সিন্দবাদের ভূত নামাতে হবে by ড. সালেহ উদ্দিন আহমেদ
সাক্ষাৎকার গ্রহণ : অজয় দাশগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভের পর সালেহ উদ্দিন আহমেদ ১৯৭০ সালে অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন অর্থনীতি বিষয়ে।
সদ্য স্বাধীন বাংলাদেশ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তাকে দায়িত্ব প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ একাডেমী অব রুর্যাল অ্যাডভান্সমেন্ট, কুমিল্লার মহাপরিচালক, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের শীর্ষ অর্থায়ন সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক। মে, ২০০৫ থেকে এপ্রিল ২০০৯ পর্যন্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে ষাটটিরও বেশি বই, প্রতিবেদন ও জার্নাল-নিবন্ধ
সমকাল :হলমার্ক গ্রুপকে সোনালী ব্যাংক বিপুল অঙ্কের ঋণ প্রদান করেছে, যার পর্যাপ্ত জামানত নেই। ভুয়া কাগজপত্রও জমা দেওয়া হয়েছে। ঋণের অঙ্ক যেমন অনেক বড়, তেমনি কেলেঙ্কারিও নজিরবিহীন...।
ড. সালেহ উদ্দিন : নজিরবিহীন, হ্যাঁ এটাই হচ্ছে উপযুক্ত শব্দ। একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের একটি শাখার তিন হাজার ৫৪৭ কোটি টাকার অর্থ কেলেঙ্কারি ঘটেছে। হলমার্ক নামের একটি অখ্যাত টেক্সটাইল কোম্পানিই নিয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। হলমার্ক কোনো খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান নয়। ব্র্যান্ডনেমও কেউ বলবে না। কোনো করপোরেট হাউস হিসেবেও তারা দাবি করে না। তাদের প্রকৃত ব্যবসা সম্পর্কে শিল্প-বাণিজ্যের যারা খোঁজখবর রাখেন তাদের স্পষ্ট ধারণা সম্ভবত নেই। কিন্তু তাদের ব্যাংকের একটি শাখা থেকে এত বিপুল পরিমাণ ঋণ কেন ও কী প্রক্রিয়ায় দেওয়া হলো, সে প্রশ্ন সর্বত্র আলোচিত হচ্ছে। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এ ঘটনা নজিরবিহীন।
সমকাল :এ ঘটনা কীভাবে ঘটতে পারল?
ড. সালেহ উদ্দিন :নিযন্ত্রণের দায়িত্বে যারা, নজরদারি যাদের করার কথা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ_ প্রতিটি পর্যায়েই এটা ঘটেছে। কেবল এক পক্ষের ওপর দায় চাপিয়ে দেওয়ার অবকাশ নেই। বড় অঙ্কের ঋণ হলে কেবল শাখা পর্যায়ে নয়, রিজিওনাল অফিস ও হেড অফিসে সেটা নিয়ে আলোচনা হয়। পরিচালনা পর্ষদ বা বোর্ডেও ওঠে। ব্যাংকের পরিচালনা পর্ষদ আর সব বোর্ডের মতো নয়। অনেক প্রতিষ্ঠানে ছয় মাসে একবার বোর্ড বসে। ব্যাংকে প্রতি সপ্তাহের বোর্ডসভার রেওয়াজ রয়েছে। বোর্ডে ঋণ নিয়ে ঐকমত্য না হলে ব্যবস্থাপনা পরিচালক বিশেষ কমিটি গঠন করে মূল্যায়ন করতে পারেন। এসব ধাপ পার হয়েই এত বড় দুর্নীতি হতে পেরেছে। বাংলাদেশে আমরা খেলাপি ঋণের সমস্যার সঙ্গে পরিচিত। কিন্তু হলমার্ক গ্রুপের ঘটনা ভিন্ন প্রকৃতির। অভ্যন্তরীণ অডিটেও বিষয়টি ধরা পড়ার কথা। ব্যবস্থাপনা পরিচালক নিশ্চয়ই এ ঋণ প্রস্তাব সংশ্লিষ্টদের নজরে এনেছিলেন।
সমকাল :পরিচালনা পর্ষদের দায় কতটা?
ড. সালেহ উদ্দিন : রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের রেওয়াজ চালু রয়েছে। পর্ষদের চেয়ারম্যান ও সদস্যদের মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায়। তাদের মাধ্যমে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ হয়, এমন অভিযোগ অনেকদিনের। বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও এর প্রভাব লক্ষ্য করা যায়। এ ঋণের বিষয়টি বোর্ডের খুব ভালোভাবেই অবগত থাকার কথা।
সমকাল : বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কী ছিল?
ড. সালেহ উদ্দিন :কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তারা হচ্ছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। তারা বিভিন্ন ব্যাংকে অডিট করে নিয়মিত। শাখা পর্যায়েও যেতে হয়। যেসব শাখা থেকে বেশি পরিমাণে ঋণ মঞ্জুর করা হয়, সেখানে তদারকি বেশি। অন্য শাখাতেও যাওয়া হয়। আর অভিযোগ পেলে যে কোনো শাখায় তারা যে কোনো সময়ে যেতে পারে। সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন) শাখায় ঋণ প্রদান নিয়ে সমস্যা হচ্ছে_ এ বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আনা যেত। এটা সম্ভব যে সোনালী ব্যাংকের অভ্যন্তরীণ রিপোর্টে বিষয়টি ধরা পড়েনি কিংবা ধরা পড়লেও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদ তাকে গুরুত্ব দেয়নি। এ কারণে বলব যে বাংলাদেশ ব্যাংকে নয়, বরং সোনালী ব্যাংকের নানা পর্যায়েই ব্যর্থতা প্রকট ছিল। সর্বোপরি এর সঙ্গে যোগ হয়েছে ব্যাংকের ভেতর ও বাইরের কিছু লোকের যোগসাজশ। এ কারণেই হয়তো তদারকিতে ইচ্ছাকৃত ঘাটতি ছিল বা অনিচ্ছা ছিল। এক কথায় বলতে পারেন যে নীতিনির্ধারণী ব্যর্থতা, লোভ, জালিয়াতি ও দুর্নীতি-অনিয়মের অভূতপূর্ব সমন্বয় ঘটেছে হলমার্ক কেলেঙ্কারিতে। গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা ছিল প্রকট মাত্রায়। কিন্তু এত বড় কেলেঙ্কারি চাপা থাকে না। এ কারণেই আমাদের কাছে হঠাৎ বিস্ফোরণ মনে হয়েছে।
সমকাল : বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা বলায় অর্থমন্ত্রী প্রথমে এর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিষয়টি কীভাবে দেখছেন?
ড. সালেহ উদ্দিন :কেন্দ্রীয় ব্যাংক সাহসী পদক্ষেপ নিয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাদের এ ক্ষমতা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এটা না জানার কথা নয়। তবে ব্যাংক কোম্পানি আইনে কোনো সীমাবদ্ধতা থাকলে এ অভিজ্ঞতায় সেটা দূর করার জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত হবে। কৃষি ও শিল্প খাতের বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের পরিচালনার বিষয়টিও বিবেচনায় আনতে হবে।
সমকাল : সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে। অর্থ মন্ত্রণালয়ও দুই কর্মকর্তাকে ওএসডি করেছে। এটাই যথেষ্ট মনে করেন?
ড. সালেহ উদ্দিন : ঘটনার ব্যাপকতার তুলনায় এখন পর্যন্ত প্রকৃতপক্ষে কিছুই করা হয়নি। পরিচালনা পর্ষদ ভাঙতে দেরি করলে নানা প্রশ্নের জন্ম দেবে। এ ঘটনায় যারাই যেভাবে দায়ী, তারা ক্রিমিনাল অপরাধ সংঘটিত করেছে এবং সেভাবেই আইনের আওতায় তাদের আনতে হবে। তবে সরকার সিরিয়াস না হলে ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দুর্নীতি দমন কমিশন বা দুদকের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। তবে এটা করতে হবে পেশাদারিত্বের মনোভাব নিয়ে এবং পক্ষাপাতমুক্ত হয়ে। তারা কাউকে ছাড় দিচ্ছে, এমন ধারণা সৃষ্টি যেন না হয়।
সমকাল :হলমার্কের কাছ থেকে ঋণ ফেরত পাওয়ার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?
ড. সালেহ উদ্দিন : জরুরি ভিত্তিতে দেখতে হবে যে জামানত ঠিক আছে কি-না। ইতিমধ্যে কিছু ঋণ পরিশোধ হয়েছে বলে জানানো হয়েছে। সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ ১৫ দিনের মধ্যে মোট ঋণের অর্ধেক পরিশোধ করতে বলেছেন হলমার্ক গ্রুপের কর্তৃপক্ষকে। এ গ্রুপ মিথ্যা তথ্য দিয়েছে, সেটা স্পষ্ট। ভুয়া দলিলপত্র জমা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। হয়তো অন্য কারও নামের জমি নিজের বলে দেখিয়েছে, সরকারি খাস জমি দখল করে সেটা হলমার্কের বলে দাবি করেছে। এর সঙ্গে জড়িত সবার শাস্তি হতে হবে। অন্যথায় মারাত্মক ভুল সংকেত যাবে যে বড় ধরনের দুর্নীতিতে যুক্ত থাকলে কিংবা তাকে প্রশ্রয় দিলেও কেবল লঘু দণ্ডতেই রেহাই মেলে। শুধু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নয়, অর্থনীতির অন্যান্য শাখাতেও এর ক্ষতিকর প্রভাব পড়বে।
সমকাল :বিদ্যমান অডিট পদ্ধতিতে কী পরিবর্তন প্রয়োজন?
ড. সালেহ উদ্দিন : অবশ্যই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোর প্রতিও নজর দিতে হবে। দেশে এখন অনেক ভালো অডিট কোম্পানি রয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেবে বলে আশা করব। যেখানে সমস্যা দেখা যাবে, ব্যবস্থা গ্রহণে গড়িমসি করলে চলবে না। পক্ষপাতও চলবে না। শেয়ার মার্কেটে ঘটনা তদন্ত এবং তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে যে ধরনের শিথিলতা আমরা দেখছি, ব্যাংকিং সেক্টরে সেরকম করা হলে সামনে আরও বিপর্যয় অপেক্ষা করে থাকবে। সময়ক্ষেপণ ইচ্ছাকৃতভাবে করা হতে পারে, যাতে মানুষ এক সময় বিষয়টি ভুলে যাবে। সংবাদপত্র ও টেলিভিশন হলমার্কের বিষয়টি নিয়ে ভালো অনুসন্ধান করছে। এটা চলতে থাকুক। তবে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংককে তাদের কাজ করে যেতে হবে। হলমার্কের মতো আরও কোনো কোম্পানি নিয়ম লঙ্ঘন করে ঋণ নিয়েছে কি-না সেটা জানতে চাই। এ ক্ষেত্রে কাউকেই যেন ছাড় দেওয়া না হয়। কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থা বাড়ানোও জরুরি। এ জন্য তদারকি টিম শক্তিশালী করতে হবে। দক্ষতা ও পেশাদারিত্ব স্বীকৃত হলে তাদের কাজ সহজ হয়ে যাবে। রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা বাইরের কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর চাপ থাকা চলবে না।
সমকাল : হলমার্ক কেলেঙ্কারির পর আমাদের ব্যাংকিং ব্যবস্থার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে পারে কি?
ড. সালেহ উদ্দিন : এত বড় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে জনমনে নানা প্রশ্ন দেখা দেবে। তারা ব্যাংক ব্যবস্থার ওপর আস্থা হারাবে। তারা অভিযোগের আঙুল তুলবে বাংলাদেশ ব্যাংকের প্রতি। আন্তর্জাতিক অঙ্গনেও ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। বিদেশি ব্যাংকগুলো আমাদের আমদানি-রফতানিকারকদের আস্থায় নিতে দ্বিধা করবে। ফলে ব্যবসার ব্যয় বাড়বে। বিদেশিরা রিস্ক প্রিমিয়াম চাইবে। আর দেশে আমানতকারীরা ব্যাংকে অর্থ রাখতে ভয় পাবেন। সোনালী ব্যাংক দেশের সর্বত্র বিস্তৃত। সরকারের বিপুল অর্থ জমা রয়েছে এ ব্যাংকে। তারা ট্রেজারি কাজও করে। এ ব্যাংকে এত বড় সমস্যা দেখা দেওয়ায় তারা ভাবতে পারে_ তাহলে কোথায় নিরাপদে অর্থ রাখা যাবে। ব্যাংকের লেনদেন কমে যেতে পারে। আমানত কমে গেলে ঋণ প্রদানের ক্ষমতা কমবে। এর বিরূপ প্রভাব পড়বে উৎপাদনমূলক খাতগুলোতে। উদ্যোক্তাদের ঋণ পেতে সমস্যা হবে। এর ধারাবাহিকতায় অন্যান্য ব্যাংকও সমস্যায় পড়তে পারে। আর্থিক খাতে বড় ধরনের সমস্যা দেখা দিলে সঞ্চয়-বিনিয়োগ-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ আরও অনেক খাতই ক্ষতিগ্রস্ত হবে। অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটা হচ্ছে সংক্রামক ব্যাধির মতো। সরকারকে যা করার দ্রুত করতে হবে। অন্যথায় আর্থিক ও অন্যান্য খাতে বিপর্যয় ঠেকানো কঠিন হবে।
সমকাল : আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর তুলনায় বেসরকারি খাতের ব্যাংগুলো এগিয়ে গেছে ...
ড. সালেহ উদ্দিন :এখন সরকার পরিচালিত ব্যাংকগুলোতে মোট আমানতের এক-তৃতীয়াংশের মতো গচ্ছিত রয়েছে। বাকি অর্থ দেশি-বিদেশি বেসরকারি ব্যাংকগুলোতে। ঋণ প্রদানের অনুপাত একই ধরনের। কিন্তু সবকিছুর পরও সরকারি ব্যাংকের প্রতি মানুষের এক ধরনের আস্থা রয়েছে। সোনালী ব্যাংকের শাখা রয়েছে জেলা-উপজেলা সর্বত্র। তাদের বিল অন্য ব্যাংক কেনে। এখন তাতে চিড় ধরতে পারে। অনেকে ভাবতে পারেন যে, প্রধান সরকারি ব্যাংকেই যদি এত খারাপ অবস্থা তাহলে অন্যদের অবস্থা হয়তো আরও খারাপ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণের বোঝা রয়েছে। তার সঙ্গে যদি জালিয়াতি-ভুল তথ্য দিয়ে এত বড় অঙ্কের অর্থ কোনো গোষ্ঠী হাতিয়ে নিতে পারে, তার চেয়ে উদ্বেগের আর কী-ইবা হতে পারে। এই সিন্দবাদের ভূত অবশ্যই তাড়াতে হবে। সরকারের উচিত হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপর কর্তৃত্ব একেবারে কমিয়ে ফেলা। এ কাজ করবে বাংলাদেশ ব্যাংক। সরকার বদল হবে, রাজনীতির ঘাত-প্রতিঘাত থাকবে। কিন্তু ব্যাংক চলবে আইন মেনে। অন্যথায় এখন সোনালী ব্যাংকে যে কেলেঙ্কারি ঘটেছে, অন্য কোনো ব্যাংকে সেটা ঘটবে আরেক সরকারের আমলে।
সমকাল :এ ঘটনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রয়োজনীয়তা নিয়েও তো প্রশ্ন উঠেছে?
ড. সালেহ উদ্দিন :এ ধরনের সমস্যার পরও বলব যে, বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রয়োজন রয়েছে। বেসরকারি ব্যাংকের মুনাফার তাড়না বেশি থাকে। সেভ দ্য ক্যাটালিজম ফ্রম ক্যাপিটালিস্ট_ এ সতর্কবার্তা অবশ্যই মনে রাখতে হবে। আমাদের আর্থ-সামাজিক এমন অনেক অপরিহার্য খাত রয়েছে যেখানে ব্যক্তি খাতের ব্যাংক পুঁজি খাটাতে ইচ্ছুক হবে না। এভাবে জনকল্যাণ খাতগুলো উপেক্ষিত হতে থাকবে। সব ব্যাংক যদি বেসরকারি খাতে চলে যায় তাহলে তারা বেপরোয়া হবে, কেবল মুনাফার পেছনে ছুটবে। বিশেষভাবে সমস্যায় পড়বে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কৃষি খাত।
সমকাল : আমাদের ব্যাংকিং খাতে বেশ কিছু সংস্কার সাধিত হয়েছে। তারপরও এমন বিপর্যয় ঘটল কীভাবে?
ড. সালেহ উদ্দিন :সংস্কার যথেষ্ট হয়েছে। তবে আর্থিক খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ-পরামর্শ কতটা মেনে চলা হচ্ছে, সেটাই মূল বিষয়। বাইরের হস্তক্ষেপ থাকলে অনেক প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। সোনালী ব্যাংকের একটি শাখা এত বড় অঙ্কের ঋণ দিল, যা তাদের কর্তৃত্বের বাইরে। কিন্তু বিষয়টি উপেক্ষিত হয়েছে। ব্যবস্থাপনা পর্ষদ কীভাবে গঠিত হবে, অডিট কীভাবে হবে_ এসব নিয়ে প্রচুর সুপারিশ রয়েছে। কিন্তু তা বাস্তবে তেমন কার্যকর হয়নি। বেসরকারি ব্যাংকে পরিচালক সংখ্যা সর্বোচ্চ কত হবে, সেটা নির্ধারিত ছিল। কিন্তু তা লঙ্ঘন করে ২৩-২৪ জন পর্যন্ত করা হয়েছে। অর্থঋণ আদালত, অর্থ বিষয়ে আদালতের এখতিয়ার, ফিনান্সিয়াল অ্যাক্ট ১৯৪৭_ এসব বিষয়ে আইন ও বিধিবিধান যুগোপযোগী করার বিষয়টি জরুরি এজেন্ডায় থাকা চাই। আমাদের বিচার ব্যবস্থায় মামলা দীর্ঘায়িত হয়। এর সুযোগ নেয় আর্থিক খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা। এক রিটেই চার-পাঁচ বছর সময় পেয়ে যায়। সংস্কার মান হচ্ছে পেশাদারিত্ব, তদারকি ও নিয়ন্ত্রণের সঙ্গে যুক্তদের পেশাদারিত্বের মনোভাব নিয়ে পক্ষপাতমুক্তভাবে কাজ করতে দিতে হবে। শেয়ারবাজারে বিপর্যয় ঘটেছিল এর অভাবে। সোনালী ব্যাংকেও সেটাই ঘটল। শেয়ারবাজারে বিপর্যয় এবং ডেসটিনি-যুবকের মতো প্রতিষ্ঠানের অনিয়ম রোধ করা যায়নি। এখন যে ব্যাংকিং খাতের ওপর তুলনামূলক বেশি আস্থা রয়েছে, সেটাতেও বড় সমস্যা দেখা গেল। এ অবস্থায় সংস্কারের তাগিদ বাড়বে বৈকি। তবে এটাও মনে রাখতে হবে যে, বিদ্যমান আইনেও অনেক প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালনা করা সম্ভব।
সমকাল : হলমার্ক ঋণ পরিশোধের সময় চাইছে। এটা কীভাবে হতে পারে?
ড. সালেহ উদ্দিন : যে ঋণের ক্ষেত্রে কোল্যাটারাল ঠিক আছে, সেটা এক ধরনের বিবেচনা পাবে। যেখানে তা ঠিক নেই সেটার জন্য অন্য বিবেচনা। ফৌজদারি মামলা দায়ের করে অর্থ আদায় কঠিন। অর্থঋণ আদালতেও সময় না হলে যাওয়া যাবে না। কারণ, প্রতিটি ঋণ পরিশোধের সময় থাকে। এতে সন্দেহ নেই যে, তারা যা সিকিউরিটি দিয়েছে তার চেয়ে বেশি ঋণ নিয়েছে। এখন যদি ব্যবসা বন্ধ করে দেওয়া হয় তাহলে বলবে যে ঋণ পরিশোধ করব কীভাবে। ক্রিমিনাল মামলা দুর্নীতি দমন কমিশনকে অবশ্যই করতে হবে এবং তাদের মামলা ভালোভাবে সাজানো দরকার। তারা এটা যাতে ভয়ভীতি ছাড়াই করতে পারে সেটা নিশ্চিত করতে হবে সরকারকে।
সমকাল : সর্বশেষ প্রশ্ন। সোনালী ব্যাংকের করপোরেট শাখা রয়েছে। মৌলভীবাজার-চকবাজার-কারওয়ান বাজারের মতো বাণিজ্য বড় কেন্দ্রে শাখা রয়েছে। তার পরিবর্তে কেন রূপসী বাংলা শাখাকে বেছে নিয়েছিল হলমার্ক গ্রুপ?
ড. সালেহ উদ্দিন : ঠিকই বলেছেন যে ওইসব শাখায় বড় অঙ্কের ঋণ দেওয়া হয়। যেখানে সব বড় বড় ব্যবসায়ীর ভিড় থাকে। নিয়ম লঙ্ঘন করে একটি প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হলে সেটা কর্তৃপক্ষ এবং এমনকি অন্য ব্যবসায়ীদেরও নজরে আসত সহজে। ব্যবসায়ীরাই অভিযোগ করত ও হৈচৈ বাধিয়ে দিত। এ কারণে হলমার্ক গ্রুপ এমন একটি শাখা বেছে নিয়েছে যেখানে নজরদারি কিছু কম থাকে।
সমকাল :আপনাকে ধন্যবাদ।
ড. সালেহ উদ্দিন :সমকাল পাঠকদের শুভেচ্ছা।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1332)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
September
(2308)
-
▼
Sep 05
(52)
- বৃটিশ ব্যাংকিংয়ে বিবর্তনের সূচনা সুপারমার্কেট ব্যা...
- মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিল যে কারণে সঠিক নয়...
- একই সূত্রে গাথা বিশ্ব ব্যাংকিং ক্রাইসিস, বিপন্ন ড....
- আগামী জাতীয় নির্বাচনে দলীয়, তত্ত্বাবধায়ক না অন্তর্...
- নাগরিক অধিকার আদায়ের লড়াইয়ের উল্টোপথে পার্বত্য নেত...
- শায়খুল হাদিসঃ ব্যক্তি থেকে প্রতিষ্ঠান by জহির উদ্দ...
- আমরা বাঙালি নই, আমাদের নিজস্ব পরিচয় আছে by লিটুস চ...
- বিতর্কিত সিদ্ধান্তের আবর্তে বিদ্যুৎখাত by সরকার মো...
- আমাদের জাতে ওঠা by ড. চঞ্চল খান
- আগামী নির্বাচন সামনে রেখে শাসক শ্রেণীর সঙ্কট ঘনীভূ...
- মিয়ানমার সংখ্যালঘু নির্যাতনঃ মূক ও বধিরের ভূমিকায় ...
- গণতন্ত্রের মুফতি ও বিব্রত শিক্ষামন্ত্রী by আ. ন. ম...
- আমাদের ঘুম ভাঙবে কবে by অনিরুদ্ধ সাগর
- ব্যানানা রিপাবলিক by শওকত মাহমুদ
- ভাবনাজুড়ে এখন কেবল...
- ফিরিয়ে দিলেন আড়াই কোটি রুপির প্রস্তাব
- বিবেকের সঙ্গ উপভোগ করেছি
- শিকল বাঁধা অবস্থায় ১৫টি বছর...
- যা করতে চেয়েছিলাম, করেছিঃ শ্রেয়া ঘোষাল
- আরব্য ললনাদের ‘বেলি ডান্স’ এখন বিশ্বময় by প্রীতি ও...
- চট্টগ্রামের ইউএসটিসিতে উপাচার্যের ছেলেকে অবাঞ্ছিত ...
- তসলিমার টুইটের পর সুনীলঃ আমি গ্রাহ্য করি না by রক্...
- বাংলানিউজে রিপোর্টের প্রতিক্রিয়া ব্লগেঃ শরীর দেখাও...
- সাইফুর রহমানের জন্য কাঁদছে সিলেটবাসী by সাব্বির আহমদ
- হুমায়ূনের তেতুল বনের ‘সাইকেল ডাক্তার’ by শাহ মোহাম...
- বুয়েটে বাংলাদেশের শিক্ষাবসন্ত by আ ন ম এহ্ছানুল হক...
- উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র ভয়াবহ by শফিউল আল...
- গুড জার্নালিজম by সৈয়দ ইশতিয়াক রেজা
- ভাড়া বাসায় বসবাস by প্রণব মজুমদার
- সঙ্গীতশিল্পী আনিসা এবার অভিনয়ে by কামরুজ্জামান মিলু
- জন্মদিনে সাবিনাঃ মেয়ে বাঁধনকে নিয়ে ঘুরছি সারাদিন b...
- রাজের সুরে গলা মেলালেন ‘মস্ত-মস্ত’ রবিনা
- আশহারফির বেঁচে থাকার যুদ্ধ by সুমন মজুমদার
- বইয়ে মমতা সরকারের সমালোচনা, প্রকাশককে হেনস্থা
- তসলিমা এত দেরি করে না বললেই ভালো করতেনঃ শীর্ষেন্দু
- টেলর সুইফট্ প্রেম উপাখ্যান
- ইরানি চলচ্চিত্রের পাঁচ সুন্দরী মেয়ে
- যে কেউই উদ্যোক্তা হতে পারেনঃ সুমাইয়া কাজী by শেরিফ...
- আরেক আলোকে-ফ্রান্সের নেকাব ইস্যু অগ্রাহ্য করাই সঙ্...
- আইভরি কোস্ট-শান্তি ও স্থিতিশীলতার প্রত্যাশা
- শিল্পবর্জ্য-কৃষির স্বার্থ রক্ষা করতে হবে
- সাক্ষাৎকার-ব্যাংকিং খাত থেকে সিন্দবাদের ভূত নামাতে...
- ভাটির দেশের নাইয়া by মাহফুজুর রহমান মানিক
- আমার অগ্রজ সৈয়দ মুস্তাফা সিরাজ by সৈয়দ হাসমত জালাল
- স্বাস্থ্যসেবা-বিপন্ন মানবতা ও মেডিকেলে ভর্তি :কিছ...
- ভিকটিম সাপোর্ট সেন্টার-সেবার মানসিকতা প্রাধান্য পাক
- জাতীয় সম্পদ-উন্নয়নের নামে জবরদখল
- জাতীয় স্বার্থ ও পদ্মা সেতু by তারেক শামসুর রেহমান
- চরাচর-মানবতাবাদী মাদার তেরেসা by শরাফত হোসেন
- কুসংস্কার দূর করতে মিডিয়ার ভূমিকা by সৈয়দ মাহবুবুর...
- শহীদ মিনার মুক্তিসংগ্রামের প্রধান সোপান এর অবমাননা...
- উন্নত বিশ্বে যা পারে না, ইউনিলিভার দেশে তা করছে by...
-
▼
Sep 05
(52)
-
▼
September
(2308)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment