Monday, October 14, 2024
‘কাঠগড়ায়’ দোনা সীমান্তের সাদ্দাম by মুফিজুর রহমান
‘কাঠগড়ায়’ দোনা সীমান্তের সাদ্দাম by মুফিজুর রহমান
স্থানীয়রা জানিয়েছেন; এ দু’টি ঘটনায় সাদ্দামের নাম আলোচিত হওয়ায় সে এখন আত্মগোপনে রয়েছে। বেশির ভাগ সময়ই বসবাস করছে দোনা সীমান্তের ভারতের অংশে। অভিযোগে নাজিম উদ্দিন জানিয়েছেন- বিগত ১৫ বছর সাদ্দামের চক্রের সদস্য দোনা সীমান্ত এলাকাকে চোরাচালানের নিরাপদ রুটে পরিণত করেছে। তাদের নেতৃত্বে ভারত থেকে গবাদিপশু, মাদক, ইয়াবা, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরণের চালান বাংলাদেশে প্রবেশ করে। একই সঙ্গে তারা ভারতে মানব পাচার করে থাকে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় এতদিন তাদের এই অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। ৫ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বর্তমান সরকারের প্রচেষ্টা থাকায় অনেকেই সীমান্ত দিয়ে পালাতে পারেনি।
অভিযোগে তিনি উল্লেখ করেন- সাদ্দাম ও চক্রের চোরাচালানিদের সহযোগিতায় দোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন ক্ষমতাচ্যুত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি রণজিৎ সরকার, আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, সাবেক বিচারপতি মানিক সহ বহু নেতা ও কর্মকর্তারা। এসব নেতা সাদ্দাম ও তার সহযোগীদের সঙ্গে যোগাযোগ করলে তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব নেতাকে নিরাপদে পৌঁছে দেয়ায় সহযোগিতা করে। গত ২৩শে আগস্ট সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে পাচারকালে স্থানীয় জনতা আটক করে ফেলে। ওই সময় তার মানিকের সহযোগী আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না হৃদরোগে বা যেকোনো ভাবে ভারত অংশে মৃত্যুবরণ করেন। আর বিষয়টি চোরাকারবারিদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোটা দেশে দোনা সীমান্তের নাম ছড়িয়ে পড়ে। একই সঙ্গে দোনা সীমান্তে মানব পাচারের হিড়িক পড়ায় আসামিদের নাম ও ছবি মিডিয়ায় প্রকাশ হয়। নাজিম উদ্দিন জানান, সাদ্দাম ও তার সহযোগীরা বিচারপতি মানিক জনতার হাতে আটক হওয়ার আগেই তার সঙ্গে থাকা ৬০ লাখ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন ও প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যায়। অভিযোগে তিনি উল্লেখ করেন এসব ঘটনায় এলাকাবাসী সংক্ষুব্ধ হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ডিআইজিকে অনুরোধ করেন। এদিকে; অভিযোগের ব্যাপারে একাধিকবার সাদ্দামের বাংলাদেশি ও ভারতের মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। এলাকার লোকজন জানিয়েছেন- দেশ জুড়ে আলোচিত দু’টি ঘটনার পর থেকে সাদ্দাম ও তার সহযোগীরা ভারতে বেশির ভাগ সময় বসবাস করছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 14
(20)
- ইরান সামরিক শক্তিতে এগিয়ে, তবুও ইসরায়েলের আগ্রাসনে...
- ঢাকা থেকে দিল্লি ব্যাঙের ছাতার মতো বেড়ে উঠেছে কিডন...
- ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, আহত ৬১
- ‘ন্যাশনাল ডে’ পালনের জেরে নতুন করে উত্তেজনায় চীন-ত...
- ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ‘টিএইচএএডি’ অ্যান্...
- ইহুদিদের ‘বিশেষ দিনে’ ইরানে হামলা চালাতে পারে ইসরা...
- মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে হাসিনা
- রতন টাটার সঙ্গে জামশেদনগরে by সিরাজুল ইসলাম কাদির
- শিক্ষা ঋণ বদলে দিতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা by...
- পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা
- সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে হত্যা নিয়ে তোলপাড়, দা...
- গণহত্যা সমর্থকদের বিচারের আওতায় আনা হবে: নাহিদ
- র্যাব-সেনা পোশাকে ডাকাতি আতঙ্ক
- সিলেটে ৩ শ’ কোটি টাকার পাথর লুট
- ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অবকাঠামোতে হামলা চ...
- প্রকাশিত হচ্ছে পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনির...
- মেডিকেল রেকর্ড নিয়ে ডেমোক্রেট রিপাবলিকান কথার লড়াই
- ব্যাকফুটে চুন্নু, গ্রেপ্তার নাকি পুনর্বাসন! by আশর...
- ‘কাঠগড়ায়’ দোনা সীমান্তের সাদ্দাম by মুফিজুর রহমান
- আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেয়ার অজুহাত সঠিক নয়...
-
▼
Oct 14
(20)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment