Monday, October 14, 2024
মেডিকেল রেকর্ড নিয়ে ডেমোক্রেট রিপাবলিকান কথার লড়াই
মেডিকেল রেকর্ড নিয়ে ডেমোক্রেট রিপাবলিকান কথার লড়াই
হোয়াইট হাউস থেকে একটি মেডিকেল রিপোর্ট প্রকাশের পর এই বিতর্ক শুরু হয়েছে। ওই রিপোর্টে বলা হয়, বর্তমানের ভাইস প্রেসিডেন্ট কমালা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য শারীরিক এবং মানসিক যে সুস্থতা প্রয়োজন তা তার আছে। তিন বছর ধরে কমালা হ্যারিসের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের একজন কর্নেল ডা. জোশুয়া সিমনস। তিনি এপ্রিলের এক রিপোর্টে লিখেছেন, কমালা অবিস্মরণীয় স্বাস্থ্যের অধিকারী। তার সঙ্গে যোগ করেন তিনি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। তিনি আরও যোগ করেন, কমালা হ্যারিসের পরিবারে কোলন ক্যান্সার এবং এলার্জির ইতিহাস আছে। এ জন্য কমালা পূর্বেই সতর্কতা অবলম্বন করেন। এর মধ্যে তিনি কোলনস্কোপি করিয়েছেন। বার্ষিকভিত্তিতে ম্যামোগ্রাম করিয়েছেন। কমালা হ্যারিসের মেডিকেল রেকর্ড প্রকাশের পর তার প্রচারণা টিমের এক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে তার মেডিকেল রিপোর্ট প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন- এবার আপনার পালা ডনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনায় এক প্রচারণা সভার আগে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করেন। কিন্তু ট্রাম্প টিম এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা শুধু মুখেই বলছে, ট্রাম্প পারফেক্ট এবং এক্সিলেন্ট স্বাস্থ্যের অধিকারী।
প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা জানান দিয়ে প্রচারণা শুরু করলে তাকে নিয়ে যেমনভাবে রিপাবলিকানরা সমালোচনা করেছিলেন, ঠিক একইভাবে ৭৮ বছর বয়সী ট্রাম্পের বয়স এবং তার মানসিক সুস্থতা নিয়ে আক্রমণ করে চলেছেন ডেমোক্রেটরা। যদি ৫ই নভেম্বরের নির্বাচনে ট্রাম্প নির্বাচিত হন তাহলে তা হবে এ পদে তার দ্বিতীয় মেয়াদ এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হবেন তিনি। তার মেয়াদ শেষে বয়স হবে ৮২ বছর। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে। আগামী জানুয়ারিতে ৮২ বছর বয়সে ক্ষমতা ছাড়বেন বাইডেন। ফলে ক্ষমতা ছাড়ার সময় বাইডেনের ৮২ বছর বয়সের রেকর্ডকে স্পর্শ করে যৌথভাবে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হবেন তারা। ওদিকে কমালা হ্যারিসের শিবিরের সমালোচনা, চাপের জবাবে ট্রাম্পের প্রচারণা বিষয়ক যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, ট্রাম্প স্বেচ্ছায় তার ব্যক্তিগত চিকিসকের কাছ থেকে আপডেট প্রকাশ করেছেন। পেনসিলভ্যানিয়ার বাটলারে ট্রাম্পকে হত্যাচেষ্টার পর ওই চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছেন। তার রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 14
(20)
- ইরান সামরিক শক্তিতে এগিয়ে, তবুও ইসরায়েলের আগ্রাসনে...
- ঢাকা থেকে দিল্লি ব্যাঙের ছাতার মতো বেড়ে উঠেছে কিডন...
- ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, আহত ৬১
- ‘ন্যাশনাল ডে’ পালনের জেরে নতুন করে উত্তেজনায় চীন-ত...
- ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ‘টিএইচএএডি’ অ্যান্...
- ইহুদিদের ‘বিশেষ দিনে’ ইরানে হামলা চালাতে পারে ইসরা...
- মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে হাসিনা
- রতন টাটার সঙ্গে জামশেদনগরে by সিরাজুল ইসলাম কাদির
- শিক্ষা ঋণ বদলে দিতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা by...
- পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা
- সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে হত্যা নিয়ে তোলপাড়, দা...
- গণহত্যা সমর্থকদের বিচারের আওতায় আনা হবে: নাহিদ
- র্যাব-সেনা পোশাকে ডাকাতি আতঙ্ক
- সিলেটে ৩ শ’ কোটি টাকার পাথর লুট
- ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অবকাঠামোতে হামলা চ...
- প্রকাশিত হচ্ছে পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনির...
- মেডিকেল রেকর্ড নিয়ে ডেমোক্রেট রিপাবলিকান কথার লড়াই
- ব্যাকফুটে চুন্নু, গ্রেপ্তার নাকি পুনর্বাসন! by আশর...
- ‘কাঠগড়ায়’ দোনা সীমান্তের সাদ্দাম by মুফিজুর রহমান
- আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেয়ার অজুহাত সঠিক নয়...
-
▼
Oct 14
(20)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment