Monday, October 14, 2024
সিলেটে ৩ শ’ কোটি টাকার পাথর লুট
সিলেটে ৩ শ’ কোটি টাকার পাথর লুট
দেশের অন্যতম বড় কোয়ারি হচ্ছে জাফলং পাথর কোয়ারি। পর্যটনের সঙ্গে কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ হওয়ার কারণে বিগত সরকারের শেষের ১০ বছর পুরোপুরি সিলগালা ছিল এ কোয়ারি। এ কারণে কোয়ারি অভ্যন্তরে স্তূপে স্তূপে পাথর জমা ছিল। কিন্তু ৫ই আগস্টের পর থেকে পাথর লুটপাটের কারণে এখন পূর্বের মতো কোয়ারি মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত শনিবার কোয়ারি এলাকায় সাঁতার কাটতে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ২০১৫ সালের ১৪ই নভেম্বর জাফলংকে পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণার গেজেট প্রকাশ হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আবেদন করেছিল ২০১২ সালে। এরপর থেকে কয়েকটি ধাপে জাফলং থেকে বালু ও পাথর কোয়ারির ইজারা কার্যক্রম বন্ধ করা হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন- জাফলংয়ে পাথর লুটের সঙ্গে সাবেক জেলা পরিষদ সদস্য ও বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম স্বপন ও পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমজাদ বক্স সহ একটি প্রভাবশালী চক্রের নাম আলোচিত হচ্ছে। এদের নেতৃত্বে এখনো কোয়ারি এলাকায় পাথর লুট করা হচ্ছে। তারা জাফলংয়ের পাথর লুটপাটের পাশাপাশি আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমনের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়েছে। এ ব্যাপারে ইমরান আহমদ সুমন অভিযোগ করেছেন। এরই মধ্যে প্রশাসন সক্রিয় হয়ে জাফলংয়ের কোয়ারি এলাকার প্রবেশমুখে বাঁশ দিয়ে বেড়া দিয়েছে। কিন্তু এই বেড়া ভেঙে পাথর লুট হচ্ছে।
কান্দুবস্তি ও নয়াবস্তি প্রতিবছরই ভারতের ডাউকির প্রবল স্রোতে তলিয়ে যায়। এ কারণে এলাকার মানুষ পানির ঢল থেকে বাঁচতে দু’টি গ্রামের উজানে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নিজেদের উদ্যোগে একটি বাঁধ নির্মাণ করেছিলেন। এক মাস ধরে পাথরখেকোরা ওই বাঁধে লুটপাট চালাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যে বাঁধের অর্ধেক অংশ ধ্বংস করা হয়েছে। বাঁধ থেকে কয়েক কোটি টাকার পাথর লুট করা হয়েছে। এখনো প্রতিদিন বাঁধের অংশ থেকে পাথর লুট বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে তারা প্রতিবাদ জানালেও সশস্ত্র সন্ত্রাসীদের মহড়ার কারণে চুপ রয়েছেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন- ‘লুটের আগে সেখানকার কয়েকটি সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করা হয়েছে।’ সমপ্রতি জাফলং পরিদর্শন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি সিলেটের একটি টিম। বেলা সিলেটের সমন্বয়ক এডভোকেট শাহ সাহেদা বলেন- লুটপাট নয়, প্রকাশ্যেই পাথর তোলা হচ্ছে।
মেশিন ব্যবহার করে পাথর তোলা হচ্ছে। এ নিয়ে সিলেটের জেলা প্রশাসক, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি। সব কিছু অবগত করেছি। এরপরও প্রশাসনের পক্ষ থেকে তেমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এদিকে- জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বিভিন্ন বালুমহাল ও পাথর কোয়ারি থেকে সিন্ডিকেট চাঁদাবাজদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাচ্ছেন না গ্রামবাসী। বিভিন্ন সংগঠনের নাম ভাঙিয়ে কতিপয় নেতাকর্মী বালুমহাল, পাথর কোয়ারিতে সক্রিয় আছে বলে অভিযোগ সাধারণ মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদা উত্তোলনের কথা প্রকাশ পেলেও ভয়ে মুখ খুলতে চায় না কেউ। চাঁদাবাজ উল্লেখ করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয় অভিযুক্তরা হলেন- ইন্তাজ আলী, আব্দুল মান্নান, রহিম উদ্দিন, রহমান আলী, তাজউদ্দিন, মিজানুর রহমান, সামছুজ্জামান সেলিম, হারুন আহমদ, আহসান উল্লাহ, শুয়াইবুর রহমান ও তাদের লোকজন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 14
(20)
- ইরান সামরিক শক্তিতে এগিয়ে, তবুও ইসরায়েলের আগ্রাসনে...
- ঢাকা থেকে দিল্লি ব্যাঙের ছাতার মতো বেড়ে উঠেছে কিডন...
- ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, আহত ৬১
- ‘ন্যাশনাল ডে’ পালনের জেরে নতুন করে উত্তেজনায় চীন-ত...
- ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ‘টিএইচএএডি’ অ্যান্...
- ইহুদিদের ‘বিশেষ দিনে’ ইরানে হামলা চালাতে পারে ইসরা...
- মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে হাসিনা
- রতন টাটার সঙ্গে জামশেদনগরে by সিরাজুল ইসলাম কাদির
- শিক্ষা ঋণ বদলে দিতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা by...
- পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা
- সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে হত্যা নিয়ে তোলপাড়, দা...
- গণহত্যা সমর্থকদের বিচারের আওতায় আনা হবে: নাহিদ
- র্যাব-সেনা পোশাকে ডাকাতি আতঙ্ক
- সিলেটে ৩ শ’ কোটি টাকার পাথর লুট
- ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অবকাঠামোতে হামলা চ...
- প্রকাশিত হচ্ছে পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনির...
- মেডিকেল রেকর্ড নিয়ে ডেমোক্রেট রিপাবলিকান কথার লড়াই
- ব্যাকফুটে চুন্নু, গ্রেপ্তার নাকি পুনর্বাসন! by আশর...
- ‘কাঠগড়ায়’ দোনা সীমান্তের সাদ্দাম by মুফিজুর রহমান
- আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেয়ার অজুহাত সঠিক নয়...
-
▼
Oct 14
(20)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment