Monday, October 14, 2024
র্যাব-সেনা পোশাকে ডাকাতি আতঙ্ক
র্যাব-সেনা পোশাকে ডাকাতি আতঙ্ক
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কাজে ফিরলেও এখনো থানার স্বাভাবিক কার্যক্রম, টহল, মামলা গ্রহণ, আসামি গ্রেপ্তার, তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তার, নজদারিতে পুলিশ পুরোদমে সক্রিয় নয়। অপরাধীরা এই সুযোগ নেয়ার চেষ্টা করছে। যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন, এখন অবস্থার পরিবর্তন হয়েছে। সব জায়গায় পুলিশ সক্রিয়।
শুক্রবার রাত ৩টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় আবু বকর নামের ব্যবসায়ীর বাসায় র্যাব ও সেনাবাহিনীর পোশাক পরে ২০ থেকে ২৫ জন প্রবেশ করে। বৈধ অস্ত্র থানায় জমা দেয়া হয়নি এমন অভিযোগে তারা বাসায় প্রবেশ করে। আবু বকরের বাসায় ও অফিসে ঘণ্টাখানেক অবস্থানের পর তারা সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যায়। ভুক্তভোগী আবু বকর বলেন, দু’টি মাইক্রোবাস ও দু’টি প্রাইভেটকার নিয়ে বাসার ভেতরে ২৫-৩০ জন ঢুকেছিল বাইরেও তাদের লোকজন ছিল। বাসায় ঢুকে বৈধ অস্ত্র থানায় জমা দেইনি তাই তারা অস্ত্র নিতে এসেছে এমন অভিযোগ করে। আমি অস্ত্র আগেই থানায় জমা দিয়েছি এমন কথা জানানোর পরও তারা বাসার আলমারি খুলে তছনছ শুরু করে। পরে তারা ফ্ল্যাটের একপাশে আমার অফিসে যায় এবং একইভাবে অস্ত্র আছে বলে সিন্দুক ও আলমারি খুলে টাকা নিয়ে নির্বিঘ্নে চলে যায়। প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে ভোর সোয়া ৪টার দিকে বের হয়ে যায়। আবু বকর আরও বলেন, আমার বাসা-অফিস মিলে নগদ ৭৫ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রী, কন্যা, ছেলের বউয়ের প্রায় ৬০ ভরির বেশি স্বর্ণালংকার নিয়ে যায়। নগদ টাকার মধ্যে বড় অংশ ছিল জমি বিক্রির টাকা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে আসা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গ্রেপ্তার ১১ জনের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে। ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত থাকলেও তাকে গ্রেপ্তার করা হবে। ডিবি মোহাম্মদপুরে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলায় সরাসরি জড়িত যে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে তারা হলো- শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) এবং মো. মাসুদুর রহমান (৪৭)। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই লাখ ২০ হাজার নগদ টাকা, প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়ার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুল রহমান বলেন, ডাকাতির ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে।
এদিকে গত শনিবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজার পর সারা দেশে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাঁড়াশি অভিযান শুরু হবে। মাঝে মাঝে আপনাদের যে শঙ্কা তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে আমরা সেগুলোকে আমলে নিতে চাই। আমরা যেন আইনশৃঙ্খলা অবনতির ঘটনাগুলো প্রতিহত করতে পারি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক মানবজমিনকে বলেন, মোহাম্মদপুরের ঘটনাটি সবদিক দিয়েই আমাদের অবাক করেছে। অতীতেও ভুয়া পুলিশ, র্যাব ও ডিবির পরিচয় দিয়ে ডাকাতি- অপহরণের ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনা পূর্বের ঘটনার সঙ্গে নতুন কিছু মাত্রা যোগ করেছে। অতীতের ঘটনায় দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা না করায় এ ধরনের অপরাধ বাড়ছে এবং প্রতিবারের ঘটনায় নতুন কিছু মাত্রা যোগ হচ্ছে। মোহাম্মদপুরে যেটা দেখলাম বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত ও আরও কিছু লোক মিলে একটি গ্যাং তৈরি করে র্যাব-সেনাবাহিনীর পোশাক পরে ডাকাতি করেছে। আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রম শুরু হতে আরও অনেক সময় লাগবে। এই সময় এসে এ ধরনের ডাকাতি একেবারেই গ্রহণযোগ্য নয়।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 14
(20)
- ইরান সামরিক শক্তিতে এগিয়ে, তবুও ইসরায়েলের আগ্রাসনে...
- ঢাকা থেকে দিল্লি ব্যাঙের ছাতার মতো বেড়ে উঠেছে কিডন...
- ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, আহত ৬১
- ‘ন্যাশনাল ডে’ পালনের জেরে নতুন করে উত্তেজনায় চীন-ত...
- ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ‘টিএইচএএডি’ অ্যান্...
- ইহুদিদের ‘বিশেষ দিনে’ ইরানে হামলা চালাতে পারে ইসরা...
- মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে হাসিনা
- রতন টাটার সঙ্গে জামশেদনগরে by সিরাজুল ইসলাম কাদির
- শিক্ষা ঋণ বদলে দিতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা by...
- পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা
- সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে হত্যা নিয়ে তোলপাড়, দা...
- গণহত্যা সমর্থকদের বিচারের আওতায় আনা হবে: নাহিদ
- র্যাব-সেনা পোশাকে ডাকাতি আতঙ্ক
- সিলেটে ৩ শ’ কোটি টাকার পাথর লুট
- ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অবকাঠামোতে হামলা চ...
- প্রকাশিত হচ্ছে পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনির...
- মেডিকেল রেকর্ড নিয়ে ডেমোক্রেট রিপাবলিকান কথার লড়াই
- ব্যাকফুটে চুন্নু, গ্রেপ্তার নাকি পুনর্বাসন! by আশর...
- ‘কাঠগড়ায়’ দোনা সীমান্তের সাদ্দাম by মুফিজুর রহমান
- আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেয়ার অজুহাত সঠিক নয়...
-
▼
Oct 14
(20)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment